ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
তারিখ: ১৭.০১.২৬
সময়: ৯০ মিনিট
পূর্ণমান: ৯০
বাংলা
১. সন্ধি-বিচ্ছেদ করুন :
ক. বনৌষধি = বন+ওষধি।
খ. শীতার্ত = শীত+ঋত।
গ. গবেষণা = গো+এষণা।
ঘ. জাত্যভিমান = জাতি+অভিমান।
ঙ. পর্যালোচনা = পরি+আলোচনা।
২. কারক ও বিভক্তি লিখুন:
ক. ঝিনুকে মুক্তা আছে- অধিকরণে ৭মী।
খ. আলোয় আঁধার কাটে- করণে ৭মী
গ. টাকায় টাকা আনে- কর্তৃকারকে ৭মী।
ঘ. রেখো মা দাসেরে মনে- কর্মে ২য়া।
ঙ. আগুনে সেঁক দাও- করণে ৭মী।
৩. এককথায় প্রকাশ করুন:
ক. বছর মধ্যে একটি - বার্ষিক
খ. বিজয় লাভের ইচ্ছা - বিজিগীষা
গ. যা উচ্চারণ করা কঠিন - দুরুচ্চার্য।
ঘ. বিধিকে অতিক্রম না করে - যথাবিধি।
ঙ. বাহুতে ভর করে চলে - ভুজঙ্গ।
৪. অর্থসহ বাক্য লিখুন:
ক) একা ঘরের গিন্নি (কর্তৃত্ব): মিতু এখন ওই বাড়ির একা ঘরের গিন্নি।
খ) অঙ্কুশ তাড়না (অন্তর্গত আঘাত): বিবেকের অঙ্কুশ তাড়নায় সে অনুতপ্ত।
গ) অবরে সবরে (কদাচিৎ): তার সাথে আমার অবরে সবরে দেখা হয়।
ঘ) আঁধার ঘরের মানিক (প্রিয়বস্তু): ছেলেটি বিধবা মায়ের আঁধার ঘরের মানিক।
ঙ) উলু খাগড়া (গুরুত্বহীন লোক): রাজায় রাজায় যুদ্ধে উলু খাগড়ার প্রাণ যায়।
৫. ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন:
ক. রাষ্ট্রনীতি = রাষ্ট্র পরিচালনার নীতি (মধ্যপদলোপী কর্মধারয়) খ. সিংহাসন = সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয়)। গ. গায়ে-পড়া = গায়ে এসে পড়ে যে (অলুক বহুব্রীহি)।
ঘ. ষড়ঋতু = ষড় (ছয়) ঋতুর সমাহার (দ্বিগু সমাস)
ঙ. ধর্মঘট = ধর্ম রক্ষার্থে ঘট (মধ্যপদলোপী কর্মধারয়)।
English
৬. Write the correct spelling:
ক. Hippoppotamus - Hippopotamus
খ. Conglomurete - Conglomerate
গ. Menouver - Manoeuvre
ঘ. Azhma Asthma
ঙ. Rminicence – Reminiscence
৭. Fill in the gaps:
ক. .......Mr Jalal has been arrested.
Ans: Recently
খ. The legislation is still...... draft from.
Ans: in
গ. He went... hunting.
Ans: a
ঘ. We have five fingers...... each hand.
Ans: in
ঙ. Do you have any money... you?
Ans: on
৮. Translate into English:
ক. আলমেরা পাঁচ ভাই।
Ans: Alam has four brothers.
খ. বিপদ কখনো একা আসে না।
Ans: Misfortune never come alone.
গ. মূল্যস্ফীতি বাড়তে থাকায় টাকার দাম কমেছে।
Ans: As inflation is rising, the value of the Taka is decreasing.
ঘ. তাকে একদিন অন্তর ঔষধ খেতে হয়।
Ans: He has to take medicine on alternative days.
ঙ. সূর্য ডুবু ডুবু
Ans: The sun is about to set.
৯. Make suitable sentences:
ক. Adolescent: (কৈশোর প্রাপ্ত): he adolescent struggled to balance schoolwork with social life.
খ. Ailment (): She visited the doctor to
get treatment for her stomach ailment.
গ. Transient (): The pain was only transient and disappeared after a few minutes.
ঘ. Viable (টিকে থাকতে সমর্থ): Starting an online business became a viable option during the lockdown.
ঙ. Omniscient (সর্বজ্ঞ): He is a third person
omniscient narrator.
১০. Write a short note on "Foreign remittance"
Ans: Foreign remittance refers to the money sent by people working in foreign countries to their families or relatives in their home country. It is an important source of income for many households and helps meet basic needs such as food, education, health care, and housing. For developing nations, foreign remittance plays a major role in strengthening the economy by increasing foreign exchange reserves. It also helps reduce poverty, improve living standards, and support national development.
গনিত
১১. ১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে ৪৫টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
সমাধান:
১৮ টি ছাগলের দামে পাওয়া যায় ৪টি গরু
১ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ টি গরু
১৮
৪৫ টি ছাগলের দামে পাওয়া যায় ৪ × ৪৫ টি গরু
১৮
= ১০টি গরু (উত্তর)
১২. ২৫ জন শ্রমিক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। ১০ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
সমাধান:
১৪ দিনে একটি কাজ শেষ করে = ২৫ জন লোক
১ দিনে একটি কাজ শেষ করে = ২৫×১০ জন লোক
: ১০ দিনে একটি কাজ শেষ করে = ২৫×১৪ জন লোক
১০
= ৩৫ জন লোক
.: অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে = (৩৫ – ২৫) জন
= ১০ জন
উত্তর: ১০ জন।
১৩ । a² + b² = ab হলে a³+b³ =?
সমাধান:
দেওয়া আছে,
a² + b² = ab
প্রদত্ত রাশি = a³+b³
= (a + b)(a² - ab + b²)
= (a + b) (a² + b² - ab)
=(a+b) (ab - ab)
= (a + b) 0
= 0
18. 27x² + 15x - 2 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
সমাধান:
27x² + 15x - 2
= 27x² + 18x - 3x - 2
= 9x (3x + 2) - 1 ( 3x + 2)
= (3x + 2) (9x - 1) (Answer)
সাধারণ জ্ঞান
১৫. সংক্ষেপে উত্তর দিন:
ক. হরমুজ প্রণালী কিসের জন্য বিখ্যাত? এটি কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তর: হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
খ. সম্প্রতি আমেরিকা কর্তৃক অপহৃত ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নাম কি? এ লক্ষ্যে পরিচালিত অপারেশনের নাম কি?
উত্তর: নিকোলোস মাদুরো।
অপারেশনের নাম: Operation Absolute Resolve.
গ. বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি এবং এটি বর্তমানে কোন দেশের মালিকানায় আছে?
উত্তর: গ্রীনল্যান্ড; মালিকানা: ডেনমার্ক।
ঘ. উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তর: ১৯৮৫ সালে; ১৩ জন।
ঙ. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্রের নাম কি এবং বাংলাদেশের সমুদ্র এলাকায় আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি?
উত্তর: তিতাস গ্যাসক্ষেত্র, সাঙ্গু। ১৯৯৬ সালে এই গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল।
চ. রোহিঙ্গা গণহত্যা বিষয়ে মিয়ানমারের বিচার হচ্ছে কোন
আদালতে? কোন দেশ এ মামলা দায়ের করেছে?
উত্তর: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি), গাম্বিয়া৷
ছ. কোন নদীর উপর ভারত গজলডোবা বাঁধ নির্মান করেছে? গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে কত সালে?
উত্তর: তিস্তা; ২০২৬ সালে।
জ. আসিয়ান দেশ বলতে কোন অঞ্চলের দেশসমূহ বুঝায়? সম্প্রতি এ অঞ্চলের কোন দুটি দেশ যুদ্ধে জড়িয়েছে?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া।
ঝ. বাংলাদেশের উপর দিয়ে কোন দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? উক্ত দ্রাঘিমা রেখা ও কর্কটক্রান্ডি রেখার ছেদবিন্দু কোন জেলায় অবস্থিত?
উত্তর: ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা, ফরিদপুর।
ঞ. মানব নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় খালের নাম কি? প্রাকৃতিকভাবে তৈরি গ্র্যান্ড ক্যানেল কোন দেশে অবস্থিত?
উত্তর: গ্রান্ড খাল; চীন


0 Comments