বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগে অফিস সহকারী নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকা 
পদের নাম: অফিস সহকারী; 
তারিখ: ২২.১১.২৫ 
সময়: ১ ঘণ্টা 
পূর্ণমান: ৫০
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর হাইকোর্ট বিভাগে অফিস সহকারী নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

১. Three fourths of the work ____ finished. 
ক. have been 
খ. had 
গ. has been 
ঘ. were 
উত্তর: গ. has been  
ব‌্যাখ‌্যাঃ এখানে work হলো uncountable Noun, তাই এর Three fourths অংশও একবচন। তাই verb হবে singular.

২. Synonym of the word 'Obsolete'- 
ক. Useful 
খ. Outdated 
গ. Modern 
ঘ. Logical

উত্তর: খ. Outdated
ব্যাখ্যাঃ Obsolete শব্দের বাংলা অর্থ অপ্রচলিত, সেকেলে, ব্যবহার থেকে উঠে গেছে, পুরোনো ও অকার্যকর।
অর্থাৎ এমন কিছু যা আর ব্যবহার করা হয় না বা আধুনিক যুগে যার প্রয়োজন নেই।

Synonyms সমার্থক শব্দগুলো হল -
Outdated — পুরোনো হয়ে গেছে; বর্তমান সময়ে আর উপযোগী নয়।
Outmoded — প্রচলন থেকে উঠে গেছে; আর ব্যবহার করা হয় না।
Old-fashioned — সেকেলে; পুরোনো ধাঁচের।
Archaic — অত্যন্ত পুরোনো; প্রাচীন কালের মতো।
Antiquated — অতি সেকেলে; খুবই পুরাতন ও অকার্যকর।
No longer in use — আর ব্যবহৃত নয়।
Out of date — তারিখ বা যুগের তুলনায় পিছিয়ে; আপডেট নেই।

প্রশ্নপত্রে অপশন গুলোর অর্থ
ক. Useful — উপকারী, উপযোগী
খ. Outdated — পুরোনো, সেকেলে, অপ্রচলিত
গ. Modern — আধুনিক
ঘ. Logical — যুক্তিসঙ্গত, তর্কসঙ্গত

৩. The phrase ' Sine die' means- 
ক. Unnatural death
খ. Indefinite period 
গ. Accidental death
ঘ. Dishonest person

উত্তর: খ. Indefinite period 
ব্যাখ্যাঃ "Sine die” একটি ল্যাটিন শব্দ, যার অর্থ অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ কোনো নির্দিষ্ট দিন বা সময় নির্ধারণ না করে কাজ স্থগিত রাখা। উদাহরণ: The meeting was adjourned sine die — সভাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

অপশনগুলোর অর্থঃ
ক. Unnatural death — অস্বাভাবিক মৃত্যু / অপ্রাকৃত মৃত্যু
খ. Indefinite period — অনির্দিষ্টকাল / নির্দিষ্ট সময়হীন সময়কাল
গ. Accidental death — দুর্ঘটনাজনিত মৃত্যু
ঘ. Dishonest person — অসৎ ব্যক্তি / প্রতারক ব্যক্তি

৪. Choose the correct spelling: 
ক. Diarrhoea 
খ. Dirrhoea 
গ. Diarhoea 
ঘ. Dyarrhoea 
উত্তর: ক 

৫. Plural form of 'Louse'- 
ক. Louses
খ. Lices  
গ. Lice 
ঘ. Lices

উত্তর: গ. Lice 
ব্যাখ্যাঃ Louse = উকুন যা একবচন। এর বহুবচন Lice = উকুনগুলো / একাধিক উকুন।

৬. ‘Adonais’ is an elegy on the death of - ? 
ক. John Milton 
খ. S.T Coleridge 
গ. John Keats 
ঘ. Lord Byron

উত্তর: গ. John Keats 
ব্যাখ্যাঃ Adonais” হলো Percy Bysshe Shelley রচিত একটি বিখ্যাত elegy (শোকগাথা)।
“Adonais” হলো শেলির লেখা এক মহাকাব্যিক শোকগাথা, যেখানে তিনি তার বন্ধু ও সমসাময়িক রোমান্টিক কবি John Keats এর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ১৮২১ সালে ইংরেজ রোমান্টিক যুগের কবি ও সাহিত্যিক, Poet of Beauty, Ode–এর কবি হিসেবে বিশেষ পরিচিত John Keats মৃত্যুবরণ করলে তিনি গভীরভাবে আঘাত পান, এবং সেই বেদনা থেকেই তিনি এই মহৎ elegy রচনা করেন।

৭. A song embodying religious and sacred emotions- 
ক. Hymn 
খ. Lyric 
গ. Ode 
ঘ. Ballad

উত্তর: ক. Hymn 
ব্যাখ্যাঃ Hymn হল ধর্মীয় ও পবিত্র অনুভূতি প্রকাশকারী গান। অর্থাৎ এমন গান যা সৃষ্টিকর্তা, আধ্যাত্মিকতা, উপাসনা, ভক্তি বা ধর্মীয় অনুভূতিকে প্রতিফলিত করে।
Lyric হল গানের শব্দ / গীতিকবিতা।
Ode হলো এক ধরনের উচ্চ স্তরের গীতিকবিতা যা সাধারণত প্রশংসা, আদর বা উচ্চ ভাবনা প্রকাশ করতে লেখা হয়।
Ode হলো এক ধরনের উচ্চ স্তরের গীতিকবিতা যা সাধারণত প্রশংসা, আদর বা উচ্চ ভাবনা প্রকাশ করতে লেখা হয়। উচ্চাঙ্গী প্রশংসাপূর্ণ কবিতা ও গীতিময় প্রশংসা কবিতা।
Ballad হলো এমন এক ধরনের গল্পধর্মী গান বা কবিতা, যা সাধারণভাবে গল্প, ঘটনা বা নায়কীয় কাহিনী বর্ণনা করে।

৮. The Play 'Candida' is written by- 
ক. Arthur Miller 
খ. James Joyce 
গ. Shakespeare 
ঘ. G.B. Shaw

উত্তর: ঘ. G.B. Shaw 
ব‌্যাখ‌্যাঃ George Bernard Shaw এর লেখা “Candida” (১৮৯৪) একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক নাটক, যা প্রেম, বিবাহ এবং স্ব-পরিচয় নিয়ে আবর্তিত।

জর্জ বার্নার্ড শ
জর্জ বার্নার্ড শ একজন আইরিশ নাট্যকার, সমালোচক, বিসংবাদী এবং রাজনৈতিক কর্মী। তিনি ছিলেন  বার্নাড শ ছিলেন একাধারে প্রাবন্ধিক, উপন্যাসিক এবং ছোট গল্পকার। 

জর্জ বার্নার্ড শ এর সাহিত‌্য তালিকাঃ
পূর্ণদৈর্ঘ্য নাটকসমূহ: উইডোয়ার্স হাউজেস, দ্য ফিলান্ডারার, মিসেস ওয়ারেন্‌স প্রফেশন, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যানডিডা, ইউ নেভার ক্যান টেল, দ্য ডেভল্‌স ডিসাইপল, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যাপ্টেন ব্রাসবাউন্ড্‌স কনভার্শন, উপযোগকরণ, দ্য গ্যাডফ্লাই, ম্যান অ্যান্ড সুপারম্যান, জন বুল্‌স আদার আইল্যান্ড, মেজর বারবারা, দ্য ডক্টরস ডিলেমা, গেটিং ম্যারিড, মিসালাইয়ান্স, ফ্যানিস ফার্স্ট প্লে, অ্যান্ড্রোক্লিস অ্যান্ড দ্য লায়ন, পিগম্যালিয়ন, হার্টব্রেক হাউজ, ব্যাক টু মেথুসেলাহ, সেন্ট জোয়ান, দি অ্যাপল কার্ট, টু ট্রু টু বি গুড, অন দ্য রকস, দ্য সিম্পলটন অব দি আনএক্সপেক্টেড আইলস, দ্য মিলিয়নিয়ারেস, জেনেভা, ইন গুড কিং চার্লস্‌স গোল্ডেন ডেজ, বয়ান্ট বিলিয়ন্স

স্বল্পদৈর্ঘ্য নাটকসমূহ: দি অ্যাডমায়ারেবল ব্যাশভিল, হাউ হি লাইড টু হার হাজব্যান্ড, প্যাশন, পয়জন, অ্যান্ড পেট্রিফ্যাকশন, দ্য শিউইং-আপ অব ব্ল্যাঙ্কো পজনেট, প্রেস কাটিংস, দ্য ফ্যাসিনেটিং ফাউন্ডলিং, দ্য গ্লিম্পস অব রিয়ালিটি, দ্য ডার্ক লেডি অব দ্য সনেটস, ওভাররুলড, দ্য মিউজিক কিউর, গ্রেট ক্যাথরিন, দি ইনকা অব পেরুসালেম, ওফ্ল্যাহার্টি ভি.সি., অগাস্টাস ডাজ হিজ বিট, আন্নাইয়ান্‌স্কা, দ্য বলশেভিক এমপ্রিস, আ ভিলেজ উইং, দ্য সিক্স অব কালাইস, সিমবেলিন রেফিনিশড, ফারফেচড ফ্যাবলস, শেকস ভার্সাস শাভ, হোয়াই শি উড নট।

৯. ‘উদোগেঁড়ে’ বাগধারার অর্থ কী? 
ক. চালাক 
খ. উদাসীন 
গ. অলস 
ঘ. পরিশ্রমী 
উত্তর: গ. অলস 

১০. ‘আদালত’ শব্দটি কোন ভাষা থেকে আগত? 
ক. হিন্দি 
খ. উর্দু 
গ. আরবি 
ঘ. ফারসি

উত্তর: গ. আরবি 
ব‌্যাখ‌্যাঃ 
ক. আরবি শব্দ : বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়—
(১) ধর্মসংক্রান্ত শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার,
কানুন, কলম, রায় ইত্যাদি।

খ. ফারসি শব্দ : বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি।
(১) ধর্মসংক্রান্ত শব্দ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি । 
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
(৩) বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

গ. ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ দুই প্রকারের পাওয়া যায়
(১) অনেকটা ইংরেজি উচ্চারণে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি।
(২) পরিবর্তিত উচ্চারণে : আফিম (Opium), অফিস (Office), ইস্কুল (School), বাক্স (Box), হাসপাতাল (Hospital), বোতল (Bottle) ইত্যাদি।

ঘ. ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ
(১) পর্তুগিজ: আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
(২) ফরাসি : কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরা ইত্যাদি।
(৩) ওলন্দাজ: ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি।

ঙ. অন্যান্য ভাষার শব্দ
(১) গুজরাটি: খদ্দর, হরতাল ইত্যাদি।
(২) পাঞ্জাবি: চাহিদা, শিখ ইত্যাদি।
(৩) তুর্কি: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি।
(৪) চিনা: চা, চিনি ইত্যাদি।
(৫) মায়ানমার (বার্মিজ): ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি।
(৬) জাপানি: রিক্সা, হারিকিরি ইত্যাদি।

মিশ্র শব্দ: কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন – রাজা- বাদশা (তৎসম+ফারসি), হাট-বাজার (বাংলা+ফারসি), হেড-মৌলভি (ইংরেজি+ফারসি), হেড পণ্ডিত (ইংরেজি+তৎসম) খ্রিষ্টাব্দ (ইংরেজি+তৎসম), ডাক্তার খানা (ইংরেজি + ফারসি), পকেট মার (ইংরেজি+বাংলা), চৌ-হদ্দি (ফারসি+আরবি) ইত্যাদি।
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।
উদাহরণ: অম্লজান—oxygen উদযান - hydrogen; নথি - file, প্রশিক্ষণ-training, ব্যবস্থাপক- manager, বেতার-radio, মহাব্যবস্থাপক-general manager সচিব- secretary স্নাতক- graduate, স্নাতকোত্তর- post graduate সমাপ্তি final, সাময়িকী periodical, সমীকরণ- equation ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষার ব‌্যকরণ, নবম-দশম শ্রেণি।

১১. শুদ্ধ বানান কোনটি? 
ক. বিদ্যুৎসাহী 
খ. বিদ্যোৎসাহী 
গ. বিদ্যুৎসাহি 
ঘ. বিদ্যুৎসাহী 
উত্তর: খ. বিদ্যোৎসাহী

১২. ‘শশী’ কোন উপন্যাসের চরিত্র? 
ক. পুতুল নাচের ইতিকথা 
খ. শ্রীকান্ত 
গ. যোগাযোগ 
ঘ. আরণ্যক 

উত্তর: ক. পুতুল নাচের ইতিকথা 
ব‌্যাখ‌্যাঃ পুতুলনাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত গ্রন্থ।
নাটকটির চরিত্রগুলো হলঃ শশী, কুসুম, পরাণ, যাদব পণ্ডিত, পণ্ডিতমশাই, পাগলদিদি, বিন্দু, নন্দ, কুমুদ, মতি, জয়া, বনবিহারী, নন্দলাল, যামিনী, সেনদিদি।

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র গ্রামের ডাক্তার শশী, যিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন না। কাহিনী গ্রামের পটভূমিতে শশী, তার পিতা কুসুম ও অন্যান্য চরিত্রের জটিল সামাজিক সম্পর্ক ঘিরে গড়ে উঠেছে। উপন্যাসে ক্ষয়িষ্ণু সমাজের প্রেম, বিরহ, দ্বেষ ও পারস্পরিক সহমর্মিতার চিত্র ফুটে উঠেছে। চরিত্রগুলোর মানসিক বিবর্তন ও সামাজিক সংঘাত গল্পের মূল আকর্ষণ। এভাবেই এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক সম্পদ হিসেবে বিবেচিত।

মানিক বন্দ্যোপাধ্যায়ের সোহিত‌্য তালিকাঃ
উপন্যাস: দিবারাত্রির কাব্য, জননী, পুতুলনাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, জীবনের জটিলতা, অমৃতস্য পুত্রাঃ, শহরতলি (প্রথম খণ্ড), শহরতলি (দ্বিতীয় খণ্ড), অহিংসা, ধরাবাঁধা জীবন, চতুষ্কোণ, প্রতিবিম্ব, দর্পণ, চিন্তামণি, শহরবাসের ইতিকথা, চিহ্ন, আদায়ের ইতিহাস, জীয়ন্ত, পেশা, স্বাধীনতার স্বাদ, সোনার চেয়ে দামী (প্রথম খণ্ড), সোনার চেয়ে দামী (দ্বিতীয় খণ্ড), ইতিকথার পরের কথা, পাশাপাশি, সার্বজনীন, নাগপাশ, ফেরিওয়ালা, আরোগ্য, চালচলন, তেইশ বছর আগে পরে, হরফ, শুভাশুভ, পরাধীন প্রেম, হলুদ নদী সবুজ বন, মাশুল

ছোটগল্প: অতসীমামী, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, বৌ, সমুদ্রের স্বাদ, ভেজাল, হলুদপোড়া, আজ কাল পরশুর গল্প, পরিস্থিতি, খতিয়ান, মাটির মাশুল, ছোট বড়, ছোটবকুলপুরের যাত্রী, ফেরিওয়ালা, লাজুকলতা

নাটক: ভিটেমাটি

অন‌্যান‌্য অপশনঃ
খ. শ্রীকান্ত উপন‌্যাসের চরিত্র শ্রীকান্ত, ইন্দ্রনাথ, আন্নাদাদিদি, রাজলক্ষ্মী (প্যারি বাইজি), অভয়া, কমলতা, গহর, রতন
গ. যোগাযোগ উপন‌্যাসের চরিত্র কুমুদিনী, মধুসূদন ঘোষাল, বিপ্রদাস চট্টোপাধ্যায়, শ্যামা, মুকুন্দলাল, নন্দরানী, আনন্দ ঘোষাল।
ঘ. আরণ্যক উপন‌্যাসের চরিত্র সত্যচরণ, রাজু পাঁড়ে, ধাতুরিয়া, ধাওতাল সাহু, মটুকনাথ পাঁড়ে, যূগলপ্রসাদ, কুন্তা, ভেঙ্কটেশ্বর প্রসাদ, মঞ্চী, রাজা দোবরু পান্না, রাজকন্যা ভানুমতি, রাসবিহারী সিং, নন্দলাল ওঝা।

১৩. Rank এর বাংলা পরিভাষা কী? 
ক. পদ 
খ. মাত্রা 
গ. উচ্চতা 
ঘ. পদমর্যাদা 

উত্তর: ঘ. পদমর্যাদা  
ব‌্যাখ‌্যাঃ 
ক. পদ হলো Position  এর বাংলা পরিভাষা।
খ. মাত্রা হলো Dimension এর পরিভাষা।
গ. উচ্চতা হলো Height এর পরিভাষা।
ঘ. পদমর্যাদা হলো Rank এর বাংলা পরিভাষা।

১৪. “বাস করার ইচ্ছা' এর বাক্য সংকোচন- 
ক. বিবৎসা 
খ. জিগমিষা 
গ. বিবমিষা 
ঘ. বিবিক্ষা 

উত্তর: ক. বিবৎসা 
ক. বিবৎসা = বাস করার ইচ্ছা
খ. জিগমিষা = গমন করার ইচ্ছা
গ. বিবমিষা = বমি করার ইচ্ছা বা বমন করিবার ইচ্ছা
ঘ. বিবিক্ষা = প্রবেশের ইচ্ছা।

১৫. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? 
ক. আলাওল 
খ. সৈয়দ সুলতান 
গ. মুহম্মদ খান 
ঘ. শাহ মুহম্মদ সগীর 

উত্তর: ঘ 
ব‌্যাখ‌্যাঃ শাহ মুহম্মদ সগীর আনুমানিক ১৪-১৫ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম।  ইউসুফ-জুলেখা শাহ মুহম্মদ সগীর-এর সবচেয়ে বিখ্যাত এবং একমাত্র উল্লেখযোগ্য রচনা।

১৬. ‘মিলির হাতে স্টেনগান' গল্পের রচয়িতা কে? 
ক. শওকত ওসমান 
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শওকত আলী  
ঘ. শহীদুল জহির

উত্তর: খ 
ব‌্যাখ‌্যাঃ 
উপন্যাস: আখতারুজ্জামান ইলিয়াস এর সাহিত‌্য তালিকাঃ
চিলেকোঠার সেপাই (১৯৮৬, ১৯৬৯ গণঅভ্যুত্থান পেক্ষাপট), চরিত্র: ওসমান গণি, হাড্ডি খিজির, আনোয়ার, করমালি, যারা খয়বার গাজী

খোয়াবনামা (১৯৯৬, তেভাগা আন্দোলন, সিপাহী বিদ্রোহ ১৮৫৭, বঙ্গভঙ্গ ১৯৪৭), ঘটনা: বগুড়া জেলার পটভূমি

ছোটগল্প সংকলন:
অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬), গল্প: উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী, অন্য ঘরে অন্য স্বর, নিরুদ্দেশ যাত্রা।
খোঁয়ারি (১৯৮২), গল্প: খোঁয়ারি (পুরান ঢাকার ঘটনা, চরিত্র: আমৃতলাল), অসুখ-বিসুখ (চরিত্র: আতমন্নেসা), তারাবিবির মরদ পোলা (চরিত্র: তারাবিবি, সখিনা), পিতৃবিয়োগ।
দুধভাতে উৎপাত (১৯৮৫), গল্প: মিলির হাতে স্টেনগান, দুধভাতে উৎপাত, পায়ের নিচে জল, দখল
দোজখের ওম (১৯৮৯), গল্প: কীটনাশকের কীর্তি (চরিত্র: অহিমুন্নেসা, রমিজালী), যুগলবন্দি, অপঘাত, দোজখের ওম (চরিত্র: কামালউদ্দিন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প)
জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭), গল্প: প্রেমের গপ্পো, ফোঁড়া, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, কান্না, রেইনকোট

একক গল্প: নিরুদ্দেশ যাত্রা (১৯৬৫-১৯৭৫, অন্য ঘরে অন্য স্বর), উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী, অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি (১৯৭৫, খোঁয়ারি), অসুখ-বিসুখ (১৯৭৫), তারাবিবির মরদপোলা (১৯৭৭), পিতৃবিয়োগ (১৯৭৯), মিলির হাতে স্টেনগান (দুধভাতে উৎপাত), দুধভাতে উৎপাত, পায়ের নিচে জল, দখল, কীটনাশকের কীর্তি (দোজখের ওম), যুগলবন্দি, অপঘাত, দোজখের ওম, প্রেমের গপ্পো (১৯৭৯, জাল স্বপ্ন, স্বপ্নের জাল), ফোঁড়া (১৯৮০), জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯২), কান্না (১৯৯৪), রেইনকোট (১৯৯৫), শন্তু (অপ্রকাশিত, গল্পসমগ্র ২০১৯), ঈদ, বংশধর, তারাদের চোখ, অতন্দ্র (১৯৬১, সমকাল), স্বগতমৃত্যুর পটভূমি (১৯৬৪, সাম্প্রতিক ধারার গল্প, সম্পা: আবদুল্লাহ আবু সায়ীদ), নিঃশ্বাসে যে প্রবাদ, চিলেকোঠায় (১৯৬৯, আসন্ন, লিটল ম্যাগাজিন)।

প্রবন্ধ সংকলন: সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৮, মরণোত্তর কলকাতা)
অপ্রকাশিত লেখা: করতোয়া মাহাত্ম্য

শওকত ওসমান এর সাহিত‌্য তালিকাঃ
উপন্যাস: জননী (১৯৫৮, প্রথম উপন্যাস, মূল বিষয়বস্তু: গ্রামীণ জীবনের বাস্তবতা ও হিন্দু-মুসলিম বৈষম্য), ক্রীতদাসের হাসি (১৯৬২, মূল বিষয়বস্তু: আইয়ুব খানের সামরিক শাসন), সমাগম (১৯৬৭, কালজয়ী বিখ্যাত মনীষীদের চিন্তাধারা একত্রিত, সাম্রাজ্যবাদ, যুদ্ধ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নম হইতে বিদায় (১৯৭১, মুক্তিযুদ্ধ বিষয়ক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বাস্তব অভিজ্ঞতা, গাজী রহমানের আত্ম-আবিষ্কার ও দেশত্যাগের মানসিক টানা পোড়ন), দুই সৈনিক (১৯৭৩, মুক্তিযুদ্ধ বিষয়ক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিক, চরিত্র: মাখদুম মৃধা ও সায়েদ মাতব্বর), নেকড়ে অরণ্য (১৯৭৩, মুক্তিযুদ্ধ বিষয়ক, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, অত্যাচার, নির্যাতন ও নারী নির্যাতন), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), আর্তনাদ (১৯৮৫), রাজপ, রাজসাক্ষী, পিতৃপুরুষের পাপ

গল্পগ্রন্থ: জুনু আপা ও অন্যান্য গল্প (১৯৫২), মনিব ও তাহার কুকুর (১৯৮৬), ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (১৯৯০), প্রস্তর ফলক, সাবেক কাহিনী, জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধ বিষয়ক), পুরাতন খঞ্জর, বিগত কালের গল্প, নেত্রপথ, উভশৃঙ্গ, পিজরাপোল, উপলক্ষ

প্রবন্ধগ্রন্থ: ভাব ভাষা ভাবনা (১৯৭৪), সংস্কৃতির চড়াই উৎরাই (১৯৮৫), মুসলিম মানসের রূপান্তর (১৯৮৮)

নাটক: আমলার মামলা (১৯৪৯), পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০), তস্কর ও লস্কর, কাঁকর মনি, বাগদাদের কবি (১৯৫৩)

শিশুতোষ গ্রন্থ: ওটেন সাহেবের বাংলো (১৯৪৪), মস্কুইটো ফোন (১৯৫৭), ক্ষুদে সোশালিস্ট (১৯৭৩), পঞ্চসঙ্গী (১৯৮৭)

রম্যরচনা: নিজস্ব সংবাদদাতা প্রেরিত (১৯৮২)

স্মৃতিকথামূলক গ্রন্থ: স্বজন সংগ্রাম (১৯৮৬), কালরাত্রি খ-চিত্র (১৯৮৬), অনেক কথন (১৯৯১), গুড বাই জাস্টিস মাসুদ (১৯৯৩), মুজিবনগর (১৯৯৩), অস্তিত্বের সঙ্গে সংলাপ (১৯৯৪), সোদরের খোঁজে স্বদেশের সন্ধানে (১৯৯৫), মৌলবাদের আগুন নিয়ে খেলা (১৯৯৬), আর এক ধারাভাষ্য (১৯৯৬)

অনূদিত গ্রন্থ: নিশো (১৯৪৮-৪৯), লুকনিতশি (১৯৪৮), বাগদাদের কবি (১৯৫৩, নাটক), টাইম মেশিন (১৯৫৯), পাঁচটি কাহিনী (লিও টলস্টয়, ১৯৫৯), স্পেনের ছোটগল্প (১৯৬৫), পাঁচটি নাটক (মলিয়ার, ১৯৭২), ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩), পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ (১৯৮৫), সন্তানের স্বীকারোক্তি (১৯৮৫)

১৭. বাংলাদেশ সুপ্রীম কোর্ট দিবস কত তারিখে পালিত হয়? 
ক. ১ নভেম্বর 
খ. ৪ নভেম্বর 
গ. ১৮ ডিসেম্বর 
ঘ. ১ জানুয়ারি

উত্তর: গ. ১৮ ডিসেম্বর 
ব‌্যাখ‌্যাঃ বাংলাদেশ সংবিধানের অধীনে ১৯৭২ সনের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর যাত্রা শুরু হয়। এ দিনটিকে সুপ্রীম কোর্ট দিবস হিসেবে পালনের প্রথম সর্বসম্মত সিদ্ধান্ত হয় ২০১৭ সালের ২৫ অক্টোবর তারিখের ফুলকোর্ট সভায়। 

১৮. নানকিং চুক্তি কোন কোন দেশের মধ্যে হয়েছিল? 
ক. ভারত-চীন 
খ. ব্রিটেন-চীন 
গ. চীন-জাপান 
ঘ. রাশিয়া-চীন 

উত্তর: খ. ব্রিটেন-চীন
ব‌্যাখ‌্যাঃ নানকিং চুক্তি (২৯ আগস্ট ১৮৪২) গ্রেট ব্রিটেন ও চীনের কিং রাজবংশের মধ্যে প্রথম আফিম যুদ্ধ (১৮৩৯–১৮৪২) শেষ করার জন্য স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা চীনা পক্ষ পরবর্তীতে “অসম চুক্তি” হিসেবে অভিহিত করে, এবং এর মাধ্যমে চীনের কিছু বন্দরের ওপেনিং, ক্ষতিপূরণ ও বাণিজ্য সুবিধা ব্রিটেনকে প্রদান করা হয়।

১৯. আলবেনিয়ার মুদ্রার নাম কী? 
ক. লেভ 
খ. সোম 
গ. লেক 
ঘ. লিরা 

উত্তর: গ. লেক 

২০. ‘খোয়াই নদী’ কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 
ক. বরিশাল 
খ. হবিগঞ্জ 
গ. কুষ্টিয়া 
ঘ. ফরিদপুর

উত্তর: খ. হবিগঞ্জ
ব‌্যাখ‌্যাঃ খোয়াই নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী, যা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় প্রবাহিত এবং সর্পিলাকার প্রকৃতির, দৈর্ঘ্য ১৬৬ কিলোমিটার ও গড় প্রস্থ ১০৬ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খোয়াই নদীকে উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ২২ হিসেবে চিহ্নিত করেছে।

২১. ২০২৫ সালের সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের লেখক? 
ক. হাঙ্গেরি 
গ. ক্রোয়েশিয়া 
খ. সার্বিয়া 
ঘ. রোমানিয়া

উত্তর: ক. হাঙ্গেরি  
ব‌্যাখ‌্যাঃ 2025 সালের নোবেল বিজয়ী:
রসায়ন: রিচার্ড রবসন, অস্ট্রেলিয়া; সুসুমু কিতাগাওয়া, জাপান; ওমর ইয়াগি, মার্কিন যুক্তরাষ্ট্র
সাহিত্য: লাসলো ক্রাসনাহোরকাই, হাঙ্গেরি; শান্তি মারিয়া কোরিনা মাচাদো, ভেনেজুয়েলা
পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, যুক্তরাজ্য; জন এম. মার্টিনিস, মার্কিন যুক্তরাষ্ট্র; মিশেল দ্যভোরে, ফ্রান্স
চিকিৎসাবিজ্ঞান: মেরি ই. ব্রাংকো, মার্কিন যুক্তরাষ্ট্র; ফ্রেড র‍্যামসডেল, মার্কিন যুক্তরাষ্ট্র; শিমোন সাকাগুচি, জাপান
অর্থনীতি: ফিলিপ আগিওঁ, ফ্রান্স; জোয়েল মোকির, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল; পিটার হাউইট, কানাডা

২২. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি? 
ক. ২৩তম 
খ. ২৪তম
গ. ২৫তম  
ঘ. ২২তম
 
উত্তর: গ. ২৫তম 
ব‌্যাখ‌্যাঃ সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি। তিনি ১০ আগস্ট ২০২৪ সালে প্রধান বিচারপতি পদে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগলাভ করেন।

পূর্বের বিচারপতিদের তালিকাঃ
আবু সাদাত মোহাম্মদ সায়েম, ১৬ ডিসেম্বর ১৯৭২,
সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন, ১৮ নভেম্বর ১৯৭৫,
কামালউদ্দিন হোসেন, ১ ফেব্রুয়ারি ১৯৭৮,
এফ. কে. এম. এ. মুনিম, ১২ এপ্রিল ১৯৮২,
বদরুল হায়দার চৌধুরী, ১ ডিসেম্বর ১৯৮৯,
শাহাবুদ্দিন আহমেদ, ১৪ জানুয়ারি ১৯৯০,
মুহাম্মদ হাবিবুর রহমান, ১ ফেব্রুয়ারি ১৯৯৫,
এ. টি. এম. আফজাল, ১ মে ১৯৯৫,
মোস্তফা কামাল, ১ জুন ১৯৯৯,
লতিফুর রহমান, ১ জানুয়ারি ২০০০,
মাহমুদুল আমিন চৌধুরী, ১ মার্চ ২০০১,
মাইনুর রেজা চৌধুরী, ১৮ জুন ২০০২,
কে. এম. হাসান, ২৩ জুন ২০০৩,
সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন, ২৭ জানুয়ারি ২০০৪,
মোঃ রুহুল আমিন, ১ মার্চ ২০০৭,
এম. এম. রুহুল আমিন, ১ জুন ২০০৮,
মোঃ তাফাজ্জল ইসলাম, ২৩ ডিসেম্বর ২০০৯,
মোহাম্মদ ফজলুল করীম, ৮ ফেব্রুয়ারি ২০১০,
এ. বি. এম. খায়রুল হক, ১ অক্টোবর ২০১০,
মোঃ মোজাম্মেল হোসেন, ১৮ মে ২০১১,
সুরেন্দ্র কুমার সিনহা, ১৭ জানুয়ারি ২০১৫,
মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা, ১১ নভেম্বর ২০১৭,
সৈয়দ মাহমুদ হোসেন, ২ ফেব্রুয়ারি ২০১৮,
হাসান ফয়েজ সিদ্দিকী, ৩০ ডিসেম্বর ২০২১,
ওবায়দুল হাসান, ২৬ সেপ্টেম্বর ২০২৩

২৩. অধ্যাদেশ জারি করা হয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? 
ক. ১০২ 
খ. ১৪২ 
গ. ৯৩ 
ঘ. ১৪১

উত্তর: গ. ৯৩
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদে জাতীয় সংসদ ভেঙে গেলে অথবা সংসদ অধিবেশন না থাকলে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে প্রায় বিভিন্ন সময়ে প্রায় ২৫০টির বেশি অধ্যাদেশ জারি করা হয়েছে।

২৪. ‘সাপ্পেরো’ শহরটি কোথায় অবস্থিত? 
ক. আলজেরিয়া 
খ. কম্বোডিয়া 
গ. চীন 
ঘ. জাপান

উত্তর: ঘ. জাপান
ব্যাখ্যাঃ জাপানের উত্তরে প্রধানতম দ্বীপ সাপ্পেরো। সাপ্পোরো হোকাইদোর সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসাবে বিবেচিত হয়। 

২৫. সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায়? 
ক. সিলেট 
খ. মৌলভীবাজার 
গ. হবিগঞ্জ 
ঘ. পঞ্চগড়

উত্তর: খ. মৌলভীবাজার 
ব্যাখ্যাঃ মৌলভীবাজারে ৯২টি, হবিগঞ্জে ২৪টি, সিলেটে ১৯টি, চট্টগ্রামে ২২টি, পঞ্চগড়ে ৩৭টি, রাঙ্গামাটিতে ২টি ও ঠাকুরগাঁওয়ে ১০টি চা বাগান রয়েছে।

২৬. ‘ডুরাল্ড লাইন’ কোন কোন দেশকে বিভক্ত করেছে? 
ক. ভারত-পাকিস্তান 
খ. পাকিস্তান-আফগানিস্তান 
গ. চীন-আফগানিস্তান 
ঘ. ভারত-নেপাল

উত্তর: খ. পাকিস্তান-আফগানিস্তান  
ব্যাখ্যাঃ ডুরাল্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ২,৬৭০ কিলোমিটার জুড়ে অবস্থিত একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত। তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড ও আফগান রাজা আমীর আবদুর রহমান খান তাদের নিজ নিজ দেশের সীমা নির্ধারণের জন্য ১৮৯৩ সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে ডুরান্ড লাইন প্রতিষ্ঠা করেন।

২৭. কোন দেশটি ‘গোলান হাইটস' বিরোধের একটি পক্ষ? 
ক. লেবানন 
খ. জর্ডান 
গ. সিরিয়া 
ঘ. সৌদি আরব

উত্তর: গ. সিরিয়া 
ব্যাখ্যাঃ গোলান হাইটস বিরোধের প্রধান দুটি পক্ষ হলো সিরিয়া এবং ইসরায়েল, যেখানে ইসরায়েল ১৯৬৭ সাল থেকে এই অঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এটিকে সিরিয়ার অংশ হিসেবেই গণ্য করা হয়। 

২৮. আন্তর্জাতিক আদালতের একজন বিচার কত বছরের জন্য নির্বাচিত হন? 
ক. ৩
গ. ৭ 
খ. ৫ 
ঘ. ৯

উত্তর: ঘ. ৯ 
 
২৯. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? 
ক. অশোক
খ. শশাঙ্ক
গ. ধর্মপাল 
ঘ. দেবপাল

উত্তর: খ. শশাঙ্ক
ব্যাখ্যাঃ রাজা শশাঙ্ক ৬০৬ খ্রিষ্টাব্দ থেকে ৬৩৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেছিলেন। 

৩০. কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়? 
ক. Facebook 
গ. Instagram 
খ. Twitter 
ঘ. Google

উত্তর‌: ঘ. Google
ব্যাখ্যাঃ Facebook, Twitter, Instagram হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। অপরদিকে Google হলো সার্চ ইঞ্জিন। যদিও Google প্লাস গুগলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল যা ২০১১ সালের ২৮ জুন শুরু হয় এবং ২০১৯ সালে সেবাটি গুগল বন্ধ করে দেয়।

৩১. কোন ধরণের Storage Device সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন? 
ক. HDD 
খ. SSD 
গ. Floppy Disk 
ঘ. SSHD

উত্তর: খ. SSD
ব্যাখ্যাঃ সলিড স্টেট ড্রাইভ বা SSD সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন torage device। 

৩২. কোন প্রতিষ্ঠান ChatGPT প্রস্তুত করেছে
ক. Microsoft 
খ. Tesla 
গ. OpenAI 
ঘ. Google 
উত্তর: গ. OpenAI 

৩৩. LED -এর পূর্ণরূপ কী? 
ক. Light Emitting Display 
খ. Liquid Energy Display 
গ. Light Emitting Diode 
ঘ. Liquid Emitting Diode 
উত্তর: গ. Light Emitting Diode  

৩৪. কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? 
ক. সৌরশক্তি 
খ. জলবিদ্যুৎ 
গ. বায়ুশক্তি 
ঘ. প্রাকৃতিক গ্যাস 
উত্তর: ঘ. প্রাকৃতিক গ্যাস  

৩৫. মানুষের চুল বা নখে কোন প্রোটিন থাকে? 
ক. কেরাটিন 
খ. জ্যান্থফিল 
গ. ফাইব্রেয়ন 
ঘ. বোরাক্স 
উত্তর: ক. কেরাটিন 

৩৬. আখের রসে কোন উপাদানটি রয়েছে? 
ক. গ্লুকাজ
খ. ফ্রুকটোজ 
গ. সুক্রোজ 
ঘ. ল্যাকটোজ 
উত্তর: গ. সুক্রোজ


৩৭. pH -এর কোন মানটি নিরপেক্ষ? 
ক. ৩.৫ 
খ. ৬ 
গ. ৭ 
ঘ. ৭.৫ 
উত্তর: গ 

৩৮. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়? 
ক. ফিশন 
খ. ফিউশন 
গ. মেসন 
ঘ. বিস্ফোরণ 
উত্তর: ক 

৩৯. কোনটি অপারেটিং সিস্টেম নয়? 
ক. C 
খ. DOS
গ. CP/M  
ঘ. ZENIX 
উত্তর: ক 

৪০. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলে- 
ক. জীবাণু 
খ. প্যাথজেনিক 
গ. ইনফেকশন 
ঘ. টক্সিন 
উত্তর: খ 

৪১. কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে? 
ক. এ্যালুমিনিয়াম 
খ. স্টীল 
গ. সিলিকন 
ঘ. আয়রন 
উত্তর: গ 

৪২. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয়? 
ক. বেকেরেল 
গ. বিটা 
খ. গামা 
ঘ. এক্স-রে 
উত্তর: ঘ 

৪৩. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়? 
ক. নাইট্রিক 
গ. হাইড্রোক্লোরিক 
খ. সালফিউরিক 
ঘ. ইউরিক 
উত্তর: খ 

৪৪. যদি (x – 3) (x + 5) = 0 হয়, তবে x এর সম্ভাব্য মান কত? 
ক. 3, - 5 
খ. -3, -5 
গ. 3, 5 
ঘ. -3, 5 
উত্তর: ক 

৪৫. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার সুদ কত টাকা? 
ক. ৫০০ 
গ. ৪৫০ 
খ. ৬০০ 
ঘ. ৬৫০ 
উত্তর: গ 

৪৬. ১০০ টাকায় ১০টি ডিম কিনে ১০০ টাকায় ৮টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
ক. ২০% 
খ. ২৫% 
গ. ১৬% 
ঘ. ২৮% 
উত্তর: খ 

৪৭. ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? 
ক. ১১টি 
গ. ১০টি 
খ. ৮টি 
ঘ. ৯টি 
উত্তর: গ
 
৪৮. একটি নৌকা স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। মোট ভ্রমণে নৌকাটির গড় গতিবেগ কত মাইল? 
ক. ৪ 
খ. ৭
গ. ৬  
ঘ. ৫ 
উত্তর: ঘ
 
৪৯. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 
ক. ৭৩০ 
গ. ৮০০ 
খ. ৭৩৫ 
ঘ. ৭৮০ 
উত্তর: খ 

৫০. যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = কত? 
ক. 6: 9:14 
খ. 10: 15: 21 
গ. 2: 5:7 
ঘ. 3 : 5 : 7 
উত্তর: খ 

Post a Comment

0 Comments