গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
সময়: ৯০ মিনিট
তারিখ: ১৬.০১.২৬
পূর্ণমান: ৯০
বাংলা
১. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন
ক. কাঠুরে = কাঠ+উরিয়া।
খ. মাননীয় = √মান্+অনীয়৷
২. শুদ্ধরূপ লিখুনঃ
ক. শারিরীক- শারীরিক।
খ. সান্তনা- সান্ত্বনা।
৩. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর: প্রলয়োল্লাস ৷
৪. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক. পিপাসার্ত = পিপাসা+ঋত।
খ. আকৃষ্ট = আকৃষ+ত ।
৫. বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি?
উত্তর: প্রমথ চৌধুরী
৬. এক কথায় প্রকাশ করুন:
ক. যে বিষয়ে কোনো বিতর্ক নেই- অবিসংবাদী।
খ. যা নিন্দার যোগ্য নয়- অনিন্দ্য।
৭. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক. পথভ্রষ্ট = পথ থেকে ভ্রষ্ট (৫মী তৎপুরুষ সমাস)।
খ. প্রাণভয় = প্রাণ যাওয়ার ভয় (মধ্যপদলোপী কর্মধারয়)।
৮. বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন:
ক. সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): সামান্য একটা ভুলের জন্য বাবার মেজাজ মুহূর্তেই সপ্তমে চড়ে গেল।
খ. মন না মতি (অস্থির মানব মন): জীবনে কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে।
৯. বিভক্তিসহ কারক নির্ণয় করুন:
ক. কলমের খোঁচা দিও না = করণে ৬ষ্ঠী।
খ. কুকর্মে বিরত হও = অপাদানে ৭মী ।
১০. 'অনুরাগ' কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: বন্দে আলী মিয়া
১১. বিপরীত শব্দ লিখুন :
ক. ঈশান – নৈঋত।
খ. বাউন্ডুলে - সংসারী।
১২. 'সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত' কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি?
উত্তর: প্রমথ চৌধুরী; বই পড়া।
১৩. বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
১৪. 'মা যে জননী কান্দে' রচয়িতার নাম কী?
উত্তর: জসীমউদ্দীন।
১৫. বিদ্যাপতি কে ছিলেন?
উত্তর: 'মৈথিল কোকিল' নামে পরিচিত মিথিলার কবি বিদ্যাপতি পদাবলির আদি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
১৬. 'যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।' - বাক্যটির লেখক কে? কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
উত্তর: কাজী নজরুল ইসলাম; বিদ্রোহী।
১৭. তুমি কী খেয়েছ? এখানে 'কী' কোন ধরনের পদ?
উত্তর: সর্বনাম।
১৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর।
১৯. 'অগ্নি' শব্দের ৪টি সমার্থক শব্দ লিখুন:
উত্তর: অনল, আগুন, পাবক, বহ্নি।
২০. 'বুক' শব্দটির বিভিন্ন অর্থে চারটি বাক্য লিখুন:
উত্তর: মানসিক দুশ্চিন্তা ও একাকীত্বে আজ তার বুক ভারি হয়ে আছে। ছেলের সাফল্যের খবর শুনে বাবার বুক খুশিতে দশ হাত হয়ে গেল। তীব্র শীতে বৃদ্ধ লোকটির বুক কফ জমে বসে গেছে। তুমি নেই, একথা ভাবলেই অশ্রুতে বুক ভিজে যায়।
২১. জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend) শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
উত্তর: জনমিতিক লভ্যাংশ (Demographic Dividend) হলো এমন একটি অর্থনৈতিক সুযোগ যা কোনো দেশের জনসংখ্যার বয়স কাঠামোতে পরিবর্তনের কারণে সৃষ্টি হয়, যখন নির্ভরশীল জনসংখ্যা (শিশু ও বৃদ্ধ) তুলনায় কর্মক্ষম জনসংখ্যা (১৫-৬৪ বছর) উল্লেখযোগ্যভাবে বেশি থাকে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করে। যখন কোনো দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ বা তার বেশি মানুষ কর্মক্ষম থাকে, তখন সেই দেশ জনমিতিক লভ্যাংশের সুবিধা ভোগ করে; এই সময়কালে শ্রমশক্তি বৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি, এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত হয়।
English
২২. Change the voice :
ক. Panic seized the writer.
Ans: The writer was seized by panic.
খ. He suggested the smoking should be given up.
Ans: He suggested giving up smoking.
গ. Whom has he beaten?
Ans: Who has been beaten by him?
ঘ. His conduct shocked me.
Ans: I was shocked by his conduct.
ঙ. He is going to open a Bank.
Ans: A bank is going to be opened by him.
২৩. Fill in the blanks with appropriate/correct preposition:
ক. He succumbed ___ his injuries.
Ans: to
খ. Let me congratulate you ___ your success.
Ans: on
গ. Be... my sight.
Ans: within
ঘ. The poor student was exempted... the past.
Ans: from
ঙ. The police are looking ... the murder.
Ans: into
২৪. Put right Forms of Verbs:
ক. One of the boys (have) done it.
Ans: has
খ. The park gates (lock) at 6:30 p.m every evening.
Ans: are locked
গ. You, He and I (be) friend.
Ans: are
ঘ. It is a big factory, five hundred people (employ) there.
Ans: employed
ঙ. When I was on holiday, my camera (steal) from my hotel.
Ans: was stolen
২৫. Make sentences with the following phrases & idioms:
ক. Yellow Dog (নীচ ব্যক্তি): Everyone avoided him because he was known as a yellow dog in the village.
খ. End in smoke (ব্যর্থ হওয়া): All his attempts ended in smoke.
গ. Wear & Tear (ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি): The machine stopped working due to wear and tear.
ঘ. To boil the ocean (অসম্ভব কাজ করার চেষ্টা করা): Trying to solve all problems at once is like trying to boil the ocean.
ঙ. At the outset (শুরুতেই): At the outset of the meeting, the manager explained the rules.
২৬. Write a short note on 'Sound Pollution and its impact on human being'
Ans: Sound pollution, also known as noise pollution, refers to the presence of loud and disturbing sounds in the environment. It is mainly caused by vehicles, factories, loudspeakers, construction work, and crowded cities. Continuous exposure to high levels of noise is harmful to human health. Sound pollution affects people in many ways. It can cause hearing loss, headaches, high blood pressure, and stress. It also disturbs sleep, reduces concentration, and creates mental tension. Students find it difficult to study, and patients cannot rest properly in noisy surroundings. Therefore, controlling sound pollution is very important for a healthy and peaceful life. Using silencers, limiting loudspeakers, and creating awareness can help reduce this problem.
গনিত
২৭. কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
সমাধান:
ধরি, আসল = ৮ক টাকা
মুনাফা = (৩/৮ × ৮ক) টাকা
= ক টাকা
প্রশ্নমতে, ৮ক + ৩ক = ৫৫০০
১১ক = ৫৫০০
ক = ৫০০
আসল = (৮ × ৫০০) টাকা = ৪,০০০ টাকা
মুনাফা = (৩ × ৫০০) টাকা = ১৫০০ টাকা
৪০০০ টাকার ৩ বছরের সুদ ১৫০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ ১৫০০ টাকা
৪০০০ × ৩
১০০ টাকার ১ বছরের সুদ ১৫০০ × ১০০ টাকা
৪০০০ × ৩
= ১২.৫ টাকা।
সুদের হার = ১২.৫%
২৮. ক. একটি কক্ষের ক্ষেত্রফল ১৬২ বর্গফুট এবং দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
সমাধান:
ধরি, প্রস্থ = x ফুট
দৈর্ঘ্য = ২x ফুট
সুতরাং ক্ষেত্রফল = ২x × x
= ২x² বর্গ ফুট
প্রশ্নমতে,
২x² = ১৬২
⇒ x2 = √৮১
⇒ x = ৯
অতএব প্রস্থ = ৯ ফুট
এবং দৈর্ঘ্য = ২ × ৯ = ১৮ ফুট।
খ. একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার হলে ২ ১/২ কিমি পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
সমাধান:
২.৫ কি.মি = ২.৫ × ১০০০ মি = ২০০০ মি. [১ কি.মি. = ১০০০মি.]
= ২৫০০মি.
এখন, চাকাটি ৫ মি.যায় ১ বার ঘুরে
চাকাটি ৫ মি.যায় ১ বার ঘুরে
৫
চাকাটি ২৫০০ মি.যায় ১ × ২৫০০ বার ঘুরে
৫
= ৫০০বার ঘুরে
অথবা,
একবার ঘুরলে যায় ৫ মিটার।
ঘূর্ণন সংখ্যা = ২৫০০÷৫ = ৫০০ বার।
২৯. ক. উৎপাদকে বিশ্লেষণ করুনঃ a² + 2ab - 2b - 1
সমাধান:
দেয়া আছে, a² + 2ab - 2b - 1
=a²+2ab+b²-b²-2b-1
= (a + b)² - (b² + 2b+1)²
= (a + b)² – (b + 1)²
= (a + b + b + 1) {(a + b – (b + 1)}
= (a + 2b + 1) (a + b - b−1)
= (a + 2b + 1) ( a - 1 )
= (a – 1) (a + 2b + 1)
খ. 3ay² – 48a
সমাধান: 3ay²-48a
= 3a(y² – 16)
= 3a (y² – 4² )
= 3a(y + 4) (y - a)
৩০ ক. চিত্রসহ পিথাগোরাসের সূত্রটি বর্ণনা করুন ।
সমাধান:
কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর বর্গত্রেদ্বয়ের উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান।
a² + b² = c²
খ. ∆ABC-এ <A = ১ সমকোণ হলে কোনটি সঠিক?
i. AB অতিভূজ
ii. BC² = AB² + AC²
সমাধান:
পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AABC হতে পাই BC² = AB² + AC²
তাই অপশন (ii) সঠিক।
সাধারণ জ্ঞান
৩১. নিমোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম?
উত্তর: অষ্টম।
খ. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তর: জাপান।
গ. বাংলাদেশে সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে 'বাকশাল' প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৪র্থ।
ঘ. গণতন্ত্রের মৌলিক বিষয় কী?
উত্তর: নির্বাচন
ঙ. নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উত্তর: নোয়াখালী
চ. বাংলা নববর্ষের সূচনা করেন কে?
উত্তর: সম্রাট আকবর।
ছ. মুক্তিযুদ্ধ কালে যে দুইজন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাদের নাম লিখুন ৷
উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি
জ. চীনের দঃখ বলা হয় কোন নদীকে?
উত্তর: হোয়াংহো নদী।
ঝ. নোট অব ডিসেন্ট ( Note of Dissent) বলতে কী বুঝায়?
উত্তর: ভিন্নমত।
ঞ. গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মৃত্যুদণ্ড।
ট. যুক্তরাষ্ট্রের নিউয়র্কের প্রথম মুসলিম মেয়র কে নির্বাচিত হন?
উত্তর: জোহরান মামদানি।
ঠ. বর্তমান ঢাকা বিশ্বের কততম মেগাসিটি?
উত্তর: ২য়।
ড. ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
উত্তর: মারিয়া কোরিনা মাচাদো।
ঢ. ঢাকা গেইটের নির্মাতা কে?
উত্তর: মীর জুমলা।
ণ. বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৭ মার্চ, ১৯৭৩ ।
ত. E-mail এর CC এর পূর্ণরূপ কী?
উত্তর: Carbon Copy
খ. ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার কত?
উত্তর: ৭ লাখ ৯০ হাজার কোটি
দ. বাংলাদেশে জুলাই শহিদ দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৬ জুলাই ।
ধ. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত।


.png)
0 Comments