কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
পদের নাম: অফিস সহায়ক
পরীক্ষার তারিখ: ১৬.০১.২৬
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৭০
বাংলা
১। অফিস সহায়কের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন।
উত্তর: অফিস সহায়ক এর দায়িত্ব ও কর্তব্যসমূহ অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্ডুর করা। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।
তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংর ণের জন্য দায়ী থাকিবেন।
তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন
২। সন্ধি-বিচ্ছেদ করুন।
ক) গায়ক = গৈ + অক
খ) বৃহস্পতি = বৃহৎ + পতি
গ) পানতা = পানতা শব্দটি প্রত্যয়ান্ত শব্দ। তাই এর সন্ধি বিচ্ছেদ হয় না।
ঘ) স্বল্প = সু + অল্প
ঙ) বিদ্যালয় = বিদ্যা + আলয়
৩। এক কথায় প্রকাশ করুন।
ক) যা বলা হয়নি = অব্যক্ত
খ) গোঁফ খেজুরে = গোঁফে খেজুর যার
গ) যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
ঘ) যার দু'হাত সমান চলে = সব্যসাচী
৪। অর্থসহ বাক্য রচনা করুন।
ক) লেফাফা দুরন্ত = পরিপাটি (বাইরে ফিটফাট) : লোকটিকে দেখে মনে হয় সে বেশ লেফাফা দুরস্ত, কিন্তু বাস্তবে তার অবস্থা খুবই শোচনীয়।
খ) শিরে সংক্রান্তি = (আসন্ন বিপদ) : সামনেই বার্ষিক পরীক্ষা, এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলে তো চলবে না, একেই বলে শিরে সংক্রান্তি।
গ) ডুমুরের ফল = (দুর্লভ বা অদৃশ্য বস্তু) : চাকরি পাওয়ার পর বন্ধু রহিমের আর দেখাই নেই, সে যেন এখন ডুমুরের ফল হয়ে দাঁড়িয়েছে।
ঘ) জিলাপীর প্যাঁচ = (কুটিলতা বা জটিলতা) : তোমার পেটে যে এত জিলাপীর প্যাঁচ আছে, সেটা আগে বুঝতে পারলে আমি তোমাকে এই কাজে নিতাম না।
৫। শুদ্ধভাবে লিখুন।
ক) তিনি আরোগ্য হইয়াছেন।
⇒ তিনি আরোগ্য লাভ করেছেন।
খ) তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন ৷
→ তিনি সন্ত্রীক ঢাকায় থাকেন।
৬। দাগায়িত শব্দের কারক ও বিভক্তি উল্লেখ করুন।
ক) আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয় - অধিকরণে ৭মী
খ) লোকমুখে শুনেছি = অপাদানে ৭মী
English
৭. Fill in the blanks with appropriate word
a) The ring is made ....... gold.
Ans: of
b) The patient died........Cancer.
Ans: of
c) I have no ambition......... fame.
Ans: for
d) Always guard.........danger.
Ans: against
e) The titanic sank 1912 A.D
Ans: in
৮. Write Bengali meaning of the following idiom & Phrases:
a. Tooth and nail (দৃঢ়ভাবে) : He fought tooth and nail to win the match.
b. Day dream (দিবাস্বপ্ন দেখা / অবাস্তব কল্পনা) : She often day dreams about becoming a doctor.
c. White elephant (ব্যয়বহুল কিন্তু অকেজো): That big building is a white elephant for the company.
d. A snake in the grass (গোপন শত্রু) : Don't trust him; he is a snake in the grass.
e. At sixes and sevens (এলোমেলো বিশৃঙ্খল অবস্থায়): Everything was at sixes and sevens after the storm
৯। Translate the Sentences into English:
ক) আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
⇒ I prefer death to insult.
খ) সে ঘণ্টার পর ঘণ্টা পড়ছে।
⇒ He reads for hours.
গ) সূর্য আমাদের আলো ও তাপ দেয়৷
⇒The sun gives us light and heat.
ঘ) আমার লেখার কলম নেই।
⇒ I have no pen to write with.
ঙ) সুখ ও দুঃখ পালাক্রমে আসে৷
Happiness and sadness come in turns.
১০। Write the correct spelling.
Incorrect word Correct word
a) Beuranucracy Bureaucracy
b) Cemoufige Camouflage
c) Aquerium Aquarium
d) Neumonia Pneumonia
e) Diarhea Diarrhea
গনিত
১১. একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হল ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুন লাভ হতো, খাতাটির ক্রয়মূল্য কত?
সমাধান: ধরি,
৩৬ টাকায় বিক্রি করলে ক্ষতি x টাকা।
৭২ টাকায় বিক্রি করলে লাভ 2x টাকা।
শর্তানুসারে,
36 + x = 72 - 2x
বা, x + 2x = 72 - 36
বা, 3x = 36
বা, x = 36/3
বা, x = 12
অতএব খাতাটির ক্রয় মূল্য = ৩৬ + ১২ = ৪৮ টাকা। (উত্তর)
১২. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
সমাধান:
মনে করি, আয়তাকার ক্ষেত্রের বিস্তার = x মিটার
সুতরাং দৈর্ঘ্য = 2x মিটার
ক্ষেত্রফল = (2x × x) বর্গমিটার = 2x² বর্গমিটার
শর্তমতে, 2x² = 512
বা, x² = 256
বা, x = √256
বা, x = 16
:: বিস্তার = 16 মিটার।
তাহলে, দৈর্ঘ্য = (2 × 16) মিটার = 32 মিটার
:: আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য + বিস্তার) একক
= 2 (16 + 32) মিটার
= (2 × 48) মিটার
= 96 মিটার
উত্তর: 96 মিটার
13.
হলে, এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
বা,
অতএব,
প্রদত্ত রাশি,
আমরা জানি,সুতরাং,
উত্তর:
সাধারণ জ্ঞান
ক। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি?
উত্তর: সংবাদ প্রভাকর।
খ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমানা আছে?
উত্তর: রাঙামাটি
গ। ইউক্রেনের রাজধানীর নাম কি?
উত্তর: কিয়েভ।
ঘ। কোন দেশের সংবিধান অলিখিত?
উত্তর: যুক্তরাজ্য।
ঙ। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
চ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কত তারিখ?
উত্তর: ২৬শে মার্চ।
ছ। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তর: পর্তুগাল ।
জ। জুলাই গণঅভ্যুত্থান দিবস কত তারিখ?
উত্তর: ৫ আগস্ট।
ঝ। পৃথিবীর দিন ও রাত সমান হয় কোন দুটি তারিখে?
উত্তর: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
ঞ। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান।


0 Comments