পিএসসি যে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা‌২০২৬ প্রশ্ন সমাধান

পিএসসি (বিভিন্ন মন্ত্রণালয়) 
পদ: উপ-সহকারী প্রকৌশলী; 
তারিখ: ২২.০১.২০২৬ 
সময়: ১ ঘন্টা; 
মান: ১০০
পিএসসি যে উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা‌২০২৬ প্রশ্ন সমাধান

১. কোনটি রবীন্দ্রনাথ রচিত নাটক নয়? 
ক) ডাকঘর 
খ) রাজা ও রানী
গ) লালদুর্গ
ঘ) রক্তকরবী 

উত্তর: গ) লালদুর্গ 
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটকগুলো হলো ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন ইত্যাদি। লালদুর্গ নামে তাঁর কোনো নাটক নেই; নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের। 

২. কোন বানানটি শুদ্ধ? 
ক) আকাঙ্খা 
খ) আকাংখা
গ) আকাঙ্ক্ষা
ঘ) আকাঙ্কখা 

উত্তর: গ) আকাঙ্ক্ষা 
ব্যাখ্যা: 'আকাঙ্ক্ষা' বানানটিতে 'ঙ' এর সাথে (ক্ + ষ্) যুক্ত থাকে। এটিই প্রমিত বাংলা বানানের নিয়ম। 

৩. তিনবার শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান? 
ক) ICRC 
গ) UNDP 
খ) UNHCR 
ঘ) IOM 

উত্তর: ক) ICRC 
ব্যাখ্যা: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (ICRC) ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে মোট তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। 

8. Slenderness ratio কোনটি? 
ক) r/L
খ) H/B 
গ) L/I 
ঘ) L / r

উত্তর: ঘ) L / r  

৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিকের নাম কী? 
ক) সায়মন ড্রিং 
খ) জর্জ হ্যারিসন 
গ) উইলিয়াম এ.এস.ওডারল্যান্ড 
ঘ) রিচার্ড ফিশার 

উত্তর: গ) উইলিয়াম এ.এস.ওডারল্যান্ড 
ব্যাখ্যাঃ নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় নাগরিক উইলিয়াম এ. এস. ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি। 

৬. এক ব্যাগ সিমেন্টের আয়তন কত? 
ক) 2.5 cft
খ) 3 cft
গ) 1.50 cft  
ঘ) 1.25 cft 

উত্তর: ঘ) 1.25 cft
ব্যাখ্যা: আদর্শ এক ব্যাগ সিমেন্টের ওজন ৫০ কেজি এবং এর আয়তন সাধারণত ১.২৫ ঘনফুট (cft) বা ০.০৩৪৫ ঘনমিটার ধরা হয়। 

৭. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন ছিল? 
ক) ১৩৭৬
খ) ১৩৭৭
গ) ১৩৭৮ 
ঘ) ১৩৭৯ 

উত্তর: গ) ১৩৭৮
ব্যাখ্যা: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল ১লা পৌষ, ১৩৭৮ বঙ্গাব্দ । ওই দিনটি ছিল বৃহস্পতিবার। 

৮. Level crossing is a- 
ক) Regular sign 
খ) Warning sign 
গ) Informatory sign
ঘ) None of the above 

উত্তর: খ) Warning sign
ব্যাখ্যাঃ লেভেল ক্রসিং হলো একটি সতর্কতামূলক চিহ্ন (Warning Sign), যা চালককে সামনে রেললাইনের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে। 

৯. "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।" এ কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? 
ক) ২৭
খ) ২৮
গ) ৩০ 
ঘ) ৪৭ 

উত্তর: ক) ২৭ 
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের আইনের দৃষ্টিতে সাম্য ও সমান অধিকারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 

১০. নিচের কোনটি সঠিক? 
ক) COD > BOD 
গ) COD = BOD 
খ) BOD > COD 
ঘ) BOD > COD 

উত্তর: ক) COD > BOD 
ব্যাখ্যা: COD (Chemical Oxygen Demand) সবসময় BOD (Biochemical Oxygen Demand) এর চেয়ে বেশি হয় কারণ COD জৈব ও অজৈব উভয় ধরণের পদার্থের পচন পরিমাপ করে। 

১১. 'তামার বিষ' বাগধারার অর্থ কী? 
ক) চিরশত্রু
খ) অর্থের কু-প্রভাব
গ) কঠিন বিপদ 
ঘ) অন্তরজ্বালা 

উত্তর: খ) অর্থের কু-প্রভাব 
ব্যাখ্যা: 'তামার বিষ' বাগধারাটির অর্থ হলো অর্থের মন্দ প্রভাব বা প্রাচুর্যের কারণে সৃষ্ট অহংকার ও চারিত্রিক পতন। 

১২. 'দ্যুলোক' অর্থ কী? 
ক) আকাশ
খ) মেঘ
গ) সমুদ্র 
ঘ) বাতাস 

উত্তর: ক) আকাশ 
ব্যাখ্যাঃ 'দ্যুলোক' একটি তৎসম শব্দ যার অর্থ আকাশ বা স্বর্গ । এর বিপরীত শব্দ হলো 'ভূলোক' বা পৃথিবী । 

১৩. গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? 
ক) প্রশান্ত মহাসাগরে 
খ) আটলান্টিক মহাসাগরে 
গ) ভারত মহাসাগরে 
ঘ) পারস্য উপসাগরে 

উত্তর: ক) প্রশান্ত মহাসাগরে 
ব্যাখ্যা: বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 

১৪. Choose the correct spelling. 
ক) Accommodation 
খ) Accomodation 
গ) Acommodation 
ঘ) Accomodassion 

উত্তর: ক) Accommodation 
ব্যাখ্যাঃ এই শব্দটিতে দুটি 'প' এবং দুটি 'স' থাকে। বানানটি হলো A-c-c-o-m-m-o-d-a-t-i-o-n 

১৫. বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ? 
ক) ঢাকা 
খ) রাজশাহী
গ) সিলেট
ঘ) খুলনা 

উত্তর: গ) সিলেট 
ব্যাখ্যা: ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশ ৪টি ভূমিকম্প জোনে বিভক্ত, যার মধ্যে জোন-৪ বা সিলেট অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। 
 
১৬. EU Court of Justice এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
ক) ব্রাসেলস 
গ) প্যারিস 
খ) রোম 
ঘ) লুক্সেমবার্গ 

উত্তর: ঘ) লুক্সেমবার্গ 
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নের প্রধান বিচারিক সংস্থা 'কোর্ট অব জাস্টিস' লুক্সেমবার্গ শহরে অবস্থিত। 

১৭. 'দফতর' কোন ভাষার শব্দ? 
ক) ফরাসি 
খ) ফারসি 
গ) আরবি 
ঘ) পর্তুগিজ 

উত্তর: খ) ফারসি 
ব্যাখ্যা: 'দফতর' বা 'দপ্তর' শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এর অর্থ কার্যালয়। 

১৮. 'সংস্কৃতি কথা' কে লিখেছেন? 
ক) কাজী মোতাহার হোসেন 
খ) প্রমথ চৌধুরী
গ) মোতাহার হোসেন চৌধুরী 
ঘ) কাজী নজরুল ইসলাম 

উত্তর: গ) মোতাহার হোসেন চৌধুরী 
ব্যাখ্যা: 'সংস্কৃতি কথা মোতাহার হোসেন চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, যেখানে তিনি সংস্কৃতি ও সভ্যতার স্বরূপ বিশ্লেষণ করেছেন। 

১৯. 60 Grade রডের strength কত হয়? 
ক) 60ksi 
গ) 60 MPa 
খ) 60 psi 
ঘ) 60kPa 

উত্তর: ক) 60ksi 
ব্যাখ্যা: রডের গ্রেড বলতে তার yield strength বোঝায়। 60 Grade মানে হলো 60,000 psi বা 60ksi (Kips per square inch) 

২০. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, পশ্চাদ বিয়ারিং এর মান কত হবে? 
ক) 130° 
গ) 250° 
খ) 230° 
ঘ) 310° 

উত্তর: ঘ) 310°
ব্যাখ্যা: সূত্র অনুযায়ী, Back Bearing = Fore Bearing ° 180° । যেহেতু 130° < 180°, তাই 130° + 180° =310° । 

২১. Cement এর দ্রত জমাট বাধা রোধের জন্য কোনটি ব্যবহার করা হয়? 
ক) জিপসাম 
খ) ক্যালসিয়াম ক্লোরাইড 
গ) ক্যালসিয়াম কার্বনেট 
ঘ) ম্যাগনেসিয়াম সালফেট 

উত্তর: ক) জিপসাম 
ব্যাখ্যা: জিপসাম একটি রিটার্ডার হিসেবে কাজ করে যা সিমেন্টের প্রাথমিক জমাট বাধার সময়কে ধীর করে দেয়। 

২২. Standard BOD is measured at 
ক) 20°C- 5day
খ) 20°C- 3day
গ) 25°C-5day
ঘ) 20°C-7day 

উত্তর: ক) 20°C- 5day  
ব্যাখ্যা: আদর্শ পরিবেশে BOD পরী। ৫ দিন ধরে সেলসিয়াস 
তাপমাত্রায় সম্পন্ন করা হয়। 

২৩. কত তারিখে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়? 
ক) ২৫ মে 
গ) ৩০ মে 
খ) ২৮ মে 
ঘ) ১১ মে 

উত্তর: অপশনে সঠিক উত্তর নেই।
নোট: প্রতি বছর ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর উদ্যোগে বিশ্বব্যাপী তামাক মুক্ত দিবস পালন করা হয়। 

২৪. মাইকেল মধুসুদন প্রবর্তিত ছন্দ কোনটি? 
ক) স্বরবৃত্ত
খ) মাত্রাবৃত্ত
গ) অমিত্রাক্ষর 
ঘ) পয়ার 

উত্তর: গ) অমিত্রাক্ষর 
ব্যাখ্যাঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) প্রবর্তন করেন, যা মেঘনাদবধ কাব্যে ব্যবহৃত হয়েছে। 

২৫. Mr. Kamal prefers buying some books ____ enjoying a cinema. 
ক) than
খ) but
গ) without 
ঘ) to 

উত্তর: ঘ) to
ব্যাখ্যা: 'Prefer' শব্দের সাথে পছন্দনীয় দুটি বিষয়ের তুলনার  ক্ষেত্রে Preposition 'to' (Prefer something to something else)। 

২৬. The man was accused .......... stealing the mobile phone. 
ক) for 
গ) about 
খ) with 
ঘ) of 

উত্তর: ঘ) of 
ব্যাখ্যা: কোনো অপরাধে অভিযুক্ত হওয়ার ে ত্রে Appropriate Preposition হিসেবে 'Accused of' ব্যবহৃত হয়। 

২৭. Choose the correct spelling. 
ক) Dissemination 
গ) Discimination 
খ) Dissimination 
ঘ) Deseiminasion 

উত্তর: ক) Dissemination 
ব্যাখ্যা: প্রচার বা প্রসারের অর্থে ব্যবহৃত 'Dissemination' শব্দটির সঠিক বানান হলো D-i-s-s-e-m-i-n-a-t-i-o-n 

২৮. What does "take someone to task" mean? 
ক) to employ someone 
খ) to praise someone 
গ) to take revenge 
ঘ) to scold somebody 

উত্তর: ঘ) to scold somebody  
ব্যাখ্যাঃ এটি একটি Idiom, যার অর্থ হলো কাউকে কোনো ভুলের জন্য তিরস্কার করা বা বকুনি দেওয়া । 

২৯. He let me come in. Here 'in' is a/an- 
ক) preposition
খ) pronoun
গ) adjective 
ঘ) adverb 

উত্তর: ঘ) adverb 
ব্যাখ্যাঃ এখানে 'in' শব্দটি কোনো noun এর আগে বসে সম্পর্ক বোঝাচ্ছে না, বরং 'come' verb টির স্থান নির্দেশ করছে, এটি Adverb of Place. 

৩০. UN এর Peacekeeping mission প্রথম কোথায় শুরু হয়? 
ক) কঙ্গো  
খ) সুদান 
গ) ফিলিস্তিন
ঘ) সোমালিয়া

উত্তর: গ) ফিলিস্তিন  
ব্যাখ্যা: ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি পর্যবে ণের জন্য ফিলিস্তিনে প্রথম জাতিসংঘ শাপ্রিরক্ষী মিশন (UNTSO) শুরু হয়। 

৩১. 'কথাটা ছড়িয়ে পড়েছে' এখানে 'পড়' ধাতু কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে? - 
ক) সমাপ্তি 
খ) আকস্মিকতা 
গ) ক্রমশ 
ঘ) ব্যাপ্তি 

উত্তর: ঘ) ব্যাপ্তি
 
৩২. Which one is in singular form? 
ক) agenda 
গ) radius 
খ) oases 
ঘ) theses 

উত্তর: গ 
ব্যাখ্যা: Radius হলো একবচন (singular), যার বহুবচন (plural) হলো Radii। বাকি শব্দগুলো (Agenda, Oases, Theses) বহুবচন ফর্মে আছে। 

৩৩. T-Beam এর Slab এর নিচের অংশকে কী বলে? 
ক) Flange
খ) Bottom
গ) Top 
ঘ) Web 

উত্তর: ঘ) Web 
ব্যাখ্যা: T-beam এর উপরের চওড়া অংশকে Flange এবং নিচের উলম্ব অংশকে ডবন বা Stem বলা হয়। 

৩৪. SPT Test এ Drop Hammer এর ওজন কত হয়? 
ক) ৬২.৫ পাউন্ড
খ) ১৪০ পাউন্ড
গ) ৭০ পাউন্ড 
ঘ) ১০০ পাউন্ড 

উত্তর: খ) ১৪০ পাউন্ড
ব্যাখ্যা: Standard Penetration Test (SPT) এ ব্যবহৃত হ্যামারের ওজন ১৪০ পাউন্ড (৬৩.৫ কেজি) এবং এটি ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ফেলা হয়। 

৩৫. Where there is.......will there is............ way. 
ক) the, a
খ) a, a
গ) a, the
ঘ) the, the 

উত্তর: খ) a, a 
ব্যাখ্যা: প্রবাদটি হলো "Where there is a will, there is a 
way" (ইচ্ছা থাকলে উপায় হয়)। তাই সঠিক উত্তর 'a, a । 

৩৬. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? 
ক) চক্রবাক
খ) বিষের বাঁশি
গ) মৃতুক্ষুধা 
ঘ) দোলনচাঁপা 

উত্তর: গ) মৃতুক্ষুধা 
ব্যাখ্যা: 'মৃত্যুক্ষুধা' কাজী নজরুল ইসলামের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। 
চক্রবাক, বিষের বাঁশি ও দোলনচাঁপা হলো তাঁর কাব্যগ্রন্থ। 

৩৭. Which one contains opposites? 
ক) Hope and aspiration 
খ) Heat and dust 
গ) Reproduction and death 
ঘ) Emerged and advanced 

উত্তর: গ) Reproduction and death  
ব্যাখ্যা: 'Reproduction' (জন্ম / প্রজনন) এবং 'Death' (মৃত্যু) শব্দ দুটি পরস্পর বিপরীত অর্থ বহন করে। 

৩৮. বাংলাদেশে আর্সেনিক এর Permissible limit কত?
ক) 0.01mg/L 
খ) 0.02 mg/L 
গ) 0.05 mg / L 
ঘ) 0.015 mg / L 

উত্তর: গ) 0.05 mg / L
ব্যাখ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সীমা ০.০১ হলেও বাংলাদেশের প্রোপটে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/লিটার। 

৩৯. যা কোনোভাবেই নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ করুন: 
ক) দুর্নিবার
খ) অনিবার্য
গ) অনির্বাণ 
ঘ) দুর্বার

উত্তর: খ) অনিবার্য 

৪০. Turbidity কিসের পরিমাপক? 
ক) পানির অম্লতা
খ) পানির খরতা
গ) ভাসমান বস্তু
ঘ) দ্রবীভূত বস্তু 

উত্তর: ঘ) দ্রবীভূত বস্তু

৪১. প্রথম শহীদ মিনার কত তারিখে নির্মাণ করা হয়? 
ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫২
খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৫৩ 
গ) ২৬ ফেব্রুয়ারি ১৯৫২ 
ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৫৩ 

উত্তর: ক) ২১ ফেব্রুয়ারি ১৯৫২ 
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজের কলেজের নিউ হোস্টেলের সামনে ছাত্রদের হাতে বানানো ইট- কাদামাটি দিয়ে নির্মিত সেই স্মৃতিস্তম্ভটিই ছিল ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার। 

৪২. My friend reminded me......... our plan. 
ক) about
খ) of
গ) for 
ঘ) against

উত্তর: খ) of  
ব্যাখ্যা: কাউকে কোনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে 'Remind someone of something' এই গঠনটি ব্যবহৃত হয়। 

৪৩. Contour line কী নির্দেশ করে? 
ক) সমুদ্রতরের রেখা 
খ) সমউচ্চ বিন্দুর সংযোগ রেখা 
গ) সমচাপের রেখা 
ঘ) সমতাপের রেখা 

উত্তর: খ) সমউচ্চ বিন্দুর সংযোগ রেখা  
ব্যাখ্যা: ম্যাপে সমান উচ্চতা যে কাল্পনিক বিশিষ্ট বিভিন্ন বিন্দুকে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে কন্টুর লাইন (Contour line) বলে। 

৪৪. নিচের কোনটি তালব্য ধ্বনি? 
ক) ক
খ) জ
গ) ল 
ঘ) ম 

উত্তর: খ) জ 
ব্যাখ্যা: চ-বর্গের ধ্বনিগুলো (চ, ছ, জ, ঝ, ঞ) তালব্য ধ্বনি হিসেবে পরিচিত কারণ এগুলো উচ্চারণে জিভ তালুকে স্পর্শ করে। 

৪৫. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে? 
ক) বৰ্গ 
গ) বিধেয় 
খ) উদ্দেশ্য 
ঘ) বাক্যাংশ 

উত্তর: ক) বৰ্গ

৪৬. বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় কত সালে?
ক) ১৯৭৩
খ) ১৯৭৪
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৮ 

উত্তর: খ) ১৯৭৪
ব্যাখ্যা: ১৯৭৪ সালে প্রথম নারী পুলিশ সদস্য নিয়োগের মাধ্যমে 
বাংলাদেশে মহিলা পুলিশ কার্যক্রম শুরু হয়। 

৪৭. Choose the correct sentence. 
ক) What does your father? 
খ) What your father does? 
গ) What does your father do 
ঘ) What do your father does? 

উত্তর: অপশনে সঠিক উত্তর নেই।
নোট: তবে গ নং অপশনে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটিই হতো সঠিক উত্তর। 
ব্যাখ্যা: প্রশ্নবোধক বাক্যে Present Simple tense এ Auxiliary 'does' এর পর মূল verb-র base form 'do' ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ হবে: তোমার বাবা কী করেন?/তোমার বাবার পেশা কী? What is your father? (TG) 
Or, What does your father do? 
Or, What does your father do for a living? 
Or, What does your father do as a job? 
Or, What is your father's job?

৪৮. Cement পানির তুলনায় কতগুণ ভারী? 
ক) ২.৪৪ গুণ
খ) ৩.১৫ গুণ
গ) ৩.৯ গুণ
ঘ) ১.৫ গুণ 

উত্তর: খ) ৩.১৫ গুণ  
ব্যাখ্যা: সিমেন্টের আপেকি গুরুত্ব (Specific Gravity) হলো 
৩.১৫, যার মানে হলো এটি সমআয়তন পানির তুলনায় ৩.১৫ গুণ ভারী। 

৪৯. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় -
ক) মহাভারতে
খ) চর্যাপদে
গ) বৈষ্ণব পদাবলিতে 
ঘ) মঙ্গলকাব্যে 

উত্তর: খ) চর্যাপদে 
ব্যাখ্যা: চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যদের গীতিপদ। 

৫০. She vowed to her mother's death. 
ক) revenge
খ) avenge
গ) take revenge 
ঘ) avenge for 

উত্তর: খ 
ব্যাখ্যা: অন্য কারো প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া অর্থে verb হিসেবে 'avenge' বসে। 'Revenge' সাধারণত noun হিসেবে ব্যবহৃত হয়। 

৫১. আবাসিক ভবনে DPC কোথায় দেওয়া হয়? 
ক) Ground level 
খ) Grade beam এর কলাম এর জায়েন্টে 
গ) Septic Tank এর চারপাশে 
ঘ) Plinth level এ 

উত্তর: ঘ) Plinth level এ 
ব্যাখ্যা: মাটি থেকে আসা আর্দ্রতা (Dampness) ঠেকাতে দেয়ালের পিন্থ লেভেলে (Plinth Level) ড্যাম্প প্রুফ কোর্স বা DPC প্ৰদান করা হয়। 

৫২. Bernoulli's equation এ কোন হেড থাকে না? 
ক) Pressure head 
খ) Velocity head 
গ) Datum head 
ঘ) Venchuri head 

উত্তর: ঘ) Venchuri head 
ব্যাখ্যা: বার্নোলির সমীকরণে প্রবাহীর শক্তির তিনটি রূপ থাকে: চাপীয় শক্তি (Pressure head), গতিশক্তি (Velocity head) এবং স্থিতিশক্তি (Datum head)। ভেনচুরি হেড বলে কোনো নির্দিষ্ট হেড নেই । 

৫৩. Can't you give me a straight yes or no? 
The underlined word is a/an - 
ক) noun
খ) adjective
গ) adverb 
ঘ) interjection 

উত্তর: খ) adjective 
ব্যাখ্যা: এখানে 'straight' শব্দটি 'yes' এবং 'no' (যা এখানে noun হিসেবে কাজ করছে) এর গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই 
এটি একটি Adjective. 

৫৪. Two-way slab এর main রড কোন দিকে দেওয়া হয়? 
ক) Long Direction এ 
খ) Short Direction এ 
গ) Both Direction এ 
ঘ) None of the above

উত্তর: গ) Both Direction এ  
ব্যাখ্যা: Two-way slab-এ লোড উভয় দিকে সঞ্চালিত হয়, তাই প্রধান রড বা main reinforcement উভয় দিকেই (Long ও Short) প্রদান করা হয়। 

৫৫. হিরণ পয়েন্ট কী? 
ক) সংরক্ষিত অভয়ারণ্য 
খ) দুই নদীর মিলনস্থল 
গ) পর্যটকদের রেস্ট হাউস 
ঘ) সাগর তীর 

উত্তর: ক) সংরক্ষিত অভয়ারণ্য 
ব্যাখ্যাঃ হিরণ পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি বিখ্যাত এলাকা যা মূলত বন্যপ্রাণীর জন্য সংরতি অভয়ারণ্য এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। 

৫৬. Mild steel এ কার্বনের পরিমাণ কত থাকে? 
ক) ০.২৫% 
গ) ০.৫% 
খ) ০.০২৫% 
ঘ) ১.২৫% 

উত্তর: ক) ০.২৫% 
ব্যাখ্যা: মাইন্ড স্টিল বা মৃদু ইস্পাতে কার্বনের পরিমাণ সাধারণত ০.০৫% থেকে ০.২৫% বা ০.৩০% পর্যনমশ হয়ে থাকে। 

৫৭. 'স্বাগত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 
ক) স + গত 
গ) সু + গত 
খ) স্ব+ গত 
ঘ) সু + আগত 

উত্তর: ঘ) সু + আগত  
ব্যাখ্যাঃ এটি য-ফলা সন্ধির নিয়ম। হ্রস্ব-উ কারের পর উ-ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে উ-কার স্থানে 'ব' (য-ফলা সদৃশ) হয়। সু + আগত স্বাগত। 

৫৮. Beam এর Tension Rod এর পরিমাণ এর Cross Section Area এর সর্বনিম্ন শতকরা কত ভাগ? 
ক) ০.৫ 
গ) ২.৫ 
খ) ১.৫ 
ঘ) ৪ 

উত্তর: ক) ০.৫  
ব্যাখ্যা: ডিজাইনের নিয়ম অনুযায়ী বীমের টেনশন জোনে নূন্যতম রিইনফোর্সমেন্ট প্রদান করতে হয় যেন কংক্রিট হঠাৎ ফেটে না যায়। সাধারণ হিসেবে এটি প্রায় ০.৪% থেকে ০.৫% ধরা হয়। 

৫৯. Slump Test কেন করা হয়? - 
ক) কংক্রিটের workability Consistency বের করার জন্য 
খ) কংক্রিটের ফাইনাল স্ট্রেন্থ বের করার জন্য 
গ) কংক্রিটের সেটিং টাইম বের করার জন্য 
ঘ) কংক্রিটের কিউবিং টাইম বের করার জন্য। 

উত্তর: ক) কংক্রিটের workability Consistency বের করার জন্য 
ব্যাখ্যাঃ তাজা কংক্রিটের কাজ করার সমতা (Workability) এবং এর ঘনত্বের সামঞ্জস্যতা (Consistency) যাচাই করার জন্য মাঠে স্ল্যাম্প টেস্ট করা হয়। 

৬০. Corner Reinforcement কোথায় ব্যবহার হয়? 
ক) Footing এর Corner এ 
খ) Grade Beam ও column এর জয়েন্টে 
গ) ছাদের interior কর্নারে 
ঘ) ছাদের Exterior কর্নারে 

উত্তর: ঘ) ছাদের Exterior কর্নারে 
ব্যাখ্যা: টু-ওয়ে স্ল্যাবের বাইরের দিকের কর্নারগুলো লোডের কারণে উপরে উঠে যাওয়ার প্রবণতা দেখায়, যা ঠেকাতে সেখানে কর্নার রিইনফোর্সমেন্ট বা টর্শনাল স্টিল দেওয়া হয়। 

৬১. 'খ' দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমে সমভাবে " বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ মোমেন্ট কত হবে?
ক) wL/8
খ) @L2/10
গ) @L°/8 
ঘ) @L2/4 

উত্তর: গ 
ব্যাখ্যা: একটি Simply Supported Beam-এ পুরো দৈর্ঘ্য জুড়ে UDL থাকলে তার কেন্দ্রে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হয় @L/8।

৬২. কোন দেশটির সমুদ্র বন্দর নেই? 
ক) মালদ্বীপ
খ) নেপাল
গ) গ্রীস 
ঘ) ভেনেজুয়েলা 

উত্তর: খ) নেপাল 
ব্যাখ্যাঃ নেপাল একটি স্থলবেষ্টিত ( Landlocked) দেশ, যার চারিদিকে ভারত ও চীন অবস্থিত। ফলে দেশটির নিজস্ব কোনো সমুদ বন্দর নেই। 

৬৩. Engineering Chain এর দৈর্ঘ্য কত? 
ক) 66ft 
খ) 66m 
ঘ) 100m 

উত্তর: গ) 100ft
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ারিং চেইন লম্বায় ১০০ ফুট হয় এবং এতে ১০০টি লিংক থাকে, প্রতিটি লিংকের দৈর্ঘ্য ১ ফুট। 

৬৪. নিচের কোনটির জন্য Long Column এর Common  failure হয়? 
ক) Buckling
খ) Crushing
গ) Rupture
ঘ) None of the above 

উত্তর: ক) Buckling 
ব্যাখ্যা: লম্বা কলামগুলো (Long Column) সাধারণত অীয় লোডের কারণে বেঁকে গিয়ে বা বাকলিং হয়ে ব্যর্থ হয়। ছোট কলাম ক্রাশিংয়ের মাধ্যমে ব্যর্থ হয়। 

৬৫. We..........english since our childhood. 
ক) are learning 
গ) had learn 
খ) have learned 
ঘ) have been learning 

উত্তর: ঘ) have been learning 
ব্যাখ্যা: অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে এবং 'since' বা 'for' থাকলে বাক্যটি Present Perfect Continuous টেন্স হয়। 

৬৬. মাটির কণার কোন সাইজটিকে Effective সাইজ বলা হয়? 
ক) D10 
গ) D60 
খ) D30 
ঘ) D90 

উত্তর: ক) D10 
ব্যাখ্যা: মাটির কণা বিশ্লেষণ ছকে ১০ শতাংশ কণা যে সাইজের চেয়ে ছোট তাকেই ইফেক্টিভ সাইজ বা D10 বলা হয়। 

৬৭. বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোথায় অবস্থিত? 
ক) হিলি  
খ) বুড়িমারী 
ঘ) তামাবিল 

উত্তর: গ) বেনাপোল 
ব্যাখ্যাঃ যশোরের শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রধান স্থলবন্দর যা ভারতের সাথে বাণিজ্যে ব্যবহৃত হয়। 

৬৮. 500m লম্বা এবং 1.0m উচ্চতার 5" Thickness এর একটি বাউন্ডারী দেয়াল নির্মাণে কতগুলো ইট লাগবে? 
ক) 22000 
খ) 24000
গ) 26000
ঘ) 3000 

উত্তর: গ) 26000 
ব্যাখ্যা: আয়তন= ৫০০১০,১২৭ মি ৬৩.৫ ঘনমি। প্রতি ঘনমিটারে ইটের কাজ অনুযায়ী প্রায় ২৬০০০ এর কাছাকাছি ইট লাগবে । 

৬৯. Had I been solvent, your financial issues......... 
ক) would be solved 
খ) would have solved 
গ) would have been solved 
ঘ) would solve 

উত্তর: খ) would have solved  

৭০. The boy along with his friends........playing in the field since morning. 
ক) is
খ) are
গ) have been 
ঘ) has been 

উত্তর: ঘ) has been 
ব্যাখ্যা: 'along with' যুক্ত বাক্যে প্রথম সাবজেক্ট (The boy ) 
অনুযায়ী verb হয়। সাবজেক্ট singular এবং 'since morning' থাকায় 'has been' হয়েছে। 

৭১. কোন ধরনের লোড নেওয়ার  ক্ষেত্রে কংক্রিট দুর্বল? 
ক) Bending
খ) Tension
গ) Compression 
ঘ) Torsion 

উত্তর: খ) Tension 
ব্যাখ্যা: কংক্রিট চাপে (Compression) খুব মজবুত হলেও টানে বা প্রসারণে (Tension) খুবই দুর্বল থাকে। 

৭২. 'নন্দিত' এর বিপরীত শব্দ কী? 
ক) বিগ্ৰহ
খ) নিন্দিত
গ) বিষন্ন 
ঘ) বিষাদ 

উত্তর: খ) নিন্দিত 
ব্যাখ্যা: নন্দিত মানে প্রশংসিত, এর বিপরীত হলো নিন্দিত যার অর্থ কুৎসা রটানো বা তিরস্কৃত। 

৭৩. সোনার তরী কবিতাটি কোন্ ঋতুর প্রেক্ষাপটে রচিত? 
ক) শরৎ 
গ) হেমন্ত 
খ) শীত 
ঘ) বর্ষা 

উত্তর: ঘ) বর্ষা 
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার পটভূমি হলো গ্রামবাংলার বর্ষাকাল, যেখানে বৃষ্টির দিনে কৃষক ধান কেটে তীরে অপেক্ষা করছে। 

৭৪. Prime Coat কোথায় ব্যবহার করা হয়? 
ক) Base Course এর উপর 
খ) Surface এর উপর 
গ) Subgrade এর উপর 
ঘ) Binder এর উপর 

উত্তর: ক) Base Course এর উপর  
ব্যাখ্যা: রাস্তার বেইজ কোর্সের উপর বিটুমিনাস সারফেসিং করার আগে বেইজ মেটেরিয়ালের সাথে ভালো বন্ধন তৈরির জন্য প্রাইম কোট দেওয়া হয়। 

৭৫. I don't know... 
ক) where she lives 
খ) where does she live
গ) where is she from 
ঘ) where does she come from 

উত্তর: ক) where she lives 
ব্যাখ্যাঃ এটি একটি Embedded Question। বাক্যের মাঝখানে প্রশ্নবোধক শব্দ থাকলে এরপর সাবজেক্ট verb বসে, প্রশ্নবোধক গঠন হয় না। 

৭৬. Cement এর efflorescence কিসের জন্য হয়? 
ক) Aluminium 
গ) Silica 
খ) Iron-oxide 
ঘ) Alkalis 

উত্তর: ঘ) Alkalis 
ব্যাখ্যা: সিমেন্টে ক্ষার বা অ্যালকালির পরিমাণ বেশি থাকলে আর্দ্রতার প্রভাবে দেয়ালে সাদা পাউডারের মতো আস্তরণ লোনা পড়ে। 

৭৭. Liquid limit - Plastic limit is termed as -- 
ক) Flow index 
খ) Plasticity index 
গ) Shrinkage index 
ঘ) Liquidity index 
 
উত্তর: খ) Plasticity index  
ব্যাখ্যা: লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের গাণিতিক পার্থক্যকে প্লাস্টিসিটি ইনডেক্স (PI-LL-PL) বলা হয় ৷ 

৭৮. নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? 
ক) সোনালি কাবিন
খ) শেষের কবিতা
গ) মহাপৃথিবী 
ঘ) সারা দুপুর 

উত্তর: ঘ) সারা দুপুর 
ব্যাখ্যা: 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় উপন্যাস, এটি কোনো কাব্যগ্রন্থ নয়। 

৭৯. Datum Level এর R. L. Value কত হয়? 
ক) ০ 
গ) ১০০ 
খ) ৫০ 
ঘ) ২০০ 

উত্তর: ক 
ব্যাখ্যাঃ ডেটাম লেভেল হলো এমন একটি তল যেখান থেকে উচ্চতা মাপা শুরু হয়, তাই এর মান শূন্য (০) ধরা হয়। 

৮০. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? 
ক) মালয়েশিয়া
খ) ইন্দোনেশিয়া
গ) চীন 
ঘ) অস্ট্রেলিয়া 

উত্তর: খ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: ইন্দোনেশিয়া জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন। 

৮১. একটি রাস্তার Cross-Section এর শীর্ষ বিন্দুকে কি বলে? 
ক) Centre
খ) Crown
গ) Curb 
ঘ) Camber 

উত্তর: খ) Crown 
ব্যাখ্যা: বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রাস্তার মাঝখানটা উঁচু করা হয়, এই সর্বোচ্চ বিন্দুকে ক্রাউন (Crown) বলা হয়। 

৮২. বাংলা গদ্যের জনক কে? 
ক) উইলিয়াম কেরি 
খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

উত্তর: ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে যতি চিহ্নের যথাযথ ব্যবহার এবং গদ্যকে শ্রীমন্ডিত করার জন্য তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয় । 

৮৩. From Third World to First বইটির লেখক কে?
ক) লি কুয়ান ইউ 
গ) রেহমান সোবহান 
খ) অমর্ত্য সেন 
ঘ) হুমায়ুন আহমেদ 

উত্তর: ক) লি কুয়ান ইউ 
ব্যাখ্যা: সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ এই বইটি লিখেছেন, যেখানে সিঙ্গাপুরের উন্নয়নের ইতিহাস বর্ণিত আছে। 

৮৪. R.C.C. Footing এর ক্ষেত্রে মাটির নিচে Clear Covering সর্বনিম্ন কত দিতে হবে? 
ক) 1.5" 
গ) 3.5" 
খ) 2.0" 
ঘ) 3.0" 

উত্তর: ঘ) 3.0" 
ব্যাখ্যা: ফুটিং সরাসরি মাটির সংস্পর্শে থাকে বলে রডকে বাঁচাতে কমপক্ষে ৩ ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া বাধ্যতামূলক। 

৮৫. হাজং নৃগোষ্ঠী কোন জেলায় বসবাস করে? 
ক) রংপুর ও দিনাজপুর 
খ) ফেনী ও নোয়াখালী 
গ) নেত্রকোনা ও ময়মনসিংহ 
ঘ) খাগড়াছড়ি 
 
উত্তর: গ) নেত্রকোনা ও ময়মনসিংহ 
ব্যাখ্যা: বাংলাদেশের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার পাহাড়ি ও সমতল অঞ্চলে মূলত হাজং নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। 

৮৬. Spiral column এ সর্বনিম্ন কয়টি রড ব্যবহার করা হয়? 
ক) ৬টি 
গ) ৪টি 
খ) ৮টি 
ঘ) ৫টি 

উত্তর: ক) ৬টি 
ব্যাখ্যা: ডিজাইনের নিয়ম অনুযায়ী বৃত্তাকার বা স্পাইরাল কলামে প্রধান রিইনফোর্সমেন্ট হিসেবে নূন্যতম ৬টি রড ব্যবহার করতে হয়। 

৮৭. Fine Aggregate এর সর্বোচ্চ সাইজ কতো হয়? 
ক) 2.75mm 
খ) 3.5mm
গ) 4.75mm
ঘ) 4.50mm 

উত্তর: গ) 4.75mm 
ব্যাখ্যা: ৪.৭৫ মিমি চালুনী দিয়ে যে দানাগুলো পাস করে যায় তাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ফাইন এগ্রিগেট বা বালি বলা হয়। 

৮৮. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট? 
ক) স্বরাষ্ট্র
খ) প্রতিরক্ষা
গ) পরিবেশ
ঘ) দুর্যোগ ব্যবস্থাপনা 

উত্তর: খ) প্রতিরক্ষা 
ব্যাখ্যা: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) প্রতির। মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সংস্থা। 
 
৮৯. Cant বা সুপার এলিভেশন কোথায় দেওয়া হয়? 
ক) রাস্তার বাঁকের বাইরের অংশে 
খ) রাস্তার বাঁকের ভিতরের অংশে 
গ) রাস্তার লম্বালম্বি দিকে 
ঘ) রাস্তার বাঁক ও সোজা অংশের সংযোগস্থলে 

উত্তর: ক) রাস্তার বাঁকের বাইরের অংশে  
ব্যাখ্যা: রাস্তার বাঁক ঘোরার সময় কেন্দ্রবিমুখী বল প্রশমিত করতে বাইরের প্রাপকে ভেতরের প্রাপ্রের চেয়ে কিছুটা উঁচু করা হয়, একেই সুপার এলিভেশন বলে । 

৯০. Water-Cement ration 0.5 হলে এক ব্যাগ সিমেন্ট দিয়ে কংক্রিট তৈরিতে কত কেজি পানি লাগে? 
ক) 10 kg
খ) 15 kg
গ) 25 kg 
ঘ) 30 kg 

উত্তর: গ) 25 kg 
ব্যাখ্যা: ১ ব্যাগ সিমেন্ট ৫০ কেজি। সুতরাং পানি লাগবে = 50 × 
0.5 = 25 কেজি।

৯১. 'সওগাত' পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 
ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১৪ 
ঘ) ১৯১৮ 

উত্তর: খ) ১৯১০ 
ব্যাখ্যাঃ মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত সচিত্র মাসিক 'সওগাত' পত্রিকা ১৯১৮ সালে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। 

৯২. দেশের একমাত্র জাতি তাত্ত্বিক যাদুঘর কোন শহরে অবস্থিত? 
ক) যশোর 
খ) আগ্রাবাদ, চট্টগ্রাম 
গ) ঝিনাইদহ, কুষ্টিয়া 
ব্যাখ্যা: চট্টগ্রামের আগ্রাবাদে 
ঘ) আগারগাঁও, ঢাকা-২ 

উত্তর: খ) আগ্রাবাদ, চট্টগ্রাম 
ব্যাখ্যাঃ বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর অবস্থিত যা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে কাজ করে। 

৯৩. They made me............ the house. 
ক) to decorate
খ) decorating
গ) decorate 
ঘ) decorated

উত্তর: গ) decorate 
ব্যাখ্যা: 'Make' verb টি যখন Causative verb হিসেবে কাজ করে, তখন পরবর্তী verbটি Base form (Bare Infinitive) এ হয়।

৯৪. তিস্তা নদীর উৎস কোথায়? 
ক) ভুটান
খ) ভারতের ত্রিপুরা রাজ্য
গ) চীনের তিব্বত 
ঘ) নেপাল 

উত্তর
নোটঃ তিস্তা নদীর উৎস সিকিমের পার্বত্য অঞ্চল । 

৯৫. She learnt the poem - 
ক) by memory 
খ) by mind 
গ) by soul 
ঘ) by heart 

উত্তর: ঘ) by heart 
ব্যাখ্যা: 'Learn by heart' একটি idiom যার অর্থ হলো মুখস্থ করা। 

৯৬. Moment at hinge - 
ক) Highest
খ) Infinity
গ) Zero 
ঘ) Depends on load 

উত্তর: গ) Zero
ব্যাখ্যা: hinge জয়েন্ট মুক্তভাবে ঘুরতে পারে, তাই সেখানে বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করার মতা থাকে না অর্থাৎ মোমেন্ট শূন্য হয়। 

৯৭. গাজা স্ট্রিপ কোন সাগরের তীরে অবস্থিত? 
ক) লোহিত সাগর 
খ) মালয় সাগর
গ) ভূমধ্যসাগর
ঘ) কৃষ্ণসাগর 

উত্তর: গ) ভূমধ্যসাগর 
ব্যাখ্যা: ফিলিস্তিনের গাজা উপত্যকা ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা । 

৯৮. Mr. Khan will preside............ the meeting. 
ক) in
খ) over
গ) at  
ঘ) of 

উত্তর: খ) over 
ব্যাখ্যা: সভায় সভাপতিত্ব করার েেত্র Appropriate Preposition হিসেবে 'Preside over' ব্যবহৃত হয়। 

৯৯. অমিত্রার ছন্দে কয় মাত্রার পঙ্ক্তি থাকে? 
ক) ৬ 
গ) ১৪ 
খ) ৮ 
ঘ) ১৬ 

উত্তর: গ) ১৪ 
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন প্রবর্তিত অমিত্রার ছন্দ সাধারণত ১৪ মাত্রার হয়ে থাকে যা বাংলা কবিতার পয়ারের আধুনিক রূপ । 

১০০. কংক্রিট Compaction এর সময় উপরিভাগে পানি উঠে আসলে তাকে কি বলে? 
ক) Flooding 
খ) Segregation 
ঘ) Creep 

উত্তর: গ) Bleeding 
ব্যাখ্যা: কংক্রিটিংয়ের সময় ভারী কণাগুলো নিচে জমে গিয়ে পানি ও পাতলা সিমেন্ট পেস্ট উপরে উঠে আসার প্রক্রিয়াকে ব্লিডিং (Bleeding) বলে।

Post a Comment

0 Comments