প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ প্রশ্ন সমাধাান

প্রতিরক্ষা মন্ত্রণালয় 
পদের নামঃ সহকারী পরিচালক 
তারিখঃ ০৩.০২,২০২৩: সময়ঃ ৬০ মিনিট: পূর্ণমানঃ ১০০ 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ প্রশ্ন সমাধাান


০১. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি বসে? 
ক. কোলন 
খ. দাঁড়ি
গ. সেমিকোলন
ঘ. হাইফেন 

উত্তরঃ গ. সেমিকোলন 
ব‌্যাখ‌্যা: কমা (,) অপেক্ষা একটু বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন (;) বসে। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) বসে। যৌগিক ও মিশ্র বাক্যে পূর্বক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস (-) চিহ্ন বসে। উল্লেখ্য, যতি চিহ্নের মধ্যে সবচেয়ে বেশি সময় থামতে হয় 'দাঁড়ি' (1) চিহ্ন থাকলে। 

০২. ৬% হারে নয় মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত টাকা হবে?
ক. ৪৫০
গ. ৪০০
খ. ৫০০ 
ঘ. ৪২৫ 

উত্তরঃ ক. ৪৫০ 
ব‌্যাখ‌্যা : ১০০ টাকায় ১২ মাসের সুদ = ৬ টাকা 
                 ১ টাকায় ১ মাসের সুদ =   ৬    টাকা 
                                                   ১০০ × ১২ 
        ১০০০০ টাকায় ৯ মাসের সুদ = ৬ × ১০০০০ × ৯    টাকা 
                                                            ১০০ × ১২ 
                                                   = ৪৫০ টাকা 

০৩. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়? 
ক. ১০ এপ্রিল ১৯৭১ 
গ. ৭ মার্চ ১৯৭১ 
খ. ১৭ এপ্রিল ১৯৭১ 
ঘ. ২৫ মার্চ ১৯৭১ 

উত্তরঃ ক. ১০ এপ্রিল ১৯৭১  
ব‌্যাখ‌্যা: স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। 

০৪  September on the Jessore road' is written by- 
ক. Madhusudan Dutt 
খ. Allen Ginsberg 
গ. Kaiser Huq 
ঘ. Vikran Seth 

উত্তরঃ খ. Allen Ginsberg 
ব‌্যাখ‌্যা: Allen Ginsberg ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ভারতে অবস্থিত বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেরিয়েছিলেন। এসময় যশোরের অভিজ্ঞতা নিয়ে একটি কবিতা লিখেন যার নাম “September on the Jessore Road . যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তাঁর বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিকে তিনি গানে রূপ দিয়েছিলেন। কনসার্টে এই গান গেয়ে তারা বাংলাদেশি শরণার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। 

০৫. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাট্যের মৌল বিষয় কী? 
ক. মুক্তিযুদ্ধ 
খ. গৃহযুদ্ধ 
গ. বিশ্বযুদ্ধ 
ঘ. ভাষা আন্দোলন

উত্তরঃ ক. মুক্তিযুদ্ধ
ব‌্যাখ‌্যা: সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রথম কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক তার সর্বাধিক সার্থক ও মঞ্চসফল কাব্যনাটক। 

০৬. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? 
ক. নাইট্রোজেন
খ. ফসফরাস
গ. ইউরিয়া
ঘ. পটাসিয়াম

উত্তরঃ ক. নাইট্রোজেন 
ব‌্যাখ‌্যা: উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন বায়ু থেকে শোষিত হয়। অন্য পুষ্টি উপাদানগুলো মাটি হতে মূলের সাহায্যে শোষিত হয় (বিভিন্ন পুষ্টি উপাদানের গুরুত্ব)। ১. নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ (পীত বর্ণ ) হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। ২. ফসফরাসের অভাবে গাছের পাতা বেগুনি রং ধারণ করে এবং গাছের পাতা ও ফুল ঝরে পড়ে। ৩. ম্যাগনেসিয়াম এবং লৌহের অভাবে গাছের পাতা ফ্যাকাশে রঙের হতে পারে। ৪. সালফারের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়। ৫. পটাশিয়ামের অভাব হলে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চলের সৃষ্টি হয়। ৬. বোরনের অভাবে মূলের বৃদ্ধি কমে যায়, শাখার শীর্ষ মরে যায়, ফুলের কুড়ি জন্ম ব্যাহত হয়। 

০৭. জি টু জি এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ? 
ক. ভারত 
খ. চীন
গ. জাপান
ঘ. সবগুলো 

উত্তরঃ ঘ. সবগুলো
ব‌্যাখ‌্যা: প্রথম বারের মত জি টু জি এর ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ২০১৯ সালে জাপানের সুমিতোমো কর্পোরেশনের সাথে বাংলাদেশ সরকার জয়েন্ট ভেঞ্চার একটি চুক্তি করে। এই চুক্তির ফলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১,০০০ একর জমির ওপর জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। অন্যদিকে জাপানের পাশাপাশি বাংলাদেশে চীন সরকার চট্টগ্রামে, ভারত সরকার মিরসরাই, বাগেরহাটের মংলায়, কুষ্টিয়ার ভেড়ামারায় ও কক্সবাজারের মহেশখালীতে জি টু জি এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। 
 
০৮. Antonym of the word 'Concord' is - 
ক. Harmony
খ. Conflict
গ. Thrifty 
ঘ. Scanty

উত্তরঃ খ. Conflict 
ব‌্যাখ‌্যা: Concord অর্থ মতৈক্য বা মিল। Conflict অর্থ দ্বন্দ্ব; 
বিরাধী হওয়া। কিন্তু, Harmony অর্থ সাদৃশ্য; মিল। Thrifty অর্থ মিতব্যয়ী। Scanty অর্থ অপ্রতুল। 

০৯. 'Visage' in Shelley's Ozymandias' refers to 
ক. Body 
গ. Statue 
খ. Sculpture 
ঘ. Face 

উত্তরঃ ঘ. Face 
ব‌্যাখ‌্যা: Visage (উচ্চারণ- ভিজজ) অর্থ মুখমণ্ডল; মুখাবয়ব। 
কিন্তু, Body অর্থ শরীর। Sculpture অর্থ ভাস্কর্য। Statue অর্থ প্রতিমূর্তি। 

১০. মানবদেহে রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত-
ক. ৪০০ : ৫০০
খ. ৫ : ১০০
গ. ১ : ৭০০ 
ঘ. ২ : ১০০ 

উত্তরঃ গ. ১ : ৭০০ 
ব‌্যাখ‌্যা: মানবদেহে তিন ধরনের রক্তকণিকা দেখা যায়ঃ লোহিত 
রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই। 
লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার তুলনায় অনেক বেশি। এদের অনুপাত প্রায় ৭০০ : ১। লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন। 

১১. 'নেমেসিস' কোন জাতীয় রচনা? 
ক. কাব্য 
খ. নাটক 
গ. উপন্যাস 
ঘ. গীতি কবিতা

উত্তরঃ খ. নাটক 
ব‌্যাখ‌্যা: নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক 'নেমেসিস'। ১৯৩৯-৪০ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন। নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক-চরিত্র বিশিষ্ট। অদৃশ্য চরিত্র হিসেবে আছে নৃপেন বোন, তার কন্যা সুলতা, ম্যানেজার অসীম, অমল বাবু, ইয়াকু প্রমুখ। নেমেসিস (Nemesis) হলো গ্রিক দেবী। এই দেবী প্রতিহিংসার এবং মানব নিয়তি তার হাতে। মানুষ ইচ্ছে করেও তা অতিক্রম করতে পারে না। এ নাটকে সুরজিত ইচ্ছে করেও ভাগ্য অতিক্রম করতে পারে নি। তাঁর মধ্যে ট্র্যাজেডির নায়কের দ্বন্দ্ব-সংঘাত লক্ষ্যনীয়। শেষে সে মৃত্যুবরণ করে। এই নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। 

১২. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মি. ও উচ্চতা ৫ মি. হলে এর অতিভুজ ভুমি অপেক্ষা কত সে.মি. বেশী? 
ক. ১০
খ. ১০০
গ. ৮ 
ঘ. ১৪ 

উত্তরঃ B 
ব‌্যাখ‌্যা: প্রথমেই প্রশ্নানুযায়ী নিচের মতো করে চিত্র আঁকিঃ 
পিথাগোরাসের সূত্রানুযায়ী একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিম্নরূপ হতে পারেঃ 
i) ৩ ঃ ৪ ঃ ৫ iii) ৫ ঃ ১২ ঃ ১৩ 
ii) ৬ ঃ ৮ : ১০ 
অর্থাৎ ভূমির দৈর্ঘ্য ১২ মিটার ও উচ্চতা ৫ মিটার হলে অতিভুজ হবে ১৩ মিটার। 
সুতরাং ভূমি অপেক্ষা অতিভুজ = ১৩ - ১২ = ১ মিটার = ১০০ সে. মি. 
(১ মিটার = ১০০ সে.মি) বেশি। 

১৩. Choose the correct spelling. 
ক. Perslvearence
খ. Perseverance
গ. Perseverence 
ঘ. Persiverence 

উত্তরঃ খ. Perseverance 
ব‌্যাখ‌্যা: Perseverance - অধ্যবসায়। 

১৪. আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? 
ক. উত্তর পশ্চিম
খ. পশ্চিম
গ. উত্তর পূর্ব 
ঘ. দক্ষিণ পূর্ব 

উত্তরঃ খ. পশ্চিম
ব‌্যাখ‌্যা: আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত। ইহা আফ্রিকার উত্তর- পূর্বে অবস্থান করে। এটি এশিয়া মহাদেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। 

১৫. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়নো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
ক. ১০% 
খ. ২৪%
গ. 20% 
ঘ. ৪৪%

উত্তরঃ ঘ. ৪৪%
ব‌্যাখ‌্যা: বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, বর্গের বাহুর দৈর্ঘ্য কিংবা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রন্থ এর হ্রাস-বৃদ্ধিতে ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধির সূত্র হলোঃ A + B + AB/100 
 
: বৃত্তের ব্যাস ২০% বাড়লে ক্ষেত্রফল বাড়বে 
= (২০ + ২০ + (২০×২০)×১০০ % = (৪০+৪)% = 88% 

১৬. একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ২৫ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 
ক. ১২০ টাকা 
খ. ১২৫ টাকা 
গ. ১৩০ টাকা 
ঘ. ১৩৫ টাকা 

উত্তরঃ খ. ১২৫ টাকা
ব‌্যাখ‌্যা: ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা 
অতএব, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ 
আবার, ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ 
বিক্রয়মূল্য বেশি হয় = ১১০ - ৯০ = ২০ টাকা 
এখন, বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হয় ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হয় ক্রয়মূল্য = ১০০ × ২৫ 
                                                                  ২০
                                                         = ক্রয়মূল্য ১২৫ টাকা

১৭. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমান ১৩৫° হলে এর বাহুর সংখ্যা কত? 
ক. 8 
খ. ৭
গ. ৯
ঘ. ৮

উত্তরঃ ঘ. ৮
ব‌্যাখ‌্যা: বাহুর সংখ্যা n হলে সুষম বহুভুজের অন্তঃকোণ = ১৮০° - ৩৬০°/n 
অর্থাৎ ১৮০° - ৩৬০°/n = ১৩৫° 
= ১৮০° – ১৩৫° = ৪৫°  
n= ৩৬০° /৮
= ৮ 

১৮. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? 
ক. শাসনতান্ত্রিক কাঠামো
খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
গ. স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা 
ঘ. বিচার ব্যবস্থা 

উত্তরঃ ঘ. বিচার ব্যবস্থা
ব‌্যাখ‌্যা: ঐতিহাসিক 'ছয় দফায় অন্তর্ভুক্ত ছিলঃ 
০১. পাকিস্তান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
০২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। 
০৩. সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দু'ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা। ০৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে।
০৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। 
০৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। 

১৯. যে নারীর স্বামী ও পুত্র নেই- এক কথায় কি হবে? 
ক. অনুঢ়া 
গ. নাবোঢ়া 
খ. কুমারী 
ঘ. অবীরা 

উত্তরঃ ঘ. অবীরা
ব‌্যাখ‌্যা: যে নারীর স্বামী ও পুত্র নেই = অবীরা। যে মেয়ের বিয়ে হয় না = অনূঢ়া। অবিবাহিত নারী বা বালিকা = কুমারী। 

২০. বর্তমান ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ? 
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. কানাডা 
ঘ. জাপান 

উত্তরঃ খ. চীন

২১. কোনটি প্রাদি সমাসের উদাহরণ? 
ক. গৃহস্থ
খ. ছা-পোষা 
গ. শতাব্দী
ঘ. প্রগতি 

উত্তরঃ ঘ. প্রগতি 
ব‌্যাখ‌্যা: প্র, প্রতি, অনু ইত্যাদি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে। যেমনঃ প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন। পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ, প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি ইত্যাদি। 

২২. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? 
ক. কাঁচা লৌহ  
খ. ইস্পাত
গ. অ্যালুমিনিয়াম
ঘ. কোবাল্ট 

উত্তরঃ গ. অ্যালুমিনিয়াম 
ব‌্যাখ‌্যা: অ্যালুমিনিয়াম হলো চৌম্বক পদার্থ নয়। উল্লেখ্য, যে সকল পদার্থ চুম্বক কর্তৃক সহজেই আকৃষ্ট হয় বা যাদের কৃত্রিম চুম্বক পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে। অন্যদিকে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তদের অচৌম্বক পদার্থ বলে। লোহা, ইস্পাত, কোবাল্ট, নিকেল ইত্যাদি ধাতু চৌম্বক পদার্থ। সাধারণত লোহা, লোহার যৌগ এবং সেসব সংকর ধাতু যেগুলোতে লোহা বা ইস্পাত আছে এবং নিকেল ও কোবাল্ট চৌম্বক পদার্থ। যেহেতু লোহার উপর নিকেল ও কোবাল্টের প্রলেপ দিয়ে ইস্পাত তৈরি করা হয়, তাই ইস্পাতকেও খুব ভাল মানের চুম্বকে পরিণত করা যায়। সোনা, রূপা, তামা, পিতল, এলুমিনিয়াম, দস্তা, টিন ইত্যাদি ধাতুকে আকর্ষণ করে না -এরা অচৌম্বক পদার্থ। বেশির ভাগ অধাতু যেমনঃ কাঠ, কাঁচ, কাগজ, প্লাস্টিক, রবার ইত্যাদি অচৌম্বক পদার্থ। 

২৩. ক্যান্সার রোগের কারণ কী? 
ক. কোষের অস্বাভাবিক মৃত্যু
খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি 
গ. কোষের অস্বাভাবিক জমাট বাধা 
ঘ. সবগুলো 

উত্তরঃ খ. কোষের অস্বাভাবিক বৃদ্ধি 
ব‌্যাখ‌্যা: ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। 
গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার 'প্যাপিলোমা ভাইরাস' ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই, এবং ই, নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এর ফলে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়। 

২৪. 'সরব' শব্দের 'স' উপসর্গ কি অর্থ প্রকাশ করে? 
ক. ক্ষুদ্র
খ. সঙ্গে
গ. বিশাল
ঘ. অভাব

উত্তরঃ খ. সঙ্গে

২৫. Still waters run deep. এখানে 'Still' শব্দটি- 
ক. Noun 
খ. Pronoun
গ. Adjective
ঘ. Adverb 

উত্তরঃ গ. Adjective 
ব‌্যাখ‌্যা: Still শব্দটি দ্বারা নিশ্চল বা স্থির বুঝালে তা হবে Adjective. কিন্তু, Still শব্দটি দ্বারা সময় বুঝালে তা হবে Adverb. 
বাক্যের অর্থঃ শান্তজল গভীরগামী। 

২৬. What does the abbreviation 'AD' stands for? 
ক. Anno Domini 
গ. After Death 
খ. Anti-Dot 
ঘ. Add Data 

উত্তরঃ ক. Anno Domini 
ব‌্যাখ‌্যা: 'AD' হলো Anno Domini যার শাব্দিক পরিভাষা 'ঈশ্বরের বছর'। এটি যিশু খ্রিষ্টের জন্মের সাথে জড়িত। 

২৭. The phrase 'Achilles heel' means: 
ক. a strong point 
খ. a weak point 
গ. a permanent solution 
ঘ. a serious idea

উত্তরঃ খ. a weak point
ব‌্যাখ‌্যাঃ 'Achilles heel' হলো একটি Idiom. যার অর্থ দুর্বল
দিক বা Weak point. 

২৮. 'জংশন' শব্দটির উৎস ভাষা- 
ক. ইংরেজি 
খ. ফরাসি
গ. চীনা 
ঘ. বার্মিজ 

উত্তরঃ ক. ইংরেজি

২৮. 'জংশন' শব্দটির উৎস ভাষা- 
ক. ইংরেজি 
খ. ফরাসি
গ. চীনা 
ঘ. বার্মিজ

উত্তরঃ ক. ইংরেজি 

২৯. ঢাকা গেইট এর নির্মাতা কে? 
ক. শায়েস্তা খাঁ 
খ. নবাব আবদুল গণি  
গ. লর্ড কার্জন
ঘ. মীর জুমলা

উত্তরঃ ঘ. মীর জুমলা 
ব‌্যাখ‌্যা: 'ঢাকা গেইট' এর নির্মাতা হলেন মীর জুমলা'। মোগল আমলে তখন আওরঙ্গজেবের শাসন। আওরঙ্গজেব বাংলার সুবেদার করে পাঠান মীর জুমলাকে, যিনি ছিলেন একজন ইরানি তেল ব্যবসায়ীর ছেলে। বাংলার সুবেদার হওয়ার পরে তিনি এই গেট নির্মাণ করেন নগর নিরাপত্তা ব্যূহ হিসেবে। তৎকালীন বাংলার রাজধানী ঢাকা প্রায়ই বহিরাগত দস্যু দ্বারা আক্রান্ত হতো। ১৬৬৩ সালে মূলত মগ দস্যুদের থেকে ঢাকাকে রক্ষা করার উদ্দেশ্যে ঢাকার উত্তর দিকে এই গেট নির্মাণ করেন। সেই সময় মীর জুমলা গেটসংলগ্ন এলাকায় একটি নয়নাভিরাম বাগান গড়ে তোলেন, যার নাম ছিল বাগ-ই-বাদশাহি বা সম্রাটের বাগান। 

৩০. 4x+41x=44^x + 4^{\,1-x} = 4 হলে, xx এর মান কত?

ক. 14\dfrac{1}{4}
খ. 13\dfrac{1}{3}
গ. 12\dfrac{1}{2}
ঘ. 15\dfrac{1}{5}

উত্তরঃ গ. 
12
ব‌্যাখ‌্যা: দেওয়া আছে, 4^x + 4^(1-x) = 4
⇒ 4^x + 4^1 × 4^(-x) = 4
⇒ 4^x + 4/4^x = 4
⇒ a + 4/a = 4 [ধরি, 4^x = a]
⇒ a² + 4a + 4 = 0
⇒ a² - 4a + 4 = 0
⇒ a² - 2×a×2 + 2² = 0
⇒ (a - 2)² = 0
⇒ a - 2 = √0 = 0
⇒ a = 2
⇒ 4^x = 2
⇒ 4^x = 4^(1/2)
⇒ x = 1/2

৩১. কোনটি যোগরূঢ় শব্দ নয়? 
ক. মহাযাত্রা
খ. পঙ্কজ
গ. রাজপুত 
ঘ. ধানক্ষেত 

উত্তরঃ ঘ. ধানক্ষেত
ব‌্যাখ‌্যা: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। 

৩২. The idiom 'put up with' means- 
ক. stay together
খ. tolerate
গ. keep trust
ঘ. protect 

উত্তরঃ খ. tolerate
ব‌্যাখ‌্যা: Put up with অর্থ সহ্য করা। Stay together অর্থ এক থাকা। Tolerate অর্থ সহ্য করা; ধৈর্য্য ধরা। Keep trust অর্ধ বিশ্বাস রাখা। Protect অর্থ রক্ষা করা। 

৩৩. Choose the correct spelling. 
ক. Soverinty  
খ. Sovereigintity
গ. Sovereignty
ঘ. Soverignty 

উত্তরঃ গ. Sovereignty
ব‌্যাখ‌্যা: Sovereignty অর্থ সার্বভৌম ক্ষমতা। 

৩৪. 'রাজা যায় রাজা আসে' কাব্যগ্রন্থের রচয়িতা- 
ক. আবুল হুসেন 
খ. নির্মলেন্দু গুণ 
গ. আবুল হাসান 
ঘ. শামসুর রহমান 

উত্তরঃ গ. আবুল হাসান 
ব‌্যাখ‌্যা: ষাটের দশকের কবি আবুল হাসান বাংলা সাহিত্যের ক্ষণজন্মা এক কবি। তার লেখক জীবন এগারো বছরের বেশি নয়। অথচ এরই মাঝে চমৎকার সব কবিতা রচনা করে বাংলা সাহিত্যের যুবরাজ বনে গেছেন তিনি। তার জীবিতকালে প্রকাশিত গ্রন্থ তিনটি যথাঃ ‘রাজা যায় রাজা আসে' (১৯৭২), 'যে তুমি হরণ করো' (১৯৭৪) ও 'পৃথক পালঙ্ক' (১৯৭৫)। মৃত্যুর পর তার কাব্যনাট্য ‘ওরা কয়েকজন প্রকাশিত হয় ১৯৮৮ সালে। আবুল হাসানের গল্প সংগ্রহ প্রকাশিত হয় ১৯৯০ সালে। 

৩৫. ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে' বাক্যটি- 
ক. মিশ্র 
খ. যৌগিক 
গ. জটিল 
ঘ. সরল 

উত্তরঃ ঘ. সরল 
ব‌্যাখ‌্যা: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে, সরল বাক্য বলে। যেমনঃ পুকুরে পদ্মফুল জন্মে। এখানে 'পদ্মফুল' উদ্দেশ্য এবং ‘জন্মে’ বিধেয়। সরল বাক্যের দুটি প্রধান ভাগকে নির্দেশ করা যায়ঃ লক্ষ্যভাগ এবং বিবরণভাগ। 

৩৬. বাংলার প্রাচীন জনপদ কোনটি? 
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. গৌড়
ঘ. হরিকেল

উত্তরঃ খ. পুণ্ড্র
ব‌্যাখ‌্যা: বাংলার প্রাচীন জনপদ সমূহের মধ্যে রয়েছে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপ, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়, বাংলা, দণ্ডভক্তি ইত্যাদি। গৌড় হলো বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিম বাংলার মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ। আর তাম্রলিপ্ত হলো পশ্চিম বাংলার মেদিনীপুর জেলা। 

৩৭. 'নদী'র সমার্থক শব্দ কোনটি? 
ক. সরিৎ 
খ. বারিধি 
ঘ. অম্বু 
গ. উদক 

উত্তরঃ ক. সরিৎ 
ব‌্যাখ‌্যা: 'নদী' এর সমার্থক শব্দগুলোঃ তটিনী; স্রোতস্বতী; তরঙ্গিণী; প্রবাহিণী; সরিৎ। বারিধি অর্থ সমুদ্র; উদক অর্থ পানি, অম্বু। 

৩৮. Give the antonym of the word 'transitory' 
ক. Temporary
খ. Permanent
গ. Transparent  
ঘ. Short-lived 

উত্তরঃ খ. Permanent 
ব‌্যাখ‌্যা: Permanent অর্থ চিরস্থায়ী; স্থায়ী। Transitory অর্থ 
ক্ষণস্থায়ী। Temporary অর্থ অস্থায়ী। Permanent অর্থ স্থায়ী। Transparent অর্থ স্বচ্ছ। Short-live অর্থ অস্থায়ী। 

৩৯. প্রতিবছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়? 
ক. ৩০ এপ্রিল 
খ. ৩১ মে 
গ. ৩০ জুন 
ঘ. ৩১ জুলাই 

উত্তরঃ খ. ৩১ মে
ব‌্যাখ‌্যা: তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। 

৪০. x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে xy এবং z এর মানের গড় কত হবে? 
ক. ৬ 
খ. ৯
গ. ১০
ঘ. 12

উত্তরঃ খ. ৯
ব‌্যাখ‌্যা: x ও y এর মানের সমষ্টি = ২ x ৯ = ১৮ 
দেয়া আছে, z = 12 
x, y এবং z এর মানের গড় = (১৮ + ১২)/৩ = ১০ 

৪১. London town is found a living being in the works of ____
ক. Thomas Hardy 
খ. Charles Dickens
গ. D. H. Lawrence 
ঘ. W. Congreve

উত্তরঃ খ. Charles Dickens
ব‌্যাখ‌্যা: Charles Dickens এর A Tale of Two Cities উপন্যাসে London এবং Paris শহরের কাহিনী উল্লেখ আছে। তাই উত্তর হবে খ.. 

৪২. শুদ্ধ বানান কোনটি? 
ক. সমিচীন
খ. সমীচীন 
গ. সমীচিন
ঘ. সমিচিন 

উত্তরঃ খ. সমীচীন 

৪৩. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? 
ক. গঙ্গা 
খ. পুতুলনাচের ইতিকথা 
গ. হাঁসুলী বাঁকের উপকথা 
ঘ. গৃহদাহ 

উত্তরঃ ক. গঙ্গা 
ব‌্যাখ‌্যা: 'গঙ্গা' (১৯৫৭) উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। এই উপন্যাসে তিনি দক্ষিণবঙ্গের নদীনালা এবং মৎসজীবী মানুষের সুখ-দুঃখ, জীবনযাপনের সংগ্রাম, প্রকৃতির কঠোরতা এবং সামাজিক জীবনের বৈষম্য নিয়ে স্থির, নিশ্চিত মধ্যবিত্ত জীবনের নিরাপত্তার এক বিপরীত আখ্যান। এর একদিকে আছে বাস্তব তথ্যের প্রতি নিষ্ঠা, অন্যদিকে আছে মৃত্যু ও অস্তিত্বের সংগ্রামের এক মানবিক উপলব্ধি। 'গঙ্গা' সমরেশ বসুর শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম। 

৪৪. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? 
ক. রূপতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব 
গ. পদক্রম
ঘ. বাক্য প্রকরণ 

উত্তরঃ খ. ধ্বনিতত্ত্ব  
ব‌্যাখ‌্যা: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় : 
ধ্বনিতত্ত্ব: ধ্বনি, সন্ধি, ণ-ত্ব বিধি, ষ-ত্ব বিধি 
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব: শব্দ, প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, কারক, বিভক্তি, সমাস, বাচ্য, পুরুষ, অনুসর্গ 
বাক্যতত্ত্ব বা পদক্রম: বাক্যের গঠন প্রণালী, বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের রূপ পরিবর্তন, ছেদচিহ্ন। 
অর্থতত্ত্ব: শব্দ ও বাক্যের অর্থ বিচার এবং অর্থের প্রকার। 

৪৫. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? 
ক. জয়নুল আবেদিন 
খ. কামরুল হাসান
গ. হামিদুর রহমান 
ঘ. হাশেম খান 

উত্তরঃ খ. কামরুল হাসান

৪৬. Which one is in plural number?
ক. School
খ. Mathematics
গ. Leaf 
ঘ. Oxen 

উত্তরঃ ঘ. Oxen 

৪৭. পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতির উদ্ধাবক কে? 
ক. ড. মাকছুদুল আলম
খ. মোবারক আহমেদ খান 
গ. মইনুল হোসেন
ঘ. শাঈখ সিরাজ 

উত্তরঃ খ. মোবারক আহমেদ খান 
ব‌্যাখ‌্যা: বাংলাদেশের বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান সোনালী ব্যাগ এর উদ্ভাবক। পাট থেকে তিনি তৈরি করেছেন পলিথিনের বিকল্প সোনালী ব্যাগ। যেটি দেখতে পলিথিনের মতো হলেও আসলে পলিথিন নয়, এটি অল্প সময়ের ব্যবধানেই পরিবেশে মিশে যায়। 

৪৮. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী? 
ক. স্বাধীনতা সোপান
খ. বিজয় কেতন
গ. রক্ত সোপান
ঘ. বিজয় স্তম্ভ 

উত্তরঃ খ. বিজয় কেতন
ব‌্যাখ‌্যা: ঢাকা সেনানিবাসে অবস্থিত 'বিজয় কেতন' মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের স্মরণে নির্মিত একটি জাদুঘর। এটি স্মৃতি স্তম্ভ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালের ২১ নভেম্বর জাদুঘরটি উদ্বোধন করেন। 

৪৯. দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং গ.সা.গু. ৪ হলে ছোট সংখ্যাটি কত? 
ক. ১০
খ. ১৫ 
গ. ২০
ঘ. ২৫ 

উত্তরঃ গ. ২০
ব‌্যাখ‌্যা: অনুপাতকে গ.সা.গু দ্বারা গুণ করলে সংখ্যা দুটি পাওয়া যাবে। 
.:. ১ম সংখ্যাটি = ৫ × ৪ = ২০ 
এবং ২য় সংখ্যাটি = 6 × ৪ = ২৪ 
... ছোট সংখ্যাটি ২০। 

৫০. মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কবে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ৮৫ মিনিটের জন্য দেশটির ক্ষমতা পান? 
ক. ১৭/১১/২০২১ 
খ. ১৯/১১/২০২১ 
ঘ. ২২/১১/২০২১ 

উত্তরঃ গ. ২১/১১/২০২১ 

৫১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী? 
ক. পরশুরাম  
খ. নীললোহিত
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. গাজী মিয়া 

উত্তরঃ গ. ভানুসিংহ ঠাকুর
ব‌্যাখ‌্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিলো 'ভানুসিংহ ঠাকুর'। 

৫২. নীচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? 
ক. ঘরে-বাইরে
খ. চিলেকোঠার সেপাই
গ. চাঁদের অমাবস্যা 
ঘ. পথের দাবী

উত্তরঃ গ. চাঁদের অমাবস্যা 
ব‌্যাখ‌্যা: “চাঁদের অমাবস্যা” রাজনৈতিক উপন্যাস নয়, মনস্তাত্ত্বিক উপন্যাস। সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৬৪ সালে এই উপন্যাস রচনা করেন। উল্লেখ্য, “ঘরে-বাইরে” চলিত ভাষায় লিখিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। স্বদেশি আন্দোলনের পটভূমিকায় উপন্যাসটি রচিত হয়। “পথের দাবী” ১৯২৬ সালে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি রাজনৈতিক উপন্যাস। আর ঊনসত্তরের (১৯৬৯) গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াছের মহাকাব্যিক উপন্যাস “চিলেকোঠার সেপাই”। 

৫৩. Which one of the following writers was not a novelist? 
ক. Charles Dickens
খ. W.B. Yeats
গ. James Joyce
ঘ. Jane Austen 

উত্তরঃ খ. W.B. Yeats
ব‌্যাখ‌্যা: William Butler Yeats ছিলেন একজন Irish poet, dramatist এবং Critic. তাঁর বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছেঃ The Lake Isle of Innifree, The Second Coming, No Second Troy ইত্যাদি। উল্লেখ্য, Charles Dickens (Victorian age), James Joyce ( Mordern age) এবং Jane Austen (Romantic age) এর বিখ্যাত Novelist ছিলেন। 

৫৪. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ? 
ক. ২ গুণ 
খ. ৩ গুণ
গ. 8 গুণ 
ঘ. ৫ গুণ 

উত্তরঃ গ. 8 গুণ 

৫৫. মানব দেহে সাধারণভাবে ক্রোমোজম থাকে - 
ক. ২৫ জোড়া
খ. ২৪ জোড়া
গ. ২৩ জোড়া 
ঘ. ২২ জোড়া 

উত্তরঃ গ. ২৩ জোড়া 
ব‌্যাখ‌্যা: মানব দেহের কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে ১ জোড়া থাকে সেক্স ক্রোমোজোম এবং বাকি ২২ জোড়া থাকে অটোজোম। 

৫৬. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ---
ক. ফুসফুস 
খ. যকৃত
গ. কিডনি
ঘ. প্লীহা 

উত্তরঃ ক. ফুসফুস 
ব‌্যাখ‌্যা: নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ যা সাধারণত মাইক্রো অরগানিজম থেকে জন্মায়। এই রোগের যন্ত্রণাদায়ক আক্রমণের ফলে ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়। এর ফলে শৈত্যানুভূতি, জ্বরের আক্রমণ, বুকে ব্যথা, কাশি এবং নিঃশ্বাস- প্রশ্বাসে কষ্ট হয়। 

৫৭. Adult Cell ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে? 
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র 
গ. অস্ট্রেলিয়া
ঘ. কানাডা 

উত্তরঃ ক. যুক্তরাজ্য  
ব‌্যাখ‌্যা: স্কটল্যান্ডের এডিনবরায় বিজ্ঞানীগণ ১৯৯৭ সালে ভেড়ার Adult Cell ক্লোন করে একটি ভেড়ার জন্ম দেন, যার নাম দেওয়া হয় ডলি। উল্লেখ্য, যুক্তরাজ্য গঠিত হয় ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে। 

৫৮. 'তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে এখানে 'তাই' অব্যয়টি- 
ক. সংযোজক অব্যয় 
খ. বিয়োজক অব্যয় 
গ. সমুচ্চয়ী অব্যয় 
ঘ. সংকোচক অব্যয় 

উত্তরঃ ক. সংযোজক অব্যয় 
ব‌্যাখ‌্যা: তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে এই বাক্যে “তাই' অব্যয়টি দুটি বাক্যের সংযোজন ঘটাচ্ছে। আর অধিকন্তু, সুতরাং শব্দগুলোও সংযোজক অব্যয়। 

৫৯. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ- 
ক. কম হয়
খ. খুব কম হয়
গ. একই হয় 
ঘ. বেশি হয়

উত্তরঃ গ. একই হয়

৬০. 6a²bc এবং 4a³b²c² সংখ্যা সহগের গ.সা.গু. নীচের কোনটি? 
ক. a²bc
খ. 2a²bc
গ. 2a²b²c
ঘ. কোনটিই নয় 

উত্তরঃ ঘ. কোনটিই নয় 
ব‌্যাখ‌্যা: ১ম রাশি, 6a²bc = 2 x 3 x a² x b x c 
২য় রাশি, 4a³b²c²  = 2 × 2 × a³ x b² x c²
এখন, (2 x 3) এবং (2 x 2) এর সংখ্যা সহগের গ.সা.গু. হলো 2 নির্ণেয় গ.সা.গু. 2 

৬১. যা সহজে অতিক্রম করা যায় না- 
ক. অনতিক্রম্য
খ. অলঙ্ঘ্য
গ. দুরতিক্রম্য 
ঘ. দুর্গম 

উত্তরঃ গ. দুরতিক্রম্য 
ব‌্যাখ‌্যা: যা সহজে অতিক্রম করা যায় না = দূরতিক্রম্য। 
যা অতিক্রম করা যায় না = অনতিক্রম্য। 
যেখানে যাওয়া কষ্টকর = দুর্গম। 
যা কষ্টে লংঘন করা যায় = দুর্লঙ্ঘ্য। 

৬২. কিরগিজস্তানের রাজধানী কোথায়? 
ক. বিশবেক
খ. আলমাআতা 
গ. আশাখাবাদ 
ঘ. উলানবাটোর 

উত্তরঃ ক. বিশবেক

৬৩. কোন দেশটির সমুদ্র উপকূল নেই? 
ক. কম্বোডিয়া
খ. মঙ্গোলিয়া 
গ. তানজানিয়া
ঘ. সোমালিয়া 

উত্তরঃ খ. মঙ্গোলিয়া 
ব‌্যাখ‌্যা: বিশ্বের মোট ৬টি দেশে সমুদ্র উপকূল নেই। দেশগুলো হলোঃ নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া এবং মালি। 

৬৪. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 
ক. ৪র্থ তফসিল 
খ. ৫ম তফসিল 
গ. ৬ষ্ঠ তফসিল 
ঘ. ৭ম তফসিল 

উত্তরঃ খ. ৫ম তফসিল  
ব‌্যাখ‌্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা সাতটি। পঞ্চম তফসিলে সংবিধানের ১৫তম সংশোধনী আইন, ২০১১ এর ৫৫ ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়। আর পঞ্চম তফসিলে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংযুক্ত করা হয়। 

৬৫. Who is the writer of 'The House of Fame? 
ক. Francis Bacon 
খ. Geoffrey Chaucer 
গ. William Lanlord 
ঘ. John Wycliffe 

উত্তরঃ খ. Geoffrey Chaucer 
ব‌্যাখ‌্যাঃ Geoffrey Chaucer এর বিখ্যাত রচনাগুলো হলোঃ The Book of the Duchess, The Canterbury Tales, The Nun's Priest's Tale. তাঁকে ইংরেজি সাহিত্যের ভোরের তারা বলা হতো। 

৬৬. World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? 
ক. UNDP
খ. World Bank 
গ. IMF
ঘ. BRICS 

উত্তরঃ খ. World Bank 
ব‌্যাখ‌্যা: World Bank এর বার্ষিক প্রকাশনা হলো World Development Report. উল্লেখ্য, UNDP এর বার্ষিক প্রকাশনা হলো Human Development Report. IMF এর বার্ষিক প্রকাশনা হলো IMF Annual Report. UNCTAD এর বার্ষিক প্রকাশনা হলো World Investment Report. 

৬৭. Which of the following words has been formed with a prefix? 
ক. Amoral
খ. Authentic 
গ. Amnesia
ঘ. Aspersions 

উত্তরঃ ক. Amoral 
ব‌্যাখ‌্যা: Moral শব্দের অর্থ নৈতিক; নীতিগত। Amoral শব্দের অর্থ অনৈতিক; অবৈধ। Moral শব্দের পূর্বে 'a' prefix বসে amoral শব্দটি গঠিত হয়েছে। Option-এর বাকি শব্দগুলো মৌলিক। Authentic- প্রামাণিক; খাঁটি, Amnesia- স্মৃতিভ্রম; আংশিক স্মৃতি হারানো ও Aspersions- কুৎসা; কটাক্ষ। 

৬৮. 'Once in a blue moon' means 
ক. always
খ. nearly
গ. very rarely 
ঘ. hourly 

উত্তরঃ গ. very rarely  
ব‌্যাখ‌্যা: Once in a blue moon অর্থ কদাচিৎ বা কখনো না। ইংরেজিতে এর কাছাকাছি শব্দ হলো Very rarely. তাই সঠিক উত্তর হলো অপশন গ.. 
Moon দিয়ে আরো কিছু Phrase দেয়া হলোঃ Cry for the moon অর্থ অসম্ভব কিছুর জন্য হাপিত্যেশ করা। Promise somebody the moon অর্থ আকাশের চাঁদ পেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া। 

৬৯. কোন জাতীয় শব্দে মূর্ধন্য ষ-এর ব্যবহার হয়? 
ক. লোকজ শব্দে
খ. দেশি শব্দে 
গ. বিদেশি শব্দে
ঘ. তৎসম শব্দে 

উত্তরঃ ঘ. তৎসম শব্দে
ব‌্যাখ‌্যা : কোন শব্দে ণ, ষ, ষ্ণ, ক্ষ, উ, ঈ, ঃ, হ্ন, ব্লু' থাকলে শব্দটি অবশ্যই তৎসম শব্দ হবে। যেমনঃ তণ্ডুল (ভাত), চাণক্য, মাণিক্য, ঋণ, তৃণ, মানুষ, পাষাণ, দুঃখ, নদী, চিহ্ন, অপরাহ্ণ, বধূ ইত্যাদি। 

৭০. এশিয়ার সর্ব উত্তরের বিন্দু কোথায়? 
ক. ইন্দোচীন
খ. চেলিউস্কিনের অগ্রভাগ
গ. বেবা অন্তরীপ 
ঘ. আইসল্যান্ড 

উত্তরঃ খ. চেলিউস্কিনের অগ্রভাগ
ব‌্যাখ‌্যা: চেলিউস্কিন অন্তরীপ রাশিয়ার উত্তর সাইবেরিয়ার একটি অন্তরীপ। এটি বরিস ভিলকিঙ্কি প্রণালীর তীরে অবস্থিত এবং এশিয়ার মূল ভূখণ্ডের উত্তরতম বিন্দু। অঞ্চলটি তাইমির উপদ্বীপ থেকে বিস্তৃত তুন্দ্রার একটি অংশ। 

৭১. ডিমে কোন ভিটামিন নেই? 
ক. ভিটামিন এ 
খ. ভিটামিন বি 
গ. ভিটামিন সি 
ঘ. ভিটামিন ডি 

উত্তরঃ গ. ভিটামিন সি 

৭২. কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে? 
ক. প্রিন্স নরোদম সিহানুক
খ. হেং সামরিন
গ. পল পট 
ঘ. লন নল 

উত্তরঃ ঘ. লন নল  
ব‌্যাখ‌্যা: মার্শাল লন নল প্রে ভেং প্রদেশে জন্মগ্রহণকারী কম্বোডিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও জেনারেল ছিলেন। ১৯৬৬-৬৭ ও ১৯৬৯-৭১ মেয়াদে দুইবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরপূর্বে প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সালে প্রিন্স নরোদম সিহানুক সরকারের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেন ও নিজেকে নবগঠিত খেমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে ১৯৭৫ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। সোশ্যাল রিপাবলিকান পার্টি প্রতিষ্ঠাতার ভূমিকায় অবতীর্ণ হন ও খেমার ন্যাশনাল আর্মড ফোর্সের কমান্ডার-ইন-চিফ হন। 


৭৩. Calligraphy' কী? 
ক. হস্তলিপি বিদ্যা
খ. ক্যালি কলমে আঁকা 
গ. রেখাচিত্র 
ঘ. গ্রাফিক্স চিত্র

উত্তরঃ ক. হস্তলিপি বিদ্যা
ব‌্যাখ‌্যা: শিল্পকলার অতি প্রাচীন একটি শাখা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি শব্দটা ইংরেজি। এটা গ্রীক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে। গ্রীক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া। ক্যালোস অর্থ সুন্দর, আর গ্রাফেইন অর্থ লেখা। সুতরাং ক্যালিগ্রাফির পরিচয় এভাবে দেয়া যেতে পারে হরফ বা টেকসট ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলে।' 

৭৪. নীচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত? 
ক. ডেঙ্গুজর 
খ. স্মলপক্স 
গ. কোভিড-১৯ 
ঘ. পোলিও 

উত্তরঃ খ. স্মলপক্স 
ব‌্যাখ‌্যা: একটি ডিএনএ ভাইরাস এমন একটি ভাইরাস যা ডিএনএ হিসাবে তার জিনগত উপাদান এবং একটি ডিএনএ-নির্ভর ডিএনএ পলিমারেজ ব্যবহার করে প্রতিলিপি করে। ডিএনএ ভাইরাস দ্বারা স্মলপক্স, হারপস এবং মুরগির পোকামাকড়ের মতো উল্লেখযোগ্য রোগের সৃষ্টি হয়। 

৭৫. ২০২১ সালের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী- পুরুষের সমতায় শীর্ষে কোন দেশ? 
ক. আইসল্যান্ড 
গ. নরওয়ে 
খ. ফিনল্যান্ড 
ঘ. নিউজিল্যান্ড 

উত্তরঃ ক. আইসল্যান্ড  

76. নাটক কী?  
ক. দৃশ্যকাব্য
খ. কাব্যনাট্য
গ. গীতিনাট্য
ঘ. নৃত্যনাট্য 

উত্তরঃ ক. দৃশ্যকাব্য
ব‌্যাখ‌্যা: নাটককে জীবনের দর্পণ বলা হয়। মানব জীবনের প্রতিদিনের ঘটনার শৈল্পিক অভিব্যক্তিই প্রকাশ পায় নাটকে। শৈল্পিক প্রকাশ এই অর্থে যে, প্রতিদিনের গতানুগতিক স্রোতধারায় ঘটে যাওয়া তুচ্ছ, অস্পষ্ট ঘটনাগুলোই সংলাপে মুখর হয়ে, সাহিত্যরসে সিঞ্চিত হয়ে, ভাববাঞ্ছনায় উদ্ভাসিত হয়ে নাটকে নবরূপ পায়। 

৭৭. করোনার মিশ্র ধরণ ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে? 
ক. ইসরাইল 
খ. সাইপ্রাস 
গ. তাইওয়ান 
ঘ. ইরান 

উত্তরঃ খ. সাইপ্রাস 
ব‌্যাখ‌্যা: পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টে অতিসংক্রামক ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু জিনের উপস্থিতি পাওয়া গেছে। সাইপ্রাসের বিজ্ঞানীরা নতুন শনাক্ত এই ভ্যারিয়েন্টকে ‘ডেল্টাক্রন' নাম দিয়েছেন। 

৭৮. Study of religion is called- 
ক. Theology 
খ. Regionology
গ. Anthropology 
ঘ. Apiology 

উত্তরঃ ক. Theology 
ব‌্যাখ‌্যা: Theology (ধর্মতত্ত্ব) 
উত্তরঃ A Study of religion. আর Anthropology (নৃবিজ্ঞান) = Study of mankind. 

৭৯. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি' এ গানের প্রথম সুরকার কে? 
ক. আবদুল গাফফার চৌধুরী 
খ. আসাদ চৌধুরী 
গ. আলতাফ মাহমুদ
ঘ. আবদুল লতিফ 

উত্তরঃ ঘ. আবদুল লতিফ 
ব‌্যাখ‌্যা: 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ। 

৮০. এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
ক. 25%
খ. ৫০% 
গ. ৭৫%
ঘ. ১০০% 

উত্তরঃ খ. ৫০%
ব‌্যাখ‌্যা: ৩টি আমের ক্রয়মূল্য = ১ টাকা 
           :. ১টি আমের ক্রয়মূল্য = ১/৩ টাকা 
আবার, ২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি আমের বিক্রয়মূল্য = ১/২ টাকা 
লাভ = ১/২ - ১/৩ = ১/৬
১/৩ টাকায় লাভ হয় = ১/৬ টাকা 
১০০ টাকায় লাভ হয় = ১০০*৩/৬ টাকা
                                   = ৫০%

৮১. ভাষার মূল উপকরন কি? 
ক. ধ্বনি  
খ. শব্দ
গ. বাক্য
ঘ. বর্ণ 

উত্তরঃ গ. বাক্য
ব‌্যাখ‌্যা: ভাষার মূল উপকরণ বাক্য। উল্লেখ্য, 
ভাষার মূল উপাদান = ধ্বনি 
ভাষার ধর্মই হচ্ছে = বদলে যাওয়া 
ভাষার ঐশ্বর্যময় সম্ভার = শব্দ 
ভাষার প্রধান গুণ = অর্থবহতা 
ভাষা বিশ্লেষণের শেষ ধাপ = বর্ণ 
ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে = দেশ, কাল ও পরিবেশভেদে 

৮২. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 
ক. ১৩৬ 
খ. ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৪০

উত্তরঃ খ. ১৩৭
ব‌্যাখ‌্যা: বাংলাদেশের সংবিধানের নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছদের ১৩৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, 'আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্য লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে'। ১৪০ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 
 
৮৩. Identify the word that can be used as both singular and plural. 
ক. Wood 
খ. Issues 
গ. Fish 
ঘ. Light 

উত্তরঃ গ. Fish 
ব‌্যাখ‌্যা: যথাক্রমে একক ও সমষ্টিগত অর্থে Fish (মাছ) 
Singular ও Plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়। এরকম বেশ কিছু শব্দ আছে যাদের উভয় রূপই এক। যেমন: Deer, dozen, apparatus, sheep, score, furniture ইত্যাদি। 

৮৪. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? 
ক. সমীকরণ 
খ. বিষমীভবন
গ. অপনিহিত
ঘ. অসমীকরণ 

উত্তরঃ খ. বিষমীভবন
ব‌্যাখ‌্যা: দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। 
যথা: শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি। 

৮৫. Which word is word is closet in meaning to "Franchise"? 
ক. Utility
খ. Frankness
গ. Privilege 
ঘ. Superficial 

উত্তরঃগ. Privilege 
ব‌্যাখ‌্যা: Franchise - কোন দেশ বা নগরী কর্তৃক প্রদত্ত পূর্ণ নাগরিক অধিকার বিশেষত ভোটাধিকার; বিশেষ অধিকার দেয়া। 
 Utility - উপযোগ, উপযোগিতা।
Privilege - বিশেষ অধিকার।  Frankness - অকপটকা; অমায়িকতা। 
Superficial – অগভীর; ভাসাভাসা। 

৮৬. Honey is ___ sweet. 
ক. very
খ. too much 
গ. much too
ঘ. excessive 

উত্তরঃ ক. very
ব‌্যাখ‌্যা: এখানে Sweet কে Modify করার জন্য Adjective হিসেবে Very বসবে। 
বাক্যের অর্থঃ মধু খুব মিষ্টি। 

৮৭. ২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ১৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি ২টি একত্রে বাজবে? 
ক. ২০ মিনিট পর
খ. ৩০ মিনিট পর 
গ. ৫০ মিনিট পর
ঘ. ১০০ মিনিট পর 

উত্তরঃ খ. ৩০ মিনিট পর 
ব‌্যাখ‌্যা : ১০ ও ১৫ এর ল.সা.গু.-ই হবে নির্ণেয় সময়।
১০ ও ১৫ এর ল.সা.গু. = ৫ x ২ x ৩ = ৩০
নির্ণেয় সময়  = ৩০ মিনিট 

৮৮. বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 
ক. ১৯৭৩
খ. ১৯৭৪ 
গ. ১৯৭৫ 
ঘ. ১৯৭৬ 

উত্তরঃ খ. ১৯৭৪ 
ব‌্যাখ‌্যা: ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে। বাংলাদেশের সাথে ১৩৭ এবং ১৩৮ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে যথাক্রমে গ্রানাডা এবং গিনি বিসাউ। বাংলাদেশ ৩২তম দেশ হিসেবে ওআইসির সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি। 

৮৯. x1x=1 হলে x31x3 এর মান কত?

ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4

উত্তরঃ ঘ. 4

ব‌্যাখ‌্যাঃ

x31x3=(x1x)3+3×x×1x(x1x)x^3 - \frac{1}{x^3} = \left( x - \frac{1}{x} \right)^3 + 3 \times x \times \frac{1}{x} \left( x - \frac{1}{x} \right)

=(x1x)3+3x(x1x)= \left( x - \frac{1}{x} \right)^3 + 3x \left( x - \frac{1}{x} \right)

=13+(3×1)[x1x

=1+3=4= 1 + 3 = 4

৯০. What is the meaning of the idioms "A bad egg"? 
ক. Unreliable person 
খ. Dangerous person. 
গ. A person who cannot create anything
ঘ. None of these 

উত্তরঃ গ. A person who cannot create anything
ব‌্যাখ‌্যা: এখানে, A bad egg অর্থ অনির্ভরশীল ব্যক্তি বা এমন ব্যক্তি যার উপর বিশ্বাস করা যায় না। তাই সঠিক উত্তর অপশন গ.. কিন্তু, Dangerous person অর্থ বিপদজনক ব্যক্তি। A person who cannot create anything অর্থ যে নতুন কিছু সৃষ্টি করতে পারে না। 
উল্লেখ্য, Egg নিয়ে কিছু Idioms & phrases হলোঃ As sure as eggs অর্থ নিঃসন্দেহে। 
Teach one's grandmother to suck eggs অর্থ অধিকতর বিজ্ঞজনকে পরামর্শ দেয়া। 
Put all one's eggs in one basket অর্থ সর্বশক্তি প্রয়োগ করে ঝুঁকি নেয়া। 

৯১. মরুভাস্কর কার রচনা? 
ক. মোজাম্মেল হক 
খ. কাজী নজরুল ইসলাম 
গ. ইসমাইল হোসেন সিরাজী 
ঘ. কায়কোবাদ 

উত্তরঃ খ. কাজী নজরুল ইসলাম 
ব‌্যাখ‌্যা: 'মরুভাস্কর' গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে। 
হজরত মোহাম্মদ সাঃ এর জীবনী নিয়ে চারটি সর্গে ১৮ টি খণ্ড- কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। 

৯২. দীর্ঘ ৫৫ বছর পর চিলাহাটি - হলদিবাড়ি রেল যোগাযোগ চালু হয় কোন তারিখে? 
ক. ১৭/১২/২০২০ 
খ. ১৬/১২/২০২০ 
গ. ১৫/১২/২০২০ 
ঘ. ১৮/১২/২০২০ 

উত্তরঃ ক. ১৭/১২/২০২০
ব‌্যাখ‌্যা: ৫৫ বছর পর খুলেছে বাংলাদেশ-ভারত বাণিজ্য দুয়ারের আরও একটি রেলপথের স্থলবন্দর। দীর্ঘ দিনের সেই অপেক্ষার পর নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দরের রেলপথ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেল ও ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়। 


৯৩. The word 'bounty' is closest in meaning to 
ক. Generosity
খ. Familiar
গ. Dividing line 
ঘ. Sympathy 

উত্তরঃ ক. Generosity
ব‌্যাখ‌্যা: Bounty অর্থ অকৃপণ দান; উদারতা। আর Generosity অর্থ উদারতা। কিন্তু, Familiar অর্থ পরিচিত। Dividing line অর্থ বিভক্তকারী রেখা। Sympathy অর্থ সহানুভূতি। 

৯৪. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? 
ক. শঙ্খনীল কারাগার 
খ. কাটাতারে প্রজাপতি
গ. জাহান্নাম হইতে বিদায়
ঘ. আর্তনাদ

উত্তরঃ গ. জাহান্নাম হইতে বিদায়  
ব‌্যাখ‌্যা: 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। যা ১৯৭১ সালে লেখা। উপন্যাসটির পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। উপন্যাসের প্রধান চরিত্র প্রবীণ শিক্ষক গাজী রহমানকে কেন্দ্র করে এগিয়ে গেছে কাহিনী। 

৯৫. টাকায় ৫ টি মার্কেল বিক্রয় করলে ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? 
ক. ৪টি 
গ. ২টি 
খ. ৩টি 
ঘ. কোনটিই নয় 

উত্তরঃ A 
ব‌্যাখ‌্যা: ৫ টি মার্বেলের বিক্রয়মূল্য ১ টাকা 
: . ১ টি মার্বেলের বিক্রয়মূল্য ১/৫ টাকা 
১২% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা 
অর্থাৎ মার্বেলের বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
: . . মার্বেলের বিক্রয়মূল্য ১/৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ *১ / ৮৮ × ৫ = ৫/২২  টাকা 
এখন, ১০% লাভে বিক্রয়মূল্য হবে = ১০০ + ১০ = ১১০ টাকা 
অর্থাৎ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা 

:: ক্রয়মূল্য ৫/২২ টাকা হলে বিক্রয়মূল্য হবে ১১০ x ৫ / ১০০ x ২২  = ১/৪ টাকা 
অর্থাৎ ১/৪ টাকায় বিক্রি করতে হবে ১ টি মার্বেল 
অতএব, ১ টাকায় বিক্রি করতে হবে 8 টি মার্বেল 

৯৬. x² – 8x - 8y + 16 + y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? 
ক. - 2xy
খ. 8xy 
গ. 6xy 
ঘ. 2xy 

উত্তরঃ ঘ. 2xy 
ব‌্যাখ‌্যা: দেয়া আছে, x² – 8x - 8y + 16 + y²
= x² + y²+(-4)² + 2xxy+2xy(-4)+2(-4)x - 2xy 
= {x + y + (- 4)}² – 2xy 
= ( x + y - 4 )² – 2xy 
অর্থাৎ দেখা যাচ্ছে অতিরিক্ত 2xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ 
হবে। 

৯৭. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 
ক. ১০ নিউটন 
গ. ১০ মেট্রিকটন 
খ. ৫ নিউটন 
ঘ. ৫ মেট্রিকটন 

উত্তরঃ ক. ১০ নিউটন 

৯৮. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 
ক. ৯ টি 
খ. ১০টি 
গ. ১১টি 
ঘ. ১২টি

উত্তরঃ গ. ১১টি  
ব‌্যাখ‌্যা: স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। 

৯৯. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুলের কোন কাব্যের অর্ন্তভুক্ত? 
ক. সাম্যবাদী 
গ. সিন্ধু হিন্দোল 
খ. বিষের বাঁশী 
ঘ. নতুন চাঁদ 

উত্তরঃ গ. সিন্ধু হিন্দোল 
ব‌্যাখ‌্যা: কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সিন্ধু হিন্দোল' (১৯২৭)। এ কাব্যের বিখ্যাত কবিতা 'দারিদ্র্য'। এটি উৎসর্গ করেন হাবীবুলাহ বাহার ও শামসুন্নাহার মাহমুদকে। 

১০০. Which of the following is not a 'verb'? 
ক. Threaten 
গ. Flatter 
খ. Worsen 
ঘ. Bounden 

উত্তরঃ ঘ. Bounden 
ব‌্যাখ‌্যা: Bounden হলো Adjective যার অর্থ দায়বদ্ধ। 
Threaten হলো Verb যার অর্থ হুমকি দেওয়া। 
Worsen হলো Verb যার অর্থ অধিকতর খারাপ হওয়া। Flatter হলো Verb যার অর্থ চেপটা করা। 

Post a Comment

0 Comments