ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা চারুকলা ইউনিট প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা 
চারুকলা ইউনিট; বিষয়: সাধারণ জ্ঞান 
সময়: ৩০ মিনিট 
পূর্ণমান: ৪০ 
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা চারুকলা ইউনিট

১. ‘সাদা' শব্দটির উৎস ভাষা- 
ক. আরবি 
খ. ফারসি 
গ. পর্তুগিজ 
ঘ. হিন্দি 

উত্তর: খ. ফারসি  
ব‌্যাখ‌্যাঃ ফারসি শব্দ 'সাদাহ্' থেকে  ‘সাদা' শব্দটির উৎপত্তি।

২. বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দানকারী দেশ- 
ক. নেপাল 
খ. ভুটান
গ. সিয়েরা লিয়ন  
ঘ. উগান্ডা

উত্তর: গ. সিয়েরা লিয়ন  
ব্যাখ্যাঃ সিয়েরা লিওন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশী সেনাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালের ১২ ডিসেম্বর, বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। 

৩. ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী- 
ক. মারিয়া কোরিনা মাচাদো 
খ. মারিও ভারগাস ইয়োসা 
গ. মারিয়া রেসা 
ঘ. মেরি ই. ব্রাঙ্কো 

উত্তর: ক. মারিয়া কোরিনা মাচাদো 
ব্যাখ্যাঃ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিবিদ কে এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। 

৪. ‘স্বীধনতা পদক' -এর প্রবর্তক কে? 
ক. রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী 
খ. রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম 
গ. রাষ্ট্রপতি জিয়াউর রহমান 
ঘ. প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

উত্তর: গ. রাষ্ট্রপতি জিয়াউর রহমান
 ব‌্যাখ‌্যাঃ স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে এটি প্রবর্তন করেন এবং প্রতি বছর ২৬ মার্চ প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের সাথে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের পদক, একটি সম্মাননাপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারের ক্ষেত্রঃ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা/জনসেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণ, সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্র।

৫. বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক 
ক. জয়নুল আবেদিন 
খ. ডাঃ নুরুল ইসলাম 
গ. আব্দুর রাজ্জাক 
ঘ. কাজী মোতাহর হোসেন 

উত্তর: 
নোট: ১৯৭৫ সালে প্রথম জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করেন- ৩জন (চিত্রশিল্পী জয়নুল আবেদিন, অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং সাহিত্যিক কাজী মোতাহার হোসেন । 

জাতীয় অধ‌্যাপকদের তালিকাঃ জয়নুল আবেদীন, আবদুর রাজ্জাক, কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল ইসলাম, আবুল ফজল, সৈয়দ আলী আহসান, শামস-উল-হক, দেওয়ান মোহাম্মদ আজরফ, এম ইন্নাস আলী, এম আর খান, সুফিয়া আহমেদ, কবীর চৌধুরী, আবদুল মালিক, এ কে এম নুরুল ইসলাম, একে এম আমিনুল হক চৌধুরী, তালুকদার মনিরুজ্জামান, সরদার ফজলুল করিম, এ. এফ. সালাহউদ্দিন আহমেদ, রঙ্গলাল সেন, মুস্তফা নুরুল ইসলাম, শাহলা খাতুন, জামিলুর রেজা চৌধুরী, আনিসুজ্জামান, রফিকুল ইসলাম (অধ্যাপক), আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন

৬. Choose the correct spelling- 
ক. embarras 
খ. embarrass 
গ. emberrass 
ঘ. emberuss 

উত্তর: খ 
ব‌্যাখ‌্যাঃ Embarrass শব্দের অর্থ লজ্জা দেওয়া, বিব্রত করা, অস্বস্তিতে ফেলা, বাঁধা সৃষ্টি করা। উদাহরণ: Don’t embarrass him in front of others.

৭. মানবিক শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? 
ক. মন + অবিক 
খ. মানব + ইক 
গ. মনু + ষ্ণিক 
ঘ. মনু + ইক 

উত্তর: খ 

৮. ‘শনিবার হাটবার' বাক্যটির কারক বিভক্তি- 
ক. কর্মকারকে শূন্য বিভক্তি 
খ. করণ কারকে শূন্য বিভক্তি 
গ. অপাদান কারকে শূন্য বিভক্তি 
ঘ. অধিকরণ কারকে শূন্য বিভক্তি 

উত্তর: ঘ 

৯. একটি বর্গের দৈর্ঘ্য ‘a’ একক হলে এর কর্ণের দৈর্ঘ্য- 
ক. 2a 
গ. √2a 
খ. 3a 
ঘ. √3a 

উত্তর: গ
ব‌্যাখ‌্যাঃ একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক হলে এর কর্ণের দৈর্ঘ্য =  a√2

১০. ফররুখ আহমেদ ‘পদ্মা' কবিতার ধরণ- 
ক. গীতি কবিতা 
খ. গদ্য কবিতা 
গ. চতুর্দশপদী কবিতা 
ঘ. বিদ্রুপাত্মক কবিতা 

উত্তর: গ. চতুর্দশপদী কবিতা 
ব‌্যাখ‌্যাঃ ‘পদ্মা’ চতুর্দশপদী (sonnet) কবিতা। তিন পঙ্ক্তিযুক্ত চারটি স্তবক এবং শেষে দুই পঙ্ক্তিযুক্ত একটি স্তবকে কবিতাটি বিন্যস্ত। প্রতি পঙ্ক্তিতে রয়েছে ১৮ মাত্রা। কবিতাটির মিলবিন্যাস কখক খগখ গঘগ ঘঙঘ ঙঙ।

ফররুখ আহমদ ১০১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। ফররুখ আহমদকে বলা হয় ইসলামী রেনেসাঁর কবি। তাঁর গ্রন্থগুলোর নাম- কাব্যগ্রন্থ: সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা; কাব্যনাট্য: নৌফেল ও হাতেম; সনেট সংকলন: মুহূর্তের কবিতা এবং কাহিনিকাব্য: হাতেম তায়ী।

১১. ড্রইং হলো- 
ক. পেন্সিলে আঁকা চিত্র 
খ. রঙে আঁকা চিত্র 
গ. কালিতে আঁকা চিত্র 
ঘ. রেখাচিত্র 

উত্তর: ঘ. রেখাচিত্র 

১২. Golden Ratio- 
ক. স্বর্ণমূল্য 
খ. অর্থনৈতিক সমৃদ্ধি 
গ. প্রাকৃতিক অনুপাত 
ঘ. সুবর্ণ সুযোগ 

উত্তর: গ 
ব‌্যাখ‌্যাঃ Golden Ratio বা সুবর্ণ অনুপাত হলো একটি বিশেষ গাণিতিক অনুপাত যা প্রায়শই প্রকৃতি, শিল্পকলা এবং স্থাপত্যে দেখা যায়। সংখ্যাগতভাবে এটি প্রায় 1.618।
যদি একটি রেখা দুটি অংশে বিভক্ত করা হয়, বড় অংশ এবং ছোট অংশের অনুপাত পুরো রেখার এবং বড় অংশের অনুপাতের সমান হয়, সেটাই সুবর্ণ অনুপাত।

১৩. AI -এর পূর্ণরূপ-  
ক. Adobe Illustrator 
খ. Adobe InDesign 
গ. Artificial Intelligence 
ঘ. Instagram 

উত্তর: গ. Artificial Intelligence  

১৪. জুলাই বিপ্লবে দেয়ালে আঁকা গ্রাফিতির সংকলন- 
ক. Art of Triumph 
খ. Art of Tragedy 
গ. Art of Transformation 
ঘ. Art Tracker 

উত্তর: ক. Art of Triumph 

১৫. ‘নবান্ন’ চিত্রকর্মের শিল্পী- 
ক. কামরুল হাসান 
খ. জয়নুল আবেদিন
গ. মোহাম্মদ কিবরিয়া 
ঘ. এস. এম. সুলতান 

উত্তর: খ. জয়নুল আবেদিন
ব‌্যাখ‌্যাঃ জয়নুল আবেদিন ২৯ ডিসেম্বর ১৯১৪ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালের ২৮ মে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন | চারুকলা ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার আঁকা শেষ ছবি- " দুই মুখ"।

জয়নুল আবেদিনের বিখ‌্যাত  চিত্রকর্ম দুর্ভিক্ষ চিত্রমালা, নৌকা, সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা, নবান্ন, মনপুরা-৭০।

১৬. ‘নাইওর' চিত্রকর্মের শিল্পী- 
ক. এস. এস. সুলতান 
খ. কামরুল হাসান 
গ. আব্দুস সাত্তার 
 ঘ. মোহাম্মদ কিবরিয়া 

উত্তর: খ. কামরুল হাসান 
ব‌্যাখ‌্যাঃ কামরুল হাসান ২ ডিসেম্বর ১৯২১ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালনা থানার নারেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিজে 'পটুয়া' নামে পরিচিত হতে পছন্দ করতেন।

কামরুল হাসানের বিখ‌্যাত চিত্র কর্ম মাছধরা (১৯৫০), বাউল (১৯৬৮), বক (১৯৭৪), নাইওর, তিন কন্যা।

১৭. বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য- 
ক. সাবাস বাংলাদেশ 
খ. জাগ্রত চৌরঙ্গী 
গ. অপরাজেয় বাংলা 
ঘ. স্বোপার্জিত স্বাধীনতা 

উত্তর: খ. জাগ্রত চৌরঙ্গী 

১৮. সঠিক বানান কোনটি? 
ক. নিরবিচ্ছিন্ন 
খ. নিরবচ্ছিন্ন 
গ. নীরবিচ্ছিণ্য 
ঘ. নীরবচ্ছিন্ন 

উত্তর: খ. নিরবচ্ছিন্ন 

১৯. The meaning of 'Frantically'- 
ক. open to new ideas 
খ. left ground on a shore 
গ. in a distraught way owning to fear, anxiety or other emotions 
ঘ. related to social or social relations 

উত্তর: গ. in a distraught way owning to fear, anxiety or other emotions 
ব্যাখ্যাঃ Frantically অর্থ হলো অত্যন্ত ব্যাকুলভাবে, আতঙ্কিত বা উদ্বিগ্ন অবস্থায় তাড়াহুড়ো করে কিছু করা। যেমনঃ She searched frantically for her phone. সে আতঙ্কিতভাবে তার ফোন খুঁজছিল।

অপশন গুলোর অর্থঃ
ক. open to new ideas
বাংলা অর্থ: নতুন ধারণা গ্রহণে উন্মুক্ত; যে ব্যক্তি বা বিষয় সহজে নতুন মতামত বা চিন্তা গ্রহণ করে।

খ. left ground on a shore
বাংলা অর্থ: তীর বা উপকূলে স্থলভাগে আটকে থাকা বা ফেলে রাখা; সাধারণত নৌকা, জাহাজ বা কোনো কিছুর তীরে আটকে যাওয়াকে বোঝায়।

গ. in a distraught way owing to fear, anxiety or other emotions
বাংলা অর্থ: ভয়, উদ্বেগ বা অন্য কোনো তীব্র আবেগের কারণে অস্থির, ব্যাকুল বা অসংলগ্নভাবে; আতঙ্কিতভাবে কিছু করা।

ঘ. related to social or social relations
বাংলা অর্থ: সামাজিক বা সামাজিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত; মানুষের সমাজ, সম্পর্ক বা যোগাযোগের বিষয়ে।

২০. আবাহন শব্দের অর্থ- 
ক. নিমন্ত্ৰণ 
খ. আমন্ত্রণ 
গ. আবহমান 
ঘ. আলিঙ্গন 

উত্তর: খ. আমন্ত্রণ 

২১. The meaning of 'Heritage'- 
ক. Trend 
খ. Lineage 
গ. History 
ঘ. Tradition 

উত্তর: ঘ. Tradition
ব্যাখ্যাঃ Heritage অর্থ: ঐতিহ্য, উত্তরাধিকার বা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা সাংস্কৃতিক সম্পদ। 

অপশনগুলোর অর্থ:
ক. Trend: প্রবণতা বা চলমান ধারা
খ. Lineage: বংশধারা
গ. History: ইতিহাস
ঘ. Tradition: ঐতিহ্য, রীতি-রেওয়াজ (Heritage-এর সবচেয়ে নিকট অর্থ)

২২. ChatGPT -এর নির্মাতা প্রতিষ্ঠান- 
ক. Google 
খ. Open AI 
গ. Apple 
ঘ. CGAI
 
উত্তর: খ. Open AI  
ব্যাখ্যা: OpenAI একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান, যা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ইলন মাস্ক, স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান, ইলিয়া সুৎসকেভার প্রমুখ। তবে স্যাম অল্টম্যান ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা এবং বর্তমানে তিনি OpenAI-এর CEO হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে নিরাপদ ও উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহারে বিশ্বাসী। ChatGPT এর মতো মডেল তাদেরই উদ্ভাবন।


২৩. বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক- 
ক. নিগার সুলতানা জ্যোতি 
খ. সাবিনা খাতুন 
গ. ঋতুপর্ণা চাকমা 
ঘ. আফঈদা খন্দকার প্রান্তি 

উত্তর: ঘ. আফঈদা খন্দকার প্রান্তি 
ব্যাখ্যাঃ ২০২৫ সালের মে মাসে জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের অধিনায়কত্বের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন। 

২৪. রোহিঙ্গাদের আদি বাসভূমি- 
ক. আরাকান 
খ. রাখাইন 
গ. মিয়ানমার 
ঘ. রোয়াং 

উত্তর: খ. রাখাইন 
ব্যাখ্যাঃ রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে আরাকানী হিসেবেও ব্যাপক পরিচিত। তাদের আদি নিবাস মিয়ানমারের রাখাইন রাজ্য। ২০১৩ সালের জাতিসংঘের রিপোর্ট মোতাবেক রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতি গোষ্ঠী।

২৫. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' -উক্তিটির লেখক কে? 
ক. সৈয়দ মুজতবা আলী 
খ. প্রমথ চৌধুরী 
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
ঘ. মীর মোশাররফ হোসেন 

উত্তর: খ. প্রমথ চৌধুরী 
ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরীর গুরুত্বপূর্ণ উক্তিসমূহ:
-আমরা ভাবি, দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে; পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই!
-সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
-দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না।
-আমাদের রঙ কালো, তোমাদের রঙ সাদা। আমাদের বসন সাদা, তোমাদের বসন কালো। তোমরা শ্বেতাঙ্গ ঢেকে রাখো, আমরা কৃষ্ণদেহ খুলে রাখি। আমরা খাই সাদা জল, তোমরা খাও লাল পানি।
-যে লেখায় লেখকের মনের ছাপ নেই, তা ছাপলে সাহিত্য হয় না।
-রিয়ালিজমের পুতুলনাচ এবং আইডিয়ালিজমের ছায়াবাজি উভয়েই কাব্যে অগ্রাহ্য। আমরা মুখে কি বলি, তার চাইতে আমরা মনে কি ভাবি তার মূল্য আমাদের কাছে ঢের বেশি ; কেননা সত্যের জ্ঞান না হলে মানুষ সত্য কথা বলতে পারে না।
-বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য নূতন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবিমনের নিত্যনৈমিত্তিক কর্ম।
-সাহিত্য জাতির দর্পণ স্বরূপ।
-বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।
-কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।
-ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।
-জীবনে জ্যাঠামি, সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না-প্রমথ চৌধুরী 
-মনোজগতে বাতি জ্বালানোর জন্যে সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।
-জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারদিক ছড়াইয়া পড়িবে।
-সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ দান করা কারো মনোরঞ্জনের বিষয় নহে।
-যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।
-ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।

২৬. Gen Alpha -এর জন্ম সময়কাল- 
ক. ২০১০-২০২৪ 
খ. ২০১৩-২০২৫ 
গ. ২০১৫-২০২৮ 
ঘ. ২০১৮-২০৩০

উত্তর: ক. ২০১০-২০২৪ 
ব্যাখ্যাঃ আধুনিক প্রজন্মগুলোর সময়কাল
৮. Generation Beta (Gen Beta) জেন বিটা: ২০২৫-২০৩৯
৭. Generation Alpha (Gen Alpha) জেন আলফা: ২০১৩-২০২৪
৬. Generation Z (Gen Z) জেন জেড: ১৯৯৭-২০১২
৫. Millennials / Generation Y সময়কাল: ১৯৮১ – ১৯৯৬
৪. Generation X সময়কাল: ১৯৬৫ – ১৯৮০
৩. Baby Boomers সময়কাল: ১৯৪৬ – ১৯৬৪
২. Silent Generation সময়কাল: ১৯২৮ – ১৯৪৫
১. Greatest Generation সময়কাল: ১৯০১ – ১৯২৭

২৭. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি- 
ক. মাজহারুল ইসলাম 
খ. লুই আই কান 
গ. ব্রেটন ব্রুট 
ঘ. বশিরুল হক 

উত্তর: খ 
ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এর নির্মাণ কাজ ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি শেষ হয়। সেই বছরের ১৫ই ফেব্রুয়ারি প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান এবং সহকারী ছিলেন বাংলাদেশে মাজহারুল ইসলাম।বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত।

২৮. জুলাই গণঅভ্যুত্থান দিবস - 
ক. ১ জুলাই 
খ. ১৬ জুলাই 
গ. ৩ আগস্ট 
ঘ. ৫ আগস্ট 

উত্তর: ঘ 
ব্যাখ্যাঃ ২০২৫ সাল থেকে প্রতিবছরের ৫ আগস্টে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

২৯. সার্চ ইঞ্জিন- 
ক. Hoichoi 
খ. Zoom 
গ. Facebook 
ঘ. Bing
 
উত্তর: ঘ. Bing
ব্যাখ্যাঃ 
ক. Hoichoi - হইচই হলো ভিডিও অন-ডিমান্ড স্ট্রিমিং মিডিয়া।
খ. Zoom - জুম হল অনলাইন ভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে অডিও ভিডিও ও ফাইল শেয়ার করা যায়। 
গ. Facebook - বিশ্বে সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ মাধ্যম ফেসবুক।
ঘ. Bing - বিং হলো মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন যা ২০০৯ সালের ১ জুন তারিখে চালু হয়।

30. Choose the synonym of hue - 
ক. tint
খ. value 
গ. color
 ঘ. intensity 

উত্তর: গ 
ব্যাখ্যাঃ Hue অর্থ: রং, বর্ণ, রঙের শেড বা রঙের বিভিন্ন মাত্রা।
ক. tint
অর্থ: রঙের হালকা শেড বা হালকা রূপ। মূল রঙের সাথে সাদা মিশালে যে হালকা রং পাওয়া যায়, সেটিকে tint বলা হয়।
খ. value অর্থ রঙের উজ্জ্বলতা বা গাঢ়তার মাত্রা। কোনো রঙ কতটা উজ্জ্বল বা অন্ধকার দেখায়, সেটাই value।
গ. color অর্থ রং। hue শব্দটি মূলত রঙের প্রকৃত বর্ণ বোঝায়, তাই সবচেয়ে কাছাকাছি অর্থ color।
Hue-এর সরাসরি synonym: color

৩১. ‘কাজী বিচার’ ক্ষুদে গল্পের লেখক- 
ক. রবীন্দ্রনাথ ঠাকুর 
খ. কাজী নজরুল ইসলাম 
গ. জসীম উদ্দিন 
ঘ. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

উত্তর: ঘ. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

৩২. ‘কপটবাচী’ অর্থ- 
ক. কপাট মিস্ত্রি 
খ. তোতলা 
গ. মুখরা 
ঘ. মিথ্যুক 

উত্তর: ঘ. মিথ্যুক 

৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষণার প্রথম সম্প্রচার কেন্দ্র- 
ক. বাংলাদেশ বেতার 
খ. ডিআইটি ভবন টেলিভিশন কেন্দ্র 
গ. কালুরঘাট বেতার কেন্দ্র 
ঘ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

 উত্তর: গ 

৩৪. ‘জননী সাহসিকা' সম্ভাষণে ভূষিত- 
ক. জাহানারা ইমাম 
খ. সুফিয়া কামাল 
গ. বেগম রোকেয়া 
ঘ. কুসুমকুমারী দাশ 

উত্তর: খ. সুফিয়া কামাল  
ব‌্যাখ‌্যাঃ 
ক. জাহানারা ইমাম কে বলা হয় শহীদ জননী।
খ. সুফিয়া কামাল কে বলা হয় জননী সাহসিকা
গ. বেগম রোকেয়া কে বলা হয় নারী জাগরণের অগ্রদূত।
ঘ. কুসুমকুমারী দাশ - কুসুমকুমারী দাশ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মা। 

৩৫. ‘অনুজ্জ্বল’ এর সমার্থক শব্দ- 
ক. রংহীন 
খ. নিরঞ্জন 
গ. নীলাভ 
ঘ. বিবর্ণ 

উত্তর: ঘ. বিবর্ণ  
 
৩৬. পাবলো পিকাসোর চিত্রকর্ম- 
ক. সানফ্লাওয়ার 
খ. গোয়ের্নিকা 
গ. মোনালিসা 
ঘ. দ্যা লাস্ট জাজমেন্ট 

উত্তর: খ. গোয়ের্নিকা 
ব‌্যাখ‌্যাঃ স্পেনের কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা 'উইমেন অব আলজিয়ার্স' ছবিটি বিশ্বের সবচেয়ে দামি শিল্পিকর্মের একটি। তিনি ছিলেন  চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। 

পাবলো পিকাসোর চিত্রকর্মঃ তেতে দি ফ্রেমে, টেট ডি ফেমি (জ্যাকুলিন), ল্য মুঁল্যা দ্য লা গালেৎ, দ্য ব্লু রুম, ওল্ড গিটারিস্ট, সেল্‌ফ-পোর্ট্রেট, টু নুডস, থ্রি মুজিশিয়ানস্‌, মডেল অ্যান্ড ফিশবৌল, গোয়ের্নিকা, উইমেন অব আলজিয়ার্স, দ্য ব্লু রুম, আভাগঁর রমণীবৃন্দ, থ্রি ড্যান্সার্স, গিটার, গ্লাস অব আবস্যাঁৎ, সিটেড বাথার, গােয়ের্নিকা, পালােমা বা শান্তিকপােত।

৩৭. নভেরা আহমেদ বাংলাদেশের একজন- 
ক. চিত্রশিল্পী 
খ. ভাস্কর 
গ. ডিজাইনার 
ঘ. স্থপতি 

উত্তর: খ. ভাস্কর 
ব‌্যাখ‌্যাঃ নভেরা আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর। তার কাজের প্রধান বিষয়বস্তু ছিল নারী প্রতিমূর্তি। নভেরা আহমেদের ভাস্কর্যের নামগুলো হল Child Philosopher, Exterminating Angel, পরিবার (Family), যুগল (Jugol), ইকারুস (Icarus), Zebra Crossing, Lunatic Totem, Meditation, দন্ডায়মান অবয়ব (Standing Figure)

৩৮. দিন ও রাত্রির সন্ধিক্ষণ- 
ক. সায়াহ্ন 
খ. মধ্যাহ্ন 
গ. অপরাহ্ন 
ঘ. পূর্বাহ্ন 

উত্তর: ক. সায়াহ্ন 

৩৯. এক কথায় ‘অনুসন্ধান করার ইচ্ছে'- 
ক. অনুসন্ধানী 
গ. অনুসন্ধিৎসু 
খ. অনুসন্ধিৎসা 
ঘ. অনুচিকীর্ষা 

উত্তর: গ. অনুসন্ধিৎসু

৪০. ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত প্রথম ঋতু- 
ক. শরৎ 
খ. হেমন্ত 
গ. শীত 
ঘ. বসন্ত 

উত্তর: ঘ. বসন্ত
ব্যাখ্যাঃ কবি আলাওল এর কবিতা ঋতু বর্ণন এ প্রথম বসন্ত ঋতুর কথা বলা হয়েছে।

Post a Comment

0 Comments