সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) ২০১৫ [মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী]
পরীক্ষার তারিখ : ২১.০৮.২০১৫; সময় : ১ ঘণ্টা; পূর্ণমান : ১০০; সেট: ১; কোড : নীপবন
১. মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া
খ) যশোর
গ) বাগেরহাট
ঘ) মেহেরপুর
উত্তরঃ ঘ) মেহেরপুর
ব্যাখ্যাঃ 'মুজিবনগর স্মৃতিসৌধ' মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ২০.১০ একর জমির ওপর স্থাপিত। এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১৭ এপ্রিল ১৯৮৭। এই স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির।
২. ‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির রচয়িতা কে?
ক মো. মনিরুজ্জামান
খ) আনিসুল হক চৌধুরী
গ) গোবিন্দ হালদার
ঘ) আব্দুল লতিফ
উত্তরঃ গ) গোবিন্দ হালদার
ব্যাখ্যাঃ 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'- গানটির রচয়িতা গোবিন্দ হালদার এবং সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী এবং প্রথম সুরকার আব্দুল লতিফ ও বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
৩. বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?
ক) ধানমন্ডি
খ) সেগুনবাগিচা
গ) মিরপুর
ঘ) বেইলী রোড
উত্তরঃ খ) সেগুনবাগিচা
ব্যাখ্যাঃ বাংলাদেশের ‘জাতীয় নাট্যশালা' সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে অবস্থিত।
৪. 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?
ক তারেক মাসুদ
খ) সৈয়দ শামসুল হক
গ) আমজাদ হোসেন
ঘ) জহির রায়হান
উত্তরঃ ঘ) জহির রায়হান
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র 'জীবন থেকে নেওয়া (১৯৭০)-এর পরিচালক বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান। তার রচিত আরও কয়েকটি চলচ্চিত্র হলো- কখনো আসেনি, সোনার কাজল, কাঁচের দেয়াল, বাহানা, বেহুলা, সঙ্গম, আনোয়ারা। 'সঙ্গম' (১৯৭০) চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র।'
৫. কার সময়ে 'বঙ্গভঙ্গ' হয়?
ক) লর্ড কার্জন
খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড ডালহৌসি
ঘ) বড় লাট
উত্তরঃ ক) লর্ড কার্জন
ব্যাখ্যাঃ ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর 'বঙ্গভঙ্গ' হয়। বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ 'পূর্ববঙ্গ ও আসাম' গঠিত হয়। নবগঠিত এ প্রদেশের রাজধানী ও আইনসভা ছিল ঢাকায়। 'বঙ্গভঙ্গ রদ' হয় লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালে।
৬. হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কী হিসেবে পরিচিত?
ক) কবি
খ) নাট্যকার
গ) ঔপন্যাসিক
ঘ) কথাসাহিত্যিক
উত্তরঃ ঘ) কথাসাহিত্যিক
ব্যাখ্যাঃ বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃত হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। নন্দিত এ কথাসাহিত্যিক বাংলা সাহিত্যে একাধারে উপন্যাস, নাটক, আত্মজীবনীমূলক গ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ইত্যাদি রচনা করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো- শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, গৌরীপুর জংশন, কবি, দারুচিনি দ্বীপ, শ্রাবণ মেঘের দিন, নক্ষত্রের রাত। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো- জোছনা ও জননীর গল্প, সৌরভ, অনীল বাগচীর একদিন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া। তার সৃষ্ট অমর দুই চরিত্র হলো— হিমু ও মিসির আলী। বহুব্রীহি, অয়োময়, আজ রবিবার, কোথাও কেউ নেই, বৃহন্নলা, ইবলিশ প্রভৃতি হলো তার উল্লেখযোগ্য টিভি নাটক। তবে প্রথম টিভি নাটক হলো এইসব দিনরাত্রি (১৯৮৪)। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, শ্যামল ছায়া, ঘেঁটুপুত্র কমলা। তার প্রথম ও সর্বশেষ চলচ্চিত্র হলো যথাক্রমে- আগুনের পরশমণি (১৯৯৪) ও ঘেঁটুপুত্র কমলা (২০১২)।
৭. কোন বর্ণের ধ্বনির আগে ন ণ হয়?
ক) ক বর্গীয়
খ) চ বর্গীয়
গ) ট বর্গীয়
ঘ) ত বৰ্গীয়
উত্তরঃ গ) ট বর্গীয়
ব্যাখ্যাঃ ণত্ব বিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে 'ন'-এর স্থলে সবসময় ‘ণ’ হয়। যেমনঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি।
৮. 'বাহুতে ভর করে চলে যে'-এর বাক্য সংকোচন —
ক) সব্যসাচী
খ) বুভুক্ষা
গ) ভুজঙ্গ
ঘ) বাহুঙ্গ
উত্তরঃগ) ভুজঙ্গ
ব্যাখ্যাঃ বাহুতে ভর করে চলে যে— ভুজঙ্গ। যার দুহাত সমান চলে - সব্যসাচী। ভোজন করার ইচ্ছা— বুভুক্ষা।
৯. সনেটের শেষ অংশকে কী বলে?
ক) ষষ্টক
খ) শেষ সপ্তম
গ) অষ্টক
ঘ) ষষ্ঠী
উত্তরঃ ক) ষষ্টক
ব্যাখ্যাঃ 'সনেট' ইতালিয়ান শব্দ। সনেটের রয়েছে দুটি 8 অংশ। ৮ পঙ্ক্তিতে গঠিত প্রথম অংশকে বলে অষ্টক এবং শেষ ৬ পঙ্ক্তিতে গঠিত অংশকে বলে ষষ্টক। এ ধারার আদি কবি পেত্রার্ক। তবে বাংলা ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসুদন দত্ত।
১০. 'বহুব্রীহি' শব্দের অর্থ কী?
ক) বহুম
খ) বহুবলে
গ) বহুধন
ঘ) বহুধান
উত্তরঃ ঘ) বহুধান
১১. 'হুতোম প্যাঁচার নক্সা' কোন জাতীয় রচনা?
ক) রম্য রচনা
খ) উপন্যাস
গ চিত্র কর্ম
ঘ) প্ৰবন্ধ
উত্তরঃ ক) রম্য রচনা
ব্যাখ্যাঃ 'হুতোম প্যাঁচার নক্সা' (১৮৬২) কালীপ্রসন্ন সিংহ রচিত একটি রম্য রচনা। তিনি তৎকালীন সমাজজীবনের ক্ষত-বিক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন এ গ্রন্থে। তার বড় অবদান সংস্কৃতবহুল পণ্ডিতি ভাষার বিরুদ্ধে কথ্যভাষাকে সাহিত্যে স্থাপন। বাংলা সাহিত্যে তার ব্যবহৃত ভাষা ‘হুতোমী বাংলা' নামে পরিচিত। তার কয়েকটি গ্রন্থ হলো— সংস্কৃত মহাভারত (অনুবাদ গদ্যগ্রন্থ ১৮৬৬), বাবু (প্রহসন, ১৮৫৪), বিক্রমোবর্শী (অনুবাদ নাটক, ১৮৫৭), সাবিত্রী সত্যবান (নাটক, ১৮৫৮), মালতীমাধব (অনুবাদ নাটক, ১৮৫৯)।
১২. ‘বাঙলা-ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
ক) মুহম্মদ শহীদুল্লাহ্
খ) মুনীর চৌধুরী
গ) মুহম্মদ আব্দুল হাই
ঘ) মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তরঃ ক) মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যাঃ ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থ 'বাঙলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫)' রচনা করেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্। এছাড়াও তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ (১৯৫৮) ইত্যাদি। তার কয়েকটি শিশুতোষ গ্রন্থ হলো— শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা । তিনি ১৯৬০ সালে বাংলা একাডেমিতে যোগদান করেন এবং তার সম্পাদনায় রচিত হয় ‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান'। মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থ ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৫৬)।
১৩. কোনটি উপসর্গ নয়?
ক) প্ৰ
খ) পরা
গ) পরি
ঘ) আমি
উত্তরঃ ঘ) আমি
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় উপসর্গ মূলত তিন প্রকার । যথা: i. খাঁটি বাংলা উপসর্গ, ii. তৎসম বা সংস্কৃত উপসর্গ ও iii. বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ ২১টি এবং তৎসম উপসর্গ ২০টি। প্রদত্ত অপশনে উপসর্গ নয় 'আমি' শব্দটি। কিন্তু প্র, পরা, পরি হলো তৎসম উপসর্গ
১৪. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'— কে বলেছেন?
ক) চণ্ডীদাস
খ) বিদ্যাপতি
গ রামকৃষ্ণ পরমহংস
ঘ) বিবেকানন্দ
উত্তরঃ ক) চণ্ডীদাস
ব্যাখ্যাঃ বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি হলেন বৈষ্ণব কবি চণ্ডীদাস। তার বিখ্যাত মানবতাবাদী বাণী হলো— 'শুনহ মানুষ ভাই/সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।'
১৫. কবি রবিঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
ক) রাজশাহী
খ) কুমিল্লা
গ) কুষ্টিয়া
ঘ) ঢাকা
উত্তরঃ গ) কুষ্টিয়া
১৬. ছন্দের জাদুকর কাকে বলে?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি হলোছন্দের জাদুকর। তাকে ছন্দের রাজা'ও বলা হয়। অন্যদিকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো যথাক্রমে অপরাজেয় কথাশিল্পী ও বিশ্বকবি। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো- বীরবল।
১৭. যে প্রবীণ নয়— তাকে এক কথায় কী বলে?
ক) বৃদ্ধ
খ) নবীন
গ) শিশু
ঘ) যুবতী
উত্তরঃ খ) নবীন
১৮. 'আলালের ঘরের দুলাল' কার লেখা?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) কালী প্রসন্নসিংহ
গ) নবীনচন্দ্র সেন
ঘ) মধুসূদন দত্ত
উত্তরঃ ক) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যাঃ বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হলো 'আলালের ঘরের দুলাল'। গ্রন্থটি ১৮৫৪ খ্রিস্টাব্দ থেকে 'মাসিক পত্রিকা'য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৮৫৭ সালে (বাংলা একাডেমি চরিতাভিধান অনুযায়ী) গ্রন্থাকারে প্রকাশ পায়। কেউ বলেন, 'আলালের ঘরের দুলাল' বাংলা ভাষার প্রথম উপন্যাস গ্রন্থ। কারো মতে, উপন্যাস নয়, উপন্যাসের লক্ষণাক্রান্ত। অর্থাৎ এটি সার্থক উপন্যাস কিনা এ নিয়ে বিতর্ক আছে। তবে এ গ্রন্থে প্যারীচাঁদ মিত্র চলতি ভাষায় যে গদ্যরীতি ব্যবহার করেছেন বাংলা সাহিত্যে তা 'আলালী রীতি' হিসেবে পরিচিত।
১৯. 'মেঘনাদবধ কাব্য' কার লেখা?
ক) বাল্মিকী
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) জীবনানন্দ দাশ
ঘ) আব্দুল করিম
উত্তরঃ খ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যাঃ সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'-এর কাহিনি অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য— মেঘনাদবধ কাব্য (১৮৬১)। করুণ রসের অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের সর্গ সংখ্যা ৯টি, যেখানে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেলের আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো— তিলোত্তমাসম্ভব (কাব্য, ১৮৬০), শর্মিষ্ঠা (নাটক, ১৮৫৮), কৃষ্ণকুমারী (নাটক, ১৮৬১), মায়াকানন (নাটক, ১৮৭৩), বীরাঙ্গনা (কাব্য ১৮৬২), ব্রজাঙ্গনা (কাব্য ১৮৬১)। তার ‘বীরাঙ্গনা' ও 'শর্মিষ্ঠা' হলো যথাক্রমে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য এবং সার্থক নাটক।
২০. 'আর কতদূরে নিয়ে যাবে – সুন্দরী', শূন্যস্থানে কী বসবে?
ক) আমাকে
খ) তুমি
গ) মোরে
ঘ) ওগো
উত্তরঃ গ) মোরে
ব্যাখ্যাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্য গ্রন্থের 'নিরুদ্দেশ যাত্রা' কবিতার চরণ হলো- 'আর কত দূরে নিয়ে যাবে মোরে/হে সুন্দরী/ সে হিসেবে সঠিক উত্তর হলো (গ) ।
২১. কোনটি ঠিক?
ক) সমিচীন
খ) সমীচিন
গ) সমীচীন
ঘ) সমিচিন
উত্তরঃ গ) সমীচীন
২২. 'গুবাক' শব্দের অর্থ কী?
ক) নারিকেল
খ) আতাগাছ
গ) কদমগাছ
ঘ) সুপারীগাছ
উত্তরঃ ঘ) সুপারীগাছ
২৩. ‘ভোরের পাখি' কাকে বলে?
ক) কাক
খ) ঘুঘু
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলা হয়। বাংলা গীতিকবিতায় অনন্য ভূমিকা রাখায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এ উপাধি প্রদান করেন। বিহারীলালের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলোস্বপ্নদর্শন, সঙ্গীত শতক, সারদামঙ্গল, বন্ধুবিয়োগ, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন।
২৪. প্রাচীনতম গ্রন্থ কোনটি?
ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) মধুমালতি
গ) চর্যাপদ
ঘ) নুরনামা
উত্তরঃ গ) চর্যাপদ
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো ২৯চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। বড়ু চণ্ডীদাস রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য হলো বাংলা সাহিত্যে মধ্যযুগের ৩০. প্রথম কাব্য সংকলন। ১৩টি খণ্ডে রচিত এ কাব্যের প্রধান চরিত্র হলো— কৃষ্ণ, রাধা, বড়াই। অন্যদিকে, 'মধুমালতি' ও নূরনামা' গ্রন্থটি রচনা করেন যথাক্রমে মুহম্মদ কবীর ও আবদুল হাকিম।
২৫. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’— গানটির রচয়িতা কে?
ক) আপেল মাহমুদ
খ) গোবিন্দ হালদার
গ) আবদুল জব্বার
ঘ) হাছনরাজা
উত্তরঃ খ) গোবিন্দ হালদার
ব্যাখ্যাঃ ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’— গানটির রচয়িতা হলেন গোবিন্দ হালদার। গানটির সুরকার ও মূল শিল্পী হলেন যথাক্রমে আপেল মাহমুদ ও স্বপ্না রায় । গোবিন্দ হালদার রচিত অন্য একটি বিখ্যাত গান হলো— ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি'। এ গানটির সুরকার ও শিল্পী হলেন আপেল মাহমুদ।
২৬. Fill in the blank with appropriate preposition He persisted ___ misunderstanding me.
ক) at
খ) on
গ) in
ঘ) about at
উত্তরঃ গ) in
ব্যাখ্যাঃ Persist in sth/ in doing sth - যুক্তি, ব্যর্থতা বা বিরোধিতা সত্ত্বেও কোনো বিষয়ে নিজস্ব অভিমত বজায় রাখা/নাছোড়বান্দার মতো অটল থাকা। Persist with কোনো বিষয়ে বিরতিহীনভাবে পরিশ্রম করে যাওয়া। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।
২৭. The right form of verbs in the following sentence will be- Would mind (sing) a song? you
ক) to sing
খ) sang
গ) sung
ঘ) singing
উত্তরঃ ঘ) singing
ব্যাখ্যাঃ কিছু word বা শব্দ আছে যেগুলোর পরে verb আসলে ঐ verb-এর সাথে ing যোগ করতে হয়। যেমন: mind, cannot help, could not help, with a view to, look forward to, get / be used to worth ইত্যাদি।
২৮. Choose the appropriate meaning from the four alternatives of the following idiom- 'FOR GOOD-
ক) For a good cause
খ) Temporarily
গ) Permanently
ঘ) Seriously
উত্তরঃ গ) Permanently
ব্যাখ্যাঃ For good – চিরতরে/স্থায়ীভাবে, Permanently স্থায়ীভাবে। Temporarily - সাময়িকভাবে; Seriously আন্তরিকভাবে/গম্ভীরভাবে; For a good cause - ভালো একটি কারণের জন্যে।
২৯. Which of the following is the right spelling?
ক) Sunami
খ) Tsunami
গ) Shunami
ঘ) Tshunami
উত্তরঃ ঘ) Tshunami
ব্যাখ্যাঃ Tsunami (সুনামি) একটি জাপানি শব্দ যার অর্থ সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট সামুদ্রিক ঢেউ বা জলোচ্ছ্বাস।
৩০. A Pilgrim is a person who undertakes journey to
ক) New country
খ) A mosque
গ) Holy place
ঘ) Temple
উত্তরঃ গ) Holy place
ব্যাখ্যাঃ একজন তীর্থযাত্রী ধর্মীয়ভাবে কোনো পবিত্র স্থানে গমন/তীর্থযাত্রা করেন। যেমন- মুসলমানদের জন্য পবিত্র স্থান বা holy place হচ্ছে মক্কা নগরী।
৩১. Which one of the following sentences is correct?
ক) I shall look for the word in the dictionary book
খ) I shall look up the word in the dictionary
গ) I shall be looking into the word in the dictionary
ঘ) I shall look over the word in the dictionary
উত্তরঃ খ) I shall look up the word in the dictionary
ব্যাখ্যাঃ অভিধান বা Dictionary-তে শব্দ খোঁজার সঠিক word Look up
৩২. What will be the appropriate article in the blank of the sentence? You are – Nazrul, I see.
ক) a
খ) an
গ) the
ঘ) none
উত্তরঃ ক) a
ব্যাখ্যাঃ তুলনা করার ক্ষেত্রে Proper noun যদি Common Noun হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a/an ব্যবহৃত হয়।
৩৩, Fill in the gap from any one of the following: ___ exercise?
ক) How often you do
খ) How often are
গ) How often you
ঘ) How often do you
উত্তরঃ খ) How often are
ব্যাখ্যাঃ সাধারণত WH-question দিয়ে প্রশ্ন করার সময় WH- question-এর পরে এবং subject-এর আগে সাহায্যকারী বা Auxiliary verb ব্যবহৃত হয়। সুতরাং ৩১ প্রশ্নটি হবে - How often do you exercise?
৩৪. The adjective of the word 'accident' is-
ক) accidentally
খ) accidental
গ) mishap
ঘ) disaster
উত্তরঃ খ) accidental
ব্যাখ্যাঃ Accident শব্দটি Noun এবং এর অর্থ দুর্ঘটনা। আর এই শব্দটির Adjective হচ্ছে Accidental - আকস্মিক। Accidentally (adv) – আকাস্মিকভাবে; Mishap (n). - দুর্ঘটনা; Disaster (n.) – দুর্যোগ/বিপর্যয়।
৩৫. The word 'hospitality' is related to―
ক) patient
খ) pathology
গ) entertainment
ঘ) enjoyment
উত্তরঃ গ) entertainment
ব্যাখ্যাঃ Hospitality (n) আপ্যায়ন / আতিথেয়তা; Entertainment (n) - আপ্যায়ন/আমোদপ্রমোদ। সুতরাং Hospitality entertainment শব্দটির সাথে সম্পর্কিত। অন্যদিকে, patient অর্থ- রোগী; Pathology রোগবিদ্যা; enjoyment— উপভোগ/ আনন্দ।
৩৬. The opposite of the word 'deligant is
ক) careless
খ) meticulous
গ) industrious
ঘ) indolent
উত্তরঃ ক) careless
ব্যাখ্যাঃ প্রশ্নে দেয়া শব্দটির সঠিক বানান হবে diligent (adj), যার অর্থ পরিশ্রমী/অধ্যবসায়ী বা কাজের প্রতি যত্নশীল। এই শব্দটির opposite বা বিপরীত শব্দ careless বা যত্নহীন/অসাবধান। Industrious (adj) – পরিশ্রমী; meticulous (adj) – অতি সতর্ক; Indolent (adj) – অলস।
৩৭. Choose the correct sentence:
ক) Tigers abound in the Sundarbans
খ) Tigers abound at the Sundarbans
গ) Tigers abound with the Sundarbans
ঘ) Tigers abound by the Sundarbans
উত্তরঃ ক) Tigers abound in the Sundarbans
ব্যাখ্যাঃ Abound in - প্রচুর পরিমাণে থাকা। Tigers abound । in the Sundarbans - সুন্দরবনে প্রচুর পরিমাণে বাঘ আছে।
৩৮. Translate the sentence into English ‘তার সব চেষ্টাই ব্যর্থ হলো
ক) All his efforts ended in smoke
খ) All his efforts ended in the smoke
গ) All his efforts ended in a smoke
ঘ) All his efforts ended by the smoke
উত্তরঃ ক) All his efforts ended in smoke
ব্যাখ্যাঃ End in smoke - ব্যর্থ হওয়া। সঠিক উত্তর (ক) ।
৩৯. Which one is in the singular number?
ক) Data
খ) Criteria
গ) Oxen
ঘ) Thesis
উত্তরঃ ঘ) Thesis
ব্যাখ্যাঃ Thesis শব্দটি singular number এবং এর অর্থ প্রবন্ধ। Thesis-এর plural form-Theses। এছাড়া, Data, Oxen, Criteria শব্দগুলো plural এবং এই শব্দগুলোর singular number যথাক্রমে – Datum, Ox, criterion
৪০. Find out the correct sentence:
ক) He is a boy of three
খ) He is a boy of three years old
গ) He is a boy of three years old boy
ঘ) He is a boy of three years age.
উত্তরঃ ক) He is a boy of three
ব্যাখ্যাঃ He is a boy of three মানে 'তার বয়স তিন বছর'।
৪১. The superlative form of the word 'late'
ক) Latter
খ) Lastest
গ) Last
ঘ) Least
উত্তরঃ সঠিক উত্তর নেই।
[Note: Late comparative form later এবং superlative form হবে latest ।]
৪২. To complete the sentence 'He was charged ____ treason, we need:
ক) of
খ) for
গ) off
ঘ) with
উত্তরঃ ঘ) with
ব্যাখ্যাঃ Charge with— কাউকে কোনো অপরাধে বা দোষে অভিযুক্ত করা। He was charged with treason — তাকে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করা হয়েছিল।
৪৩. Which one is the correct phrase to fill in the gap of — 'The teacher beat the student'
ক) one after another
খ) black and blue
গ) black and white
গ) one by one
উত্তরঃ খ) black and blue
ব্যাখ্যাঃ Black and blue- বেদম প্রহার। The teacher beat the student black and blue –শিক্ষক ছাত্রটিকে বেদম প্রহার করলেন। One by one— একজনের পর একজন; black and white - লিখিতভাবে; one after another – একটির পর আরেকটি।
৪৪. Translate the sentence into English:— 'ট্রেনটি ঢাকা যাবে’-
ক) The train is bound for Dhaka
খ) The train is bound to Dhaka
গ) The train is bound towards Dhaka
ঘ) The train is bound toward Dhaka
উত্তরঃ ক) The train is bound for Dhaka
ব্যাখ্যাঃ কোথাও বা কোনো দিকে যেতে প্রস্তুত/গমনোদ্যত গমনরত অবস্থা বুঝাতে bound for ব্যবহৃত হয়।
৪৫. Select the correct sentence.
ক) You may buy a pen at Taka
খ) You may buy a pen by Taka
গ) You may buy a pen for Taka
ঘ) You may buy a pen with Taka
উত্তরঃ গ) You may buy a pen for Taka
ব্যাখ্যাঃ Preposition হিসেবে 'For'-এর অনেকগুলো অর্থ রয়েছে। এর মধ্যে For এর একটি অর্থ হচ্ছে বিনিময়। অর্থাৎ প্রদত্ত বাক্যটির অর্থ হচ্ছে 'তুমি পাঁচ টাকার বিনিময়ে একটি কলম কিনতে পায় ।
৪৬. Choose the right sentence:
ক) I left the book to him
খ) I left the book with him
গ) I left the book by him
ঘ) I left the book near him
উত্তরঃ খ) I left the book with him
ব্যাখ্যাঃ Leave something with somebody অর্থাৎ কারো জন্য কোনো জিনিস বা সংবাদ বা পত্র রেখে যাওয়া।
৪৭. Being 'down to earth' means—
ক) close to nature
খ) thrown to ground
গ) hopeful realistic
ঘ) realistic
উত্তরঃ ঘ) realistic
ব্যাখ্যাঃ Down to earth – বাস্তবিক বা realistic.
৪৮. Substitution for a neurologist will be
ক) heart specialist
খ) specialist
গ) bone specialist
ঘ) eye specialist
উত্তরঃ খ) specialist
ব্যাখ্যাঃ Neurologist – স্নায়ুবিদ/স্নায়ুবিজ্ঞানী। আর heart specialist — হৃদরোগ বিশেষজ্ঞ; bone specialist - হাড় বিশেষজ্ঞ; nerve specialist - স্নায়ুবিশেষজ্ঞ এবং eye specialist— চক্ষু বিশেষজ্ঞ।
৪৯. In the sentence 'A barking dog seldom bites' the word 'barking does the function of―
ক) Noun and verb
খ) Verb and adjective
গ) Noun and adjective
ঘ) Verb and conjunction
উত্তরঃ গ) Noun and adjective
ব্যাখ্যাঃ Participle - সর্বদা verb এবং adjective-এর কাজ করে। উপরের বাক্যে barking শব্দটি participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
৫০. 'Fed' is the past form of the verb —
ক) food
খ) feed
গ) fight
ঘ) find
উত্তরঃ খ) feed
ব্যাখ্যাঃ Feed একটি causative verb যার অর্থ খাওয়ানো । Feed verb-f Past and past participle form -Fed
৫১. মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় কোন তারিখে?
ক) ৭ এপ্রিল
খ) ১০ এপ্রিল
গ ১৭ এপ্রিল
ঘ ১৮ এপ্রিল
উত্তরঃ খ) ১০ এপ্রিল
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামের আমবাগানে ১৯৭১ সালের ১০ এপ্রিলে এবং এ অস্থায়ী সরকার শপথগ্রহণ করে ঐ বছরেরই ১৭ এপ্রিল। আর এ সরকারের দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল।
৫২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
খ) ১০ জানুয়ারি ১৯৭২
গ ১২ জানুয়ারি ১৯৭২
ঘ) ৭ মার্চ ১৯৭২
উত্তরঃ খ) ১০ জানুয়ারি ১৯৭২
ব্যাখ্যাঃ ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে লন্ডনে যান সেখান থেকে ভারতের রাজধানী দিল্লি হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
৫৩. মুক্তিযুদ্ধে সেক্টর ২-এর অধিনায়ক কে ছিলেন?
ক) মেজর খালেদ মোশাররফ
খ) মেজর কে এম শফিউল্লাহ
গ) মেজর সি আর দত্ত
ঘ) মেজর জলিল
উত্তরঃ ক) মেজর খালেদ মোশাররফ
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের অধিনায়ক ছিলেন দুজন। এ সেক্টরে মেজর খালেদ মোশাররফ দায়িত্ব পালন করেন এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত। মেজর কে এম শফিউল্লাহ, মেজর সি আর দত্ত ও মেজর জলিল যথাক্রমে ৩, ৪ ও ৯নং সেক্টরের অধিনায়ক ছিলেন।
৫৪. ২০১৫ সালের একুশে পদক ভূষিত হয়েছেন?
ক) ১৮ জন
খ) ১৭ জন
গ) ১৬ জন
ঘ) ১৫ জন
উত্তরঃ ঘ) ১৫ জন
ব্যাখ্যাঃ ২০১৫ সালের একুশে পদকে ৯টি বিভাগে ১৫ জন গুণী ব্যক্তিত্ব ভূষিত হন। উল্লেখ্য, ২০২৪ সালে একুশে পদক লাভ করেন ২১ জন ব্যক্তি।
৫৫. সুন্দরবনের কতভাগ বাংলাদেশে অবস্থিত?
ক) ৬০ ভাগ
খ) ৫০ ভাগ
গ) ৭৫ ভাগ
ঘ) ৭০ ভাগ
উত্তরঃ ক) ৬০ ভাগ
ব্যাখ্যাঃ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় ৭৯৮তম। এ বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৬,০১৭ বর্গকিমি বাংলাদেশ অংশে পড়েছে। এ হিসেবে বাংলাদেশের অংশে ৬০ শতাংশ আর বাকি ৪০ শতাংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় মূলত এ বনের বিস্তৃতি।
৫৬. ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
ক) লালমনিরহাট
খ) সাতক্ষীরা
গ) জয়পুরহাট
ঘ) ফেনী
উত্তরঃ খ) সাতক্ষীরা
ব্যাখ্যাঃ ভোমরা স্থলবন্দর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত। লালমনিরহাট ও ফেনী জেলায় যথাক্রমে বুড়িমারি ও বিলোনিয়া স্থলবন্দর থাকলেও জয়পুরহাট জেলায় কোনো স্থলবন্দর নেই।
৫৭. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯২০ সাল
খ) ১৯২১ সাল
গ) ১৯২২ সাল
ঘ) ১৯৩১ সাল
উত্তরঃ খ) ১৯২১ সাল
ব্যাখ্যাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে নাথান কমিশন গঠিত হয়। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২১ সালের ১ জুলাই তিনটি হল, তিনটি অনুষদ ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
৫৮. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কী ধরনের প্রতিষ্ঠান?
ক) স্বায়ত্তশাসিত সংস্থা
খ) সরকারি প্রতিষ্ঠা
গ) আধা-স্বায়ত্তশাসিত সংস্থা
ঘ) সাংবিধানিক প্রতিষ্ঠান
উত্তরঃ ঘ) সাংবিধানিক প্রতিষ্ঠান
ব্যাখ্যাঃ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৭নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাতটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে এবং এর অধীনে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৬টি। পিএসসির প্রথম চেয়ারম্যান ছিলেন ড. এ কিউ. এম বজলুল করিম। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
৫৯. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
ক) দিনাজপুর
খ) নওগাঁ
গ) জয়পুরহাট
ঘ) বগুড়া
উত্তরঃ খ) নওগাঁ
ব্যাখ্যাঃ পাহাড়পুর বা পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। দিনাজপুর জেলায় রয়েছে সীতাকোটবিহার আর বগুড়ার শিবগঞ্জে গোকুল ও ভাসু বিহার অবস্থিত কিন্তু জয়পুরহাট জেলায় উল্লেখযোগ্য কোনো বিহার নেই।
৬০. ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে?
ক) ৭%
খ) ৭.২%
গ) ৬.৫%
ঘ) ৬.৩%
উত্তরঃ ক) ৭%
ব্যাখ্যাঃ ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭%। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫%।
৬১. চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?
ক) ৬৫০০ কিলোমিটার
খ) ৭৮১০ কিলোমিটার
গ) ৮৮৫০ কিলোমিটার
ঘ) ৯০১০ কিলোমিটার
উত্তরঃ গ) ৮৮৫০ কিলোমিটার
ব্যাখ্যাঃ চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কিমি। এটির নির্মাণ শুরু হয় ২১৪ খ্রিষ্টপূর্বাব্দে আর তা শেষ হয় ১৬ শতকে। এটি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় ১৯৮৭ সালে। মহাপ্রাচীরটি গণচীনের পুরো উত্তরাংশ জুড়ে বিস্তৃত ।]
৬২. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) দিল্লি
গ) কাঠমান্ডু
ঘ) ইসলামাবাদ
উত্তরঃ গ) কাঠমান্ডু
ব্যাখ্যাঃ South Asian Association for Regional Cooperation-এর সংক্ষিপ্ত রূপ হলো SAARC বা সার্ক। এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ২০০৭ সালের ৩ এপ্রিল আফগানিস্তানের অংশগ্রহণের মধ্যদিয়ে এর সদস্য সংখ্যা দাঁড়ায় ৮টিতে। সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের বর্তমান মহাসচিব হলেন গোলাম সারোয়ার (বাংলাদেশ)।
৬৩. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
ক) চীন
খ) যুক্তরাষ্ট্র
গ) কানাডা
ঘ) রাশিয়া
উত্তরঃ ঘ) রাশিয়া
ব্যাখ্যাঃ আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ যথাক্রমে রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও গণচীন।
৬৪. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক) ফ্রান্স
খ) উত্তর কোরিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) চীন
উত্তরঃ সময়ের সাথে এই ধরনের প্রশ্নের উত্তর পরিবর্তন হয়।
[Note: জাতিসংঘের ৯ম ও বর্তমান মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস' পর্তুগালের নাগরিক।]
৬৫. কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে?
ক) মালাক্কা
খ) জিব্রাল্টার
গ) পক
ঘ) পানামা
উত্তরঃ খ) জিব্রাল্টার
ব্যাখ্যাঃ জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে মালয়েশিয়ার মালয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। পক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে আর পানামা প্রণালী মধ্য আমেরিকাকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে।
৬৬. BIMSTEC কোন ধরনের সংগঠন?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) বাণিজ্যিক
উত্তরঃ গ) অর্থনৈতিক
ব্যাখ্যাঃ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation-এর সংক্ষিপ্ত রূপ হলো BIMSTEC, যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। আর এর সদস্য সংখ্যা ৭টি। সদস্য দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। এটি একটি অর্থনৈতিক জোট।
৬৭. CIRDAP-এর সদর দপ্তর কোথায়?
ক) ঢাকা
খ) দিল্লি ৩
গ) ব্যাংকক
ঘ) ইয়াংগুন
উত্তরঃ ক) ঢাকা
ব্যাখ্যাঃ Centre on Integrated Rural Development for Asia and the Pacific-এর সংক্ষিপ্ত রূপ হলো CIRDAP1 এর সদস্য সংখ্যা ১৫ এবং এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়ন এর লক্ষ্য ও উদ্দেশ্য।
৬৮. জাপানের মুদ্রার নাম কী?
ক) ইয়েন
খ) রিয়েল
গ) পাউন্ড
ঘ) ডলার
উত্তরঃ ক) ইয়েন
ব্যাখ্যাঃ জাপানের মুদ্রার নাম ইয়েন আর ইংল্যান্ড, সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা যথাক্রমে পাউন্ড, রিয়াল ও ডলার । যদিও অন্য অনেক দেশেরই উপযুক্ত নামের মুদ্রা রয়েছে।
৬৯. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
ক) মরক্কো
খ) মিসর
গ) ইরাক
ঘ) কুয়েত
উত্তরঃ খ) মিসর
ব্যাখ্যাঃ সুয়েজ খাল মিসরের মূল ভূখণ্ড থেকে দেশটির সিনাই উ পকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এটির নির্মাণকাল ১৮৫৯ - ১৮৬৯ পর্যন্ত। আর এটি মিসর সরকার ১৯৫৬ সালে জাতীয়করণ করে। সম্প্রতি মিসর সরকার সুয়েজখালের সমান্তরালে আরো একটি খাল উদ্বোধন করেছে।
৭০. সুষম খাদ্যের উপাদান কতটি?
ক) ৬টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৭টি
উত্তরঃ ক) ৬টি
ব্যাখ্যাঃ সুষম খাদ্যের উপাদান হলো ছয়টি। দেহ গঠনের উপযোগী খাদ্য বা আমিষ। শক্তি সরবরাহকারী খাদ্য বা শর্করা ও স্নেহ জাতীয় পদার্থ। প্রতিরক্ষামূলক খাদ্য বা ভিটামিন ও খনিজ লবণ। আবশ্যক প্রাণরক্ষাকারী উপাদান বা পানি
৭১. প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত?
ক) প্রায় ৫০ ভাগ
খ) প্রায় ৫৫ ভাগ
গ) প্রায় ৬০ ভাগ
ঘ) প্রায় ৭০ ভাগ
উত্তরঃ
[Note: পানি দেহের এক আবশ্যক প্রাণরক্ষাকারী উপাদান। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ওজনের ৬০ শতাংশ এবং নারীর দেহের ওজনের ৫০ শতাংশ হচ্ছে পানি। নারীদের দেহে subcutaneous মেদকলার পরিমাণ বেশি থাকায় পানির পরিমাণ পুরুষের তুলনায় কম।
৭২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
ক) সোনার তরী
খ) বিদ্ৰোহী
গ) গীতাঞ্জলি
ঘ) বিষাদ সিন্ধু
উত্তরঃ গ) গীতাঞ্জলি
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে এশীয়দের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে 'গীতাঞ্জলি' কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 'সোনার তরী' রবি ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ। 'বিদ্রোহী' কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, যা অগ্নিবীণা' কাব্যের অন্তর্গত। আর 'বিষাদসিন্ধু' মীর মশাররফ হোসেনের কারবালার বিষাদময় কাহিনি নিয়ে রচিত বিখ্যাত উপন্যাস।
৭৩. 'মাইক্রোসফট উইন্ডোজ'-এর সর্বশেষ ভার্সন কোনটি?
ক) উইন্ডোজ ৮
খ) উইন্ডোজ-৯
গ) উইন্ডোজ-৭
ঘ) উইন্ডোজ-১০
উত্তরঃ ঘ) উইন্ডোজ-১০
[Note: মাইক্রোসফট উইন্ডোজ-এর সর্বশেষ ভার্সন হলো উইন্ডোজ-11। এটি ক্রেতাদের জন্য ৫ অক্টোবর ২০২১ উন্মুক্ত করা হয়।
উইন্ডোজ ১১ রিলিজ করে ৫ অক্টোবর ২০২১ তারিখে।
উইন্ডোজ ১০ রিলিজ করে ২৯ জুলাই ২০২১ তারিখে।
উইন্ডোজ ৮.১ রিলিজ করে ১৭ অক্টোবর ২০১৩ তারিখে।
উইন্ডোজ ৮ রিলিজ করে ২৬ অক্টোবর ২০১২ তারিখে।
উইন্ডোজ ৭ রিলিজ করে ২২ অক্টোবর ২০০৯ তারিখে।
উইন্ডোজ এক্সপি রিলিজ করে ২৫ অক্টোবর ২০০১ তারিখে।
উইন্ডোজ এক্সপি রিলিজ করে ২৫ অক্টোবর ২০০১ তারিখে।
৭৪. ‘A Brief History of Time' শীর্ষক গ্রন্থের লেখক কে?
ক) স্টিফেন হকিং
খ) বার্ট্রান্ড রাসেল
গ) জওহরলাল নেহেরু
ঘ) পাবলো নেরুদা
ব্যাখ্যাঃ 'A Brief History of Time' শীর্ষক গ্রন্থের লেখক ইংরেজ পদার্থবিদ স্টিফেন হকিং। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বিখ্যাত গ্রন্থ হলো— 'The Discovery of India', বিখ্যাত ইংরেজ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের অন্যতম লেখনি হলো— 'Marriage and Morals'. পাবলো নেরুদা চিলিয়ান কবি ও কূটনৈতিক। যার বিখ্যাত বই হলো— 'Twenty Love Poems and Songs of Despair.
৭৫. ‘শ্রীকান্ত' চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) নজরুল ইসলাম
গ) হুমায়ূন আহমেদ
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্রের শ্রীকান্ত, নজরুলের আনসার, রবী ঠাকুরের কাবুলিওয়ালা এবং হুমায়ূন আহমেদের হিমু একেকটি বিখ্যাত সাহিত্যিক চরিত্র।
৭৬. A = {a, b, c} সেটের উপসেট কয়টি?
ক) ৪টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ৯টি
উত্তরঃ গ) ৮টি
ব্যাখ্যাঃ A এর উপাদান সংখ্যা, n = ৩
.: P(A) এর উপাদান সংখ্যা = ২^n = ২^৩ = ৮
৭৭. √০.০৪ এর মান কত?
ক) ০.২
খ) ০.০২
গ) ০.০০২
ঘ) ০.০০০২
উত্তরঃ
ব্যাখ্যাঃ √০.০৪ = √(৪/১০০) = √১/২৫ = ১/৫ = ০.২
৭৮. ১/২, ১/৪, ৩/৪ এর গড় কত?
ক) ১/৪
খ) ১/২
গ) ৩/৪
ঘ) ২/৩
উত্তরঃ খ) ১/২
ব্যাখ্যাঃ সংখ্যাগুলোর গড় (১/২ + ১/৪ + ৩/৪) /৩ = {(২+১+৩)/৪}/৩ = ৬/৪ × ১/৩ = ১/২
৭৯. ৩/৫, ১/৪, ২/৩ এর ল. কত?
ক) ১/৬
খ) ১/২
গ) ৬
ঘ) ১২
উত্তরঃ গ) ৬
ব্যাখ্যাঃ ভগ্নাংশের লবগুলোর ল.সা.গু = ৬
ভগ্নাংশের হরগুলোর গ.সা.গু. = ১
ভগ্নাংশগুলোর ল.সা.গু. = ৬/১ = ৬
৮০. নিচের কোনটি মূলদ সংখ্যা?
উত্তরঃ ঘ)
৮১. নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?
ক) ০.২
খ) √০.৩
গ) √০.৩
ঘ) ০.৩
উত্তরঃ গ) √০.৩
ব্যাখ্যা: কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল ঐ সংখ্যার চেয়ে ছোট হয়। যেমন √4 = 2
কিন্তু কোনো দশমিক সংখ্যার বর্গমূল ঐ সংখ্যার চেয়ে বড় হয়। যেমন- √0.3 = ০.৫৫ অর্থাৎ √০.৩ সংখ্যাটি বড়।
৮২. কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?
ক) ৭৪
খ) ১১১
গ) ১৪৮
ঘ) ২০০
উত্তরঃ ঘ) ২০০
ব্যাখ্যাঃ সংখ্যাটি x হলে,
(x এর ৩৭%) – ৩৭ = ৩৭
বা, ০.৩৭x - ৩৭ = ৩৭
বা, ০.৩৭x = ৩৭+৩৭
বা, x = ৭৪/০.৩৭ = ২০০
৮৩. এক বর্গমাইল এর সমান নিচের কোনটি?
ক) ৬০৪ একর
খ) ৬২০ একর
গ ৬৪০ একর
ঘ) ৬৬০ একর
উত্তরঃ গ ৬৪০ একর
ব্যাখ্যা ১ বর্গমাইল = ৬৪০ একর।
উত্তরঃ খ) ১/৬
উত্তরঃ গ)
৮৬. ৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি ৪/৫ হয়?
ক) ৫
খ) ৬
গ) ৪
ঘ) ৩
উত্তরঃ ক) ৫
ব্যাখ্যা: মনে করে হরলোপ বৌয়ের সাথে যোগ করতে হবে = x
৩+x = ৪
৫+x ৫
বা, ১৫+৫x = ২০+৪x
বা, x= ৫
৮৭. যদি x = 3 হয়, তবে x + y এর মান কত?
y 4 x - y
ক) 2
খ) 5
গ) 6
ঘ) 7
উত্তরঃ সঠিক উত্তর নেই।
ব্যাখ্যাঃ
x = 3
y 4
x + y = 3 + 4 7
x - y 3 - 4 -1
= -7
৮৮. a = 1, b = - 1, c = 2 এবং d = - 2 হলে, a - ( - b) - ( - c) - ( - d) এর মান কত?
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 3
উত্তরঃ ক) 0
ব্যাখ্যা a - ( - b) – ( – c) – ( - d)
= a+b+c+d
=1-1+2-2=0
৮৯.
ক) 1
খ) 1/2
গ) - 1/2
ঘ) - 1
উত্তরঃ ঘ) - 1
ব্যাখ্যা:
৯০. যদি এর মান কত?
ক) 0
ক) 0
খ) 1
গ) 2
ঘ) 4
উত্তরঃ ক) 0
ব্যাখ্যাঃ
৯১. Log3 1/27 = কত?
ক) 3
খ) 9
গ) - 3
ঘ) - 9
উত্তরঃ গ) - 3
৯২. যদি a > b এবং c > 0 হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?
উত্তরঃ খ) ac>bc\frac{a}{c} > \frac{b}{c}
৯৩. যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তীর্যক তাকে বলে—
ক) রম্বস
খ) ট্রাপিজিয়াম
গ) চতুর্ভুজ
ঘ) আয়তক্ষেত্র
উত্তরঃ খ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যাঃ যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তীর্যক তাকে ট্রাপিজিয়াম বলে।
৯৪. একটি ৬০° কোণের পূরক কোণ কত?
ক) ৩০°
খ) ৬০°
গ) ৯০°
ঘ) ১২০°
উত্তরঃ ক) ৩০°
ব্যাখ্যাঃ দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে । .: ৬০° এর পূরককোণ ৩০°
৯৫. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাপ কত হবে?
ক) ২০°
খ) ৭০°
গ) ১১০°
ঘ) ১২০°
উত্তরঃ সঠিক উত্তর নেই।
[Note : বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি ১৮০° । সুতরাং বিপরীত কোণের পরিমাপ হবে ৯০° ।
৯৬. কোনো ত্রিভুজের যে-কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা হবে—
ক) অন্তঃস্থ কোণগুলোর সমান
খ) অন্তঃস্থ কোণগুলোর অর্ধেক
গ) অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
ঘ) অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক
উত্তরঃ গ) অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
ব্যাখ্যাঃ কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
৯৭. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) ০°
খ) ৪°
গ) ৩২°
ঘ) ১০০°
উত্তরঃ খ) ৪°
ব্যাখ্যা: সাধারণত তরল পদার্থে তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে এবং তাপ অপসারণ করলে আয়তন কমে। কিন্তু 4°C তাপমাত্রার পানিকে গরম বা ঠাণ্ডা যাই করা হোক না কেন তা প্রসারিত হয়। পানি এভাবে ব্যতিক্রমভাবে প্রসারিত হয় কেননা 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে।
৯৮. সাধারণভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট ভূমির কত ভাগ বনাঞ্চল প্রয়োজন?
ক) ২০%
খ) ৩০%
গ) ২৫%
ঘ) ৪০%
উত্তরঃ গ) ২৫%
ব্যাখ্যাঃ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যে কোনো দেশের, ২৫% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট আয়তনের ৮%।
৯৯. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
ক) ই-মেইল
খ) ইন্টারনেট
গ) ইন্টারকম
ঘ) মডেম
উত্তরঃ খ) ইন্টারনেট
ব্যাখ্যাঃ ইন্টারনেট হলো International Network বা আন্তর্জাতিক নেটওয়ার্ক। এটি আসলে নেটওয়ার্কের নেটওয়ার্ক (Network of Networks)। অসংখ্য LAN, MAN, WAN, ISDN সংযোগ মিলে এই আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হয়। যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তের এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায় ৷
১০০. ১° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয়—
ক) ১ মিনিট
খ) ৪ মিনিট
গ) ১ সেকেন্ড
ঘ) ৪ সেকেন্ড
উত্তরঃ খ) ৪ মিনিট
ব্যাখ্যাঃ পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি। এই ৩৬০ ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর ২৪ ঘণ্টা বা ( ২৪ × ৬০) = ১৪৪০ মিনিট সময় লাগে। সুতরাং পৃথিবী ১° ঘোরে (১৪৪০+ ৩৬০) = ৪ মিনিটে। অর্থাৎ প্রতি ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রশ্ন সমাধান ২০১৫, সহকারী থানা শিক্ষা অফিসার প্রশ্ন সমাধান, ATEO প্রশ্ন সমাধান ২০১৫, ATEO নিয়োগ ২০১৫ প্রশ্ন সমাধান, মুক্তিযোদ্ধা কোটা ATEO প্রশ্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ATEO প্রশ্ন, ATEO MCQ প্রশ্ন সমাধান, শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষা ২০১৫, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ATEO প্রশ্ন, ATEO লিখিত প্রশ্ন সমাধান, ATEO বিগত বছরের প্রশ্ন, সহকারী শিক্ষা অফিসার চাকরির প্রশ্ন, ATEO পরীক্ষার প্রস্তুতি, ATEO প্রশ্ন ব্যাংক, Assistant Upazila Education Officer Question Solution 2015, Assistant Thana Education Officer Exam Question, ATEO Question Solution PDF, ATEO Recruitment Exam 2015 Question Answer, ATEO Freedom Fighter Quota Question, ATEO Ethnic Minority Quota Question Solution, ATEO MCQ Question Answer, Primary Education Department ATEO Exam, ATEO Previous Year Question Solution, ATEO Written Exam Question, ATEO Job Preparation Question, ATEO Exam Suggestion 2015, ATEO Question Bank






0 Comments