স্বাস্থ্য সেবা বিভাগ
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ: ১৭.০১.২৬
সময়: ৯০ মিনিট
পূর্ণমান: ৭০
বাংলা
০১। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) নয়ন = নে + অন
খ) চলচ্চিত্র = চলৎ + চিত্র
গ) ষষ্ঠ = ষষ্ + থ
ঘ) নির্বাক = নিঃ+ বাক
০২। বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন :
ক) কলকাঠি নাড়া (গোপনে কু-পরামর্শ দেওয়া): নেপথ্যে থেকে কে কলকাঠি নাড়ছে তা আমি জানি, সামনে এসে কথা বলার সাহস তাদের নেই।
খ) চক্ষুদান করা (চুরি করা): সুযোগ বুঝে চোরটি আলমারি থেকে গয়নাগুলো চক্ষুদান করে সটকে পড়ল।
গ) আমড়া কাঠের ঢেঁকি (অপদার্থ বা অকেজো ব্যক্তি : তোমার মতো আমড়া কাঠের ঢেঁকি দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটা হবে না, বরং অন্য কাউকে খুঁজতে হবে।
ঘ) আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রিতা বা অতি ধীরগতি): তোমার তো বাপু সব কিছুতেই আঠারো মাসে বছর, ছোট একটা কাজ করতেও কয়েক দিন পার করে দিলে!
০৩। ক) 'অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা' বইটির লেখক কে?
উত্তর: মেজর এম এ জলিল
খ) 'সোনালী কাবিন' গ্রন্থটি কার লেখা?
উত্তর: আল মাহমুদ
০৪। শুদ্ধ বানান লিখুন
অশুদ্ধ শুদ্ধ
ব্যাথা ব্যথা
প্রতিযোগীতা প্রতিযোগিতা
অদ্ভূত অদ্ভুত
মুমুর্ষ মুমূর্ষু
০৫। বিপরীত শব্দ লিখুন :
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অর্বাচীন প্রাচীন
দ্যুলোক ভূলোক
বিনয় ঔদ্ধত্য
পতন উত্থান
English
০৬. Translate into English
ক) আমি ইংরেজিতে ভালো৷
⇒ I am good at English.
খ) আমি চায়ের থেকে কফি পছন্দ করি।
⇒ I prefer milk to tea.
গ) মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।
⇒ Nobody trusts a liar.
ঘ) দশটা বাজতে ৫ মিনিট বাকি আছে।
⇒It is five minutes to ten
০৭. Fill in the gaps:
a) I am accustomed ______ such a life.
Ans: to
b) He comes _____ a noble family.
Ans: of
c) He deals ______ rice.
Ans: in
d) You are not suitable ______ the past.
Ans: for
০৮. Change the voice:
a) He is playing football.
Ans: Football is being played by him.
b) The news will shock you.
Ans: You will be shocked at the news.
c) We should help the poor.
Ans: The poor should be helped by us.
d) Do not shut the door.
Ans: Let not the door be shut.
০৯. Write thecorrect spelling:
Incorrect Correct
Comision Commission
Asistant Assistant
Atticude Attitude
Neumonia Pneumonia
১০. Chane the gender:
Masculine Feminine
Nephew Niece
Horse Mare
Bull Cow
Ram Ewe
গনিত
১১. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১,১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
সমাধান:
মনে করি, ঘরের প্রস্থ x মিটার
এবং দৈর্ঘ্য = ৩x মিটার
:: ক্ষেত্রফল = ৩x² বর্গমিটার
প্রশ্নমতে, ৩x² × ৭.৫০ = ১,১০২.৫০
বা, ২২.৫x² = ২২০২
বা, x² = ৪৯
বা, x = ৭
ঘরটির প্রস্থ = ৭ মিটার এবং
ঘরটির দৈর্ঘ্য = ৩ × ৭ = ২১ মিটার।
উত্তর: ঘরটির দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ৭ মিটার।
১২। নাসির সাহেবের মাসিক মূলবেতন ২৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম এক লক্ষ আশি হাজার টাকার আয়কর ০ (শূন্য) টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, নাসির সাহেব কত টাকা আয়কর দেন?
সমাধান:
১ মাসের মূল বেতন ২৭,৬৫০ টাকা
বার্ষিক মোট বেতন = (২৭,৬৫০ × ১২) টাকা = ৩,৩১,৮০০ টাকা
সুতরাং, করযোগ্য টাকার পরিমাণ (৩,৩১,৮০০ – ১,৮০,০০০) টাকা
= ১,৫১,৮০০ টাকা
১০০ টাকায় আয়কর ১০ টাকা
১ টাকায় আয়কর ১০ টাকা
১০০
১,৫১,৮০০ টাকায় আয়কর ১০ × ১,৫১,৮০০ টাকা
১০০
= ১৫,১৮০ টাকা।
উত্তর: নাসির সাহেব ১৫,১৮০ টাকা আয়কর দেন।
১৩. a + b + c = 2 এবং ab + bc+ ac = 1 হলে (a + b)² + (b + c)² + (c + a)² এর মান কত?
সমাধান :
দেয়া আছে,
a + b + c = 2
ab + bc + ac = 1
. : প্রদত্ত রাশি, (a + b)² + (b + c)² + (c + a)²
= a² + 2ab + b² + b² + 2bc + c² + c² + 2ca + a²
= 2a² + 2b² + 2c² + 2ab + 2bc + 2ca
2 (a²+b²+ c²) + 2 (ab + bc + ca)
আমরা জানি,
( a²+ b²+ c²)
= (a + b + c)² – 2 (ab + bc + ca)
এখন এই সূত্রটি উপরে প্রয়োগ করে পাই:
= 2 {(a + b + c)² – 2(ab + bc + ca)} + 2(ab + bc + ca)
= 2 {(2)² – 2.1} + 2.1 [মান বসিয়ে]
=2(4-2)+2
= 2.2+2
= 6
(Ans.)
১৪. উৎপাদকে বিশ্লেষণ করুন: x³ + 6x²y + 11xy² + 6y³
সমাধান:
x³ + 6x²y + 11xy² + 6y³
= {x³+3. x². 2y + 3. x. (2y)² + (2y)³} - xy² - 2y³
= (x + 2y)³ – y² (x + 2y)
= (x + 2y) {(x + 2y)² – y2 }
= (x + 2y) (x + 2y + y) (x + 2y – y)
= (x + 2y) ( x + 3y) (x + y)
= (x+y) (x+ 2y) (x+ 3y)
সাধারণ জ্ঞান
১৫। নিমোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
উত্তর: পুন্ড্রনগর।
খ) কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
উত্তর: ভাস্কো দা গামা।
গ) 'ছিয়াত্তরের মন্বন্তর' নাম ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উত্তর: ১৭৭০ সালে।
ঘ) বাংলাদেশের তৈরি পোষাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়?
উত্তর: যুক্তরাষ্ট্র।
ঙ) বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবীর নাম কী?
উত্তর: অ্যাটর্নি জেনারেল
চ) বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনি বয়স কত?
উত্তর: ১৮ বছর।
ছ) উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর।
জ) মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: আলবেনিয়া
ঝ) প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
উত্তর: ভার্সাই চুক্তি।
ঞ) জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি দেশ?
উত্তর: ৫টি।
ট) সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালে।
ঠ) ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩০ সালে।
ড) ৩৬শে জুলাই বলতে কোন সালের কত তারিখকে বুঝানো হয়?
উত্তর: ৫ আগস্ট, ২০২৪।
ঢ) একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ কতদিন পরপর রক্ত দান করতে পারে?
উত্তর: ৪ মাস।
ণ) আগুনে পুড়লে বা শরীরে গরম পানি পড়লে প্রাথমিকভাবে যা করা উচিত?
উত্তর: প্রচুর পরিমাণে পানি দেয়া।


0 Comments