জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ
পদের নাম: অফিস সহায়ক
সময়: ৬০ মিনিট
তারিখ: ২৬/০৯/২৫
পূর্ণমান: ৭০


বাংলা
১. নিচের বাগধারাসমূহের অর্থসহ একটি বাক্য লিখুন

ক) ভূষণ্ডির কাক (দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি): গ্রামের প্রবীণ করিম সাহেব এই অঞ্চলের সবকিছুর ভূষণ্ডির কাক।
খ) বুদ্ধির ঢেঁকি (নিরেট মূর্খ): এত সহজে অঙ্কটা পারলি না! তোর মতো বুদ্ধির ঢেঁকি কমই দেখা যায়।
গ) ইতর বিশেষ (পার্থক্য, ভেদাভেদ): সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান, ইতর বিশেষ নেই।
ঘ) মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): ছেলেটি যেমন গুণী, মেয়েটিও তেমনি শিক্ষিতা তাদের বিবাহ একটি মণিকাঞ্চন যোগ।
ঙ) সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): সামান্য কথা কাটাকাটির পরই তার মেজাজ সপ্তমে চড়ে গেল।

২. সন্ধি বিচ্ছেদ করুন:
ক) চলচিত্র = চলৎ + চিত্র।
খ) বিপজ্জনক = বিপদ্ + জনক।
গ) সঞ্চয় = সম্ + চয়।
ঘ) ষষ্ঠ = ষষ্ + থ৷
ঙ) নীরোগ = নিঃ + রোগ।

৩. বানান শুদ্ধ করে লিখুন (যদি ভুল থাকে):
অশুদ্ধ                                         শুদ্ধ
আকাংখা                                   আকাঙ্ক্ষা
ভৌগলিক                                   ভৌগোলিক
তত্বাবধায়ক                                তত্ত্বাবধায়ক 
মুমুর্ষু                                           মুমূর্ষু
মুলোৎপাটন                                মূলোৎপাটন

৪. এস. এস সি. সনদে নামের বানান ভুল সংশোধন করার জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি দরখাস্ত লিখুন।
বরাবর,
চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
ঢাকা
বিষয়: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সনদে নামের বানান সংশোধনের জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছি, যার রোল নম্বর ১২৩৪৫৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ৯৮৭৬৫৪৩০২১ । আমার এসএসসি পরীক্ষার সনদে আমার নাম আশিকুর রেহমান ( Ashikur Rehman)) ভুল বানানে লেখা হয়েছে। আমার নামটির সঠিক বানান হলো আশিকুর রহমান (Ashikur Rahman)। এই ভুল বানানের কারণে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন এবং অন্যান্য দাপ্তরিক কাজে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। আমার জন্ম নিবন্ধন, জেএসসি পরীক্ষার সনদ এবং অন্যান্য সকল নথিপত্রে আমার নাম "আশিকুর রহমান" সঠিকভাবে লেখা আছে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার এসএসসি পরীক্ষার সনদে নামের বানানটি সংশোধন করে "আশিকুর রহমান" করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাকে বাধিত করবেন।
ধন্যবাদান্তে,
নিবেদক, আশিকুর রহমান
আবেদনকারীর তথ্য
আবেদনকারীর নাম (সঠিক): আশিকুর রহমান 
পিতার নাম : মো. আব্দুল মালেক
মাতার নাম : খাদিজা বেগম
রেজিস্ট্রেশন নম্বর : 9876543021
মোবাইল নম্বর : ০১৭০০০০০০০০
ঠিকানা : "গ্রাম: পূর্বপাড়া, ডাকঘর: তেঁতুলিয়া, জেলা: গাজীপুর"

৫. শব্দার্থ লিখুন:
a) Hilarious = হাস্যকর।
b) Segregate = পৃথক, বিচ্ছিন্ন।
c) Emphasis = গুরুত্ব/জোর প্রদান। 
d) Inevitable = অবশ্যম্ভাবী।
e) Disguise = ছদ্মবেশ।

English
6. Fill in the Blanks with the words (talking, visiting, published, challenging, to collect)
Mr. Kamal is a reporter of a newly ______ English newspaper. His job is _____ news about various cultural events. Collecting news is sometimes very _____ that involves ______ spots and _____  to people.

Ans: (a) published (b) to collect (c) challenging (d) visiting (e) talking

৭. Use the right form of prepositions (By, Across, On, Inside, In)
a) She gave me the letter an------envelope.
b) There was dust _____ the floor.
c) He drove _____ the road.
d) We went home _______ bus.
e) I could see people ______ it.

Ans: (a) in (b) on (c) across (d) by (e) inside.

৮. Write a Paragraph on 'World Heritages of Bangladesh' 

'World Heritages of Bangladesh'
Ans: Bangladesh is a land rich in history, culture, and natural beauty, and it proudly hosts several sites recognized by UNESCO as World Heritage Sites. These world-famous sites reflect the country's glorious past and diverse heritage. The Sundarbans Mangrove Forest, located in the southwest, is the largest mangrove forest  in the world. It is home to the world-famous Royal Bengal Tiger, spotted deer, crocodiles, and countless species of birds, plants, and aquatic animals. The forest also protects the coastal people from storms and tidal surges, making it one of the most vital natural treasures of Bangladesh. The Historic Mosque City of Bagerhat, founded by Khan Jahan Ali in the 15th century, displays the artistic excellence of Islamic architecture. The most remarkable structure is the Sixty Dome Mosque (Shat Gombuj Masjid), which stands as a symbol of medieval Bengal's architectural glory. The Ruins of the Buddhist Vihara at Paharpur in Naogaon are another remarkable heritage site. Built in the 8th century, this ancient monastery was once a great center of Buddhist learning and culture. These unique heritage sites not only attract visitors from around the world but also remind us of Bangladesh's rich cultural and natural legacy that must be preserved for future generations.

গণিত
৯. পুত্রের বয়স মাতার বয়সের এক-তৃতীয়াংশ। পিতা মাতার চেয়ে 6 বছরের বড়। তিনজনের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, পুত্রের বয়স মাতার বয়সের এক-তৃতীয়াংশ অর্থাৎ, পুত্রের বয়স X বছর হলে, মাতার বয়স 3x বছর 
পিতার বয়স (3x + 6) বছর

শর্তমতে, 
x+3x+3x+6 = 90
, 7x=84
, x = 12
:: পিতার বয়স = (3×12+6) বছর = 42 বছর। (উত্তর)

১০। সরল করুন:
a(ab)(ac)+b(bc)(ba)+c(ca)(cb)​

সমাধান:

=a(ab)(ac)+b(bc)(ba)+c(ca)(cb)= \frac{a}{(a-b)(a-c)} + \frac{b}{(b-c)(b-a)} + \frac{c}{(c-a)(c-b)} =[a(ab)(ca)+b(bc)(ab)+c(ca)(bc)]= -\left[\frac{a}{(a-b)(c-a)} + \frac{b}{(b-c)(a-b)} + \frac{c}{(c-a)(b-c)}\right]
=a(bc)+b(ca)+c(ab)(ab)(bc)(ca)= -\frac{a(b-c) + b(c-a) + c(a-b)}{(a-b)(b-c)(c-a)} =abac+bcab+acbc(ab)(bc)(ca)= -\frac{ab - ac + bc - ab + ac - bc}{(a-b)(b-c)(c-a)} =0(ab)(bc)(ca)= -\frac{0}{(a-b)(b-c)(c-a)} =0

অতএব, উত্তর: 0

১২. ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রন্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
সমাধান :
দৈর্ঘ্য বরাবর রাস্তাার ক্ষেত্রফল = (৪০ × ১.৫) বর্গমিটার
                                              = ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৩০ × ১.৫) বর্গমিটার 
                                           = ৪৫ বর্গমিটার
রাস্তাাদ্বয়ের ছেদকৃত সাধারণ অংশের ক্ষেত্রফল = (১.৫ × ১.৫) বর্গমিটার 
                                                             = ২.২৫ বর্গমিটার
:. রাস্তা ২টির মোট ক্ষেত্রফল = {(৬০ + ৪৫) -২.২৫} বর্গমিটার
                                           =  (১০৫ – ২.২৫) বর্গমিটার
       = ১০২.৭৫ বর্গমিটার (উত্তর)

১৩. একজন দোকানদার ৫০ কেজির ০১ বস্তা চাল ১৬০০ টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় ১৫০০ টাকায় বিক্রয় করেন, তার কত ক্ষতি হলো?

সমাধান:
দেওয়া আছে, ক্রয়মূল্য ১৬০০ টাকা এবং বিক্রয়মূল্য ১৫০০ টাকা
:: ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য
            = (১৬০০ – ১৫০০) টাকা
             = ১০০ টাকা। (উত্তর)

সাধারণ জ্ঞান
১৪. বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি?
উত্তর: ৯৫টি।
১৫. সূর্য পৃথিবীর তুলনায় কতগুণ বড়?
উত্তর: ১৩ লক্ষ।
১৬. মাটির PH ঐ কত হলে আলু/গম উৎপাদন ভালো হয়?
উত্তর: আলুর চাষে মাটির PH ৫.০-৬.০ এবং গম চাষে মাটির PH ৬.০-৭.০।
১৭. লোহিত রক্ত কোষের গড় আয়ু কতদিন?
উত্তর: ১২০ দিন।
১৮. ২০২৫ সালে জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন চলছে?
উত্তর: ৮০তম।
১৯. ২০১৭ সালে বাংলাদেশে যে সাইক্লোন আঘাত করেছিল তার নাম কি? 
উত্তর: মোরা।
২০. সোডিয়াম গুটামেট কি নামে পরিচিত?
উত্তর: টেস্টিং সল্ট।
২১. একজন স্বাভাবিক বয়স্ক লোকের জন্য স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? 
উত্তর: ২৫ সেমি.।
২২. কোন জাতীয় খাদ্যে বেশি ক্যালারি পাওয়া যায়? উত্তর: স্নেহ বা চর্বি জাতীয়।
২৩. বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার উত্তর: ২৮২০ মার্কিন ডলার।
২৪. আইন বলতে সাধারণভাবে কি বুঝায়?
উত্তর: আইন বলতে সাধারণভাবে এমন নিয়মকানুনকে বোঝায়, যা সমাজ বা রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখে এবং নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ করে। এটি সাধারণত লিখিত বা অলিখিত বিধি-বিধানের সমষ্টি, যা রাষ্ট্র বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও বলবৎ করা হয় এবং যা মেনে চলতে সবাই বাধ্য । ২৫. বাণিজ্যের কয়টি দিক ও কি কি?
উত্তর: ২টি। দেশীয় (অভ্যন্তরীণ) বাণিজ্য এবং আন্তর্জাতিক (বৈদেশিক) বাণিজ্য।
২৬. বাংলাদেশের কত শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে ? উত্তর: ১৯.২ শতাংশ।
২৭. সাধারণত কম্পিউটার কয় ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায় এবং তা কি কি?
উত্তর: সাধারণত ছয় ধরনের ম্যালওয়্যার পাওয়া যায়, যথা-, , ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, এবং র‍্যানসামওয়্যার- এই ছয় ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়।
২৮. IPS, UPS এর মানে কি?
উত্তর: IPS- Instant Power Supply.
UPS-Uninterruptible Power Supply.

Post a Comment

0 Comments