গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ৯০ মিনিট
তারিখ: ১৬.০১.২৬
পূর্ণমান: ৯০
বাংলা
১. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন
ক. ফ্যাকাশে = ফিকা + শে।
খ. হাতুড়ে = হাত + উড়িয়া।
২. শুদ্ধরূপ লিখুনঃ
ক. মুহুর্মুহু - মুহুর্মুহু।
খ. বিভিষিকা - বিভীষিকা বলল।
৩. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর: প্রলয়োল্লাস।
৪. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক. পিপাসার্ত = পিপাসা+ঋত।
খ. যাচ্ছেতাই = যা+ ইচ্ছা +তাই।
৫. বাংলা ভাষায় চলিত রীতির ব্যবহারে কার অবদান বেশি?
উত্তর: প্রমথ চৌধুরী ।
৬. এক কথায় প্রকাশ করুন:
ক. যে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদ্গমন৷
খ. যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা।
৭. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক. পথভ্রষ্ট = পথ থেকে ভ্রষ্ট (৫মী তৎপুরুষ সমাস)।
খ. দুর্ভিক্ষ = ভিক্ষার অভাব (অব্যয়ীভাব)।
০৮। বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন:
ক) ছকড়া নকড়া (সস্তা দর): জিনিসপত্রগুলো এভাবে ছকড়া- নকড়া দামে বিক্রি করে দিও না।
খ) ইন্দ্ৰপতন (বিখ্যাত ব্যক্তির মৃত্যু): দেশবরেণ্য এই কবির প্রয়াণে আজ সাহিত্য জগতে ইন্দ্ৰপতন ঘটল।
০৯। বিভক্তিসহ কারক নির্ণয় করুন:
ক) অর্থ অনর্থ ঘটায় = কর্তায় শূন্য।
খ) অন্ধজনে দেহ আলো = সম্প্রদানে ৭মী I
১০. 'অনুরাগ' কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: বন্দে আলী মিয়া
১১. বিপরীত শব্দ লিখুন:
ক. ইদানিং - তদানিং ।
খ. খিড়কি - সিংহদ্বার ।
১২. 'সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত' কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি?
উত্তর: প্রমথ চৌধুরী; বই পড়া।
১৩. বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে ।
১৪. 'মা যে জননী কান্দে' রচয়িতার নাম কী?
উত্তর: জসীমউদ্দীন।
১৫. বিদ্যাপতি কে ছিলেন?
উত্তর: 'মৈথিল কোকিল' নামে পরিচিত মিথিলার কবি বিদ্যাপতি পদাবলির আদি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
১৬. 'যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না । - পংক্তিটির লেখক কে? কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
উত্তর: কাজী নজরুল ইসলাম; বিদ্রোহী।
১৭. তুমি কী খেয়েছ? এখানে 'কী' কোন ধরনের পদ?
উত্তর: সর্বনাম।
১৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর ।
১৯. 'বিদ্যুৎ শব্দের ৪টি সমার্থক শব্দ লিখুন:
উত্তর: তড়িৎ, চপলা, চঞ্চলা, দামিনী।
২০. 'চোখ' শব্দটির বিভিন্ন অর্থে চারটি বাক্য লিখুন:
উত্তর: ধুলোবালি থেকে বাঁচতে চোখ দুটো বন্ধ করে রাখো।"শত্রুপক্ষের গতিবিধির ওপর সব সময় চোখ রাখতে হবে। তার মুখের ওপর কথাটা বলতে পারলাম না, আসলে মানুষের চোখ বলে তো একটা কথা আছে। "বিপদে পড়ার পর অবশেষে ছেলেটার চোখ ফুটেছে।
২১. বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা' শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন।
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা অত্যন্ড গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি শ্রমিক প্রতি বছর যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা জাতীয় আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করে। এই রেমিটেন্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে, আমদানি ব্যয় মেটাতে সহায়তা করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে রেমিটেন্স প্রত্য প্রভাব ফেলে। ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে রেমিটেন্স একটি অপরিহার্য অবদান হিসেবে বিবেচিত।
English
২২. Change the voice :
ক. Panic seized the writer.
Ans: The writer was seized by panic.
খ. He suggested the smoking should be given up.
Ans: He suggested giving up smoking.
গ. Whom has he beaten?
Ans: Who has been beaten by him?
ঘ. His conduct shocked me.
Ans: I was shocked by his conduct.
ঙ. He is going to open a Bank.
Ans: A bank is going to be opened by him.
২৩. Fill in the blanks with appropriate/correct preposition:
ক. He succumbed... his injuries.
Ans: to
খ. Let me congratulate you ____ your success.
Ans: on
গ. Be... my sight.
Ans: within
ঘ. The poor student was exempted... the past.
Ans: from
ঙ. The police are looking ... the murder.
Ans: into
২৪. Put right Forms of Verbs:
ক. One of the boys (have) done it.
Ans: has
খ. The park gates (lock) at 6:30 p.m every evening.
Ans: are locked
গ. You, He and I (be) friend.
Ans: are
ঘ. It is a big factory, five hundred people (employ) there.
Ans: employed
e. When I was on holiday, my camera (steal) from my hotel.
Ans: was stolen
২৫. Make sentences with the following phrases & idioms:
ক. Yellow Dog (): Everyone avoided him because he was known as a yellow dog in the village.
খ. End in smoke (): All his attempts ended in smoke.
গ. Wear & Tear (ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি): The machine stopped working due to wear and tear.
ঘ. To boil the ocean (অসম্ভব কাজ করার চেষ্টা করা): Trying to solve all problems at once is like trying to boil the ocean.
ঙ. At the outset (শুরুতেই): At the outset of the meeting, the manager explained the rules.
২৬. Write a short note on 'Sound Pollution and its impact on human being'
Ans: The Internet plays an important role in modern student life by making learning easier and faster. Students can attend online classes, use digital libraries, watch educational videos, and collect information for assignments and research. It also helps them communicate with teachers and friends and develop new skills through online courses. However, misuse of the Internet can be harmful. Excessive use of social media, online games, and entertainment sites wastes time and reduces attention to studies. Cyber addiction, false information, and exposure to harmful content can affect mental health and moral values. Some students also depend too much on copy-paste work instead of thinking creatively. Therefore, students should use the Internet wisely and in a balanced way to gain knowledge and build a successful future.
গনিত
২৭. ক) ১০৫০ টাকার ১০% কত?
উত্তর: ১০৫
খ) ১০% মুনাফায় ব্যাংকে ২৫০০ টাকা জমা রাখলে বছর শেষে মুনাফা ও মুনাফা-আসল কত হবে?
সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা
১০০
২৫০০ টাকার ১ বছরের মুনাফা ১০ × ২৫০০ টাকা
১০০
= ২৫০ টাকা
:: মুনাফা সহ মোট টাকা = আসল + মুনাফা
= ২৫০০ + ২৫০ টাকা
= ২৭৫০ টাকা
.: মুনাফা-আসল মোট ২৭৫০ টাকা ।
২৮. (ক) হলে, এর মান কত?
সমাধানঃ
দেওয়া আছে,
সুতরাং,
খ) হলে এর মান কত?
সমাধানঃ
২৯. সমাধান করুন:
5x-3y= 26
3x-5y=6
সমাধান: প্রদত্ত সমীকরণ:
5x-3y = 26................(1)
3x-5y=6....................(2)
25x - 15y = 130 [5 দ্বারা গুণ করে ]
9x - 15y = 18 [3 দ্বারা গুণ করে ]
[- করে] 16x = 112
x=7
x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই
5x - 3y = 26
বা, 5.7-3y = 26
বা, 35 - 3y = 26
বা, -3y = -9
বা, y = 3
সুতরাং x = 7, y = 3 (Ans.)
৩০। ক) কোন বৃত্তের ব্যাস ৮ ইঞ্চি হলে বৃত্তটির ক্ষেত্রফল কত, যেখানে π এর মান ৩.১৪
সমাধান:
বৃত্তটির ব্যাস, 2r = ৮ ইঞ্চি
বৃত্তটির ব্যাসার্ধ r = মি= ৮/২ ইঞ্চি = ৪ ইঞ্চি
বৃত্তাকার বাগানটির ক্ষেত্রফল = πr² = 3.14 × (4)² বর্গইঞ্চি
= 50.24 বর্গ ইঞ্চি (প্রায়)
উত্তর: 50.24 বর্গ ইঞ্চি (প্রায়)
খ) একটি সমকোণী ত্রিভুজের অপর দুইকোণের সমষ্টি কত?
উত্তর: ৯০°
সাধারণ জ্ঞান
৩১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) ফরাসী বিপ্লবের জনক কে?
উত্তর: জ্যাঁ জ্যাক রুশো
খ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে 'বীরউত্তম' উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: ৬৮ জন
গ) 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা সংবিধানের কত অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?
উত্তর: ৭ (১)
ঘ) বাংলাদেশের সাথে যে যে দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তা লিখুন ৷
উত্তর: ভারত ও মিয়ানমার
ঙ) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল
চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যাকত?
উত্তর: ৫
ছ) ভেনিজুয়েলার রাজধানীর নাম লিখুন ।
উত্তর: কারাকাস
জ) BREXIT কী?
উত্তর: ব্রেক্সিট (Brexit) হলো ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া।
ঝ) চীনের কোন শহরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশী মানুষ আক্রান্ত হয়?
উত্তর: উহান
ঞ) ফেসবুক প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মার্ক জাকারবার্গ
ট) ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তর: Executive Committee of the National Economic Council
ঠ) হোয়াইট হাউজ কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম।
ড) Gen Z কী?
উত্তর: Gen Z বা জেনারেশন জেড (Generation Z. ) বলতে সাধারণত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্যকে বোঝানো হয়।
ঢ) কৃত্তিম বুদ্ধিমত্তার জনক কে?
উত্তর: অ্যালান টুরিং
ণ) কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তর: ইউরেনাস কে
ত) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬/২৪ মে ১৮৯৯
ঘ) বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
উত্তর: বানিয়াচং
দ) দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোন জেলায় উদ্বোধন করা হয়?
উত্তর: নারায়ণগঞ্জ
ধ) সাংবিধানিকভাবে ১ম তত্ত্বাবধায়ক সরকার কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৯৬ সালে
ন) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: কাঠমান্ডু, নেপাল


0 Comments