দুর্নীতি দমন কমিশন
পদের নামঃ উপ সহকরী পরিচালক
তারিখঃ ০৩.০১.২০২৬
সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমানঃ ১০০
১. IDA স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে?
ক) মাইক্রোক্রেডিট
খ) সফট লোন
গ) বাণিজ্যিক লোন
ঘ) পণ্য সাহায্য
উত্তরঃ B
ব্যাখ্যাঃ IDA হলো বিশ্বব্যাংকের একটি অঙ্গসংস্থা। IDA (International Development Association) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর অবস্থিত। এটি IDA, Soft Loan Window নামেও পরিচিত।
২. 'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত?
ক) রাশিয়া
খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স
উত্তরঃ A
৩. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য?
ক) সুইজারল্যান্ড
খ) ডেনমার্ক
গ) নরওয়ে
ঘ) বুলগেরিয়া
উত্তরঃ A, C
৪. আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয়-
ক) ন্যাটো
খ) আইএমএফ
গ) জাতিসংঘ
ঘ) ওয়ার্ল্ড ব্যাংক
উত্তরঃ গ) জাতিসংঘ
ব্যাখ্যাঃ ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ইনস্টন চার্চিল আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েল নামে একটি যুদ্ধজাহাজে পৃথিবীতে স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে আটদফা সুত্র সম্বলিত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি 'আটলান্টিক সনদ' ('Atlantic charter' 1941) নামে পরিচিত।
৫. বলশেভিক বিপ্লব কত সালে সংগঠিত হয়?
ক) ১৯২৭
খ) ১৯৪৯
গ) ১৯৭৯
ঘ) ১৯১৭
উত্তরঃ ঘ) ১৯১৭
ব্যাখ্যাঃ কিছু আলোচিত বিপ্লবঃ
বিপ্লবের নাম সময় দেশ
অরেঞ্জ বিপ্লব ২০০৪ ইউক্রেন
রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব ১৯১৭ রাশিয়া
ফরাসি বিপ্লব ১৭৮৯-১৭৯৯ ফ্রান্স
শিল্প বিপ্লব ১৭৮০-১৮৫০ ইংল্যান্ড
টিউলিপ বিপ্লব ২০০৫ কিরগিজস্তান
ভেলভেট বিপ্লব ১৯৮৯ চেকোশ্লোভিয়া
৬. পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক) পলিনেশিয়া
খ) মাইক্রোনেশিয়া
গ) মেলানোশিয়া
ঘ) ওরিয়েন্টাল অঞ্চল
উত্তরঃ গ) মেলানোশিয়া
ব্যাখ্যাঃ পাপুয়া নিউগিনিয়ার রাজধানী হলো পোর্ট মোর্সাবি আর আইন সভার নাম হলো জাতীয় সংসদ। উল্লেখ্য, পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির নিকট থেকে অস্ট্রেলিয়া
নিউ গিনি অধিকার করে। ১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
০৭. ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?
ক) ৪৩তম
খ) ৪৪তম
গ) ৪৫তম
ঘ) ৪৭তম
উত্তরঃ গ) ৪৫তম
ব্যাখ্যাঃ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
তিনি ২০১৭ সালের ২০ জানুয়ারি ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
০৮. ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে?
ক) জোসেফ স্ট্যালিন
খ) এডলফ হিটলার
গ) কাইজার
ঘ) বেনিতো মুসোলিনি
উত্তরঃ ঘ) বেনিতো মুসোলিনি
ব্যাখ্যাঃ ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতবাদ, যা স্বৈরতান্ত্রিক ক্ষমতা, উগ্র জাতীয়তাবাদ এবং ব্যক্তিগত স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে গঠিত। বেনিতো মুসোলিনিকেই ফ্যাসিবাদের জনক বলা হয়, কারণ তিনি প্রথম এই মতবাদটি চালু করেন এবং এটি কার্যকর করেন। বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালির স্বৈরশাসক। তিনি ১৯১৯ সালে ইতালিতে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এবং "ফ্যাসিবাদ' শব্দটি প্রথম প্রবর্তন করেন। তার নেতৃত্বে ফ্যাসিবাদ একটি রাজনৈতিক মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
৯. “জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী" উক্তিটি কার?
ক) কাল মার্কস
খ) হিটলার
গ) রুশো
ঘ) প্লেটো
উত্তরঃ গ) রুশো
১০. গাজায় ইসরাইলী বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে?
ক) দক্ষিণ আফ্রিকা
খ) বাংলাদেশ
গ) সুদান
ঘ) সৌদি আরব
উত্তরঃ ক) দক্ষিণ আফ্রিকা
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে?
(ক) স্পেন
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) জার্মানি
উত্তরঃ খ) ফ্রান্স
১২. বিশ্বের প্রথম দেশ হিসেবে ধুমপান নিষিদ্ধ করে কোন দেশ?
ক) বাংলাদেশ
খ) ভুটান
গ) চীন
ঘ) নেপাল
উত্তরঃ খ) ভুটান
ব্যাখ্যাঃ বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে ভুটান ২০১০ সালে।
১৩. মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে?
ক) ১৯৫৬
খ) ১৮৮৯
গ) ১৮৫৬
ঘ) ১৯৪৫
উত্তরঃ ক) ১৯৫৬
ব্যাখ্যাঃ সুয়েজখাল লোহিতসাগর ও ভূ-মধ্যসাগর দুইটি সাগরকে সংযুক্ত করেছে। সুয়েজ খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্দ দা নিসেপস। ২৫ এপ্রিল ১৮৫৯ সালে এটির খনন কাজ শুরু হয় এবং ২৫ এপ্রিল ১৮৬৯ সালে এটি উদ্বোধন করে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল ২৬ জুলাই ১৯৫৬ সালে।
১৪. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত?
ক) জাভা
খ) বালি
গ) অচেহ
ঘ) কালিমান্তান
উত্তরঃ ঘ) কালিমান্তান
১৫. চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্রবন্দরের অবস্থান-
ক) কেনিয়া
খ) মোজাম্বিক
গ) জিবুতি
ঘ) পাকিস্তান
উত্তরঃ ক) কেনিয়া
১৬. আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?
ক) চীন ও আফগানিস্তান
খ) চীন ও ইংল্যান্ড
গ) চীন ও রাশিয়া
ঘ) ইংল্যান্ড ও আফগানিস্তান
উত্তরঃ খ) চীন ও ইংল্যান্ড
১৭. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৩৯
খ) ১৯৪৩
গ) ১৯৪৯
ঘ) ১৯৬০
উত্তরঃ গ) ১৯৪৯
১৮. ১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
ক) ১৮০ নং প্রস্তাব
খ) ১৮১ নং প্রস্তাব
গ) ১৬০ নং প্রস্তাব
ঘ) ১৬১ নং প্রস্তাব
উত্তরঃ খ) ১৮১ নং প্রস্তাব
১৯. কোন দেশগুলো মেডিসিন লাইন/ সীমানা দ্বারা বিভক্ত?
ক) ব্রাজিল ও বলিভিয়া
খ) যুক্তরাষ্ট্র ও কানাডা
গ) জার্মানি ও পোল্যান্ড
ঘ) মিশর ও সুদান
উত্তরঃ খ) যুক্তরাষ্ট্র ও কানাডা
২০. যুক্তরাষ্ট্রের পরিচালিত "অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে?
ক) ২০ জুন ২০২৫
খ) ২১ জুন ২০২৫
গ) ২২ জুন ২০২৫
ঘ) ২৩ জুন ২০২৫
উত্তরঃ গ) ২২ জুন ২০২৫
২১. সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লিখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারার অন্তর্ভুক্ত-
ক) ৮৪
খ) ৮১
গ) ৮৮
ঘ) ৮৫
উত্তরঃ A
২২. হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) নওগাঁ
খ) নীলফামারী
গ) নাটোর,
ঘ) লালমনিরহাট
উত্তরঃ ক) নওগাঁ
২৩. সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে
ক) ৩০ জুন
খ) ১৬ জুলাই
গ) ১৯ নভেম্বর
ঘ) ৮ এপ্রিল
উত্তরঃ ক) ৩০ জুন
24. LNG ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
ক) মাতারবাড়ি
খ) ফুলবাড়ি
গ) পায়রা
ঘ) রূপপুর
২৫. ই-পাসপোর্টের মেয়াদ ১৮ বছরের কম বয়সীদের জন্য কত?
ক) ৫ বছর
খ) ১০ বছর
গ) ৩ বছর
ঘ) ১৫ বছর
উত্তরঃ C
২৬. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিঃমিঃ
ক) ৫১৩৮ কিঃমিঃ
খ) ৪৩৭১ কিঃমিঃ
গ) ৪১৫৬ কিঃমিঃ
ঘ) ৩৯৭৮ কিঃমিঃ
উত্তরঃ গ) ৪১৫৬ কিঃমিঃ
২৭. বিক্রমাদিত্য কার উপাধি ছিল?
ক) ১ম চন্দ্রগুপ্ত
খ) ২য় চন্দ্রগুপ্ত
গ) শ্রীগুপ্ত
ঘ) ভিনসেন্ট স্মিথ
উত্তরঃ B
২৮. ফখরউদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন?
ক) ১৩৪৯
খ) ১৩৪২
ঘ) ১৩৩৮
উত্তরঃ ঘ) ১৩৩৮
২৯. নোট অব ডিসেন্ট বলতে কি বুঝায়?
ক) চূড়ান্ত সিদ্ধান্ত
খ) আনুষ্ঠানিক ভিন্নমত
গ) আনুষ্ঠানিক ঐক্যমত্য
ঘ) সভার কার্যবিবরণী
উত্তরঃ খ) আনুষ্ঠানিক ভিন্নমত
৩০. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত
ক) বারাং
খ) পাড়া
গ) পুঞ্জি
ঘ) মৌজা
উত্তরঃ গ) পুঞ্জি
৩১. তপশিল শব্দের অর্থ কী?
ক) বিবরণ
খ) আইন
গ) অধ্যাদেশ
ঘ) বিধি
উত্তরঃ ক) বিবরণ
৩২. বগা লেখ কোন উপজেলায় অবস্থিত?
ক) থানচি
খ) রুমা
গ) আলীকদম
ঘ) রোয়াংছড়ি
৩৩. দুর্নীতি ধারণাসূচক-২০২৪, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
ক) ডেনমার্ক
খ) ফিনল্যান্ড
গ) সুইডেন
ঘ) আয়ারল্যান্ড
উত্তরঃ ক) ডেনমার্ক
৩৪. ২০২৫ সালে সমাজসেবায় একুশে পদক লাভ করেন কে?
ক) মেহেদী হাসান খান
খ) রিফাত নবী
গ) শাবাব মস্তফা
ঘ) মোঃ ইউসুফ চৌধুরী
উত্তরঃ ঘ) মোঃ ইউসুফ চৌধুরী
৩৫. সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষযুক্ত স্কিম কোনটি?
ক) প্রগতি
খ) সুরক্ষা
গ) প্রত্যয়
ঘ) প্রবাসী
উত্তরঃ গ) প্রত্যয়
৩৬. নারিকা-১ কী?
ক) অপারেটিং সিস্টেম
খ) তামাকের জাত
গ) খরা সহিষ্ণু ধান
ঘ) পাটের জাত
উত্তরঃ গ) খরা সহিষ্ণু ধান
৩৭. SQL এর পূর্ণরূপ কী?
ক) Structured Query Language.
খ) Simple Query Language.
গ) System Query Logic.
ঘ) Sequential Question Language.
উত্তরঃ ক) Structured Query Language.
৩৮. Sina Weibo উদ্ভাবন করেন
ক) জ্যাক ডর্সি
খ) সিনা কর্পোরেশন
গ) লুডিকপ
ঘ) ডেভিড কার্প
উত্তরঃ খ) সিনা কর্পোরেশন
৩৯. বাংলাদেশের প্রথম ই-বুক কোনটি?
ক) বায়ান্নো ই-বুক
খ) একাত্তর ই-বুক
গ) একুশ ই-বুক
ঘ) পঁচাত্তর ই-বুক
উত্তরঃ গ) একুশ ই-বুক
৪০. কোন ই-মেইলে CC এর অর্থ কী?
ক) Close Circuit
খ) Carbon Copy
গ) Close Contact
ঘ) Close Cope
উত্তরঃ খ) Carbon Copy
৪১. দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে সংখ্যা দুইটি কত?
ক) ৪৫, ৬০
খ) ২৭, ৩৬
গ) ৩০, ৪০
ঘ) ৬০, ৮০
উত্তর: ক) ৪৫, ৬০
৪২. "ক" একটি কাজ ৬ দিনে করতে পারে। "খ" ঐ কাজটি ১২ দিনে করতে পারে। ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?
(ক) ৬ দিনে
(গ) ৪ দিনে
(খ) ৫ দিনে
(ঘ) ১২ দিনে
উত্তর: গ
৪৩. একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?
ক) ২০০ বর্গমিটার
খ) ৫০০ বর্গমিটার
গ) ৬০০ বর্গমিটার
ঘ) ৪০০ বর্গমিটার
উত্তর: ঘ
৪৪. একটি সমযাহ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
উত্তর: ক)
বর্গ একক৪৫. ∆ABC এ ∠A = 37° ∠C = 53° হলে এটি কি ধরণের ত্রিভূজ?
ক) সমবাহু ত্রিভুজ
খ) বৃত্তস্থ ত্রিভুজ
গ) সমকোণী ত্রিভুজ
ঘ) ত্রিভুজ হবে না
উত্তরঃ গ) সমকোণী ত্রিভুজ
৪৬. একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ 1, 1, 2, 3, 5, 8 এর ১০তম সংখ্যা কত হবে?
ক) 67
খ) 55
গ) 40
ঘ) 64
উত্তর: খ
৪৭. A = {1, 2, 3} B = {2, 3, 5} তাহলে কত?
ক) {1,5}
খ) {1/2, 2/3, 3/5}
গ) {1/2, 1/3, 1/5}
ঘ. {1}
উত্তর: ঘ. {1}
৪৮. একটি ছক্কা পরপর ২ যার নিক্ষেপ করলে ২ বারই ছয় উঠার সম্ভাবনা কত?
ক) ১/২ × ২/২
খ) ১/৬ × ১/৬
গ) ১/২ × ১/৬
ঘ) ১/২ × ২/৫
খ) ১/৬ × ১/৬
গ) ১/২ × ১/৬
ঘ) ১/২ × ২/৫
উত্তর: খ) ১/৬ × ১/৬
৪৯. ৯ জন খেলোয়াড়ের একটি দল থেকে ৬ জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে?
ক) ২৭
খ) ৭২
গ) ৮০
ঘ) ৮৪
উত্তর: ঘ) ৮৪
৫০. = ?
ক) 4x³
খ) 2x³
গ) 4x⁻³
ঘ) 4x⁻⁷
উত্তর: গ) 4x⁻³
৫১. , তাহলে
ক) 16
খ) 32
গ) 64
ঘ) 112
উত্তর: গ) 64
৫২. ঝন্টু ও তার বাবার বয়সের সমষ্টি বর্তমানে ৪০ বছর। ঝটুর বাবা ঝটুর চাইতে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের দু'জনের বয়সের সমষ্টি কত?
ক) ৫৩ বছর
গ) ৬৮ বছর
খ) ৬৬ বছর
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৫৩. 35 – 2x - x² এর একটি উৎপাদক (7 + x) হলে অপর সংখ্যাটি কত?
ক. 5+ x
গ. 7 + x
খ. 5 - x
ঘ. 7-I
উত্তর: খ
৫৪. m ও n উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?
ক) mn
(গ) mn+4
(খ) mn+2
(ঘ) সবকটি
উত্তর: ঘ
৫৫. একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার ৪০% বিক্রয় করতে পারলো। সে গুনে দেখলো এখনো তার কাছে ১০ ডজন কলা আছে। তার কাছে প্রথমে কতটি কলা ছিল?
ক) ১৮০টি
গ) ৪০০টি
খ) ১২০
ঘ) ২০০টি
উত্তর: ঘ
৫৬. ১৮ মিটার লম্বা একটি মই ভূমির সাথে ৩০° কোণ করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
ক) ৪ মিটার
খ) 9 মিটার
গ) 10 মিটার
ঘ) 7 মিটার
উত্তর: খ) 9 মিটার
৫৭. | x – 5| = 6
ক. {1, -11}
খ. {-1,11}
গ. {1, 11}
ঘ. {-1, -11}
উত্তর: খ. {-1,11}
৫৮. A : B = 5 : 4, A : C = 6 : 5 C : B = ?
ক) 5 : 4
খ) 6: 5
গ) 25:24
ঘ) 24 25
উত্তর: গ) 25:24
৫৯. যদি
৬০. যদি তবে
ক) ৭
খ) ৯/৩
গ) কোনটিই নয়
ঘ) ১৩
উত্তর: ঘ) ১৩
৬১. Pick the correctly spelt word:
ক) Conscintipus
খ) Consientious
গ) Concientious
ঘ) Conscientious
উত্তরঃ ঘ) Conscientious
ব্যাখ্যাঃ Conscientious - বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
৬২. Who wrote "A Vindication of the Rights of Woman"?
ক) Claire Clairmont
খ) Marry Wollstonecraft.
গ) Mary Wollstonecraft Godwin
ঘ) Mary Shelley
উত্তরঃ খ) Marry Wollstonecraft.
৬৩. A Person who leaves his / her own country to settle permanently in another country is
called a/an
ক) Immigrant
খ) Expatriate
গ) Emigrant
ঘ) Migrant
উত্তরঃ ক) Immigrant
ব্যাখ্যাঃ Immigrant অর্থ অভিবাসী। উল্লেখ্য,
Foreigner (বিদেশি)
Philanthropist (মানবপ্রেমিক)
Femmist (নারীবাদী)
Emigrant, Expatriate (প্রবাসী)
Misogynist (মনুষ্যবিদ্বেষী)
Imposter (প্রতারক)
৬৪. The play "Englishman for my Money" was written by
ক) Christopher Marlowe
খ) Thomas Kyd
গ) William Haughton
ঘ) Ben Johnson
উত্তরঃ গ) William Haughton
৬৫. "We work every day except Friday". In this sentence except' is a/an
ক) Adjective
খ) noun
গ) Preposition
ঘ) Pronoun
উত্তরঃ গ) Preposition
ব্যাখ্যাঃ ব্যতীত বা ছাড়া অর্থে Except বাক্যে Preposition হিসেবে ব্যবহৃত হয়।
বাক্যের অর্থঃ শুক্রবার ছাড়া আমরা প্রতিদিনই কাজ করি।
৬৬. Which gender is the word 'neighbor"?
ক) Masculine
গ) Neuter
খ) Feminine
ঘ) Common
উত্তরঃ ঘ) Common
৬৭. Which one has the identical singular and plural form?
ক) Memorandum
খ) Stimulus
গ) Dice
ঘ) Oasis
উত্তরঃ গ) Dice
ব্যাখ্যাঃ পাশা বা জুয়ার অর্থে Dic (Singular) - Dice (Plural) এবং মুদ্রাদির ছাঁচ অর্থে Dice (Singular) - Dies (Plural)
N.B. Current English usage এ Dice এর Singular এবং Plural দুটোই একই অর্থাৎ Dice.
৬৮. "He started teaching Hamlet". Here "teaching's is a/an
ক) Participle
গ) Verbal Noun
খ) infinitive
ঘ) Gerund
উত্তরঃ ঘ) Gerund
৬৯. Select the Synonym for inclement'
ক) Affable
খ) Mild
গ) Rough
ঘ) Genial
উত্তরঃ গ) Rough
৭০. "Doctor Faustus" is-
ক) A Comedy
খ) A Tragedy
গ) A Historical Novel
ঘ) An Absurd Play
উত্তরঃ খ) A Tragedy
ব্যাখ্যাঃ The Tragical History of the life and Death of Doctor Faustus (RC Doctor Faustus) একটি ট্রাজিডি নাটক যা ক্রিস্টোফার মার্লোর লেখা। ফাউস্টেন শয়তানের কাছে আত্মা বিক্রয়ের বিখ্যাত কাহিনিটি অবলম্বনে এই নাটক রচিত হয়েছে।
৭১. What is the meaning of "French Leave"?
ক) Leave on holidays
খ) Spending time in France
গ) Leave without permission
ঘ) Emergency Leave
উত্তরঃ গ) Leave without permission
ব্যাখ্যাঃ Take French leave অর্থ কর্তৃপক্ষের অনুমতি না
নিয়ে ছুটি ভোগ করা। তাই সঠিক উত্তর অপশন গ).
Authorized leave অর্থ বৈধ ছুটি
Leave for visiting France অর্থ ফ্রান্সে ভ্রমণের জন্য ছুটি
Leave for enjoyment অর্থ আনন্দ উপভোগের জন্য ছুটি
জানার জন্য
French leave (বিনা অনুমতিতে কর্তব্যে অনুপস্থিতি) The boy was punished for taking French leave from his class.
Fish in a troubled water (বিশৃঙ্খলা অবস্থার সুযোগ নেয়া) He wanted to fish in the troubled water.
Foot the bill (বিল পরিশোধ করা) He asked me to dine with him, but I had to foot the bill.
For good ( চিরতরে, চিরকালের জন্য) He left the country for good
Flying visit (খুব কম সময়ের ভ্রমণ) He paid a flying visit to us last month.
৭২. Do you know the solution _____ the problem.
ক) of
খ) for
গ) about
ঘ) to
উত্তরঃ ঘ) to
ব্যাখ্যাঃ Solution এরপর to for বা of বসতে পারে।
কিন্তু কোনো সমস্যা সমাধানের পথ বা উপায় হিসেবে
Solution to বসে।
বাক্যের অর্থঃ এই সমস্যার সমাধান কেউ কি জানে?
৭৩. 'Plagiarism' means
ক) The act of using someone idea as one's own
খ) The act of planning everything beforehand
গ) The act of playing a musical instrument
ঘ) The art of dealing with forgery
উত্তরঃ ক) The act of using someone idea as one's own
ব্যাখ্যাঃ Plagiarism অর্থ অন্যের লেখা তার অনুমতি ছাড়াই নকল করে প্রাপ্তিস্বীকার না করে নিজের নামে চালানো; কুম্ভিলকবৃত্তি; কুম্ভিলতা। উল্লেখ্য,
The act of using someones else's idea as one's own. - কারো ধারণা না চুরি করে নিজের নামে চালিয়ে দেয়া।
The act of planning everything beforehand - পূর্বাহ্ণেই কোনো কিছুর পরিকল্পনা করা।
The act of playing a musical instrument - বাজনা বাজানো।
The art of dealing with forgery - জালিয়াতির বিরুদ্ধে কৌশল অবলম্বনের জন্য শিক্ষা।
৭৪. Who of the following complied an English Dictionary?
ক) Samuel Johnson
খ) William Congreve
গ) John Dryden
ঘ) T. S. Eliot
উত্তরঃ খ) William Congreve
ব্যাখ্যাঃ ইংরেজি ভাষার একজন বিখ্যাত কবি, সমালোচক, প্রাবন্ধিক, অভিধান প্রণেতা হলেন ড. স্যামুয়েল জনসন। তিনি ইংরেজি ভাষার অভিধান রচনা করেন। জনসন আজীবন শেক্সপীয়রের একজন ছাত্র ছিলেন। ১৭৫৫ সালে তিনি একক হাতে A Dictionary of the English Language নামক এই শব্দকোষটি রচনা করেন। তাঁর বিখ্যাত কিছু গ্রন্থের নাম হলোঃ
A Voyage to Abyssinia, London: A poem, The Vanity of Human Wishes, Preface to Shakespeare, The False alarms, The Patriot (Pamphlet).
William Congreve - একজন বিখ্যাত লেখক যার সুপরিচিত গ্রন্থা হলো The old Bachelor, Love for love, The doable dealer.
John Dryden - ইংরেজি লেখক ও নাট্যকার। তাঁর একটি বিখ্যাত নাটক হলো All for love.
T. S. Eliot - একজন আমেরিকান কবি। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ মার্ডার ইন ক্যাথেড্রাল।
৭৫. The two. cities "A Tale of Two Cities” are
ক) London and Edinburgh
খ) London and Paris
গ) Paris and Tokyo
ঘ) Paris and Geneva
উত্তরঃ খ) London and Paris
ব্যাখ্যাঃ Victorian যুগের সবচেয়ে প্রতিভাবান ও জনপ্রিয় ঔপন্যাসিক Charles Dicknes. তাঁর রচিত বিখ্যাত উপন্যাসগুলো হলোঃ A Tale of Two Cities (এই উপন্যাসটি লেখা হয়েছে যে দুটি শহরের কাহিনী নিয়ে সেগুলোর নাম হচ্ছে লন্ডন এবং প্যারিস: ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে লেখা)। ‘Great Expectations' (তার রচিত সবচাইতে জনপ্রিয় উপন্যাস), The Adventures of Oliver Twist (এটি একটি বালা দুর্বিষহ জীবন কাহিনী), The Old Curiosity Shop, David Copperfield (এটি আত্মজীবনীমূলক; সৎ বাবার নির্মম নির্যাতনের কাহিনী)।
৭৬. She insisted on ____ leaving the house.
ক) he
খ) him
গ) himself
ঘ) his
উত্তরঃ ঘ) his
ব্যাখ্যাঃ বাক্যে জেদ করা অর্থে Insist on বসে। এরপরে Possessive adjective 8 My, his, her, their ইত্যাদি বসে + Gerund (verb + ing) বসে। বাক্যের অর্থ সে তাকে কক্ষ ত্যাগের জন্য পীড়াপীড়ি করল।
৭৭. He does not adhere _____ any principle.
ক) by
খ) on
ঘ) to
উত্তরঃ ঘ) to
ব্যাখ্যাঃ Adhere to something অর্থ দৃঢ়ভাবে লেগে থাকা/ অবিচল থাকা। কিন্তু Principle অর্থ প্রতিষ্ঠান প্রধান।
বাক্যটির অর্থ সে যেকোনো নীতিতে/আদর্শে অবিচল থাকে না।
৭৮. Millennium is a period of
ক) 100 year
খ) 1000 year
গ) I million year
ঘ) 1 billion year
উত্তরঃ খ) 1000 year
ব্যাখ্যাঃ Millennium is a period of 1000 year.
1 biennium - 2 years
1. lustrum - 5 years
I decade - 10 years
1 century - 100 years
1 millennium - 1000 years
1 Decamillennial - 10000 years
1 Centamillennium - 100000 years
৭৯. Who is not Victorian Poet?
ক) Alfred Tennyson
খ) Robert Browning
গ) William Wordsworth
ঘ) Matthew Arnold
উত্তরঃ গ) William Wordsworth
ব্যাখ্যাঃ The victorian period শুরু হয়েছিল 1832 সালে এবং শেষ হয়েছিল 1901 সালে। অনেক কবি সাহিত্যিক এই যুগকে তাদের লেখনীর মাধ্যমে সমৃদ্ধ করেছেন। এদের মধ্যে আছে এই যুগের একজন শ্রেষ্ঠ Poets Critic Mathew Arnold. Robert Browning যিনি Dramatic Monologue এর জন্য বিখ্যাত। তিনিও এই Victorian যুগের লেখক এবং Lord Alfred Tennyson হলেন Victorian Representative poet.
তিনি poet Laureate ও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু William Wordsworth (রোমান্টিক যুগের কবি) তার র title গুলো হলোঃ Poet of Nature, Poet of Childhood, Believer in Pantheism.
৮০. The synonym of 'altitude' is
ক) height
গ) length
খ) width
ঘ) depth
উত্তরঃ ক) height
ব্যাখ্যাঃ Altitude অর্থ উচ্চতা (Height); কিন্তু Width অর্থ হলো প্রস্থ। Length অর্থ দৈর্ঘ্য। আর Depth অর্থ গভীরতা।
৮১. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহয়তা
ক) বাক প্রত্যঙ্গ
খ) অঙ্গ ধ্বনি
গ) স্বতন্ত্রী
ঘ) নাসিকাতন্ত্র
উত্তরঃ ক) বাক প্রত্যঙ্গ
৮২. "মুচলেকা, লাশ, কুর্নিশ কোন ভাষার অর্ন্তগত শব্দ?
ক) তৎসম
গ) ফারসী
খ) তদ্ভব
ঘ) তুর্কি
উত্তরঃ ঘ) তুর্কি
৮৩. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
(ক) ৩১, ৯, ১০
খ) ৩২, ৭, ১১
গ) ৩০, ৮, ১১
ঘ) ৩২, ৮, ১০
উত্তরঃ D
ব্যাখ্যাঃ
বর্ণের নাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সংখ্যা
মাত্রা বিহীন বর্ণ ৪টি ৬টি ১০টি
এ, ঐ, ও,ঔ ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
অর্ধমাত্রার বর্ণ ১টি ঋ ৭টি খ, গ, ৮টি
ও, ণ, থ, ধ
পূর্ণমাত্রার বর্ণ ৬টি ২৬টি ৩২টি
৮৪. কাজী নজরুল ইসলাম এর কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র “জাহাঙ্গীর'?
ক) বাঁধন-হারা
খ) মৃত্যুক্ষুধা
গ) কুহেলিকা
ঘ) শিউলিমালা
উত্তরঃ খ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যাঃ 'জাহাঙ্গীর কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এটি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত উপন্যাস। তাঁর রচিত উপন্যাস ও চরিত্রগুলো হলোঃ
উপন্যাস চরিত্র
মৃত্যু ক্ষুধা আনসার
বাঁধন হারা নুরুল হুদা, রাবেয়া, মাহবুবা
কুহেলিকা জাহাঙ্গীর, তাহমিনা
8৮৫. 'জঙ্গম' এর বিপরীত শব্দ কী?
ক) অরণ্য
খ) পর্বত
গ) স্থাবর
ঘ) সমুদ্র
উত্তরঃ গ) স্থাবর
ব্যাখ্যাঃ 'জঙ্গম' এর বিপরীত শব্দ হলো 'স্থাবর'।
ক) অরণ্য - এর বিপরীত শব্দ মরুভূমি, অনুর্বর ভূমি
খ) পর্বত - এর বিপরীত শব্দ উপত্যকা, হ্রদ
ঘ) সমুদ্র - এর বিপরীত শব্দ স্রোতস্বিনী
৮৬. “রাইফেল রোটি আওরাত" উপন্যাসের রচয়িতা কে?
ক) আনোয়ার পাশা
খ) হাসান হাফিজুর রহমান
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) জহির রায়হান
উত্তরঃ ক) আনোয়ার পাশা
ব্যাখ্যাঃ "রাইফেল রোটি আওরাত" উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম ও রচয়িতা
রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা
দুই সৈনিক, জলাঙ্গী, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য - শওকত ওসমান
হাওর নদী গ্রেনেড, যুদ্ধ - সেলিনা হোসেন
জীবন আমার বোন, খেলাঘর - মাহমুদুল হক
নিষিদ্ধ লোবান, নীল দংশন, দ্বিতীয় দিনের কাহিনী, বৃষ্টি ও বিদ্রোহীগণ, এক যুবকের ছায়াপথ, ত্রাহি, অন্তর্গত - সৈয়দ শামছুল হক
একটি কালো মেয়ে কথা - তারাশঙ্কর
জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমনি, শ্যামল, অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
৮৭. বাংলা ভাষার ব্যকরণ প্রথম কখন প্রকাশিত হয়?
ক) ১৭৪৩
খ) ১৮৩৪
গ) ১৭৩৪
ঘ) ১৮৪৩
উত্তরঃ ক) ১৭৪৩
৮৮. কোন শব্দটি উপসর্গসহযোগে গঠিত নয়?
ক) ব্যাপ্ত
খ) বিতর্ক
গ) বিনয়
ঘ) বিফল
উত্তরঃ ক) ব্যাপ্ত
৮৯. 'ইসলামের ইতিহাস ও ঐতিহ্য' কোন কাব্যের উপজীব্য?
ক) দিলরুবা - আব্দুল কাদির
খ) সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
গ) নূরনামা- আব্দুল হাকিম
ঘ) জীবন কথা- জসীম উদ্দীন
উত্তরঃ খ) সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
৯০. কোনটি তৎসম উপসর্গ নয়?
ক) প্রতি
খ) অতি
গ) প্র
ঘ) কু
উত্তরঃ ঘ) কু
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে, তাদের উপসর্গ বলে।
বাংলা উপসর্গ মোট একুশটি : অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
তৎসম উপসর্গ বিশটি : প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
বিদেশি উপসর্গঃ আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি – এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতগুলো খাঁটি উচ্চারণে আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এ সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গও বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে। বেমালুম শব্দটিতে ‘মালুম’ আরবি শব্দ আর ‘বে’ ফারসি উপসর্গ। এরূপ- বেহায়া, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি। নিচে কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ দেয়া হলো।
ক. ফারসি উপসর্গঃ কার্, না, ফি, দর্, নিম্, বদ্, বর্, বে, কম্।
খ. আরবি উপসর্গঃ আম্, খাস, লা, গর্,
গ. ইংরেজি উপসর্গ ঃ ফুল, হাফ, হেড, সাব।
ঘ. উর্দু-হিন্দি উপসর্গঃ হর।
উৎসঃ বাংলা ব্যাকরণঃ নবম দশম শ্রেণী
৯১. 'ত্রিশঙ্কু দশা' বলতে বুঝায়-
ক) বিপর্যন্ত হওয়া
খ) আবাক হওয়া
গ) দোটানা অবস্থা হওয়া
ঘ) হতবুদ্ধি হওয়া
উত্তরঃ গ) দোটানা অবস্থা হওয়া
৯২. চর্যাপদ কোন ছন্দে লেখা?
(ক) অক্ষরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) স্বরবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর ছন্দ
উত্তরঃ গ) স্বরবৃত্ত
ব্যাখ্যাঃ চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। আধুনিক ছন্দের বিচারে এই পদগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।
৯৩. ব্যাতিহারিক সর্বনাম কোনটি?
ক) ইহারা
খ) যিনি
গ) নিজে নিজে
ঘ) কেহ
উত্তরঃ গ) নিজে নিজে
৯৪. 'ইউসুফ-জুলেখা' কাব্য রচনা করেননি কে?
(ক) আবদুল হাকীম
খ) শাহ মুহম্মদ সগীর
গ) শাহ গরীবুল্লাহ
ঘ) মুহাম্মদ কবীর
উত্তরঃ ঘ) মুহাম্মদ কবীর
ব্যাখ্যাঃ 'ইউসুফ-জুলেখা' বাংলা রোমান্টিক কাব্য। পনেরো শতকে শাহ মুহম্মদ সগীর এটি রচনা করেন। এটি মূলত আখ্যানকাব্য যা তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম নির্দেশে মহাগ্রন্থ কোরআন থেকে কাহিনি সংগ্রহ করে রচনা করেন।
৯৫. 'ক' হতে 'ম' পর্যন্ত ২৫ টি ব্যাঞ্জনধ্বনিকে একত্রে বলা হয়-
ক) মৌলিক ধ্বনি
খ) যৌগিক ধ্বনি
গ) স্পর্শ ধ্বনি
ঘ) নাসিক্য ধ্বনি
উত্তরঃ গ) স্পর্শ ধ্বনি
ব্যাখ্যাঃ 'ক' হতে 'ম' পর্যন্ত ২৫ টি ব্যাঞ্জনধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শ ধ্বনি। যথাঃ
কন্ঠ ধ্বনি - ক, খ, গ, ঘ, ঙ
তালব্য ধ্বনি - চ, ছ, জ, ঝ, ঞ
মূর্ধন্য ধ্বনি - ট, ঠ, ড, ঢ, ণ
দন্ত ধ্বনি - ত, থ, দ, ধ, ন
ওষ্ঠ ধ্বনি - প, ফ, ভ, ব, ম
৯৬. 'দুর্যোগ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দুই + যোগ
খ) দুঃ + যোগ
গ) দুর + যোগ
ঘ) দুরঃ + যোগ
উত্তরঃ খ) দুঃ + যোগ
৯৭. তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ত + ময়
খ) তৎ + ময়
গ) তনু + ময়
ঘ) তদ্ + ময়
উত্তরঃ খ) তৎ + ময়
ব্যাখ্যাঃ ঙ, ঞ, ণ, ন, ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্যধ্বনি হয়। যেমনঃ ক + ন = গঙ+ ন; দিক্ + নির্ণয় = দিগনির্ণয় বা দিঙনির্ণয়। ত + ম = দ/ন + ম; তৎ + মধ্যে = তদ্মধ্যে বা তন্মধ্যে। এখানে লক্ষণীয় যে, এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত। যেমনঃ বাক্ + ময় + বাঙ্ময়ঃ তৎ + ময় = তন্ময়: জগৎ + নাথ = জগন্নাথ ইত্যাদি।
৯৮. 'পঞ্চগড়' কোন সমাস?
ক) সংখ্যাবাচক বহুব্রীহি
খ) দ্বন্দ
গ) দ্বিগু
ঘ) কর্মধারায়
উত্তরঃ গ) দ্বিগু
৯৯. ড়, ঢ় কোন ধরনের বর্ণ?
ক) পার্শ্বিক
খ) কম্পনজাত
গ) তাড়নজাত
ঘ) অযোগবাহ
উত্তরঃ গ) তাড়নজাত
ব্যাখ্যাঃ
ড়, ঢ় তাড়নজাত বর্ণ। উল্লেখ্য, ধ্বনি সম্পর্কে খুটিনাটি কিছু তথ্য দেয়া হলো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে।
১০০. 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) প্রতিগ্রহ
খ) বিগ্রহ
গ) নিগ্রহ
ঘ) দয়া
উত্তরঃ গ) নিগ্রহ
ব্যাখ্যাঃ 'অনুগ্রহ' এর বিপরীত শব্দ 'নিগ্রহ'।



0 Comments