সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
পদের নাম: লাইব্রেরি এ্যাসিসটেন্ট
তারিখ: ২৫.০১.২০২৬
পূর্ণমান: ৭৫
বাংলা
০১। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ও কী কী?
উত্তর: ৩টি; ং ঃ ঁ
০২। শুদ্ধ বানান লিখুনঃ
ক) অহোঃরহ - অহরহ
খ) পিপিলিকা - পিপীলিকা
গ) সুরাবস্থা - দুরবস্থা
০৩। অর্থসহ বাকা
ক) আট কপালে (হতভাগ্য) : পরীক্ষার দিনে অসুস্থ হয়ে পড়ায় রফিক সত্যিই আট কলালের পরিচনা দিল।
খ) উজানের কৈ (সহজলভ্য): এই এলাকায় বিশুদ্ধ পানীয় জল এখন উজানের কৈয়ের মতো সহজলভ্য নয়।
গ) পটের বিবি (সুসজ্জিত): বিয়ের অনুষ্ঠানে কনে পটের বিবির মতো সুসজ্জিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল।
০৪। নিম্নোক্ত প্রশ্নগুলির সঠিক উত্তর লিখুন
ক) সোনালী কাবিন কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: আল মাহমুদ।
খ) এন্টনি ফিরিঙ্গি কোন জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তর: কবিগান
গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে - এর পূর্ববর্তী লাইনটি কী?
উত্তর: বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে
০৫। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
ক) বিদ্যাধন = বিদ্যা রূপ ধন (রূপক কর্মধারায়)
খ) রাজ্যপাল = রাজ্যের পাল (৬ষ্ঠ পুরুষ)
গ) অনাদর = ন আদর (নঞ তৎপুরুষ)
০৬। সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব লিখুন।
গ্রন্থাগার সমাজ গঠনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য প্রতিষ্ঠান। এটি সকল শ্রেণি-পেশার মানুষের জন্য জ্ঞান ও তথ্যের ভাণ্ডার উন্মুক্ত করে একটি আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সহায়তা করে। শিক্ষা বিস্তার ও পাঠাভ্যাস সৃষ্টিতে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য, কারণ এখানে মানুষ নিয়মিত পাঠের মাধ্যমে জীবনব্যাপী শিক্ষার সুযোগ লাভ করে এবং চিন্তা-চেতনার বিকাশ ঘটায়। একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্য সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজনের কাছে তা তুলে ধরার মহান দায়িত্বও গ্রন্থাগার পালন করে।
আধুনিক গ্রন্থাগার কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সুবিধা প্রদান করে, ফলে প্রযুক্তিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীও আনের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পায় এবং ডিজিটাল বিভাজন হ্রাস পায় এ ছাড়া গ্রস্থাগার সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মিলনকেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে মতবিনিময় ও আলোচনা সমাজে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধি করে। বই পাঠ মানুষের চিন্তাশক্তি, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে, কুসংস্কার দূর করে এবং দায়িত্বশীল, সচেতন ও নৈতিক নাগরিক গড়ে তুলতে সহায়তা করে। সার্বিকভাবে বলা যায়, গ্রন্থাগার একটি জাতির মেধা, মনন ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে একটি সুস্থ, প্রগতিশীল ও উন্নত সমাজ নির্মাণে অপরিসীম ভূমিকা পালন করে।
English
০৭। Fill in the gap with preposition:
a) He deals ____ rice.
Ans: in
b) The poor are subject _____ hardship.
Ans: to
c) Bangladesh is rich_____ natural gas..
Ans: in
০৮। Write down 5 Setences on 'Book Fair'
A Book Fair is a large exhibition where various publishers and booksellers display and sell different kinds of books. It is an important cultural event that helps people develop a love for reading and learning. At a book fair, readers can find books on literature, science, history, religion, and many other subjects. Students and teachers visit the fair to buy academic books, while general readers look for story books, novels, and magazines. Many famous writers come to the fair to meet their readers and talk about their works, which creates great excitement. Seminars, discussions, and cultural programs are also arranged to make the fair more attractive and educational. A book fair gives people the opportunity to know about new publications and exchange ideas. It also encourages young writers and promotes creativity. Thus, a book fair plays a significant role in spreading knowledge and enriching the cultural life of a nation.
০৯। Change the voice :
a) He ran a race.
Ans: A race was run by him
b) I will buy a shirt.
Ans: A shirt will be bought by me.
c) Do the sum.
Ans: Let the sum be done.
১০। Change the Spelling:
a) Desciplin- Discipline
b) Secratarite - Secretariat
c) Comitee- Committee
১১। Write Plural Number:
a) Analysis- Analyses
b) Medium - Media
১২। Translate into English:
ক) চির উন্নত মম শির ।
Head held high forever.
খ) শের-ই-বাংলা এক কথার মানুষ ছিলেন ।
Sher-e-Bangla was a man of word
১৩। Change the gender :
a) Horse Mare
b) Lad = Lass
গনিত
১৪। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ – ৮) টাকা = ৯২ টাকা
আবার,
৮% লাভে বিক্রয়মূল্য = (১০০+ ৮) টাকা = ১০৮ টাকা
অতএব,
বেশি বিক্রয়মূল্য = (১০৮ – ৯২) টাকা = ১৬ টাকা।
এখন,
বিক্রয় মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি ক্রয়মূল্য = ১০০
১৬
বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ × ৮০০
১৬
= ৫০০০ টাকা।
উত্তরঃ ৫০০০ টাকা
১৫. 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4 : 1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2 : 1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
সমাধান:
মনে করি, দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর
এবং পিতার বয়স ছিল 4x বছর
বর্তমানে পিতার বয়স = 4x+10 বছর
এবং বর্তমানে পুত্রের বয়স = x+10 বছর
10 বছর পরে পিতার বয়স হবে = 4x+10+10 বছর
= 4x+20 বছর
10 বছর পর পুত্রের বয়স হবে = x+10+10 = x+20 বছর
প্রশ্নমতে, (4x + 20 ) : ( x + 20 ) = 2:1
বা, 4x+20 2
x+20 1
বা, 4x + 20 = 2x + 40
বা, 2x = 20
:. x = 10
সুতরাং পিতার বর্তমান বয়স = 4x+10
= 4.10+10
=40+10=50
এবং পুত্রের বর্তমান বয়স = x+10 = 10+10 = 20
উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর ও পুত্রের ২০ বছর।
16.4x² – 23x + 33 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
সমাধান:
4x² – 23x + 33
= 4x² – 12x – 11x + 33
= 4x (x – 3 ) – 11 (x – 3)
= (x – 3) (4x – 11)
১৭। পূর্ণরূপ লিখুনঃ MARC, AACR, LCC, ISBD, SDI MARC
MARC= Machine Readable Cataloging
AACR = American Association for Cancer Research
LCC = Life Cycle Costing
ISBD = International Standard Bibliographic Description
SDI = Strategic Defense Initiative:
১৮। প্রশ্নঃ গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন কী? নোটেশনের গুণাবলি ব্যাখ্যা করুন।
উত্তর: গ্রন্থাগার বিজ্ঞানে নোটেশন বলতে বই বা অন্যান্য তথ্যসামগ্রীর বিষয়বস্তুকে প্রকাশ করার জন্য ব্যবহৃত সংখ্যা, বর্ণ ও বিশেষ চিহ্নের সমন্বয়ে গঠিত একটি প্রতীকী সংকেতকে বোঝায়। এই সংকেতের মাধ্যমে প্রতিটি বইয়ের নির্দিষ্ট স্থান নির্ধারিত হয় এবং শ্রেণিবিন্যাস অনুযায়ী বই সুশৃঙ্খলভাবে সাজানো ও দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হয়। ডিউই দশমিক শ্রেণিবিন্যাস কলন ক্লাসিফিকেশন প্রভৃতি পদ্ধতিতে নোটেশন ব্যবহৃত হয়।
নোটেশনের গুণাবলি:
১. সংক্ষিপ্ততা: নোটেশন সংক্ষিপ্ত ও সহজ হওয়া প্রয়োজন, যাতে অল্প চিহ্নেই একটি বিষয়ের সম্পূর্ণ ধারণা প্রকাশ করা যায়।
২. স্পষ্টতা : নোটেশন এমন হতে হবে যাতে দেখে সহজেই বিষয়বস্তুর অবস্থান ও শ্রেণি বোঝা যায় এবং বিভ্রান্তি সৃষ্টি না হয় ।
৩. সম্প্রসারণযোগ্যতা: নতুন বিষয় বা বই সংযোজনের সুযোগ থাকতে হবে, অর্থাৎ প্রয়োজনে নোটেশনে নতুন সংখ্যা বা চিহ্ন যোগ করা সম্ভব হতে হবে।
৪. স্মরণযোগ্যতা : নোটেশন সহজে মনে রাখা যায় এমন হলে গ্রন্থাগারিক ও ব্যবহারকারী উভয়ের জন্য সুবিধা হয়।
৫. সামঞ্জস্যতা : একই ধরনের বিষয়ের জন্য একই ধরণের নোটেশন ব্যবহৃত হওয়া উচিত, যাতে পুরো গ্রন্থাগারে একরূপতা বজায় থাকে।
৬. শ্রেণিক্রমিকতা : নোটেশন এমনভাবে গঠিত হবে যাতে বিষয়গুলোর সাধারণ থেকে বিশেষের দিকে ক্রমানুসার স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
১৯। সংবিধানের কোন অনুচ্ছেদে অধ্যাদেশ সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: ৯৩ নং অনুচ্ছেদ
২০। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: নীল নদ
২১। 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
উত্তর: প্রমথ চৌধুরী
২২। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: হেগ, নেদারল্যান্ড
২৩। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন ?
উত্তর: পাল যুগ


0 Comments