বিভাগীয় নির্বাচনী বোর্ড, চট্টগ্রাম
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ৯০ মিনিট
পরীক্ষার তারিখ: ০৬.০৩.২০২৬
পূর্ণমান: ১০০
বিভাগীয় নির্বাচনী বোর্ড, চট্টগ্রামে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান সম্পর্কে Job Solution BD তে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। অনেক প্রার্থী পরীক্ষার পর সঠিক উত্তর জানতে এবং নিজের প্রস্তুতি যাচাই করতে প্রশ্নের সমাধান খুঁজে থাকেন। তাই এখানে সহজভাবে নির্বাচন অফিসে নিয়োগ প্রশ্ন সমাধান প্রদান করা হয়েছে। এছাড়া যারা সম্পূর্ণ সমাধান একসাথে দেখতে চান তাদের জন্য Dsb chattogram office assistant exam 2026 solution pdf আকারেও দেওয়া হবে। আগ্রহীরা খুব সহজেই Dsb chattogram office assistant exam 2026 solution pdf download করে সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারবেন। এই সমাধানটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাকরি প্রত্যাশীরা পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য এবং চাকরির পরীক্ষা সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির জন্য প্রশ্ন সমাধানটি দেখুন।
১. শব্দগুলোর শুদ্ধরূপ লিখুনঃ
ক. ইতিমধ্যে- ইতোমধ্যে ।
খ. উপরোক্ত- উপর্যুক্ত ।
গ. অদ্যবধি- অদ্যাবধি ।
ঘ. আবশ্যকীয়- আবশ্যক।
ঙ. দারিদ্রতা- দরিদ্রতা / দারিদ্র্য।
চ. শ্রদ্ধাঞ্জলী- শ্রদ্ধাঞ্জলি ।
২. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক. উল্লাস = উৎ+লাস।
খ. স্বাধীন = স্ব+অধীন ।
গ. তিরোধান = তিরঃ+ধান।
ঘ. তপোবন = তপঃ+বন।
ঙ. নীরস = নিঃ+রস।
৩. রচয়িতার নাম লিখুন:
ক. জোছনা ও জননীর গল্প- হুমায়ূন আহমেদ।
খ. শবনম- সৈয়দ মুজতবা আলী ।
গ. পল্লীসমাজ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
ঘ. গাভী বৃত্তান্ত- আহমদ ছফা ।
ঙ. সোজন বাদিয়ার ঘাট- জসীমউদ্দীন।
চ. রক্তাক্ত প্রান্তর- মুনীর চৌধুরী।
৪. এক কথায় প্রকাশ করুন:
ক. রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ- গোধূলি।
খ. যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব।
গ. জয়সূচক উৎসব- জয়ন্তী।
ঘ. একই সময়ে বর্তমান- সমসাময়িক।
ঙ. যা অধ্যয়ন করা হয়েছে- অধীত।
৫. ভাব-সম্প্রসারণ করুন:
কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক
পূণ্য তাদের চরণ পরশে ধন্য এ নরলোক ।
৬. বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
ক. অকাল বোধন (অসময়ে আবির্ভাব): তোমার অকাল বোধনে আমি খুশি হতে পারিনি।
খ. ঝাঁকের কই (একই দলের লোক): একটাকে ধরলে বাকিগুলোকে ধরা যাবে, ওরা সবাই ঝাঁকের কৈ।
গ. শরতের শিশির (সুসময়ের বন্ধু): টাকা-পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না ।
ঘ. আটকপালে (হতভাগ্য) : আট কপালে মেয়েটা বিয়ের পরদিনই বিধবা হলো ।
৭. Use appropriate prepositions :
ক. He died ... over eating.
উ. from
খ. He is ... an honest and a sincere man.
উ. both
গ. Renu has been sleeping ... morning.
উ. since
ঘ. Your conduct admits ... no excuse.
উ. of
ঙ. I have no prejudice ... any religion.
উ. against
৮. Write a paragraph on any one of the following topics:
ক. Work Ethics
খ. Artificial Intelligence
৯. Change the sentences according to directions:
ক. A terrorist is hated by all. (Active)
উ. All hate a terrorist.
খ. Only Allah can stop it. (Negative)
উ. None but Allah can stop it.
গ. He annoyed me. (Passive)
উ. I was annoyed with him.
ঘ. I accepted the invitation and visited the wedding. (Simple )
উ. Accepting the invitation, I visited the wedding.
ঙ. In spite of his having riches, he leads a poor life. (Complex)
উ. Though he has riches, he leads a poor life.
১০. Change the following Numbers (Singular to Plural):
ক. Loaf - Loaves
খ. Tooth- Teeth
গ. Thief - Thieves
ঘ. Hero Heroes
ঙ. Mosquito- Mosquitoes
১১. Write the meaning of the following words & make sentences with them :
ক. Look forward to (সাগ্রহে প্রতীক্ষা করা): They look forward to your help.
খ. On and off (অবকাশকালে): I have had toothache on and off for a couple of months.
গ. Turn down (অগ্রাহ্য করা): He turned down our proposal.
ঘ. Open secret (গোপন হলেও সকলের জানা): Their love affair was an open secret.
ঙ. Come round (আরোগ্য লাভ করা): The patient will come round soon.
১২. একজন দোকানী একই মূল্যে দুইটি জামা বিক্রয় করেন। একটি জামায় তিনি ১০% লাভ করেন এবং অন্যদিতে ১০% লোকসান করেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত?
সমাধান: মনে করি,
প্রতিটি জামার ক্রয়মূল্য = টাকা
∴ ২টি জামার ক্রয়মূল্য = টাকা
১ম জামাতে ১০% লাভ হলে,
ক্রয়মূল্য = টাকা
আবার,
২য় জামাতে ১০% ক্ষতি হলে,
ক্রয়মূল্য = টাকা
∴ মোট ক্রয়মূল্য
টাকা
∴ ক্ষতি
∴ শতকরা ক্ষতি
১৩. ৪০ কিলোগ্রাম দ্রবণে পানি ও চিনির অনুপাত ৮ : ১। ঐ দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত ৮০ : ১৯ হবে?
সমাধান:
মনেকরি, পানির পরিমাণ = ৮x
চিনির পরিমাণ = x
প্রশ্নমতে, ৮x + x = ৪০
→ ৯x = ৪০
=> ⇒ x= ৪০/৯
.: পানির পরিমাণ ৪০ × ৮ কিলোগ্রাম = ৩২০ কিলোগ্রাম
৯ ৯
এবং চিনির ৪০/৯ কিলোগ্রাম
মনেকরি, মিশ্রণে y কিলোগ্রাম চিনি মেশালে পানি : চিনি ৮০ : ১৯ হবে।
প্রশ্নমতে,
৩২০ : ৪০ + y = ৮০ : ১৯
৯ ৯
=> ৩২০ : ৪০ + ৯y = ৮০ : ১৯
৯ ৯
=> ৩২০ : ৪০ + ৯y = ৮০ : ১৯
⇒ ৩২০ = ৮০
৪০ + y ১৯
⇒ ৪ = ১
৪০ + y ১৯
=> ৪০ + y = ১৯
⇒ y = ৭৬ - ৪০
⇒ y = ৩৬ কিলোগ্রাম
১৪. হলে এর মান কত?
সমাধান:
বা,
বা,
বা, 2x² + 2x - 7x - 3 = 0
বা, 2x² - 5x - 3 = 0
বা, 2x² - 6x + x - 3 = 0
বা, 2x(x - 3) +1(x - 3) = 0
বা, (x - 3)(2x +1) = 0
:. x - 3 = 0 অথবা 2x + 1 = 0
বা, x = 3. বা, 2x = -1
বা, x = - 1/2
সুতরাং x = 3, - 1/2
১৫. একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমের মূল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৫ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
সমাধান:
মনেকরি, ১টি কলমের মূল্য = x টাকা
এবং ১টি বইয়ের = y
প্রশ্নমতে, x + y = ৯৫ ..... (i)
এবং x + ১৫ = ২(y - ১৪)
⇒ x + ১৫ = ২y - ২৮
⇒ x - ২y = -২৮ - ১৫
⇒x - y = - ৪৩
⇒ x - y = - ৪৩ ............. (ii)
(i) + (ii) =>
x + y = ৯৫
x - y = - ৪৩
২x = ৫২
⇒ x = ২৬
(i) নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
২৬ + y = ৯৫
⇒ y = ৯৫ - ২৬
⇒ y = ৬৯
সুতরাং বইটির মূল্য ৬৯ টাকা।
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
সমাধান:
আয়তাকার ঘরের বিস্তার x মিটার হলে দৈর্ঘ্য ২x মিটার।
ক্ষেত্রফল = (২x × x) বর্গমিটার = ২x² বর্গ মিটার
পরিসীমা = ২(২x + x) = ৬x মিটার
শর্তমতে, ২x² = ৫১২
বা, x² = ২৫৬
x = ১৬
নির্ণেয় পরিসীমা = (৬ × ১৬) = ৯৬ মিটার ।
১৭. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম কী?
উ. মান্দারিন (চাইনিজ)
খ. Calligraphy কী?
উ. হস্তলিপি বিদ্যা
গ. বিখ্যাত গোয়ার্নিকা চিত্রকর্মের শিল্পী কে?
উ. পাবলো পিকাসো
ঘ. কে প্রথম সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন?
উ. এডমন্ড বার্ক
ঙ. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উ. ব্রিটেন
চ. এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি?
উ. ৪৪টি
ছ. বিশ্বব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উ. ১৯৪৪
জ. TIN এর পূর্ণরূপ কী?
উ. Taxpayer Identification Number
ঝ. বাংলাদেশের প্রথম ও একমাত্র ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' কোথায় অবস্থিত?
উ. আগ্রাবাদ, চট্টগ্রাম
ঞ. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
উ. ২৫ ভাগ
ট. ‘বন্য গোলাপ’ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়?
উ. রাতারগুল জলাবন
ঠ. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উ. ৮ বর্গকিলোমিটার
ড. বাংলাদেশের প্রথম সংগীত মহাবিদ্যালয় কোথায় অবস্থিত?
উ. আগারগাঁও, ঢাকা
ঢ. উনিশ শতকে সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে?
উ. ফকির লালন শাহ
ণ. কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন?
উ. ভবদেব পাল
১৮.পূর্ণরূপ লিখুনঃ
ক. LAN- Local Area Network
খ. OCR- Optical Character Recognition
গ. PIN - Personal Identification Number
ঘ. HTTP- Hypertext Transfer Protocol
১৯. নিম্নোক্ত সমস্যাসমূহের সমাধান লিখুন:
ক. কম্পিউটার ঘনঘন হ্যাং করে বা রিবুট/রিস্টার্ট হয়ে যায়।
উ. কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিস্টার্ট হওয়ার মূল কারণ হলো
অতিরিক্ত গরম হওয়া, র্যাম বা হার্ড ডিস্কে সমস্যা, ড্রাইভের ত্রুটি অথবা ভাইরাস। সমাধান হিসেবে কম্পিউটার পরিষ্কার করে সিপিইউ ফ্যান চেক, অস্থায়ী ফাইল ডিলিট, উইন্ডোজ আপডেট এবং ম্যালওয়্যার স্ক্যান করতে হবে।
খ. মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না।
উ. মাউস কাজ না করলে বা ডিটেক্ট না হলে প্রথমে USB পোর্ট পরিবর্তন করতে হবে, ক্যাবল (তার) ঠিক আছে কি না দেখতে হবে, অথবা ওয়্যারলেস হলে ব্যাটারি পরিবর্তন করতে হবে। ডিভাইস ম্যানেজার থেকে মাউস ড্রাইভার আপডেট বা রিইনস্টল করা, কম্পিউটার রিস্টার্ট দেওয়া এবং পিসি থেকে মাউসটি খুলে অন্য পোর্টে লাগিয়ে পুনরায় চেক করলে সাধারণত এই সমস্যার সমাধান হয়ে যায়।
২০. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক. সফটওয়্যার কোডে ত্রুটি খুজে বের করার প্রক্রিয়াকে কী বলা হয়?
উ. ডিবাগিং
খ. ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়?
উ. ব্যান্ডউইথ
গ. Ctrl+H শর্ট কমান্ড এর কাজ কী?
উ. রিপ্লেস
ঘ. ৪টি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
উ. উইন্ডোজ, ম্যাকও এস, লিনাক্স ও ইউনিক্স।


0 Comments