কৃষি মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

কৃষি মন্ত্রণালয় 
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
তারিখ: ০৪.০৪.২৬ 
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ৯০ 
কৃষি মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

বাংলা 
০১। কোন কবি সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন? 
উত্তর: কাহ্নপা । 
০২। 'ঝরাপালক' কাব্যগ্রন্থটি কার লেখা? 
উত্তর: জীবনানন্দ দাশ 
০৩। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? 
উত্তর: মিথিলার রাজসভার কবি। 
০৪। 'প্রসন্ন পাষাণ' উপন্যাসটি কার? 
উত্তর: রশীদ করিম । 
০৫। শূন্যপুরাণ কোন ধরণের রচনা? 
উত্তর: ধর্মীয় তত্ত্বের গ্রন্থ 
০৬। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? 
উত্তর: লেখ্য । 
০৭। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? 
উত্তর: ফলা। 

০৮। সন্ধি বিচ্ছেদ করুন : 
ক) উন্নীত = উৎ + নীত খ) জনৈক = জন = + এক গ) অন্তর্ধান = অন্তঃ + ধান 

০৯। কারক ও বিভক্তি নির্ণয় করুন: 
ক) কী করি আজ ভেবে না পাই = অধিকরণে শূন্য । 
খ) ধান থেকে চাউল হয় = অপাদানে ৭মী । 
গ) কেঁদে মরি আখিজলে = করণে ৭মী । 

১০। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: 
ক) বৌভাত = বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে → মধ্যপদলোপী বহুব্রীহি 
খ) ঢেঁকিছাঁটা = ঢেঁকি দ্বারা ছাঁটা → ৩য়া তৎপুরুষ 
গ) সবিনয় = বিনয়ের সাথে বর্তমান → বহুব্রীহি 

১১। শব্দগুলোর বানান শুদ্ধ করে লিখুন: 
অশুদ্ধ                             শুদ্ধ 
অমাবষ্যা                        অমাবস্যা 
দূরিভূত                          দূরীভূত 
অলস্য                           আলস্য, অলসতা 

১২। এক কথায় প্রকাশ করুন:
ক) যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর। 
খ) যিনি সর্বত্র গমন করেন = সর্বগ। 
গ) যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব। 

১৩। বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন: 
ক) গুড়ে বালি (আশায় নৈরাশ্য) : ভেবেছিলাম এবার প্রমোশনটা হয়েই যাবে, কিন্তু শেষ মুহূর্তে নতুন বসের আগমনে আমার সব আশায় গুড়ে বালি পড়ল । 
খ) ভূশন্ডির কাক (দীর্ঘজীবী) : আমাদের গ্রামের কাসেম দাদু এক সত্যিকারের ভূশন্ডির কাক; একশ বছর বয়সেও তাঁর স্মৃতিশক্তি ও স্বাস্থ্য দেখার মতো । 
গ) খেউড় গাওয়া (গালাগালি) : নিজের দোষ ঢাকতে গিয়ে প্রকাশ্য সভায় এমনভাবে খেউড় গাওয়া তোমার মতো শিক্ষিত ছেলের উচিত হয়নি। 

English 
১৪। Write the meaning of the following words : 
a) Adverse = প্রতিকূল 
b) Apprhend = অনুধাবন করা 
c) Propagate = প্রচার করা 
d) Indomitable = অদম্য 
e) Zenith = শীর্ষবিন্দু 

১৫। Make sentence with the following phrases:
a) A sitting duck (সহজ লক্ষ্য বস্তু) : The soldier was a sitting duck in the open field. 
b) In black and white ( লিখিতভাবে) : I want the agreement in black and white. 
c) Open secret (যে গোপন সর্বজন বিদিত) : Their friendship is an open secret in the class. 
d) Pros and cons ( খুঁটিনাটি / সুবিধা-অসুবিধা) : We must check the pros and cons of this plan. 
e) Give a hand (কাউকে সাহায্য করা): Can you give me a hand with this heavy bag? 

১৬। Translate the following sentences : 
ক) তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? 
→ Have you ever been to Cox's Bazar ?
খ) চোরটি হাতেনাতে ধরা পড়ল । 
→The thief was caught red-handed. 
গ) আমি তাকে কাঁদতে দেখলাম ৷ 
→ I saw him crying 
ঘ) ধুমপান স্বাস্থ্যের জন্য তিকর। 
Smoking is harmful for health 
ঙ) বাংলাদেশ ষড়ঋতুর দেশ। 
Bangladesh is a land of six seasons 

১৭. Write the correct preposition: 
a) He divided the money....... the two children. 
Ans:between 
b) Your opinion is identical.... mine. 
Ans:with 
c) He accused the man...... stealing. 
Ans: of 
d) Have you ever been..... Dhaka. 
Ans:to 
e) I have no pen to write...... 
Ans: with 

১৮. Write the appropriate article: 
a) I have to go to.......... bank now. 
Ans: the 
b) I have lost........ umbrella which you had given me. 
Ans: the 
c) I have enrolled at........... European University. 
Ans: a 
d) He is holding..... honorary post. 
Ans:an 
e) This is...... useful book for research 
Ans:a 

গনিত 
১৯। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০, এর গ.সা.গু. ১৩, সংখ্যা দুটির ল.সা.গু. কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু. × তাদের গ.সা.গু. 


.:. নির্ণেয় ল.সা.গু. = সংখ্যা দুটির গুণফল /  তাদের গ.সা.গু. 
        = ৩৩৮০ /  ১৩ = ২৬০ 
অর্থাৎ সংখ্যা দুটির ল.সা.গু. = ২৬০ (উত্তর) 

২১। x = − 1 হলে, x³ + 2x² - 1 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, x = - 1 
প্রদত্ত রাশিটি হলো: x³ + 2x² - 1
এখন, x এর মান বসিয়ে পাই : (−1)³ + 2(-1)² – 1 
=-1+2(1) -1 
=-1+2-1 
= 0 
(Ans) 

২০। ২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে, দাম কত ছিল? কলমটির প্রকৃত দাম ৷ 

সমাধান 
২০% ছাড়ে কলমের দাম = ১০০ – ২০ = ৮০ টাকা 
কলমের দাম ৮০ টাকা হলে প্রকৃত দাম ১০০ টাকা 
কলমের দাম  ১ টাকা হলে প্রকৃত দাম ১০০ টাকা 
                                                            ৮০
কলমের দাম ১৪৪ টাকা হলে প্রকৃত দাম ১০০ × ১৪৪ টাকা 
                                                                   ৮০
                                                              = ১৮০ টাকা 
উত্তর: ১৮০ টাকা 

২২। দুটি সংখ্যার পার্থক্য ৪, ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুনের সমান। বড় সংখ্যাটির মান কত? 

সমাধান 
ধরি, 
ছোট সংখ্যাটি = x
যেহেতু সংখ্যা দুটির পার্থক্য ৪, তাই বড় সংখ্যাটি = x + 4 প্রশ্নমতে, 
ছোট সংখ্যাটির বর্গ (x² ) বড় সংখ্যাটির দ্বিগুণের 2(x+4)) সমান । 
x² = 2 (x + 4) 
বা, x²  = 2x + 8 
বা, x² - 2x - 8 = 0 
বা, x²  - 4x + 2x - 8 = 0 
বা, x(x - 4 ) + 2 ( x - 4 ) = 0 
বা, (x - 4 ) ( x + 2) = 0 
অতএব, x - 4 = 0 অথবা x + 2 = 0 
সুতরাং, x = 4 অথবা x = -2 (যা গ্রহণযোগ্য নয়) 
সুতরাং বড় সংখ্যাটি হবে = x + 4
  = 4 + 4
   = 8 
উত্তর: 8 
 
সাধারণ জ্ঞান 
২৩। স্থূলকোণী ত্রিভুজে কয়টি সূক্ষকোণ থাকে? 
উত্তর: ২টি 
২৪। অধিক ডিম উৎপাদনের জন্য হাঁসের জনপ্রিয় জাতের নাম কী? 
উত্তর: খাকি ক্যাম্পবেল । 
২৫। বাংলাদেশের কোন জেলা কয়লা সমৃদ্ধ? 
উত্তর: দিনাজপুর 
২৬। বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা পায় কত সালে? 
উত্তর: ২০০০ সালে 
২৭। NILG এর পূর্ণরূপ কী? 
উত্তর: National Institute of Local Government 
২৮। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? 
উত্তর: পদ্মা 
২৯। ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার কে লাভ করেন? 
উত্তর: মারিয়া কোরিনা মাচাদো 
৩০ । মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? 
উত্তর: লিচেনস্টাইন 
৩১। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? 
উত্তর: মেসোপটেমিয়া সভ্যতা 
৩২। বসফরাস প্রণালী কোন দেশে? 
উত্তর: তুরস্ক 
৩৩। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? 
উত্তর: এশিয়া ও আফ্রিকা মহাদেশকে।

Post a Comment

0 Comments