বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন
পদের নাম: বেঞ্চ সহকারী
পরীক্ষার তারিখ: ২২.০৫.২৬
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
পূর্ণমান: ৯০
বাংলা
০১। ভাব সম্প্রসারণ করুন (যে-কোনো একটি):
ভাব-সম্প্রসারণ:
ক) যে সহে সে রহে।
এ সংসারে দুঃসময়ে যে ধৈর্য ধরে, ইতিবাচক মনোভাব নিয়ে সুসময়ের অপেক্ষা করে, সে কখনো পরাজিত হয় না। ধৈর্যশীলরাই জীবন-যুদ্ধে জয়ী হয়।
পৃথিবীতে জীবন একদিকে যেমন পরম উপভোগ্য, অন্যদিকে পরাজয়, লাঞ্ছনা, হতাশা ও দুর্ভাগ্যের কষাঘাতে জর্জরিত। রোগ-শোক ও অভাব-অভিযোগ সংসারের নিত্যদিনের চিত্র। তাই পীড়িত মানুষ যন্ত্রণায় অস্থিরবোধ করে, আঘাতে-অপমানে জর্জরিত হয়, পরাজয়ের গ্লানিতে নিমজ্জ হয়ে হতাশায় মুষড়ে পড়ে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। খারাপ সময়কে মোকাবেলা করতে হবে। জীবনে পরাজয় থাকে। সে পরাজয় মেনে নিয়ে পরবর্তী যুদ্ধজয়ের সংকল্পে ব্রতী হওয়াই বুদ্ধিমানের কাজ। এজন্য দরকার অটল ধৈর্য, স্থির সংকল্প এবং যথাযথ পরিকল্পনা। এমন কিছু আঘাত আছে, যার বিপরীতে প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরলেই ভালো ফল পাওয়া যায়। কারণ, সময় সবচেয়ে বড়ো চিকিৎসক। নিজের করা ভুলেও সব পরিকল্পনা ভেঙে যেতে পারে, অযোগ্যতার দায়ে ভোগ করতে হতে পারে কঠিন দণ্ড। তখন ভেঙে না পড়ে ভুল থেকে শিক্ষা নিতে হবে। নতুন প্রতিশ্রুতি নিয়ে সবকিছু শুরু করতে হবে। তাহলেই মোচন করা সম্ভব হবে পূর্বের গ্লানি। বিপদে অসহায়ত্বকে বরণ করে হাত-পা গুটিয়ে থাকার মধ্যে নয়, তাকে মোকাবিলা করার মধ্যেই মানুষের সংগ্রামী সত্তার পরিচয়।
জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন, তাকে ধৈর্যের সঙ্গে ইতিবাচক দৃষ্টি দিয়ে মোকাবিলা করতে হয়। কারণ, জীবনে দুঃসময় না এলে লড়াই করা শেখা যায় না।
খ) ছোট কাজ বলে কোনো কাজ ছোট নয়।
ভাব-সম্প্রসারণ:
জগতের কোনো কাজই তুচ্ছ বা হেয় নয়। কাজের সার্থকতা তার আয়োজনে নয়, বরং তার উপযোগিতা এবং নিষ্ঠার মধ্যে নিহিত। ছোট ছোট কাজের মাধ্যমেই পৃথিবীতে বড় বড় অর্জনের ভিত রচিত হয়।
মানবসভ্যতা আজ যে চরম উৎকর্ষের শিখরে পৌঁছেছে, তা কোনো একক বড় কাজের ফল নয়। বরং অগণিত মানুষের ছোট ছোট কর্মপ্রচেষ্টার সমষ্টিই হলো আজকের এই পৃথিবী। আমরা অনেক সময় কাজের ধরন দেখে তাকে বড় বা ছোট হিসেবে বিচার করি। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রতিটি ছোট কাজের পেছনে থাকে সুগভীর প্রয়োজন। একটি বিশাল ইমারত দাঁড়িয়ে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইটের ওপর ভিত্তি করে। সাগরের অতল জলরাশি গড়ে ওঠে বিন্দু বিন্দু জলকণার মিলনে। ক্ষুদ্রকে অবজ্ঞা করলে বৃহৎ কখনো পূর্ণতা পায় না। কাজের সামাজিক মর্যাদা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু প্রয়োজনের বিচারে কোনো কাজই নগণ্য নয়। যে ব্যক্তি ছোট কাজকে অবহেলা করে, সে বড় কোনো দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করতে পারে না।
মহৎ ব্যক্তিরা কখনোই কাজকে ছোট করে দেখেননি; বরং তারা প্রতিটি ছোট কাজকে অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। প্রকৃতপক্ষে, কাজের চেয়ে বড় হলো মানুষের দৃষ্টিভঙ্গি ও একাগ্রতা। তুচ্ছ মনে করে কোনো কাজকে ফেলে রাখা বা অবহেলা করা উন্নতির পথে বড় বাধা। নিষ্ঠার সঙ্গে সম্পাদিত সামান্য কাজও দেশ ও দশের কল্যাণে আসতে পারে, যা একজন মানুষের ব্যক্তিত্বকে মহিমান্বিত করে।
কোনো কাজই ছোট নয়— এই মানসিকতা হৃদয়ে ধারণ করা উচিত। শ্রমের প্রতি শ্রদ্ধা এবং প্রতিটি কাজকে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার মাধ্যমে ব্যক্তি ও জাতীয় জীবনের প্রকৃত উন্নতি সম্ভব।
০২। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) ‘বিপুল তপস্যা’ বাগধারাটির অর্থ কী?
উত্তর: ভগু সাধ্য/কষ্টসাধ্য।
খ) ‘সূর্য’ শব্দের একটি সমার্থক এবং ‘অন্তগামী’ শব্দের একটি বিপরীতার্থক শব্দ লিখুন।
উত্তর: ‘সূর্য’ শব্দের সমার্থক – রবি; এবং ‘অন্তগামী’ শব্দের বিপরীতার্থক – উদীয়মান
গ) কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। – বাক্যটি শুদ্ধ করে লিখুন।
উত্তর: কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।
ঘ) সন্ধি বিচ্ছেদ করুন – তন্ময়, পর্যন্ত।
উত্তর:
তন্ময় = তৎ + ময়
পর্যন্ত = পরি + অন্ত
ঙ) বানান শুদ্ধ করে লিখুন – বিভিষিকা, অনূর্ধ্ব।
উত্তর: বিভীষিকা, অনূর্ধ্ব
০৩। বাংলায় অনুবাদ করুন:
Mob culture happens when people stop thinking for themselves and just follow a crowd. Inside a large group, individuals often feel hidden and think they will not get caught for doing wrong things. Because of this, a peaceful crowd can quickly become angry and destructive. People start following rumors instead of logic. Good manners and civic sense mean refusing to follow a crowd blindly. You must always listen to your own conscience, even when others around you are doing wrong. Leaving an angry crowd is a sign of true maturity.
বাংলা অনুবাদঃ
"মব কালচার" বা উচ্ছৃংখল জনতা সংস্কৃতি তখনই ঘটে যখন মানুষ নিজস্ব চিন্তা-শক্তির প্রয়োগ বন্ধ করে দেয় এবং কেবল অন্ধভাবে ভিড়কে অনুসরণ করতে শুরু করে। একটি বিশাল জনসমষ্টির মধ্যে ব্যক্তিরা প্রায়ই নিজেদের পরিচয় গোপন রয়েছে বলে মনে করে এবং ভাবে যে কোনো অন্যায় করলেও তারা ধরা পড়বে না। এই মানসিকতার কারণেই একটি শাড় জনতা মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত ও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। মানুষ তখন যুক্তির পরিবর্তে গুজবের বশবর্তী হয়ে পড়ে। শিষ্টাচার ও নাগরিক চেতনার মূল নির্যাস হলো জনতাকে অন্ধভাবে অনুসরণ করতে অস্বীকার করা। আপনার চারপাশের মানুষ ভুল পথে চললেও আপনাকে সর্বদা নিজের বিবেকের ডাক শুনতে হবে। একটি উত্তেজিত জনতাকে ত্যাগ করে বেরিয়ে আসাই হলো প্রকৃত পরিপক্বতার পরিচয়।"
০৪। নতুন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর প্রথম দিন কাজে যোগ দেওয়ার জন্য একটি আবেদনপত্র লিখুন।
২২ মে, ২০২৬
বরাবর, সচিব
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ঢাকা।
বিষয় : বেঞ্চ সহকারী পদে যোগদানপত্র দাখিল প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আপনার কার্যালয়ের গত ১০ মে, ২০২৬ তারিখের বিজিএস-১৫/২০২৬/১১০] নম্বর স্মারকে জারিকৃত নিয়োগপত্রের প্রেক্ষিতে আমাকে বেঞ্চ সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দের সাথে উক্ত নিয়োগপত্রটি গ্রহণ করেছি এবং এতে বর্ণিত সকল শর্তাবলীতে সম্মতি জ্ঞাপন করছি। সেই মর্মে, আমি আজ ২২ মে, ২০২৬ তারিখ পূর্বাহ্নে আপনার কার্যালয়ে বেঞ্চ সহকারী পদে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করছি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমার এই যোগদানপত্রটি সদয় গ্রহণপূর্বক উক্ত পদের কর্মভার গ্রহণ করার অনুমতি প্রদানে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক,
আনোয়ার হোসেন
রোল নম্বর: ১৫২০৪৫
বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর
বেঞ্চ সহকারী (নিয়োগপ্রাপ্ত)
স্থায়ী ঠিকানা: [গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা] মোবাইল নম্বর: [আপনার নম্বর]
সংযুক্তিসমূহ:
১. নিয়োগপত্রের ফটোকপি ।
২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
English
৫. Write a paragraph on: Life Without Internet.
Life Without Internet
Life without the internet would be very different from the modern world we know today. The internet has become an essential part of our daily life. We use it for communication, education, business, entertainment, banking, shopping, and many other purposes. Without the internet, people would face many difficulties in completing everyday tasks. Communication would become slower because people would have to depend on letters or telephone calls only. Students would suffer greatly as they could not attend online classes, search for information, or use digital learning resources. Offices and businesses would also face serious problems because many companies depend on email, online meetings, and cloud storage for their work. Social media platforms, online news, and streaming services would disappear from daily life, making entertainment more limited. However, life without the internet might also have some positive sides. People would spend more time with family and friends, read books, play outdoor games, and enjoy nature more deeply. Many people believe that the internet sometimes causes addiction and wastes valuable time. Without it, people might become more active and focused on real-life relationships. Nevertheless, it is impossible to deny the importance of the internet in today's world. It has made the world smaller by connecting people from different countries within seconds. In conclusion, although life without the internet might be peaceful in some ways, modern society cannot function properly without it because the internet has become one of the greatest inventions of human civilization.
Or The Power of Good Habits.
The Power of Good Habits
Good habits are one of the greatest powers that can completely change a person's life. A habit is an action that we do regularly, and when these actions are positive and useful, they are called good habits. Good habits help people become disciplined, honest, responsible, and successful. They influence our thoughts, behavior, and character. Some common good habits are waking up early, speaking the truth, maintaining cleanliness, respecting elders, reading books, exercising regularly, and completing work on time. Although these habits may seem small, they have a strong impact on our future life. A student who studies regularly and follows a proper routine usually achieves better results than others. Similarly, a person who practices healthy habits can enjoy good health and peace of mind. Good habits also save time, increase efficiency, and help people remain focused on their goals. They protect individuals from harmful activities such as laziness, dishonesty, and bad company. Moreover, people with good manners and positive attitudes are respected and appreciated by everyone. Developing good habits is not always easy because it requires patience, determination, self-control, and regular practice. Parents and teachers play an important role in helping children develop good habits from an early age. Society also benefits from people who practice honesty, discipline, and kindness. In fact, the success of a nation largely depends on the habits and character of its citizens. Therefore, everyone should try to develop good habits and avoid bad ones. In conclusion, good habits lead people toward success, happiness, peace, and a meaningful life.
৬. Answer the following questions:
a) Rewrite the sentence in Past Perfect
Tense: 'They finish the work.
Ans: They had finished the work.
b) Turn into negative without changing meaning: 'Everyone loves honesty.'
Ans: There is no one but loves honesty.
c) Correct the error: 'She is more taller than her elder sister."
Ans: She is taller than her elder sister.
d) Fill in blank with the right form of verb: The price of daily essentials ____ (go) up day by day.
Ans: is going
e) Fill in the blanks with the most suitable preposition: You should abide..... rules of the office.
Ans: by
f) Find the mistake: One of my friend lives in Dhaka.
Ans: One of my friends lives in Dhaka.
g) Change into passive voice: Do not insult the weak.
Ans: Let not the weak be insulted.
৭. Translate into English:
সে মামলাটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
⇒ He has decided to withdraw the case.
খ) তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করবেন।
⇒ He will file a writ petition in the High Court.
গ) আমরা সত্য কথা বলতে শিখেছি।
⇒ We have learned to speak the truth.
ঘ) আমি কাজটি শেষ করার চেষ্টা করছি।
⇒ I am trying to finish the work.
ঙ) নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত।
⇒ One should learn from one's own mistakes.
চ) সে ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারে ।
⇒ She can speak English very well.
ছ) তুমি যদি সময়ের মূল্য বুঝতে, তাহলে এভাবে সময় নষ্ট করতে না।
⇒ If you understood the value of time, you would not waste time like this
জ) আইনের চোখে সবাই সমান৷
⇒ Everyone is equal in the eyes of the law.
গনিত
০৮। নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিনঃ
ক) রফিকের একদিনের আয় মিজানের একদিনের আয়ের ২ গুন। রফিকের আয় যদি ১০০ টাকা কমে যায় এবং মিজানের আয় যদি ৫০ টাকা বেড়ে যায় তবে তাদের আয় সমান হবে। রফিকের একদিনের আয় কত?
সমাধান:
ধরি, মিজানের একদিনের আয় = x টাকা এবং রফিকের একদিনের আয় = ২x টাকা
প্রশ্নমতে, ২x - ১০০ = x + ৫০
বা, ২x - x = ৫০ + ১০০
বা, x = ১৫০
অর্থ্যাৎ মিজানের আয় ১৫০ টাকা
সুতারং রফিকের একদিনের আয় = ২ × ১৫০ = ৩০০ টাকা
উত্তর: ৩০০ টাকা ।
খ) একটি নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৪২০০০; তন্মধ্যে ১৫৭০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলে মোট কত শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল?
সমাধান:
মোট পরীক্ষার্থী ছিল = ৪২০০০
পরীক্ষায় অংশগ্রহণ করে = ১৫৭০০ জন
.:অনুপস্থিত= ৪২০০০- ১৫৭০০ = ২৬৩০০ জন
৪২০০০ জনের মধ্যে অনুপস্থিত ২৬৩০০ জন
১ জনের মধ্যে অনুপস্থিত ২৬৩০০ জন
৪২০০০
১০০ জনের মধ্যে অনুপস্থিত ২৬৩০০ * ১০০ জন
৪২০০০
= ৬২.৬২ জন
উত্তর: শতকরা অনুপস্থিত ৬২.৬২%
গ) জ্বালানি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্যও একই হারে বৃদ্ধি পেল। পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত?
সমাধান:
ধরি, পুরাতন বাসের ভাড়া ছিল ১০০ টাকা ।
বাস ভাড়া ২৫% বৃদ্ধি পাওয়ায়,
নতুন বাসের ভাড়া = ( ২০০ + ১০০ X ২৫ / ১০০ = ১২৫ টাকা।
পুরাতন ও নতুন ভাড়ার অনুপাত = ১০০ : ১২৫ = ৪ : ৫
উত্তর: পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত ৪ : ৫।
ঘ)
হলে এর মান নির্ণয়:
এখানে সূত্র প্রয়োগ করি:
যেখানে, এবং
তাহলে,
এখন বসাই:
সাধারণ জ্ঞান
৯ । নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) 'হাঙর নদী গ্রেনেড' উপন্যাস এর রচয়িতা এবং চলচ্চিত্র নির্মাতার নাম কী?
উত্তর: উপন্যাস: সেলিনা হোসেন ।
চলচ্চিত্র - চাষী নজরুল ইসলাম ।
খ) ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে।
গ) বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কী?
উত্তর: পঞ্চগড়।
ঘ) বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: পদ্মা ।
ঙ) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল?
উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
চ) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: তাজিংডং।
ছ) কাগজের মুদ্রা প্রথম কোন দেশে চালু হয়?
উত্তর: চীন।
জ) ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সরাসরি অংশ নেওয়া এশিয়ার একমাত্র দূরপ্রাচ্যের পারমাণবিক শক্তিধর দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া
ঝ) ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন ধনকুবের ইলন মাস্ক রুশ বাহিনীর কোন ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় রাশিয়ার সামরিক যোগাযোগ ব্যবস্থা বড় ধাক্কা খায়?
উত্তর: স্টারলিংক।
ঞ) ইরান ও মালদ্বীপের পার্লামেন্ট একই নামে পরিচিত; এই নামটি কী?
উত্তর: মজলিস।


0 Comments