বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার তারিখ: ০৬.১২.২৫
সময়: ৯০ মিনিট
পূর্ণমান: ৯০
বাংলা
১। ভাব সম্প্রসারণ করুন:
“সত্য জুতার ফিতা বাঁধতে বাঁধতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসে।”
মূলভাব: এই প্রবাদটির মূল বক্তব্য হলো সত্য ধীরগতিতে অগ্রসর হয়, কিন্তু মিথ্যা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। কোনো ঘটনার সত্যতা যাচাই করতে সময়, প্রমাণ ও ধৈর্যের প্রয়োজন হয়। অপরদিকে, মিথ্যা কোনো যাচাই-বাছাই ছাড়াই মুহূর্তের মধ্যে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।
সম্প্রসারিত ভাব: সত্যের পথ কখনোই সহজ নয়। সত্য প্রতিষ্ঠা করতে হলে যুক্তি, প্রমাণ ও সময়ের প্রয়োজন হয়। তাই সত্যকে প্রকাশ করার আগে বহুবার যাচাই করতে হয়, বিচার করতে হয় এবং নিশ্চিত হতে হয়। প্রবাদের “জুতার ফিতা বাঁধা” অংশটি এই প্রস্তুতি ও ধীরগতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, সত্যকে প্রকাশ করার আগেই অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু মিথ্যার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণের দায় নেই। তাই মিথ্যা সহজেই দ্রুতগতিতে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ছড়িয়ে পড়ে। মানুষের স্বাভাবিক কৌতূহল, আবেগ ও উত্তেজনাকে কাজে লাগিয়ে মিথ্যা সহজেই বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ফলে যাচাই-বাছাইয়ের আগেই মানুষ অনেক সময় মিথ্যাকে সত্য বলে ধরে নেয়। যখন সত্য তার প্রয়োজনীয় প্রমাণসহ প্রকাশিত হয়, ততক্ষণে মিথ্যা সমাজের বিভিন্ন সড়রে দৃঢ়ভাবে শিকড় গেড়ে বসে। এতে মানুষের মধ্যে ভুল ধারণা, বিভ্রান্ড্রি ও বিরোধের সৃষ্টি হয়। অনেক সময় মিথ্যার কারণে নিরপরাধ মানুষও ক্ষতির শিকার হয়। বর্তমান ডিজিটাল যুগে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যার গতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। একটি গুজব, ভয়া সংবাদ বা বিভ্রান্তিকর ভিডিও মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু সেই সংবাদ যে মিথ্যাড়তা প্রমাণ করতে দীর্ঘ সময়, তথ্য ও বিশ্লেষণের প্রয়োজন হয়। ফলে সত্য প্রমাণিত হলেও ততক্ষণে মিথ্যা বহু মানুষের মনে স্থায়ী প্রভাব ফেলে দেয়।
উপসংহার: সত্যের গতি ধীর হলেও তার ভিত অত্যন্ত মজবুত ও স্থায়ী। আর মিথ্যা দ্রুত ছড়ালেও তা অস্থায়ী ও দুর্বল। এই প্রবাদ থেকে আমরা শিক্ষা পাই যে, মিথ্যার অস্থায়ী সাফল্যে বিভ্রান্ত না হয়ে আমাদের সত্যের ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। কারণ শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়, মিথ্যার পরাজয় অনিবার্য।
২। নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন (যে-কোনো ১০টি)
ক) বাংলা ভাষার শব্দ সম্ভার কয়টি গুচ্ছে বিভক্ত ও কি কি?
উত্তর: ৫টি, যথা; তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি |
খ) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির পার্থক্য কোথায়?
উত্তর: স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় এবং শব্দের মূল দঠন করে, যেখানে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে স্বরধ্বনির সাহায্য প্রয়োজন হয় ও শ্বাসের পথে বাধা সৃষ্টি করে।
গ) দুটি নিত্য স্ত্রী বাচক শব্দ লিখুন ৷
উত্তর: সতীন, বিধবা ।
ঘ) সরল বাক্যে রুপান্তর করুন- 'যে ভিক্ষা করতে এসেছে, তাকে ভিক্ষা দাও'।
উত্তর: ভিক্ষুককে ভিক্ষা দাও ৷
ঙ) বাক্য সংক্ষেপন করুন- 'পা থেকে মাতা পর্যন্ত’
উত্তর: আপাদমস্তক।
চ) এক শব্দে পরিণত করে ঐ শব্দ দ্বারা বাক্য রচনা করুন-
'সকলের জন্য প্রযোজ্য'।
উত্তর: সার্বজনীন; বাক্য: সর্বজনীন শিক্ষা দেশের উন্নতির জন্য অত্যন্ত জরুরি।
ছ) অর্থ লিখে বান্ধারা যোগে বাক্য রচনা করুন- ঘোড়া রোগ'
উত্তর: সাধ্যের বাহির সাধ; বাক্য: দিনমজুর হয়েও সে প্রতিদিন দামি রেস্টুরেন্টে খাওয়ার স্বপ্ন দেখে, একেই বলে ঘোড়া রোগ ।
জ) 'নদী' এর সমার্থক শব্দ ব্যবহার করে একটি বাক্য রচনা করুন।
উত্তর: তটিনী। বাক্য: তটিনী কলকল শব্দে বয়ে চলেছে।
ঝ) ভাববাচ্যে পরিবর্তন করুন- 'সে যেন আসে'।
উত্তর: তার যেন আসা হয়।
ঞ) উক্তি পরিবর্তন করুন- রশিদ বলল, "আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন"।
উত্তর: রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন।
ট) বিপরীতার্থক শব্দ লিখুন- "ঋজু, পুরস্কার'।
উত্তর: বক্র, তিরস্কার
ঠ) বানান শুদ্ধ করে লিখুন- 'জড়াজীর্ন, ডাকপিয়ন "
উত্তর: জড়াজীর্ণ, ডাক পিয়ন
৩। বাংলায় অনুবাদ করুন।
No work is superior or inferior in itself. Work is work. It is absolutely wrong to consider any work as high or low. The work itself is a dignity. Every work has some dignity attached to it. It is improper for anybody to think that a certain work is undignified or below his status. Dignity of labour means that all and every kind of work is dignified.
উত্তর: কোনও কাজই নিজের মধ্যে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়। কাজই কাজ। কোনও কাজকে উচ্চ বা নীচু বলে বিবেচনা করা সম্পূর্ণ ভুল। কাজ নিজেই একটি মর্যাদা। প্রতিটি কাজের সাথেই কিছু মর্যাদা জড়িত। কারও পক্ষে এটি ভাবা অনুচিত যে কোনও কাজ তার মর্যাদার চেয়ে কম বা মর্যাদাহীন। শ্রমের মর্যাদা বলতে বোঝায যে সমস্ত এবং প্রতিটি ধরণের কাজই মর্যাদাপূর্ণ।
ইংরেজি
৪. Write a paragraph on Your Family
My family
My family is the most precious gift in my life, and it plays a vital role in shaping my character, values, and dreams. It consists of my parents, my grandparents, my siblings, and me. My father is a hardworking and honest person who always guides me with wisdom and sets an example through his dedication and responsibility. My mother is the heart of our family; she is loving, patient, and caring, and she manages both our home and our emotions with great devotion. My grandparents bless us with their love and experience, and we learn many valuable life lessons from their stories and advice. My siblings are not only my companions but also my closest friends with whom I share happiness, sorrow, success, and failure. In our family, we respect one another's opinions and always try to solve problems through discussion and understanding. We celebrate festivals, birthdays, and special occasions together, which strengthens our bond and creates beautiful memories. When any member faces difficulties, everyone stands beside them with courage and support. My family teaches me honesty, discipline, kindness, and the importance of helping others. I feel safe, confident, and inspired in the warmth of my family, and I am truly proud to belong to such a loving and united family.
৫. Fill in the blank with appropriate preposition (any eight)
a) The sky is our head.
Ans: above
b) I waited him.
Ans: for
c) Jack and Jill went the hill.
Ans: up
d) He is stepping the room.
Ans: into
e) He is sitting the chair.
Ans: on
f) We arrived the station in time.
Ans: at
g) He has capacity hard work.
Ans: of
h) We study English him.
Ans: with
i) Where do you come ?
Ans: from
৬। Translate into English:
ক) শিক্ষকের আদেশ পালন করা ছাত্রের কর্তব্য।
- It is a student's duty to obey the teacher's instruction.
খ) গত সন্ধ্যায় সে কী করছিল?
What was he doing last evening?
গ) বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন।
- Father has retired form his sevice.
ঘ) এখন সকাল সাড়ে দশটা বাজে।
-It is half past to ten now.
ঙ) বলা সহজ, করা কঠিন।
-It is easy to say but difficult to do.
চ) আমাকে একটি গল্পের বই দাও।
-Give me a book of story.
ছ) অল্প বিদ্যা ভয়ঙ্করী
-A little learning is a dangerous thing.
জ) পৃথিবী সূর্যের চারধারে ঘোরে
-The earth moves round the sun.
ঝ) সে এইমাত্র এখানে পৌঁছেছে।
He just arrived here.
ঞ) তার সঙ্গে আমি কাল দেখা করবো।
→ I will meet him tomorrow.
গণিত
৭. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: (যেকোনো ৫টি)
ক) যদি ডালের দাম ২৫% বৃদ্ধি পায, তবে ডালের ব্যবহার কী হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকায় ব্যাবহার কমাতে হবে = ২৫ টাকা
বর্তমান মূল্য ১ টাকায় ব্যাবহার কমাতে হবে = ২৫ টাকা
১২৫
বর্তমান মূল্য ১ টাকায় ব্যাবহার কমাতে হবে = ২৫ × ১০০ টাকা
১২৫
= ২০ টাকা।
উত্তর: ২০%।
খ) একটি শহরের জনসংখ্যা ২০০০০০০ জন এবং প্রতি বছর তা শতকরা ৪ জন করে বৃদ্ধি পায়। ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
সমাধান:
শহরটি বর্তমান জনসংখ্যা, P = ২০০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ৪% ৪/১০০
সময়, n = ৩ বছর
এখানে, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য।
আমরা জানি,
C = P(১ + r)^n
= ২০০০০০০ (১ + ৪/১০০)^৩
= ২০০০০০০ {(১০০+৪)/১০০}^৩
= ২০০০০০০ (১০৪/১০০)^৩
= ২ × ১০৪ × ১০৪ × ১০৪
= 2249728 জন
উত্তর: 224৯৭২৮ জন।
গ) ১০০ টাকায় ২৫টি কমল ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
সমাধান:
ধরি,
২৫টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা
: ১টি কমলার ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা = ৪ টাকা
আবার,
২০টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা
:: ১টি কমলার বিক্রয়মূল্য ১০০/২০ টাকা = ৫ টাকা
সুতরাং, লাভ হয় = (৫ - ৪) টাকা= ১ টাকা
২০ টাকায় লাভ হয় = ১ টাকা
১ টাকায় লাভ হয় = ১/২০
.:. ১০০ টাকায় লাভ হয় = ১ / ২০ × ১০০
= ২৫ টাকা
উত্তর: ২৫%।
ঘ) ১০ টাকায় ১০টি ও ৮টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে
১০ টাকায় ৯টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান:
10টি লিচুর ক্রয়মূল্য = 10 টাকা
∴ 1টি লিচুর ক্রয়মূল্য = 10 ÷ 10 = 1 টাকা
আবার,
8টি লিচুর ক্রয়মূল্য = 10 টাকা
∴ 1টি লিচুর ক্রয়মূল্য = 10 ÷ 8 = টাকা
(1 + 1) বা, 2টি লিচুর ক্রয়মূল্য = টাকা
9টি লিচুর বিক্রয়মূল্য = 10 টাকা
∴ 1টি লিচুর বিক্রয়মূল্য = টাকা
∴ 2টি লিচুর বিক্রয়মূল্য = টাকা
ক্ষতি হয় = ক্রয়মূল্য − বিক্রয়মূল্য
এখন, ৯/৪ টাকায় ক্ষতি হয় টাকায়
১ টাকায় ক্ষতি হয় টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় =
উত্তর: ক্ষতি ১.২৩%।
ঙ) আব্দুর রহিম ও আব্দুল করিম উভয়েরই আয় সমান। আব্দুর রহিম তার আয়ের এক পঞ্চমাংশ সঞ্চয় করে। কিন্তু আব্দুল করিম, আব্দুর রহিম অপেক্ষা বছরে ৪০০০ টাকা অধিক ব্যয় করে। চার বছর পর দেখা গেল যে আব্দুল করিম ১১০০০ টাকা ঋণগ্রস্থ হলো। তাদের প্রত্যেকের আয় কত?
সমাধান:
ধরি, আব্দুর রহিমের আয় = ৫ক টাকা
এবং সঞ্চয় = ক টাকা
সুতরাং, আব্দুর রহিমের ব্যয় = ( ৫ক - ক) টাকা
= ৪ক টাকা
তাহলে, আব্দুল করিমের ব্যয় = ৪ক + ৪০০০ টাকা
সুতরাং, আব্দুল করিমের ঋণ হবে:
= (৪ক + ৪০০০ - ৫ক) টাকা
= (৪০০০ - ক) টাকা
৪ বছর পর,
শর্তমতে,
৪ (৪০০০ – ক) = ১১০০০
বা, ১৬০০০ - ৪ক = ১১০০০
বা, ৪ক = ১৬০০০ - ১১০০০
বা, 8ক = ৫০০০
বা, ক = ৫০০০/৫
. ক = ১২৫০
সুতরাং, তাদের আয় = ৫ × ১২৫০ টাকা = ৬২৫০ টাকা
উত্তর: ৬২৫০ টাকা।
চ) একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য ৯০ সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করুন।
সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr
শর্তমতে,
সাধারণ জ্ঞান
৮। নিম্নের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) জুলাই শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র?
উত্তর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
খ) গণভবনের বর্তমান নাম কি?
উত্তর: জনগণের বাড়ি।
গ) বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়?
উত্তর: ৮ আগস্ট ২০২৪ সালে
ঘ) বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার নাম কি?
উত্তর: এটর্নি জেনারেল।
ঙ) সরকারী চাকুরীতে অবসরের বয়সসীমা কত?
উত্তর: ৩২ বছর
চ) ডাউকি ফল্ট কি?
উত্তর: প্রধান ভূতাত্ত্বিক চ্যুতি রেখা ।
ছ) জনসংখ্যা অনুযায়ী ঢাকা শহরের অবস্থান বিশ্বে কততম?
উত্তর: ২য়
জ) বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি এবং সেটি কোথায় অবস্থিত?
উত্তর: বরেন্দ্র যাদুঘর, রাজশাহী।
ঝ) দুইটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখুন।
উত্তর: চাকমা ও মারমা।
ঞ) ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কোন সনে?
উত্তর: ১৬১০ সালে।
ট) 'খনার বচন' কি?
উত্তর: বাংলার জ্যোতির্বিদ ও কৃষিতত্ত্ব বিষয়ক ছড়াগান।
ঠ) বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
উত্তর: তৈরি পোশাক।
ড) দেশের দুইটি নদী বন্দরের নাম লিখুন।
উত্তর: ঢাকা, নারায়গঞ্জ।
ঠ) বাংলাদেশে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তর: ২৫ বছর
ণ) বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
উত্তর: সুপ্রিম কোর্ট।
ত) আল-জাজিরা কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম?
উত্তর: কাতার।
থ) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিশ্বের একটি করে দেশের নাম লিখুন৷
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ভারত।
দ) ম্যাকমোহন লাইন এর অবস্থান কোথায়?
উত্তর: চীন ও ভারত।
ধ) জাতিসংঘের কোন অঙ্গ সংস্থায় সকল দেশের প্রতিনিধিত্ব রয়েছে?
উত্তর: সাধারণ পরিষদ।
ন) ম্যারাথন দৌড়ের দৈর্ঘ্য কত?
উত্তর: ৪২.১৯৫ কিলোমিটার ।
প) জোহরান মামদানি কে?
উত্তর: মার্কিন রাজনীতিবিদ ।
ফ) ফিলিস্তিনের ৩টি প্রধান শহরের নাম লিখুন।
উত্তর: ব্রেন, বেইট জালাহা, বিট সাহুর।
জুডিসিয়াল সার্ভিস অফিস সহায়ক নিয়োগ ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস প্রশ্ন সমাধান, অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ২০২৫, জুডিসিয়াল সার্ভিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি, অফিস সহায়ক পদ প্রশ্ন উত্তর ২০২৫, বিচার বিভাগ অফিস সহায়ক পরীক্ষার সমাধান, জুডিসিয়াল কমিশন অফিস সহায়ক প্রিলি প্রশ্ন, অফিস সহায়ক চাকরি পরীক্ষা প্রশ্ন সমাধান, জুডিসিয়াল সার্ভিস চাকরির প্রস্তুতি ২০২৫, অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র, Judicial Service Office Assistant Exam 2025, Bangladesh Judicial Service Question Solution, Office Assistant Recruitment Exam 2025, Judicial Service Commission Exam Questions, Office Assistant Job Exam Solution BD, Bangladesh Judicial Service Recruitment 2025, Office Assistant MCQ Question Solution 2025, Judicial Service Office Assistant Job Circular, BD Judicial Commission Exam Preparation, Office Assistant Exam Question Paper 2025



0 Comments