দুর্নীতি দমন কমিশন
পদের নাম: সহকারী পরিচালক;
তারিখ: ০৯.০১.২৫
সময়: ১ ঘণ্টা
পূর্ণমান: ১০০
১. ২০২৫ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ২ জন
গ. ৪ জন
খ. ১ জন
ঘ. ৩ জন
উত্তর: ক. ২ জন
ব্যাখ্যা: ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন, যার মধ্যে ২ জন নারী ছিলেন।
১. শান্তিতে নোবেল পুরস্কার পান ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado)।
২. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী তিনজনের মধ্যে একজন ছিলেন মার্কিন বিজ্ঞানী মেরি ই
ব্রুনকো (Mary E. Brunkow)।
২. ২৩তম ‘জি-২০’ সম্মেলন কোথায় কতসালে অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাজ্য, ২০২৭
খ. যুক্তরাজ্য, ২০২৮
গ. দক্ষিণ কোরিয়া, ২০২৭
ঘ. দক্ষিণ কোরিয়া, ২০২৮
উত্তর: ঘ. দক্ষিণ কোরিয়া, ২০২৮
ব্যাখ্যা: সাম্প্রতিক ও আসন্ন আয়োজক দেশসমূহ :
২০২৪: ব্রাজিল
২০২৫: দক্ষিণ আফ্রিকা
২০২৬: মার্কিন যুক্তরাষ্ট্র
২০২৭: যুক্তরাজ্য ২০২৮: দক্ষিণ কোরিয়া
৩. ২০২৫ সালে কোন দেশ New Development Bank (NDB) -এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে?
ক. আলজেরিয়া
খ. দক্ষিণ আফ্রিকা
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ব্রুনাই
উত্তর: ক. আলজেরিয়া
ব্যাখ্যা: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)-এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে, যা ১৯ মে, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে NDB-এর সদস্যপদ লাভ করে। NDB (যা মূলত BRICS দেশগুলো দ্বারা প্রতিষ্ঠিত) তার সদস্যপদ সম্প্রসারণের অংশ হিসেবে আলজেরিয়াকে অন্তর্ভুক্ত করে।
৪. আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?
ক. ১৫ ডিসেম্বর
খ. ১৭ জানুয়ারি
গ. ১৮ ডিসেম্বর
ঘ. ১৬ ফেব্রুয়ারি
উত্তর: গ. ১৮ ডিসেম্বর
ব্যাখ্যা: প্রতি বছর ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। ২০০০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে স্বীকৃতি দেয়।
৫. ‘ট্রায়োন্ডা’ কী?
ক. ২০২৬ পুরুষ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিশিয়াল বলের নাম
খ. ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল বলের নাম
গ. ২০২৬ এশিয়ান গেমসের মুন লোগোর নাম
ঘ. কোনোটি নয়
উত্তর: খ. ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল বলের নাম
ব্যাখ্যা: ‘ট্রায়োন্ডা’ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম, যা অ্যাডিডাস তৈরি করেছে এবং এটি কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি আয়োজক দেশের প্রতিনিধিত্ব করে। 'ট্রাইওন্ডা' শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ 'ট্রাই' (তিন) এবং 'ওন্ডা' (ঢেউ) থেকে, যা তিনটি আয়োজক দেশকে বোঝায়। ডিজাইন: বলটিতে লাল, সবুজ ও নীল রং ব্যবহার করা হয়েছে, যা কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তারার প্রতীক। প্রযুক্তি: এতে চারটি প্যানেল ব্যবহার করা হয়েছে এবং একটি মোশন সেন্সর চিপ রয়েছে, যা ভিএআর (VAR) সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
৬. FIFA World Cup 2026 - এ গ্রুপভিত্তিক বিভাজন কতটি?
ক. ১২টি
গ. ১৩টি
খ. ১০টি
ঘ. ১৪টি
উত্তর: ক. ১২টি
ব্যাখ্যা: ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। এই ৪৮টি দলকে ৪টি করে মোট ১২টি গ্রুপে (Group A থেকে Group L) ভাগ করা হয়েছে।
৭. ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত 'কপ-৩০' সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন?
ক. ১৮৯
খ. ১৯৩
গ. ১৯৪
ঘ. ১৯৭
উত্তর: গ. ১৯৪
ব্যাখ্যা: ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ (COP30 ) সম্মেলনে ১৯৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। যদিও ইউএনএফসিসিসি (UNFCCC)- এর স্বীকৃত পক্ষের সংখ্যা ১৯৮টি (১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন), তবুও এই সম্মেলনে চারটি দেশ কোনো আনুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠায়নি:
১. যুক্তরাষ্ট্র: কপ (COP) সম্মেলনের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠায়নি। এর কারণ হলো ২০২৫ সালের ২০ জানুয়ারি দেশটি প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। ২. আফগানিস্তান ৩. মিয়ানমার ৪. সান মারিনো
৮. গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কী?
ক. বোর্ড অব পিস
খ. বোর্ড অব পিস ফর হিউমেনিটি
গ. বোর্ড অব পিস ফর কো-অপারেশন
ঘ. বোর্ড অব পিস ফর রিকনস্ট্রাকশন
উত্তর: ক. বোর্ড অব পিস
ব্যাখ্যা: ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত মাসে ট্রাম্পের গাজা নিয়ে ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ— দুই বছরের যুদ্ধবিরতির জন্য একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি আগেই মেনে নিতে সম্মত হয়েছে। তবে এখন গাজায়
অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামোকে বৈধতা দিতে এবং সেখানে
অর্ণতা প্রশাসনিক কাঠামোকে সেনা পাঠানোর কথা বিবেচনা করা দেশগুলোর কাছে আশ্বাস পৌঁছে দিতে জাতিসংঘের এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবের লিখিত অংশে বলা হয়েছে, সদস্য দেশগুলো ট্রাম্পের নেতৃত্বে গঠিত 'বোর্ড অব পিস'-এ অংশ নিতে পারবে। এটিকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে মনে করা হচ্ছে, যা গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার তদারকি করবে।
৯. ভেনিজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী?
ক. দেলসি রদ্রিগেজ
খ. মারিয়া কোরিনা মাচাদো
গ. ফ্রেড রামসভেল
ঘ. লাললো ক্রাসনাহোরফাই
উত্তর: ক. দেলসি রদ্রিগেজ
ব্যাখ্যা: মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে।
নিউইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি যখন আইনি লড়াই লড়ছেন, ঠিক তখনই তাঁর একসময়ের ঘনিষ্ঠ সহযোগী দেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি শপথ গ্রহণ করেন। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
১০. মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. কারও স্বাক্ষর থাকে না
উত্তর: খ. ২ জন
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ডলার নোটে দুইজনের স্বাক্ষর থাকে:
১. ট্রেজারার অফ দ্য ইউনাইটেড স্টেটস (Treasurer of the United States)
২. সেক্রেটারি অফ দ্য ট্রেজারি (Secretary of the Treasury)
১১. Chancellor of Ex-chequer কোন দেশের অর্থমন্ত্রীর পদবী?
ক. জার্মানি
গ. অস্ট্রিয়া
খ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তর: ঘ. যুক্তরাজ্য
ব্যাখ্যা: যুক্তরাজ্যের (UK) অর্থমন্ত্রীকে প্রথাগতভাবে 'চ্যান্সেলর অফ দি এক্সচেকার' বলা হয়। তিনি ব্রিটিশ সরকারের প্রধান অর্থ কর্মকর্তা
১২. বিলিরুবিন কোথায় তৈরি হয়?
ক. প্লীহায়
খ. পিত্তথলিতে
গ. যকৃতে
ঘ. কিডনিতে
উত্তর: গ. যকৃতে
ব্যাখ্যা: বিলিরুবিন হল একটি হলুদ রঞ্জক যা লোহিত রক্তকণিকা (RBCs) স্বাভাবিকভাবে ভেঙে যাওয়ার সময় হিমোগ্লোবিন থেকে তৈরি হয়। এই ভাঙ্গন প্রক্রিয়াটি প্রাথমিকভাবে যকৃত (লিভার) এবং প্লিহাতে ঘটে এবং বিলিরুবিন যকৃতে প্রক্রিয়াজাত হয়।
প্লিহায়: প্লিহা পুরাতন লোহিত রক্তকণিকা অপসারণে সাহায্য করে, যার ফলে বিলিরুবিন তৈরি হয়, কিন্তু বিলিরুবিন মূলত যকৃতে প্রক্রিয়াজাত এবং পিত্তরসের মাধ্যমে নির্গত হয়। পিত্তথলিতে: পিত্তথলি বিলিরুবিন তৈরি করে না। এটি যকৃত দ্বারা উৎপাদিত পিত্তরস (যাতে বিলিরুবিন থাকে) সংরক্ষণ করে এবং ঘনীভূত করে।
কিডনিতে: কিডনি বিলিরুবিন তৈরি করে না। প্রক্রিয়াজাত বিলিরুবিনের একটি সামান্য অংশ মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।
১৩. গ্রীনহাউজ নির্গমন সংক্রান্ত চুক্তি কোনটি?
ক. কার্টেগোনো প্রটোকল
খ. কিয়োটো প্রটোকল
গ. মন্ট্রিল প্রটোকল
ঘ. জেনেভা কনভেনশন
উত্তর: খ. কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা: জাপানের কিয়োটো শহরে গৃহীত 'কিয়োটো প্রটোকল' হলো গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি। মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর রক্ষায় এবং জেনেভা কনভেনশন যুদ্ধবন্দীদের অধিকার রক্ষায় সম্পর্কিত।
১৪. বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমেদান দেশ কোন দেশ?
ক. ব্রাজিল
গ. যুক্তরাষ্ট্র
খ. আর্জেন্টিনা
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তর: ক. ব্রাজিল
ব্যাখ্যা: ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্রাজিল টিকার বিষয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছে। সম্প্রতি তারা এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন ও প্রয়োগের বিষয়ে কাজ করেছে (যেমন- বুটানটান ইনস্টিটিউটের টিকা)।
১৫. ডেমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কোনটি?
ক. পাকিস্তান
গ. থাইল্যান্ড
খ. ভুটান
ঘ. কোনোটি নয়
উত্তর: ক. পাকিস্তান
ব্যাখ্যাঃ ব্যাখ্যা: ডোমিনিয়ন বলতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন স্বায়ত্তশাসিত রাষ্ট্র বোঝাত (যেমন একসময় পাকিস্তান বা ভারত ছিল)। বর্তমানে পাকিস্তান, ভুটান বা থাইল্যান্ড কোনটিই ডেমিনিয়ন নয়। পাকিস্তান ও থাইল্যান্ড স্বাধীন রাষ্ট্র এবং ভুটান একটি স্বাধীন রাজতন্ত্র। কানাডা বা অস্ট্রেলিয়াকে ক্ষেত্রবিশেষে কমনওয়েলথ রিয়েলম বলা হয়, কিন্তু অপশনের দেশগুলো নয়। ডোমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ ছিল- কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ডের মুক্ত রাষ্ট্র (বর্তমানে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড), ভারত (১৯৪৭-১৯৫০), এবং পাকিস্তান (১৯৪৭-১৯৫৬); এরা মূলত ব্রিটিশ সাম্রাজ্যের স্ব-শাসিত অংশ ছিল, যেখানে ব্রিটিশ রাজা/রানী রাষ্ট্রপ্রধান থাকতেন কিন্তু অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে এদের নিজস্ব আইনসভা ও সরকার থাকত।
সূত্রঃ উইকিপিডিয়া
১৬. Operation Midnight Hammer কী?
ক. যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা
খ. ইসরাইল কর্তৃক ইরানের তেহরানে হামলা
গ. ইরান কর্তৃক ইসরাইলে হামলা
ঘ. ইসরাইল কর্তৃক লেবাননে হামলা
উত্তর: ক. যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা
ব্যাখ্যা: 'অপারেশন মিডনাইট হ্যামার' হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযানের সাংকেতিক নাম, যার মাধ্যমে তারা ২২শে জুন, ২০২৫ সালে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছিল। এই হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান এবং সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ইসরাইল কর্তৃক ইরানের তেহরানে হামলা: ইসরায়েল ১৩ জুন, ২০২৫ সালে 'অপারেশন রাইজিং লায়ন' নামে ইরানে হামলা চালিয়েছিল।
১৭. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে?
ক. জর্জ উইলহেলা
খ. জন ম্যাকার্থি
গ. ইলন মাস্ক
ঘ. অল্টম্যান
উত্তর: খ. জন ম্যাকার্থি
ব্যাখ্যা: ১৯৫৬ সালে ডার্টমাউথ সম্মেলনে জন ম্যাকার্থি সর্বপ্রথম 'Artificial Intelligence' শব্দটি ব্যবহার করেন এবং এই ফিল্ডের ভিত্তি স্থাপন করেন। তাই তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়।
তবে, অ্যালান টুরিং (Alan Turing)-কেও AI-এর অন্যতম পথিকৃৎ ধরা হয়, যিনি বুদ্ধিমান মেশিনের ধারণার ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাজ করেছিলেন।
১৮. জাতিসংঘের স্থায়ী সদস্যের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে?
ক. ০৩টি
গ. ০৫টি
খ. ০২টি
ঘ. ০৪টি
উত্তর: ঘ. ০৪টি
ব্যাখ্যা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চীন, রাশিয়া, যুক্তরাজ্য এবং ফ্রান্স (সম্প্রতি স্বীকৃতি দিয়েছে) ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই মোট ৪টি দেশ স্বীকৃতি দিয়েছে।
২০২৫: যুক্তরাজ্য, ফ্রান্স; ১৯৮৮: চীন, রাশিয়া
১৯. পূর্ব তিমুর আসিয়ান এর কততম সদস্য?
ক. ১২
গ. ০৯
খ. ১০
ঘ. ১১
উত্তর: ঘ. ১১
ব্যাখ্যা: আসিয়ান (ASEAN)-এর ১১তম সদস্য দেশ হলো পূর্ব তিমুর (Timor Leste)।
যোগদানের তারিখ: ২৬ অক্টোবর, ২০২৫। পূর্ণরূপ: Association of Southeast Asian Nations [প্রতিষ্ঠা: ৮ আগস্ট, ১৯৬৭]; সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া এখন আসিয়ানে মোট ১১টি দেশ: ১. ইন্দোনেশিয়া, ২. মালয়েশিয়া, ৩. থাইল্যান্ড, ৪. ফিলিপাইন, ৫. সিঙ্গাপুর, ৬. ব্রুনাই, ৭. ভিয়েতনাম, ৮. লাওস, ৯. মিয়ানমার, ১০. কম্বোডিয়া, ১১. পূর্ব তিমুর (Timor Leste)
২০. International Anti-Corruption Academy কোথায় অবস্থিত?
ক. ভিয়েনা
গ. প্যারিস
খ. জেনেভা
ঘ. ওয়াশিংটন
উত্তর: ক. ভিয়েনা
ব্যাখ্যা: ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন একাডেমি (IACA) অস্ট্রিয়ার লাক্সেনবার্গে অবস্থিত, যা ভিয়েনার খুব কাছে।
২১. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি?
ক. ২৭
খ. ২৬
গ. ২৪
ঘ. ২৮
উত্তর: খ. ২৬
ব্যাখ্যা: দেশের ২৬তম বা বর্তমান প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
২২. বাংলাদেশে তফসিলভুক্ত কয়টি বিদেশি ব্যাংক আছে?
ক. ৭টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১৩টি
উত্তর: খ. ৯টি
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে তফসিলভুক্ত মোট বিদেশী ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো- সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, উরি ব্যাংক এবং ব্যাংক আলফালাহ।
২৩. বাংলাদেশে ডিসেম্বর ২০২৫ -এ সামগ্রিক মূল্যস্ফীতি কত ছিল?
ক. ৮.২৯%
খ. ৮.৪৪%
গ. ৮.৪৯%
ঘ. ৮.৫১%
উত্তর: গ. ৮.৪৯%
২৪. বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে?
ক. একুশে পদক
খ. জাতীয় ক্রীড়া পুরস্কার
গ. বেগম রোকেয়া পদক
ঘ. স্বাধীনতা পদক
উত্তর: ক. একুশে পদক
ব্যাখ্যা: বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি একুশে পদক (২০২৫) পেয়েছে, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, ক্রীড়া ক্ষেত্রে কোনো দলের জন্য এটি প্রথম অর্জন; এর পাশাপাশি দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা বেগম রোকেয়া পদক-ও লাভ করেছেন, যা নারী জাগরণে অবদানের স্বীকৃতি।
২৫. জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ?
ক. ১.৪৪%
খ. ১.৩৭%
গ. ১.৪৯%
ঘ. ১.২৪%
উত্তর: খ. ১.৩৭%
২৬. বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
ক. ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ. ২৬ মার্চ, ১৯৭২
গ. ০৩ মার্চ, ১৯৭২
ঘ. ০৪ মার্চ, ১৯৭২
উত্তর: ঘ. ০৪ মার্চ, ১৯৭২
২৭. হালদা নদীকে সরকার ‘মৎস্য হেরিটেজ' ঘোষণা করে কত তারিখে?
ক. ২৯ অক্টোবর, ২০২৫
খ. ০১ নভেম্বর, ২০২৫
গ. ১৬ জুলাই, ২০২৫
ঘ. ০৩ ডিসেম্বর, ২০২৫
উত্তর:
ব্যাখ্যা: হালদা নদীকে সরকার ৫ নভেম্বর, ২০০২৫ ‘মৎস্য হেরিটেজ' ঘোষণা করে। খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়ি উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, হাটহাজারি উপজেলা ও পাঁচলাইশ থানার মধ্যে প্রবাহিত হালদা নদী ও নদীর তীরবর্তী ৯৩,৬১২টি দাগের মোট ২৩,৪২২ দশমিক ২৮০৫৯ একর এলাকা ‘হালদা নদী মৎস্য হেরিটেজ’ হিসেবে ঘোষনা হয়। রামগড়ের হাসুকপাড়া পাহাড় থেকে কর্ণফুলী নদীর সংযোগস্থল মোহরা পর্যন্ত প্রায় ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী ও এর তীরবর্তী এলাকা এ ঘোষণার অন্তর্ভুক্ত।
সূত্রঃ The Daily Ittefaq
২৮. ‘সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী' বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিবৃত হয়েছে?
ক. ৮৮
খ. ৮৯
গ. ৯০
ঘ. ৯১
উত্তর: ঘ. ৯১
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯১ নং অনুচ্ছেদটি সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী সংক্রান্ত, যা মূলত একটি আর্থিক বছর শেষ হওয়ার পর বা বার্ষিক বাজেটে বরাদ্দকৃত অর্থের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হলে তা পূরণের জন্য সংসদে অতিরিক্ত বা সম্পূরক মঞ্জুরি প্রস্তাব এবং অনুমোদনের প্রক্রিয়াকে বোঝায়, যা মূলত "বার্ষিক আর্থিক বিবৃতি" ও "নির্দিষ্টকরণ আইন" (Appropriation Act) সংক্রান্ত ৮৭ থেকে ৯০ নং অনুচ্ছেদের সাথে সম্পর্কিত, যেখানে অপ্রত্যাশিত ব্যয় মেটানোর জন্য এই বিধান রাখা হয়েছে।
২৯. আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কত তারিখে পালিত হয়?
ক. ২০ নভেম্বর
খ. ৯ ডিসেম্বর
গ. ২১ নভেম্বর
ঘ. ২১ ডিসেম্বর
উত্তর: খ. ৯ ডিসেম্বর
৩০. বাংলাদেশে বেসরকারি ইপিজেড কয়টি?
ক. ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
উত্তর: ক. ২টি
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে মোট ইপিজেড আছে- ১০টি। এর মধ্যে ৮টি সরকারি: ১. চট্টগ্রাম EPZ (প্রথম- ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত), ২. ঢাকা EPZ (১৯৯৩), ৩. মংলা EPZ, ৪. ঈশ্বরদী EPZ (পাবনা- উত্তরাঞ্চলের প্রথম ইপিজেড), ৫. কুমিল্লা EPZ, ৬. উত্তরা EPZ (নীলফামারী- একমাত্র কৃষিভিত্তিক), ৭. আদমজী EPZ (নারায়ণগঞ্জ), ৮. কর্ণফুলী EPZ (চট্টগ্রাম- সর্বশেষ)। বাংলাদেশে বেসরকারি ইপিজেড হলো চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (KEPZ) এবং আরেকটি কর্ণফুলী ইপিজেড।
৩১. DML -এর পূর্ণরূপ কোনটি?
ক. Data Management Language
খ. Data Manipulation Language
গ. Data Maintenance Language
ঘ. Database Management Language
উত্তর: খ. Data Manipulation Language
ব্যাখ্যা: DML হলো SQL (Structured Query Language)- এর একটি অংশ যা ডাটাবেস এর তথ্য পরিবর্তন বা ম্যানিপুলেট করতে ব্যবহৃত হয় (যেমন: INSERT, UPDATE, DELETE)।
৩২. বাংলাদেশের ৬২তম GI পণ্য কোনটি?
ক. কুমারখালীর বেডশীট
খ. বগুড়ার দই
গ. কালিগঞ্জের তোয়ালে
ঘ. কুমিল্লার রসমালাই
উত্তর: গ. কালিগঞ্জের তোয়ালে
ব্যাখ্যা: বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধিন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) জিআই পণ্য এর স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের মোট নিবন্ধিত (সনদপ্রাপ্ত) জিআই পণ্য ৬৪টি। বাংলাদেশের ৬২তম GI পণ্য: মেহেরপুরের সাবিত্রী মিষ্টি। বাংলাদেশের ৬৩তম GI পণ্য:
কালিগঞ্জের তোয়ালে।
৩৩. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?
ক. প্লাঙ্ক
গ. হাইগেন
খ. নিউটন
ঘ. আইনস্টাইন
উত্তর: ক. প্লাঙ্ক
ব্যাখ্যা: ম্যাক্স প্লাঙ্ক (Max Planck) ১৯০০ সালে কোয়ান্টাম তত্ত্ব (Quantum Theory) প্রদান করেন। আইনস্টাইন পরবর্তীতে একে ব্যবহার করে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন।
৩৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী বাংলাদেশে চরম দারিদ্রের হার কত?
ক. ৮.৬%
খ. ৫.৬%
গ. ৯.৬%
ঘ. ১০.৬%
উত্তর: খ
৩৫. বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক?
ক. সোনালী ব্যাংক
খ. ব্র্যাক ব্যাংক
গ. ইস্টার্ন ব্যাংক
ঘ. ডাচ বাংলা ব্যাংক
উত্তর: ঘ. ডাচ বাংলা ব্যাংক
ব্যাখ্যাঃ ২০১১ সালের ৩১ মার্চ ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে যা রকেট নামে পরিচিত। তবে ১৯৯৯ সালে স্মার্টফোন চালু হওয়ার পর থেকে ইউরোপীয় ব্যাংকগুলো বিশ্বে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
৩৬. বাংলাদেশে প্রথম ই-বুক কোনটি?
ক. একুশ ই-বুক
খ. বায়ান্ন ই-বুক
গ. একাত্তর ই-বুক
ঘ. চব্বিশ ই-বুক
উত্তর: ক. একুশ ই-বুক
ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম ই-বুক হলো " একুশ ই-বুক " যা ২০১৬ সালের ৩০শে জানুয়ারি প্রকাশিত ও মোড়ক উন্মোচন করা হয়েছিল এবং এটি দেশের প্রথম ইলেকট্রনিক বই হিসেবে পরিচিতি লাভ করে।
৩৭. Facebook -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটন
খ. সিয়াটল
গ. ক্যালিফোর্নিয়া
ঘ. নিউইয়র্ক
উত্তর: গ. ক্যালিফোর্নিয়া
৩৮. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল কোন জেলায় অবস্থিত?
ক. যশোর
খ. চাপাইনবাবগঞ্জ
গ. ঢাকা
ঘ. খুলনা
উত্তর: খ. চাপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থিত।
৩৯. গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করে?
ক. ২০ আগস্ট, ২০২৪
খ. ২৯ আগস্ট, ২০২৪
গ. ৩১ আগস্ট, ২০২৪
ঘ. ৩০ আগস্ট, ২০২৪
উত্তর: খ. ২৯ আগস্ট, ২০২৪
ব্যাখ্যা: গত ২৯ আগস্ট ২০২৪ তারিখে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এখন জোরপূর্বক গুমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের দায়মুক্তি প্রতিরোধ এবং জাতীয় আইনে জোরপূর্বক গুমকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
৩০ আগস্ট জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস পালনের আগেই উপদেষ্টা পরিষদে বৈঠকে গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (International Convention for the Protection of All Persons from Enforced Disappearance)- আইসিপিপিইডিতে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
৪০. কে বাংলা একাডেমি পুরস্কার ১৯৭২ এবং স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রত্যাখ্যান করেন?
ক. আনোয়ার হোসেন
খ. বদরুদ্দীন উমর
গ. যতীন সরকার
ঘ. সিরাজুল ইসলাম
উত্তর: খ. বদরুদ্দীন উমর
ব্যাখ্যা: বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক বদরুদ্দীন উমর ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং পরবর্তীতে স্বাধীনতা পদক প্রত্যাখ্যান করেন।
৪১. টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় p% ক্ষতি হয়। q% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে?
ক. n(100-p)
100+q
খ. n(p-100)
100+q
গ. n(100-p)
100+p
ঘ. n(100-p)
100+q
উত্তর: ক. n(100-p)
100+q
ব্যাখ্যা: ধরি, প্রতি কমলার ক্রয়মূল্য = C
তাহলে মোট ক্রয়মূল্য = nC
p% ক্ষতিতে
এই বিক্রয়মূল্যেই nটি কমলা বিক্রি হয়েছে, অর্থাৎ প্রতি টাকায় কমলা = n
q% লাভে
ধরা যাক, টাকায় বিক্রি করতে হবে x সংখ্যক কমলা
তাহলে অনুপাত অনুযায়ী,
৪২. 1/3, 1/√3, 1 ধারাটির কোন পদ 9 হবে?
(ক) ১০ম
(খ) ৭ম
(গ) ৬ষ্ঠ
(ঘ) ৮ম
উত্তর: (খ) ৭ম
ব্যাখ্যা: এটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ,
সাধারণ অনুপাত,
প্রশ্নমতে,
৪৩. A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আবার B এর গতিবেগ C এর গতিবেগের ৩ গুণ। যদি কোন পথ যেতে C এর ৪২ মিনিট সময় লাগে তবে উক্ত পথ যেতে A এর কত সময় লাগবে?
(ক) ৬ মিনিট
(খ) ৫ মিনিট
(গ) ৮ মিনিট
(ঘ) ৭ মিনিট
উত্তর: (ঘ) ৭ মিনিট
ব্যাখ্যা: ধরি, C এর গতিবেগ = x তাহলে, B এর গতিবেগ 3x এবং A এর গতিবেগ = 2×3x = 6x
গতিবেগের অনুপাত = A:C = 6x : x = 6:1 সময়ের অনুপাত গতিবেগের ব্যস্তানুপাতিক, অর্থাৎ A:C = 1 : 6
C এর সময় লাগে ৪২ মিনিট।
প্রশ্নমতে, 6 unit = 42 মিনিট
1 unit = 7 মিনিট।
সুতরাং A এর সময় লাগবে ৭ মিনিট।
৪৪. pq নামীয় একটি কোম্পানির ৩৬০০ জন চাকুরিজীবীর মধ্যে ১/৩ অংশ কম্পিউটার অপারেটর। যদি কম্পিউটার অপারেটরের মধ্যে ১/৩ অংশ হ্রাস করা হয় তাহলে অবশিষ্ট চাকুরিজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে?
(ক) ৩০
(খ) ২৫
(গ) ৩৫
(ঘ) ৪০
উত্তর: (খ) ২৫
ব্যাখ্যা: কম্পিউটার অপারেটর সংখ্যা নির্ণয়:
মোট চাকুরিজীবী = ৩৬০০ জন
কম্পিউটার অপারেটর ছিল = ৩৬০০ এর ১/৩ অংশ = ১২০০ জন।
হ্রাসকৃত অপারেটর সংখ্যা নির্ণয়:
প্রশ্নমতে, কম্পিউটার অপারেটর কমানো হয়েছে = ১২০০ এর ১/৩ অংশ = ৪০০ জন।
অবশিষ্ট অপারেটর ও মোট কর্মী সংখ্যা নির্ণয়: হ্রাসের পর অবশিষ্ট বিম্পিউটার অপারেটর থাকে = ১২০০ – ৪০০ = ৮০০ জন। যেহেতু ৪০০ জন চলে গেছে, তাই কোম্পানির মোট অবশিষ্ট চাকুরিজীবী = ৩৬০০ – ৪০০ = ৩২০০ জন।
শতকরা হার নির্ণয়: অবশিষ্ট চাকুরিজীবীদের মধ্যে কম্পিউটার
অপারেটরের শতকরা হার:
৮০০/৩২০০×১০০ = ২৫%
সুতরাং, অবশিষ্ট চাকুরিজীবীদের ২৫% কম্পিউটার অপারেটর
থাকবে।
৪৫. কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং প্রস্থ ৫ সে.মি.। একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
(ক) ৫২৪ ব: সে:মি:
(খ) ৫৩০.০০ ব: সে:মি:
(গ) ৫৩৪.০৭ ব: সে:মি:
(ঘ) ৫৩৮.০৩ ব: সে:মি:
উত্তর: (গ) ৫৩৪.০৭ ব: সে:মি:
ব্যাখ্যা: বৃহত্তর বাহু (১২ সেমি) এর চতুর্দিকে ঘোরালে এটি একটি সিলিন্ডার বা বেলন উৎপন্ন করবে। যার উচ্চতা, h = 12 cm এবং ব্যাসার্ধ, r = 5 cm সমগ্রতলের ক্ষেত্রফল = 2πr(r+h) = 2×3.1416×5(5+12) বর্গ সে.মি.
=31.416×17 = 534.072 বর্গ সে.মি.
৪৬. একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
(ক) 24 ব:মি:
(গ) 27√3ব:মি:
(খ) 24√3ব:মি:
(ঘ) 21√2ব:মি:
উত্তর: (খ) 24√3 ব:মি:
ব্যাখ্যা: সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব (circumradius) তার বাহুর দৈর্ঘ্যের সমান হয়। অর্থাৎ, বাহু, a = 4 মিটার।
৪৭. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সে:মি:। এর ক্ষেত্রফল 1200 ব: সে:মি: হলে পরিসীমা কত?
(ক) 160 সে: মি:
(খ) 140 সে: মি:
(গ) 120 সে: মি:
(ঘ) 144 সে:মি:
উত্তর: (ক) 160 সে: মি:
ব্যাখ্যা: ভূমি b = 60
ক্ষেত্রফল = 1200 বর্গ সেমি
৪৮. 256 + 128 + 64 + ……… ধারাটির সাধারণ পদ কত?
ক.
খ.
গ.
ঘ.
ব্যাখ্যা: এটি একটি গুণোত্তর ধারা।
৪৯. ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিটিকে সোজা করা হলো। মাটিতে বাঁশটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলে বাঁশটির দৈর্ঘ্য কত?
(ক) 12 মিটার
(খ) 13 মিটার
(গ) 15 মিটার
(ঘ) 14 মিটার
উত্তর: (ঘ) 14 মিটার
ব্যাখ্যা:এখানে একটি সমকোণী ত্রিভুজ কল্পনা করা যায়, যার লম্ব (খুঁটির স্পর্শবিন্দু পর্যন্ত উচ্চতা) = 7 মিটার। মাটিতে বাঁশটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30° মানে হলো বাঁশটি মাটির সাথে 30° কোণ উৎপন্ন করে (একান্তর কোণ)। বাঁশটি এখানে অতিভুজ।
আমরা জানি,
sin30° = লম্ব
অতিভুজ
বা, 1 = ৭
2 বাঁশ
বা, বাঁশ = 7 × 2 = 14 মিটার।
৫০. বৃত্তের অন্তলিখিত সামান্তরিক একটি-
(ক) বর্গক্ষেত্র
(খ) আয়তক্ষেত্র
(গ) রম্বস
(ঘ) ট্রাপিজিয়াম
উত্তর: (খ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা: জ্যামিতিক উপপাদ্য অনুযায়ী, বৃত্তে অন্তলিখিত যেকোনো সামান্তরিক অবশ্যই একটি আয়তক্ষেত্র (Rectangle) হবে।
৫১. ৫১.
(ক) 19/2
(খ) 17/2
(গ) -19/2
(ঘ) -17/2
উত্তর: (ক)
ব্যাখ্যা:
৫২. যদি (যেখানে ) হয়, তবে
ক. 2
খ. √3
গ. √2
ঘ. 1
উত্তর: (ঘ) 1
ব্যাখ্যা: দেওয়া আছে,
বা গুণ করে)
বা
বা
(ক) 4P
(খ) 5P
(গ) 6P
(ঘ) 3P
উত্তর: (গ) 6P
ব্যাখ্যা: দেওয়া আছে,
কিন্তু আমরা জানি,
অতএব,
৫৪. MISSISSIPPI শব্দটির সবগুলো বর্ণ একত্রে রেখে কতভাবে সাজানো যাবে?
(ক) 34550
(খ) 34650
(গ) 34850
(ঘ) 34750
উত্তর: (খ) 34650
ব্যাখ্যা: মোট বর্ণ = ১১টি । M = ১টি, I = ৪টি, S = ৪টি, P =২টি
বিন্যাস সংখ্যা = 11!
4! 4! 2!
= 34650
৫৫. একটি বাক্সে ৩টি লাল, ৪টি সবুজ ও ৫টি নীল বল আছে। নিরপেক্ষভাবে ৩টি বল তোলা হলে অন্তত ১টি নীল বল পাবার সম্ভাবনা কত?
(ক) 37/44
(খ) 29/88
(গ) 5/12
(ঘ) 7/12
উত্তর: (ক) 37/44
৫৬. 5, 8, 1, 4 অংকগুলি দ্বারা 5000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে?
(ক) 6টি
(খ) ৭টি
(গ) এটি
(ঘ) 12টি
উত্তর: (ঘ) 12টি
ব্যাখ্যা: প্রদত্ত অঙ্কগুলো হলো ১, ৪, ৫, ৮। মোট ৪টি অংক। সংখ্যাটি ৫০০০ এর চেয়ে বড় হতে হলে সহস্রের ঘরে অবশ্যই ৫ অথবা ৮ থাকতে হবে।
১. সহস্রের ঘরে ৫ বসালে: বাকি ৩টি ঘরে ১, ৪, ৬ কে সাজানো যায় ৩! = ৩×২×১ = ৬ ভাবে।
২. সহস্রের ঘরে ৮ বসালে: বাকি ৩টি ঘরে ১, ৪, ৫ কে সাজানো যায় ৩! = ৬ ভাবে।
মোট সংখ্যা ৬+৬ = ১২ টি।
৫৭. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12
সে: মি: হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে: মি:?
(ক) 18 ব: সে:মি:
(খ) 24 ব: সে:মি:
(গ) 36 ব: সে:মি:
(ঘ) 42 ব: সে:মি:
উত্তর: (গ) 36 ব: সে:মি:
ব্যাখ্যা: ধরি: সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয় = a
অতিভুজ = a√2
প্রশ্নমতে, a√2 =12
বা, a =12/√2
বা, a = 6√2
ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
= 1/2 × (6√2)^2
= 36 বর্গ সে.মি.
৫৮. ১৩ সে:মি: ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে:মি: দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
(ক) ১২ সে:মি:
(খ) ২৪ সে:মি:
(গ) ১৬ সে:মি:
(ঘ) ২০ সে:মি:
উত্তর: (খ) ২৪ সে:মি:
ব্যাখ্যা: আমরা জানি, জ্যা-এর অর্ধেক দৈর্ঘ্য = √(ব্যাসার্ধ² − কেন্দ্র হতে দূরত্ব²)
৫৯. f(x) = x³+kx²-6x-9, k এর মান কত হলে f(3) হবে?
(ক) 1
(খ) -1
(গ) 2
(ঘ) 0
উত্তর: (ঘ) 0
ব্যাখ্যা: f(3) = 3³+k(3)²-6(3)−9=0
⇒ 27 + 9k – 18 – 9 = 0
⇒ 27 + 27 + 9k = 0
⇒ 9k = 0
⇒ k = 0
৬০. কোন শ্রেণীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৮০ জন গণিতে পাশ করেছে। ৭৫ জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তর: (ক) ১
ব্যাখ্যা: দেওয়া আছে,
মোট পরীক্ষার্থী = ১০০ জন,
বাংলায় পাশ করেছে = ৯৪ জন,
গণিতে পাশ করেছে = ৮০ জন
উভয় বিষয়ে পাশ করেছে = ৭৫ জন
অন্তত একটি বিষয়ে পাশ করেছে-
সূত্র: (বাংলায় পাশ + গণিতে পাশ) – উভয় বিষয়ে পাশ = (৯৪ + ৮০) - ৭৫
= ১৭৪ – ৭৫
= ৯৯ জন
অর্থাৎ, ৯৯ জন শিক্ষার্থী হয় বাংলায়, না হয় গণিতে অথবা উভয় বিষয়ে পাশ করেছে।
উভয় বিষয়ে ফেল করেছে:
মোট পরীক্ষার্থী – অন্তত একটি বিষয়ে পাশ করা শিক্ষার্থী
= ১০০ - ৯৯
= ১ জন
উত্তর: ১ জন।
৬১. What is an 'Epic'?
(ক) a prose composition
(খ) a romance
(গ) a novel
(ঘ) a long poem
উত্তর: (ঘ) a long poem
ব্যাখ্যা: Epic বা মহাকাব্য হলো একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা (Long narrative poem), যা সাধারণত কোনো বীর বা জাতির বীরত্বপূর্ণ কাহিনী নিয়ে রচিত হয়। যেমন: ইলিয়াড, ওডিসি, মহাভারত।
৬২. What is the adverb of the word 'Miser?
(ক) miserly
(খ) miserily
(গ) miserably
(ঘ) miser
উত্তর: (গ) miserably (অথবা প্রচলিত ভুল হিসেবে 'miserly' অনেক বইয়ে থাকে)
ব্যাখ্যা: ব্যাকরণগতভাবে 'Miser' (কৃপণ) হলো Noun। এর Adjective হলো 'Miserly'। ইংরেজিতে 'Miser'-এর সরাসরি কোনো এক শব্দের Adverb নেই, সঠিক রূপ হলো phrase 'in a miserly manner'।
তবে অপশনের মধ্যে 'Miserably' একটি শুদ্ধ Adverb (যার অর্থ শোচনীয়ভাবে)। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অপশন স্বল্পতার কারণে এবং 'ly' যুক্ত থাকায় অনেক সময় (ক) miserly কে উত্তর হিসেবে গ্রহণ করা হয়, যদিও এটি মূলত Adjective। তবে বিশুদ্ধ ব্যাকরণ অনুযায়ী (গ) miserably একমাত্র Adverb এখানে ।
৬৩. Find out the correct sentence:
(ক) What happened to you yesterday?
(খ) Are you agree with me?
(গ) Where you told him the matter?
(ঘ) If you came, I would have gone.
উত্তর: (ক) What happened to you yesterday?
ব্যাখ্যা: বাক্যটি Past Indefinite Tense-এর সঠিক প্রশ্নবোধক গঠনে আছে। অন্য অপশনগুলোর ভুল: (খ) তে 'Do you agree' হবে। (গ) তে 'Where did you tell' হবে। (ঘ) তে 'If you had come' হবে ( 3rd Conditional)।
৬৪. The then Prime Minister misled the nation. The underlined word belongs to-
(ক) Adverb
(খ) Adjective
(গ) Preposition
(ঘ) Both adverb and adjective
উত্তর: (খ) Adjective
ব্যাখ্যা: এখানে 'then' শব্দটি 'Prime Minister' (Noun)- কে মডিফাই করছে, যার অর্থ 'তৎকালীন'। Noun কে মডিফাই করায় এটি Adjective হিসেবে কাজ করছে।
৬৫. Change the sentence from direct speech to indirect. He said, “The horse died in the night.”
(ক) He said that the horse died in the night.
(খ) He said that the horse had died in the night.
(গ) He said that the horse was died in the night.
(ঘ) He said that the horse has died in the night.
উত্তর: (খ) He said that the horse had died in the night.
ব্যাখ্যা: Reporting verb পাস্ট টেন্সে (said) এবং Reported speech টি Past Indefinite (died) হলে, Indirect করার সময় তা Past Perfect ( had died) হয়ে যায়।
৬৬. Choose the correct sentence.
(ক) Rima is taller than her four sisters.
(খ) Rima is taller than all of her four sisters.
(গ) Rima is taller than anyone of her four sisters.
(ঘ) Rima is taller than either of her four sisters.
উত্তর: (খ) Rima is taller than all of her four sisters.
ব্যাখ্যা: Comparative Degree-তে "than all of..." স্ট্রাকচারটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন একজনকে একটি নির্দিষ্ট গ্রুপের সবার সাথে তুলনা করা হয়। এটি অনেকটা Superlative (সবচেয়ে সেরা/বড়) অর্থ প্রকাশ করে, কিন্তু গঠনটি Comparative থাকে।
সাধারণ গঠন (Structure): Subject + Verb + Comparative Comparative Adjective + than all of + Object (Plural Noun / Pronoun) প্রথমে যাকে তুলনা করা হচ্ছে (Subject) বসবে, এরপর Verb এবং Adjective-এর Comparative form (যেমন: taller, better, more beautiful) বসবে। এরপর "than all of" বসিয়ে যাদের সাথে তুলনা করা হচ্ছে তাদের উল্লেখ করতে হবে।
Examples:
সম্পর্ক বা অধিকার বোঝাতে: Rima is smarter than all of her cousins. [রিমা তার সব কাজিনের চেয়ে চটপটে (স্মার্ট)]
জটিল বিষয় বোঝাতে: This task is more difficult than all of the previous ones. [এই কাজটি আগের সবগুলোর চেয়ে বেশি কঠিন
৬৭. Had I been rich, I (help) her. Choose the best words to complete the meaning of the sentence.
(ক) would have help
(খ) will help
(গ) would have helped
(ঘ) will have helped
উত্তর: (গ) would have helped
ব্যাখ্যা: এটি Third Conditional বা Past Perfect
Conditional এর উদাহরণ। 'Had I been...' অংশটি 'If I had been...' এর সমতুল্য। নিয়ম অনুযায়ী পরের অংশে 'would have + verb 4 past participle'
৬৮. Philology is the-
(ক) Study of philosophical thoughts.
(খ) Study of languages.
(গ) Study of architecture.
(ঘ) Study of bones and muscles.
উত্তর: (খ) Study of languages.
ব্যাখ্যা: Philology হলো ভাষা ও সাহিত্যের ঐতিহাসিক বিকাশ বা ক্রমবিবর্তনের অধ্যয়ন (ভাষাবিজ্ঞান)।
৬৯. The word "evil-eye" is a-
(ক) Noun
(খ) Adjective
(গ) Adverb
(ঘ) None of the above
উত্তর: (ক) Noun
ব্যাখ্যা: Evil-eye (কুদৃষ্টি) একটি নাম বা বিষয় বোঝাচ্ছে, তাই এটি Noun
৭০. Choose the correct sentence.
(ক) All of it depend on you.
(খ) All of it are depending on you.
(গ) All of it depends on it.
(ঘ) All of it are depended on you.
উত্তর: (ক) All of it depends on it.
ব্যাখ্যা: 'All of it' (সবটুকু) Singular subject হিসেবে গণ্য হয়, তাই এর সাথে Singular verb 'depends ' বসবে।
৭১. Select the most appropriate pair of words to fill in the gaps. "One should always strive not to be a/an_____presenter, who makes the audience's interest_____.
(ক) vivacious/diminish
(খ) languid/amplify
(গ) rampant/flounder
(ঘ) insipid/dwindle
উত্তর: (ঘ) insipid/dwindle
ব্যাখ্যা: বাক্যটির অর্থ দাঁড়ায়- কারো কখনোই একজন বিরস/নিস্তেজ (insipid) উপস্থাপক হওয়া উচিত নয়, যে শ্রোতার আগ্রহ কমিয়ে দেয় (dwindle)।
৭২. The news eventually filtered through to the office staff. Which expresses the best meaning of the underlined words-
(ক) made its way to
(খ) was known by all
(গ) burst through
(ঘ ) surprised
উত্তর: (ক) made its way to
ব্যাখ্যা: 'Filtered through' ফ্রেজটির অর্থ হলো কোনো খবর বা তথ্য বাধা পেরিয়ে বা ধীরে ধীরে কারো কাছে পৌঁছানো।
৭৩. Choose the correctly spelled word.
(ক) Treacharous
(খ) Treacherous
(গ) Trecherous
(ঘ) Trecharous
উত্তর: (খ) Treacherous
ব্যাখ্যা: সঠিক বানান হলো T-r-e-a-c-h-e-r-o-u-s, যার অর্থ
বিশ্বাসঘাতক বা বিপজ্জনক।
৭৪. Mr. Gani glanced _____us once. Fill in the blank.
(ক) at
(খ) to
(গ) down
(ঘ) up
উত্তর: (ক) at
ব্যাখ্যা: 'Glance' এর পর সাধারণত প্রিপজিশন 'at' বসে
(Glance at someone / something), যার অর্থ কারো দিকে একনজর তাকানো।
৭৫. Mother laughs. The word laughs' is a/an-
(ক) Intransitive verb
(খ) Auxiliary verb
(গ) Transitive verb
(ঘ) Causative verb
উত্তর: (ক) Intransitive verb
ব্যাখ্যা: 'Mother laughs' বাক্যে 'laughs' ক্রিয়াটির কোনো
কর্ম (object) নেই। তাই এটি অকর্মক ক্রিয়া বা Intransitive verb
৭৬. Find the odd word from the list.
(ক) Fugitive
(খ) Deserter
(গ) Allegiance
(ঘ) Apostate
উত্তর: (গ) Allegiance
ব্যাখ্যা: Fugitive (পলাতক), Deserter (দলত্যাগী) এবং Apostate (স্বধর্মত্যাগী) শব্দগুলো নেতিবাচক এবং ত্যাগ বা পলায়ন সম্পর্কিত। Allegiance অর্থ আনুগত্য, যা ভিন্ন অর্থ
বহন করে।
৭৭. James Joyce was a/an-
(ক) Irish novelist
(খ) British novelist
(গ) American novelist
(ঘ) French novelist
উত্তর: (ক) Irish novelist
ব্যাখ্যা:জেমস জয়েস ছিলেন একজন বিখ্যাত আইরিশ ঔপন্যাসিক ও কবি।
৭৮. Fill in the blanks with appropriate article. "Though he is __ lazy, he does not like __ lazy man"
(ক) no article, a
(খ) a, a
(গ) a, the
(ঘ) a, no article
উত্তর: (ক) no article, a
ব্যাখ্যা: বাক্যটি হবে: "Though he is (no article) lazy, he does a not like a lazy man."
প্রথম শূন্যস্থান (First Blank): বাক্যের অংশ: "Though he is lazy..."
এখানে 'lazy' একটি Adjective (বিশেষণ)।
নিয়ম: ইংরেজিতে যদি Adjective একাই বসে এবং তার পরে কোনো Noun না থাকে, তবে তার আগে কোনো Article (a, an, the) বসে না।
সঠিক: He is smart. (He is a smart—ভুল)
সঠিক: He is lazy.
তাই প্রথম শূন্যস্থানে No article (x) বসবে।
দ্বিতীয় শূন্যস্থান (Second Blank): বাক্যের অংশ: ...he lazy man"
does not like
এখানে 'man' শব্দটি একটি Singular Countable Noun (একবচন গণনাযোগ্য বিশেষ্য)।
নিয়ম: Singular Countable Noun-এর আগে অবশ্যই একটি Article বসাতে হয়। এখানে 'lazy man' বলতে অনির্দিষ্টভাবে "একজন অলস ব্যক্তি" বোঝানো হয়েছে। তাই এখানে Indefinite Article হিসেবে 'a' বসবে।
৭৯. Select the pair that best expresses a relationship similar to the pair, OUTSKIRTS : TOWN
(ক) Rung: Ladder
(খ) Margin: Page
(গ) Hanger: Airplane
(ঘ) Trunk : Tree
উত্তর: (খ) Margin: Page
ব্যাখ্যা: Outskirts হলো শহরের বাইরের দিকের অংশ বা প্রান্ত। Margin হলো পৃষ্ঠার বাইরের দিকের ফাঁকা অংশ বা
প্ৰান্ত ৷
৮০. The antonym of the word 'somber' is-
(ক) sleepy
(খ) dismal
(গ) bright
(ঘ ) drab
উত্তর: (গ) bright
ব্যাখ্যা: Somber অর্থ বিষাদগ্রস্ত বা অন্ধকারাচ্ছন্ন। এর বিপরীত শব্দ হলো Bright (উজ্জ্বল)।
৮১. নারী সংবাদ বাহক-কে কি বলে?
(ক) দূত
(খ) নারীদূত
(গ) দ্যুতি
(ঘ) দূতী
উত্তর: (ঘ) দূতী
ব্যাখ্যা: লিঙ্গ পরিবর্তনের নিয়ম: বাংলা ব্যাকরণ অনুযায়ী, পুরুষবাচক শব্দ ‘দূত'-এর সাথে স্ত্রীলিঙ্গবাচক ‘ঈ’ (দীর্ঘ-ঈ) প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দটি গঠন করা হয়।
শব্দার্থ:
সন্ধি/গঠন: দূত + ঈ = দূতী।
দূত: পুরুষ সংবাদ বাহক বা বার্তাবাহক।
দূতী: নারী সংবাদ বাহক বা যে নারী খবর আদান-প্ৰদান করেন।
অন্যান্য অপশন :
(ক) দূত: এটি পুরুষবাচক শব্দ।
(খ) নারীদূত: ব্যাকরণগতভাবে এক কথায় প্রকাশের ক্ষেত্রে 'দূতী' শব্দটিই প্রমিত এবং সঠিক।
(গ) দ্যুতি: 'দ্যুতি' শব্দের অর্থ হলো আলো, কিরণ বা উজ্জ্বলতা (যেমন: বিদ্যুতের দ্যুতি)। এর সাথে সংবাদ বাহকের কোনো সম্পর্ক নেই ।
৮২. ‘সচেষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) নীচেষ্ট
(খ) নিশ্চেষ্ট
(গ) নিষ্পেষ্ট
(ঘ) নীশ্চেষ্ট
উত্তর: (খ) নিশ্চেষ্ট
ব্যাখ্যা: সচেষ্ট (চেষ্টাযুক্ত) এর বিপরীত নিশ্চেষ্ট (চেষ্টাহীন)।
৮৩. ‘বাদশাহ' এর প্রতিশব্দ নয় কোনটি?
(ক) সম্রাট
(খ) ভূপতি
(গ) বিভাবরী
(ঘ) নৃপ
উত্তর: (গ) বিভাবরী
ব্যাখ্যা: বিভাবরী অর্থ রাত্রি। বাকিগুলো রাজার প্রতিশব্দ।
৮৪. 'দৃঢ় সংকল্প' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
(ক) খয়ের খাঁ
(খ) চিনে জোঁক
(গ) লেফাফা দুরন্ত
(ঘ) একটিও নয়
উত্তর: (ঘ) একটিও নয়
ব্যাখ্যা: দৃঢ় সংকল্প:কোনো কাজ করার জন্য দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা ।
(ক) খয়ের খাঁ: তোষামোদকারী বা চাটুকার।
(খ) চিনে জোঁক: অতিরিক্ত উপকারভোগী বা পরনির্ভরশীল
(গ) লেফাফা দুরস্ত: বাইরে থেকে ভদ্র কিন্তু ভিতরে খারাপ। সুতরাং, প্রশ্নে উল্লিখিত কোনো বাগধারা 'দৃঢ় সংকল্প' অর্থ প্রকাশ করে না ।
৮৫. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়?
(ক) অর্থ বদল
(গ) অর্থ সংকোচ
(খ) অর্থ প্রসার
(ঘ) অর্থের ভাবার্থ
উত্তর: (গ) অর্থ সংকোচ
ব্যাখ্যা: অর্থসংকোচের ফলে একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে। যেমন এক সময়ে 'মৃগ' শব্দের দ্বারা সকল পশুকে বোঝানো হতো। এর উদাহরণ পাওয়া যায় 'মৃগয়া', 'মৃগরাজ' প্রভৃতি শব্দের অর্থে। শব্দ দুটির অর্থ যথাক্রমে পশুশিকার ও পশুদের রাজা। কিন্তু অর্থ সংকোচনের ফলে 'মৃগ'র অর্থ দাঁড়িয়েছে কেবল হরিণ।
৮৬. লেখার সময়ে কোনো কথা অবাক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?
(ক) ত্রিবিন্দু
(খ) বিন্দু
(গ) কোলন
(ঘ) একটিও নয়
উত্তর: (ক) ত্রিবিন্দু
ব্যাখ্যা: কোনো কথা উহ্য রাখতে তিনটি বিন্দু (...) বা ত্রিবিন্দু ব্যবহার করা হয়।
৮৭. নিচের কোনটি কর্মবাচ্য?
(ক) আমরা কঠোর পরিশ্রম করি
(খ) চিঠিটা পড়া হয়েছে
(গ) ছেলেটি ছবি আঁকে
(ঘ) কোথা থেকে আসা হলো
উত্তর: (খ) চিঠিটা পড়া হয়েছে
ব্যাখ্যা: এখানে কর্মের (চিঠিটা) প্রাধান্য থাকায় এটি কর্মবাচ্য।
৮৮. ‘এ’, ‘য়’ বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে?
(ক) করণ কারক
(খ) উপাদান কারক
(গ) অধিকরণ কারক
(ঘ) সম্বন্ধ কারক
উত্তর: (গ) অধিকরণ কারক
ব্যাখ্যা: স্থান বা সময় বোঝাতে অধিকরণে এ, য়, তে বিভক্তি যুক্ত হয়।
৮৯. একাধিক সমাপিকা ক্রিয়া কী দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়?
(ক) যোজক
(খ) বিশেষ্য
(গ) বিশেষণ
(ঘ) অনুসর্গ
উত্তর: (ক) যোজক
ব্যাখ্যা: এবং, ও, কিন্তু ইত্যাদি যোজক দ্বারা একাধিক বাক্য যুক্ত হলে তা যৌগিক বাক্য হয়।
৯০. “সে যেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে”- কিসের উদাহরণ?
(ক) বিশেষ্য বর্গ
(গ) ক্রিয়াবিশেষণ বৰ্গ
(খ) বিশেষণ বর্গ
(ঘ) ক্রিয়া বৰ্গ
উত্তর: (গ) ক্রিয়াবিশেষণ বৰ্গ
ব্যাখ্যা: ক্রিয়াবিশেষণ বর্গ (Adverbial Phrase): যখন একাধিক পদ বা ক্রিয়া একত্রে একটি ক্রিয়ার সময়, স্থান, বা পদ্ধতি নির্দেশ করে, তখন তা ক্রিয়াবিশেষণ বর্গ হিসেবে কাজ করে। এখানে 'যেয়ে আর ঘুমিয়ে' অংশটি 'কাটাচ্ছে' (ক্রিয়া) কাজটি কীভাবে হচ্ছে তা বলছে।
উদাহরণ: 'সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে' এবং 'সে যেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে' উভয়ই একই ধরনের কাঠামো, যেখানে ক্রিয়াবিশেষণ বর্গের ব্যবহার দেখানো হয়েছে।
৯১. ‘তার মঙ্গল হোক'- কিসের উদাহরণ?
(ক) বিবৃতিবাচক বাক্য
(খ) প্রশ্নবাচক বাক্য
(গ) অনুজ্ঞাবাচক বাক্য
(ঘ) আবেগবাচক বাক্য
উত্তর: (গ) অনুজ্ঞাবাচক বাক্য
ব্যাখ্যা: প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করায় এটি অনুজ্ঞাবাচক (ইচ্ছাসূচক) বাক্যের অন্তর্ভুক্ত।
৯২. নিচের কোন বাক্যটি পুরাঘটিত বর্তমানের কিছু ক্রিয়ার ফলে অতীত এর উদাহরণ-
(ক) যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম ।
(খ) শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
(গ) যদি আরো শীত পড়তো, সবাই মিলে বেড়াতে যেতাম।
(ঘ) আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম।
উত্তর: (খ) শিকারি পাখিটিকে এইমাত্র গুলি করল।
ব্যাখ্যা: 'এইমাত্র' শব্দটি থাকায় ক্রিয়াটি সাধারণ অতীত ফর্মে (করল) থাকলেও এর অর্থ পুরাঘটিত বর্তমানের (কাজ শেষ, ফল বর্তমান) মতো কাজ করে।
৯৩. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে-এ বিভক্তির রূপভেদ হয়?
(ক) -তে
(খ) –য়ে
(গ) -এ
(ঘ) -কে
উত্তর: (ক) -তে
ব্যাখ্যা:ই-কার বা উ-কারান্ত শব্দের পর সপ্তমী বিভক্তি হিসেবে 'তে' যুক্ত হয়। যেমন: হাতিতে, মধুতে ।
৯৪. “মিছিলটি সামনে এগিয়ে যায়”- কিসের উদাহরণ
(ক) স্থানবাচক ক্রিয়াবিশেষণ
(খ) কালবাচক ক্রিয়া বিশেষণ
(গ) পদানু ক্রিয়াবিশেষণ
(ঘ) ধরণবাচক ক্রিয়াবিশেষণ
উত্তর: (ক) স্থানবাচক ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা: 'সামনে' শব্দটি স্থান নির্দেশ করছে।
৯৫. “জনতা, পরিবার, ঝাঁক”- শব্দগুলো কোন বিশেষ্য?
(ক) জাতি বিশেষ্য
(খ) নাম বিশেষ্য
(গ) গুণ বিশেষ্য
(ঘ) একটিও নয়
উত্তর: (ঘ) একটিও নয়
ব্যাখ্যা: এগুলো সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun), যা অপশনে নেই।
৯৬. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
(ক) নীরোগ
(খ) বায়ুদান
(গ) সন্তাপ
(ঘ) একটিও নয়
উত্তর: (ক) নীরোগ
ব্যাখ্যা: নিঃ + রোগ = নীরোগ।
৯৭. নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জনের উদাহরণ-
(ক) ঙ, হ
(খ) ড, ম
(গ) ক, খ
(ঘ) একটিও নয়
উত্তর: (গ) ক, খ
ব্যাখ্যা: বর্গের ১ম ও ২য় ধ্বনি (ক, খ) অঘোষ ধ্বনি।
৯৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন?
(ক) তত্ত্ববোধিনী
(খ) সাধনা
(গ) ক ও খ
(ঘ) কোনটি নয়
উত্তর: (গ) ক ও খ
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ‘সাধনা' পত্রিকার সম্পাদনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৮৯১ সালে তাঁর ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকা চালু করলেও, রবীন্দ্রনাথ ঠাকুর এর মূল চালিকাশক্তি ছিলেন এবং পরবর্তীতে সম্পাদকের দায়িত্বও পালন করেন।
এছাড়া তিনি ‘বঙ্গদর্শন' (নবপর্যায়) এবং ‘ভারতী’ (স্বল্প সময়ের জন্য) পত্রিকাও সম্পাদনা করেছিলেন।
‘তত্ত্ববোধিনী' পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং এর বিখ্যাত সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয়কুমারের পরে বিভিন্ন সময়ে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ও ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
৯৯. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
(ক) ঝরাপালক
(খ) রূপসী বাংলা
(গ) সাতটি তারার তিমির
(ঘ) ছায়াত ধরণী
উত্তর: (ঘ) ছায়াত ধরণী
ব্যাখ্যা:জীবনানন্দ দাশের সাহিত্যকর্মের তালিকায় ‘ছায়াত ধরণী' নামে কোনো কাব্যগ্রন্থ পাওয়া যায় না। বাকি তিনটি অপশনই তাঁর বিখ্যাত সৃষ্টি:
ঝরাপালক: ১৯২৭ সালে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ। রূপসী বাংলা: তাঁর মৃত্যুর পর প্রকাশিত অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ, যা তিনি ১৯৩৪ সালে রচনা করেছিলেন।
সাতটি তারার তিমির: ১৯৪৮ সালে প্রকাশিত তাঁর অন্যতম প্রধান কাব্যগ্রন্থ।
১০০. কাজী নজরুল ইসলাম এর ‘ধূমকেতু’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
(ক) বিষের বাঁশি
(খ) অগ্নিবীণা
(গ) প্রলয়োল্লাস
(ঘ) আনন্দময়ীর আগমনে
উত্তর: (খ) অগ্নিবীণা
ব্যাখ্যা: অগ্নিবীণা কাব্যে 'ধূমকেতু' কবিতাটি অন্তর্ভুক্ত।
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ ১৯২২ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থেই ‘ধূমকেতু' কবিতাটি স্থান পেয়েছে।
অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা রয়েছে। সেগুলো হলো:
১. প্রলয়োল্লাস, ২. বিদ্রোহী, ৩. রক্তাম্বর-ধারিণী মা, ৪. আগমণ ৫. ধূমকেতু, ৬. কামাল পাশা, ৭. আনোয়ার, ৮. রণভেরী ৯. শাত-ইল-আরব, ১০. খেয়াপারের তরণী, ১১. কোরবানী ১২. মোহররম


0 Comments