শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) 
সময়: ৪ ঘন্টা
পূর্ণমান: ২০০ 
তারিখ: ২১.০১.২৬
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

বাংলা 
১. শিক্ষায় 'কৃত্রিম বুদ্ধিমত্তা ' এর প্রভাব শীর্ষক একটি প্রবন্ধ লিখুন।

২. ভাব সম্প্রসারণ: নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

মূলভাব: মানুষ স্বভাবতই বর্তমান ও নিকটস্থ প্রাপ্তিতে সন্তুষ্ট হতে পারে না। দূরের বা অন্যের অপ্রাপ্ত বস্তুকেই সে অধিক আকর্ষণীয় ও সুখের আধার বলে মনে করে। মানুষের এই চিরন্তন অতৃপ্তি ও মোহই এই চরণের মূল উপজীব্য।

সম্প্রসারিত ভাব: মানব মন এক বিচিত্র রহস্যের আধার। অধিকাংশ মানুষই নিজের যা আছে তা নিয়ে সুখী হতে পারে না। নিজের সম্পদ, সাফল্য বা অবস্থান তার কাছে তুচ্ছ মনে হয়; পক্ষান্তরে অন্যের জীবনকে সে অনেক বেশি বৈচিত্যময় ও আনন্দদায়ক বলে কল্পনা করে। নদীর এপাড়ে দাঁড়িয়ে যখন আমরা ওপারে তাকাই, তখন ওপাড়ের বৃক্ষরাজি ও দৃশ্যপটকে অনেক বেশি সবুজ ও শান্তিময় মনে হয়। অথচ ওপাড়ের মানুষটিও হয়তো এপাড়ে তাকিয়ে একই দীর্ঘশ্বাস ফেলে এখানকার পরিবেশকে শান্তিময় ভাবছে। এটি আসলে মানুষের দৃষ্টিভঙ্গির এক মনস্তাত্ত্বিক ভ্রান্তি।বাস্তবিক অর্থে, পৃথিবীর কোনো প্রান্তই নিরবচ্ছিন্ন সুখের স্বর্গ নয়। প্রতিটি মানুষের জীবনেই নির্দিষ্ট কিছু দুঃখ, গ্লানি ও অপ্রাপ্তি থাকে। কিন্তু দূর থেকে সেই সীমাবদ্ধতাগুলো দেখা যায় না বলে আমরা মনে করি দূরেই হয়তো সব সুখ সঞ্চিত আছে। এই অতৃপ্তি মানুষকে নতুন কিছু অর্জনে তাড়িত করলেও, অধিকাংশ ক্ষেত্রে এটি কেবল হতাশা ও মানসিক অশান্তিরই জন্ম দেয়। মরীচিকার পেছনে ছোটার মতো মানুষ অজানার মোহে ধাবিত হয় এবং নিজের হাতের কাছে থাকা ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে অবজ্ঞা করে। প্রকৃতপক্ষে, সুখ একটি আপেক্ষিক বিষয় এবং এর বাস মানুষের মনে, স্থান বা অবস্থানে নয়। 

উপসংহার: মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন, কিন্তু এই আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বিষাদময় হয়ে ওঠে। দূরের হাতছানিকে সুখের একমাত্র উৎস মনে না করে, নিজের সামর্থ্য ও প্রাপ্তির মধ্যে তৃপ্ত থাকতে পারাই হলো প্রকৃত সার্থকতা। বস্তুগত মোহের চেয়ে অতুষ্টিই মানুষের জীবনে প্রকৃত শান্তি বয়ে আনতে পারে। 
 
৩. বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে বনায়ন ও জীব বৈচিত্র্যের ভূমিকা'- বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন। 
২১ জানুয়ারি,২০২৬
বরাবর 
সম্পাদক 
দৈনিক সমকাল 
৩৮৭ তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮। 
বিষয়: সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। 
জনাব, 
আপনার বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক পত্রিকায় জনস্বার্থে পরিবেশ সংরক্ষণ বিষয়ক নিম্নোক্ত পত্রটি প্রকাশ করলে বিশেষভাবে কৃতজ্ঞ থাকব। 
বিনীত 
সাকিব 
লালবাগ, ঢাকা। 

বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে বনায়ন ও জীববৈচিত্র্যের ভূমিকা 
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু পরিবর্তনঝুঁকিপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যাধিক্যের কারণে আমাদের পরিবেশ এখন এক চরম সংকটের মুখে। এই সংকট মোকাবিলায় এবং টেকসই ভবিষ্যৎ গড়তে বনায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো বিকল্প নেই। 
আমাদের প্রাকৃতিক সুরক্ষা কবজ বনায়ন কেবল গাছ লাগানো নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার ঢাল। উপকূলীয় অঞ্চলে বনায়ন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমিয়ে জানমাল রক্ষা করে। গাছ বায়ুমণ্ডল থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে বাতাসকে নির্মল রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ এবং ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষায় বনের ভূমিকা অপরিসীম। প্রকৃতির ভারসাম্য একটি সুস্থ বাস্তুসংস্থান বা ইকোসিস্টেমের জন্য প্রতিটি প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকা জরুরি। মৌমাছি থেকে শুরু করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সবারই প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। জীববৈচিত্র্য ধ্বংস হলে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে, যা পরো ভাবে মানুষের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর আঘাত হানে। 
দুর্ভাগ্যজনকভাবে, নগরায়ন, শিল্পায়ন এবং নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের বনভূমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে। বন্যপ্রাণীদের আবাসস্থল সংকুচিত হওয়ায় বিলুপ্ত হচ্ছে অনেক প্রজাতি। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের এখনই সচেতন হতে হবে: 
  • সামাজিক বনায়ন: রাস্তার ধার, বাড়ির আঙিনা এবং পতিত জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে।  
  • বন্যপ্রাণী সংরক্ষণ: বন্যপ্রাণী শিকার বন্ধ করা এবং তাদের প্রাকৃতিক অভয়ারণ্যগুলো রক্ষা করতে হবে। আইনের প্রয়োগ: বনভূমি দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। 
  • গণসচেতনতা: স্কুল-কলেজ ও পাঠ্যপুস্তকে পরিবেশ শিক্ষার ওপর আরও গুরুত্ব দিতে হবে। 
পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আমাদের এখনই ঐক্যবদ্ধভাবে বনায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসতে হবে। 
নিবেদক 
সাকিব লালবাগ, ঢাকা।

৪. বাংলায় অনুবাদ করুন: 
We avoid doing many things in our life considering them complex and impossible. Sometimes we start working by showing our courage. But a little bit difficulty creates our nervous break-down and immediately we reject it. The life story of great men teaches us that there is nothing impossible in the world. Napoleon says that the term 'impossible' is not found in his dictionary. Even it is true that the task which is seemingly impossible can be done with firm and earnest determination. 

অনুবাদ: আমরা আমাদের জীবনের অনেক কাজকে জটিল ও অসম্ভব মনে করে এড়িয়ে চলি। কখনো কখনো আমরা সাহসের সাথে কাজ শুরু করি; কিন্তু সামান্য প্রতিকূলতাতেই আমাদের মনোবল ভেঙে যায় এবং সাথে সাথেই আমরা তা বর্জন করি। মহৎ ব্যক্তিদের জীবনকাহিনী আমাদের শেখায় যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। নেপোলিয়ন বলতেন,অসম্ভব শব্দটি তাঁর অভিধানে নেই। এমনকি এটিও সত্য যে, আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হওয়া কাজও সুদৃঢ় ও আন্তরিক সংকল্পের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। 

৫. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন: 
নীচের শব্দগুলো শুদ্ধ করে লিখুন; 
অশুদ্ধ              শুদ্ধ
দ্বন্দ                  দ্বন্দ্ব 
বিভিসিকা         বিভীষিকা 
ঐক্যমত           ঐকমত্য 
সমিচীন            সমীচীন 
মুমুর্ষু                 মুমূর্ষু 
 
(খ) অর্থগতভাবে বাংলা ভাষার শব্দের শ্রেণি বিভাগ উদাহরণ সহ আলোচনা করুন। 
উত্তর: অর্থানুসারে শব্দ তিন প্রকার। 
যথা: i. যৌগিক শব্দ, 
ii. রূঢ় বা রূঢ়ি শব্দ ও 
iii. যোগরূঢ় শব্দ। 
i. যৌগিক শব্দ: যেসব শব্দ প্রকৃতি ও প্রত্যয়যোগে গঠিত হয় এবং প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করলে যেসব শব্দের অর্থ পাওয়া যায়, তাদের যৌগিক শব্দ বলে। যেমন- গৈ + অক = গায়ক, অর্থ গান করে যে। এছাড়াও মধুর, দৌহিত্র, চিকামারা, মিতালি, ইত্যাদি যৌগিক শব্দ। 
রূঢ় বা রূঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন- হস্তী = হস্ত + ইন = হন্ত আছে যার। কিন্তু প্রচলিত অর্থে 'হস্তী' বলতে একটি পশুকে বোঝায়। এছাড়াও গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ, হরিণ, পাঞ্জাবি ইত্যাদি রূঢ়ি শব্দ। 
যোগরূঢ় শব্দ: সমাসনিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে 
। যেমন— পঙ্কজ = পঙ্কে জন্মে যা। পঙ্কে অনেক কিছুই জন্মে কিন্তু সাধারণত পঙ্কজ বলতে পদ্মফুলকে বোঝানো হয়। এছাড়াও সরোজ, ডাকাত, রাজপুত, মহাযাত্রা, জলধি, জলদ ইত্যাদি যোগরূঢ় শব্দ। 

(গ) বাগধারা গুলোর অর্থসহ বাক্য লিখুন:
গভীর জলের মাছ (খুব চতুর বা ধূর্ত ব্যক্তি): তাকে চেনা সহজ নয়, শান্তশিষ্ট মনে হলেও লোকটা আসলে গভীর জলের মাছ। 

ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যোদ্ধার করা): সে এমন চতুরতার সাথে কাজটা সারল যে তাকে দোষারোপ করার উপায় নেই, একেই বলে ধরি মাছ না ছুঁই পানি। 

লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): লোকটার পোশাক-আশাক দেখে লেফাফা দুরস্ত মনে হলেও আসলে তার কোনো কাণ্ডজ্ঞান নেই। 

উড়নচণ্ডী (অমিতব্যয়ী): বাবার জমানো অত টাকা থাকা সত্ত্বেও ছেলেটা উড়নচণ্ডী স্বভাবের জন্য আজ পথে বসেছে। 

কলুর বলদ (পরাধীন ব্যক্তি): সারাজীবন অফিসের ফাইলে মুখ গুঁজে কলুর বলদের মতো খাটলেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। 
 
ENGLISH 
1. Write an essay on "Environment Pollution" using the given hints. 
[Introduction - Importance of environment Causes of environment pollution - Effects of environment pollution - Remedies - Conclusion]


2. Write a letter to the editor of a national daily highlighting the necessity of vocational education for national development of the country. 

21 January, 2026 
The Editor, 
The Daily Star Dhaka. 
Subject: Necessity of Vocational Education for Sustainable National Development. 
Dear Editor, 
Through the columns of your esteemed newspaper, I wish to draw the attention of policymakers and the general public to the urgent need for strengthening vocational education in our country.
In a developing nation like ours, vocational education plays a vital role in national development. While academic education is important, it alone cannot meet the growing demand for skilled manpower. Industries, construction, healthcare, agriculture, and service sectors require trained workers who possess practical skills rather than only theoretical knowledge. Vocational education equips students with job-oriented skills, making them employable and self-reliant. 
One of the major challenges facing our country today is unemployment among educated youth. Vocational training helps bridge the gap between education and employment by providing hands-on experience in various trades such as electrical work, plumbing, tailoring, automobile repair, information technology, and healthcare services. This not only reduces unemployment but also encourages entrepreneurship and small-scale industries. 
Moreover, vocational education contributes to inclusive growth. It provides opportunities to students who may not pursue higher academic studies and helps uplift economically weaker sections of society. A skilled workforce enhances productivity, boosts industrial 
growth, and strengthens the national economy. Therefore, the government should give vocational education the same importance as formal education by integrating it into school curricula, improving infrastructure, and collaborating with industries for training and placement. Public awareness campaigns can also help remove the social stigma associated with vocational courses. 
In conclusion, vocational education is the backbone of sustainable national development. Investing in skill development today will ensure economic stability and progress for the nation tomorrow. 
Yours sincerely, Abdul Karim 
Section: 11,Mirpur 
Dhaka-1216 
 
3. Correct the following sentences 
a) I look forward to receive your letter. 
Ans: I look forward to receiving your letter. 
b) It is high time we control our population growth. 
Ans: It is high time we controlled our population growth. 
c) He will avail the opportunity. 
Ans: He will avail himself of the opportunity. 
d) He likes to read books and playing football. 
Ans: He likes reading books and playing football. 
e) My brother is senior than I in two years. 
Ans: My brother is senior to me by two years. 

4. Rewrite the following sentences as directed 
a) Who invented internet? (make it passive) 
Ans: By whom was the internet invented? 
b) He said to me, "Have you had your meals?" (make it indirect speech) 
Ans: He asked me if I had had my meals. 
c) We must guard our mistakes. (use the correct preposition) 
Ans: We must guard against our mistakes. 
d) Three-fourths of the earth's surface (cover) by water. (use the right form of verbs) 
Ans: Three-fourths of the earth's surface is covered by water. 
e) Get rid of (make a meaningful sentence) 
Ans: We should get rid of our bad habits. 

5. Read the text below and answer the questions that follow: 
The present age is called the age of information and mass media is the most effective instrument of sharing information. With the avAIlability of technology and communication tools, the role and influence of mass media have become inextricable. In fact, they have very conspicuous impact on every aspect of our lives, our knowledge, our culture, our life style, policy making and many more. But what we need to know is that what is provided us with as being the sources of knowledge is not always innocent presentations. When the European colonized Africa, they called it a dark continent. They levelled it as the land of barbarous people. But actually, they are the people who invaded other people's land, exploited them and inflicted all inhuman tortures. The colonial authority looted those colonized lands and enriched themselves by making those lands barren. But nowhere in texts the European authors or the internalized native writers brought the realities into light. Even in present days, what information we get are not free from fabrications. In all respects, it is upon us to benefit or harm from media, to evaluate and judge the messages. 

a) Write the meaning of the following words as they are used in the passage. inextricable, level, exploit, conspicuous, bring into light.
Ans: 
Inextricable: Impossible to separate or disentangle 
Level: To label or describe in a particular (often unfair) way 
Exploit: To use unfairly for one's own benefit 
Conspicuous: Easily seen or clearly noticeable 
Bring into light: To reveal or make known 

b) Answer the following questions briefly 
i) What do you understand by mass media? 
Ans: Mass media refers to means of communication such as newspapers, radio, television, and the internet that reach a large number of people and share information widely. 

ii) Why is the current age called the age of information? 
Ans: The current age is called the age of information because information is easily available and rapidly shared through advanced technology and communication tools. 

iii) What is colonization? 
Ans: Colonization is the process by which a powerful country invades, controls, and exploits another country or region. 

iv) How did the colonizers become rich? 
Ans: The colonizers became rich by looting colonized lands, exploiting their resources, and using the people for their own benefit. 

v) Give a suitable title for the passage. 
Ans: A suitable title: "The Influence of Mass Media and Hidden Truths"

6. Correct the following sentences 
a) I look forward to receive your letter. 
Ans: I look forward to receiving your letter. 
b) It is high time we control our population growth. 
Ans: It is high time we controlled our population growth. 
c) He will avail the opportunity. 
Ans: He will avail himself of the opportunity. 
d) He likes to read books and playing football. 
Ans: He likes reading books and playing football. 
e) My brother is senior than I in two years. 
Ans: My brother is senior to me by two years. 

7. Rewrite the following sentences as directed 
a) Who invented internet? (make it passive) 
Ans: By whom was the internet invented? 
b) He said to me, "Have you had your meals?" (make it indirect speech) 
Ans: He asked me if I had had my meals.  
c) We must guard our mistakes. (use the correct preposition) 
Ans: We must guard against our mistakes. 
d) Three-fourths of the earth's surface (cover) by water. (use the right form of verbs) 
Ans: Three-fourths of the earth's surface is covered by water. 
e) Get rid of (make a meaningful sentence) 
Ans: We should get rid of our bad habits. 

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি 
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পর্কে আপনি কী জানেন? লিখুন। 
উত্তর: বাংলাদেশ সংবিধানের ৭০ অনুচ্ছেদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিষয়। এটি মূলত সংসদ সদস্যদের 'দলবদল' (Floor Crossing) সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কাজ করে। ৭০ অনুচ্ছেদের মূল বক্তব্য: সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে, তিনি যদি: 
(ক) উক্ত দল হতে পদত্যাগ করেন, অথবা 
(খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন,তবে সংসদে তার আসন শূন্য হবে। অর্থাৎ, তিনি আর সংসদ সদস্য হিসেবে থাকতে পারবেন না। 

২. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না? কেনো ছিলেন না? 
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ১০ নম্বর সেক্টরে কোনো স্থায়ী সেক্টর কমান্ডার ছিলেন না। ১০ নম্বর সেক্টরটি ছিল মূলত একটি নৌ-সেক্টর। এর কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা ছিল না। এটি ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন নিয়ে গঠিত একটি বিশেষ সেক্টর। নৌ-কমান্ডোররা সমুদ্র উপকূলীয় এলাকা এবং নদীবন্দরগুলোতে গেরিলা আক্রমণ চালাতেন। এই সেক্টরের অপারেশনগুলো সরাসরি মুজিবনগর সরকারের প্রধান সেনাপতির (জেনারেল এম. এ. জি. ওসমানী) অধীনে পরিচালিত হতো। যেহেতু কমান্ডোরা যখন যে অঞ্চলে অভিযানে যেতেন, তখন সেই অঞ্চলের সেক্টর কমান্ডারের সহায়তা নিতেন, তাই এই সেক্টরের জন্য আলাদা কোনো স্থায়ী সেক্টর কমান্ডারের পদ রাখা হয়নি। সমুদ্র উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং অভ্যন্তরীণ নৌ-পথসমূহ এই সেক্টরের আওতাভুক্ত ছিল। ফ্রান্স থেকে আসা পাকিস্তানের 'ম্যাঙ্গো' সাবমেরিনের ৮ জন বাঙালি নাবিক এবং পরবর্তীতে বাছাইকৃত প্রায় ৫০০ মুক্তিযোদ্ধাকে নিয়ে এই বিশেষ বাহিনী গঠিত হয়। 

৩. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পক্ষ দুটির নাম লিখুন ৷ 
উত্তর: ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির দুটি পক্ষ হলো: 
১. বাংলাদেশ সরকার (তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার)। সরকারের পক্ষে তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ স্বাক্ষর করেন। 
২. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (PCJSS) (তৎকালীন শান্তিবাহিনীর রাজনৈতিক সংগঠন)। জনসংহতি সমিতির পক্ষে : সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (যিনি সন্তু লারমা নামে পরিচিত)। 
৪. বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বাস্তবায়নে প্রধান দুটি 
চ্যালেঞ্জ উল্লেখ করুন। 
বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো: 
১. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান: মিয়ানমার থেকে 
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা বাংলাদেশের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মিয়ানমারের অনমনীয়তা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সংকট দীর্ঘায়িত হচ্ছে। 
২. আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষা: বর্তমান ভূ- রাজনীতিতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় শক্তিগুলোর মধ্যকার মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক প্রতিযোগিতা প্রবল। এই শক্তিশালী রাষ্ট্রগুলোর পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে "সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়" নীতির সফল প্রয়োগ ও ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 

৫. জুলাই সনদের মূল প্রতিপাদ্য উল্লেখ করুন। 
উত্তর: জুলাই বিপ্লবোত্তর প্রেক্ষাপটে 'জুলাই সনদ' মূলত ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারনামা। এর মূল প্রতিপাদ্য ও লক্ষ্যগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো: 
জুলাই সনদের মূল প্রতিপাদ্যসমূহ:
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ: রাষ্ট্রের সকল স্তর থেকে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করা এবং ক্ষমতার অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। 
১. নতুন রাজনৈতিক বন্দোবস্ত: প্রচলিত দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকের অধিকার হবে সর্বোচ্চ অগ্রাধিকার 
২. সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার: মুক্তিযুদ্ধের মূল চেতনার সাথে সামঞ্জস্য রেখে এমন এক সমাজ গঠন করা যেখানে বৈষম্য থাকবে না এবং সকল মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।
৩. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার: নির্বাচন কমিশন, বিচার বিভাগ, এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করে গড়ে তোলা। ৪. গণতান্ত্রিক জবাবদিহিতা: ভবিষ্যতে যেন কোনো সরকার একক কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে, সেজন্য সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন ও ভারসাম্য (Checks and Balances) আনা ৷ 
এটি মূলত ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার একটি রূপরেখা। 
আন্তর্জাতিক বিষয়াবলি 

৬. IAEA কী? সম্প্রতি IAEA থেকে বেরিয়ে গেছে কোন দেশ? 
উত্তর: IAEA মানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency)। এটি একটি আন্তঃসরকারি সংস্থা, যা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচার এবং পারমাণবিক শক্তিকে সামরিক বা অস্ত বানানোর কাজে ব্যবহার থেকে বিরত রাখার জন্য নজরদারি ও তত্ত্বাবধান করে। এটি জাতিসংঘের আওতাভুক্ত হলেও স্বাধীন একটি সংস্থা হিসেবে কাজ করে। সম্প্রতি ইরান আইএইএর সঙ্গে একাধিক সহযোগিতা স্থগিত ঘোষণা করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের নিয়মিত সহযোগিতা চুক্তি থেকে বেরিয়ে গেছে, যার ফলে তারা আইএইএর কার্যক্রম থেকে কার্যত বিচ্ছিন্ন হয়েছে।ইরান IAEA থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় ২ জুলাই ২০২৫। 

৭. PL480 সম্পর্কে আপনি কী জানেন লিখুন ৷ 
উত্তর: PL 480 ( Public Law 480) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আইন, যা বিশ্বজুড়ে 'ফুড ফর পিস' (Food for Peace) কর্মসূচি নামে পরিচিত। এটি মূলত উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সাহায্য পাঠানোর একটি আইনি কাঠামো। ১৯৫৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এই আইনে স্বাক্ষর করেন। এই আইনের আওতায় যুক্তরাষ্ট্র তাদের উদ্বৃত্ত খাদ্যশস্য (বিশেষ করে গম) উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে সহায়তা, ঋণ বা স্বল্পমূল্যে প্রদান করত। উদ্দেশ্য ছিল একদিকে মানবিক সহায়তা দেওয়া, অন্যদিকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তার করা। 

৮. উপযুক্ত উদাহরণসহ Soft Power কে সংজ্ঞায়িত করুন।
উত্তর: সংজ্ঞা: জোসেফ নাই (Joseph Nye) প্রবর্তিত 'Soft Power' বা 'নরম শক্তি' হলো এমন এক মতা, যেখানে কোনো রাষ্ট্র জোর-জবরদস্তি (সামরিক শক্তি) বা প্রলোভন (অর্থনৈতিক চাপ) ছাড়াই কেবল তার সংস্কৃতি, আদর্শ, রাজনৈতিক মূল্যবোধ এবং বৈদেশিক নীতির আকর্ষণ ব্যবহার করে অন্য দেশের মানুষের পছন্দ ও আচরণকে নিজের অনুকূলে প্রভাবিত করতে পারে। 
উদাহরণ: দক্ষিণ কোরিয়ার 'K-Pop' বা 'K-Drama' সারা বিশ্বের তরুণ প্রজন্মের মধ্যে তাদের দেশের প্রতি এক ধরণের ইতিবাচক আকর্ষণ তৈরি করেছে, যা তাদের সফট পাওয়ার। 

৯. সার্ক (SAARC) ও আসিয়ান (ASEAN) সম্পর্কে তিনটি বাক্য লিখুন ৷ 
সার্ক (SAARC): ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। তবে সদস্য দেশগুলোর মধ্যে, বিশেষ করে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বর্তমানে এর কার্যক্রম অনেকাংশে স্থবির হয়ে পড়েছে। 
~ আসিয়ান (ASEAN): ১৯৬৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে গঠিত আসিয়ান পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত সফল জোট হিসেবে পরিচিত। 
√ প্রধান পার্থক্যঃ সার্ক যেখানে রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক বিরোধে দুর্বল, সেখানে আসিয়ান আসিয়ান ওয়ে (A-হস্তক্ষেপ নীতি) অনুসরণ করে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গভীর অর্থনৈতিক সংহতি ও সহযোগিতা গড়ে তুলেছে।

১০. অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কেনো ভেনেজুয়েলা আক্রমন করে? এর সম্ভাব্য পরিণতি উল্লেখ করুন। 
উত্তর: ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনী পাঠিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি বড় সামরিক অভিযান চালায়, এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যায়। এই হামলার সরকারি যুক্তি হল মাদক পাচার, নিরাপত্তা হুমকি ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন এর পেছনে ভেনেজুয়েলার বিশাল কাঁচা তেলের মজুত ও রাজনৈতিক প্রভাব বিস্তার একটি মূল কারণ ছিল। 
সম্ভাব্য পরিণতি: 
এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর বড় প্রশ্ন উত্থাপন করেছে। লাতিন আমেরিকার দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও উত্তেজনা বাড়তে পারে। 
তেলের বাজার ও বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব পড়তে পারে, কারণ ভেনেজুয়েলার তেল সম্পদ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ” 

বিজ্ঞান ও প্রযুক্তি
১১. ChatGPT কী? এর একটি সুফল ও একটি কুফল উল্লেখ করুন। 
উত্তর: ChatGPT হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (Artificial Intelligence) একটি আধুনিক ভাষা মডেল, যা মানুষের ভাষা বুঝে প্রশ্নের উত্তর দেওয়া, লেখা তৈরি, তথ্য বিশ্লেষণ এবং শেখার কাজে সহায়তা করতে পারে। এটি ইন্টারনেট ও ডেটাভিত্তিক জ্ঞান ব্যবহার করে কাজ করে। 
সুফল: শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য দ্রুত তথ্য সংগ্রহ ও জটিল বিষয় সহজভাবে বুঝতে সহায়তা করে। কুফল: অতিরিক্ত নির্ভরশীলতা সৃজনশীলতা ও নিজস্ব চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। 

১২. ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার উপর তিনটি বাক্য লিখুন ৷ 
উত্তর: জুলাই সনদের মূল প্রতিপাদ্য উলে খ করন।ডিজিটাল ব্যাংকিং হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে যেকোনো সময় টাকা পাঠানো, বিল পরিশোধ ও হিসাব পরিচালনা করতে পারেন। 
ডিজিটাল ব্যাংকিং সময় ও খরচ সাশ্রয় করলেও সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা একটি বড় চ্যালেঞ্জ। 

১৩. Marine Protected Area (MPA) কী? 
উত্তর: Marine Protected Area (MPA) হলো সমুদ্রের নির্দিষ্ট সংর ি ত অঞ্চল, যেখানে সামুদ্রিক জীববৈচিত্র্য, মাছ, প্রবালপ্রাচীর ও সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য মাছ ধরা, নৌযান চলাচল ও খনিজ আহরণের মতো কার্যক্রম নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ করা হয়। 

১৪. বিশ্ব উষ্ণায়নের (Global Warming) প্রধান দুটি কারণ উল্লেখ করুন। 
১. শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি।  
২. বন উজাড় ও বৃক্ষ নিধনের কারণে কার্বন ডাই-অক্সাইড শোষণ ক্ষমতা কমে যাওয়া। 

১৫. রিখটার স্কেল ও সিসমোগ্রাফের মধ্যে পার্থক্য উল্লেখ করুন। 
রিখটার স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা প্রকাশের একটি পরিমাপক স্কেল, যার মাধ্যমে ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল তা নির্ধারণ করা হয়।অন্যদিকে সিসমোগ্রাফ হলো একটি বৈজ্ঞানিক যন্ত্র, যা ভূমিকম্পের সময় সৃষ্ট কম্পন শনাক্ত করে এবং তা রেকর্ড করে। অর্থাৎ, সিসমোগ্রাফ ভূমিকম্পের তথ্য সংগ্রহ করে আর রিখটার স্কেল সেই তথ্য ব্যবহার করে ভূমিকম্পের তীব্রতা নির্ধারণ করে। 

টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং 
১. ক) সংঙ্গা লিখুন: 
(i) ইনফ্লেকশন বিন্দু 
(ii) Vena Contractra 
(iii) Optimum moisture content 
(iv) Two Peg Test 
(v) ক্যাম্বার 
(খ) Water Cement Ratio কি? একটি কংক্রিটের মিশ্রণ তৈরি করতে Water Cement Ratio যথাক্রমে 0.40. 0.45, 0.50 হলে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য কত লিটার পানি প্রয়োজন হবে? 

২. (ক) পাইল ভিক্তি কাকে বলে? কি কি উদ্দেশ্যে পাইল ভিক্তি ব্যবহার করা হয়? 
(খ) বিটুমিন এর টেস্টগুলির নাম উল্লেখ করুন এবং ডাওয়েল বার কেন ব্যবহার করা হয়? 

৩. (ক) আন্ডার রিইনফোর্সড এবং ওভার রিইনফোর্সড বিমের পার্থক্য লিখুন। 
(খ) SPT-Value কি? সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর সূত্রটি নোটেশনসহ লিখুন। 

৪. (ক) যদি ব্রডগেজ রেলসড়কে ব্যবহৃত বাঁকের আপেক্ষিক উচ্চতার মান 90mm এবং অনুমোদিত গাড়ির বেগ 70km/hr হয়, তবে ঐ সড়কে কত ডিগ্রী বাঁক ব্যবহৃত হয়? 
(খ) অ্যাংকোরেজ দৈর্ঘ্য বলতে কি বোঝায়? একটি ক্যান্টিলিভার বীমে প্রধান রড হিসাবে 4টি 16mm ব্যাসের রড ব্যবহার করা হলে অ্যাংকোরেজ দৈর্ঘ্য কত হবে?
 fs = 1400 kg/cm', f'c = 200kg/cm2. 

৫. 10"× 20" আকারের 20' লম্বা একটি R.C.C বীমে 1: 2: 4 অনুপাতে ঢালাই করা হয়েছে। বীমে ব্যবহৃত রডের পরিমাণ 2.5% হলে প্রয়োজনীয় মালামালের পরিমাণ এবং বর্তমান বাজারদর অনুযায়ী কত টাকার প্রয়োজন হবে? 

৬. নিচের চিত্র হতে কলামটির লোড বহন ক্ষমতা বের করুন। 
f'c = 3000psi, fy = 60000psi 
৭. চিত্রে প্রদর্শিত বীমটির শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অংকন করুন। 
৮. একটি সাধারণভাবে স্থাপিত টি-বিমের দৈর্ঘ্য ৭ মিটার। পাশের টি-বিমের দূরত্ব ৪ মিটার কেন্দ্র হতে কেন্দ্র। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটির প্রস্থচ্ছেদের আকার ও প্রধান লোহার পরিমাণ নির্ণয় করুন। 
তথ্যাদি; 
fc= 90kg / cm2 
লাইভ লোড = 450 kg/m 2, 
fs = 1350kg / cm 2 
R.C.C ছাদের পুরত্ব = ১২ cm, জলছাদের পুরত্ব = 7.5 
cm এবং n = 10 

Post a Comment

0 Comments