খাদ্য অধিদপ্তর
পদের নাম: সহকারী উপ-খাদ্য পরিদর্শক;
পরীক্ষার তারিখ: ২৯.১১.২৫
সময়: ১ ঘণ্টা
পূর্ণমান: ৫০
বাংলা
১. A rolling stone gathers no moss. The complex form of this sentence is-
(ক) When a stone rolls, it gathers no moss.
(খ) Since a stone rolling, it gathers no moss.
(গ) A stone that rolls gathers no moss.
(ঘ) A stone what rolls gathers no moss
সঠিক উত্তরঃ (গ) A stone that rolls gathers no moss.
ব্যাখ্যা: Participle যুক্ত simple sentence কে complex করতে হলে participle অংশকে subordinate clause এ রুপান্তরিত করতে হয় এবং বাকি অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে। প্রদত্ত বাক্যে ' rolling' হচ্ছে present participle, যার subordinate clause A stone which /that rolls (গ) option - এ উল্লেখ আছে।
২. All of the people at the conference are-
ক. mathematics teachers
খ. mathematic teachers
গ. mathematics teacher
ঘ. mathematic's teacher
উত্তর: গ. mathematics teacher
ব্যাখ্যা: 'All of the people' plural হওয়ায় এদের complement ও plural হবে অর্থাৎ teachers হবে। আর কিসের teachers তা বোঝানোর জন্য বিষয়ের নাম উল্লেখ করতে হয়। অর্থাৎ English teacher, Mathmatics teacher, Physics teacher ইত্যাদি।
৩. ‘জলোচ্ছ্বাস' কার রচিত গ্রন্থ?
ক. বেগম সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম
খ. নীলিমা ইব্রাহিম
ঘ. সেলিনা হোসেন
উত্তর: ঘ. সেলিনা হোসেন
ব্যাখ্যা: ২০২০ সালের ১৪ জুন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ৭৪তম জন্মদিন। তাঁর প্রথম উপন্যাস 'জলোচ্ছ্বাস' (১৯৭২), প্রথম গল্পগ্রন্থ 'উৎস থেকে নিরন্তর' (১৯৬৯)।
সেলিনা হোসেনের সাহিত্যঃ
উপন্যাস: উত্তর সারথি (১৯৭১), জলোচ্ছ্বাস (১৯৭২), জ্যোস্নায় সূর্যজ্বালা (১৯৭৩), হাঙর নদী গ্রেনেড (১৯৭৬), মগ্ন চৈতন্যে শিস (১৯৭৯), যাপিত জীবন (১৯৮১), নীল ময়ূরের যৌবন (১৯৮২), পদশব্দ (১৯৮২), চাঁদবেনে (১৯৮৪), পোকা মাকড়ের ঘরবসতি (১৯৮৬), নিরন্তর ঘণ্টাধ্বনি (১৯৮৭), ক্ষরণ (১৯৮৮), কাঁটাতারে প্রজাপতি (১৯৮৯), খুন ও ভালোবাসা (১৯৯০), কালকেতু ও ফুল্লরা (১৯৯২), ভালোবাসা প্রীতিলতা (১৯৯২), টানাপোড়েন (১৯৯৪), গায়ত্রী সন্ধ্যা–১ম খণ্ড (১৯৯৪), গায়ত্রী সন্ধ্যা–২য় খণ্ড (১৯৯৫), গায়ত্রী সন্ধ্যা–৩য় খণ্ড (১৯৯৬), দীপাম্বিতা (১৯৭৭), যুদ্ধ (১৯৯৮), লারা (২০০০), কাঠ কয়লার ছবি (২০০১), মোহিনীর বিয়ে (২০০১), আণবিক আঁধার (২০০৩), ঘুমকাতুরে ঈশ্বর (২০০৪), মর্গের নীল পাখি (২০০৫), অপেক্ষা (২০০৭), দিনের রশিতে গিটঠু (২০০৭), মাটি ও শস্যের বুনন (২০০৭), পূর্ণছবির মগ্নতা (২০০৮), ভূমি ও কুসুম (২০১০), যমুনা নদীর মুশায়রা (২০১১), আগস্টের একরাত (২০১৩), গেরিলা ও বীরাঙ্গনা (২০১৪), দিনকালের কাঠখড় (২০১৫)
গল্প: উৎস থেকে নিরন্তর (১৯৬৯), জলবতী মেঘের বাতাস (১৯৭৫), খোল করতাল (১৯৮২), পরজন্ম (১৯৮৬), মানুষটি (১৯৯৩), মতিজানের মেয়েরা (১৯৯৫), অনূঢ়া পূরণিমা (২০০৮), সখিনার চন্দ্রকলা (২০০৮), একালের পান্তাবুড়ি (২০০২), অবেলার দিনক্ষণ (২০০৯), নারীর রূপকথা (২০০৯), নুনপান্তার গড়াগড়ি (২০১৪), মৃত্যুর নীলপদ্ম (২০১৫)
কবিতা: বর্ণমালার গল্প
শিশু–কিশোর সাহিত্য: সাগর (১৯৯১), বাংলা একাডেমী গল্পে বর্ণমালা (১৯৯৪), কাকতাড়ুয়া (১৯৯৬), বর্ণমালার গল্প (১৯৯৭), আকাশ পরী (২০০১), অন্যরকম যাওয়া (২০০১), যখন বৃষ্টি নামে (২০০২), জ্যোৎস্নার রঙে আঁকা ছবি (২০০২), মেয়রের গাড়ি (২০০৩), মিহিরুনের বন্ধুরা (২০০৪), রংধনু (সম্পাদনা) (২০০৪), এক রুপোলি নদী (২০০৫), গল্পটা শেষ হয় না (২০০৬), বায়ান্নো থেকে একাত্তর (২০০৬), চাঁদের বুড়ির পান্তা ইলিশ (২০০৮), মুক্তিযোদ্ধারা (২০০৯), সোনারতরীর ছোটমণিরা (২০০৯), পুটুসপুটুসের জন্মদিন (২০১০), নীলটুনির বন্ধু (২০১০), কুড়কুড়ির মুক্তিযুদ্ধ (২০১১), ফুলকলি প্রধানমন্ত্রী হবে (২০১১), হরতালের ভূতবাবা (২০১৪)
প্রবন্ধ: স্বদেশে পরবাসী (১৯৮৫), ঊনসত্তরের গণ-আন্দোলন (১৯৮৫), একাত্তরের ঢাকা (১৯৮৯), নির্ভয় করো হে (১৯৯৮), মুক্ত করো ভয় (২০০০), ঘরগেরস্থির রাজনীতি (২০০৮), নিজেরে করো জয় (২০০৮), প্রিয় মুখের রেখা (২০১০), শ্রেষ্ঠ প্রবন্ধ (২০১০), পথ চলাতেই আনন্দ (২০১৪)
সম্পাদনা: নারীর ক্ষমতায়নঃ রাজনীতি ও আন্দোলন (২০০৩), ইবসেনের নারী (২০০৬), ইবসেনের নাটক ও কবিতা (২০০৬), জেন্ডার বিশ্বকোষ (২০০৬), বাংলাদেশ নারী ও সমাজ (২০০৭), জেন্ডার ও আর্থ-সামাজিক উন্নয়ন (২০০৭), সাহিত্যে নারীর জীবন ও পরিসর (২০০৭), জেন্ডার আলোকে সংস্কৃতি (২০০৭), পুরুষতন্ত্র নারী ও শিক্ষা (২০০৭), দক্ষিণ এশিয়ার নারীবাদী গল্প (২০০৮), জেন্ডার ও উন্নয়ন কোষ (২০০৯), ধান শালিকের দেশ (বাংলা একাডেমি শিশু পত্রিকা), ছোটদের অভিধান (বাংলা একাডেমি)
ইংরেজিতে অনূদিত বই: Selected Short Stories of Selina Hossain (2007), The Shark The River & The Grenade (1987), Warp and Woof (1999), Plumed Peacock (১৯৮৩/২০০৯), Fugitive Colours (2010)
উৎসঃ উইকিপিডিয়া।
৪. Which one of the following words has been formed with a prefix?
ক. amoral
গ. amnesia
খ. authentic
ঘ. aspersions
উত্তর: ক. amoral
ব্যাখ্যা: Moral শব্দের অর্থ নৈতিক নীতিগত। Amoral শব্দের অর্থ অনৈতিক ; অবৈধ । Moral শব্দের পূর্বে 'a' prefix বসে amoral শব্দটি গঠিত হয়েছে। Option - এর বাকি শব্দগুলো মৌলিক। Authentic - প্রামাণিক, খাঁটি, Amnesia - স্মৃতিভ্রম; আংশিক স্মৃতি হারোনো ও Aspersions কুৎসা, কটাক্ষ।
৫. অন্যের দোষ ধরা সহজ -এর ইংরেজি হলো:
ক. It is easy to find fault of others.
খ. It is easy to find out fault of others.
গ. It is easy to find fault with others.
ঘ. It is easy to find out faults of others.
উত্তর: গ. It is easy to find fault with others.
ব্যাখ্যা: অন্যের দোষ ধরা সহজ - এর ইংরেজি হলো It is easy to Find Fault with others.
অন্যের দোষ ধরা অর্থে 'To find fault with others' phrase টি ব্যবহৃত হয়। সুতরাং অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হলো - It is easy to Find Fault with others.
৬. ‘দুর্নাম’ ও ‘দুর্নিবার' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
ক. তৎসম শব্দ বলে
গ. সমাসবদ্ধ শব্দ বলে
খ. বিদেশি শব্দ বলে
ঘ. দেশি শব্দ বলে
উত্তর: গ. সমাসবদ্ধ শব্দ বলে
ব্যাখ্যা: 'দুর্নিবার' ও 'দুর্নাম' শব্দ দুটিতে মূর্ধন্য-ণ (ষষ্ঠী-ণ) ব্যবহৃত হয়নি, কারণ এগুলি সমাসবদ্ধ শব্দ। ণ-ত্ব বিধান (অর্থাৎ, 'ণ' ব্যবহারের নিয়ম) সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৭. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
ক. ৪ ঘণ্টা
গ. ২ ঘণ্টা
খ. ৫ ঘণ্টা
ঘ. ৩ ঘণ্টা
উত্তর: ঘ
৮. টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তর: ক. ৬টি
ব্যাখ্যা: ক্রয়মূল্য ১০০ টাকা হলে
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা
৫০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৫০) = ১৫০ টাকা
পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে বিক্রয় করতে হবে ১৫০ টাকায়
আর, ১ টাকা হলে = ১৫০ / ৭৫ টাকা = ২ টাকায়
২ টাকায় বিক্রি করতে হবে ১২ টি কলা
১ টাকায় বিক্রি করতে হবে ১২/২ টি কলা = ৬ টি কলা।
৯. ‘গবেষণা’ শব্দটি কোন ধরণের শব্দের উদাহরণ?
ক. রূঢ়ি শব্দ
গ. যৌগিক শব্দ
খ. যোগরূঢ় শব্দ
ঘ. সাধিত শব্দ
উত্তর: ক. রূঢ়ি শব্দ
ব্যাখ্যা: প্রত্যয় বা উপসর্গযোগে গঠিত যেসব শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমনঃ- গবেষণা=গো+এষণা
১০. , -এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) কত?
ক. xy(x + y)
গ. xy
খ. x + y
ঘ.
উত্তর: ঘ.
সমধানঃ
প্রথম রাশি:
২. দ্বিতীয় রাশি:
সুতরাং রাশিদ্বয়ের লসাগু =১১. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
ক. অসিত কুমার বন্দোপাধ্যায়
খ. দীনেশ চন্দ্র সেন
গ. সুকুমার রায়
ঘ. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
উত্তর: খ. দীনেশ চন্দ্র সেন
ব্যাখ্যাঃ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬ - ১৯৩৯ খ্রি) ১৮৯৬ সালে 'বঙ্গভাষা ও সাহিত্য' নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক ইতিহাসমূলক এ গ্রন্থটি রচনা করেন। আর এটিই বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। অন্যদিকে ড. সুকুমার সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং অসিতকুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক উল্লেখ্যযোগ্য গ্রন্থগুলো হলো যথাক্রমে 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (১৯৪০), 'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৫৯) এবং 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ' (১ম খন্ড) (১৯৫৯)।
১২. He knocked me down with a feather. -এর সঠিক বাংলা কোনটি?
ক. সে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
খ. সে আমাকে ব্যথিত করলো।
গ. সে আমাকে অপমান করলো।
ঘ. সে আমাকে বিস্মিত করলো।
উত্তর: ঘ
ব্যাখ্যা: ইংরেজি বাক্য: He knocked me down with a feather. এটি একটি idiomatic expression। সরাসরি অর্থ “পালক দিয়ে আঘাত” হলেও, এখানে অর্থ চমকে দেওয়া বা অবাক করা। তাই “বিস্মিত করা” সবচেয়ে উপযুক্ত অনুবাদ।
১৩. A philosopher ponders ____ the meaning of life. -Fill the blank with correct word.
ক. on
খ. in
গ. about
ঘ. for
উত্তর: ক. on
ব্যাখ্যা: Ponder ক্রিয়াটির অর্থ গভীরভাবে চিন্তা করা বা ভাবা। সাধারণত ponder on বা ponder over ব্যবহার করা হয় যখন কোন বিষয় নিয়ে গভীর চিন্তা বোঝানো হয়। এখানে “জীবনের অর্থ” নিয়ে দার্শনিক চিন্তা করছে, তাই ফাঁকা স্থানে on সবচেয়ে উপযুক্ত।
বাক্যটির বাংলা: একজন দার্শনিক জীবনের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করে।
১৪. I could not _____ laughing?
ক. though
খ. help
গ. but
ঘ. assist
উত্তর: খ
ব্যাখ্যা: The correct phrase is "couldn't help laughing"
because "can/could not help + V1 + ing" is used, as in "I couldn't help laughing.
১৫. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেন
গ. পটাশিয়াম
ঘ. অক্সিজেন
উত্তর: খ. নাইট্রোজেন
ব্যাখ্যা: মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন । বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়া পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট ( NO3) হিসাবে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন। কারণ আকাশে বিদ্যুৎক্ষরণের সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত নাইট্রোজেনের অক্সাইডসমূহের উৎপন্ন করে।
N2+02 = 2NO, 2NO+O2 = 2NO2
নাইট্রোজেনের অক্সাইডসমূহ পানির সাথে মিশে নাইট্রিক এসিড উৎপন্ন করে।
4NO2 + 2H20 + O2 = 4HNO3
এই নাইট্রিক এসিড বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে পতিত হয় এবং জামির ক্ষারীয় উপাদানের সাথে বিক্রিয়া করে নাইট্রেট (NO3) লবণ উৎপন্ন করে।
2HNO3 + CaCO3 =
• Ca (NO3)2 + H2O + CO2
উদ্ভিদ এ নাইট্রেপ গ্রহন করে।
১৬. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
ক. স্থায়ী সদস্যদের
খ. ন্যাটো সদস্যদের
গ. নিরাপত্তা পরিষদের
ঘ. সাধারণ পরিষদের
উত্তর: গ. নিরাপত্তা পরিষদের
ব্যাখ্যা: জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদদ্যের ভোটে নির্বাচিত হন।
১৭. Did not you play chess? -Make it indirect.
ক. He asked me if I did not play chess.
খ. He asked me did not you play chess.
গ. He said to me if I not play chess.
ঘ. He asked me if I do not play chess.
উত্তর: ক. He asked me if I did not play chess.
ব্যাখ্যা: Interrogative sentence এর indirect speech এ asked হয় এবং that এর পরিবর্তে if/whether বসে।
১৮. ‘দেবতা থেকে উৎপন্ন' -এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. দৈবিক
গ. দৈবাতিক
খ. অধিদৈবিক
ঘ. আধিদৈবিক
উত্তর: ঘ. আধিদৈবিক
ব্যাখ্যা: দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত = আধিদৈবিক
১৯. মাটির pH মান ৩ -এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
ক. নাইট্রোজেন ও ফসফরাস
খ. পটাসিয়াম ও ফসফরাস
গ. ফসফরাস ও ক্যালসিয়াম
ঘ. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
উত্তর: ঘ. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ব্যাখ্যা: অম্লধর্মী মাটির pH বাড়াতে চুন CaO এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রভৃতির কার্বনেট যেমন লাইম স্টোন গুড়া (CaCO3) ও ডলোমাইট গুড়া [CaMg (CO3)2] ব্যবহৃত হয়। অপরদিকে (২) ক্ষারকীয় মাটির pH কমাবার জন্য বিভিন্ন নাইট্রেট সার যেমন, KNO3, NH4NO3 এবং ফসফেট সার যেমন টি. এস. পি বা মনোক্যালসিয়াম ফসফেট, Ca(H2PO4)2 ও সুপার ফসফেট ইত্যাদি ব্যবহৃত হয়। সুপার ফসফেট হলো মনো ক্যালসিয়াম ফসফেট মনোহাইড্রেট [Ca(H2PO4)2.H2O], (NH4)2HPO4 ও জিপ্সাম [ 2 (CaSO4.2H2O)] গুঁড়ার মিশ্রণ।
২০. "Animal Farm" was written by-
ক. Jonathan Swift
খ. Mark Twain
গ. George Orwell
খ. T. L. Stevenson
উত্তর: গ. George Orwell
ব্যাখ্যা: Eric Arthur Blair এর ছদ্মনাম ছিল George Orwell. তিনি ভারতের বর্তমান বিহারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি ব্রিটিশ, নাগরিকত্ব লাভ করেন । তার উল্লেখযোগ্য অবদান হলো 'Animal Farm' (1945) ও 'Nineteen Eighty Four' (1949) নামের দুটি উপন্যাস।
২১. এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
ক. ১৮ টাকা
খ. ২৩ টাকা
গ. ২১ টাকা
ঘ. ২০ টাকা
উত্তর: গ. ২১ টাকা
২২. HTML কি?
ক. ডেটাবেজের ভাষা
খ. ডেটা উপস্থাপনের ভাষা
গ. ওয়েব ব্রাউজার
ঘ. প্রোগ্রামিংয়ের ভাষা
উত্তর: খ
HTML (Hyper Text Markup Language) হলো একটি Markup Language, যা ওয়েবপেজে লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়।
তাই সঠিক অপশন: ডেটা উপস্থাপনের ভাষা
২৩. Identify the correct antonym for the word 'PROFLIGATE'-?
ক. Criticize
খ. Copicus
গ. Frugal
ঘ. Aggravate
উত্তর: গ. Frugal
ব্যাখা: Profligate অপবারী/অমিতব্যয়ী এর antonym হচ্ছে Frugal ( মিতব্যয়ী/হিসাব) Aggravate - অধিক গুরুত্ব ; Criticize - সমালোচক করা; Copious - প্রচুর।
বিকল্পগুলোর অর্থঃ
ক. Criticize — সমালোচনা করা / দোষত্রুটি নির্দেশ করা
খ. Copious (সঠিক বানান Copious) — প্রচুর / বিপুল পরিমাণে
ঘ. Aggravate — আরও খারাপ করা / গুরুতর করে তোলা / বিরক্ত করা
২৪. ফুলে ফুলে সাজিয়েছে ঘর -এখানে ‘ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. করণে ৭মী
উত্তর: ঘ. করণে ৭মী
ব্যাখ্যা: বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সাথে 'কীসের দ্বারা ' বা 'কি উপায়ে 'প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। করন কারকে ৭ম বিভক্তির উদাহরণ হলোঃ ফুলে ফুলে ঘর ভরেছে।
২৫. ২৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
ক. ১২৩২ বর্গ সে.মি.
খ. ১২২৩ বর্গ সে.মি.
গ. ২৪৬৪ বর্গ সে.মি.
ঘ. ২৪৪৬ বর্গ সে.মি.
উত্তর: সঠিক উত্তর নেই।
নোট: ২৪ সে.মি. ব্যাসার্ধ এর স্থলে ২৮ সে.মি হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল ১২৩২ বর্গ.সে.মি.।
সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল ≈ 1232 বর্গএকক।
২৬. ‘দারোগা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে?
ক. পর্তুগিজ
খ. তুর্কি
গ. চীনা
ঘ. ফরাসি
উত্তর: খ. তুর্কি
ব্যাখ্যা : ‘দারোগা' শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে।
বাংলা ভাষায় আগত বিভিন্ন তুর্কি শব্দ মনে রাখার কৌশল
(বেগম) (বিবি) (কোর্মা) খায়
(সুলতান) (বাহাদুর) দেশ চালায়।
(চাকর) (কুলি) (বারুদ) পোড়ায়।
তাই দেখে (দারোগা) (বাবা)
(বন্দুক) হাতে দৌড়ে পালায়।
(খান) বাড়ির (সওগাত) ব্যাটা
(উজবুক) হয়ে তাকিয়ে রয়।
(বেগম) (বিবি) (কোর্মা) খায়
(সুলতান) (বাহাদুর) দেশ চালায়।
(চাকর) (কুলি) (বারুদ) পোড়ায়।
তাই দেখে (দারোগা) (বাবা)
(বন্দুক) হাতে দৌড়ে পালায়।
(খান) বাড়ির (সওগাত) ব্যাটা
(উজবুক) হয়ে তাকিয়ে রয়।
২৭. When the guests arrived, they ____ their lunch.
ক. were having
খ. had
গ. have had
ঘ. would have
উত্তর: ক. were having
ব্যাখ্যা: Rules of When :-
(i) When + Past indefinite + Past continuous
Ex: When the guests arrived, they were having lunch.
(ii)Past continuous+when+Past indefinite
Ex: He was working when his father came.
২৮. ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম কি?
ক. অ্যালেন
খ. ট্রায়োন্ডা
গ. আজটেকা
ঘ. ট্যাঙ্গো
উত্তর: খ. ট্রায়োন্ডা
ব্যাখ্যা: আডিডাস ট্রিওন্ডা হলো আডিডাসের তৈরি একটি ফুটবল। এটি ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল, যা কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে। বলটি ২ অক্টোবর, ২০২৫-এ উন্মোচন করা হয়েছিল।
২৯. ১ম বিশ্বযুদ্ধে ‘অক্ষশক্তির’ দেশ নিচের কোনটি?
ক. রাশিয়া
খ. বুলগেরিয়া
গ. বেলজিয়াম
ঘ. ফ্রান্স
উত্তর: খ. বুলগেরিয়া
ইউরোপে ২৮ জুলাই, ১৯১৪ থেকে ১১ নভেম্বর, ১৯১৮ পর্যন্ত সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধটি 'মহাযুদ্ধ বা Great War' নামে পরিচিত। এটি মূলত Great Economic Powers এর মধ্যে ক্ষমতার মনের প্রতিফলন ছিল। Great War' শেষ হয় ১১ নভেম্বর ১৯১৮ সালে জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে।
প্রথম বিশ্বযুদ্ধের পক্ষসমূহ
উসমানীয়
অক্ষশক্তি
জার্মানি
অস্ট্রিয়া
হাঙ্গেরি
বুলগেরিয়া
সাম্রাজ্য
মিত্রশক্তি
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
রাশিয়া
ইতালি
জাপান
জেনে নিই
• প্রথম বিশ্বযুদ্ধ The Great War নামে পরিচিত
• প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ২৮ জুলাই, ১৯১৪ সালে।
• প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানীদের উগ্রজাতীয়তাবাদ নীতি। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন (২৮তম)।
উড্রো উইলসনের ১৪ দফা ঘোষণার মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় • প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির প্রধান ছিল- জেনারেল ফচ । প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যুদ্ধ জাহাজ 'লুসিতানিয়া' ডুবিয়ে দেয়- জার্মানি।
যুক্তরাষ্ট্র- জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে- ১৯১৭ সালের ৬ এপ্রিল ।
• প্রথম বিশ্বযুদ্ধে- অক্ষশক্তি পরাজয় বরণ করে।
• প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন- অটোভন বিসমার্ক।
• প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১১ নভেম্বর ১৯১৮ সালে।
• প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ১১ নভেম্বর ১৯১৮ সালে
• প্রথম বিশ্বযুদ্ধ বিরতির চুক্তির নাম প্যারিস শান্তি চুক্তি ১৯১৮ সাল।
• প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি হয় জার্মানি ও মিত্রপক্ষের মধ্যে প্যারিস চুক্তির ম্যাধ্যমে।
• ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ সালে।
• লীগ অব নেশন ১৯৪৬ সালে আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত হয়।
৩০. দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক. ৯ : ১৬
গ. ৯ : ৪
খ. ৩ : ৪
ঘ. ৯ : ৩২
উত্তর: ক. ৯ : ১৬
ব্যাখ্যা:
দুইটি বৃত্তের ক্ষেত্রফল =
যদি বৃত্তের ব্যাসার্ধগুলো হয় , , তাহলে:
৩৪. বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদস্যপদ লাভ করে?
ক. ১৪ মার্চ, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ১২ অক্টোবর, ১৯৭৩
ঘ. ১২ নভেম্বর, ১৯৭৩
উত্তর: ঘ. ১২ নভেম্বর, ১৯৭৩
ব্যাখ্যা: বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
৩৫. রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. প্রমথ চৌধুরী
গ. বুদ্ধদেব বসু
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম।বাংলা সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ রয়েছে।
অপরদিকে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয় এবং তার জন্ম ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর। তাই রবীন্দ্রনাথ পরবর্তী সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসুকে বলা হয়।
৩৬. ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয়-
ক. ৪২
খ. ৩৯
গ. ৪৩
ঘ. ৪৪
উত্তর: খ. ৩৯
ব্যাখ্যা: অনুপাতগুলোর যোগফল (২ + ৪ + ৫) = ১১
:: বৃহত্তম অংশ {১৪৩ এর (৫/১১)} = ৬৫ টাকা
ক্ষুদ্রতম অংশ {১৪৩ এর (২/১১)} = ২৬ টাকা
:: বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (৬৫ - ২৬) = ৩৯ টাকা।
৩৭. ১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে-
ক. সমবাহু
গ. স্থূলকোণী
খ. সমদ্বিবাহু
ঘ. সমকোণী
উত্তর: ঘ. সমকোণী
৩৮. ‘মালগুদাম’ কোন সমাসের অন্তর্গত?
ক. উপপদ তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. তৃতীয়া তৎপুরুষ
ঘ. অলুক ষষ্ঠী তৎপুরুষ
উত্তর: খ. চতুর্থী তৎপুরুষ
ব্যাখ্যা: নিমিত্ত, উদ্দেশ্য, উদ্দেশ, জন্য প্রভৃতি নিমিত্তবাচক অংশগুলি যখন পূর্বপদে লোপ পায়, তখন নিমিত্ত-তৎপুরুষ সমাস হয়। স্বদেশের জন্য প্রেম = স্বদেশপ্রেম; শিশুদের জন্য সাহিত্য = শিশুসাহিত্য; জপের জন্য মালা = জপমালা; জলের জন্য কর = জলকর; ছাত্রদের জন্য আবাস ছাত্রাবাস শিক্ষার জন্য আয়তন শিক্ষায়তন; উন্নতির জন্য বিধান = উন্নতিবিধান তীর্থের উদ্দেশে যাত্রা = তীর্থযাত্রা; মেয়েদের জন্য স্কুল = মেয়েস্কুল; ধানের জন্য জমি = ধানজমি; শয়নের জন্য ঘর শয়নঘর; মালের জন্য গুদাম = মালগুদাম; ডাকের নিমিত্ত মাশুল = ডাকমাশুল। সেইরূপ অনাথ-আশ্রম, লোকহিত, শিশুবিভাগ, রক্ষাকবচ, তপোবন, বিশ্রামকক্ষ, সত্যাগ্রহ, জীয়নকাঠি, ঘরপাগল, মড়াকান্না, বিয়েপাগল, রান্নাঘর, মাপকাঠি, সাজনঘর। অনাথ-আশ্রম—সংলগ্ন শিক্ষায়তনের ছাত্রাবাসে একটি বিশ্রামকক্ষ নির্মিত হল।
৩৯. 'Moot point' means-
ক. Just opposite
খ. Major part
গ. Defective
ঘ. An undecided matter
উত্তর: ঘ. An undecided matter
ব্যাখ্যা : Moot point = অমীমাংসিত বিষয় - Dowry system is still a moot point in Bangladesh
৪০. প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি কে?
ক. কাজী ফজিলাতুন্নেছা
খ. মাহমুদা খাতুন সিদ্দিকা
গ. বেগম সুফিয়া কামাল
ঘ. ফেরদৌসি বেগম
উত্তর: খ. মাহমুদা খাতুন সিদ্দিকা
ব্যাখ্যা: মাহমুদা খাতুন সিদ্দিকা (ডিসেম্বর ১৬, ১৯০৬ - মে ২, ১৯৭৭) বাঙালি কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, মহিলা কবিদের মধ্যে প্রথম সনেটকার ও গদ্য ছন্দের কবি।
৪১. বাংলাদেশের সংবিধানে কত ধরণের মালিকানার কথা বলা
আছে?
ক. ৪
খ. ৫
গ. ২
ঘ. ৩
উত্তর: ঘ. ৩
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের:
প্রস্তাবনা- ১টি
মূলনীতি- ৪ টি
তফসিল- ৭ টি
ভাগ - ১১ টি
অনুচ্ছেদ- ১৫৩ টি
বংলাদেশের সর্বোচ্চ আইন- সংবিধান।
দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তপক্ষ- আইনসভা।
বাংলাদেশের সংবিধান রচিত হয়- যুক্তরাজ্য ও ভারতের সংবিধানের
আলোকে।
বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাংলাদেশের সংবিধান- লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
সংবিধান সংশোধন হয়- ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী।
বাংলাদেশ সংবিধানের মূলনীতি ৪ টি
জাতীয়তা, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা
• মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে- ২৬-৪৭ নং অনুচ্ছেদে।
• মৌলিক অধিকার লঙ্ঘন হলে মামলা করার ক্ষমতা আছে- ১০২ (২) নং অনুচ্ছেদে।
বাংলাদেশের সংবিধানে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে: রাষ্ট্রীয়, সমবায় ও ব্যক্তিগত।
জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে- ৪(ক) অনুচ্ছেদে। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী- এ্যাটর্নি জেনারেল।
৪৩. How many major tectonic plates are there on earth surface?
ক. ৯টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৫টি
উত্তর: খ. ৭টি
ব্যাখ্যাঃ পৃথিবীর পৃষ্ঠে মোট ৭টি প্রধান টেকটোনিক প্লেট আছে, এগুলো হলো: প্যাসিফিক প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, অ্যান্টার্কটিক প্লেট।
৪৪. The poet of beauty is-
ক. T.S. Eliot
খ. John Keats
গ. William Wordsworth
ঘ. John Milton
উত্তর: খ. John Keats
ব্যাখ্যাঃ John Keats কে বলা হয় The poet of beauty, এছাড়াও রোমান্টিক যুগের তিনজন সুপরিচিত কবিদের মধ্যে একজন। তারা হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস এবং উইলিয়াম ব্লেক। তার বিখ্যাত উক্তি “সৌন্দর্যই সত্য, সত্য সৌন্দর্য।”
T.S. Eliot কে বলা হয় আধুনিকতাবাদী কবি, বিখ্যাত কবিদের কবি।
William Wordsworth কে বলা হয় Poet of Nature.
Shelley কে বলা হয় Revolutionary Poet
Shakespeare কে বলা হয় Bard of Avon
৪৫. Select the meaning of the word 'Stagflation'.
ক. Controlled prices
খ. A disintegration
গ. Cultural dullness
ঘ. Economic slow down
উত্তর: ঘ. Economic slow down
ব্যাখ্যা: Stagflation অর্থ অর্থনৈতিক মন্দা বা economic slow
down.
বিকল্পগুলোর অর্থঃ
ক. Controlled prices – নিয়ন্ত্রিত বা সংযমিত মূল্য
খ. A disintegration – ভেঙে পড়া বা বিভাজন
গ. Cultural dullness – সাংস্কৃতিক নিম্নতা বা স্তব্ধতা
ঘ. Economic slow down – অর্থনৈতিক মন্দা বা ধীরগতি অর্থনীতি
৪৬. ১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?
ক. ২৯০
খ. ৩৮০
গ. ৩৬০
ঘ. ২৬০
উত্তর: গ. ৩৬০
ব্যাখ্যা: প্রশ্নমতে,
x এর ৪০% = ১৪৪
বা, (৪০x /১০০) = ১৪৪
বা, x = ( ১৪৪×১০০) / 80
x = ৩৬০
৪৭. বিশ্ব ক্ষুধা সূচক (GHI) -এ বাংলাদেশের অবস্থান কত?
ক. ৮৫তম
খ. ১০২তম
গ. ৭২তম
ঘ. ১০৬তম
উত্তর: ক. ৮৫তম
৪৮. Come on, it's time to go home. Here 'home' is a/an-
ক. Adjective
খ. Noun
গ. Pronoun
ঘ. Adverb
উত্তর: ঘ. Adverb
৪৯. পর্বতের সমার্থক শব্দ কোনটি?
ক. বিহগ
খ. হিমালয়
গ. ক্ষিতিধর
ঘ. বিশাল
উত্তর: গ. ক্ষিতিধর
ব্যাখ্যাঃ পর্বত শব্দের সমার্থক শব্দগুলো হল - পাহাড়, অচল, গিরি, ভূধর, শৈল, অগ্রি, নগ, শিখরী, মহীধর, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, ক্ষিতিধর, বসুধাধর, মেদিনীধর, পৃথিবীধর, পৃথ্বীধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, মৃঙ্গধর, অগ।
৫০. নিচের কোনটি শুদ্ধ বানান?
ক. উপর্যুক্ত
খ. স্বায়ত্ত্বশাসন
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. দারিদ্রতা
উত্তর: ক. উপর্যুক্ত







0 Comments