বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
পদের নাম:অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ: ১৮.০৪.২৬
সময়: ১ ঘণ্টা ৩০মিনিট
পূর্ণমান: ৯০
বাংলা
১। ভাব-সম্প্রসারণ করুন:
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে।
উত্তর:
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
মুলভাব: অন্যায়কারী এবং অন্যায়কে প্রশ্রয়দানকারী উভয়েই সমান অপরাধী ও ঘৃণার পাত্র।
সম্প্রসারিত ভাব: ন্যায়বোধ মানব চরিত্রের একটি পবিত্র বৈশিষ্ট্য। মানুষের মধ্যে যে বিবেক রয়েছে তাই মানুষকে অন্যায় থেকে রক্ষা করে এবং ন্যায়ের পথে পরিচালিত করে। জগতে ন্যায়-অন্যায় দুটি প্রবৃত্তিই বিদ্যমান। অন্যায়কে প্রশ্রয় দিলে তা দিন দিন বেড়ে গিয়ে সামাজিক শৃঙ্খলা ও রাষ্ট্রীয় পবিত্রতাকে বিনষ্ট করে। তাই অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। আবার অনেক মানুষ আছে তারা সরাসরি অন্যায় করে না, কিন্তু পেছনে থেকে অন্যায়কারীকে সহায়তা করে বা অন্যায় করতে উৎসাহিত করে। আইনের আওতায় এরাও কখনো কখনো অপরাধী হিসেব গণ্য হয়। সক্ষমাশীলতা কেটি মহৎগুণ । কিন্তু অতিরিক্ত ক্ষমাশীলতা সমাজে অন্যায়কে নির্মূল না করে বরং তাকে আরো বাড়িয়ে দেয়। অন্যায়কারী যদি অনবরত ক্ষমা পেতে থাকে তবে তার অপরাধ প্রবণতা দিন দিন আরো দুর্বার ও প্রবল হয়ে ওঠবে। তাই অন্যায়কারীকে অবাধে ক্ষমা করা উচিত নয়। অন্যায় সহ্যকারী অপরাধীর সঙ্গে কোনো বিরোধে না যেয়ে আপাতত নির্ঝঞ্জাট থাকলেও একদিন না একদিন তা বুমেরাং হয়ে অন্যায় প্রশ্রয়দানকারীকে আহত করবেই । তাই কখনোই অন্যায়কে প্রশ্রয় দেওয়া উচিত নয়।
মন্তব্য: অন্যায়কারী বিভিন্ন অপকর্মের মাধ্যমে যেমন সামাজিক শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করে তেমনি অন্যায়র ক্ষমাকারীও পরোক্ষভাবে সমাজের ক্ষতি করে থাকে। তাই বিধাতার বিচারে অন্যায়কারী ও অন্যায়ের ক্ষমাকারীকেও তৃণের মতো ভস্মীভূত
হতে হবে।
০২। শুদ্ধ করে লিখুন:
ক) কারো দৈন্যতা নিয়ে উপহাস কোরো না ।
শুদ্ধ রূপ: কারো দীনতা/দৈন্য নিয়ে উপহাস কোরো না।
(খ) আমি অহর্নিশি সে কথাই ভাবছি।
শুদ্ধ রূপ: আমি অহর্নিশ সে কথাই ভাবছি।
(গ) তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন ৷
শুদ্ধ রূপ: তিনি সপরিবারে ঢাকায় থাকেন ।
(ঘ) তিনি মোকাদ্দমায় সাক্ষী দেবেন ।
শুদ্ধ রূপ: তিনি মোকাদ্দমায় সাক্ষ্য দেবেন ।
(ঙ) ছেলেটি ভয়ানক মেধাবী ।
শুদ্ধ রূপ: ছেলেটি অত্যন্ত মেধাবী।
৩। বাংলায় অনুবাদ করুন:
Trees are our friends. It helps us in many ways. It makes our environment beautiful. Trees are our valuable assets. So, the government has emphasized on planting trees.
অনুবাদ: গাছ আমাদের বন্ধু। এটি আমাদের নানাভাবে সাহায্য করে। এটি আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। তাই সরকার বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছে।
৪। পারিভাষিক শব্দ লিখুন:
(ক) Affidavit: হলফনামা ।
C Amendment: সংশোধনী।
(গ) Archaeology: প্রত্নতত্ত্ব। (ঘ) Beverage: পানীয় ।
(ঙ) Climate: জলবায়ু।
English
৫. Write a paragraph on: Discipline
Discipline
Discipline is one of the most essential virtues in human life, as it lays the foundation for success, character, and social harmony. It refers to the ability to control one's thoughts, emotions, and actions in accordance with rules, principles, and moral values. A disciplined person lives in an organized and systematic way, making proper use of time and resources. Such a person develops positive habits like punctuality, honesty, obedience, and dedication to duty. Discipline is particularly important in student life, where it helps learners focus on their studies, follow a routine, and respect teachers and elders. It enables students to complete their tasks on time and achieve academic excellence. Moreover, discipline plays a crucial role in maintaining peace and order in society. When individuals follow laws and respect social norms, a stable and harmonious environment is created. In contrast, a lack of discipline leads to chaos, inefficiency, and failure in both personal and social life. Discipline also strengthens willpower and self-control, helping individuals individuals overcome laziness, distractions, and temptations. It encourages perseverance and determination, which are necessary to achieve long-term goals. Importantly, discipline is not about strict control or punishment; rather, it is a positive force that guides individuals toward self- improvement and responsibility. It helps a person build confidence, earn respect, and lead a balanced life. In conclusion, discipline is the key to success and happiness, and every individual should cultivate this quality from an early age to become a responsible and successful member of society.
৬. Complete the passage by fill in the blanks with appropriate words from the box:
to, from, the, a, moral, excercise
Self-control is (a)........... root of all virtues. Let (b)...... man give rein (c)....... his impulses and passions and (d)........that moment he yields up his (e) ____ freedom.
Ans: (a) the (b) a (c) to (d) from (e) moral
৭. Translate into English:
(ক) প্রতিদিন তাকে ব্যায়াম করতে হয়।
Ans: He has to exercise every day.
(খ) তোমার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত।
Ans: You should look after your old parents.
(গ) তিনি বিস্মিত না হয়ে পারলেন না।
Ans: He could not but be astonished.
(ঘ) তোমার বাস্তববাদী হওয়া উচিত।
Ans: You should be realistic.
(ঙ) আমি সাঁতার কাটতে জানি ।
Ans: I know how to swim.
৮. Answer the following questions:
(ক) The stormy night was not peaceful. (Affirmative)
Ans: The stormy night was restless.
(খ) I felt a bit scared. (Future tense)
Ans: I will feel a bit scared.
(গ) I could not go outside. ( Affirmative)
Ans: I was unable to go outside.
(ঘ) Everyone appreciates his talent. (Interrogative)
Ans: Who does not appreciate his talent?
(ঙ) The environment protects all living beings. (Passive)
Ans: All living beings are protected by the environment.
গনিত
০৯। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
(ক) মোটামুটি এক হাজার লিচু থাকার কথা। এমন এক ঝুড়ি লিচু ৮০ জন বালকের মধ্যে ভাগ করতে গিয়ে দেখা গেল যে ৩০টি লিচু উদ্বৃত্ত থাকে। কিন্তু বালকের সংখ্যা ৯০ হলে লিচুগুলো সমানভাবে ভাগ করা যেত। কতটি লিচু ছিল?
সমাধান:
ধরি, লিচু ছিল xটি।
প্রথম শর্তানুসারে, ৮০ জন বালকের মধ্যে ভাগ করলে ৩০টি লিচু অবশিষ্ট থাকে। অর্থাৎ, (x – ৩০) সংখ্যাটি ৮০ দ্বারা বিভাজ্য।
এখানে প্রত্যেকে লিচু পায় = (x – ৩০) / ৮০ টি।
দ্বিতীয় শর্তানুসারে, বালকের সংখ্যা ৯০ হলে লিচুগুলো সমানভাবে ভাগ করা যেত।
অর্থাৎ, প্রত্যেকে লিচু পায় = x / ৯০ টি।
প্রশ্নমতে,
(x – ৩০) = x
৮০ ৯০
বা, ৯০ (x – ৩০) = ৮০x
বা, ৯০x - ২৭০০ = ৮০x
বা, ৯০x – ৮০x = ২৭০০
বা, ১০x = ২৭০০
বা, x = ২৭০০ / ১০
x = ২৭০
উত্তর: ২৭০টি
বা, ৯০x − ২৭০০ = ৮০x
বা, ৯০x − ৮০x = ২৭০০
বা, ১০x = ২৭০০
বা, x = ২৭০০/১০
∴ x = ২৭০
উত্তর: ২৭০টি।
(খ) (2a − 1)², (4a² − 1) এবং (2a² + a − 1) এর গ.সা.গু কত?
সমাধান:
১ম রাশি = (2a − 1)²
= (2a − 1)(2a − 1)
২য় রাশি = 4a² − 1
= (2a)² − (1)²
= (2a + 1)(2a − 1)
৩য় রাশি = 2a² + a − 1
= 2a² + 2a − a − 1
= 2a(a + 1) − 1(a + 1)
= (a + 1)(2a − 1)
গ.সা.গু = 2a − 1
উত্তর: 2a − 1
(গ) পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৬, ৮, ১০ ও ১৪ দ্বারা বিভাজ্য হবে?
সমাধান:
৬, ৮, ১০ ও ১৪ এর ল.সা.গু = ৮৪০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
৮৪০)৯৯৯৯৯(১১৯
৮৪০
———
১৫৯৯
৮৪০
———
৭৫৯৯
৭৫৬০
———
৩৯
ক্ষুদ্রতম সংখ্যা = ৮৪০ − ৩৯ = ৮০১
উত্তর: ৮০১
(ঘ) একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের মুনাফা এবং ৫০০ টাকার ৫ বছরের মুনাফা একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক মুনাফার হার কত?
সমাধান:
আসল = ৩০০ × ৪ = ১২০০ টাকার এক বছরের সুদ
আসল = ৫০০ × ৫ = ২৫০০ টাকার এক বছরের সুদ
৩৭০০ টাকার এক বছরের সুদ = ১৪৮
৩৭০০ টাকার সুদ = ১৪৮ টাকা
১ টাকার সুদ = ১৪৮/৩৭০০ টাকা
১০০ টাকার সুদ = ১৪৮ × ১০০ / ৩৭০০ = ৪%
সাধারণ জ্ঞান
১০। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
(ক) হরমুজ প্রণালী কোন কোন উপসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।
(খ) জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলোর নাম লিখুন ।
উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন
(গ) জেনেভা কনভেনশন কী?
উত্তর: জেনেভা কনভেনশন হলো যুদ্ধক্ষেত্রে যুদ্ধবন্দি, আহত ব্যক্তি এবং বেসামরিক নাগরিকদের মানবিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত কতগুলো আর্জাতিক চুক্তির সমষ্টি ।
(ঘ) পৃথিবীর গভীরতম স্থানের নাম কী এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: পৃথিবীর গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ বা চ্যালেঞ্জার ডিপ। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
(ঙ) সমুদ্রবন্দর নেই এমন দুটি দেশের নাম লিখুন ।
উত্তর: নেপাল ও ভুটান ।
(চ) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে এবং ভবনটি কবে উদ্বোধন করা হয়?
উত্তর: জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। ভবনটি ১৯৮২ সালের ২৮ জানুয়ারি উদ্বোধন করা হয়।
(ছ) কানাডার ফেডারেল উপনির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী রাজনীতিক এর নাম লিখুন।
উত্তর: প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী রাজনীতিকের নাম ডলি বেগম।
(জ) BRRI এর পূর্ণরূপ কী ও এটি কোথায় অবস্থিত?
উত্তর: BRRI এর পূর্ণরূপ হলো Bangladesh Rice Research Institute। এটি গাজীপুরের জয়দেবপুরে জেলায় অবস্থিত।
(ঝ) কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায় এবং এটি কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর: কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে। এটি বাংলাদেশের রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে।
(ঞ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান কোথায় এবং তিনি কোন বাহিনীর সদস্য ছিলেন?
উত্তর: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোর্দ খালিশপুর গ্রামে। তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন।


0 Comments