Radio শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ফরাসি
গ. ল্যাটিন
ঘ. ফারসি
সঠিক উত্তরঃ গ. ল্যাটিন
ব্যাখ্যাঃ
রেডিও (Radio) বলতে আমরা একটি ইলেকট্রনিক ডিভাইসকে বুঝে থাকি। 'রেডিও' শব্দের উৎপত্তি হয় ল্যাটিন শব্দ রেডিয়াস (Radius) থেকে, যার মূল অর্থ ঢাকার স্পোক বা আলোর রশ্মি বিকিরণ রেখা। যোগাযোগের ক্ষেত্রে ১৮৮১ সালে ফরাসি বিজ্ঞানী আর্নেস্ট মারকাডিয়ারের পরামর্শে ‘বিচ্ছুরিত শব্দ' বোঝাতে প্রথম রেডিওকোন শব্দটি ব্যবহার করেন টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহামবেল। রেডিও তরঙ্গ ৩ হার্টজ (Hz) এবং ৩০০ গিগাহার্টজ (GHz) কম্পাঙ্গের মধ্যকার তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাবাহিনীতে রেডিও শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। সেই থেকেই পত্রপত্রিকা ও সাধারণ জনগণের মধ্যে ‘রেডিও' শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে ক্রমেই রেডিও রিসিভার ছোট হয়ে যন্ত্রটির নাম ‘রেডিও' হয়ে ওঠে।
ইতিহাস
১৮৬৭ সালে স্কটিশ গাণিতিক পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল গাণিতিক তত্ত্বের মাধ্যমে রেডিও তরঙ্গের ধারণা সামনে আনেন। তার গাণিতিক তত্ত্ব এখন ম্যাক্সওয়েলর সমীকরণ নামে পরিচিত। ১৮৮৬ সালে জার্মান পদার্থবিদ হেনরিখ হার্টজ পরীক্ষার মাধ্যমে ম্যাক্সওয়েলের তত্ত্বের প্রমাণ করেন। প্রমাণের জন্য তিনি পরীক্ষাগারে রেডিও তরঙ্গ উৎপন্ন করেন এবং দেখান যে রেডিও তরঙ্গ আলোর মতো ধর্ম প্রদর্শন করে। তারপর বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু বৈদ্যুতিক তার ছাড়া কীভাবে দূরে রেডিও সংকেত পাঠানো যায় এ বিষয়ে অনেক গবেষণা করেন। ১৮৯৫ সালে ইতালিয় উদ্ভাবক গুগলিয়েলমো মার্কোনি সর্বক্ষম ব্যবহার উপযোগী রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার আবিষ্কার করেন। ১৯০১ সালে তিনি ইংল্যান্ড থেকে আটলান্টিক মহাসাগরের পশ্চিম পারে নিউফাউন্ডল্যান্ডে বার্তা পাঠাতে সক্ষম হন। এ দূরত্ব ছিল ৩,৩৭৮ কিলোমিটার। এ বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কারের জন্যই তিনি ১৯০৯ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১২ সালে বাণিজ্যিকভাবে রেডিও যোগাযোগব্যবস্থা শুরু হয়।
বাংলাদেশে রেডিও
১৯৩৬ সালে ভারতে ‘ইম্পেরিয়াল রেডিও' নামে সর্বপ্রথম রেডিও স্টেশনের যাত্রা শুরু হয়। ভারত স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটিকে ‘অল ইন্ডিয়া রেডিও’ নামে, রূপান্তর করা হয়। ১৬ ডিসেম্বর ১৯৩৯ অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়। প্রথম নামকরণ করা হয় ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র। দেশ বিভাগের পর ঢাকা বেতার প্রথমে পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস এবং পরে রেডিও পাকিস্তানের একটি স্টেশন হিসেবে পরিচালিত হতে থাকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেতার কেন্দ্র।যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। ১৯৭৫-১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে রেডিও বাংলাদেশের নামকরণ করা হয় বাংলাদেশ বেতার। ২০০৬ সালে বাংলাদেশ বেতার স্বাধীনতা পুরস্কার লাভ করে ।


0 Comments