গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
পদের নাম: হিসাব সহকারী/বেঞ্চ
সময়: ৯০মিনিট
তারিখ: ১৭.০১.২৬
পূর্ণমান: ৭০
বাংলা
০১। বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে উত্তর লিখুন (১০টি)
ক) মায়ামৃগ (অর্থ লিখুন)
উত্তর: ইন্দ্রজালের বা মায়ার দ্বারা সৃষ্ট হরিণ।
খ) কেঁচে গণ্ডুষ (বাক্য রচনা করুন)
উত্তর: কেঁচে গণ্ডুষ (নতুন করে আরম্ভ করা): অংকটির শুরুতেই ভুল হয়েছে; এখন কেঁচে গণ্ডুষ করতে হবে।
গ) কুপমন্ডুক (শুদ্ধরূপ লিখুন)
উত্তর: কূপমণ্ডুক
ঘ) যে ক্রমাগত রোদন করছে (এক-কথায় প্রকাশ করুন)
উত্তর: রোরুদ্যমান
ঙ) ৎ (বাংলা একাডেমীর অভিধান মতে বর্ণটির আগের এবং পরের বর্ণ লিখুন)
উত্তর: ত, ৎ, দ।
চ) হাতি (দু'টি প্রতিশব্দ লিখুন)
উত্তর: হস্তী, গজ।
ছ) যজ্ঞ (সন্ধি বিচ্ছেদ করুন)
উত্তর: যজ্ + ন
জ) বাড়ি থেকে নদী দেখা যায় কারক ও বিভক্তি লিখুন)
উত্তর: অধিকরণে ৫মী
ঝ) হাতেখড়ি (ব্যাসবাক্যসহ সমাস লিখুন)
উত্তর: হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোপী বহুব্রীহি
ঞ) শিশ ধ্বনি কাকে বলে?
উত্তর: যে ধ্বনি উচ্চারণের সময় শাসবায়ু সংকীর্ণ বায়ুপথে আংশিক বাধা পেয়ে শিস জাতীয় ধ্বনি তৈরি করে তাকে উষ্ম বা শিস ধ্বনি বলেযেমন:- স 'শ', 'হ' ।
ট) Station (বাংলায় স্টেশন লেখা হয় কোন নিয়মে?)
উত্তর: বিদেশি শব্দে 'ষ' ব্যবহার হয়ে স ব্যবহার হয়।
ঠ) অব্যয়ের দ্বিরুক্তি (একটি উদাহরণ দিন)
উত্তর: ভয়ে গা ছম ছম করছে।
০২। দশটি বাক্যে ভাব সম্প্রসারণ করুন-
মূলভাব: মানুষের চিন্তা ও চেতনার জগৎ যখন প্রথাগত নিয়মে আবদ্ধ হয়ে পড়ে, তখন সমাজ ও সভ্যতায় স্থবিরতা নেমে আসে। এই স্থবিরতা ভাঙার একমাত্র হাতিয়ার হলো নতুন ধারণা বা উদ্ভাবনী চিন্তা। নতুনের স্পর্শেই মানুষের জড়তা কাটে এবং প্রগতির পথ প্রশস্ত হয়।
সম্প্রসারিত ভাব: পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ড মানবসভ্যতা যতখানি পথ পাড়ি দিয়েছে, তার মূলে রয়েছে নতুন নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি। মানুষ যখন কোনো নির্দিষ্ট চিন্তাধারায় অভ্যস্ত হয়ে যায়, তখন সে অজানাকে জানার আগ্রহ হারিয়ে ফেলে। একেই বলা হয় মানসিক স্থবিরতা। এই স্থবিরতা অনেকটা বদ্ধ জলাশয়ের মতো, যেখানে নতুন পানির প্রবাহ না থাকলে পচন ধরে।নতুন ধারণা পুরনো ও জরাজীর্ণ প্রথাকে চ্যালেঞ্জ করে। এটি মানুষের মনে প্রশ্ন জাগায়, কৌতূহল সৃষ্টি করে এবং অসাধ্যকে সাধন করার সাহস জোগায়। নতুনকে গ্রহণ করার মানসিকতা না থাকলে মানুষ আদিম গুহাতেই পড়ে থাকত । আধুনিক বিশ্বের যে গতিশীলতা, তার চালিকাশক্তিই হলো নিত্যনতুন উদ্ভাবনী শক্তি।
মন্তব্য: পুরনোকে আঁকড়ে ধরে থাকা মানেই পিছিয়ে পড়া। সভ্যতাকে গতিশীল রাখতে এবং নিজের জীবনকে অর্থবহ করতে হলে আমাদের চিন্তার মুক্তি প্রয়োজন। নতুন ধারণাকে স্বাগত জানানোর মাধ্যমেই আমরা জড়তা কাটিয়ে সুন্দর ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি।
০৩। বাংলায় অনুবাদ করুন-
Education is the backbone of a nation. It helps people to develop knowledge and skills. An educated person can make. better decisions in life. Education also creates awareness about rights and duties. Therefore, education is essential for national development.
উত্তর: শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। এটি মানুষের জ্ঞান ও দক্ষতা বিকাশে সাহায্য করে। একজন শিক্ষিত মানুষ জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষা মানুষকে অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। তাই জাতীয় উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য।
English
০৪। Write your answers as directed in the brackets (any twelve )
a) art (Full meaning in English dictionary)
Ans: paintings, drawings
b) Eternal (Write antonym )
Ans: Temporary
c) Begin (write synonym )
Ans: Start
d) Eternal (write antonym )
Ans: Temporary
e) Put out; Output ( make two sentences )
Ans: The fire was quickly put out by the firefighters.
The machine gives a clear output after processing the data.
f) Week, weak (make two sentences).
Ans: I will meet you next week.
After the long illness, he felt very weak.
g) Author (write feminine gender).
Ans: Authoress
h) Data (write singular number).
Ans: Datum
i) I have seen him (Passive).
Ans: He has been seen by me.
j) You said to me, "Do you hear me?" (to indirect)
Ans: You asked me if I heard you.
k) I have arrived yesterday (to correct).
Ans: I arrieved yesterday.
L) Your plan is adverse.... our interest. (fill in the blank)
Ans: to
m) From bad to worse (make sentence).
Ans: Things from bad to worse. have gone
n) I know what his name is. (to simple)
Ans: I know his name.
০৫। Write a paragraph on the following Facebook: Merits and Demerits (within eight sentences)
Facebook has several merits and demerits. It is a popular social networking site that helps people communicate easily and stay connected with friends and relatives all over the world. It is useful for sharing information, learning new things, promoting businesses, and creating social awareness. Students can also use it for educational purposes and group discussions. However, Facebook has some disadvantages. Excessive use leads to wastage of time and addiction, which affects studies and health. It can spread false news and create misunderstandings. Problems like cyberbullying, hacking, and loss of privacy are also common. Moreover, too much dependence on social media reduces direct human interaction. Therefore, Facebook is a useful platform, but it should be used carefully, responsibly, and in moderation.
৬। Translate into English -
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বাইরে বেরুনোর উপায়ও নেই। অথচ বাইরে বিশেষ কাজ পড়ে আছে। রিমি যদিও ঘুমাচ্ছে, কিন্তু ওর ভাই হয়েও দিনে ঘুমানোর অভ্যেস হয়নি আমার।
Ans: It has been raining since morning. There is no way to go outside. Yet, some important work awaits outside. Although Remi is sleeping, as her brother I am not used to sleeping during the day.
০৭. উৎপাদকে বিশ্লেষণ করুন: x² + x - 56
সমাধান:
x²+x-56
= x² + 8x – 7x - 56
=x (x+8)-7(x-8)
= (x+8) (x-7)
খ) x + 1/2 = 2 হলে x এর মান কত?
সমাধান:
দেওয়া আছে, x + 1/2 = 2
বা, 2x+1 = 2
2
বা, 2x + 1 = 4
বা, 2x = 3
বা, x = 3/2 (Ans)
০৮। একটি পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। অকৃতকার্যদের ১৫ জন বিদেশ চলে গেছে এবং ৪৫ জন ব্যবসা করে। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল?
সমাধান:
৬০% পাস করলে অকৃতকার্যের সংখ্যা ৪০ জন
৪০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০০ জন
১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০০ জন
৪০
৬০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০০ × ৮০ জন
৪০
= ১৫০ জন
উত্তর: ১৫০ জন।
সাধারণ জ্ঞান
০৯। সংক্ষেপে উত্তর দিন:
ক) ০.১ ০.০০১ × ০.০১ = কত?
সমাধান: ০.০০০০০১
খ) ০.০০৫, ০.০৫০০, ০.৫ ও ০.০৫০ এর মধ্যে কোনটি বড়?
সমাধানঃ ০.৫
গ)
সমাধান:
ঘ) দুইটি তল পরস্পরকে ছেদ করলে কী উৎপন্ন হয়?
উত্তর: রেখা
৬) জ্যামিতিতে চিত্র অঙ্কন করার প্রস্তাবকে কী বলে?
উত্তর: সম্পাদ্য।
১০। সংক্ষেপে উত্তর দিন (১৫টি)-
ক) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায়?
উত্তর: ঝিনাইদহ।
খ) আগুনমুখা কোথায় এবং কেনো বিখ্যাত?
উত্তর: পটুয়াখালী; ভয়ঙ্কর স্রোত ও ভাঙনের জন্য বিখ্যাত।
গ) ফিফা বিশ্বকাপ ২০২৬'র উদ্বোধনী খেলায় একটি দল মেক্সিকো, অপর দল কোনটি?
উত্তর: সাউথ আফ্রিকা।
ঘ) ফাইবার অপটিক ক্যাবল কী?
উত্তর: অপটিক্যাল ফাইবার হল কাঁচ (সিলিকা) বা প্লাস্টিক দিয়ে তৈরি করা একটি স্বচ্ছ ও নমনীয় ফাইবার।
ঙ) ব্রায়ান অ্যাক্টন' কোন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত?
উত্তর: WhatsApp
চ) কম্পিউটারে কপি (Copy) করার শর্টকাট কমান্ড কী?
উত্তর: Ctrl + C
ছ) পোর্ট নোভো কোন দেশের রাজধানী?
উত্তর: বেনিন
জ) নদী, বন, পাহাড় আছে কিন্তু সমুদ্র নেই এমন জেলা কোনটি?
উত্তর: সিলেট।
ঝ) সয়াবিন উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ কোনটি ?
উত্তর: ব্রাজিল
ঞ) বাতাসে আর্দ্রতা বেশি হলে কী অনুভূত হয়?
উত্তর: গরম
ট) NHRC-এর পূর্ণরূপ লিখুন ।
উত্তর: National Human Rights Commission
ঠ) International Court of Justice-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: হেগ, নেদারল্যান্ড।
ঠ) 'কালের কলস' কাব্যটির রচয়িতা কে?
উত্তর: আল মাহমুদ
ঢ) ল্যান (LAN) এর পূর্ণরূপ কী?
উত্তর: Local Area Network
ণ) রক্তের বিলিরুবিন পরীক্ষায় কী বোঝা যায়?
উত্তর: লিভারের কার্যকারিতা।
ত) SIM-এর পূর্ণরূপ লিখুন?
উত্তর: Subscriber Identity Module
থ) বেগম রোকেয়া পদক প্রাপকদের নাম চূড়ান্ত করে কোন মন্ত্রণালয়?
উত্তর: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


0 Comments