সহকারী উপজেলা / থানা প্রাথমিক শিক্ষা অফিসার ATEO ২০১৬ প্রিলি পরীক্ষার প্রশ্নের সমাধান


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৬ 
 পরীক্ষার তারিখ : ২৯.০৪.২০১৬; সময় : ১ ঘণ্টা; পূর্ণমান : ১০০; সেট: ১: কোড : শাপলা (মোট প্রশ্ন ১০০ (একশত) টি । 
প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে । 
সহকারী উপজেলা / থানা প্রাথমিক শিক্ষা অফিসার ATEO ২০১৬ 
বাছাই পরীক্ষা - ২০২৫ 
কোড: রক্তকরবী 
পূর্ণমান: ১০০ সেট ০১ সময় : ০১ ঘণ্টা

১. শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন?
(ক) কুমিল্লা
(খ) পতিসর
(গ) খুলনা
(ঘ) সাভার

(খ) পতিসর

রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ ছাড়াও বাংলাদেশের নওগাঁ জেলার পতিসর, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার পিঠাভোগ অঞ্চলে অবস্থান করতেন। এই অঞ্চলগুলোতে তিনি জমিদারি দেখাশোনা করার জন্য ভ্রমণ করতেন এবং এই সময়গুলোতেই তিনি তাঁর অনেক বিখ্যাত রচনা সম্ভার সৃষ্টি করেছেন। 

পতিসর, নওগাঁ: রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য পতিসরে আসেন ১৮৯১ সালে এবং শেষবার ১৯৩৭ সালে এখানে আসেন। এই সময়ে তিনি বহু কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, প্রবন্ধ ও চিঠি রচনা করেন। 

শাহজাদপুর, সিরাজগঞ্জ: শাহজাদপুরেও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি অবস্থিত, যেখানে তিনি জমিদারি দেখাশোনার জন্য অবস্থান করতেন। 

পিঠাভোগ, খুলনা: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষদের নিবাস ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। 

২. প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী?
(ক) লাইলী মজনু
খ) শ্ৰীকৃষ্ণকীর্তন
(গ) চর্যাপদ
(ঘ) পদ্মাবতী

Show Answer

(গ) চর্যাপদ

চর্যাপদ বা চর্যাগীতি হলো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত তথা বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক ১৯১৬ সালে প্রকাশিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোঁহা গ্রন্থে সংকলিত চব্বিশজন (মতান্তরে তেইশজন) বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত সাড়ে ছেচল্লিশটি গান।  ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল ভ্রমণকালে চর্য্যাচর্য্যবিনিশ্চয় নামে একটি খণ্ডিত পুঁথি তিনি নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কার করেন। আবিষ্কৃত পুঁথিটিতে ৫০টি চর্যায় মোট ২৪ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। এঁরা হলেন: লুই, কুক্কুরী, বিরুআ, গুণ্ডরী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কাম্বলাম্বর, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, শবর, আজদেব, ঢেণ্ঢণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জয়নন্দী, ধাম, তান্তী পা, লাড়ীডোম্বী। এদের মধ্যে লাড়ীডোম্বীর পদটি পাওয়া যায়নি। ২৪, ২৫ ও ৪৮ সংখ্যক পদগুলি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে না থাকলেও ডক্টর প্রবোধচন্দ্র বাগচী আবিষ্কৃত তিব্বতি অনুবাদে এগুলির রচয়িতার নাম উল্লিখিত হয়েছে যথাক্রমে কাহ্ন, তান্তী পা ও কুক্কুরী।

৩. কোনটি সুফিয়া কামালের কবিতা?
(ক) নিমন্ত্রণ
(খ) বনলতা সেন
(গ) তাহারেই পড়ে মনে
(ঘ) কবর

(গ) তাহারেই পড়ে মনে

সুফিয়া কামালের কবিতা তাহারেই পড়ে মন ১৯৩৫ খ্রিষ্টাব্দ (বাংলা ১৩৪২ বঙ্গাব্দ)। মাসিক মোহাম্মদী পত্রিকার নবম বর্ষের ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরে এটি সুফিয়া কামালের 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থে স্থান পায়।

'নিমন্ত্রণ' কবিতাটি জসীম উদ্‌দীন-এর লেখা। এটি তাঁর 'ধানক্ষেত' নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা।

বনলতা সেন বাঙালি কবি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের কবিতাগুলো ১৩৩২ থেকে ১৩৪৬ বঙ্গাব্দের মাঝে লেখা। গ্রন্থটি সর্বপ্রথম পৌষ ১৩৪৯ বঙ্গাব্দে (১৯৪২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়েছিল।

"কবর" কবিতাটি পল্লীকবি জসীম উদ্‌দীনের লেখা। এটি তাঁর 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে 'কল্লোল' পত্রিকায়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 

কবর নাটকের রচয়িতা হলেন মুনীর চৌধুরী। এই নাটকটি তিনি ১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে রচনা করেন এবং এটি বাংলাদেশের প্রথম প্রতিবাদী নাটক হিসেবে পরিচিত।  

৪. ‘কোর্মা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
(ক) আরবি
(খ) পর্তুগিজ
(গ) তুর্কি
(ঘ) হিন্দি
    

(গ) তুর্কি

বাংলা ভাষায় আগত বিভিন্ন তুর্কি শব্দ মনে রাখার কৌশল 
(বেগম) (বিবি) (কোর্মা) খায়
(সুলতান) (বাহাদুর) দেশ চালায়।
(চাকর) (কুলি) (বারুদ) পোড়ায়।
তাই দেখে (দারোগা) (বাবা)
(বন্দুক) হাতে দৌড়ে পালায়।
(খান) বাড়ির (সওগাত) ব্যাটা
(উজবুক) হয়ে তাকিয়ে রয়।

৫. ‘দ্ধ' যুক্তাক্ষরে কোন ২ বর্ণ রয়েছে?
(ক) দ + ব
(খ) দ + দ
(গ) দ+ত
(ঘ) দ+ধ
  

(ঘ) দ+ধ


৬. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
(ক) পরিশেষ (খ) শেষ লেখা (গ) জন্মদিনে (ঘ) পুনশ্চ
  

(খ) শেষ লেখা

প্রকাশকাল: ১৯৪১ সাল

৭. কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়? ¬ 
(ক) পদ্মাবতী (খ) পদ্মরাগ (গ) সুলতানার স্বপ্ন ঘ) মতিচূর
 

(ক) পদ্মাবতী

"পদ্মাবতী" প্রবন্ধটি সৈয়দ আলাওল এর লেখা, এটি মূলত মালিক মুহম্মদ জায়সীর "পদুমাবৎ" কাব্যগ্রন্থের অনুবাদ, যা আলাওল ১৬৪৮ সালে রচনা করেন।

৮. 'কাদম্বিনী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? 
(ক) ছুটি (খ) হৈমন্তী (গ) সমাপ্তি (ঘ) জীবিত ও মৃত
  

(ঘ) জীবিত ও মৃত

চরিত্র: কাদম্বিনী, যোগমায়া, শ্রীপতি

৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? 
(ক) ১৪ শতক (খ) ১৫ শতক (গ) ১৭ শতক (ঘ) ১৯ শতক
  

(ঘ) ১৯ শতক

উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (১৮২০ - ১৮৯১) বলা হয় বাংলা গদ্যের জনক । তিনিই প্রথম বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্যরীতিকে উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ : 'শকুন্তলা' 'বেতালপঞ্চবিংশতি' , 'সীতার বনাবাস' ভ্রান্তিবিলাস' প্রভাবতী সম্ভাষণ' 'বর্ণপরিচয়' বোধোদয়।

১০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকার কে?
(ক) আব্দুল লতিফ (খ) গোবিন্দ হালদার (গ) আব্দুল গাফফার চৌধুরী (ঘ) গৌরী প্রসন্ন মজুমদার
  

(গ) আব্দুল গাফফার চৌধুরী

প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে সমবেত কণ্ঠ। গীতিকার আবদুল গাফফার চৌধুরী । প্রথমে গানটির সুরারোপ করেন আবদুল গাফফার চৌধুরী। প্রথমে গানটির সুরারোপ করেন আলতাফ মাহমুদ এবং বর্তমানে তার সুরারোপেই গানটি প্রচার হচ্ছে । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঘটনার কিছুক্ষণ পরেই গানটি রচিত হয়। ১৯৫৩ সালে প্রথম গানটি গাওয়া হয়। উল্লেখ্য, প্রথমে এটি কবিতা আকারে রচনা করা হয় এবং পরবর্তীতে একে গানে রুপ দেয়া হয়।

১১. 'স্বাধীন' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি? 
(ক) স+দিন (খ) শ + অধিন (খ) স্ব + অধীন (গ) স + ধিন (ঘ) স্ব + অধিন
  

(খ) স্ব + অধীন

১২. মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? 
ক) বীরাঙ্গনা কাব্য (খ) মেঘনাদবধ কাব্য (গ) কৃষ্ণকুমারী ঘ) শর্মিষ্ঠা
  

(খ) মেঘনাদবধ কাব্য

মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা কাব্য' একটি পত্রকাব্য, যা ১৮৬১ সালে প্রকাশিত হয়।

কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ,ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে।

শর্মিষ্ঠা নাটকটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক এবং ১৮৫৯ সালে এটি রচিত ও প্রকাশিত হয়েছিল। 

 ১৩. জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? 

(ক) বিষের বাঁশি (খ) মানসী (গ) রাখালী (ঘ) চিত্রা

 

(গ) রাখালী

'বিষের বাঁশি' হলো কবি কাজী নজরুল ইসলাম-এর একটি কাব্যগ্রন্থ যেখানে ২৭টি কবিতা রয়েছে। এটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল, এবং এটি নিষিদ্ধ করা হয়েছিল ১৯২৪ সালের ২২শে অক্টোবর। 

'মানসী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ, যা ১৮৯০ সালে প্রকাশিত হয়েছিল এবং এটি তাঁর 'সোনার তরী' পর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।  

"রাখালী" বাংলাদেশের পল্লীকবি জসীম উদ্‌দীন রচিত একটি কবিতার বই, যা তাঁর ১৯টি কবিতা নিয়ে গঠিত একটি সংকলন। এটি জসীম উদ্‌দীনের প্রথম দিকের কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম, যা ১৯২৭ সালে প্রকাশিত হয়।  

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ 'চিত্রা' (১৮৯৬)। এ কাব্যের কিছু কবিতায় বাস্তবমুখিতা, কিছু কবিতায় নিরুদ্দেশ সৌন্দর্যে র অভিসার - এই দুই ভিন্নমুখী সুর এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য ।

১৪. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয় ?
(ক) গাছপাকা 
(খ) বিদ্যালয় 
(গ) সিংহাসন 
(ঘ) দিলদরিয়া

সঠিক উত্তরঃ (খ) বিদ্যালয় 

১৫. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
(ক) ময়নামতি 
(খ) পথের পাঁচালী 
(গ) গেরিলা 
(ঘ) নয়নমণি

সঠিক উত্তরঃ (গ) গেরিলা 

১৬. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
(খ) বুদ্ধদেব বসু 
(গ) শামসুর রাহমান 
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

সঠিক উত্তরঃ (ঘ) মাইকেল মধুসূদন দত্ত

 ১৭. 'নূরলদীনের সারাজীবন' কোন ধরনের সাহিত্যকর্ম?
(ক) নৃত্যনাট্য 
(খ) কাব্যনাটক 
(গ) গীতিনাট্য 
(ঘ) উপন্যাস

সঠিক উত্তরঃ (খ) কাব্যনাটক 

১৮. কোন বানানটি শুদ্ধ?
(ক) মুহূর্ত 
(খ) মুহুর্ত 
(গ) মূহুর্ত 
(ঘ) মুহর্ত

সঠিক উত্তরঃ (ক) মুহূর্ত 

১৯. আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?
(ক) সারেং বউ 
(খ) খেলারাম খেলে যা 
(গ) চিলেকোঠার সেপাই 
(ঘ) রুদ্ধদ্বার মুক্তপ্রাণ

সঠিক উত্তরঃ (গ) চিলেকোঠার সেপাই 

২০. কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি?
(ক)শিউলিমালা 
(খ) অগ্নিবীণা 
(গ) রুদ্রমঙ্গল 
(ঘ) ব্যথার দান

সঠিক উত্তরঃ (গ) রুদ্রমঙ্গল 

২১. হুমায়ুন আজাদের রচনা কোনটি?
(ক) শঙ্খনীল কারাগার 
(খ) নুরজাহান 
(গ) হিমু 
(ঘ) লাল নীল দীপাবলি

সঠিক উত্তরঃ (ঘ) লাল নীল দীপাবলি

২২. ‘ভাত' কোন ধরনের শব্দ?
(ক) তৎসম 
(খ) তদ্ভব 
(গ) খাঁটি বাংলা 
(ঘ) বিদেশি

সঠিক উত্তরঃ (খ) তদ্ভব ও (গ) খাঁটি বাংলা 

২৩. 'নীপ' শব্দের অর্থ কোনটি?
(ক) কেয়া 
(খ) টগর 
(গ) কদম
(ঘ) শিউলি

সঠিক উত্তরঃ (গ) কদম

২৪. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কোন কবির?
ক) বুদ্ধদেব বসু 
খ) অমিয় চক্ৰৱৰ্তী 
গ) বিষ্ণুদে 
(ঘ) জীবনানন্দ দাশ

সঠিক উত্তরঃ (ঘ) জীবনানন্দ দাশ

২৫. ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর - এই শাশ্বত বাণী রচনা করেছেন কে?
(ক) নজরুল 
(খ) রবীন্দ্রনাথ 
(গ) রজনীকান্ত 
(ঘ) অতুলপ্রসাদ

সঠিক উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ 

২৬. What does 'apartheid' refer to?
(ক) Apart 
(খ) Distance
(গ)  Discrimination  
(ঘ) Dialogue

সঠিক উত্তরঃ (গ)  Discrimination  

২৭. The word 'manifestation' means-
(ক) presentation 
(খ) right 
(গ) change 
(ঘ) sign

সঠিক উত্তরঃ (ক) presentation 

২৮. Substitution for a cardiologist will be-
 (ক) nerve specialist 
(খ) eye specialist 
(গ) heart specialist 
(ঘ) bone specialist

সঠিক উত্তরঃ (গ) heart specialist 

২৯. Choose the correct sentence?
(ক) He has zest in music 
(খ) He has zest to music 
(গ) He has zest for music 
(ঘ) He has zest at music

সঠিক উত্তরঃ (গ) He has zest for music 

৩০. What is the steering of a car used for?
 (ক) Speeding 
(খ) Stopping 
(গ) Changing speed 
(ঘ) Directing

সঠিক উত্তরঃ (ঘ) Directing

৩১. Write down the adjectival form of the word 'cartoon'
 (ক) cartoonist 
(খ) cartoonic 
(গ) cartoonier 
(ঘ) cartoon boy

[Note Cartoon- adjectival form হবে cartoonish/cartoonlike/cartoony ]

৩২. What will be the appropriate article in the blank of the sentence? I see you are - Wordsworth. 
(ক) a 
(খ) an 
(গ) the 
(ঘ) none . 

সঠিক উত্তরঃ (ক) a 

৩৩. Which of the following is the right spelling? 
(ক) Sunami 
(খ) Tshunami  
(গ) Shunami 
(ঘ) Tsunami 

সঠিক উত্তরঃ (ঘ) Tsunami

৩৪. Fill in the blank with appropriate preposition. He takes pride - his wealth.
(ক) on 
(খ) in 
(গ) at 
(ঘ) upon

সঠিক উত্তরঃ (খ) in 

৩৫. Which word can be used both as verb and noun?
(ক) Waste 
(খ) Ear 
(গ) Pretend
(ঘ) Famous

সঠিক উত্তরঃ (ক) Waste 

৩৬. Identify the parts of speech of the word 'vivid'
(ক) adverb 
(খ) noun 
(গ) verb 
(ঘ) adjective

সঠিক উত্তরঃ (ঘ) adjective

৩৭. Who is the writer of 'Arms and the Man'?
(ক) William Shakespeare 
(গ) Somerset Maugham 
(ঘ) Ben Jonson

সঠিক উত্তরঃ (খ) George Bernard Shaw 

৩৮. Robert Frost is a poet of- 
(ক) USA 
(খ) England 
(গ) Ireland 
(ঘ) Scotland 

সঠিক উত্তরঃ (ক) USA 

 ৩৯. Public universities are funded by- 
(ক) World Bank 
(খ) Government 
(গ) Private Sector 
(ঘ) Other doners

সঠিক উত্তরঃ (খ) Government 

৪০. Complete the sentence: If you had informed me before, I - you, 
(ক) would met 
(খ) will have met 
(গ) would have met 
(ঘ) would meet

সঠিক উত্তরঃ (গ) would have met 

৪১. The new rule is advantageous - us.
(ক) for 
(খ) of 
(গ) to 
(ঘ) with 

সঠিক উত্তরঃ (গ) to 

৪২. What is the meaning of the underlined phrase in the sentence? To look quickly through a book is an important study skill. 
(ক) Skim 
(খ) Outline 
(গ) Summarize 
(ঘ) Paraphrase

সঠিক উত্তরঃ (ক) Skim 

৪৩. Choose the correct sentence:
(ক) Either they or I are wrong
(খ) Either they or I is wrong 
(গ) Either they or I am wrong
(ঘ) Either they or I were wrong

সঠিক উত্তরঃ (গ) Either they or I am wrong

৪৪. The witness cut a poor - in this cross examination.  
(ক) show 
(খ) quality
(গ) figure 
(ঘ) picture 

সঠিক উত্তরঃ (গ) figure 

৪৫. She did not buy it - the price was so high.
(ক) although 
(খ) despite 
(গ) because 
(ঘ) because of

সঠিক উত্তরঃ (গ) because 

৪৬. The word ' mandatory' means
(ক) preference 
(খ) optional 
(গ) choiceable 
(ঘ) obligatory

সঠিক উত্তরঃ (ঘ) obligatory

৪৭. The phrase, 'I caught sight of her' means --
(ক) he caught her sight 
(খ) he saw her 
(গ) Coverlooked her 
(ঘ) he threatened her

সঠিক উত্তরঃ (খ) he saw her 

৪৮. What is meant by BSTI
(ক) Bangladesh Standard Telling Institute 
(খ) Bangladesh System Testing Institute 
(গ) Bangladesh Science and Technology Institute 
(ঘ) Bangladesh Standard Testing Institute

সঠিক উত্তরঃ (ঘ) Bangladesh Standard Testing Institute

৪৯. The word 'pesticide' means- 
(ক) matricide 
(খ) fracticcide 
(গ) insecticide 
(ঘ) raticide

সঠিক উত্তরঃ (গ) insecticide 

৫০. What is the antonym of the word 'ignorance'? 
(ক) Wisdom
(খ) Wise 
(গ) Light 
(ঘ) Knowledge

সঠিক উত্তরঃ (ক) Wisdom

৫১. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
(ক) ৩৩/৫০ 
(খ) ৮/১১ 
(গ) ৩/৫ 
(ঘ) ১৩/২৭

সঠিক উত্তরঃ (খ) ৮/১১ 

৫২. 

এর মান কত?


(ক) ১/৮০ 
(খ) ১/৮০০
(গ) ১/৮০০০ 
(ঘ) ১/৮

সঠিক উত্তরঃ (ঘ) ১/৮

৫৩. ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
(ক) ৪টি 
খ) ৬টি 
(গ) ৭টি 
ঘ) ৯টি

সঠিক উত্তরঃ (গ) ৭টি 

৫৪. ১/২ + ৫/৬ + ৩/৪ + ৫/১২ এর গড় কত?
(ক) ৫/৪ 
(খ) ৪/৫ 
(গ) ৫/৮ 
(ঘ) ৫/১২

সঠিক উত্তরঃ (গ) ৫/৮

৫৫. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
(ক) ৫৪ 
(খ) ৪৪ 
(গ) ৩৬ 
(ঘ) ৩৮

সঠিক উত্তরঃ (গ) ৩৬ 

৫৬. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুটি হলো- 
(ক) ২৩ ও ২৪ 
(খ) ২১ ও ২২  
(গ) ২২ ও ২৩ 
(ঘ) ২৪ ও ২৫

সঠিক উত্তরঃ (ক) ২৩ ও ২৪ 

৫৭. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু. ৯৬ হলে গ. সা. গু. কত?
(ক) ২৪ 
(খ) ৩২ 
(গ) ১৬ 
(ঘ) ১২

সঠিক উত্তরঃ (গ) ১৬ 

৫৮. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। সংখ্যা দুটির সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয় । সংখ্যা দুটি কত? 
(ক) ৭ ও ১১  
(খ) ১২ ও ১৮ 
(গ) ১০ ও ২৪ 
(ঘ) ১০ ও ১৬

সঠিক উত্তরঃ (ঘ) ১০ ও ১৬

৫৯. ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার?
ক) ০.০৯২৯ 
(খ) ৭.৩২ 
(গ) ৬.৪৫ 
(ঘ) ৬৪.৫০

সঠিক উত্তরঃ (গ) ৬.৪৫

৬০. প্রশ্ন:
log5(353)=?
ক) 3
খ) 1/3
গ) - 3
ঘ) 1/5

সঠিক উত্তরঃ খ) 1/3

৬১. প্রশ্ন:
xx5+xx+2=



হলে x = কত?

ক) 20/3
খ) 10/3
গ) 15 / 3
ঘ) - 20/3

সঠিক উত্তরঃ ঘ) - 20/3
৬২. 1° সমান কত রেডিয়ান?
ক) 180/π
খ) π
গ) π / 180
ঘ) 2π

সঠিক উত্তরঃ গ) π / 180

৬৩. প্রশ্ন: যদি 
a1a=3a - \frac{1}{a} = 3, তাহলে a4+1a4=?
ক) 109
খ) 119
গ) 129
ঘ) 116

সঠিক উত্তরঃ খ) 119

৬৪. x + y = 12 ও x - y = 2 হলে, xy এর মান কত?
ক) 25
খ) 30
গ) 35
ঘ) 45

সঠিক উত্তরঃ গ) 35

৬৫. a : b = 4 : 7 এবং b c = 5 : 6 হলে a b c হলো-
ক) 3 : 7 : 6
খ) 20 : 35 : 30
গ) 24 : 42 : 20
ঘ) 20 : 35 : 42

সঠিক উত্তরঃ ঘ) 20 : 35 : 42

৬৬. 9 দিয়ে বিভাজ্য ও অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক ৪ হলে মধ্যম অঙ্কটি কত?
ক) 6
খ) 7
গ) 8
ঘ) 9

সঠিক উত্তরঃ খ) 7

৬৭: 3y+1=4y2\frac{3}{y+1} = \frac{4}{y-2} সমীকরণের সমাধান কত?
ক) 3/4
খ) - 10
গ) 4/3
ঘ) 10

সঠিক উত্তরঃ খ) - 10

৬৮. 
ক) 4
খ) 2
গ) 6
ঘ) 8

সঠিক উত্তরঃ ক) 4

৬৯. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
ক) ১৮০°
খ) ২৭০°
গ) ৩৬০°
ঘ) ৫৪০°

সঠিক উত্তরঃ গ) ৩৬০°

৭০. দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
ক) 2 : 3
খ) 9 : 4
গ) 4 : 9
ঘ) 6 : 4

সঠিক উত্তরঃ খ) 9 : 4

৭১. 13 সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে. মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত?
ক) 34 সে. মি.
খ) 28 সে. মি.
গ) 18  সে. মি.
ঘ) 24 সে. মি.

সঠিক উত্তরঃ ঘ) 24 সে. মি.

৭২. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে—
ক) 32a2\frac{\sqrt{3}}{2}a^{2}
খ) 32a2\frac{3}{\sqrt{2}}a^{2}
গ) 43a2\frac{4}{\sqrt{3}}a^{2}
ঘ) 34a2\frac{\sqrt{3}}{4}a^{2}

সঠিক উত্তরঃ ঘ) 
34a2\frac{\sqrt{3}}{4}a^{2}

৭৩. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
ক) 32°
খ) 42°
গ) 48°
ঘ) 38°

সঠিক উত্তরঃ গ) 180°

৭৪. A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত O বিন্দুতে বহিঃস্থভাবে ৬৯ গ স্পর্শ করেছে। ∠AOB = ?
ক) 90°
খ) 120°
গ) 180°
ঘ) 270°

সঠিক উত্তরঃ গ) 180°

৭৫. একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
ক) 11%
খ) 12%
গ) 20%
ঘ) 21%

সঠিক উত্তরঃ ঘ) 21%

৭৬. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
ক) নরসিংদী
খ) বরিশাল
গ) রাঙামাটি
ঘ) বান্দরবান

সঠিক উত্তরঃ গ) রাঙামাটি

৭৭. সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে? 
ক) ১০০° সেন্টিগ্রেড 
খ) ১০৮° সেন্টিগ্রেড
গ) ৯৯° সেন্টিগ্রেড  
ঘ) ২১২° সেন্টিগ্রেড

সঠিক উত্তরঃ ক) ১০০° সেন্টিগ্রেড 

৭৮. কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী?
ক) রুপা
গ) সোনা
খ) পাথর
ঘ) লোহা

সঠিক উত্তরঃ ক) রুপা

৭৯. কোন গ্যাস অগ্নি নির্বাপক?
ক) কার্বন মনোঅক্সাইড
খ) হাইড্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ) মিথেন

সঠিক উত্তরঃ গ. কার্বন ডাই-অক্সাইড

৮০. দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি?
ক) হার্ডিঞ্জ ব্রিজ
খ) মেঘনা সেতু
গ) বঙ্গবন্ধু সেতু
ঘ) গড়াই সেতু

[Note : দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু ভারতের মুম্বাই-এ অবস্থিত ‘অটল সেতু; যা দেশটির দীর্ঘতম সমুদ্র সেতু। এর দৈর্ঘ্য ২১.৮ কিমি ।]

৮১. বাংলা গদ্যের জনক কে? 
ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
(খ) মাইকেল মধুসূদন দত্ত 
(গ)  আলাওল 
(ঘ) প্যারিচাঁদ মিত্র

[Note : বাংলা গদ্যশৈলীর মার্জিত রূপদানে বিশেষ অবদানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বাংলা গদ্যের জনক' নামে অভিহিত করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক । মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ এবং বাংলা সনেটের জনক। বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ এবং প্রথম চলতি ভাষার প্রয়োগ করেন প্যারীচাঁদ মিত্র।] 

৮২. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
(ক) লুৎফর রহমান 
(খ) হামিদুর রহমান 
গ) পাভেল রহমান 
(ঘ) আতাউর রহমান 

সঠিক উত্তরঃ (খ) হামিদুর রহমান 

৮৩. তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কী?
ক) সায়ানাইড 
খ) নিকোটিন 
গ) আয়োডিন 
ঘ) কার্বাইড

সঠিক উত্তরঃ খ) নিকোটিন 

৮৪. ভেটো কী?  
ক) ল্যাটিন শব্দ - ‘আমি মানি না'
খ) ইংরেজি শব্দ  - ‘আমার সমর্থন আছে’ 
গ) গ্রিক শব্দ—'আমি নিরপেক্ষ 
ঘ ফ্রেঞ্চ শব্দ—আমি ভোট দিলাম' 

সঠিক উত্তরঃ ক) ল্যাটিন শব্দ - ‘আমি মানি না'

৮৫. বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ কে করেন?
ক) গিরিশচন্দ্র সেন 
খ) স্যার জগদীশচন্দ্র বসু
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
ঘ) রাজা রামমোহন রায়

সঠিক উত্তরঃ ক) গিরিশচন্দ্র সেন 

৮৬. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? 
ক) ৫৫০ 
খ) ৩৫০ 
গ) ৩০০
ঘ) ৩৩০

সঠিক উত্তরঃ খ) ৩৫০ 

৮৭. বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী ?
ক) চন্দ্রিমা উদ্যান 
খ) সোহরাওয়ার্দী উদ্যান 
গ) রমনা পার্ক 
ঘ) সাফারী পার্ক 

[Note: বাংলাদেশের মোট জাতীয় উদ্যানের সংখ্যা ২০টি। উপরে উল্লিখিত কোনোটিই জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত নয়। জাতীয় সংসদ ভবন সংলগ্ন উদ্যানটির নাম হলো চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের অপর নাম ঐতিহাসিক রেসকোর্স ময়দান। বৈশাখী মেলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য রমনা পার্ক সুপরিচিত ।] 

৮৮. সেন্টমার্টিন কী?
ক) বাংলাদেশের একটি দ্বীপ
খ) বাংলাদেশের একটি উপজেলা 
গ ভারতের একটি অঙ্গরাজ্য 
ঘ) ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র 

সঠিক উত্তরঃ ক) বাংলাদেশের একটি দ্বীপ

৮৯. পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কী?
ক) এমিবা 
খ) তেলাপোকা 
গ) বাদুর 
ঘ) বানর

সঠিক উত্তরঃ ক) এমিবা

৯০. GMT কী? 
ক) পৃথিবীর মধ্যভাগের সময় 
খ) পৃথিবীর মানমন্দির 
গ) একটি শহর 
ঘ) সময় আবিষ্কারের স্থান

সঠিক উত্তরঃ খ) পৃথিবীর মানমন্দির

৯১. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' কবে প্রথম প্রকাশিত হয়?
ক) জুন ২০১১
খ) জুলাই ২০১১
গ) জুন ২০১২ 
 ঘ) জানুয়ারি ২০১৩

সঠিক উত্তরঃ গ) জুন ২০১২

৯২. মুজিবনগর-এর পূর্বনাম কী ছিল? 
ক) মেহেরপুর 
খ) চন্দ্ৰনাথ
গ) স্বরূপকাঠি  
ঘ) বৈদ্যনাথতলা

সঠিক উত্তরঃ ঘ) বৈদ্যনাথতলা

৯৩. সংসদ ভবনের স্থপতি কে?
ক) এফ আর রহমান 
খ) মাজহারুল ইসলাম
গ) লুই আই কান 
ঘ) মৃণাল হক

সঠিক উত্তরঃ গ) লুই আই কান

৯৪. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? 
ক) ১০ জানুয়ারি ১৯৭২ 
খ) ১০ জুন ১৯৭২ 
গ) ১৬ ডিসেম্বর ১৯৭২ 
ঘ) ১৭ এপ্রিল ১৯৭২

সঠিক উত্তরঃ গ) ১৬ ডিসেম্বর ১৯৭২ 

৯৫. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? 
ক) কামরুল হাসান 
খ) কাইয়ুম চৌধুরী
গ) জয়নুল আবেদীন 
ঘ) মুর্তজা বশীর 

সঠিক উত্তরঃ ক) কামরুল হাসান

৯৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 
ক) স্যার এ. এফ রহমান 
খ) পি. জে. হার্ট
গ) জগদীশ চন্দ্র বসু 
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্

সঠিক উত্তরঃ খ) পি. জে. হার্ট

৯৭. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্ৰ কোনটি?
ক) হালদা নদী 
খ) চলন বিল
গ) পশুর নদী 
ঘ) মেঘনা নদী

সঠিক উত্তরঃ ক) হালদা নদী

৯৮. তিয়েন ইয়েনমেন স্কয়ার কোথায়?
ক) ইস্তানবুল 
খ) তাসখন্দ 
গ) বেইজিং 
ঘ কুনসিং 

সঠিক উত্তরঃ গ) বেইজিং

৯৯. বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
ক) ৪০ তম 
খ) ৪৪ তম 
গ) ৪১ তম 
ঘ্র) ২৮ তম

সঠিক উত্তরঃ খ) ৪৪ তম
[Note: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।] 

১০০. কোন বিষয়ে অবদান রাখার জন্য এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক 'চ্যাম্পিয়ন অব দি আর্থ' পুরস্কার প্রদান করা হয়েছে?
ক) স্বাস্থ্য বিষয়ক
খ) নারী উন্নয়ন বিষয়ক
গ) পরিবেশ বিষয়ক
ঘ) প্রতিবন্ধী কল্যাণ বিষয়ক 

সঠিক উত্তরঃ গ) পরিবেশ বিষয়ক
[Note: ২০২৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার' পুরস্কার পেয়েছেন (জাতিসংঘ ও GCCM) // ক) স্বাস্থ্য বিষয়ক পরিবেশ বিষয়ক খ) নারী উন্নয়ন বিষয়ক

Post a Comment

0 Comments