ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পরীক্ষার তারিখ: ৩১/১০/২৫
সময়: ৯০ মিনিট
মান: ৭০
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখুন job solution bd তে। নির্ভুল উত্তর, ব্যাখ্যাসহ সমাধান একসাথে।
বাংলা-২০
০১। পারিভাষিক শব্দ লিখুনঃ
a) Census = আদমশুমারি
b) Pleadings = মামলার আবেদনপত্র/ নালিশ
c) Notification = বিজ্ঞপ্তি
d) Glossary = শব্দার্থ তালিকা/ শব্দকোষ

০২। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) দ্যুলোক = দিব্‌ + লোক
খ) বৃহস্পতি = বৃহৎ + পতি
গ) ষোড়শ = ষট্ + দশ
ঘ) রাজর্ষি = রাজা + ঋষি
ঙ) ষড়ানন = ষট্ + আনন
চ) গবাক্ষ = গো + অক্ষ
ছ) জ্যোতির্ময় = জ্যোতিঃ + ময়
জ) শীতার্ত = শীত + ঋত

০৩। শুদ্ধ বানান/ শব্দ লিখুন:
অশুদ্ধ                                    শুদ্ধ
দ্বায়িত্ত                                    দায়িত্ব
সমীচিন                                 সমীচীন
অদ্যবধি                                অদ্যাবধি
গিতাঞ্জলি                              গীতাঞ্জলি
দারিদ্রতা                                দারিদ্র্য
লজ্জাস্কর                               লজ্জাকর
ফটোষ্ট্যাট                             ফটোস্ট্যাট
ইতিমধ্যে                              ইতোমধ্যে

০৪। অর্থসহ বাক্য গঠন করুন:
ক) ইতর বিশেষ (পার্থক্য): ধনী-দরিদ্র বলে মানুষের মধ্যে ইতর বিশেষ করা উচিত নয়।
খ) ভূষন্ডির কাক (দীর্ঘজীবী): এত রোগভোগ সত্ত্বেও লোকটি বেঁচে আছে, যেন সাক্ষাৎ ভূষন্ডির কাক।
গ) অজগরবৃত্তি (আলসেমি): সারাদিন শুধু শুয়ে থাকা ভালো নয়, অজগরবৃত্তি ত্যাগ করে কাজে মন দাও।
ঘ) গৌরচন্দ্রিকা (ভূমিকা): আসল কথায় না এসে এত গৌরচন্দ্রিকা করার কোনো দরকার নেই।

০৫। ক) নেমেসিস কোন জাতীয় রচনা?
উত্তর: নাটক
খ) সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা- এখানে ঔষধ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্মকারকে শূন্য

০৬। স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ- এ বিষয়ে সর্বোচ্চ ২০০ শব্দের নাতিদীর্ঘ একটি অনুচ্ছেদ লিখুন ।

উত্তর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্য (Goal 3) হলো সকলের জন্য সুস্থজীবন নিশ্চিত করা এবং সুস্থতার উপর প্রাধান্য দেওয়া। বাংলাদেশ স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, বিশেষ করে মাতৃ ও শিশুর মৃত্যু হার কমানো, টিকা কর্মসূচি সম্প্রসারণ এবং জনসাধারণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে। তবে এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, যেমন দূরবর্তী গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছানো, পুষ্টিহীনতা কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সরকারের উদ্যোগ, যেমন গ্রামীণ স্বাস্থ্যকর্মী কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা প্রচারণা এবং টেলিহেলথ সেবা, এই লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, আর্জাতিক সহযোগিতা ও বেসরকারি খাতের অংশগ্রহণ স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সাহায্য করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে স্বাস্থ্যসেবার সমতা এবং গুণগত মান নিশ্চিত করতে পারে। স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা কেবল মানুষের জীবনমান উন্নত করবে না, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
 
ইংরেজি-২০
০৭. Fill in the blanks:
a) She is named ______ a flower. 
Answer: after
b) My father _____ before I came.
Answer: had gone
c) Anger may be compared _______ fire.
Answer: to
d) She succeeded ______ her rigorous work. 
Answer: in
e) He divided the money ______ the two children.
Answer: between

০৮। Mention the correct spelling:
Incorrect                      Correct
Comitee                         Committee
Repitetion                     Repetition
Atticude                        Attitude
Milenium                     Millennium
Neumonia                    Pneumonia

০৯। ইংরেজিতে অনুবাদ করুন:
ক) কলম দুইটির একটিতেও চলবে না।
The pen does not write in either of the two.
খ) আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো?
How long will I wait for him?
গ) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে
It has been raining cats and dogs since morning.
ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ।
Too much courtesy, too much craft
ঙ) যক্ষা একটি সংক্রামক রোগ।
Tuberculosis an infectious disease

১০। I Write five sentences about "July Mass Uprising, 2024" in Bangladesh.

Ans: The July Mass Uprising of 2024 in Bangladesh was a historic student-led movement against the controversial government job quota system. The state responded with a violent crackdown, resulting in over a thousand deaths, now remembered as the "July Massacre."The protests ultimately forced Prime Minister Sheikh Hasina to resign and go into exile on August 5.The movement was decentralized and grassroots, involving students, workers, and ordinary citizens. Today, it is commemorated annually as a symbol of people's power, sacrifice, and the struggle for justice.

গণিত-১৫
১১। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার বাড়ালে ক্ষেত্রফল বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
সমাধান:

ধরি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = aa মিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল

=34a2 বর্গমিটার

এখন, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে নতুন বাহু হবে 
মিটার।

∴ নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল

=34(a+1)2 বর্গমিটার

প্রশ্নানুসারে, ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ

34(a+1)234a2=33

অতএব,

(a+1)2a2=43×33(a + 1)^2 - a^2 = \frac{4}{\sqrt{3}} \times 3\sqrt{3}
a2+2a+1a2=12\Rightarrow a^2 + 2a + 1 - a^2 = 12
2a+1=12\Rightarrow 2a + 1 = 12
2a=11\Rightarrow 2a = 11
 a=5.5

উত্তর: নির্ণেয় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার।

১২। ধারাটির টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ
সাধারণ অন্তর
ইহা একটি সমান্তর ধারা। এখানে পদসংখ্যা
আমরা জানি,

সমান্তর ধারার প্রথম nn সংখ্যক পদের সমষ্টি —

Sn=n2{2a+(n1)d}

অতএব, ৩০ টি পদের সমষ্টি হবে —

S30=302{2×7+(301)×5}

উত্তর: ধারাটির 30 টি পদের সমষ্টি 2385

১৩। x³ + 6x²y + 11xy² + 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ কর।
সমাধানঃ
x³ + 3.x².2y + 3.x.(2y)² + (2y)³ − xy² − 2y³
= (x + 2y)³ − y²(x + 2y)
= (x + 2y){(x + 2y)² − y²}
= (x + 2y)(x + 2y + y)(x + 2y − y)
= (x + 2y)(x + 3y)(x + y)
= (x + y)(x + 2y)(x + 3y) 

 (Ans)

সাধারণ জ্ঞান ১৫

ক) শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা সেনানিবাসে
খ) বর্তমান অন্তবর্তীকালীন সরকার কবে গঠিত হয়?
উত্তর: ০৮ আগস্ট ২০২৪
গ) UNICEF ও UNFPA এর পূর্ণরুপ কি?
উত্তর: UNICEF = United Nations Children's Fund UNFPA = United Nations Population Fund ঘ) চারটি ঘ) প্রধান অসংক্রামক রোগের নাম লিখ?
উত্তর: হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ 
ঙ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে "বীর উত্তম" উপাধিতে ভূষিত করা হয়? 
উত্তর: ৬৮ জন
চ) বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? 
উত্তর: সৈয়দপুর, নীলফামারী
ছ) বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পদ্মা
জ) "বাওয়ালী" কারা?
উত্তর: সুন্দরবনে গোলপাতা, কাঠ, মধুসহ বনজ সম্পদ সংগ্রহকারী পেশাজীবীদের বাওয়ালী বলা হয়।
ঝ) সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী
ঞ) পূর্ণরূপ লিখুনঃ CPU, RAM, ROM, WWW, E-mail, AI
উত্তর: CPU = Central Processing Unit
RAM = Random Access Memory
ROM = Read Only Memory
WWW = World Wide Web
E-mail = Electronic Mail
AI = Artificial Intelligence

Post a Comment

0 Comments