সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ ২০২৬ প্রশ্ন সমাধান

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 
পদের নাম: অফিস সহায়ক 
তারিখ: ০৯.০২.২৬ 
সময়: ৬০ মিনিট 
পূর্ণমান: ৪০ 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ ২০২৬ প্রশ্ন সমাধান

বাংলা 
১. বাক্য সংকোচন : 
(ক) খ্যাতি আছে যার = বিখ্যাত / খ্যাতিমান 
(খ) ঐক্যের অভাব = অনৈক্য 
(গ) তুমি ও সে = তোমরা 
(ঘ) ধনুকের শব্দ = টঙ্কার 
(ঙ) যা বলা হয়নি = অনুক্ত 

২. সন্ধি বিচ্ছেদ: 
(ক) নীরব = নিঃ + রব 
(খ) ষড়যন্ত্র = ষট্ + যন্ত্ৰ 
(গ) উচ্ছেদ = উৎ + ছেদ 
(ঘ) যথেষ্ট = যথা + ইষ্ট 
(ঙ) পবন = পো + অন 

English 
3. Change the following sentences into passive: 
(a) Are you composing an email? 
Ans: Is an email being composed by you? 
(b) I was reading a novel. 
Ans: A novel was being read by me. 
(c) They had given me the dictionary. 
Ans: The dictionary had been given to me by them. 

4. Fill in the gaps with appropriate words/prepositions: 
(a) I wish I ......... a king. 
Ans: were 
(b) I like ........... I made. 
Ans: what 
(c) He learnt the poem....... heart. 
Ans: by 
(d) Death is preferable ....... humiliation. 
Ans: to 
(e) Trust ...... God. 
Ans: in 

5. Translate into English: 
(a) গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 
⇒It is drizzling. 
(b) সে হাসতে হাসতে ঘরে ঢুকলো । 
⇒ He entered the room laughing. 

গনিত 
৬. উৎপাদকে বিশ্লেষণ করুন: 3x² + x - 10 
সমাধান: 
3x² + x - 10 
= 3x² + 6x – 5x - 10 
= 3x ( x + 2) - 5 (x + 2) 
= (x + 2) (3x – 5 ) 

৭. টাকায় ০৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: ৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
                ১ টি লেবুর ক্রয়মূল্যটাকা
                                                 ৩
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা 
             ১ টি লেবুর বিক্রয়মূল্যটাকা
                                                  ২
সুতরাং, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য 
                     = ১/২ - ১/৩
                     = ৩ - ২ 
                            ৬
                            ১ 
                            ৬
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
    ১ টাকায় লাভ হয় ১ × ৩ টাকা
                                  ৬
১০০  টাকায় লাভ হয় ১ × ৩ × ১০০  টাকা
                                      ৬
                                = ৫০ টাকা 
উত্তর: ৫০% লাভ 

সাধারণ জ্ঞান 
৮. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: 
(ক) এসডিজিতে মোট কতটি লক্ষ্যমাত্রা (Goals) রয়েছে? 
উত্তর: ১৭টি। 
(খ) রাখাইনের পূর্ব নাম কি? 
উত্তর: আরাকান । 
(গ) কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কি.মি? 
উত্তর: ১২০ কি.মি. । 
(ঘ) বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? 
উত্তর: নাফ নদী। 
(ঙ) বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত? 
উত্তর: ব্রাহ্মণবাড়িয়া (তিতাস)। 
(চ) কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? 
উত্তর: উত্তর: নিউজিল্যান্ড। 
(ছ) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? 
উত্তর: নীলনদ । 
(জ) পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? 
উত্তর: আমাজন বনকে । 
(ঝ) UNESCO এর পূর্ণরূপ কি? 
উত্তর: United Nations Educational, Scientific and Cultural Organization. 
(ঞ) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশের কোন উপজেলায়? 
উত্তর: ঈশ্বরদী (পাবনা)।

Post a Comment

0 Comments