জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট
পদের নাম: ১৬ গ্রেডভুক্ত কর্মচারী
সময়: ৯০ মিনিট
তারিখ: ০৫/১২/২৫
পূর্ণমান: ১০০
বাংলা
১. অর্থসহ বাক্য রচনা করুন।
ক. কান পাতলা (সহজেই বিশ্বাসপ্রবণ): কান পাতলা লোকের কাছে কোনো গোপন কথা বলা ঠিক নয়, কারণ সে সহজেই অন্যের কথা বিশ্বাস করে ফেলে।
খ. বালির বাঁধ (ক্ষণস্থায়ী বস্তু): দু'দিনের ক্ষমতা বালির বাঁধের মতো, অহংকার করলে তা বেশি দিন স্থায়ী হয় না।
গ. কানে তুলো দেওয়া (ভ্রুক্ষেপ না করা): পরীক্ষার আগে বন্ধুদের বাজে কথায় কানে তুলো দিয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত।
ঘ. শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ): চাকরি যাবার কথা ছিল কিন্তু পেয়েছে পদন্নোতি একেই বলে শাপে বর।
ঙ. সোনার পাথর বাটি (অলীক বস্তু): এতো সহজে সফলতা পাওয়া সোনার পাথরবাট পাওয়ার মতোই অসম্ভব, এর জন্য কঠোর পরিশ্রম দরকার।
২. এক কথায় প্রকাশ করুন:
ক. ঘোড়ার ডাক- হেষা।
খ. যার স্ত্রী মারা গিয়েছে- বিপত্নীক।
গ. যে নারীর এখনো বিয়ে হয়নি- কুমারী।
ঘ. বনের আগুন- দাবানল।
ঙ. জলে ও স্থলে চরে যে- উভচর।
৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক. জল পড়ে পাতা নড়ে = কর্তায় শূন্য।
খ. আকাশে আজ অনেক তারা উঠেছে = অধিকরণে ৭মী
গ. তারা সবাই মিলে গল্প করছে = কর্মকারকে শূন্য।
ঘ. এ কলমে ভাল লিখে না = করণে ৭মী।
ঙ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক = সম্প্রদানে শূন্য।
৪. একটি অনুচ্ছেদ লিখুন
উত্তরবঙ্গের কৃষিতে লালমনিরহাটের অবদান।
ইংরেজি
৫. Correct the following sentences:
ক. Time and tide waits for none.
Ans: Time and tide wait for none.
খ. Masuma sing well always.
Ans: Masuma always sings well.
গ. He is addicted with gambling.
Ans: He is addicted to gambling.
ঘ. English is a famous nation.
Ans: The English are a famous nation.
ঙ. The boy was sunk.
Ans: The boy was drowned.
৬. Make Sentences with following words:
ক. Run away (পালিয়ে যাওয়া): The dog tried to run away when it saw the stranger.
খ. Do or die (প্রাণপণ চেষ্টা করা): She gave a do or die performance to win the scholarship.
গ. In a nutshell (R): In a nutshell, the meeting decided to start the project next month.
ঘ. To and fro (এদিক-ওদিক): The children were running to and fro in the play ground.
ঙ. Fresh blood (নতুন সদস্য): The club recruited fresh blood to energize its activities.
৭. Change the voice of the following sentence:
ক. They are playing football in the field.
Ans: Football is being played by them in the field.
খ. Test the data.
Ans: Let the data be tested.
গ. We are taught English by Rahim.
Ans: Rahim teaches us English.
ঘ. It was informed by the media men. Ans: The media men informed it.
ঙ. You will do the work within two days.
Ans: The work will be done by you within two days.
8. Write a paragraph on "Unemployment"
Unemployment
Unemployment is one of the most acute and challenging problems in Bangladesh and many other developing countries of the world. It refers to the condition in which able-bodied and willing people fail to get suitable employment opportunities. The major causes of unemployment include rapid population growth, lack of modern industrialization, limited job sectors, inadequate technical education, and a wide gap between educational qualifications and practical job requirements. Every year thousands of graduates pass out from schools, colleges, and universities, but the number of available jobs is very limited compared to the growing workforce. As a result, many educated youths remain unemployed for long periods, which creates frustration, depression, and mental stress among them. Unemployment gives rise to many social problems such as poverty, crime, drug addiction, corruption, and social unrest. It also slows down national development by wasting valuable human resources and reducing overall productivity. To solve this problem, the government should take effective steps to expand industrialization, promote small and cottage industries, provide vocational and technical training, and create more self-employment opportunities. At the same time, population control, career-oriented education, and private sector involvement are essential. If proper measures are taken with collective efforts, unemployment can be reduced and sustainable national development can be achieved.
গনিত
৯. সরল করুনঃ (৫ + ৩)৮ × ৮ ÷ ২( ২ + ২)
সমাধান :
(৫ + ৩)৮ × ৮ ÷ ২ ( ২+২)
= ৮ × ৮ × ৮ ÷ ২ × ৪
= ৫১২ ÷ ২ × ৪
= ২৫৬ × ৪
= ১০২৪
১০. উৎপাদকে বিশ্লেষণ করুন:
ক.
সমাধান:
খ.
সমাধান :
১১. একটি চৌবাচ্চা ১ম ও ২য় নলদ্বারা যথাক্রমে ৩০ মিনিট ও ৪০ মিনিট পূর্ণ হতে পারে। আবার অন্য একটি নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ২০ মিনিটে খালি হয়। তিনটি নল এক সাথে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
সমাধান:
১২. সংজ্ঞা লিখুন-
ক. সন্নিহিত কোণ
উত্তর: যদি দুটি কোণের সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে। চিত্রে, ∠ABD এবং ∠DBC কোণের সাধারণ বাহু DB।
.png)
খ. বিপ্রতীপ কোণ
উত্তর: দুইটি রেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়ের একটিকে অপরটির বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।
১৩. পিথাগোরাসের সূত্রটি চিত্রসহ বর্ণনা করুন।
উত্তর: পীথাগোরাসের সূত্র: সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অংকিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান ।

সাধারণ জ্ঞান
১৪. নিম্নের প্রশ্নের উত্তর দিন :
ক. রংপুর বিভাগে সংসদীয় আসন কয়টি?
উত্তর: ৩৩টি
খ. কোন বস্তুকে সাদা দেখি কেন?
উত্তর: কোন বস্তু যদি সব আলো প্রতিফলিত করে।
গ. বাতাসে অক্সিজেনের পরিমান শতকরা কত ভাগ?
উত্তর: ২০.৭১%।
ঘ. ইউরিয়া সার তৈরির কাঁচামাল কী?
উত্তর: মিথেন।
ঙ. উড়োজাহাজ কোন সংকর ধাতুর তৈরি?
উত্তর: অ্যালুমিনিয়াম ।
চ. এভিয়েশন বিশ্ববিদ্যালয় কোন জেলায়?
উত্তর: লালমনিরহাট।
ছ. গাজী মিয়ার বস্তানি'র লেখক কে?
উত্তর: মীর মশাররফ হোসেন।
জ. কালকূট কোন লেখকের ছদ্মনাম?
উত্তর: সমরেশ বসু ।
ঝ. উত্তরবংগের গান কি নামে পরিচিত?
উত্তর: ভাওয়াইয়া।
ঞ. আয়োডিনের অভাবে কো রোগ হয়?
উত্তর: গলগণ্ড ।
ট. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: ভিটামিন এ।
ঠ. বিশ্বের কোন শহরে জনসংখ্যা সবচেয়ে বেশী?
উত্তর: জার্কাতা (ইন্দোনেশিয়া)।
ড. ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা কত?
উত্তর: ৩ কোটি ৬৬ লাখ
ঢ. উত্তরা ইপিজেড কোন জেলায়?
উত্তর: নীলফামারী।
গ. ডালিয়া রেস্ট হাউজ কোন উপজেলায়?
উত্তর: হাতীবান্ধা ।
১৫. প্রত্যেক প্রশ্নের মান সমান:
ক. Save- এর জন্য সংক্ষিপ্ত key কোনটি?
উত্তর: Ctrl + s
খ. ফাংশন 'কী' তে মোট কতটি কী আছে?
উত্তর: ১২টি।
গ. LAN শব্দের পূর্নরূপ কোনটি?
উত্তর: LAN- Local Area Network.
ঘ. Page Break করার কী- বোর্ড কমান্ড কোনটি?
উত্তর: Ctrl + Enter
ঙ. এক স্থানের লেখা মুছে অন্য স্থানে নিতে হলে কী করতে হবে?
উত্তর: Cut Paste করতে হবে।
চ. OMR এর পূর্ণরূপ কী?
উত্তর: OMR- Optical Mark Recognition.
ছ. CPU- এর পূর্ণরূপ কী ?
উত্তর: CPU- Central Processing Unit
জ. মনিটর কোন ধরনের ডিভাইস?
উত্তর: আউটপুট ।
ঝ. USB এর পূর্নরূপ কী ?
উত্তর: USB-Universal Serial Bus.
ঞ. ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
উত্তর: টেলিমেডিসিন





.png)
0 Comments