৫০তম বিসিএস পরীক্ষা ২০২৬
তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬
সেট নম্বর- ০৩
কোড নাম- ধরলা
পূর্ণমান: ২০০
সময়: ২ ঘণ্টা
মোট প্রশ্ন ২০০ (দুইশত)টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ (এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ (শূন্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।
০১। জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারী। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে?
(ক) ২০০২
(গ) ২০০৬
(খ) ২০০৪
(ঘ) ২০১০
উত্তর: (খ) ২০০৪।
ব্যাখ্যা: ২৯ ফেব্রুয়ারী কেবল লিপ ইয়ার বছর গুলোতে হয়ে থাকে। যে সকল সাল ৪ দ্বারা নিঃশেষ বিভাজ্য তারা লিপ ইয়ার। আবার যে সকল সালের শেষ দুই ডিজিট ‘০’ তাদেরকে ৪০০ দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে তা লিপ ইয়ার। যেমন: ২০০০, ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২০ ইত্যাদি।
০২। পারমাণবিক চুল্লিতে ‘মডারেটরের’ প্রাথমিক কাজ হলো:
(ক) অতিরিক্ত নিউট্রন শোষণ এবং চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ
(খ) চুল্লির কেন্দ্রে উৎপন্ন তাপ স্থানান্তর করে শীতল করা
(গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো
(ঘ) ক্ষতিকারক গামা বিকিরণ থেকে সুরক্ষা প্রদান
উত্তর: (গ) দ্রুতগতি সম্পন্ন নিউট্রনগুলোকে ধীরগতি করে ফিশনের সম্ভাবনা বাড়ানো ।
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে (Nuclear Reactor) মডারেটর (Moderator) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সহজ কথায়, এর প্রধান কাজ হলো নিউট্রনের গতি কমিয়ে দিয়ে নিউক্লীয় বিক্রিয়া বজায় রাখা। মডারেটরের প্রধান কাজগুলো হলো:
১. নিউট্রনের গতি কমানো (Slowing Down Neutrons): চুল্লিতে ইউরেনিয়াম পরমাণুর বিভাজনের (Fission) ফলে যে নিউট্রনগুলো উৎপন্ন হয়, সেগুলোর গতি থাকে অনেক বেশি (এগুলোকে বলা হয় 'Fast Neutrons')। কিন্তু এই দ্রুতগতির নিউট্রনগুলো অন্য একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে নতুন করে বিভাজন ঘটানোর সম্ভাবনা খুব কম থাকে। মডারেটর এই নিউট্রনগুলোর সাথে সংঘর্ষ ঘটিয়ে তাদের গতি কমিয়ে দেয় (এগুলোকে বলা হয় 'Thermal Neutrons'), যা চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া সচল রাখতে সাহায্য করে। ২. শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণ: একটি টেকসই শৃঙ্খল বিক্রিয়া বজায় রাখার জন্য নিউট্রনগুলোর গতি একটি নির্দিষ্ট মাত্রায় থাকা প্রয়োজন। মডারেটর নিউট্রনের গতি এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন পরবর্তী বিভাজনগুলো কার্যকরভাবে ঘটতে পারে। মডারেটর না থাকলে নিউট্রনগুলো ইউরেনিয়াম জ্বালানিকে কার্যকরভাবে আঘাত করতে পারত না এবং শক্তি উৎপাদন বন্ধ হয়ে যেত। ৩. জ্বালানি সাশ্রয়: মডারেটর ব্যবহারের ফলে কম সমৃদ্ধ ইউরেনিয়াম (Low-enriched Uranium) ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। কারণ ধীরগতির নিউট্রনগুলো জ্বালানির পরমাণুকে অনেক বেশি কার্যকরভাবে বিভাজিত করতে পারে।
০৩। কোন্ বিষয়টি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়?
(ক) রপ্তানী পণ্যের অবমূল্যায়ন
(খ) আমদানী পণ্যের অধিক মূল্য নির্ধারণ
(গ) আয়কর ফাঁকি দেয়া
(ঘ) অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো
উত্তর: (গ) আয়কর ফাঁকি দেয়া।
ব্যাখ্যা: মুদ্রাপাচার হলো অবৈধ অর্থকে বৈধ করার প্রক্রিয়া বা অবৈধ পথে অর্থ স্থানান্তর। রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ এবং অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো সবই মুদ্রাপাচারের কৌশল। কিন্তু আয়কর ফাঁকি বিষয়টি একটি কর সংক্রান্ত অপরাধ, কাজেই এটি মুদ্রাপাচারের অন্তর্ভুক্ত নয়।
০৪। একটা 4-bit বাইনারি সিস্টেমে শূণ্য এর 2's complement এর ডেসিম্যাল মান কত হবে?
(ক) ১৬
(গ) ১৫
(খ) 0
(ঘ) কোনটিই নয়
উত্তর: (খ) ০।
ব্যাখ্যা: ০ সংখ্যাটির ৪-বিটে বাইনারি হলো: 0000
0000 এর 1's Complement : 1111
2's Complement: 1111
+1
10000
যেহেতু আমরা ৪-বিট সিস্টেম ব্যবহার করছি, তাই ফলাফলের বাম পাশের বাড়তি ১টি (৫ম বিট) বাদ যাবে (যাকে বলা হয় ‘Carry Out')। ফলে অবশিষ্ট থাকে শুধু 0000
সুতরাং, 0000 এর ডেসিম্যাল = 0
০৫। 40 থেকে 50 এর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নেয়া হলে এটি মৌলিক (Prime) হওয়ার সম্ভাবনা কত?
(ক) 3/11
(খ) 1/2
(গ) 5/11
(ঘ) 4/11
উত্তর: (ক) 3/11
ব্যাখ্যা: 40 থেকে 50 এর মধ্যে মোট সংখ্যা (50 - 40) + 1 = 11
এবং 40 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা = 3টি (41, 43, 47)
. : মৌলিক হওয়ার সম্ভাবনা = 3/11
০৬। ঘূর্ণিঝড় ‘সিডর’ ও ‘আইলা’ বাংলাদেশে আঘাত হানে _____ এবং _____ সালে।
(ক) ২০০৭, ২০০৮
(খ) ২০০৮, ২০০৯
(গ) ২০০৭, ২০০৯
(ঘ) ২০০৭, ২০০৬
উত্তর: (গ) ২০০৭, ২০০৯।
ব্যাখ্যা: ঘূর্ণিঝড় ‘সিডর' ও ‘আইলা' দুটিই বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ। সিডর বাংলাদেশে আঘাত হানে ১৫ নভেম্বর, ২০০৭ এবং আইলা আঘাত হানে ২৫মে, ২০০৯ তারিখে। দুটিই ছিল অত্যন্ত বিধ্বংসী ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়G
০৭। মোবাইল ফোন অপারেটররা কোন্ অ্যালগরিদম ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে?
(ক) Shortest Path
(খ) Triangulation
(গ) Nearest - neighbour
(ঘ) Encryption
উত্তর: (খ) Triangulation.
ব্যাখ্যা: মোবাইল ফোন অপারেটররা ব্যবহারকারীর অবস্থান নির্ণয়ের জন্য ট্রায়াঙ্গুলেশন (Triangulation) অ্যালগরিদম ব্যবহার করে। এটি মূলত আশেপাশের একাধিক সেল টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণ করে ফোনের অবস্থান নির্ধারণ করে। সিগন্যালের শক্তি এবং সময়ের পার্থক্য হিসাব করে ফোন কতদূরে আছে তা বোঝা যায়।
০৮। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে-
(ক) অভিশ্রুতি
(খ) অপিনিহিতি
(গ) সমীভবন
(ঘ) স্বরসঙ্গতি
উত্তর: (ঘ) স্বরসঙ্গতি।
ব্যাখ্যা: একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি (Vowel harmony) বলে। যেমন- দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।
০৯। ‘ফিকা কমলা রং'- এখানে ফিকা অর্থ কী?
(ক) অনুজ্জ্বল
(খ) উজ্জ্বল
(গ) তীব্র
(ঘ) ঝাঁঝালো
উত্তর: (ক) অনুজ্জ্বল।
ব্যাখ্যা: ‘ফিকা’ বা ফ্যাকাশে বলতে সাধারণত কোনো রঙের হালকা, অনুজ্জ্বল বা বিবর্ণ অবস্থাকে বোঝায়। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, এটি উজ্জ্বলতার অভাব বা রং চটে যাওয়া অবস্থাকে নির্দেশ করে।
১০। 2, 3, 4 এবং 7 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত?
(ক) 0
(খ) 3/2
(গ) 2/3
(ঘ) 4
উত্তর: (গ) 2/3
ব্যাখ্যাঃ 2+3+4+7
4
= 16
4
= 4
সংখ্যাগুলোর গড়, x =
আমরা জানি, বিচ্যুতি = | x − xˉ |
তাহলে, | 2 – 4 = |−2| = 2,
= |3 - 4| = |-1| = 1,
|4 - 4| = 0,
।7-4। = 3
:: গড় বিচ্যুতি
= 2+1+0+3
4
= 6/4
= 3/2
১১। ‘বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয়েছিল ____ চুক্তির মাধ্যমে।
(ক) ব্রেটন উডস
(খ) লিসবন
(গ) জেনেভা
(ঘ) মারাকেশ
উত্তর: (ঘ) মারাকেশ।
ব্যাখ্যা: দীর্ঘ ৮ বছর হতে চলমান ‘উরুগুয়ে রাউন্ড' এর চূড়ান্ত ফসল হিসেবে ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরোক্কেতে ‘মারাকেশ চুক্তি’ স্বাক্ষরিত হয়। এতে বিশ্ব বাণিজ্যকে একটি সুশৃঙ্খল ও আইনি কাঠামোতে পরিচালনার লক্ষ্যে GATT এর পরিবর্তে একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা হিসেবে WTO গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১ জানুয়ারি, ১৯৯৫ সালে GATT বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) রূপান্তরিত হয়। বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে WTO সাহায্য করে থাকে।
১২। এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম কী কী?
(ক) দালাইলামা এবং চিং
(খ) চোমোলাংমা এবং কোমোলাংমা
(গ) কোমোলাংমা এবং চিং
(ঘ) চোমোলাংমা এবং এলবার্গ
উত্তর: (খ) চোমোলাংমা এবং কোমোলাংমা।
ব্যাখ্যা: এভারেস্ট শৃঙ্গের তিব্বতী ও চীনা নাম যথাক্রমে চোমোলাংমা এবং কোমোলাংমা।
তিব্বতী নাম: এভারেস্টের তিব্বতী নাম হলো ‘মোলাংমা’। এর অর্থ হলো ‘বিশ্বের জননী” বা ‘তুষারের দেবী'। চীনা নাম: চীনারা তিব্বতী নামের অনুকরণেই এভারেস্ট শৃঙ্গকে ‘ঝুয়ুলাংমা ফেং' বা সংক্ষেপে ‘কোমোলাংমা' বলে ডাকে।
১৩। দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারন-
(ক) সম্পদের অভাব
(খ) নাগরিকের বিরোধিতা
(গ) সিদ্ধান্ত গ্রহনে স্বচ্ছতা ও সততার অভাব
(ঘ) প্রযুক্তির অভাব
উত্তর: (গ) সিদ্ধান্ত গ্রহনে স্বচ্ছতা ও সততার অভাব।
ব্যাখ্যা: উন্নয়ন প্রকল্পের সাফল্য শুধু অর্থ, প্রযুক্তি বা সম্পদের উপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে সেই সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার উপর। দুর্বল শাসনব্যবস্থায় যখন প্রশাসনে সততার অভাব থাকে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ হয় না, তখন প্রকল্পের অর্থ ও সম্পদ অপব্যবহারের শঙ্কা থাকে। এছাড়া প্রকল্পে অযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান, স্বজনপ্রীতি ও ব্যক্তিগত স্বার্থের প্রভাব প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত করে। ফলস্বরূপ, প্রকল্প সময়মতো সম্পন্ন হয় না, খরচ বেড়ে যায় এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য অর্জন সম্ভব হয় না।
১৪। ‘এপিকালচার' কোন বিষয় নিয়ে আলোচনা করে?
(ক) গুটিপোকা এবং রেশম
(খ) মৌমাছি এবং মধু
(গ) মৎস চাষ
(ঘ) তামাক চাষ
উত্তর: (খ) মৌমাছি এবং মধু।
ব্যাখ্যা:
শাখার নাম আলোচনার বিষয়
এপিকালচার (Apiculture) মৌমাছি পালন
এভিকালচার (Apiculture) পাখি পালন
সেরিকালচার (Sericulture) রেশমচাষ
পিসিকালচার (Pisiculture) মৎস্যচাষ
১৫। Which play is filled with nonsensical conversations, meaningless dialogues, and characters who often become forgetful?
(ক) Pygmalion
(খ) The Skin Game
(গ) Waiting for Godot
(ঘ) Candida
উত্তর: (গ) Waiting for Godot.
ব্যাখ্যা: আধুনিক Theater of Absurd শ্রেণির প্রথম সাফল্য হিসেবে বিবেচিত Waiting for Godot নাটকটির প্রধান ২ চরিত্র Vladimir ও Estragon জানেনা তাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কী। তারা Godot এর জন্য অপেক্ষা করে। সে আসলে তাদের পথ দেখাবে, জীবনের উদ্দেশ্য গড়ে দেবে। এই নিয়েই চলে চরিত্র দুটির কথোপকথন, যা অযথা কথায়পূর্ণ এবং এখানে চরিত্রগুলো নিজেরাই নিজেদের কথা ও উদ্দেশ্য ক্রমাগত ভুলে যেতে থাকে।
১৬। In Gulliver's Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput?
(ক) pride
(খ) lies
(গ) peace & wisdom
(ঘ) silly rules
উত্তর: (গ) peace & wisdom.
ব্যাখ্যা: Jonathan Swift তার Gulliver's Travels গ্রন্থের প্রথম যাত্রায় Gulliver লিলিপুটদের দ্বীপে পৌঁছায় এবং ৬ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট লিলিপুটদের দ্বারা বন্দী হয়। পরবর্তীতে Gulliver সেখান থেকে পালিয়ে ইংল্যান্ডে ফিরতে সমর্থ হয়। এখানে সুইফট লিলিপুটদের মিথ্যা গর্ব, অযথা রীতি প্রভৃতি বিষয়গুলোকে তুলে ধরেছেন। তার এই গ্রন্থের লিলিপুটদের রাজ্যে শান্তি ও প্রজ্ঞার অনুপস্থিতির মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রহসন করেছেন।
১৭। Let me not to the marriage of true minds / Admit impediments, love is not love/Which alters when it alteration finds'. Lines taken from a sonnet by
(ক) Spencer
(গ) Shakespeare
(খ) Petrarch
( ঘ ) Donne
উত্তর: (গ) Shakespeare.
ব্যাখ্যা: উল্লিখিত লাইনগুলো Shakespeare এর Sonnet 116 এর প্রথম ৩টি চরণ। এই সনেটে Shakespeare সত্যিকারের ভালোবাসার স্থায়িত্ব ও অটল স্বভাবের কথা বলেছেন—যে ভালোবাসা কোনো পরিবর্তন বা বাধার কারণে বদলায় না।
১৮। কোন ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?
(ক) হার্টল্যান্ড তত্ত্ব
(খ) ডমিনো তত্ত্ব
(গ) রিমল্যান্ড তত্ত্ব
(ঘ) কন্টেইনমেন্ট তত্ত্ব
উত্তর: (ক) হার্টল্যান্ড তত্ত্ব।
ব্যাখ্যা: ১৯০৪ সালে Sir Halford Mackinder হার্টল্যান্ড তত্ত্ব প্রদান করেন। হার্টল্যান্ড তত্ত্বের মূলভাব হলো: যারা পূর্ব ইউরোপ শাসন করবে তারা হার্টল্যান্ড নিয়ন্ত্রণ করবে, যারা হার্টল্যান্ড শাসন করে তারা বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করবে, যারা বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করবে তারা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করবে। এই তত্ত্বে সমুদ্র অঞ্চল নয় বরং স্থলভাগে নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
১৯। HTTPS কোন বৈশিষ্ট্য HTTP-এর সাথে যোগ করে?
(ক) Security
(খ) Standardization
(গ) Software
(ঘ) Sense
উত্তর: (ক) Security.
ব্যাখ্যা: HTTPS এর পূর্ণরূপ হলো Hyper Text Transfer Protocol Secure. ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার এর মধ্যে নিরাপদ বা Secure যোগাযোগ বা Communication করতে HTTPS প্রটোকল ব্যবহৃত হয়। বিভিন্ন স্পর্শকাতর বা Sensitive তথ্য যেমন ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, ই-কমার্স লেনদেন ইত্যাদির মতো কাজগুলোতে HTTPS প্রটোকল ব্যবহৃত হয়।
২০। কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?
(ক) এটি শুধুমাত্র পরিমাপযোগ্য ফলাফলের উপর নির্ভরশীল
(খ) এটি মূল্যবোধ-নিরপেক্ষ
(গ) এটি নৈতিক মানদন্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত
(ঘ) এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়
উত্তর: (গ) এটি নৈতিক মানদন্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত।
ব্যাখ্যা: সুশাসন কেবল আইন প্রয়োগ বা প্রশাসনিক কার্যকারিতার উপর নির্ভর করে না। এটি সমাজের সব স্তরের মানুষের জন্য ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সাম্য নিশ্চিত করার প্রচেষ্টা। সুশাসনের আদর্শ কার্যকর হতে হলে প্রশাসক ও নীতি নির্ধারকরা নৈতিক মানদণ্ড অনুসরণ করবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীলতা। এছাড়াও, সুশাসনের কেন্দ্রে থাকবে জনস্বার্থ। অর্থাৎ, যে কোনো নীতি বা সিদ্ধান্ত মানুষের কল্যাণ, নিরাপত্তা এবং সমাজের উন্নয়ন নিশ্চিত করবে। সুতরাং, সুশাসনের আদর্শ সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় ‘নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত' অবস্থায়।
২১। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) প্রথম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP) কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
(ক) কোপেনহেগেন
(খ) প্যারিস
(গ) ওয়ারশ
(ঘ) বন
উত্তর: সঠিক উত্তর নেই।
ব্যাখ্যা: UNFCCC এর আর্টিকেল-9 অনুসারে সকল স্বাক্ষরকারী দেশের প্রতিনিধিদের সমন্বয়ে জলবায়ু নীতি নির্ধারণ, আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও নতুন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ৭ এপ্রিল, ১৯৯৬ সালে জার্মানির বার্লিন শহরে প্রথম Cop সম্মেলন অনুষ্ঠিত হয়।
২২। লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা?
(ক) Ni-Cd ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি
(খ) এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড ব্যবহার করা হয়
(গ) ‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়
(ঘ) এখানে অতিরিক্ত চার্জিং-এর ফলে আগুন লাগতে পারে
উত্তর: (গ) ‘মেমরি এফেক্ট'-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়।
ব্যাখ্যা: লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্য:
১। Ni-cd ব্যাটারির তুলনায় শক্তির ঘনত্ব বেশি কারণ লিথিয়াম-আয়ন ব্যাটারি ওজনে হালকা হলেও অনেক বেশি শক্তি সঞ্চয় করে রাখতে পারে।
২। সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড (LiCoO2) ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়।
৩। লিথিয়াম-আয়ন ব্যাটারি অত্যন্ত সংবেদনশীল। অতিরিক্ত চার্জিং বা ওভারহিটিং-এর ফলে এতে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ (Thermal Runaway) হতে পারে, যা থেকে বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকি থাকে। ‘মেমরি এফেক্ট’-এর কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয় এটি লিথিয়াম আয়ন ব্যাটারির বৈশিষ্ট্য নয়। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিতে কোনো ‘মেমরি এফেক্ট’ নেই। তাই একে যখন খুশি চার্জ করা যায় এবং এটি ব্যবহারের আগে সম্পূর্ণ ডিসচার্জ করার কোনো প্রয়োজন নেই।
২৩। যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?
(ক) ০.৫
(খ) ২
(গ) ০.২৫
(ঘ) ৪
উত্তর: (ঘ) ৪
ব্যাখ্যা: গতিবেগ v হলে গতিশক্তি,
গতিবেগ দ্বিগুণ হলে, নতুন গতিবেগ
এবং গতিশক্তি,
অতএব, গাড়ির গতি দ্বিগুণ হলে গতিশক্তি চার (৪) গুণ হবে।
২৪। −1 + 1/2 - 1/4 + 1/8 - 1/16 অসীম ধারাটির যোগফল কত হবে?
(ক) -2/3
(খ) -3/2
(গ) 2/3
(ঘ) 3/2
উত্তর: (ক) -2/3
ব্যাখ্যা: ধারাঃ
প্রথম পদ:
সাধারণ অনুপাত:
অসীম ধারা সমষ্টি:
২৫। কোন প্রাক্তন রাষ্ট্রপ্রধান প্রথম ‘ইন্দো-প্যাসিফিক' (Indo- Pacific) শব্দটি জনপ্রিয় করেন?
(ক) ডোনাল্ড ট্রাম্প
(খ) শিনজো অ্যাবে
(গ) বারাক ওবামা
(ঘ) জর্জ ডব্লিউ বুশ
উত্তর: (খ) শিনজো অ্যাবে।
ব্যাখ্যা: ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার লক্ষ্যে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইন্দো- প্যাসিফিক ধারণাটিকে জনপ্রিয় করে তোলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও অন্যান্য দেশে এই বিষয়ক নীতি নির্ধারিত হয়।
২৬। The saying 'Every cloud has its silver lining' means:
ক. bad weather is often replaced by good weather
খ. clouds often have shining surroundings
গ. every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning
ঘ. clouds and sunshine go hand in hand
উত্তরঃ গ. every difficult situation has a more hopeful aspect though not apparent at the beginning
ব্যাখ্যা: "Every cloud has its silver lining" মানে হলো—যতই খারাপ সময় আসুক না কেন, তার পেছনে কোনো না কোনো আশার আলো লুকিয়ে থাকে। অর্থাৎ অন্ধকার মেঘের আড়ালে যেমন সূর্য হাসে, বিপদের পরেও ভালো কিছু ঘটে। (ক) এবং (খ) Option দুটোতে literal Interpretation করার চেষ্টা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। (ঘ) Option টিতে Saying বা Proverb টির নিগূঢ় অর্থ- প্রতিকূলতায় আশার সঞ্চার বিষয়টি ফুটে উঠেনি।
২৭। বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১
(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(গ) ২৬ মার্চ, ১৯৭২
(ঘ) ২৬ মার্চ, ১৯৭৩
উত্তর: (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২।
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
২৮। কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ?
(ক) মৃত্যুক্ষুধা
(গ) যুগবাণী
(খ) সিন্ধু হিন্দোল
(ঘ) অগ্নিবীণা
উত্তর: (গ) যুগবাণী।
ব্যাখ্যা: ‘যুগবাণী' কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬) প্রথম প্রবন্ধগ্রন্থ। ১৯২২ সালে গ্রন্থটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই এটি নিষিদ্ধ হয়। এটি নজরুলের সর্বপ্রথম নিষিদ্ধ গ্রন্থ। প্রবন্ধগুলোতে স্বদেশি চিন্তাচেতনা ও ব্রিটিশ বিরোধিতা প্রকাশিত হয়েছে। এই গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ- নবযুগ, আবার তোরা মানুষ হ, ডায়ারের স্মৃতিস্তম্ভ, ধর্মঘট, ভাব ও কাজ, বাংলা সাহিত্যে মুসলমান, জাগরণী, সত্য-শিক্ষা।
২৯। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে ____ টি আসন প্রস্থাব করে।
(ক) ২৫
(খ) ৫০
(গ) ৭৫
(ঘ) ১০০
উত্তর: (ঘ) ১০০।
ব্যাখ্যা: জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার কথা বলা হয়েছে। এতে জাতীয় সংসদের নিম্নকক্ষের পাশাপাশি আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠনের প্রস্তাব রয়েছে।
৩০। জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ কী কী?
(ক) সম্পদ, ক্ষমতা ও সদগুন
(খ) সত্য, আনন্দ ও সদগুন
(গ) সত্য, সুন্দর ও সদগুন
(ঘ) আনন্দ, বিবেক ও সাহস
উত্তর: (গ) সত্য, সুন্দর ও সদগুন।
ব্যাখ্যা: জীবনের তিনটি শ্রেষ্ঠ মূল্যবোধ হলো সত্য, সুন্দর ও সদগুণ। প্লেটো বলেছেন, সত্য হলো নৈতিক ও জ্ঞানীয় উৎকর্ষের মূলভিত্তি, যা আত্মার উন্নতির পথ নির্দেশ করে। সুন্দর কেবল শারীরিক নয়, নৈতিক ও মানসিক সৌন্দর্যকেও বোঝায়। এরিস্টটল সুন্দরকে চরিত্র ও আচরণের মধ্যে সামঞ্জস্য এবং সৃজনশীলতার প্রকাশ হিসেবে দেখেছেন। সদগুণ বা মানবিক গুণাবলী-যেমন সহমর্মিতা, দয়া ও ন্যায়পরায়ণতা মানুষকে নৈতিক ও উত্তম পথে পরিচালিত করে। এরিস্টটল সদগুণকে ‘মধ্যপন্থা' হিসেবে উপস্থাপন করেছেন। সত্য, সুন্দর ও সদগুণ একত্রে মানুষের নৈতিক ও মানবিক বিকাশের মূল স্তম্ভ, যা জীবনকে অর্থপূর্ণ ও মানসম্মত করে।
৩১। পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে?
(ক) ভারত চন্দ্র রায়
(খ) কাজী দৌলত
(গ) আবদুল হাকিম
(ঘ) ফকির গরীবুল্লাহ
উত্তর: (ঘ) ফকির গরীবুল্লাহ।
ব্যাখ্যা: আঠারো শতকের দ্বিতীয়ার্ধে এবং উনিশ শতকের প্রথমার্ধে রচিত আরবি-ফারসি শব্দ মিশ্রিত ইসলামি চেতনাসম্পৃক্ত এক ধরনের বিশেষ ভাষারীতিতে যে সমস্ত কাব্য রচিত হয়েছিল তা পুঁথি সাহিত্য নামে পরিচিত। আরবি, ফারসি সহ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে ‘দোভাষী পুঁথি সাহিত্য' বলা যায়। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ্। তাঁর রচিত আমীর হামজা। জঙ্গনামা শ্রেণির কাব্য। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: ইউসুফ-জোলেখা, আমীর হামজা (১ম অংশ), জঙ্গনামা, সোনাভান ও সত্যপীরের পুঁথি।
৩২। ‘গ্রে-হাইড্রোজেন’-এর তুলনায় ‘গ্রীন-হাইড্রোজেনের' সুবিধা হল-
(ক) এটি উৎপাদন করা সস্তা
(খ) এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়
(গ) এটি সংরক্ষণ এবং পরিবহন করা সহজ
(ঘ) প্রতি একক আয়তনে এর শক্তি ঘনত্ব বেশি
উত্তর: (খ) এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়।
ব্যাখ্যা: হাইড্রোজেনকে এর উৎপাদন পদ্ধতির ওপর ভিত্তি করে বিভিন্ন রঙে” ভাগ করা হয়। ‘গ্রে-হাইড্রোজেন' এবং ‘গ্রিন-হাইড্রোজেন’-এর মূল পার্থক্য হলো পরিবেশের ওপর এদের প্রভাব।
গ্রে-হাইড্রোজেন (Grey Hydrogen) : এটি সাধারণত প্রাকৃতিক গ্যাস (মিথেন) থেকে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড (CO2) নির্গত হয়, যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী।
গ্রিন-হাইড্রোজেন (Green Hydrogen) : এটি সৌর বা বায়ু শক্তির মতো নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে পানিকে ইলেকট্রোলাইসিস (তড়িৎ বিশ্লেষণ) করার মাধ্যমে তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল অক্সিজেন নির্গত হয়, কোনো কার্বন ডাই-অক্সাইড বের হয় না। তাই এটি পরিবেশবান্ধব বা কার্বন-মুক্ত।
৩৩। একটি NPN ট্রানজিস্টরে, প্রধান চার্জ বাহক হলো-
(ক) হোল
(গ) প্রোটন
(খ) ইলেকট্রন
(ঘ) আয়ন
উত্তর: (খ) ইলেকট্রন।
ব্যাখ্যা: একটি NPN ট্রানজিস্টর মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: Emitter (নিঃসারক ), Base (পিঠ বা ভূমি) এবং Collector (সংগ্রাহক)।
গঠন: এখানে দুইপাশে দুটি n-type সেমিকন্ডাক্টর থাকে এবং মাঝখানে একটি পাতলা p-type স্তর থাকে। চার্জ বাহক: n-type সেমিকন্ডাক্টরে মেজরিটি ক্যারিয়ার বা প্রধান চার্জ বাহক হলো ইলেকট্রন। যেহেতু N-P-N ট্রানজিস্টরে Emitter এবং Collector উভয়ই n-type পদার্থ দিয়ে তৈরি, তাই এই ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহের মূল কাজ করে মুক্ত ইলেকট্রন।
৩৪। বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো?
(ক) গড়াই ও মধুমতী
(গ) মহানন্দা ও আত্রাই
(খ) মহানন্দা ও বংশী
(ঘ) গড়াই ও ধলেশ্বরী
উত্তর: (ঘ) গড়াই ও ধলেশ্বরী।
ব্যাখ্যা: পদ্মা নদীর শাখাগুলো হলো: কুমার মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ, ইছামতি।
যমুনার শাখানদী: ধলেশ্বরী।
৩৫। সেট {2, 3, 4} এর প্রকৃত উপসেট কয়টি:
ক. 3
খ. 7
গ. 8
ঘ. 9
উত্তর: খ. 7
ব্যাখ্যা: ধরি, A = {2,3,4}
উপাদান সংখ্যা n = 3
:: প্রকৃত উপসেট সংখ্যা =
=
= 8 - 1
= 7
৩৬। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত?
(ক. ৬টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৭টি
উত্তরঃ গ. ৫টি
ব্যাখ্যা: বাংলা নাটকে একটি কাহিনি যেভাবে অগ্রসর হয় তাকে ৫টি পর্বে বিভক্ত করা যায়। পর্বগুলো হলো- ১. কাহিনির আরম্ভ বা মুখ, ২. কাহিনির ক্রমব্যাপ্তি বা প্রতিমুখ, ৩. কাহিনির উৎকর্ষ বা চূড়ান্ত দ্বন্দ্ব, ৪. গ্রন্থিমোচন বা বিমর্ষ ও ৫. যবনিকাপাত বা উপসংহতি। অর্থাৎ একটি নাটক শুরু হওয়ার পর তার কাহিনির বিকাশ ঘটবে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কাহিনিতে চূড়ান্ত দ্বন্দ্ব মুহূর্ত সৃষ্টি হবে। তারপর কোনো সত্য প্রকাশিত হওয়ার মাধ্যমে নাটকটির চূড়ান্ত দ্বন্দ্ব পরিণতির দিকে যাবে এবং সবশেষে একটি পরিসমাপ্তি ঘটবে। উপর্যুক্ত ৫টি পর্যায়কে অবলম্বন করেই রচিত হয় পঞ্চাঙ্ক নাটক।
৩৭. Which of these is not characteristic of English Romantic Poetry?
ক. Ordinary life
খ. Everyday language
গ. Expression of feelings rather than action or plot
ঘ. Inane and gaudy phraseology
উত্তরঃ ঘ. Inane and gaudy phraseology
ব্যাখ্যা: English Romantic Poetry সাধারণ মানুষের জীবন, প্রকৃতি এবং ব্যক্তিগত অনুভূতির প্রকাশকে গুরুত্ব দেয়। Romantic কবিরা অতিরিক্ত অলংকারপূর্ণ, ফাঁপা ও চাকচিক্যপূর্ণ ভাষা (inane and gaudy phraseology) পরিহার করে সহজ ও প্রাত্যহিক ভাষা ব্যবহার করেছেন। বিশেষ করে Wordsworth সাধারণ মানুষের ভাষাকে কবিতার উপযোগী বলে মনে করতেন। তাই inane and gaudy phraseology Romantic Poetry-এর বৈশিষ্ট্য নয়।
৩৮। What is the antonym of 'percipience'?
(ক) shrewdness
(খ) dullness
(গ) discerning
(ঘ) astuteness
উত্তর: (খ) dullness.
ব্যাখ্যা: percipience মানে তীক্ষ্ণ উপলব্ধি বা বিচক্ষণতা (keen perception)। এর বিপরীত হলো dullness বা ভোঁতা বুদ্ধি/অনুধাবনের অভাব। (ক) shrewdness (চতুরতা), (গ) discerning (সূক্ষ্ম বিচার-বুদ্ধি সম্পন্ন) এবং (ঘ) astuteness (বিচক্ষণতা)- কোনোটিই percipience এর বিপরীতার্থক বা
Antonymous নয়।
৩৯। বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোনো দেশের সূচক ০.০০ হলে, সে দেশের সু-শাসনের অবস্থা কি বলে পরিগনিত হবে?
(ক) নিচু মানের
(খ) উচু মানের
(গ) মাঝারি মানের
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নিচু মানের।
ব্যাখ্যা: বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে (Worldwide Governance Indicators-WGI) কোনো দেশের স্কোর যদি ০.০০ হয়, তাহলে তা ওই দেশের সুশাসনের অবস্থাকে মাঝারি মানের হিসেবে নির্দেশ করে। WGI সূচক বিশ্বব্যাপী দেশগুলোর শাসন ব্যবস্থার গুণমান পরিমাপ করে এবং এর মধ্যে রয়েছে নাগরিক অংশগ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারী কার্যকারিতা, নিয়ন্ত্রক মান, আইনের শাসন ও দুর্নীতিনিরোধ। এই সূচকের মান সাধারণত ০ থেকে ১০০ বা -২.৫ থেকে +২.৫ স্কেলে প্রকাশ করা হয়, যেখানে উচ্চ মানের দেশগুলো সুশাসনে ভালো অবস্থান রাখে। কোনো দেশের স্কোর যদি ০.০০ হয়, তবে তা বোঝায় যে দেশটি সম্পূর্ণ ব্যর্থ নয়, তবে সুশাসনের দিক থেকে খুব উন্নতও নয়। এটি মূলত গড় বা মধ্যম মানের শাসনের অবস্থার প্রতিফলন, যেখানে সরকারের কার্যকারিতা, ন্যায়বিচার এবং জনকল্যাণের দিক থেকে কিছু সীমাবদ্ধতা থাকলেও মৌলিক শাসন কাঠামো বিদ্যমান থাকে।
৪০। ______ জেলায় রেল যোগাযোগ নেই।
(ক) জামালপুর
(খ) পটুয়াখালী
(গ) নাটোর
(ঘ) নেত্রকোনা
উত্তর: (খ) পটুয়াখালী।
ব্যাখ্যা: উল্লেখিত অপশনগুলোর মধ্যে একমাত্র পটুয়াখালীতেই রেল যোগাযোগ নেই। বাকি জেলাগুলোতে রেল সংযোগ স্থাপিত হয়েছে।
৪১। ডেটাবেস হল-
(ক) তথ্য রাখার হার্ডওয়্যারসমূহ
(খ) তথ্য রাখার প্রোগ্রামসমুহ
(গ) তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ
(ঘ) তথ্য স্থানান্তরের জন্য ইন্টারনেট পরিষেবা
উত্তর: (গ) তথ্যসমূহের সুসঙ্গঠিত রূপ।
ব্যাখ্যা: পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা ডেটা টেবিল নিয়ে ডেটাবেজ গঠিত হয়। Data শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং Base শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। সুতরাং Database এর শাব্দিক অর্থ হচ্ছে উপাত্তের সমাবেশ। সহজ কথায়, কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহকে ডেটাবেজ বলে।
৪২। কোন বানানটি শুদ্ধ?
(ক) নিশিথিনি
(গ) পিপিলিকা
(খ) কথোপকথন (ঘ) সমিচিন
উত্তর: (খ) কথোপকথন।
ব্যাখ্যা: শুদ্ধ বানান কথোপকথন।
নিশিথিনি এর শুদ্ধ বানান নিশীথিনী।
পিপিলিকা এর শুদ্ধ বানান পিপীলিকা।
সমিচিন এর শুদ্ধ বানান সমীচীন।
৪৩। গণতান্ত্রিক ব্যবস্থার ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে
(ক) আইনসমূহ
(খ) টাকা
(গ) গুণগত শিক্ষা
(ঘ) অবকাঠামোগত সুবিধাসমূহ
উত্তর: (গ) গুণগত শিক্ষা।
ব্যাখ্যা: গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করে জনগণের জ্ঞান, বোধ ও সচেতনতার ওপর। নাগরিকরা ভোট ও নীতি নির্ধারণে অংশগ্রহণের মাধ্যমে সরকারের কার্যক্রম প্রভাবিত করে। এই অংশগ্রহণ ফলপ্রসূ ও দায়িত্বশীল হতে হলে জনগণকে গুণগত মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করতে হবে। গুণগত শিক্ষা শুধু পড়াশোনা নয়, বরং নৈতিক মূল্যবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। সচেতন ও শিক্ষিত জনগণ সরকারের নীতি ও সিদ্ধান্ত ভালোভাবে বিশ্লেষণ করতে পারে, দুর্নীতি ও অপচয় চিহ্নিত করতে পারে এবং দেশের কল্যাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তাই গণতান্ত্রিক ব্যবস্থার টেকসই উন্নয়ন ও ফলপ্রসূতার জন্য গুণগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
৪৪। প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে ____ দিক থেকে ____ দিকে প্রবাহিত হয়?
(ক) পূর্ব, পশ্চিম
(খ) দক্ষিণপশ্চিম, উত্তরপূর্ব
(গ) উত্তর, দক্ষিণ
(ঘ) উত্তর, পশ্চিম
উত্তর: (খ) দক্ষিণপশ্চিম, উত্তরপূর্ব।
ব্যাখ্যা: প্রত্যয়ন বায়ু (Westerlies): এটি ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে এই বায়ু তার গন্তব্য পথের ডানদিকে বেঁকে যায়। ফলে এটি দক্ষিণ- পশ্চিম দিক থেকে আসে এবং উত্তর-পূর্ব দিকে ধাবিত হয়। অর্থাৎ প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়।
৪৫। কোনটি ব্রিকস (BRICS)-এর প্রধান লক্ষ্য?
(ক) ন্যাটোর সম্প্রসারণে সহায়তা প্রদান
(খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা
(গ) ইউরোপের জন্য একক মুদ্রা প্রতিষ্ঠা করা
(ঘ) জি-৭ এর সদস্য সংখা বৃদ্ধি
উত্তর: (খ) বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার পূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থরক্ষা।
ব্যাখ্যা: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের সমন্বয়ে বিশ্ব অর্থনীতিতে উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিকল্পে ২০০৬ সালে BRIC ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার মাধ্যমে BRICS যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য ১০টি।
৪৬। 'পরমেশ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) পরম + এশ
(গ) পরম + ইশ
(খ) পরম + ঈশ
(ঘ) পরম + ইস
উত্তর: (খ) পরম + ঈশ।
ব্যাখ্যা: অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন-
অ + ঈ = এ
আ + ঈ = এ
পরম + ঈশ = পরমেশ
মহা + ঈশ = মহেশ।
৪৭। এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডেলটি থাকবে:
(ক) পশ্চিম দিকে
(খ) দক্ষিণ দিকে
(গ) উত্তর দিকে
(ঘ) পূর্ব দিকে
উত্তর: (ক) পশ্চিম দিকে।
ব্যাখ্যা:
চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিক থেকে ১৮০° কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে চায়ের কাপের হ্যান্ডেলটি এখন পশ্চিম দিকে অবস্থান করবে।
৪৮। (x² - 2 + 1/x²) এর বিস্তৃতিতে মধ্যপদ কততম পদটি?
ক) পঞ্চম
(খ) সপ্তম
(গ) অষ্টম
(ঘ) নবম
উত্তর: (গ) অষ্টম
এখানে, ঘাত (এটি জোড় সংখ্যা)
মধ্যপদ = তম পদ৪৯। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?
(ক) প্রধান বিচারপতি
(খ) প্রধানমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি
(গ) সেনাবাহিনী প্রধান
(ঘ) রাষ্ট্রপতি
উত্তর: (ক) প্রধান বিচারপতি।
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ৯৪ নং অনুচ্ছেদে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের রক্ষক হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের প্রধান হিসেবে সংবিধানের রক্ষাকর্তা হলেন প্রধান বিচারপতি।
৫০। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি?
(ক) বিদেশে বিনিয়োগে উৎসাহ প্রদান
(খ) তারল্য সংকট কাটিয়ে উঠা
(গ) খেলাপী ঋণের পরিমান কমিয়ে আনা
(ঘ) রপ্তানী বাড়ানো
উত্তর: (ঘ) রপ্তানী বাড়ানো।
ব্যাখ্যা: সরবরাহ শৃঙ্খল ঠিক রেখে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়নের মাধ্যমে একই পরিমাণ ডলারে পূর্বের তুলনায় অধিক টাকা আয়ের সুযোগ থাকে। যার ফলে রপ্তানি বৃদ্ধি পায়।
৫১। মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?
(ক) রাশিয়া
(খ) চীন
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) থাইল্যান্ড
উত্তর: (গ) মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্যাখ্যা: সাইবার বা ক্রিপ্টো স্ক্যাম সেন্টারগুলোকে নিষ্ক্রিয় করতে যুক্তরাষ্ট্র Scam Center Strike Force আন্তঃসংস্থা টাস্ক ফোর্সটি গঠন করে।
৫২। প্রাচীন 'হরিকেল জনপদটি' কোন্ কোন্ বিভাগ সমন্বয়ে গঠিত?
(ক) রাজশাহী ও রংপুর
(খ) চট্টগ্রাম ও সিলেট
(গ) রাজশাহী ও খুলনা
(ঘ) খুলনা ও ঢাকা
উত্তর: (খ) চট্টগ্রাম ও সিলেট।
ব্যাখ্যা: “হরিকেল” জনপদটি ছিল প্রাচীন বাংলার একটি উল্লেখযোগ্য জনপদ। এ জনপদের অবস্থান ছিল বর্তমান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে। এ জনপদের স্থায়ীত্বকাল ৫০০ বছরের অধিক বলে ধারণা করা হয়।
৫৩। K এর কোন মানের জন্য 5x + 4y – 1 = 0 এবং 2x+ ky – 7 = 0 সরলরেখাগুলি সমান্তরাল?
(ক) 5/8
(খ) 8/5
(গ) 5/2
(ঘ) +8/5
উত্তর: (খ) 8/5
দুটি সরলরেখা এবং এর সমান্তরাল হওয়ার শর্ত:
দেওয়া আছে,
এখানে,
এবং
এখানে,
শর্তমতে,
৫৪। জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
(ক) তত্ত্ব-বোধিনী
(গ) কালি ও কলম
(খ) ধূমকেতু
(ঘ) কল্লোল
উত্তর: (ঘ) কল্লোল।
ব্যাখ্যা: ‘কবর” কবিতাটি পল্লিকবি জসীম উদ্দীনের ‘রাখালী' (১৯২৭) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ‘কবর’ প্রথম প্রকাশিত হয় ‘কল্লোল' পত্রিকায় ১৯২৫ সালে, তখন কবি বি.এ. ক্লাসে পড়তেন। তখনই কবিতাটি মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতাটিতে ১১৮ টি লাইন রয়েছে। এই কবিতাটি শুধু প্রিয়জনদের জন্য শোক নিয়েই রচিত নয় বরং কবিতাটিতে গাঢ় বেদনা আর ভালোবাসার রঙে আঁকা বাংলার পল্লি জীবনের এক অসাধারণ প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
৫৫। কোন্ বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
(ক) মাছ আকাশে উড়ে।
(খ) তাঁর খুব আনন্দ পেল।
(গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
(ঘ) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী।
উত্তর: (গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
ব্যাখ্যা: অপশন (ক)-তে ‘মাছ আকাশে উড়ে' এই বাক্যে সার্থক বাক্যের ৩টি গুনের (আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা) মধ্যে আসত্তির অভাব রয়েছে। ‘তাঁর খুব আনন্দ পেল’- এটি একটি অসম্পূর্ণ বাক্য। ‘সকল ছাত্রগণ পাঠে অমনোযোগী’ বাক্যে বাহুল্য দোষ রয়েছে। সুতরাং, ব্যাকরণ সম্মত ও সঠিক বাক্য ‘আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত'।
৫৬। In which of these poems did Matthew Arnold express a pessimistic worldview, reflecting on a world full of conflicts and lacking in joy, evincing an implicit criticism of Victorian era's aggressive spirit?
(ক) Scholar Gipsy
(খ) Dover Beach
(গ) Rugby Chapel
(ঘ) Immortality
উত্তর: (খ) Dover Beach.
ব্যাখ্যা: কবিতাটিতে Matthew Arnold Victorian যুগের আধ্যাত্মিকতার বিরোধীতা করেছেন তার Dover Beach কবিতায়। কবিতাটিতে তার হতাশবাদী চিন্তাধারা, জীবনে আনন্দের ভাটা, আধ্যাত্মিকতার অভাবকে তুল ধরেছেন।
৫৬। Poetry is the spontaneous overflow of powerful feeling: it takes its origin from emotion recollected in tranquility' is a statement ascribed to-
(ক) Coleridge
(খ) William Wordsworth
(গ) TS Eliot
(ঘ) IA Richards
উত্তর: (খ) William Wordsworth.
ব্যাখ্যা: William Wordsworth তার Preface to Lyrical Ballads এ কবিতা ও কাব্য সম্পর্কে উক্তিটি করেছেন।
৫৮। 'কোভিড-১৯'-এর জন্য তৈরি টিকা কীভাবে কাজ করে?
(ক) রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে
(খ) পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে
(গ) হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে
(ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষ গুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়
উত্তর: সবগুলো অপশনই সঠিক উত্তর।
ব্যাখ্যা: (ক) রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্দীপিত করার জন্য দুর্বল ভাইরাসের একটি রূপ প্রবর্তন করে: এটি হলো 'Inactivated' বা 'Weakened' ভাইরাস প্রযুক্তি (যেমন: Sinopharm Covaxin) ।
(খ) পরিশোধিত ভাইরাল প্রোটিনের সাবইউনিট প্রবিষ্ট করানোর মাধ্যমে: এটি 'Protein Subunit' প্রযুক্তি (যেমন: Novavax)
(গ) হোস্ট কোষে জেনেটিক উপাদান বহন করার জন্য একটি ভাইরাস ঘটিত বাহক ব্যবহার করে: এটি 'Viral Vector' প্রযুক্তি (যেমন: AstraZeneca বা Janssen)।
(ঘ) mRNA সরবরাহ করে যা হোস্ট কোষগুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়: এটি আধুনিক 'mRNA' প্রযুক্তি (যেমন: Moderna)। Pfizer-BioNTech
প্রদত্ত অপশনের সবগুলো সঠিক।
৫৯। ক্লাউড কম্পিউটিং কোন্ পরিষেবা প্রদান করে?
(ক) শুধুমাত্র লোকাল স্টোরেজ
(খ) ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস
(গ) শুধুমাত্র ভার্চুয়াল স্টোরেজ
(ঘ) উপরের সবগুলো
উত্তর: (খ) ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্সেস।
ব্যাখ্যা: ক্লাউড কম্পিউটিং এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল কম্পিউটিং রিসোর্স প্রদান করে। এর মাধ্যমে ব্যবহারকারী সার্ভার, স্টোরেজ, প্রসেসিং ক্ষমতা ও সফটওয়্যার ব্যবহার করতে পারে নিজস্ব হার্ডওয়্যার ছাড়াই। প্রয়োজন অনুযায়ী রিসোর্স বাড়ানো বা কমানো যায়। এতে খরচ কমে এবং কাজ করা আরও সহজ ও দ্রুত হয়।
৬০। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য?
(ক) বীরত্বগাথা ও ভক্তিমূলক
(খ) মানবিক আবেগ ও দৈনন্দিন জীবন
(গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান
(ঘ) পল্লী জীবনের সুখ দুঃখ
উত্তর: (গ) আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান।
ব্যাখ্যা: বাউল গান বাউল সম্প্রদায়ের আধ্যাত্মিক গান । পরমাত্মা বা স্রষ্টার প্রতি গভীর ভালোবাসায় এই গানের সুর। বাউল গানের মধ্য দিয়েই বাউল সাধনার প্রকাশ এবং গানের মধ্য দিয়েই তাঁরা জীবনদর্শনকে প্রকাশ করেন। বাউলরা বিশ্বাস করেন যে, স্রষ্টা বাইরে কোথাও নেই; বরং মানুষের শরীরের ভিতরেই তাঁর বাস। বাউল গানের স্রষ্টা লালন শাহ। বাংলাদেশের কুষ্টিয়া বাউল গানের কেন্দ্রভূমি; তবে পশ্চিমবঙ্গেও এটি প্রসার লাভ করেছে। বাউলগানকে এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বড় উপাদান হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনা করে ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity' হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কো বাংলাদেশের বাউল সংগীতকে ‘Intangible Cultural Heritage of Humanity' হিসেবে অন্তর্ভুক্ত করে।
৬১। ‘বিষণ্ণ’ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?
(ক) বিষাদ
(খ) বিষণ্ণ
(গ) বিষাক্ত
(ঘ) বিষয়
উত্তর: (ক) বিষাদ।
ব্যাখ্যা: বিষণ্ণ শব্দটি নিজেই একটি বিশেষণ (Adjective) পদ। এর সঠিক বিশেষ্য (noun) রূপ হলো বিষাদ।
বিশেষণ পদ: বিষণ্ণ অর্থ বিমর্ষ বা দুঃখিত
বিশেষ্য পদ: বিষাদ অর্থ দুঃখ বা মনের গ্লানি।
যেমন: তার মন আজ খুব বিষণ্ণ (বিশেষণ হিসেবে ব্যবহৃত), তার মনে গভীর বিষাদ ছেয়ে আছে (বিশেষ্য হিসেবে ব্যবহৃত)।
৬২। 0x1234 শব্দটির বাইনারিরূপ কোনটি?
(ক) 001010011100
(খ) 0010010010100
(গ) 1110101111001011
(ঘ) 0001001000110100
উত্তর: (ঘ) 0001001000110100
ব্যাখ্যা: এখানে x নিজে কোনো সংখ্যা নয়। 0× হলো একটি prefix বা চিহ্ন, যা বোঝায় সংখ্যাটি হেক্সাডেসিমাল (base- 16) পদ্ধতিতে লেখা।
হেক্সাডেসিমাল সংখ্যা 0x1234 কে বাইনারিতে রূপান্তর করতে
প্রতিটি হেক্স ডিজিটকে ৪-বিট বাইনারিতে বদলিয়ে পাই:
1→ 0001
2 → 0010
3 → 0011
4- 0100
অর্থ্যাৎ, 0x1234 = 0001001000110100 (binary)
৬৩। Identify the incorrect spelling:
(ক) diletante
(গ) cromulent
(খ) homonym
(ঘ) accubation
উত্তর: (ক) diletante.
ব্যাখ্যা: অশুদ্ধ বানান: dilettante- কোনো বিষয়ে অনুরাগী কিন্তু ভাসা ভাসা জ্ঞান সম্ম ব্যক্তি। (খ) homonym -একই বানানের ভিন্ন অর্থের শব্দ (গ) cromulent- যথাযথ, গ্রহণযোগ্য এবং (ঘ) accubation - শায়িত অবস্থায়/ভঙ্গিতে থাকা – বানানগুলো সঠিক।
৬৪। শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল কোনটি?
(ক) ঘন ঘন আইনের সংস্কার
(খ) নিয়মিত বেতন বৃদ্ধি
(গ) নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়
(ঘ) আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বৃদ্ধি
উত্তর: (গ) নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়।
ব্যাখ্যা: শাসনব্যবস্থায় মূল্যবোধ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর কৌশল হলো নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়। নৈতিক শিক্ষা মানুষের মধ্যে সততা, দায়িত্ববোধ, ন্যায়পরায়ণতা ও সামাজিক দায়বোধ গড়ে তোলে, যা ব্যক্তিকে নৈতিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন-স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ কার্যক্রম এই নৈতিক মানগুলোকে নিয়মিত পাঠ্যক্রম ও পরিবেশের সঙ্গে সংযুক্ত করে। নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন করে না, বরং তাদের আচরণ ও সিদ্ধান্তগ্রহণেও নৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। ফলে ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গড়ে ওঠে এবং শাসনব্যবস্থার দুর্নীতি, অযোগ্যতা ও অব্যবস্থাপনাকে অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়।
৬৫। এখন জানুয়ারী মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন্ মাস হবে?
(ক) মে
(খ) মার্চ
(গ) এপ্রিল
(ঘ) ফেব্রুয়ারী
উত্তর: (ক) মে।
ব্যাখ্যা:
আমরা জানি,
১২ মাস = ১ বছর
১২ |১০০|৮
৯৬
৪
অর্থাৎ এখন জানুয়ারী মাস হলে ১০০ তম মাস হবে ৯ম বছরের এপ্রিল মাস। যেহেতু ১০০ মাসের পরের মাস বলেছে তাই উত্তর হবে মে মাস।
৬৬। বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি?
(ক) মেরু অঞ্চল
(খ) নিরক্ষীয় অঞ্চল
(গ) একটি পাহাড়ের চূড়ায়
(ঘ) পৃথিবীর কেন্দ্রে
উত্তর: (ক) মেরু অঞ্চল।
ব্যাখ্যা: ওজনের বিভিন্নতা
মেরু অঞ্চলে - অভিকর্ষজ ত্বরণের মান বেশি থাকায় বস্তুর ওজন বেশি।
বিষুবীয় অঞ্চলে/নিরক্ষীয় অঞ্চলে - অভিকর্ষজ ত্বরণের মান কম থাকায় বস্তুর ওজন কম।
পৃথিবীর কেন্দ্রে - অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হওয়ার ফলে বস্তুর ওজন শূন্য ।
পৃথিবী পৃষ্ঠের উপরে বা নিচে - অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে, তাই ওজনও কমতে থাকে।
৬৭। A very large building in which aircraft are housed is called a/an-
(ক) terminal
(খ) aerodrome
(গ) hanger
(ঘ) hangar
উত্তর: (ঘ) hangar.
ব্যাখ্যা: Hangar হলো একটি বড় ভবন যেখানে বিমান রাখা হয়। Hanger মানে হয় পোশাক টাঙানোর যন্ত্র বা হ্যাংগার। অন্য অপশনগুলো: Terminal: বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। Aerodrome: বিমানবন্দর বা বিমানক্ষেত্র। সুতরাং সঠিক শব্দ হলো hangar.
৬৮। কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে?
(ক) Facebook
(খ) Amazon
(গ) YouTube
(ঘ) All of the above
উত্তর: (ঘ) All of the above
ব্যাখ্যা: ই-কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনাবেচা। Amazon একটি পূর্ণাঙ্গ ই-কমার্স প্লাটফর্ম যেখানে সরাসরি পণ্য কেনা ও বিক্রি করা যায়। Facebook- এ পেজ, মার্কেটপ্লেস ও মেসেঞ্জারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যায়। YouTube-এ ভিডিওর মাধ্যমে পণ্যের প্রচার ও লিংকের সাহায্যে বিক্রি সম্ভব, তাই সবগুলোই ই- কমার্স প্লাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
৬৯। কিশোর পত্রিকা ‘বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
(ক) স্বর্ণকুমারী দেবী
(গ) আল মাহমুদ
(খ) সেলিনা হোসেন
(ঘ) কাদম্বরী দেবী
উত্তর: (ক) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা: জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কার্যাধ্যক্ষতায় মাসিক 'বালক' পত্রিকা প্রকাশিত হয়। এক বছর পর, ১২৯৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৮৮৬ খ্রিষ্টাব্দ) এটি ‘ভারতী' পত্রিকার সাথে একীভূত হয়, যার ফলে এর প্রথম সংখ্যা প্রকাশে কিছুটা বিলম্ব ঘটেছিল। একীভূত হওয়ার পর এই নতুন পর্যায়ের নির্দিষ্ট সম্পাদকের নাম সরাসরি জানা না গেলেও ধারণা করা হয় তৎকালীন ভারতীর সম্পাদিকা স্বর্ণকুমারী দেবীই এর সম্পাদনার দায়িত্বে ছিলেন।
৭০। 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে :
(ক) -3/4
(খ) -1/8
(গ) 1/8
(ঘ) 4
উত্তর: (খ) -1/8
ব্যাখ্যা:
ax² + bx + c আকারের রাশির ক্ষুদ্রতম মান = c - b² /4a
এখানে, a = 2, b = 3, c = 1
:: ক্ষুদ্রতম মান = 1- 3² /4×2
= 1 - 9/8
= - 1/8
৭১। কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?
(ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
(খ) বাংলাদেশ ব্যাংক
(গ) অর্থ বিভাগ
(ঘ) বাংলাদেশ পরিকল্পনা কমিশন
উত্তর: (ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
ব্যাখ্যা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হলো বাংলাদেশের প্রধান সরকারি পরিসংখ্যান সংস্থা; যা দেশের জাতীয় আয় GDP হিসাব করে সাধারণত উৎপাদন, আয় ও খরচ পদ্ধতি ব্যবহার করে।
৭২। বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস কোনটি?
(ক) জনশক্তি রপ্তানী
(খ) তৈরি পোশাক রপ্তানী
(গ) জাতিসংঘ শান্তি মিশনে শান্তিরক্ষী প্রেরণ
(ঘ) চামড়া জাতীয় পণ্য রপ্তানী
উত্তর: (খ) তৈরি পোশাক রপ্তানী।
ব্যাখ্যা:বাংলাদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস তৈরি পোশাক রপ্তানী। দেশের মোট রপ্তানী আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, যা বর্তমান অর্থনীতিতে সবচেয়ে বড় এবং প্রধান আয়ের উৎস।
৭৩। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি' গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
(ক) অসম ভালোবাসা
(খ) আদিবাসীদের জীবন চিত্র
(গ) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী
(ঘ) পঞ্চাশের মন্বন্তর
উত্তর: (গ) ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী।
ব্যাখ্যা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (১৮৯৮-১৯৭১) জীবন ঘনিষ্ঠ সামাজিক উপন্যাস হলো 'কবি'। এ উপন্যাসে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি বর্ণিত হয়েছে। উপন্যাসটির প্রধান চরিত্র-নিতাইচরণ। ডোম সমাজের নীচু বংশে জন্মানো নিতাইচরণ পূর্ব পুরুষদের মতো চোর-ডাকাত না হয়ে কবি হয়ে গ্রামের লোকদের অবাক করে। সবাই বলাবলি শুরু করে ‘ডোমের ছেলে পোয়েট'! কবি নিতাইকে কেন্দ্র করেই এর কাহিনি আবর্তিত হয়েছে।
৭৪। কোন বাংগালি বিজ্ঞানী কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করেছেন?
(ক) ড. কুদরত-ই-খুদা
(খ) কাজী মোতাহার হোসেন
(গ) জামাল নজরুল ইসলাম
(ঘ) অতীশ দীপংকর
উত্তর: (গ) জামাল নজরুল ইসলাম।
ব্যাখ্যা: অধ্যাপক জামাল নজরুল ইসলাম ছিলেন বিশ্ববিখ্যাত একজন গণিতবিদ এবং মহাকাশবিজ্ঞানী। মহাবিশ্বের উৎপত্তি এবং এর চূড়ান্ত পরিণতি (The Ultimate Fate of the Universe) নিয়ে তাঁর কাজগুলো পৃথিবীজুড়ে সমাদৃত। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল এবং মহাজাগতিক বিভিন্ন জটিল গাণিতিক সমস্যার সমাধানে তাঁর অবদান অনস্বীকার্য।
৭৫। বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়-------।
(ক) যুক্তরাজ্যে
(খ) যুক্তরাষ্ট্রে
(গ) ভারতে
(ঘ) পাকিস্তানে
উত্তর: (ক) যুক্তরাজ্যে।
ব্যাখ্যা: বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরে।
৭৬। সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?
(ক) শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের
(খ) রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রনের
(গ) সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের
(ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের
উত্তর: (ঘ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের।
ব্যাখ্যা: সুশাসন বা Good Governance হলো এমন একটি শাসনব্যবস্থা যা জনগণের কল্যাণ ও ন্যায়বিচার নিশ্চিত করে। সুশাসনের মূল প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্ব। স্বচ্ছতা মানে হলো সরকারী সিদ্ধান্ত, নীতি প্রণয়ন ও বাজেট ব্যবহার সকলের জন্য স্পষ্ট ও বোঝার উপযোগী রাখা। জবাবদিহিতা মানে হলো শাসক ও সরকারি কর্মকর্তাদের তাদের সিদ্ধান্ত ও কার্যক্রমের জন্য জনগণের কাছে দায়বদ্ধ রাখা, যাতে তারা দায়িত্বপূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে কাজ করে। নৈতিক নেতৃত্ব মানে হলো এমন নেতৃত্ব যা সততা, ন্যায়বিচার ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই তিনটি উপাদান একত্রিতভাবে সুশাসনকে কার্যকর, বিশ্বাসযোগ্য ও জনগণের চাহিদা পূরণে সক্ষম করে এবং দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।
৭৭। A synonym of the word 'crepuscular' is-
(ক) nocturnal
(খ) diurnal
(গ) cathemeral
(ঘ) twilit
উত্তর: (ঘ) twilit.
ব্যাখ্যা: Crepuscular অর্থ: গোধূলি বা ভোর-সন্ধ্যার সময় সম্পর্কিত; তাই twilit (twilight-related) Option-টি সঠিক synonym। অন্য Option গুলো হলো- (ক) nocturnal- রাতে (night) সক্রিয় বা রাত সম্পর্কিত; (খ) diurnal-দিনে (day) সক্রিয় বা দিন সম্পর্কিত; এবং (গ) cathemeral- দিন-রাত উভয় সময় অনিয়মিতভাবে সক্রিয়।
৭৮। বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে (Middle - Income Trap) পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত?
(ক) কৃষি রপ্তানি হ্রাস
(খ) নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব
(গ) প্রবাসী আয়ের ওপর নির্ভরতা বৃদ্ধি
(ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া
উত্তর: (ঘ) পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার (Total Factor Productivity) বৃদ্ধি ধীর গতির হওয়া।
ব্যাখ্যা: মধ্যম আয়ের ফাঁদ হলো এমন অবস্থা যেখানে দেশ নিম্ন থেকে মধ্যম আয়ে উঠলেও দীর্ঘদিন আটকে থাকে এবং উচ্চ আয়ে যেতে পারে না। মধ্যম পর্যায়ে সস্তা শ্রম বা পুঁজি বাড়ালে প্রবৃদ্ধি টিকবে না; দরকার TFP ( মোট উৎপাদনশীলতা) বৃদ্ধি একই সম্পদে বেশি ও ভালো উৎপাদন। বাংলাদেশে শিল্পে বিনিয়োগ বাড়লেও প্রযুক্তি ও শ্রমিক দক্ষতা নেই, ফলে খরচ বাড়ে এবং প্রতিযোগিতা কমে। দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তির অভাবে সস্তা শ্রম নির্ভরতা মজুরি বাড়লে শিল্প লোকসানী হবে এবং উচ্চ আয়ের পথ বন্ধ হবে।
৭৯। Which functions both as a transitive and an intransitive verb?
(ক) sleep
(গ) break
(খ) arrive
(ঘ) die
উত্তর: (গ) break.
ব্যাখ্যা: ‘break’ as an intransitive verb : The glass broke. (object ছাড়াই পূর্ণ অর্থ প্রকাশ করে); As a transitive verb: He broke the glass. (পূর্ণ অর্থ প্রকাশ করতে object আবশ্যক)। অন্য option-গুলো: (ক) sleep, (খ) arrive এবং (ঘ) die - verb গুলো object গ্রহণ করে না, object ছাড়াই পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ এরা শুধুই intransitive verb
৮০। কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে?
(ক) প্রয়োজন
(খ) প্রেষণা
(গ) ইচ্ছা
(ঘ) শারীরিক শক্তি
উত্তর: (খ) প্রেষণা।
ব্যাখ্যা: প্রেষণা শব্দটিকে অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। প্রেষণা এমন একটি অবস্থাকে বুঝায় যা মানুষকে কোন আচরণ করতে উদ্বুদ্ধ করে থাকে বা তাকে ঐ আচরণের দিকে চালিত করে। আমাদের চাহিদা বা অভাববোধ থেকে মনের ভেতরে বা বাহিরে চাপ সৃষ্টি হয় এবং তার ফলে কোনো লক্ষ্য অর্জনের জন্য মনে যে তাড়না বা উদ্যম সৃষ্টি হয় তাকেই প্রেষণা বা Motivation বলা হয়।
৮১। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে:
(ক) 8√3
(খ) 8√5
(গ) 16√3
(ঘ) 16/5
উত্তর: (গ) 16√3.
ব্যাখ্যা: দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 8 মিটার
:: সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3 a²/4
= √3 ×8² /4
= √3× 64/4 = 16√3
৮২। ‘To have a shot' means:
(ক) to open fire
(গ) to make try
(খ) to take a photograph
(ঘ) to test a gun
উত্তর: (গ) to make try.
ব্যাখ্যা: Idiom হিসেবে ‘have a shot' এর অর্থ একবার চেষ্টা করা -“Have a shot at it.” অন্য Option গুলো: (ক) open fire-গুলি করা, (খ) take a photograph- ছবি তোলা এবং (ঘ) test a gun- বন্দুক পরীক্ষা করা কোনোটিই ‘have a shot' এর সঠিক idiomatic meaning নয়।
৮৩। OCR ___ থেকে ____ এ রূপান্তরের জন্য ব্যবহার করা হয়।
(ক) অডিও হতে টেক্সট
(খ) ইমেজ হতে টেক্সট
(গ) ভিডিও হতে টেক্সট
(ঘ) বাইনারি হতে ডেসিমেল
উত্তর: (খ) ইমেজ হতে টেক্সট।
ব্যাখ্যা: OCR (Optical Character Recognition) হলো এমন একটি প্রযুক্তি যা ইমেজ বা স্ক্যান করা কাগজে থাকা লেখাকে টেক্সটে রূপান্তর করে। এর মাধ্যমে বই, ডকুমেন্ট বা ছবির লেখা কম্পিউটারে সম্পাদনাযোগ্য করা যায়। OCR তথ্য ডিজিটাল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংকিং, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
৮৪। কোন্ জলবায়ু চুক্তির অধীনে ‘সবুজ জলবায়ু তহবিল' বা Green Climate Fund প্রতিষ্ঠা করা হয়েছিল?
(ক) ক্যানকুন চুক্তি
(খ) প্যারিস চুক্তি
(গ) কিয়োটো প্রোটোকল
(ঘ) কোপেনহেগেন চুক্তি
উত্তর: (ক) ক্যানকুন চুক্তি। অঅ
ব্যাখ্যা: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ২০০৯ সালে Cop-15 সম্মেলনে সবুজ জলবায়ু তহবিল Green Climate Fund (GCF) গঠনের অঙ্গীকার করা হয়। পরবর্তীতে ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে Cop-16 সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে Green Climate Fund (GCF) প্রতিষ্ঠা করা হয়েছিল।
৮৫। Candidates are required to get the centre before 09:00 AM .
(ক) at
(খ) to
(গ) in
(ঘ) into
উত্তর: (খ) to.
ব্যাখ্যা: “Get to a place” অর্থ: কোনো স্থানে পৌঁছানো (reach/arrive)। অন্য option গুলো হলো: (ক) at- “get at” অর্থ পৌঁছানো নয়; “arrive at” হতে পারতো, (গ) in- “get in” অর্থ প্রবেশ করা বা ভিতরে ঢোকা (of a vehicle or room), গন্তব্যে পৌঁছানো নয়, (ঘ) into- “get into” অর্থ ভেতরে ঢোকা বা শুরু করা; এর দ্বারা “reach the centre" অর্থ প্রকাশ পায় না।
৮৬। ভাইরাস সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক?
(ক) এদের যেকোনো সিনথেটিক নিউট্রিয়েন্ট মিডিয়ামে কালচার করা যায়
(খ) এদের জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ এবং আরএনএ থাকে
(গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী
(ঘ) ভাইরাস হল অণুবীক্ষণিক জীবন্ত প্রাণী
উত্তর: (গ) এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী।
ব্যাখ্যা: ভাইরাস হলো অতি-আণুবীক্ষণিক সত্তা যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে সংখ্যাবৃদ্ধি ও রোগ সৃষ্টি করতে পারে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় জীবন যাপন করে। এরা এক ধরণের অন্তঃকোষীয় পরজীবী। এরা এক্যারিওটা শ্রেণির সদস্য এবং অকোষীয়। জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকরী হলো ভাইরাস। ভাইরাসে কোষপ্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম অনুপস্থিত। ভাইরাস দুটি অংশে গঠিত। যথা: প্রোটিন আবরণ বা ক্যাপসিড এবং নিউক্লিক এসিড DNA অথবা RNA যেকোন একটি।
৮৭। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
(ক) লিগনিন
(খ) রেজিন
(গ) হেমি সেলুলোজ
(ঘ) সেলুলোজ
উত্তর: (ঘ) সেলুলোজ।
ব্যাখ্যা: কাগজের প্রধান রাসায়নিক উপাদান হলো সেলুলোজ। এটি উদ্ভিদ থেকে প্রাপ্ত এক ধরণের জৈব কার্বোহাইড্রেট পলিমার, যা মূলত কাঠ, তুলা বা অন্যান্য উদ্ভিজ্জ তন্তু থেকে উৎপাদিত মণ্ড বা পাল্পের প্রধান উপাদান হিসেবে কাগজ তৈরিতে ব্যবহৃত হয়।
৮৮। পারস্য উপসাগর থেকে জ্বালানী তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ডকট্রিন' অনুসরণ করে?
(ক) মনরো
(গ) বুশ
(খ) ট্রুম্যান
(ঘ) কার্টার
উত্তর: (ঘ) কার্টার।
ব্যাখ্যা: ১৯৮০ সালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার এবং পারস্য উপসাগরে তেল ও জ্বালানী স্বার্থ রক্ষায় জিমি কার্টার যে নীতি অনুসরণ করেছিল তা ‘কার্টার ডকট্রিন' নামে পরিচিতি পায়।
৮৯। কোন দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে?
(ক) অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড
(খ) ইউক্রেন এবং জর্জিয়া
(গ) সুইডেন এবং ফিনল্যান্ড
(ঘ) মলদোভা এবং বেলারুশ
উত্তর: (গ) সুইডেন এবং ফিনল্যান্ড।
ব্যাখ্যা: ঐতিহাসিকভাবে নিরপেক্ষতার নীতি অনুসরণ করলেও ৪ এপ্রিল, ২০২৩ সালে ফিনল্যান্ড (৩১তম) এবং ৭ মার্চ, ২০২৪ সালে সুইডেন (৩২তম) NATO তে যোগদান করে। যা ইউরোপের ভূ-রাজনীতিক ও সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছে।
৯০। সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় ‘সামাজিক থেকে।
(ক) আচরন
(খ) বৈষম্য
(গ) প্রথা
(ঘ) নীতি
উত্তর: (গ) প্রথা।
ব্যাখ্যা: সাংস্কৃতিক মূল্যবোধ হলো সেই নীতি, বিশ্বাস, আচার-আচরণ ও রীতিনীতি যা সমাজের মানুষের আচরণ ও জীবন পরিচালনায় প্রভাব ফেলে। এই মূল্যবোধ সবচেয়ে বেশি উদ্ভূত হয় ‘সামাজিক প্রথা' থেকে। কারণ প্রথা হলো সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত রীতিনীতি, অনুষ্ঠান, উৎসব এবং অভ্যাসগুলোর সংহত রূপ। প্রথাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে মানুষের মনোভাব, আচরণ ও নৈতিকতাকে প্রভাবিত করে। ফলে সামাজিক প্রথার মাধ্যমে সাংস্কৃতিক মূল্যবোধ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের ঐতিহ্য, শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড বজায় থাকে।
৯১। কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই?
(ক) শৈবাল
(খ) ছত্রাক
(গ) ভাইরাস
(ঘ) ব্যাকটেরিয়া
উত্তর: (গ) ভাইরাস।
ব্যাখ্যা: ভাইরাস: ভাইরাসে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই অনুপস্থিত।
শৈবাল ও ছত্রাক: এদের সুগঠিত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। এরা ইউক্যারিওটিক জীব।
ব্যাকটেরিয়া: এদের সাইটোপ্লাজম থাকে, তবে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা প্রোক্যারিওটিক জীব। কিন্তু ভাইরাসের মতো এদের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম উভয়ই অনুপস্থিত এমনটা নয়।
৯২। x² – (p+q)x + pq = 0 এর সমাধান সেট হবে:
উত্তর: (ক) {p, q}
(ক) {p, q}
(গ) {-p, q}
(খ) {p, -q)}
(ঘ){-P, -q}
ব্যাখ্যা: x² – (p+q)x + pq = 0
বা, x² – px+qx + pq = 0
বা, x(x - p) - q(x − p) = 0
বা, (x - p) (x – q) = 0
x = p, q
:: সমাধান সেট, S = {p,q}
৯৩। 3 + 3/2 + 3/4 + ........ + 3/64 ধারাটিতে মোট কতটি পদ আছে?
(ক) 5
(খ) 6
(গ) 7
(ঘ) 8
উত্তর: (গ) 7
ব্যাখ্যা: প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = (3/2) ÷ 3 = 1/2
আমরা জানি,
n-তম পদ = a rⁿ⁻¹
বা, arⁿ⁻¹ = 3/64
বা, 3 × (1/2)ⁿ⁻¹ = 3/64
বা, (1/2)ⁿ⁻¹ = 1/64
বা, (1/2)ⁿ⁻¹ = (1/2)⁶
বা, n − 1 = 6
বা, n = 6 + 1
বা, n = 7
:: পদসংখ্যা, n = 7টি।
৯৪। আপনার পারসোনাল কম্পিউটার (পিসি) কোন একটি প্রোগ্রাম এর কর্মদক্ষতা (performance) বৃদ্ধির জন্য কোন কাজটি করা সর্বোত্তম হবে বলে আপনি মনে করেন?
(ক) প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster
(খ) পিসির Configuration উন্নত করা
(গ) খুব দ্রুত গতির I/O devices লাগানো
(ঘ) খ ও গ উভয়েই
উত্তর: (ক) প্রোগ্রামটির জন্য এমন একটা এলগরিদম তৈরি করা যা asymptotically faster.
ব্যাখ্যা: যেকোনো প্রোগ্রামের মূল ভিত্তি হলো তার লজিক বা অ্যালগরিদম, যা ইনপুট ডেটার পরিমাণের সাথে সময়ের সম্পর্ক নির্ধারণ করে। হার্ডওয়্যার উন্নত করলে প্রোগ্রামের গতি কিছুটা বাড়ে ঠিকই, কিন্তু ডেটার পরিমাণ যখন অনেক বড় হয়, তখন সাধারণ হার্ডওয়্যার আপগ্রেড কোনো কাজে আসে না। উদাহরণস্বরূপ, একটি অদক্ষ অ্যালগরিদম উন্নত পিসিতেও কয়েক ঘণ্টা সময় নিতে পারে, যেখানে একটি দক্ষ অ্যালগরিদম সাধারণ পিসিতেও মাত্র কয়েক সেকেন্ডে কাজ শেষ করে। এছাড়া উন্নত অ্যালগরিদম কম্পিউটারের প্রসেসিং পাওয়ার ও মেমোরি সাশ্রয় করে, যা দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান। তাই সীমিত হার্ডওয়্যারে সর্বোচ্চ আউটপুট পেতে অ্যালগরিদমের দক্ষতা বৃদ্ধিই হলো সবচেয়ে বিজ্ঞানসম্মত ও বুদ্ধিমান উপায়।
৯৫। যদি 0 <x< 1 হয়, তবে নিচের কোনটি সবচেয়ে বড় হবে-
(ক) x
(খ) 2x
(গ) x²
(ঘ) x + 1
উত্তর: (ঘ) x + 1
ব্যাখ্যা:
ধরি, x = 0.5 [:. 0 < x < 1]
(ক) x = 0.5
(খ) 2x = 2 x 0.5 = 1
(গ) x² = (0.5)² = 0.25
(ঘ) x + 1 = 0.5 + 1 = 1.5
সুতরাং, সবচেয়ে বড় মান = x + 1
৯৬। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ x, x/2, 3x/2 ক্ষুদ্রতম কোণের মান রেডিয়ানে কত হবে?
(ক) π/6
(খ) π/3
(গ) π/2
(ঘ) 2π/3
উত্তর: (ক) π/6
ব্যাখ্যা: আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° বা π (রেডিয়ানে)
শর্তমতে, x, x/2, 3x/2 = π
বা, (2x + x + 3x) /2 = π
বা, 6x/2 = π
বা, x = π/3
এখানে, x/2 = (π/3)/2 = π/6
এবং 3x/2 = 3/2 × π/3 = π/2
: ক্ষুদ্রতম কোণ = π/6
৯৭। ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
(ক) 10080
(গ) 3360
(খ) 6720
(ঘ) 3359
উত্তর: (গ) 3360.
ব্যাখ্যা: ABSCISSA শব্দটিতে মোট বর্ণ ৪টি। যার মধ্যে একজাতীয় বর্ণ A আছে 2টি এবং S আছে 3টি।
: শব্দটির বিন্যাস সংখ্যা = 8! / 2!×3!
= 8x7x6x5x4x3!
2!×3!
= 8 × 7 × 6 × 5 × 2
= 3360
৯৮। Which one is a coordinating conjunction?
(ক) since
(খ) lest
(গ) as
(ঘ) so
উত্তর: (ঘ) so.
ব্যাখ্যা: Coordinating conjunction একই ধরনের একাধিক Grammatical Item কে সংযুক্ত করে থাকে এবং সাধারণত Compound sentence গঠনে ব্যবহৃত হয়। coordinating conjunction মনে রাখার একটি প্রচলিত কৌশল হলো- FANBOYS - For And Nor, But, Or, Yet, So-Word coordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়। অন্য Option গুলো - (ক) since, (খ) lest এবং (গ) as মূলত subordinating conjunction.
৯৯। দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
(ক) উদ্ধার
(খ) পুনর্বাসন
(গ) পুনর্গঠন
(ঘ) প্রস্তুতি
উত্তর: (ঘ) প্রস্তুতি।
ব্যাখ্যা: দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ও প্রধান ধাপ হলো দুর্যোগ প্রস্তুতি । এই পর্যায়ে দুর্যোগ আসার আগেই ঝুঁকির ম্যাপিং, সতর্কবার্তা ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি এবং উদ্ধার তৎপরতার জন্য প্রয়োজনীয় পূর্ব-পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করা হয় । এটি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে মূল ভূমিকা পালন করে।
১০০। কোনটি মাইক্রোওয়েভ ওভেনের কার্যনীতিকে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে?
(ক) উচ্চ তাপ বিকিরণ এবং খাদ্য কণাগুলিতে পরিবহন
(খ) খাদ্য কণাগুলিতে ইনফ্রা-রেড বিকিরণ এবং শোষণ
(গ) পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং
(ঘ) ঘূর্ণনের কারণে ডাই-ইলেকট্রিক হিটিং
উত্তর: (গ) পানির অণুগুলির ইন্ডাকশন হিটিং।
ব্যাখ্যা: একটি microwave oven মূলত dielectric heating-এর নীতি বা principle ব্যবহার করে কাজ করে। এটি microwaves (high-frequency radio waves) তৈরি করার জন্য একটি magnetron ব্যবহার করে, যা oven cavity-র ভেতরে পাঠানো হয়। সেখানে তরঙ্গগুলো metal walls-এ ধাক্কা খেয়ে প্রতিফলিত হয় এবং খাবারের ভেতরে penetrate করে। এই electromagnetic field খাবারের ভেতরে থাকা পানি, fat এবং sugar molecules-গুলোকে খুব দ্রুত vibrate করায়, এই প্রক্রিয়াটিকে dielectric interaction বলা হয়, যা molecular friction-এর মাধ্যমে তাপ বা heat তৈরি করে। এর ফলে খাবার ভেতর থেকে বাইরের দিকে রান্না হয়। একটি rotating turntable খাবারকে hot এবং cold spots-এর মধ্য দিয়ে ঘুরিয়ে সব জায়গায় সমানভাবে heating নিশ্চিত করতে সাহায্য করে।"
১০১। বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি?
(ক) জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপির দ্রুত প্রবৃদ্ধি
(খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা
(গ) রেমিট্যান্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস
(ঘ) রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া
উত্তর: (খ) শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা।
ব্যাখ্যা: বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় অসঙ্গতি হলো শক্তিশালী অর্থনৈতিক সূচকের বিপরীতে দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন। জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস ও রপ্তানি-রেমিট্যান্সে অগ্রগতি হলেও আমলাতান্ত্রিক জটিলতা, খেলাপি ঋণ, বিচারের দেরি ও রাজনৈতিক দলীয়করণ স্বচ্ছতা- জবাবদিহিতা নষ্ট করছে। ফলে প্রতিষ্ঠানগুলো পেশাদার হয়নি, আয়-বৈষম্য বেড়েছে এবং দুর্নীতি-অপচয় টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
১০২। Identify the sentence where ' up' functions as a noun-
(ক) He turned the volume up
(খ) Business confidence is on the up
(গ) We live just up the road
(ঘ) Our system should be up by afternoon
উত্তর: (খ) Business confidence is on the up.
ব্যাখ্যা: option (খ) তে Prepositional phrase- ‘on the up' এ Noun Phrase- 'the up' এর up হলো Noun. অন্য option-গুলো: (ক) তে up (turn.....up), verb turn কে modify করছে, তাই এটি adverb, option (গ) তে up- preposition, যা noun phrase (the road) এর পূর্বে বসে একে verb এর সাথে যুক্ত করেছে এবং option (ঘ) তে up একটি predicate adjective হিসেবে subject (the system) কে modify করছে।
১০৩। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ- চুম্বকীয় বর্ণালীর কোন অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?
(ক) অবলোহিত অঞ্চল
(খ) দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
(গ) অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
(ঘ) এক্স-রে এবং গামা-রে অঞ্চল
উত্তর: (ক) অবলোহিত অঞ্চল।
ব্যাখ্যা: অবলোহিত অঞ্চল: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে মূলত ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে।
দৃশ্যমান অঞ্চল: এটি মূলত হাবল স্পেস টেলিস্কোপের (Hubble) প্রধান ক্ষেত্র।
অতিবেগুনী অঞ্চল: এই অঞ্চলেও হাবল টেলিস্কোপ আংশিকভাবে ব্যবহৃত হয়। এক্স-রে এবং গামা-রে: এগুলো পর্যবেক্ষণের জন্য চন্দ্রা (Chandra) বা ফার্মি (Fermi) এর মতো আলাদা বিশেষ টেলিস্কোপ ব্যবহৃত হয়।
১০৪। In William Shakeseapre's play As you like it, the Seven Ages of Man speech was delivered by-
(ক) Oliver
(খ) Orlando
(গ) Jaques
(ঘ) Rosalind
উত্তর: (গ) Jaques.
ব্যাখ্যা: Shakespeare এর নাটক As You Like It এর Act II, Scene VII 4 the Seven Ages of Man speech উপস্থাপিত হয়েছে Jaques চরিত্রের মাধ্যমে।
১০৫। Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল?
(ক) অ্যাপ্লিকেশন লেয়ার
(খ) নেটওয়ার্ক লেয়ার
(গ) ট্রান্সপোর্ট লেয়ার
(ঘ) ডেটালিঙ্ক লেয়ার
উত্তর: (গ) ট্রান্সপোর্ট লেয়ার।
ব্যাখ্যা: OSI রেফারেন্স মডেল হলো একটি স্ট্যান্ডার্ড মডেল যা নেটওয়ার্ক কমিউনিকেশনকে ৭টি লেয়ারে ভাগ করে। লেয়ারগুলো উপরের লেয়ার থেকে নিচের লেয়ারের দিকে হলো:
১. অ্যাপ্লিকেশন লেয়ার (Application Layer)- ব্যবহারকারীর সফটওয়্যার ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস। যেমন: ওয়েব ব্রাউজার, ইমেইল ক্লায়েন্ট। ২. প্রেজেন্টেশন লেয়ার (Presentation Layer)- ডেটা ফরম্যাট, এনক্রিপশন ও ডিক্রিপশন।
৩. সেশন লেয়ার (Session Layer)- দুই ডিভাইসের মধ্যে সংযোগ তৈরি ও পরিচালনা।
৪. ট্রান্সপোর্ট লেয়ার (Transport Layer)- নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার, যেমন TCP ও UDP।
৫. নেটওয়ার্ক লেয়ার (Network Layer)- ডেটা রাউটিং ও ঠিকানাকরণ, যেমন IP।
৬. ডেটা লিঙ্ক লেয়ার (Data Link Layer)- ফ্রেম তৈরি, ত্রুটি চেক ও স্থানান্তর, যেমন Ethernet।
৭. ফিজিক্যাল লেয়ার (Physical Layer)- ফিজিক্যাল মিডিয়া, বাইট বা বিটের মাধ্যমে ডেটা প্রেরণ।
সুতরাং, Transmission Control Protocol (TCP), OSI রেফারেন্স মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল।
১০৬। চীনের উদ্যোগে চালু করা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর প্রাথমিক লক্ষ্য কী?
(ক) একটি নতুন আন্তর্জাতিক মুদ্রা প্রতিষ্ঠা করা
(খ) নৌ ঘাঁটির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক সম্প্রসারণ
(গ) বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন
(ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা
উত্তর: (ঘ) বাণিজ্য এবং অবকাঠামোর একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা।
ব্যাখ্যা: আর্থ-সামাজিক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ২০১৩ সালে BRI ঘোষণা করেন। এই কর্মসূচি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬৮টি দেশের এবং বিশ্ব জনসংখ্যার ৬০% এর মধ্যে Connectivity গড়ে তুলবে। ২০১৬ সালে শি জিনপিং এর ঢাকা সফরের সময় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে BRI তে যুক্ত হয়।
১০৭। ‘ই’ এর মাত্রার উপরের অংশের নাম কী?
(ক) চৈতন
(খ) আঁকড়ি
(গ) পাগড়ি
(ঘ) জোড় আকঁড়ি
উত্তর: (ক) চৈতন।
ব্যাখ্যা: ‘ই’ (ই, ঈ, উ, ঊ, ঐ, ঔ, ট, ঠ) বর্ণের মাত্রার ওপরের ঢেউ খেলানো বা লেজের মতো অংশটির শুদ্ধ নাম হলো চৈতন বা টিকি। ব্যাকরণবিদ হায়াৎ মামুদ তাঁর ‘বাংলা লেখার নিয়মকানুন' বইয়ে এই অংশটিকে ‘চৈতন’ হিসেবে উল্লেখ করেছেন, যা দেখতে অনেকটা টিকি বা লম্বা চুলের গোছার মতো।
১০৮। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
(ক) ১৮৪৬
(খ) ১৮৬৭
(গ) ১৮৯৮
(ঘ) ১৯০৫
উত্তর: (খ) ১৮৬৭।
ব্যাখ্যা: ৩০ মার্চ, ১৮৬৭ সালে ৭.২ মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়ার নিকট হতে যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে।
১০৯। পরমাণু চুল্লীতে সচরাচর কোন জ্বালানী ব্যবহার করা হয়?
(ক) ইউরেনিয়াম-২৩৫
(খ) ইউরেনিয়াম-২৩৮
(গ) থোরিয়াম-১৩২
(ঘ) প্লুটোনিয়াম-২৪০
উত্তর: (ক) ইউরেনিয়াম-২৩৫।
ব্যাখ্যা: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু চুল্লিতে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিশন (Nuclear Fission) বিক্রিয়া ঘটানো হয়। ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপটি এই কাজের জন্য সবচেয়ে উপযোগী কারণ এটি একটি সহজলভ্য ‘ফিসাইল' (Fissile) পদার্থ, যার অর্থ হলো একটি নিউট্রন দ্বারা আঘাত করলে এর নিউক্লিয়াস খুব সহজেই ভেঙে যায়। একটি ইউরেনিয়াম-২৩৫ পরমাণু ভাঙলে তা থেকে প্রচুর শক্তির পাশাপাশি আরও ২-৩টি নিউট্রন বের হয়, যা অন্য পরমাণুগুলোকে ভাঙতে সাহায্য করে এবং অবিচ্ছিন্নভাবে শক্তি উৎপন্ন করে।
১১০। মুনাফার হার কত হলে কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে 10 বছরে দ্বিগুণ হবে?
(ক) 5.17%
(খ) 6.17%
(গ) 7.17%
(ঘ) 8.17%
উত্তর: (গ) 7.17%
ব্যাখ্যা: ধরি, আসল = P, মুনাফার হার = r, সময় n = 10
এবং চক্রবৃদ্ধি মূলধন, C = 2P
আমরা জানি,
C = P(1+r)ⁿ
বা, 2P = P(1+r)ⁿ
বা, 1 + r = 10√2
বা, r = 10√2 – 1
বা, r = 0.07177 x 100%
বা, r = 7.17%
১১১। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-
(ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট
(খ) হিমালয়, আল্পস, রকি
(গ) হিমালয়, রকি, বিন্দা
(ঘ) আল্পস, হেনরি, ফুজিয়ামা
উত্তর: (ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট
ব্যাখ্যা: ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট।
ভঙ্গিল পর্বত (Fold Mountain): উত্তর আমেরিকার রকি পর্বতমালা একটি প্রধান ভঙ্গিল পর্বত। এছাড়া হিমালয় এবং আল্পসও এই শ্রেণির অন্তর্গত।
আগ্নেয় পর্বত (Volcanic Mountain): ইতালির ভিসুভিয়াস একটি সুপরিচিত আগ্নেয় পর্বত, যা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সঞ্চিত লাভা ও ছাই থেকে তৈরি হয়েছে।
স্তূপ পর্বত (Block Mountain): জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো স্তূপ পর্বতের একটি আদর্শ উদাহরণ।
১১২। বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কী?
(ক) বিষুবরেখা
(খ) ট্রপোপজ
(গ) কারমান লাইন
(ঘ) কলোরাডো লাইন
উত্তর: (গ) কারমান লাইন।
ব্যাখ্যা: বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম কারমান লাইন (Kármán line)। এটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (প্রায় ৬২ মাইল) উচ্চতায় অবস্থিত একটি কাল্পনিক সীমানা।
১১৩। ‘ময়দান, মুনাফা, বই' শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত?
(ক) উর্দু
(গ) আরবি
(খ) ফারসি
(ঘ) পর্তুগীজ
উত্তর: (গ) আরবি।
ব্যাখ্যা: ময়দান, মুনাফা ও বই – শব্দগুলো আরবি ভাষা থেকে আগত। ময়দান অর্থ- খোলা মাঠ বা চত্বর, মুনাফা অর্থ লাভ বা সুবিধা এবং বই শব্দটির অর্থ পুঁথি বা গ্রন্থ।
১১৪। ‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন'- এটি কোন ধরনের বাক্য?
(ক) ইচ্ছাসূচক
(খ) অনুজ্ঞাসূচক
(গ) প্রশ্নবোধক
(ঘ) অস্থিবাচক
উত্তর: (ঘ) অস্থিবাচক।
ব্যাখ্যা: ‘মা তাঁর সন্তানদের ভালোবাসেন এটি একটি অস্থিবাচক (Affirmative) বাক্য। কারণ এতে কোনো প্রকার ‘না/নয়/নি বা নিষেধসূচক শব্দ ব্যবহৃত হয়নি। বাক্যটি সরাসরি মায়ের ভালোবাসার ইতিবাচক কাজ বা ঘটনাকে স্বীকৃতি দেয়। কোনো কিছু অস্বীকার, আদেশ বা বিস্ময় প্রকাশ করে না।
১১৫। একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি. গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে?
(ক) ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
(খ) ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
(গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
(ঘ) ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
উত্তর: (গ) ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে।
ব্যাখ্যা: আপনি যখন ঘনকটিকে আরও ২ সে.মি. গভীরে ঠেলে দিচ্ছেন, তখন এটি আগের চেয়ে বেশি আয়তনের পানি অপসারণ করছে। আর্কিমিডিসের নীতি অনুযায়ী, অপসারিত পানির পরিমাণ বাড়লে প্লবতা বলও বেড়ে যায়। যখনই আপনি হাত সরিয়ে নেবেন, এই অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল ঘনকটিকে আবার ওপরের দিকে ঠেলে দেবে। এটি ততক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকবে যতক্ষণ না তার ওজন এবং প্লবতা আবার সমান হচ্ছে। যেহেতু ঘনকটির ওজন পরিবর্তন হয়নি, তাই ভারসাম্য রক্ষার জন্য তাকে ঠিক আগের মতোই অর্ধেক ডুবে থাকা অবস্থায় ফিরে আসতে হবে।
১১৬। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি?
(ক) উপজেলা ও ইউনিয়ন পরিষদের মধ্যে দ্বৈত প্রশাসনিক কর্তৃত্ব
(খ) সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রিকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্ৰীভূত
(গ) পৌরসভা পর্যায়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অভাব
(ঘ) দাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা
উত্তর: (খ) সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রিকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতিকেন্দ্রীভূত।
ব্যাখ্যা: বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হিসেবে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপকে ধরা হয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের ওপর সংসদ সদস্যদের হস্তক্ষেপ এবং প্রশাসনের নিয়ন্ত্রণ স্থানীয় শাসনের কার্যকারিতা কমিয়ে দেয়। সংবিধানের ৫৯ ও ৬০ নং অনুচ্ছেদের উদ্দেশ্য হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতিকে প্রতিষ্ঠিত করা। এ নীতিতে স্থানীয় সরকারকে আর্থিক অপ্রশাসনিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ও ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতার কেন্দ্রীকরণ কেনো ঘটে তা নিয়ে Jean-Claude Garcial-Jamor চারটি কারণ নির্দেশ করেন, যার মধ্যে সরকারের হস্তক্ষেপ অন্তর্ভুক্ত।
১১৭। বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-
(ক) হরিধান, রূপালী
(গ) ব্রি-শাইল, বলাকা
(খ) ইরাটম, বর্ণালী
(ঘ) হীরা, উত্তরণ
উত্তর: (গ) ব্রি-শাইল, বলাকা।
ব্যাখ্যা: বাংলাদেশের উচ্চফলনশীল (উফসি) জাতের কয়েকটি ধানের নাম: হিরা, ময়না, সোনার বাংলা, ইরি, ইরাটম, ব্রিশাইল, মালাইরি, বাংলামতি ইত্যাদি। উচ্চফলনশীল কয়েকটি গমের নাম: বলাকা, দোয়েল শতাব্দি, আনন্দ ইত্যাদি।
১৬১। An element required in a paragraph for smooth flow of ideas is called a-
(ক) transition sentence
(খ) topic sentence
(গ) supporting sentence
(ঘ) concluding sentence
উত্তর: (ক) transition sentence.
ব্যাখ্যা: Paragraph-এ idea গুলোকে সাবলীলভাবে যুক্ত (link/bridge) করে যে বাক্য, তা transition sentence অন্য option-গুলো: (খ) topic sentence মূল ধারণা/বক্তব্য, (গ) supporting sentence এর ভাবনার বিকাশ বা ব্যাপ্তি ঘটায়। (ঘ) concluding sentence শেষে সারাংশ/সমাপ্তি টানে।
১৬২। ‘বেতার, বিপত্নীক’- শব্দ দুটি কোন সমাসের উদাহরণ?
(ক) নঞ তৎপুরুষ, বহুব্রীহি
(খ) কর্মধারয়, বহুব্রীহি
(গ) অব্যয়ীভাব, তৎপুরুষ
(ঘ) তৃতীয় তৎপরুষ, দ্বিগু সমাস
উত্তর: (ক) নঞ তৎপুরুষ, বহুব্রীহি।
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণে ‘বেতার’ এবং ‘বিপত্নীক' শব্দ দুটি সমাসের ক্ষেত্রে নঞ তৎপুরুষ এবং বহুব্রীহি উভয় নিয়মেই ব্যাখ্যা করা যায়, তবে সমাসবদ্ধ পদের অর্থ অনুযায়ী এদের প্রয়োগ ভিন্ন হয়।
১৬৩। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিভক্তকারী রেখা হলো _____ উত্তর অক্ষাংশ।
(ক) ৩৮°
(খ) ৩৪°
(গ) ৪৯°
(ঘ) ২৩.৫০°
উত্তর: (ক) ৩৮।
ব্যাখ্যা: ১৯৪৫ সালে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তীতে সোভিয়েত নিয়ন্ত্রিত উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দক্ষিণ কোরিয়াকে সাময়িক বিভাজনের জন্য ৩৮° উত্তর অক্ষাংশকে চিহ্নিত করা হয়েছিল। যা পরবর্তীতে দুই কোরিয়ার স্থায়ী সীমা হিসেবে পরিচিতি পায়।
১৬৪। কোনটি ‘ভাত’ এর প্রতিশব্দ?
(ক) অলিপিক
(খ) প্রভঞ্জন
(গ) মহি
(ঘ) তণভুল
উত্তর: (ঘ) তণভুল।
ব্যাখ্যা: ভাত এর প্রধান প্রতিশব্দ হলো অন্ন, ওদন। এছাড়াও
তণডুল চাল বা ভাত অর্থে ব্যবহৃত হয়।
প্রভঞ্জন শব্দের অর্থ হলো- প্রবল বায়ু, ঝড়, প্রচন্ড বাতাস ইত্যাদি।
১৬৫। একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে?
(ক) পেন্সিলটি জানালার নিচে আছে
(খ) পেন্সিলটি জানালার উপরে আছে
(গ) পেন্সিলটি জানালার মধ্যে অবস্থান করছে
(ঘ) বাক্সটি পেন্সিলের নিচে অবস্থান করছে
উত্তর: (ক) পেন্সিলটি জানালার নিচে আছে।
ব্যাখ্যা:
জানালা
পেন্সিল বাক্স
তাক
১৬৬। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না?
(ক) ধামরাই
(গ) কালিয়াকৈর
(খ) কেরাণীগঞ্জ
(ঘ) সাভার
উত্তর: (গ) কালিয়াকৈর।
ব্যাখ্যা: যুদ্ধকালীন সময়ে হালিম বাহিনীর মুক্তিযোদ্ধাদের তিনটি ইউনিট ও পাঁচটি কোম্পানিতে ভাগ করা হয়েছিল। অধ্যক্ষ রউফ খানের নেতৃত্বে হরিরামপুর-শিবালয়-ঘিওর- দৌলতপুর অঞ্চল। তবারক হোসেন লুডুর নেতৃত্বে সিঙ্গাইর- মানিকগঞ্জ-সাটুরিয়া ও সাভার অঞ্চল এবং সিরাজউদ্দিনের নেতৃত্বাধীন ইউনিটটি ছিল ঢাকার নবাবগঞ্জ-দোহার- কেরাণীগঞ্জে।
১৬৭। ০.৫ × ০.০৫ × ০.০০৫ =?
(ক) ০.১২৫
(গ) ০.০০১২৫
(খ) ০.০১২৫
(ঘ) ০.০০০১২৫
উত্তর: ঘ) ০.০০০১২৫।
ব্যাখ্যা: এখানে, ০.৫ × ০.০৫ × ০.০০৫
= ০.০২৫ × ০.০০৫
= ০.০০০১২৫
১৬৮। ‘রাজপথ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
(ক) রাজা ও পথ
(খ) রাজার পথ
(গ) বিশাল পথ
(ঘ) পথের রাজা
উত্তর: (ঘ) পথের রাজা।
ব্যাখ্যা: ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্যে ‘রাজা’
শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে আসে। যেমন- পথের রাজা = রাজপথ, হাঁসের রাজা = রাজহাঁস ইত্যাদি।
১৬৯। 2/5, 3/5 ও 6/15 ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) হবে-
(ক) 7/5
(খ) 6/5
(গ) 1/15
(ঘ) 6/15
উত্তর: (খ) 6/5
ব্যাখ্যা: এখানে ভগ্নাংশগুলো 5, 5 ও 15 এবং এর গ.সা.গু. = 5
লবগুলো 2, 3 ও 6 এর ল.সা.গু. = 6
:. নির্ণেয় ভগ্নাংশগুলোর ল.সা.গু. 6/5
১৭০। স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে?
(ক) এটি প্রশাসনিক চাপ বাড়ায়
(খ) এটি রাজনৈতিক প্রতিযোগিতা কমায়
(গ) এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়
(ঘ) উপরের সবগুলো
উত্তর: (গ) এটি জনগণের নজরদারি ও সচেতন মূল্যায়নের জন্য সুযোগ দেয়।
ব্যাখ্যা:সু-শাসনে স্বচ্ছতা (Transparency) হলো সরকারের সিদ্ধান্ত, নীতি প্রণয়ন এবং প্রশাসনিক কার্যক্রম সকলের জন্য স্পষ্ট ও বোঝার উপযোগী রাখা। এটি নাগরিকদের নজরদারি ও সচেতন মূল্যায়নের সুযোগ প্রদান করে, যার ফলে তারা সরকারের কার্যক্রমকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। স্বচ্ছতার কারণে নাগরিকদের ধারণা এবং বিশ্বাস সরকার ও প্রশাসনের প্রতি উন্নত ও স্পষ্ট হয়। পাশাপাশি এটি দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ নিশ্চিত করে, যা সুশাসনকে কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তোলে।
১৭১। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘যাত্রা’ উপন্যাসটি লিখেছেন-
(ক) শওকত ওসমান
(খ) শহিদুল জহির (ঘ) সেলিনা হোসেন
(গ) শওকত আলী
উত্তর: (গ) শওকত আলী।
ব্যাখ্যা: শওকত আলী (১৯৩৬-২০১৮) একজন কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক। তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস ‘পিঙ্গল আকাশ” এবং শেষ উপন্যাস ‘মাদারডাঙ্গার কথা’। ‘প্রদোষে প্রাকৃতজন' ইতিহাস ও ঐতিহ্য আশ্রিত উপন্যাস। ‘যাত্রা’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ‘নাঢ়াই’ উপন্যাসটি তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে রচিত। ‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ এবং ‘পূর্বরাত্রি পূর্বদিন' তাঁর ত্রয়ী উপন্যাস।
১৭২। Identify the compound sentence :
(ক) Eigher you do it or you will be fined
(খ) Unless you do it, you will be fined
(গ) Do it or I shall fine you
(ঘ) You have to do it, otherwise I will fine you
উত্তর: Blank
ব্যাখ্যা: Option (ক), (গ) ও (ঘ) তিনটিকেই সঠিক বিবেচনা
করা যেতে পারে।
১৭৩। ‘কাআ তরুবর পঞ্চ বি ডাল' -পদটির রচয়িতা কে?
(ক) লুইপা
(গ) শবরপা
(খ) ভুসুরুপা
(ঘ) কাহুপা
উত্তর: (ক) লুইপা।
ব্যাখ্যা: চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপা। ১ম পদটি হলো-
কাআ তরুবর পঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পইঠো কাল
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।
লুই ভণই গুরু পুচ্ছিঅ জাণ ॥
অর্থ: শ্রেষ্ঠ তরু এই শরীর, পাঁচটি তার ডাল। চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। চিত্তকে দৃঢ় করে মহাসুখ পরিমাণ কর। লুই বলেন, গুরুকে শুধিয়ে জেনে নাও।
১৭৪। কোন টিস্যু পেশীকে হাড়ের সাথে সংযুক্ত রাখে?
(ক) তরুণাস্থি
(খ) লিগামেন্ট
(গ) টেন্ডন
(ঘ) অ্যারিওলার টিস্যু
উত্তর: (গ) টেন্ডন।
ব্যাখ্যা: টেনডন: টেনডন হলো ঘন, মজবুত, শ্বেত বর্ণের নমনীয় ও অস্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু যেগুলো মাংসপেশির প্রান্তে অবস্থান করে পেশি ও অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে।
১৭৫। Habeas Corpus writ দায়ের করা হয় সংবিধানের অনুচ্ছেদ লংঘনের কারণে।
(ক) ৩১
(খ) ৩২
(গ) ৩৪
উত্তর: (ঘ) ৩৩।
ব্যাখ্যা: হেবিয়াস কর্পাস মূলত অনুচ্ছেদ ৩৩-এর অধিকার রক্ষার জন্য ব্যবহৃত হয়। এই অনুচ্ছেদে বলা হয়েছে: গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দ্রুততম সময়ে তার গ্রেপ্তারের কারণ জানাতে হবে। তাকে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। যদি কাউকে এই নিয়ম না মেনে আটকে রাখা হয়, তবেই হেবিয়াস কর্পাস রিট করা হয়।
১৭৬। A = {x: x স্বাভাবিক সংখ্যা এবং x <= 5} হলে, P(A) এর উপাদান সংখ্যা হবে :
(ক) 64
(খ) 32
(গ) 16
(ঘ) ৪
উত্তর: (খ) 32.
ব্যাখ্যা: দেওয়া আছে,
A = {x; x স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 5}
5 বা 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5
:: A = {1,2,3,4,5}
এখানে, উপাদান সংখ্যা n = 5
১৭৭। What gender is the word 'monarch?
(ক) masculine
(খ) feminine
(গ) neuter
(ঘ) common
উত্তর: (ঘ) common.
ব্যাখ্যা: monarch বলতে পুরুষ/নারী যেকোনো শাসককে বোঝায়, অর্থাৎ এটি gender neutral noun, তাই common gender হবে।
১৭৮। কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?
(ক) কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম
(খ) নৈতিক নির্দেশ ছাড়া প্রথা ও ঐতিহ্য
(গ) নৈতিক আচরন নির্দেশক বিশ্বাস ও নীতি
(ঘ) সামাজিক শৃঙ্খলার আইনি বাধ্যবাধকতা
উত্তর: (গ) নৈতিক আচরন নির্দেশক বিশ্বাস ও নীতি।
ব্যাখ্যা: মূল্যবোধ হলো মানুষের আচরণ, সিদ্ধান্ত ও জীবনমানকে পরিচালিত করার নৈতিক মানদণ্ড। এটি শুধু বাহ্যিক আচরণ নয়, বরং মানুষের অভ্যন্তরীণ বিশ্বাস ও নীতি প্রতিফলিত করে। যে ব্যক্তি নির্দিষ্ট বিশ্বাস ও নীতির ভিত্তিতে নৈতিক আচরণ করে, তার আচরণে মূল্যবোধের মূল সারসত্তা প্রকাশ পায়। অর্থাৎ, মূল্যবোধের সারসত্তা হলো নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি, যা মানুষকে সততা, ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এই সারসত্তা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা, নৈতিকতা ও সুশাসনের ভিত্তি হিসেবে কাজ করে।
১৭৯। কোন ফসলটি রপ্তানী বহুমুখীকরণে সম্ভাবনাময়?
(ক) আউশ ধান
(খ) তেলবীজ
(গ) পাট
(ঘ) আল
উত্তর: (ঘ) আলু।
ব্যাখ্যা: বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে আলু সবচেয়ে সম্ভাবনাময় ফসল, কারণ দেশে আলুর উৎপাদন চাহিদার চেয়ে অনেক বেশি (প্রায় ১১ মিলিয়ন টন), যার ফলে উদ্বৃত্ত হয়ে পচনের ঝুঁকি থাকে। সাম্প্রতিক বছরে (২০২৪-২৫ অর্থবছরে) আলু রপ্তানি চারগুণেরও বেশি বেড়ে ৬০,০০০ টন ছাড়িয়েছে এবং ৭০,০০০ টন ছাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপালসহ এশিয়ান ও মধ্যপ্রাচ্যের বাজারে চাহিদা বৃদ্ধির কারণে ঘটছে। কৃষি মন্ত্রণালয়ের রোডম্যাপ, উন্নত জাত (যেমন Sunshine) চাষ, কোল্ড চেইন উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আলুকে হাই-ভ্যালু রপ্তানি পণ্যে পরিণত করার সুযোগ রয়েছে, যেখানে আউশ ধান (খাদ্য নিরাপত্তামুখী), তেলবীজ (আমদানি নির্ভর) ও পাট (সিনথেটিকের প্রতিযোগিতায় হ্রাসপ্রাপ্ত) এতটা সম্ভাবনা দেখায় না।
১৮০। MRI কোন নীতিতে কাজ করে?
(ক) শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করেতে এক্স-রে ব্যবহার করে
(খ) তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে সনাক্তের মাধ্যমে
(গ) শাক্তিশালী চুম্বক রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
(ঘ) উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির
মাধ্যমে
উত্তর: (গ) শাক্তিশালী চুম্বক রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে।
ব্যাখ্যা: MRI-এর পূর্ণরূপ হলো Magnetic Resonance Imaging। এর কাজ করার প্রধান ধাপগুলো হলো:
১। শক্তিশালী চুম্বক: MRI মেশিনে অত্যন্ত শক্তিশালী একটি চুম্বক ব্যবহার করা হয় যা শরীরের হাইড্রোজেন প্রোটনগুলোকে একটি নির্দিষ্ট সারিতে নিয়ে আসে।
২। রেডিও তরঙ্গ: এরপর শরীরে রেডিও তরঙ্গ (Radio Waves) পাঠানো হয়, যা এই প্রোটনগুলোর বিন্যাসকে কিছুটা পরিবর্তন করে দেয়।
৩। ইমেজ তৈরি: রেডিও তরঙ্গ বন্ধ করে দিলে প্রোটনগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে এবং এই সময় তারা একটি সংকেত নির্গত করে। কম্পিউটার এই সংকেত বিশ্লেষণ করেই শরীরের ভেতরের স্পষ্ট ছবি তৈরি করে।
১৮১। আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত।
(ক) নাইরোবি
(খ) আবিদজান
(গ) আদ্দিস আবাবা
(ঘ) লাগোস
উত্তর: (খ) আবিদজান ।
ব্যাখ্যা: আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের উদ্দেশ্যে ১৯৬৪ সালে আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর আবিদজান। এর সদস্য সংখ্যা ৮০ টি, যার মধ্যে আফ্রিকার দেশ রয়েছে ৫৫টি।
১৮২। আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) নেদারল্যান্ডস
(খ) নিউ ইয়র্ক
(গ) নিউ হ্যাম্পশায়ার
(ঘ) নিউ জার্সি
উত্তর: (গ) নিউ হ্যাম্পশায়ার।
ব্যাখ্যা: জুলাই, ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধির অংশগ্রহণে ব্রেটন উডস্ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষিতে WB, IMF ও ITO গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
১৮৩। The villagers believed that he was an honest leader.' Passive form of this sentence is:
(ক) He was believed to be an honest leader
(খ) He was believed to have been an honest leader
(গ) He has been believed to be an honest leader
(ঘ) He was believed he was an honest leader
উত্তর: (ক) He was believed to be an honest leader. ব্যাখ্যা: Active- “The villagers believed (that) he was...” এর Passive-এ সাধারণ রূপ: He was believed + to be + complement, এক্ষেত্রে যা: He was believed to be an honest leader. অন্য option গুলো: (খ) “to have been” ব্যবহৃত হতো, যদি Active form-এ He had been an honest leader থাকতো। (গ) “ has been believed” (present perfect passive) [] এক্ষেত্রে tense এর অসঙ্গতি রয়েছে। (ঘ) “He was believed he was...” গঠনগতভাবে ভুল।
১৮৪। — কনভেনশন' বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে।
(ক) স্টকহোম
(খ) রোটারডাম
(গ) বাসেল
(ঘ) মিনামাটা
উত্তর: (গ) বাসেল।
ব্যাখ্যা: বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ে ২২ মার্চ, ১৯৮৯ সালে বাসেল কনভেনশন গৃহীত হয়। এটি ৫ মে, ১৯৯২ সালে কার্যকর
হয়।
১৮৫। স্মার্টফোনে GPS ব্যবহারের জন্য কোনটি প্রয়োজন?
(ক) DHCP
(খ) Accelerometer
(গ) Gyroscope
(ঘ) Satellite Signal
উত্তর: (ঘ) Satellite Signal.
ব্যাখ্যা: স্মার্টফোনের GPS (Global Positioning System ) কাজ করার জন্য প্রধানত প্রয়োজন হয় Satellite Signal | স্মার্টফোনের ভেতরে থাকা একটি ছোট জিপিএস রিসিভার মহাকাশে অবস্থিত স্যাটেলাইটের নেটওয়ার্ক থেকে নিরবচ্ছিন্ন সংকেত বা সিগন্যাল গ্রহণ করে। জিপিএস রিসিভারটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত সিগন্যাল বিশ্লেষণ করে পৃথিবীর যেকোনো প্রান্তে আপনার সঠিক অবস্থান (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) এবং সময় নির্ভুলভাবে নির্ণয় করতে পারে। যদিও আধুনিক স্মার্টফোনে মুভমেন্ট ট্র্যাকিংয়ের Accelerometer বা দিক নির্ণয়ের জন্য Gyroscope ব্যবহার করা হয়, তবে মূল অবস্থান বা লোকেশন জানার জন্য স্যাটেলাইট সিগন্যালই অপরিহার্য। অন্যদিকে DHCP হলো ইন্টারনেট প্রোটোকল যা জিপিএস-এর সাথে সরাসরি সম্পৃক্ত নয়।
১৮৬। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
(ক) ঢাকা উত্তর
(খ) কুমিল্লা
(গ) ময়মনসিংহ
(ঘ) রংপুর
উত্তর: (গ) ময়মনসিংহ।
ব্যাখ্যা: বাংলাদেশের সিটি কর্পোরেশন ১২টি। সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২ এপ্রিল, ২০১৮ সালে গঠিত
হয়।
১৮৭। কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট নয়?
(ক) রেজিস্টার
(খ) ডিকোডার
(গ) মাল্টিপ্লেক্সার
(ঘ) NAND গেট
উত্তর: (ক) রেজিস্টার
ব্যাখ্যা: রেজিস্টার হলো একটি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যা তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এর আউটপুট শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর নির্ভর করে না, বরং পূর্বের ইনপুটের তথ্যকেও মনে রাখে। অন্যদিকে, কম্বিনেশনাল লজিক সার্কিট যেমন ডিকোডার, মাল্টিপ্লেক্সার বা NAND গেটের আউটপুট কেবল বর্তমান ইনপুটের ওপর নির্ভর করে। তাই রেজিস্টার কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পড়ে না।
১৮৮। বাংলাদেশ ____ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।
(ক) ১৯৮৫
(খ) ১৯৮৪
(গ) ১৯৮৬
(ঘ) ১৯৮৩
উত্তর: (খ) ১৯৮৪।
ব্যাখ্যা: বাংলাদেশ প্রথম লস এঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ১৯৮৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। উল্লেখ্য বাংলাদেশ ১৯৮০ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্য পদ লাভ করে।
১৮৯। ‘স্বর্গ’ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?
(ক) হরিদশ্ব, বিবদান
(খ) ক্ষিতি, উর্বী
(গ) দিনমণি, দিন নাথ
(ঘ) ত্রিদিব, সুরপুর
উত্তর: (ঘ) ত্রিদিব, সুরপুর।
ব্যাখ্যা: স্বর্গ অর্থ দেবলোক, সুরলোক, অমরধাম ইত্যাদি। (ঘ) ত্রিদিব ও সুরপুর – ত্রিদিব অর্থ তিন জগতের ঊর্ধ্বলোক অর্থাৎ স্বর্গ এবং সুরপুর অর্থ দেবতাদের পুরী বা স্বর্গ। অন্যান্য অপশনের ক্ষেত্রে-
(ক) হরিদশ্ব (সূর্য), বিবদান (মেঘ)- স্বর্গের সমার্থক নয়।
(খ) ক্ষিতি (পৃথিবী), উর্বী (পৃথিবী)- পৃথিবীর সমার্থক, স্বর্গের নয়।
(গ) দিনমণি (সূর্য), দিননাথ (সূর্য) – সূর্যের সমার্থক।
সুতরাং, সঠিক উত্তর (ঘ) ত্রিদিব, সুরপুব।
১৯০। টেকসই উন্নয়নের জন্য সু-শাসন অপরিহার্য কারন এটি-
(ক) দ্রুত শিল্পায়ন নিশ্চিত করে
(খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে (গ) জনসংখ্যা হ্রাস করে
(ঘ) রাজনৈতিক দ্বন্দ দূর করে
উত্তর: (খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে।
ব্যাখ্যা: টেকসই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য, কারণ এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে। সুশাসন নিশ্চিত করে যে নীতি প্রণয়ন ও সরকারি কার্যক্রম স্বচ্ছ, জবাবদিহি ক্ষমতাসম্পন্ন এবং জনগণের কল্যাণমুখী হয়। এর মাধ্যমে দুর্নীতি কমানো, সুষ্ঠু সম্পদ বণ্টন এবং ন্যায্য সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়। ফলে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক ন্যায়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে, যা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করে।
১৯১। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (MIGA) কোন সংস্থার অংশ?
(ক) বিশ্বব্যাংক গ্রুপ
(খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
(গ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
(ঘ) এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)
উত্তর: (ক) বিশ্বব্যাংক গ্রুপ।
ব্যাখ্যা: এক নজরে বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংগঠন-
IBRD - ১৯৪৪ - মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্ৰদান
IFC - ১৯৫৬ - বেসরকারি মালিকানাধীন খাতে ঋণ প্রদান
IDA - ১৯৬০ - স্বল্পোন্নত দেশসমূহকে বিনা সুদে বা স্বল্প সুদে ঋণ প্রদান
ICSID - ১৯৬৬ - সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা প্রদান
MIGA - ১৯৮৮ - বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহায়তা প্রদান
১৯২। ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২৬ সালে
(গ) ১৯২৫ সালে
(ঘ) ১৯৩০ সালে
উত্তর: (খ) ১৯২৬ সালে।
ব্যাখ্যা: ১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকায় ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে ‘সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়; যা পরবর্তীতে ‘মুসলিম সাহিত্য সমাজ' এ পরিণত হয়। ঢাবির অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন এই সংঘের পরিচালনার দায়িত্ব পালন করতেন। মুসলিম সাহিত্য-সমাজ ১২ বছর (১৯২৬-১৯৩৮) সক্রিয় ছিল।
১৯৩। বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?
(ক) পরিকল্পনা কমিশন
(খ) অর্থ মন্ত্রনালয়
(গ) পরিকল্পনা মন্ত্রনালয়
(ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি
উত্তর: (ঘ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি
ব্যাখ্যা: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ও নীতি অনুমোদনের ক্ষেত্রে কাঠামোগত স্তরবিন্যাস অনুযায়ী ECNEC-ই হলো চূড়ান্ত ও সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ।
ECNEC (Executive Committee of the National Economic Council): উন্নয়ন প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন এখান থেকেই আসে। এর চেয়ারপারসন বা প্রধান হলেন প্রধানমন্ত্রী। বড় বড় মেগা প্রকল্প বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিগুলো যাচাই-বাছাইয়ের পর এখানে চূড়ান্ত করা হয়। এর অন্যান্য কার্যাবলির মধ্যে রয়েছে- বিনিয়োগ প্রকল্প ব্যবস্থা অনুমোদন, উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তাবায়নের অগ্রগতি পর্যালোচনা, দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ইত্যাদি।
১৯৪। একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে?
(ক) ৪০ সে.মি.
(খ) ১৬০ সে.মি.
(গ) ৮০ সে.মি.
(ঘ) ০ সে.মি.
উত্তর: (গ) ৮০ সে.মি.।
ব্যাখ্যা: এখানে,
বেগ = ১০ সে.মি./সেকেন্ড
সময় = ৪ সেকেন্ড
:: দূরত্ব = বেগ × সময়
= (১০ x ৪) = ৪০ সে.মি.
আয়না থেকে বস্তুর দূরত্ব ৪০ সে.মি এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব ৪০ সে.মি। সুতরাং বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব ৪০ + ৪০ = ৮০ সে.মি.।
১৯৫। The killing of albatross in The Rime of the Ancient Mariner was indicative of-
(ক) a trigger-happy Mariner
(খ) the essential irrationality of man
(গ) a superstitious Mariner
(ঘ) the Mariner as a skillful fowler
উত্তর: (খ) the essential irrationality of man.
ব্যাখ্যা: The Rime of the Ancient Mariner কবিতায় Coleridge দেখিয়েছেন একজন নাবিকের একটি অযাচিত কর্মকাণ্ড: একটি Albatross পাখি হত্যার কারণে তাদের উপর বয়ে আসা দুর্দশা। কবিতাটিতে মানুষের অযৌক্তিক কাজের ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা দেখানো হয়েছে।
১৯৬। ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি?
(ক) ইছামতি
(খ) অশনি সংকেত
(গ) আরণ্যক
(ঘ) বিষাদসিন্ধু
উত্তর: (খ) অশনি সংকেত।
ব্যাখ্যা: ১৩৫০ বঙ্গাব্দের (ইংরেজি ১৯৪৩ সাল) ভয়াবহ দুর্ভিক্ষ বা ‘পঞ্চাশের মন্বন্তর' নিয়ে রচিত উপন্যাসটি হলো ‘অশনি সংকেত’। এই উপন্যাসের লেখক কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কৃত্রিম খাদ্যসংকটের ফলে গ্রাম বাংলায় যে চরম দুর্ভিক্ষ নেমে এসেছিল, তার মর্মস্পর্শী চিত্র এখানে অঙ্কিত হয়েছে। গ্রামের সহজ-সরল মানুষের জীবন কীভাবে অনাহারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, লেখক তা নিপুণভাবে তুলে ধরেছেন। ‘অনঙ্গবৌ' নামে চরিত্রটি বাঙালির প্রতিদিনের সুখ-দুঃখময় সংসারে খুঁজে পাওয়া যায়। এই উপন্যাসের ওপর ভিত্তি করে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ১৯৭৩ সালে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রশংসিত হয়।
১৯৭। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
(ক) ৭ ও ৯
(খ) ১১ ও ১৩
(গ) ৩ ও ৬
(ঘ) ১ ও ২
উত্তর: (ঘ) ১ ও ২।
ব্যাখ্যা: SDG এর ১৭টি লক্ষ্য রয়েছে, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় লক্ষ্য যথাক্রমে- দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা মুক্তি। International Fund for Agricultural Development (IFAD) গ্রামীণ দারিদ্র্য হ্রাস ও কৃষি উন্নয়নে কাজ করে যা SDG এর ১ ও ২ নং লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক।
১৯৮। জলবায়ু কূটনীতিতে ‘Common but Differentiated Responsibilities (CBDR)' নীতি প্রথম কোথায় স্বীকৃত হয়েছিল?
(ক) রিও-ঘোষণা
(খ) কিয়োটো প্রোটোকল
(গ) প্যারিস চুক্তি
(ঘ) স্টকহোম ঘোষণা
উত্তর: (ক) রিও-ঘোষণা।
ব্যাখ্যা: জুন, ১৯৯২ সালে অনুষ্ঠিত United Nations Conference of Environment and Development (UNCED), যা Earth Summit (ধরিত্রী সম্মেলন) / Rio Conference নামে পরিচিত। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষায় Common but Differentiated Responsibilities (CBDR) নীতি অনুসরণ করা হয়। যেখানে সব দেশের দায়িত্ব (Common responsibility) রয়েছে। কিন্তু দেশের ক্ষমতা ও উন্নয়নের স্তরের ভিত্তিতে দায়িত্ব পৃথক (Differentiated responsibility)।
১৯৯। কম্পিউটার সায়েন্সে Trojan Horse একটি-
(ক) ছবি এডিট করার সফটওয়্যার
(খ) অপারেটিং সিস্টেম
(গ) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (ঘ) ম্যালওয়্যার
উত্তর: (ঘ) ম্যালওয়্যার।
ব্যাখ্যা: Malware হলো Malicious Software এর সংক্ষিপ্ত রূপ। এগুলো এমন একধরনের Software যা কম্পিউটার অথবা মোবাইল এর স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহৃত হয়। সাধারণত Infected USB Device (ডিভিডি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ) ব্যবহার করার সময় এটি সিস্টেমে ছড়ায়। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ম্যালওয়্যার। কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাসের নাম হলো- Trojan horse, Bad Boy, Cinderella, I Love You, Bye Bye, GoBrut, Michelagelo, Storm Worm, Conficker, Creeper, Brain Ransom, Pickachu, Cryptolocker, My Doom ইত্যাদি।
২০০। ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?
(ক) 12
(খ) 18
(গ) 22
(ঘ) 24
উত্তর: (গ) 22.
ব্যাখ্যা:
ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের সাথে মিলিত হয় প্রত্যেক ঘণ্টায় 1 বার। কিন্তু 11 টা থেকে 1 টার মধ্যে 2 ঘণ্টায় দুই বারের পরিবর্তে 12 ঘণ্টার ঘরে একবারই সমাপতিত হয়। ফলে প্রতি 12 ঘণ্টায় 11 বার এবং প্রতি 24 ঘণ্টায় 22 বার মিলিত হয়।



0 Comments