উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১০ নিয়োগ প্রশ্ন সমাধান

উপজেলা / থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১০ 
পরীক্ষার তারিখ : ২৫.০৬.২০১০; সময় : ১ ঘণ্টা; পূর্ণমান: ১০০

১. ‘রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচয়িতা – 
ক) আবুল হুসেন
খ) নির্মলেন্দু গুণ
গ) আবুল হাসান  
ঘ) শামসুর রাহমান 

উত্তরঃ গ) আবুল হাসান  
ব্যাখ্যাঃ কবি ও সাংবাদিক আবুল হাসানের আসল নাম আবুল হোসেন মিয়া। মাত্র এক দশক কাব্য-সাধনা করে ৬আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা- 
কাব্যগ্রন্থ : যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক। 
কাব্যনাট্য: ওরা কয়েকজন। 
গল্প সংকলন: আবুল হাসান গল্পসংগ্রহ। 

২. কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ?
ক) বাংলার মাটি বাংলার জল 
খ) তবক দেওয়া পান 
গ) চুনিয়া আমার আর্কেডিয়া 
ঘ) রৌদ্রে প্রতিধ্বনি

উত্তরঃ ক) বাংলার মাটি বাংলার জল 
ব্যাখ্যাঃ বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণের ১৯৭০ থেকে ২০০৭ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩৬টি ‘বাংলার মাটি বাংলার জল' কাব্যগ্রন্থটি ১৯৭৮ সালে প্রকাশিত। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো— প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, তার আগে চাই সমাজতন্ত্র, দূর হ দুঃশাসন, চাষাভূষার কাব্য, অচল পদাবলী, ইসক্রা ইত্যাদি। 

৩. 'বিধ্বস্ত নীলিমা'র কবি—
ক) শামসুর রাহমান 
খ) হাসান হাফিজুর রহমান 
গ) শহীদ কাদরী 
ঘ) সৈয়দ শামসুল হক 

উত্তরঃ ক) শামসুর রাহমান 
ব্যাখ্যাঃ বাংলাদেশের কবিগণের মধ্যে শ্রেষ্ঠস্থান লাভের অধিকারী আধুনিক কবি শামসুর রাহমানের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 'বিধ্বস্ত নীলিমা' তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৬৭ সালে ।

৪. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক ধূসর পাণ্ডুলিপি
খ) ঝরা পালক
গ) মহাপৃথিবী
ঘ) বেলা শেষের গান

উত্তরঃ ঘ) বেলা শেষের গান
ব্যাখ্যা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রচনায় গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো- ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা। 

৫. 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা-
ক) আবুল মনসুর আহমদ
খ) আবু জাফর শামসুদ্দীন 
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ) শওকত ওসমান 

উত্তরঃ গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যাঃ প্রখ্যাত ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ বিষয়বস্তু নির্বাচনে এবং অভিনব আঙ্গিক প্রয়োগে বিশিষ্টতা দেখিয়েছেন বলে স্বল্পসংখ্যক গ্রন্থ রচনা করেও বিশেষ খ্যাতির অধিকারী হয়েছিলেন। তার রচিত উপন্যাসসমূহ হলো লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো দার্শনিক চেতনাসমৃদ্ধ উপন্যাস হিসেবে এগুলো বিবেচ্য। ভাষার কারুকার্যে, দৃষ্টির তীক্ষ্ণতায়, আঙ্গিকের সুষ্ঠু রূপায়ণে ও পটভূমির বৈচিত্র্যে লেখকের কৃতিত্ব বিদ্যমান। নাটক ও ছোটগল্প রচনায় তার সমান দক্ষতা ছিল। 

৬. 'লোকে বলে' —উক্তিটির তাৎপর্য কোনটি? 
ক) একজন লোক বলে
খ) দুইজন লোক বলে 
গ) সাধারণ মানুষ বলে 
ঘ) নির্দিষ্ট কেউ বলে 

উত্তরঃ গ) সাধারণ মানুষ বলে 
ব্যাখ্যাঃ 'লোক' শব্দটি বিশেষ অর্থে মনুষ্য, জন, ব্যক্তি, জনসাধারণ প্রভৃতি অর্থপ্রকাশ করে। ‘লোকে বলে' কথাটির অর্থ হলো সাধারণ মানুষ বলে। এরূপ অর্থপ্রকাশক শব্দ লোকনিন্দা, লোকসমাজ, লোকপ্রসিদ্ধ, লোক ব্যবহার, লোকলজ্জা, লোকশিক্ষা, লোকশিল্প, লোকসাহিত্য প্রভৃতি। 

৭. শুদ্ধ বাক্য কোনটি?
ক) দৈন্যতা প্রশংসনীয় নয় 
খ) দীনতা প্রশংসনীয় নয় 
গ) দীনতা নিন্দনীয় 
ঘ) দীনতা অপ্রশংসনীয় 

উত্তরঃ খ) দীনতা প্রশংসনীয় নয় 
ব্যাখ্যাঃ 'দীন' শব্দটি বিশেষণ। যার অর্থ দরিদ্র, গরিব, অভাবগ্রস্ত, নিঃসম্বল, করুণ, কাতর, হীন, নীচ, অনুদার, ভীরু, অভাব প্রভৃতি। দৈন্য' শব্দটি বিশেষ্য। যার অর্থ দীনতা, দারিদ্র্য, দুরবস্থা, অভাব, অপ্রাচুর্য, হীনতা, কৃপণতা, সংকীর্ণতা, কাতরতা প্রভৃতি। দৈন্যতা প্রশংসনীয় নয়’ বাক্যটি প্রত্যয়ঘটিত অশুদ্ধ দোষে দুষ্ট। কাজেই 'দীনতা প্রশংসনীয় নয়' বাক্যটি প্রত্যয়ঘটিত শুদ্ধ বাক্য।

৮. ‘পনির' শব্দটির সন্ধিবিচ্ছেদ-
ক) পনি + এর
খ)পনি + র
গ) পন + ইর  
ঘ) পন +ই + র

উত্তরঃ ক) পনি + এর
ব্যাখ্যাঃ খাঁটি বাংলা সন্ধির নিয়মানুসারে ই বর্ণের পর এ-কার থাকলে এ-কার লোপ পায়। সে অনুসারে পনি + এর = পনির সঠিক সন্ধিবিচ্ছেদ।

৯. কোনটি সরল বাক্য? 
ক) যা করবার তা করেছি 
খ তুমি যা বলবে তাই ঠিক 
গ সে পরিশ্রমী বটে, কিন্তু নির্বোধ
ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন? 

উত্তরঃ ঘ) তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন? 
ব্যাখ্যাঃ সরল বাক্যের নিয়মানুসারে যে বাক্যে একটি (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। কাজেই এ নিয়মানুসারে (ঘ) উত্তরটি সঠিক। এ বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে 'যদি তুমি অধম হও, তবুও আমি উত্তম হবো না কেন?'

১০. কোনটি নির্ভুল?
ক) দুর্দশাগ্রস্থ
খ) দূর্দশাগ্রস্থ
গ) দুর্দশাগ্রস্ত
ঘ) দূরদশাগ্রস্ত 

উত্তরঃ খ) দূর্দশাগ্রস্থ
ব্যাখ্যাঃ 'দুর্দশাগ্রস্ত' বানানটি শুদ্ধ। যার অর্থ মন্দ অবস্থায় পড়া, শোচনীয় অবস্থা, দুরবস্থা, দুর্গতি বা দুর্ভোগ।

১১. শুদ্ধ বানান কোনটি?
ক) সহপাঠিনী
খ) সহপাঠিনি
গ) সহপাঠীনী
ঘ) সহপাঠীনি

উত্তরঃ ক) সহপাঠিনী
ব্যাখ্যাঃ শুদ্ধ বানান হলো সহপাঠিনী; যা সহপাঠীর স্ত্রীবাচক শব্দ। 

১২. ‘কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
ক) ক্ষত
খ) আঁচিল
গ) কড়া
ঘ)  রক্ত

উত্তরঃ গ) কড়া
ব্যাখ্যাঃ কিণাঙ্ক' শব্দটি বিশেষ্য। যার অর্থ ঘষার দাগ, কড়া, শক্ত মাংস প্রভৃতি।

১৩. ‘অষ্টরম্ভা' শব্দটির অর্থ হলো-
ক) আটটি রথ
খ) আট প্রকার ধাতু
গ) আটটি কলা
ঘ) আটজন অপ্সরী 

উত্তরঃ গ) আটটি কলা
ব্যাখ্যাঃ অষ্টরম্ভা' শব্দটি বিশেষ্য। যার অর্থ কিছুই না, শূন্য, ফাঁকি। তবে শাব্দিক অর্থ বিচার করলে অষ্টরম্ভা শব্দটির অর্থ আটটি কলা।

১৪. 'জালি লাউয়ের ডগার মতোন বাহু দু'খান সরু'- কার সম্বন্ধে বলা হয়েছে?
ক) সাজু
খ) রূপাই
গ) দুখী
ঘ) সোজন

উত্তরঃ খ) রূপাই
ব্যাখ্যাঃ উদ্ধৃত লাইনটি পল্লীকবি জসীমউদ্দীনের কাহিনিকাব্য ‘নক্সীকাঁথার মাঠ' থেকে সংগৃহীত। কাব্যটি দুটি গ্রাম্য ১৯ছেলেমেয়ের ভালোবাসা নিয়ে রচিত। কাব্যের নায়ক কিশোর রূপাই চাষার ছেলে; গায়ের রং কালো হলেও কালো রূপে সে সমস্ত গ্রামটি আলো করে রেখেছে। নায়িকা সাজু রূপসী কিশোরী। সে চিত্র আঁকতে জানে, ফুল তুলতে জানে, গান গাইতে জানে। লক্ষ্মী মেয়ে। রূপাই সম্বন্ধে কাব্যে আরো বলা হয়েছে— “এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল। কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া,- "।

১৫. 'রৈবতক', 'কুরুক্ষেত্র', 'প্রভাস'- এ ত্রয়ী মহাকাব্যের রচয়িতা-
ক) মধুসূদন দত্ত
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ) নবীনচন্দ্র সেন
ঘ) কাজেম আল কোরেশী

উত্তরঃ গ) নবীনচন্দ্র সেন
ব্যাখ্যাঃ মাইকেল মধুসূদন দত্তের আদর্শ সামনে রেখে নবীনচন্দ্র সেন মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করলেও কাহিনি নির্বাচনে স্বকীয় বৈশিষ্ট্য দেখিয়েছেন। প্রশ্নে উল্লিখিত মহাকাব্য ত্রয়ী নবীনচন্দ্র সেন মহাভারত, ভাগবত বিষ্ণুপুরাণ প্রভৃতি কৃষ্ণলীলাবিষয়ক গ্রন্থ থেকে উপকরণ নিয়ে তৎকালীন ভারতের সমাজ ও ইতিহাসের পরিপ্রেক্ষিতে কৃষ্ণচরিত্র অবলম্বনে চৌদ্দ বছরে এ মহাকাব্য রচনা করেন। কাহিনিগত তাৎপর্যে এ কাব্যসমূহ ঊনবিংশ শতাব্দীর মহাভারত নামে অভিহিত। এ কাব্যে রয়েছে কবির ধর্মবোধ ও স্বজাত্যবোধ। এ কাব্যের মূল বক্তব্য নিষ্কাম কর্ম ও নিষ্কাম প্রেমের ডোরে আর্য অনার্যদের রাখিবন্ধন এবং অখণ্ড হিন্দু সংস্কৃতির পত্তন।

১৬. দুটি প্রাচীন নদীর নাম- 
ক) সুরমা, , কর্ণফুলী
খ) রেবা, বেত্রবতী
গ) পদ্মা, মেঘনা
ঘ) বুড়িগঙ্গা, মহানন্দা

উত্তরঃ খ) রেবা, বেত্রবতী

১৭. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
ক) বেগম সুফিয়া কামাল
খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) চন্দ্রাবতী
ঘ) স্বর্ণকুমারী দেবী

উত্তরঃ গ) চন্দ্রাবতী
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বর্তমান কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে ১৫৫০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার রচিত কাব্যগুলোর নাম মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ প্রভৃতি।

১৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি- 
ক) শাহ মুহম্মদ সগীর 
খ) কবি আলাওল
গ) সাবিরিদ খান
ঘ) দৌলত কাজী

উত্তরঃ ক) শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যাঃ কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম আনুমানিক ১৪ থেকে ১৫ শতক। বিশেষজ্ঞদের মতে, তিনি রাজকর্মচারী ছিলেন। তার 'ইউসুফ-জোলেখা' কাব্যটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে রচিত। এটি একটি কাহিনীকাব্য। এ দেশের মুসলমানদের ধর্মকথা শোনাবার উদ্দেশ্যে তিনি কাব্য রচনায় প্রয়াসী হলেও তার কাব্য শিল্পমূল্যেও সমৃদ্ধ পদ্মাবতী' কাব্য রচনা করেন— 

১৯. 'পদ্মাবতী' কাব্য রচনা করেন -
ক) ভারতচন্দ্র 
খ) আলাওল
গ) সৈয়দ হামজা
ঘ) আব্দুল হাকিম

উত্তরঃ খ) আলাওল
ব্যাখ্যাঃ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কাব্য রচনা করেন। তার রচিত কাব্যগ্রন্থ পদ্মাবতী, সয়ফুলমুলক বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকান্দরনামা ও তোফা বা তত্ত্বোপদেশ। এছাড়া কবি দৌলত কাজীর অসম্পূর্ণ কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী'র উত্তরাংশ রচনা করেন। পদ্মাবতী হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের ভাবানুবাদ। দুই খণ্ডে রচিত এ কাব্যে পদ্মাবতী ও রত্নসেনের প্রণয় আলোচনা করা হয়েছে। হীরামণি পাখির দূরদর্শিতার কথা উল্লেখ আছে। পদ্মাবতীর সৌন্দর্যকে কেন্দ্ৰ করে যুদ্ধ ও পদ্মাবতীর সহমরণত্ব উল্লেখ করা হয়েছে। 

২০. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? 
ক) অগ্নি-বীণা 
খ) দোলনচাঁপা
গ) চক্রবাক
ঘ) বলাকা

উত্তরঃ ঘ) বলাকা
ব্যাখ্যাঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো অগ্নি-বীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, চক্রবাক প্রভৃতি। বলাকা কাব্যগ্রন্থটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের।

২১. “কেলিনু শৈবালে ভুলি কমল-কানন” –এখানে 'কমল-কানন' শব্দের ব্যঞ্জনার্থ -
ক) পদ্মবন
খ) বাংলা ভাষা
গ) বিদেশী ভাষা
ঘ) ফুলের বাগান

উত্তরঃ খ) বাংলা ভাষা

২২. বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ ঘ) মধুসূদন দত্ত
ব্যাখ্যাঃ কবি, নাট্যকার, বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা এবং বাংলা কাব্য-সাহিত্যের আধুনিকতার জনক মাইকেল মধুসূদন দত্ত। মধ্যযুগের কাব্যে দেবদেবীর মাহাত্ম্যসূচক কাহিনির বৈশিষ্ট্য অতিক্রম করে বাংলা কাব্যধারায় মানবতাবোধ সৃষ্টিপূর্বক আধুনিকতার লক্ষণ ফুটানোতেই মধুসুদন দত্তের অতুলনীয় কীর্তি প্রকাশিত হয়।

২৩. 'সমাচার দর্পণ' পত্রিকার প্রকাশকাল- 
ক) ১৮০০ খ্রিষ্টাব্দ 
খ) ১৮১৮ খ্রিষ্টাব্দ 
গ ১৮৩৫ খ্রিষ্টাব্দ
ঘ) ১৮৫০ খ্রিষ্টাব্দ

উত্তরঃ খ) ১৮১৮ খ্রিষ্টাব্দ 
ব্যাখ্যাঃ হুগলির শ্রীরামপুর খ্রিষ্টান মিশনারি ১৮১৮ খ্রিষ্টাব্দের মে মাসে 'সমাচার দর্পণ' নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করে । পত্রিকাটি ১৮৪০ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলে। এটি জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয়। সংবাদই এর প্রাণ ছিল। তবে ধর্ম বা তত্ত্বও আলোচনা হতো। এ পত্রিকাটির ভাষা ছিল সরল ও তথ্যবহুল।

২৪. লায়লী মজনু কাব্যের রচয়িতা—
ক) শাহ মুহম্মদ সগীর
খ) দৌলত কাজী
গ) দৌলত উজির বাহরাম খান
ঘ) সাবিরিদ খান 

উত্তরঃ গ) দৌলত উজির বাহরাম খান
ব্যাখ্যাঃ ফারসি কবি আবদুর রহমান জামির ‘লায়লী-মজনু' কাব্যের ভাবানুবাদ দৌলত উজির বাহরাম খানের 'লায়লী মজনু' কাব্য।

২৫. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা -
ক) ৪৬টি 
খ) সাড়ে ৪৬টি
গ) ৪৯টি 
ঘ) ৫০টি

উত্তরঃ খ) সাড়ে ৪৬টি
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়াগণের এ রচনায় মোট পদের সংখ্যা ছিল ৫১টি। যার মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়। ২৩ নং পদটির ৬টি পঙক্তি পাওয়া যায়। বাকি ৪টি পংক্তি পাওয়া যায়নি। চর্যাপদের ২৪, ২৫, ৪৮ পদগুলো পাওয়া যায়নি ।

২৬. 'White elephant' means-
ক) An elephant which is white 
খ) An elephant which is expensive
গ) A very expensive possession
ঘ) A very rich person

উত্তরঃ গ) A very expensive possession
ব্যাখ্যাঃ White elephant অর্থ কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক; অর্থাৎ a very costly troublesome possession.

২৭. 'Maiden speech ' means-
ক) Speech made
খ) Final speech
গ) First speech
ঘ) Early speech

উত্তরঃ গ) First speech
ব্যাখ্যাঃ Maiden speech অর্থ- প্রথম ভাষণ; অর্থাৎ- First speech.

২৮. Which one is the imperative sentence?
ক) I shall go
খ) She is dancing
গ) You will sit here 
ঘ) Sit down

উত্তরঃ ঘ) Sit down
ব্যাখ্যাঃ যে sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বুঝায় তাকে Imperative sentence বলে। Imperative sentence verb দিয়ে শুরু হয়। যেমন- Do the work, shut the door ।

২৯. Sky is to 'bird' as water is to— 
ক) fish
খ) boat
গ) ship
ঘ lotus

উত্তরঃ ক) fish
ব্যাখ্যাঃ Bird (পাখি) ওড়ে sky বা আকাশে। fish বা মাছ চলাচল করে water বা পানিতে। boat এবং ship পানিতে চলাচল করলেও এদের প্রাণ নেই। অন্যদিকে, lotus (পদ্ম) পানিতে জন্মালেও এটি চলাচল করে না।

৩০. Which form of the word is adjective?
ক) Resolve
খ) Resolution
গ) Resolute
ঘ) Resoulutely 

উত্তরঃ খ) Resolution
ব্যাখ্যাঃ Resolve (v) - মীমাংসা করা; (n)- দৃঢ়সংকল্প; Resolve শব্দটি verb এবং noun উভয় হিসেবেই ব্যবহৃত হয়। Resolute হচ্ছে adjective যার অর্থ- দৃঢ়প্রতিজ্ঞ; Resolution হচ্ছে noun যার অর্থ- মীমাংসা বা প্রস্তাব। Resoulutely হচ্ছে adverb যার অর্থ- দৃঢ়প্রতিজ্ঞভাবে।

৩১. Incubator : Infant -
ক) Cooler : Wine
খ) Greenhouse : Plant 
গ) Hive : Bee
ঘ) Henhouse: Chicken

উত্তরঃ খ) Greenhouse : Plant 
ব্যাখ্যাঃ এটি একটি Analogy questions / Incubator অর্থ- অসময়ে জাত অতি ক্ষুদ্র শিশুপালন যন্ত্র। Greenhouse অর্থ— গাছপালা জন্মানোর জন্য কাচের গৃহ। Incubatorএ রাখা হয়, infant বা শিশু। Greenhouse-এ জন্মানো হয় Plant বা উদ্ভিদ বা চারাগাছ।

৩২. What is the adjective of 'marriage?
ক) Marring
খ) Enmarry
গ) Marry
ঘ) Nuptial

উত্তরঃ ঘ) Nuptial
ব্যাখ্যাঃ Nuptial (adj) অর্থ— বৈবাহিক, অর্থাৎ connect

৩৩. 'Nota Bene' means- 
ক) For example
খ) Not sure
গ) Next page
ঘ) Mark well 

উত্তরঃ ঘ) Mark well 
ব্যাখ্যাঃ Nota Bene অর্থ- দ্রষ্টব্য; অর্থাৎ-mark well i

৩৪. 'Once in a blue moon' means-
ক) very often
খ) full moon night 
গ) on a moonlit night
ঘ) very rarely

উত্তরঃ ঘ) very rarely
ব্যাখ্যাঃ Once in a blue moon অর্থ কদাচিৎ কখনও না অর্থাৎ very rarely বা never

৩৫. The greater the demand ___ the price.
ক) the high
খ) high
গ) higher 
ঘ) the higher

উত্তরঃ ঘ) the higher
ব্যাখ্যাঃ সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস বুঝাতে the + comparative degree+the+comparative degree হয়।

৩৬. A poem of fourteen lines is called-
ক) Elegy
খ)  Ode
গ) Sonnet
ঘ) Epic

উত্তরঃ গ) Sonnet
ব্যাখ্যাঃ Sonnet অর্থ চতুর্দশপদী কবিতা অর্থাৎ poem of a fourteen lines. একটি Sonnet-এ ১৪টি লাইন থাকে। 

৩৭. Which is the correct meaning of the word 'allusion'?
ক) false impression: 
খ) prophecy
গ)intrigue 
ঘ) indirect reference

উত্তরঃ ঘ) indirect reference
ব্যাখ্যাঃ Allusion অর্থ— পরোক্ষ উল্লেখ, অর্থাৎ an indirect reference ।

৩৮. Pioneer of Romanticism is/are- 
ক) Wordsworth 
খ)  Coleridge
গ) Both
ঘ) None

উত্তরঃ গ) Both
ব্যাখ্যাঃ Wordsworth Coleridge Pioneers of Romanticism in English poetry ।

৩৯. The right prepositions for the gaps are: As a sinner I must go ____ the whole trial ___ suffering.
ক) through, of 
খ) on, of
গ) by, in 
ঘ) with, at

উত্তরঃ ক) through, of 
ব্যাখ্যাঃ Go through অর্থ to follow a method or procedure । শূন্যস্থানের পরে trial থাকায় এখানে go through-ই অধিক যুক্তিযুক্ত।

৪০. What is the plural of 'Sheep'?
ক) Sheep
খ) Sheeps
গ) Sheepses
ঘ) Sheepes 

উত্তরঃ ক) Sheep
ব্যাখ্যাঃ Sheep অর্থ- মেষ বা ভেড়া। sheep-এর plural ও sheep, অর্থাৎ sheep-কে plural করার জন্য s বা es যোগ করতে হয় না।

৪১. What is the opposite gender of 'lad'? 
ক) boy 
খ) guy
গ) lady
ঘ) girl

উত্তরঃ ঘ) girl
৪২. What is the currency of Italy?
ক) Pound
খ) Yen
গ) Lira
ঘ) Baht

উত্তরঃ 
[Note : ইতালির সাবেক মুদ্রা ছিল লিরা। কিন্তু বর্তমানে ইতালি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্র হওয়ায় তাদের মুদ্রা হচ্ছে ইউরো।]

৪৩. SOS stands for 
ক) Son of Samson
খ) Sound of Sea
গ) Save Our Soul
ঘ) Sunrays of Sunset

উত্তরঃ গ) Save Our Soul
ব্যাখ্যাঃ বিপন্ন জাহাজ বা বিমান থেকে জরুরি সাহায্য প্রার্থনা করে প্রেরিত বার্তাকে SOS বলে। SOS হচ্ছে Save Our Soul এর acronym

88. NEC stands for
ক) Non Economic Currency
খ) National Economic Council
গ) No Exchange Contract
ঘ) Never Ending Class 

উত্তরঃ খ) National Economic Council
ব্যাখ্যাঃ জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা National Economic Council-এর abbreviation হচ্ছে NEC ।

৪৫. Which is the correct spelling?
ক) Obnoksous
খ) Obnoxious
গ) Obnoxous
ঘ) Obnocious

উত্তরঃ খ) Obnoxious
ব্যাখ্যাঃ এখানে correct spelling হচ্ছে- Obnoxious, যার অর্থ নোংরা বা অত্যন্ত আপত্তিকর।

৪৬. 'Ode to Autumn' was written by―
ক) Shelley
খ) Keats
গ) Byron 
ঘ) Blake 

উত্তরঃ খ) Keats
ব্যাখ্যাঃ "Ode to Autumn"- এর রচয়িতা হচ্ছে John Keats ।

৪৭. The antonym of the word 'somber' is― 
ক) bright 
খ) gloomy
গ) dismal  
ঘ) dark

উত্তরঃ ক) bright 
ব্যাখ্যাঃ Somber অর্থ- বিষণ্ণ; নিরানন্দ বা মলিন; bright অর্থ- আনন্দময় বা প্রফুল্ল; gloomy অর্থ— অন্ধকার বা বিষণ্ণ; dismal অর্থ- বিষণ্ণ বা নিরানন্দ; dark অর্থ— অন্ধকার। এখানে Somber-এর antonym হচ্ছে bright । 

৪৮. The antonym of 'repulse' is
ক) reside
খ) emphasize
গ) attract
ঘ) impulse

উত্তরঃ গ) attract
ব্যাখ্যা: Repulse অর্থ- অপছন্দ বা বিরাগ জন্মানো; Reside অর্থ- বসবাস করা; Emphasize অর্থ- জোর দেওয়া; Attract অর্থ— আকর্ষণ করা; Impulse অর্থ- প্রণোদনা; তাড়না। এখানে Repulse-এর antonym হচ্ছে attract ।

৪৯. What is the synonym of the word 'active'?
ক) able 
খ) up and doing
গ) energetic
ঘ) forceful

উত্তরঃ খ) up and doing
ব্যাখ্যা: up and doing অর্থ কর্মতৎপর বা সক্ৰিয়, অর্থাৎ active

৫০. The proper meaning of the word 'forgo' is
ক) to run away 
খ) do without 
গ) safeguard
ঘ) precede 

উত্তরঃ খ) do without
ব্যাখ্যাঃ Forgo অর্থ- ছাড়িয়া দেওয়া, অর্থাৎ do without / 

৫১. নিচে প্রতিটি গুচ্ছে তিনটি করে সরলরেখার দৈর্ঘ্য দেয়া আছে। কোন গুচ্ছের সরলরেখাগুলোকে দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়?
ক) ৭, ৬, ১১ সে.মি.
খ) ৩, ৮, ৮ সে.মি.
গ) ১৪, ১২, ২৮ সে. মি. 
ঘ) ২০, ৮, ১৩ সে. মি. 

উত্তরঃ গ) ১৪, ১২, ২৮ সে. মি. 
ব্যাখ্যাঃ আমরা জানি, ত্রিভুজের যে-কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। অপশন (ক), (খ) (ঘ)-এর ক্ষেত্রে যে-কোনো দুটি সরলরেখার দৈর্ঘ্যের যোগফল তৃতীয় সরলরেখার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। সুতরাং এই সরল রেখাগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিন্তু অপশন (গ)-এর ক্ষেত্রে প্রথম দুটি সরল রেখার দৈর্ঘ্যের যোগফল (১৪ + ১২) সেমি বা ২৬ সেমি যা তৃতীয় সরল রেখার দৈর্ঘ্য ২৮ সেমি অপেক্ষা বৃহত্তর নয়। সুতরাং এই সরলরেখাগুলো দ্বারা কোনো ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।

৫২. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক একক হলে তার মধ্যমার দৈর্ঘ্য কত হবে?
ক) 32\dfrac{\sqrt{3}}{2}ক একক
খ) 32\sqrt{\dfrac{3}{2}}ক একক
গ) 342\dfrac{\sqrt{3}}{4} ক^2 একক
ঘ) 52\dfrac{\sqrt{5}}{2} ক একক

উত্তরঃ ক) 32\dfrac{\sqrt{3}}{2}ক একক
ব্যাখ্যাঃ

চিত্রানুযায়ী, ABC সমবাহু ত্রিভুজে AB = BC = CA = ক একক এবং AD হচ্ছে ত্রিভুজটির একটি মধ্যমা।

∴ CD = BC2=2\frac{BC}{2} = \frac{ক}{2} একক।

এখন ACD সমকোণী ত্রিভুজে,
AD² + CD² = CA²।

বা, AD² = CA² − CD²।

বা, AD² = ক² − (2)2\left(\frac{ক}{2}\right)^2

বা, AD² = ক² − 24\frac{ক^2}{4}

বা, AD² = 324\frac{3ক^2}{4}

অতএব,
AD = 32\frac{\sqrt{3}\,ক}{2}

৫৩. একটি বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল কত হবে?

ক) 2πa22\pi a^2
খ) πa2\pi a^2
গ) 34πa3\frac{3}{4}\pi a^3
ঘ) 2πrh


উত্তরঃ খ) πa2\pi a^2
ব্যাখ্যাঃ কোনো বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল 
πa2\pi a^2
কোনো বেলনের ভূমির ব্যাসার্ধ a হলে তার দুই প্রান্তের ক্ষেত্রফল 2πa22\pi a^2
কোনো গোলকের ব্যাসার্ধ a হলে তার আয়তন 43πa3\frac{4}{3}\pi a^3
কোনো বেলনের ভূমির ব্যাসার্ধ a এবং উচ্চতা 
h
হলে তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πah2\pi ah

৫৪. p2+7p+cp^2 + 7p + c রাশিটি
p - 5
দ্বারা বিভাজ্য হলে, c এর মান কত হবে?
ক) - 60
খ) 60
গ) 30
ঘ) -30

উত্তরঃ ক) -60

সমাধান:
ধরি, f(p)=p2+7p+cf(p) = p^2 + 7p + c

যদি f(p)f(p),
p - 5
দ্বারা বিভাজ্য হয়, তবে f(5)=0f(5) = 0 হবে।

এখন,

f(5)=52+75+cf(5) = 5^2 + 7 \cdot 5 + c
=25+35+c= 25 + 35 + c
=60+c

প্রশ্ন অনুযায়ী, 60+c=060 + c = 0

c=60

৫৫. যদি f(x)=x2+1x11f(x) = x^2 + \frac{1}{x^{-1}} - 1 হলে, নিচের কোনটি সঠিক?
ক)  f(0) = ∞
খ)  f(1) = 0
গ) f(1) = - 1
ঘ) f(-1) = - 1

উত্তরঃ ঘ) f(-1) = - 1
ব্যাখ্যাঃ দেওয়া আছে, 
f(x)=x2+1x11 

f(x)=x2+1x1f(x) = x^2 + \frac{1}{x} - 1
f(x)=x2+x1

অতএব,

f(0)=02+01=1(ক সঠিক নয়)f(0) = 0^2 + 0 - 1 = -1 \quad \text{(ক সঠিক নয়)}
f(1)=12+11=1(খ ও গ সঠিক নয়)f(1) = 1^2 + 1 - 1 = 1 \quad \text{(খ ও গ সঠিক নয়)}
f(1)=(1)2+(1)1=1(ঘ সঠিক)f(-1) = (-1)^2 + (-1) - 1 = -1 \quad \text{(ঘ সঠিক)}

৫৬. xbc=yca=zab\frac{x}{b-c} = \frac{y}{c-a} = \frac{z}{a-b} হলে,
x + y + z = ?

ক) ১
খ) 
গ) ০
ঘ)

ab + bc + ca


উত্তরঃ গ) ০

সমাধানঃ
ধরি, xbc=yca=zab=k\frac{x}{b-c} = \frac{y}{c-a} = \frac{z}{a-b} = k
অতএব, x=k(bc);y=k(ca);z=k(ab)x = k(b-c); y = k(c-a); z = k(a-b)
অতএব, x+y+z=k(bc+ca+ab)=k(0)=0x + y + z = k(b-c + c-a + a-b) = k(0) = 0

৫৭. yy-এর

x\%
যদি ১০ হয়, তবে
y
-এর মান কত?

ক) 10x\frac{10}{x}
খ) 100x\frac{100}{x}
গ) 1000x\frac{1000}{x}
ঘ) x100\frac{x}{100}

উত্তরঃ গ) 1000x\frac{1000}{x}

ব্যাখ্যাঃ 
প্রশ্নমতে, y×x100=10y \times \frac{x}{100} = 10
অতএব, y=10×100xy = 10 \times \frac{100}{x}
অতএব, y=1000xy = \frac{1000}{x}

৫৮. রানীর বর্তমান বয়সের ২/৩ অংশের সাথে ১২ বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা ৩ বছর বেশি হয়। রানীর বর্তমান বয়স কত?
ক) ২৭ বছর 
খ) ৩৬ বছর 
গ) ২৪ বছর 
ঘ) ৩২ বছর 

উত্তরঃ ক) ২৭ বছর
ব্যাখ্যাঃ 
ধরি, রানীর বর্তমান বয়স = x বছর
প্রশ্নমতে, ২x/৩ + ১২ = x + ৩
বা, ২x/৩ - x = ৩ - ১২
বা, -x/৩ = -৯
:: x = ২৭

৫৯. যদি a : b = 2:3 এবং b : c = 6:7 হয়, তবে a : c = কত?
ক) 2:6 
খ) 3:7 
গ) 2:7 
ঘ) 4:7

উত্তরঃ ঘ) 4:7
সমাধানঃ 
দেয়া আছে, a : b = 2 : 3 = 4 : 6
                  b : c = 6:7
সুতরাং a : b : c = 4 : 6 : 7
            a : c = 4 : 7

৬০. একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হলো, জিনিসটির ক্রয়মূল্য কত?
ক) ১৫
খ) ২০
গ) ১৭.৫
ঘ) ১৮

উত্তরঃ খ) ২০
সমাধানঃ
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা 
বিক্রয় মূল্য      ১ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা
                ‌ ‌‌                  ‌‌                      ১২৫
বিক্রয় মূল্য    ২৫ টাকা হলে ক্রয় মূল্য ১০০ × ২৫ টাকা
                ‌ ‌‌                  ‌‌                      ১২৫
          ‌                                          = ২০ টাকা 

৬১. দুটি সংখ্যার লসাগু ৬০ এবং গসাগু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যাটি কত? 
ক) ২০
খ) ৩০ 
গ) ১০ 
ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক) ২০
সমাধানঃ
 ধরি, বড় সংখ্যাটি = x 
অতএব, ছোট সংখ্যাটি = ২x/৩
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির লসাগু × গসাগু
বা, ২x/৩ × x = ৬০ × ১০
বা, x^২ = ৬০০ × ৩/২
বা, x^২ = ৯০০
বা,  x  = ৩০
ছোট সংখ্যাটি = ২/৩ × ৩০ = ২০

৬২. ১/২, ২/৩, ৪/৭ ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে -
ক) ১/২ > ২/৩ > ৪/৭
খ) ১/২ > ৪/৭ > ২/৩
গ) ২/৩ > ৪/৭ > ১/২
ঘ) ২/৩ > ১/২ > ৪/৭

উত্তরঃ গ) ২/৩ > ৪/৭ > ১/২
ব্যাখ্যাঃ এখানে হরগুলোর (২, ৩ ও ৭ এর) ল. সা. গু. = ৪২
১/২ × ৪২ = ২১, ২/৩ × ৪২ = ২৮, ৪/৭ × ৪২ = ২৪
 সুতরাং সঠিক ক্রম- গ) ২/৩ > ৪/৭ > ১/২

৬৩. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত?
ক) ৪৫০
খ) ৪৭০
গ) ৫২০
ঘ) ৫০০

উত্তরঃ গ) ৫২০
ব্যাখ্যাঃ ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
     (৫৬০ - x) × ৩.৫ = x - ৩৮০
বা, ১৯৬০ - ৩.৫ x = x - ৩৮০
বা,  - ২.৫ x = - ২৩৪০
বা, x = ৫২০
সংখ্যাটি ৫২০

৬৪. বিলিরুবিন তৈরি হয়-
ক) পিত্তথলিতে
খ) কিডনিতে
গ) প্লীহায় 
ঘ) যকৃতে

উত্তরঃ গ) প্লীহায়
ব্যাখ্যাঃ যকৃতের মধ্যে অবস্থিত প্লীহা বিলিরুবিন উৎপন্ন হওয়ার প্রধান স্থান হিসেবে স্বীকৃত, যা কনজুগেশনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। পিত্তথলি নিঃসৃত পিত্তরসে বিলিরুবিন পাওয়া যায়। কিডনির সঙ্গে বিলিরুবিন উৎপন্ন হওয়ার কোনো সম্পর্ক নেই। 

৬৫. বর্ণান্ধ লোকেরা কোন কোন রং বুঝতে পারে না?
ক) লাল ও সবুজ 
খ) লাল ও নীল 
গ) লাল, নীল ও সবুজ 
ঘ) সবুজ ও নীল

উত্তরঃ গ) লাল, নীল ও সবুজ
ব্যাখ্যাঃ 'বর্ণান্ধ' রোগটি ব্যক্তিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। যেসব বর্ণান্ধ ব্যক্তি লাল রঙ বুঝতে পারে না তাদেরকে বলা হয় প্রোট্যানোপ্স (Protanopes)। যেসব বর্ণান্ধ ব্যক্তি সবুজ ও নীল রঙ আলাদাভাবে বুঝতে পারে না তাদেরকে বলা হয় ট্রিটানোপ্স (Tritanopes)। আবার যারা লাল, হলুদ ও সবুজ এই তিনটি রঙই বুঝতে পারে না তাদেরকে বলা হয় ডিউটেরোনোস (Deuteronopes)। অর্থাৎ বর্ণান্ধ লোকেরা সর্বমোট তিনটি রঙ বুঝতে পারে না; যথা: লাল, নীল ও সবুজ।

৬৬. মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে?
ক) কার্ডিয়াক এ্যারেস্ট
খ) কার্ডিয়াক ফেইলিউর
গ) হার্ট এ্যাটাক
ঘ) স্ট্রোক

উত্তরঃ ঘ) স্ট্রোক
ব্যাখ্যাঃ মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলে স্ট্রোক। হৃদপেশীর সংকোচনে ব্যর্থতাজনিত কারণে স্বাভাবিক রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। হৃৎপিণ্ড যদি দেহের প্রয়োজনমত পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহে অক্ষম হয় তবে তাকে সাধারণভাবে কার্ডিয়াক ফেইলিউর বলা হয়। হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে সেই অংশের হৃদপেশী আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলে তাকে বলা হয় হার্ট অ্যাটাক।

৬৭. Choose the correct sentence?
ক) The train is running in time
খ)  The train is running on time
গ) The train is running with time
ঘ) The train is running to time

উত্তরঃ খ) The train is running on time

৬৮. I knew him. ( Make it a passive voice)
ক) He is known to me
খ) He was known by me 
গ) He was known to me
ঘ) He was known with me 

উত্তরঃ গ) He was known to me

৬৯. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ ঃ ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
ক) ৪৪ বছর
খ) ৪২ বছর
গ) ৫২ বছর
ঘ) ৫৪ বছর

উত্তরঃ ক) ৪৪ বছর
সমাধানঃ
ধরি, পিতার বয়স ১১x বছর
এবং পুত্রের বয়স ৪x বছর

প্রশ্নমতে, ৪x = ১৬
: x = 8
.:. পিতার বয়স = ১১ × ৪ বছর = ৪৪ বছর

৭০. একটি গাড়ি ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত?
ক) ২৯৭ টাকা
গ ২৭৩ টাকা
খ) ২৪৩ টাকা
ঘ) ৩০০ টাকা

উত্তরঃ ঘ) ৩০০ টাকা
সমাধানঃ ১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য  ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
                                                        ৯০
বিক্রয়মূল্য  ২৭০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ × ২৭০ টাকা
                                                                 ৯০
              ‌                     ‌‌                   = ৩০০ টাকা
৭১. ক্ষ যে কোন কোন বর্ণ আছে?
ক) ক + ষ
খ) ষ + ক
গ) হ + ম
ঘ) ষ + ণ

উত্তরঃ ক) ক + ষ
ব্যাখ্যাঃ 'ক্ষ' হলো একটি সংযুক্ত বর্ণ, যা দুটি ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে গঠিত হয়েছে । এ ব্যঞ্জনবর্ণ দুটি হলো ক্ + ষ = ক্ষ । 

৭২. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী? 
ক) মারদেকা প্রাসাদ
খ) এলিসি প্রাসাদ 
গ) বাকিংহাম প্রাসাদ
ঘ) মানালা প্রাসাদ

উত্তরঃ খ) এলিসি প্রাসাদ 
ব্যাখ্যাঃ ফ্রান্সের প্যারিসে অবস্থিত এলিসি প্রাসাদ ১৭১৮ সালে নির্মাণ শুরু হয় এবং ১৭২২ সালে নির্মাণ কাজ শেষ হয় । বহু খ্যাতনামা ব্যক্তির মালিকানার পরিবর্তন এবং বহু স্থপতির হাতের ছোঁয়ায় বর্তমান এলিসি প্রাসাদকে প্রথম ১২ ডিসেম্বর ১৮৪৮ সালে জাতীয় পরিষদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ঘোষণা করে।

৭৩. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক) ৩৫টি 
খ) ৩৯টি
গ) ৩৭টি
ঘ) ৪১টি 

উত্তরঃ খ) ৩৯টি
ব্যাখ্যাঃ ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। বাংলা ব্যঞ্জনবর্ণ ঊনচল্লিশটি।

৭৪. ২০০৯-১০ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয় -
ক) ৩০,০০০ কোটি টাকা 
খ) ৩০,৫০০ কোটি টাকা 
গ) ৩১,০০০ কোটি টাকা 
ঘ) ৩১,২০০ কোটি টাকা

উত্তরঃ খ) ৩০,৫০০ কোটি টাকা 
ব্যাখ্যাঃ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয় ধরা হয় ২,৬৫,০০০ কোটি টাকা ।

৭৫. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? 
ক) আসাম 
খ) মণিপুর
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম

উত্তরঃ খ) মণিপুর
ব্যাখ্যাঃ ভারতের মণিপুর রাজ্যের বরাক এবং তুইভাই নদীর সঙ্গমস্থলে ভারত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের জন্য নির্মিত বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে ১০০ কিমি দূরে অবস্থিত। এ বাঁধটির উচ্চতা ১৬৪ মিটার।

৭৬. “আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না”এ উক্তিটি করেন
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অরুন্ধতী রায় 
ঘ) রাজা রামমোহন রায় 

উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর
৭৭. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? 
ক) ইরান 
খ) ইসরাইল
গ) উত্তর কোরিয়া
ঘ) দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যাঃ বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া। দেশটি ৯ অক্টোবর, ২০০৬ সালে অষ্টম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। পারমাণবিক শক্তিধর অন্যান্য রাষ্ট্রসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান।

৭৮. কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? 
ক) ফার্ণ
খ) ফণিমনসা
গ) আদা
ঘ) পাথরকুচি

উত্তরঃ খ) ফণিমনসা
ব্যাখ্যাঃ ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে। আদা এক ধরনের রাইজোম জাতীয় রূপান্তরিত কাণ্ড। পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে। ফার্ণ এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।

৭৯. FAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
ক) রোম 
খ) জেনেভা 
গ) ব্যাংকক
ঘ) প্যারিস

উত্তরঃ ক) রোম
ব্যাখ্যাঃ FAO বা বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ১৬ অক্টোবর ১৯৪৫ সালে গঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রোমএ অবস্থিত। বাংলাদেশ FAO সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর ১৯৭৩ সালে। FAO-এর বর্তমান মহাপরিচালক কিউ ডংগিউ (চীন), ১ আগস্ট ২০১৯-বর্তমান।

৮০. PRSP হচ্ছে-
ক) বাজেট বিশ্লেষণ
খ) দারিদ্র্য বিমোচনসংক্রান্ত কৌশলপত্র
গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা
ঘ) দরিদ্রজনকে ঋণদান প্ৰণালী

উত্তরঃ খ) দারিদ্র্য বিমোচনসংক্রান্ত কৌশলপত্র
ব্যাখ্যাঃ PRSP Poverty Reduction Strategy Papers দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯৯ সালে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্যোগে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যের পরিমাণ ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ।

৮১. ‘ভাওয়াইয়া' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক) ময়মনসিংহ 
খ) রাজশাহী 
গ) রংপুর
ঘ) ঢাকা 

উত্তরঃ গ) রংপুর
ব্যাখ্যাঃ 'ভাওয়াইয়া' বাংলা লোকসঙ্গীতের এক বিশিষ্ট ধারা এই গান বাংলাদেশের রংপুর অঞ্চলে প্রচলিত আছে। ও কি গাড়িয়াল ভাই' বিখ্যাত গানটি একটি ভাওয়াইয়া গান।

৮২. বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কী? 
ক) নার্গিস 
খ) সিডর
গ) ক্যাটারিনা 
ঘ) আইলা 

উত্তরঃ 
[Note: ২৬ মে ২০২৪ বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রিমাল'। 'রিমাল' আরবি শব্দ, যার অর্থ বালু”। এটির নামকরণ করে ওমান।]

৮৩. ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-
ক) ভারত 
খ) ব্রাজিল 
গ) দক্ষিণ কোরিয়া 
ঘ) দক্ষিণ আফ্রিকা 

উত্তরঃ ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যাঃ ২০১০ সালের ১১ জুন-১১ জুলাই বিশ্বকাপ ফুটবলের ১৯তম আসর বসে দক্ষিণ আফ্রিকায়। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স। উল্লেখ্য, ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল যৌথভাবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

৮৪. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ঢাকা 
খ নয়াদিল্লী
গ) কলম্বো
ঘ) কাঠমান্ডু

উত্তরঃ ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যাঃ প্রথম সাফ গেমস ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৩তম সাফ গেমসও কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হয় (২০১৯)। উল্লেখ্য, সাফ গেমসের সাউথ এশিয়ান গেমস।

৮৫. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায় -
ক) নাটোর 
খ) নওগাঁ
গ) রাজশাহী 
ঘ) চাঁপাইনবাবগঞ্জ

উত্তরঃ গ) রাজশাহী
ব্যাখ্যাঃ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জের রহিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জ ঘাঁটি দখল করতে গিয়ে সম্মুখ সমরে শহীদ হন। তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।

৮৬. নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়
ক) ২৯ ডিসেম্বর ২০০৮
খ) ৩০ ডিসেম্বর ২০০৮ 
গ) ৩১ ডিসেম্বর ২০০৮ 
ঘ) ০১ জানুয়ারি ২০০৯ 

উত্তরঃ ক) ২৯ ডিসেম্বর ২০০৮
ব্যাখ্যাঃ বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর (সোমবার) ২০০৮ সালে। উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি ২০২৪।

৮৭. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 
খ) সৈয়দ নজরুল ইসলাম 
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ) তাজউদ্দীন আহমেদ

উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার ভবেরপাড়ার বৈদ্যনাথতলা / আমবাগানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।

৮৮. বাংলাদেশের আইনসভার নাম কী? 
ক) জাতীয় সংসদ
খ) মন্ত্রিপরিষদ
গ) রাষ্ট্রপতিশাসিত সরকার 
ঘ) পার্লামেন্ট

উত্তরঃ ক) জাতীয় সংসদ
ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবিধানের ৬৫(১)নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলি সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হবে।

৮৯. বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
ক) ৭৬
খ) ৪
গ) ০.০০২
ঘ) ২১

উত্তরঃ ঘ) ২১
ব্যাখ্যাঃ বাতাসে ৭৮.০২% নাইট্রোজেন, ২০.৭১% ২১% অক্সিজেন, ০.৮০% আর্গন, ০.৪১% জলীয়বাষ্প, ০.০৩% কার্বন ডাই-অক্সাইড এবং আরো নানাবিধ উপাদান বিদ্যমান।

৯০. এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?
ক) লোহিত কণিকা 
খ) শ্বেত কণিকা 
গ) রক্ত প্লাজমা 
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ খ) শ্বেত কণিকা
ব্যাখ্যাঃ এইডস রোগে আক্রান্ত হলে রক্তের শ্বেত কণিকা ধ্বংস হতে শুরু করে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দেহ নানা রকম রোগ দ্বারা সহজেই আক্রান্ত হয়। এইডস রোগের কারণে কখনো রক্ত প্লাজমা ধ্বংস হয় না। তবে ব্লাড ক্যান্সারের ফলে রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়। 

৯১. শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? 
ক) পটাসিয়াম 
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ডাইঅক্সাইড 

উত্তরঃ খ) নাইট্রোজেন
ব্যাখ্যাঃ রাইজোবিয়াম (Rhizobium) ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। কোনো উদ্ভিদই মাটিতে পটাসিয়াম, হাইড্রোজেন কিংবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না।

৯২. রক্তের লোহিত কণিকার কাজ কী?
ক) অক্সিজেন বহন করা 
খ) নাইট্রোজেন বহন করা 
গ) কার্বন ডাইঅক্সাইড বহন করা 
ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ক) অক্সিজেন বহন করা
ব্যাখ্যাঃ রক্তের লোহিত কণিকার প্রধান কাজ ফুসফুস হতে দেহের সর্বত্র অক্সিজেন পরিবহন করা। দেহের বিভিন্ন অংশ হতে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসাও লোহিত কণিকার অন্যতম কাজ। লোহিত কণিকা কখনো নাইট্রোজেন বহন করে না।

৯৩. নাইট্রোজেনসমৃদ্ধ জৈব সার কোনটি? 
ক হাড়ের গুড়া 
খ) সরিষার খৈল 
গ) গৃহস্থালির ছাই 
ঘ) মাছের কাঁটা 

উত্তরঃ খ) সরিষার খৈল
ব্যাখ্যাঃ সরিষার খৈল একটি নাইট্রোজেনসমৃদ্ধ জৈব সার এবং এতে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ৬.৪ ভাগ । হাড়ের গুড়া ও মাছের কাঁটা ক্যালসিয়ামসমৃদ্ধ। গৃহস্থালির ছাই এর প্রধান উপাদান কার্বন।

৯৪. কোথায় সাঁতার কাটা কম আয়াসসাধ্য?
ক) সুইমিং পুল 
খ পুকুর
গ নদী  
ঘ সমুদ্র 

উত্তরঃ ঘ সমুদ্র
ব্যাখ্যাঃ সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় এ পানির ঘনত্ব খুব বেশি এবং পানির ঘনত্ব বেশি হওয়ার কারণেই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ এবং কম আয়াসসাধ্য। কিন্তু সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে লবণের পরিমাণ খুব কম হওয়ায় এ সকল জায়গায় পানির ঘনত্ব তুলনামূলকভাবে কম। এ কারণে সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে সাঁতার কাটা সমুদ্রের পানির তুলনায় কষ্টকর। 

৯৫. পিতল হচ্ছে-
ক) তামা ও লোহার সংকর
খ) তামা ও নিকেলের সংকর 
গ) টিন ও দস্তার সংকর 
ঘ) তামা ও দস্তার সংকর 

উত্তরঃ ঘ) তামা ও দস্তার সংকর
ব্যাখ্যাঃ ব্রাস বা পিতল হচ্ছে তামা ও দস্তার সংকর। তামা, নিকেল ও দত্তার সংকরকে বলা হয় জার্মান সিলভার। টিন, দস্তা ও তামার সংকরকে বলা হয় গানমেটাল। তামা, লোহা, নিকেল ও ম্যাঙ্গানিজের সংকরকে বলা হয় মোনেল মেটাল ।

৯৬. পানিকে বরফে পরিণত করলে এর আয়তন -
ক) বাড়ে 
খ) কমে
গ) প্রথমে বাড়ে পরে কমে 
ঘ) একই থাকে

উত্তরঃ ঘ) একই থাকে
ব্যাখ্যাঃ অধিকাংশ পদার্থকেই তরল থেকে কঠিনে পরিণত করলে এদের আয়তন কমে। তবে কয়েকটি পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন- তরল পানিকে কঠিন বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায়। এ কারণে পানির তুলনায় বরফের ঘনত্ব কম।

৯৭. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়? 
ক) মৃদু রঞ্জন রশ্মি 
খ) বিটা রশ্মি 
গ) কসমিক রশ্মি 
ঘ) গামা রশ্মি

উত্তরঃ ক) মৃদু রঞ্জন রশ্মি
ব্যাখ্যা: রঙ্গিন CRT মনিটরের ইলেকট্রিক গান থাকার কারণে মৃদু রঞ্জন রশ্মি বের হয় যা চোখের জন্য ক্ষতিকারক। তবে বর্তমানের প্রচলিত LED মনিটরে মৃদু রঞ্জন রশ্মি বের হয় না।

৯৮. আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে— 
ক) ক্যালসিয়াম ক্লোরাইড 
খ) ক্যালসিয়াম ফসফেট 
গ) ক্যালসিয়াম কার্বনেট 
ঘ) ক্যালসিয়াম সালফেট

উত্তরঃ গ) ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা: আমরা যে চক দিয়ে লিখি তার প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম সালফেট চক পাউডারের উপাদান নয়৷ 

৯৯. পচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?
ক) ইথেন
খ) অ্যাসিটিলিন 
গ) হাইড্রোজেন সালফাইড 
ঘ) হিলিয়াম

উত্তরঃ গ) হাইড্রোজেন সালফাইড
ব্যাখ্যাঃ ডিম পচে গেলে সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এবং পচা ডিমের দুর্গন্ধের জন্য এ গ্যাসটিই দায়ী। ইথেন একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে ধাতু ঝালাই কাজে ব্যবহৃত হয়। হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। এটি বেলুন ও উড়োজাহাজে ব্যবহৃত হয়। 

১০০. কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
ক) স্কার্ভি
খ) রিকেট
গ) ম্যানিনজাইটিস  
ঘ) বেরিবেরি  

উত্তরঃ ক) স্কার্ভি
গ্র্যাখ্যাঃ স্কার্ভি রোগে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে। রিকেট্স রোগটি শিশুদের হয়। এ রোগে হাড় নরম হয় ও বৃদ্ধি ব্যাহত হয় এবং দেহের চাপে হাড় বেঁকে যায়। ম্যানিনজাইটিস একটি মস্তিষ্কের রোগ। এ রোগে মস্তিষ্কের ঝিল্লিতে প্রদাহ হয় এবং প্রচণ্ড মাথাব্যথা দেখা দেয়। বেরিবেরি রোগে স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং হৃদযন্ত্রের দুর্বলতা ও দেহের পঙ্গুত্ব দেখা দেয়।

Post a Comment

0 Comments