ভূমি আপীল বোর্ড
পদের নাম: অফিস সহায়ক
তারিখ: ১৪/১১/২৫
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৭০
বাংলা
১. ভাব-সম্প্রসারণ লিখুন- "শিক্ষাই জাতির মেরুদণ্ড”
মূলভাব: শিক্ষা জাতির অগ্রযাত্রার প্রধান ভিত্তি। কারণ শিক্ষাই মানুষের অন্তরকে আলোকিত করে,চিন্তাশক্তিকে জাগ্রত করে এবং তাকে মানবিক ও সঠিক পথে পরিচালিত করে।
সম্প্রসারিত ভাব: মেরুদণ্ড মানুষের শরীরকে সোজা ও স্থিতিশীল রাখতে যেমন অপরিহার্য, তেমনি শিক্ষা একটি জাতির মানসিক শক্তি ও অগ্রগতির মূলভিত্তি। মেরুদণ্ডহীন মানুষকে যেমন অন্যের উপর নির্ভর করে জীবনযাপন করতে হয়, শিক্ষাহীন জাতিকেও তেমনি অনুন্নত ও দুর্বল অবস্থায় অন্যের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয়। জাতির সব উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সচেতন ও প্রগতিশীল । শিক্ষার আলো মানুষের মন থেকে অজ্ঞতা, কুসংস্কার, ভ্রান্ত ধারণা দূর করে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করে । ঠিক যেমন সূর্যের আলো পৃথিবীর অন্ধকার দূর করে, তেমনি শিক্ষার আলো মানুষকে জ্ঞানের পথে উদ্বুদ্ধ করে তাকে আত্মমর্যাদাশীল ও শক্তিশালী করে তোলে।
মন্তব্য: একটি জাতিকে পৃথিবীতে মর্যাদার সঙ্গে টিকে থাকতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ শিক্ষাই জাতিকে শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত করে তোলে । তাই ব্যক্তি, সমাজ এবং জাতীয় উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য
২. গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর: তিন প্রকার। যথা: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য ।
৩. কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত ৷
৪. 'ভানু সিংহ' কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৫. শুদ্ধ বানান লিখুন -
অশুদ্ধ শুদ্ধ
সমিচিন সমীচীন
শব্দাঞ্জলী শ্রদ্ধাঞ্জলী
মন্ত্রীসভা মন্ত্রিসভা
৬. সন্ধি বিচ্ছেদ করুন-
শীতার্ত = শীত + ঋত
স্বাধীন = স্ব + অধীন
নবান্ন = নব + অন্ন
৭. বাক্য সংকোচন করুন-
ক্ষমার অযোগ্য ⇒ . ক্ষমার্য।
যিনি বক্তৃতা দানে পটু ⇒ বাগ্মী।
যা বলা হয়নি ⇒ অনুক্ত।
৮. বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন-
কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না): এত বড় দুর্ঘটনার পরেও লোকটির তেমন কিছু হয়নি, এ যেন কৈ মাছের প্রাণ।
গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): নিজের বুদ্ধি খাটিয়ে পথ চলো, গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে জীবনে উন্নতি করা কঠিন।
সপ্তমে চড়া (চরম উত্তেজনা): সামান্য বিষয়ে তর্ক করতে করতে তার মেজাজ সপ্তমে চড়ে গেল ।
English
9. Write a paragraph on "Water Pollution".
Water Pollution
Water pollution is a major environmental issue that endangers human health, aquatic life, and the balance of nature. It occurs when harmful substances such as industrial chemicals, plastics, sewage, fertilizers, and oil spills contaminate rivers, lakes, ponds, and oceans. Rapid urbanization and industrial growth have increased the dumping of untreated waste into water bodies, making the problem more severe. Polluted water is unsafe for drinking, cooking, and farming, and it spreads life- threatening diseases like cholera, diarrhea, and dysentery. Aquatic animals suffer greatly because toxic materials reduce the oxygen level in water, causing fish and other organisms to die in large numbers. Water pollution also damages ecosystems, disturbs the food chain, and makes water bodies lose their natural beauty. The excessive use of chemical fertilizers and pesticides in agriculture is another major cause, as rainwater washes these chemicals into rivers and groundwater. To solve this problem, industries must treat their waste properly before releasing it into nature. People should be encouraged to reduce plastic use, keep drains clean, and participate in tree plantation and awareness campaigns. The government should enforce strict laws to protect water sources. Only through collective effort can we ensure clean and safe water for future generations.
10. Translate the following sentences into English:
(a) বাংলাদেশ যড়ঋতুর দেশ
⇒ Bangladesh is a land of six seasons.
(b) সে স্কুলে যায় না
⇒ He does not go to school.
(c) ত্রিশ দিনে এক মাস
⇒There are thirty days in a month.
11.Make sentences with the following idioms and phrases:
(a) By dint of (ফলে): She succeeded in her career by dint of hard work.
(b) For good: (চিরতরে): He left the country for good.
(c) Bag and baggage (তল্পিতল্পাসহ): He left the house bag and baggage after the argument with his landlord.
12. Use appropriate articles in the blanks:
(a) He is---------M.A.
Ans: an
(b) He is one -------eyed man.
Ans: a
(c) 26th March is---independence day of Bangladesh.
Ans: the
13. Write the appropriate prepositions :
(a) I was admitted ____ class VII.
Ans: to
(b) Take care _____ your health.
Ans: of
(c) You should abide _____ the rules of the office.
Ans: by
14. Change the form of voice:
(a) She was singing a song.
Ans: A sing was being sung by her.
(b) Do this work.
Ans: Let this work be done.
(c) Honey tastes sweet.
Ans: Honey is sweet when it is tasted.
গণিত
১৫. একজন দোকানদার ৪৮ টাকা হালি দরে ৭ ডজন ডিম ক্রয় করে প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ হবে?
সমাধান:
আমরা জানি, ১ ডজন = ৩ হালি
তাহলে, ৭ ডজন = (৩ × ৭) হালি = ২১ হালি
২১ হালি ডিমের ক্রয়মূল্য = (২১ × ৪৮) = ১০০৮ টাকা।
২১ হালি ডিমের বিক্রয়মূল্য = (২১ × ৫০) = ১০৫০ টাকা ।
লাভ হয় = (১০৫০ – ১০০৮) টাকা = ৪২ টাকা
শতকরা লাভের হয় = ৪২ x ১০০
১০০৮
= ৪.১৭%
উত্তর: শতকরা লাভ ৪.১৭%
১৬. রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর। রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর। হামজার বয়স ১১ বছর হলে করিমের বয়স কত?
সমাধান:
রহিম ও হামজার বয়সের গড় ২০ বছর হলে মোট বয়স (২০ × ২) = ৪০ বছর
হামজার বয়স ১৬ বছর হলে রহিমের বয়স (৪০ ১৬) = ২৪ বছর
রহিম ও করিমের বয়সের গড় ৩৫ বছর হলে মোট বয়স (৩৫ × ২) = ৭০ বছর
করিমের বয়স (৭০-২৪) = ৪৬ বছর (উত্তর)
১৭. উৎপাদকে বিশ্লেষণ করুন:
সমাধান:
১৮. ১৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর লম্ব দূরত্ব ৫ সে.মি. হলে জ্যা এর দৈর্ঘ্য কত?
সমাধান :
বৃত্তের ব্যাসার্ধ : r = ১৩ মিটার
AOB সমকোণী ত্রিভূজে, পীথাগোরাসের সূত্রানুসারে,
বা, AB2 = 132 – 52
বা, AB2 = 169 - 25
বা, AB = √144
বা, AB = 12
:: BC এর মান (12 + 12) = 24 মিটার (উত্তর)
সাধারণ জ্ঞান
১৯. বর্তমানে কোন দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে?
উত্তর: ডেমোক্রাটিক রিপাবলিক অফ কঙ্গো ।
২০. "মোনালিসা” কী?
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চির একটি চিত্রকর্ম।
২১. বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?
উত্তর: পুণ্ড্র জনপদ।
২২. "সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী" বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
উত্তর: ২৭ নং অনুচ্ছেদ।
২৩. রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
উত্তর: UNHCR (United Nations High Commissioner for Refugees.
২৪. "রূপালী" ও "ডেলফোজ” কী?
উত্তর: উন্নত জাতের তুলা।
২৫. "সঞ্চিতা" কার লেখা?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২৬. বাংলাদেশে "The Bay of Bengal Industrial Growth Belt (BiG-B)" সহযোগিতার উদ্যোক্তা কোন দেশ?
উত্তর: জাপান ।
২৭. "IAEA" এর পূর্ণরূপ কী?
উত্তর: International Atomic Energy Agency
২৮. "UNIMOG" এর পূর্ণরূপ কী?
উত্তর: United Nations Iran Iraq Military Observer Group.


0 Comments