আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ
পদের নাম: বেঞ্চ সহকারী; সময়: ৯০ মিনিট
তারিখ: ১৮/১০/২৫
পূর্ণমান: ৭০
ক-বিভাগ
১। ভাব সম্প্রসারণ করুন (যে-কোনো ১টি)।
অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে
অথবা
(খ) উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে
অভাব অল্প হলে দুঃখও অল্প হয়ে থাকে
মূলভাব: মানুষের জীবনে চাহিদা বা আকাঙ্ক্ষা যত সীমিত হবে, না- পাওয়ার বেদনা বা দুঃখের পরিমাণও তত কম হবে। অল্পে সন্তুষ্ট থাকার মধ্যেই মানসিক শান্তি নিহিত।
সম্প্রসারিত ভাব: মানবজীবন নানা অভাব ও আকাঙ্ক্ষার সমষ্টি। অর্থনীতিবিদদের মতে, মানুষের চাহিদা অসীম, কিন্তু সম্পদ সীমিত। এই অসীম চাওয়ার জন্যই মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে চলে। জীবনের পথে চলতে গিয়ে যখন তার আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখনই সৃষ্টি হয় হতাশা ও দুঃখের। এ কারণেই যে ব্যক্তি জাগতিক ভোগের পিছনে যত বেশি ছুটেন, তিনি তত বেশি অভাব অনুভব করেন এবং তাঁর জীবনে দুঃখ-দুর্দশা তত প্রকট হয়ে দেখা দেয়। কিন্তু যিনি জ্ঞানী, তিনি জানেন যে পার্থিব সুখ ক্ষণস্থায়ী এবং ভোগ কখনও তৃপ্তি দিতে পারে না। তাই তিনি অল্পে সন্তুষ্ট থাকতে শেখেন। জাগতিক চাহিদা ও ভোগ- বিলাসিতা থেকে নিজেকে বিরত রেখে তিনি এক ধরনের মানসিক স্বস্তি ও স্বাধীনতা লাভ করেন। একজন ফকির হয়তো সামান্য খাদ্যে ও বস্ত্রেই সন্তুষ্ট, ফলে তাঁর জীবনে অতৃপ্তির যন্ত্রণা নেই; পক্ষান্তরে একজন ধনী ব্যক্তি হয়তো আরও ধন-সম্পদ বা মতা অর্জনের লোভে নিরন্তর কষ্ট পান। মানুষের জীবনের প্রকৃত শান্তি বাহ্যিক ঐশ্বর্যে নয়,বরং মানসিক পরিতৃপ্তিতে নির্ভর করে। জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হলে অতিরিক্ত চাহিদার রাশ টেনে ধরা উচিত। অভাববোধকে নিয়ন্ত্রণ করতে পারলে মন আপনা-আপনিই শান্ত ও স্থির হয়ে ওঠে। যে ব্যক্তি অল্পতেই খুশিজীবনের চড়াই-উতরাই তাঁকে ততটা বিচলিত করতে পারে না। জীবনের এই চরম সত্যটি উপলব্ধি করতে পারলেই বোঝা যায় অভাব যত কম, জীবনের দুঃখ তত লঘু। অতএব, জীবনকে সুখী ও শান্তিময় করতে হলে ভোগবাদী মানসিকতা পরিহার করে অল্পে তুষ্টির মন্ত্রে দীক্ষিত হতে হবে। অল্পে সন্তুষ্টিই আমাদের প্রকৃত স্বাস্থ্য ও আনন্দের উৎস।
অথবা
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে
মূলভাব: চরিত্রের শ্রেষ্ঠত্ব ও দৃঢ়তা মানুষকে আবিশ্বাসী করে তোলে। প্রকৃত গুণী বা উত্তম ব্যক্তি তাঁর স্বভাবের দৃঢ়তার কারণে অধম বা খারাপ চরিত্রের সংস্পর্শে এলেও প্রভাবিত হন না, কিন্তু মধ্যম মানের ব্যক্তি আত্মরক্ষার জন্য খারাপ সঙ্গ এড়িয়ে চলেন।
সম্প্রসারিত ভাব: এই গভীর অর্থবহ পঙক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'কণিকা' কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এটি মূলত মানুষের চারিত্রিক স্তরভেদ এবং আত্মবিশ্বাসের পার্থক্যের ইঙ্গিত বহন করে। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী সমাজে তিন প্রকারের মানুষ দেখা যায়: উত্তম, মধ্যম ও অধম। উত্তম চরিত্র যিনি স্বীয় গুণ, জ্ঞান ও নৈতিকতায় সুপ্রতিষ্ঠিত, তাঁর আত্মবিশ্বাস অত্যন্ত দৃঢ়। তিনি জানেন যে অধম বা খারাপ লোকের সংস্পর্শ তাঁর চারিত্রিক আদর্শকে বিন্দুমাত্র টলাতে পারবে না। অন্ধকার যেমন প্রদীপের আলোকে গ্রাস করতে পারে না, তেমনই উত্তম ব্যক্তিও তাঁর চারিত্রিক ঔজ্জ্বল্যে খারাপ সঙ্গের কলুষতাকে জয় করেন। তিনি বরং অধমকে প্রভাবিত করে তাকে সৎ পথে আনার সাহস রাখেন। তাই তাঁরা নিশ্চিন্তে অধমের সঙ্গে মেলামেশা করতে পারেন। অধম চরিত্র এরা হলো দুর্বল নৈতিকতা ও খারাপ স্বভাবের মানুষ। এদের সংস্পর্শে আসাই উত্তম ও মধ্যম উভয়ের জন্য বিপজ্জনক।মধ্যম চরিত্র: সাধারণ বা দুর্বল আত্মবিশ্বাসী ব্যক্তিরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। এঁদের নৈতিক ভিত্তি ততটা মজবুত নয়। এঁরা ভয়ে থাকেন যে অধমের সঙ্গদোষে হয়তো এঁদের নিজেদের মান-মর্যাদা ও চরিত্রও কলুষিত হয়ে যাবে। তাই নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন হয়ে এঁরা সর্বদা খারাপ সঙ্গ এড়িয়ে চলেন বা তফাতে চলেন । এই সতর্কতা তাঁদের আত্মরক্ষার কৌশল মাত্ৰ, চারিত্রিক শ্রেষ্ঠত্বের পরিচায়ক নয়।
তাই বলা যায়, চারিত্রিক দৃঢ়তাই মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি । যে নিজের অবস্থানে নিশ্চিত ও অবিচল, তিনি জগৎকে ভয় পান না। এই উক্তিটি আমাদের উত্তম আদর্শে বলীয়ান হয়ে চলার এবং আত্মবিশ্বাসী হওয়ার অনুপ্রেরণা যোগায়।
২। নিমোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন।
ক) 'ইচ্ছা' শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন
উত্তর: কামনা, অভিপ্ৰায় ।
খ) 'পায়া ভারী' বাগধারাটির অর্থ উল্লেখে বাক্য প্রয়োগ করুন ।
উত্তর: অহংকারী। বাক্য: পরীক্ষায় প্রথম হয়ে সে পায়াভারী হয়েছে।
গ) 'আমি অহনির্শি সে কথাই ভেবেছি' বাক্যটি শুদ্ধ করে লিখুন।
উত্তর: আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
ঘ) 'যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়' বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করুন । উত্তর: বিদ্বান সর্বত্রই আদরণীয়।
ঙ) 'আয়কর' শব্দটির ব্যাসবাক্য উল্লেখে কোন সমাস তা লিখুন ।
উত্তর: ব্যাসবাক্য: আয়ের উপর কর (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
৩। বাংলায় অনুবাদ করুন:
Work is life. It is the true source of health and happiness. Man cannot be altogether idle. They must have something to do or to think upon. An idle man is busy with evil thoughts and goes to ruin.
Ans: কর্মই জীবন । এটি স্বাস্থ্য ও সুখের প্রকৃত উৎস । মানুষ কখনো সম্পূর্ণ অকর্মণ্য থাকতে পারে না। তার কিছু না কিছু করা বা ভাবার বিষয় থাকা প্রয়োজন। অকর্মণ্য মানুষ মন্দ চিন্তায় ব্যস্ত থাকে এবং শেষ পর্যন্ত ধ্বংসের পথে যায়।
খ-বিভাগ
৪. Write a paragraph on any one of the following:
a. Unemployment
or
b. Environment pollution
Unemployment
Unemployment is a burning problem in almost every developing country, especially in Bangladesh. It means the state of being without any job though a person is willing and able to work. Every year, thousands of educated youths come out of schools, colleges, and universities, but suitable jobs are not available for all of them. The main causes of unemployment are overpopulation, lack of industrial development, shortage of capital, and an education system that does not meet the needs of the job market. Moreover, many people still depend only on government jobs and hesitate to take up business or technical professions. The effects of unemployment are very harmful. It creates poverty, frustration, and mental depression among the youth. Many unemployed people become involved in social crimes, drug addiction, and even terrorism. The overall progress of the country is hampered. To remove this problem, the government should promote industrialization and encourage self-employment through small and medium enterprises. Technical and vocational education should be made compulsory to create skilled manpower. If proper steps are taken, unemployment can be reduced, and our young generation can become the real strength of the nation.
or
Environment pollution
Environment pollution has become one of the most dangerous threats to human existence in the present world. Our environment consists of air, water, soil, and all living beings. But today, almost every element of the environment is being polluted by human activities. Industrial smoke, vehicle emissions, and the burning of fossil fuels pollute the air. The use of pesticides, plastic waste, and the dumping of industrial and household garbage pollute water and soil. Deforestation and urbanization are destroying the balance of nature. As a result, global warming, acid rain, and climate change are increasing rapidly. The effects of environmental pollution are devastating. It causes various diseases such as asthma, cancer, and skin problems. Many animals and plants are facing extinction. The rise in sea level due to global warming threatens coastal areas and small islands. To solve this problem, both the government and the people must work together. Strict laws should be enforced to control industrial waste and air pollution. Tree plantation programs must be expanded, and the use of eco-friendly materials should be encouraged. Public awareness is the most important factor because only a conscious nation can protect its environment. A clean environment is essential for healthy living and sustainable development.
৪. Fill in the blanks with appropriate words:
a) Water......... no colour. ( has / have )
Ans: has
b) He is............ M. A in English. (a / an )
Ans: an
c) I am accustomed.............such a life (to/with)
Ans: to
d) The man.......I invited is my friend ( who whom )
Ans: Who
e) The train stops, all stations. (at / in )
Ans: at
f) He has sold all his............... (furniture/furnitures)
Ans: furniture
৬। Translate into English:
ক) বাবুল রাজুর চেয়ে লম্বা ।
⇒ Babul is taller than Raju.
খ) সে ও তার বন্ধু এখানে এসেছে।
⇒ He and his friend came here .
গ) পদার্থবিদ্যা বিজ্ঞানের একটি শাখা ।
⇒ Physics is a branch of science.
ঘ) আমরা পাঁচ বছর যাবৎ এখানে বাস করছি।
⇒ We have been living here since five years.
ঙ) তোমার ঘড়িতে সময় কত?
What is the time by your watch?
চ) রবিন সাইকেল চড়তে পারে না ।
⇒ Robin does not know how to ride cycle.
গ-বিভাগ
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
(ক) একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করল। যদি ঐ বইয়ের ক্রয়মূল্য ৩৮০ টাকা হয় তবে বইয়ের বিক্রয়মূল্য কত লেখা ছিল?
সমাধান:
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০+২৫) = ১২৫ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা
১০০
ক্রয়মূল্য ৩৮০ টাকা হলে বিক্রয়মূল্য ৩৮০ x ১২৫ টাকা
১০০
= ৪৭৫ টাকা
৫% ছাড়ে বিক্রয়মূল্য = (১০০ – ৫) = ৯৫ টাকা
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে লেখা ছিল ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে লেখা ছিল ১০০ টাকা
৯৬
বিক্রয়মূল্য ৪৭৫ টাকা হলে লেখা ছিল ১০০ X ৪৭৫ টাকা
৯৬
= ৫০০ টাকা (উত্তর)
(খ) সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ন ভর্তি করা হয়। দ্বিতীয় আরেকটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা সময় লাগে। ২টি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চটির দুই তৃতীয়াংশ ভর্তি করতে কত সময় লাগবে?
(গ) .যদি
এবং হয়, তবে সমাধান: দেওয়া আছে,
a+b =7
ab = 10
প্রদত্ত রাশি,
=(7)^2-2.1+3.10
= 49+10
= 59
গ বিভাগ (সাধারণ জ্ঞান)
১। পানামা খাল কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে?
উত্তর: উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ।
২। ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: মিশর ও ইসরাইল।
৩। ILO এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
৪। সুনামী কোন দেশী শব্দ ও অর্থ কি?
উত্তর: জাপানি শব্দ, অর্থ = পোতাশ্রয়ের ঢেউ ।
৫। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
উত্তর: আফ্রিকা মহাদেশ।
৬। বাংলাদেশে জিআই স্বীকৃত পাওয়া মোট পণ্য সংখ্যা কত?
উত্তর: ৬০টি।
৭। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এর সাম্প্রতিক জরীপে কোন বিভাগে জমিতে লাভ বেশি বলে তথ্য উঠে এসেছে?
উত্তর: খুলনা ও বরিশাল বিভাগে।
৮ । জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম।
৯ । জাতিসংঘে ব্যবহারের জন্য টঘউচ যে বাংলা ফন্ট চালু করেছে তার নাম কি?
উত্তর: UN Bangla
১০। আগ্রাসনবিরোধী আট জন্ম কোথায় স্থাপন করা হয়েচে?
উত্তর: পলাশী চত্ত্বর।
১১ । বাংলাদেশের দীর্ঘতম একক রেলসেতু কোনটি?
উত্তর: যমুনা রেলসেতু



0 Comments