বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
সময়: ৯০ মিনিট
পদের নাম: নিম্নমান সহকারী / মুদ্রাক্ষরিক
পূর্ণমান: ৭০
পরীক্ষার তারিখ: ০৮.০৫.২০২৬
১. নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন।
ক. ‘খনার বচন' এর মূলভাব কী?
উত্তরঃ শুদ্ধ জীবনযাপন রীতি ।
খ. বাংলা নাটক প্রথম অভিনীত হয় কবে?
উত্তরঃ ১৭৯৫ সালে ।
গ. ‘দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
উত্তরঃ দিব্+লোক।
ঘ. ‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি'- কোন ধরনের বাক্য?
উত্তরঃ সরল বাক্য ।
ঙ. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ কী?
উত্তরঃ বিষণ্ণ।
চ. ‘যে ক্রিয়ার কর্ম নেই' তাকে কী বলে?
উত্তরঃ অকর্মক ক্রিয়া।
ছ. অশুদ্ধি সংশোধন করুন: ইক্ষুর চারা বপণ করা হইল ।
উত্তরঃ ইক্ষুর চারা রোপণ করা হলো।
জ. এক কথায় প্রকাশ করুন: যে ভবিষ্যত না ভেবেই কাজকরে।
উত্তরঃ অবিমৃষ্যকারী।
২. বাংলাদেশের অর্থনীতিতে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবের উপর একটি প্রবন্ধ লিখুন।
উত্তর:
ভূমিকা: বর্তমান বিশ্বায়নের যুগে কোনো একটি অঞ্চলের অস্থিরতা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রভাব ফেলে। ২০২৬ সালের শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সামরিক সংঘাত এর ব্যতিক্রম নয়, ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এই যুদ্ধ বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতির জন্য গভীর অনিশ্চয়তা ও বহুমুখী ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে জ্বালানি তেল, খাদ্যমূল্য, প্রবাস আয় এবং রপ্তানি বাণিজ্যে এর নেতিবাচক অভিঘাত সুস্পষ্ট।
জ্বালানি সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধিঃ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় এক- পঞ্চমাংশ সরবরাহ করা হয়। বর্তমান যুদ্ধাবস্থার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথটি অস্থিতিশীল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান আমদানি উৎস হওয়ায় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম ও সরবরাহ ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়বে, এর ফলে জ্বালানি তেল ও এলএনজি (LNG) আমদানিতে সরকারকে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে, যা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য (Balance of Payment) ও ডলার রিজার্ভের ওপর অসহনীয় বাড়তি চাপ তৈরি করবে। পরিশেষে, আমদানিকৃত জ্বালানির এই উচ্চমূল্য দেশের অভ্যন্তরীণ উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়িয়ে দিয়ে সামগ্রিক অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলবে।
উচ্চ মূল্যস্ফীতি ও জনদুর্ভোগ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি এবং তাৎক্ষণিক প্রভাব পড়ছে দেশের খাদ্য ও নিত্যপণ্যের বাজারে । তেলের দাম বাড়ার ফলে পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে, যা পরোক্ষভাবে প্রতিটি পণ্যের খুচরা মূল্য বাড়িয়ে দিচ্ছে। এছাড়া, সারের দাম বৃদ্ধি এবং সেচ কাজে ব্যবহৃত জ্বালানির ব্যয় বাড়ার ফলে দেশীয় কৃষি উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। একই সময়ে যুদ্ধের কারণে আমদানিকৃত খাদ্যশস্য ও শিল্পের অপরিহার্য কাঁচামালের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই দ্বিমুখী সংকটে বাজারে চরম মুদ্রাস্ফীতি (Inflation) দেখা দিয়েছে, যা সাধারণ ও নিম্ন-আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। ভোক্তা পর্যায়ে এই বাড়তি খরচের বোঝা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অস্থিরতা এবং সামাজিক অসন্তোষের ঝুঁকি তৈরি করছে।
রপ্তানি বাণিজ্যে স্থবিরতা ও চ্যালেঞ্জ: বাংলাদেশ একটি প্রধান রপ্তানিনির্ভর দেশ হওয়ায় চলমান ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের প্রভাবে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা সরাসরি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় আন্তর্জাতিক ভোক্তাদের ক্রয়ক্ষমতা ও সক্ষমতা হ্রাস পাবে, যার ফলে তারা পোশাকের মতো বিলাসজাত পণ্যে ব্যয় কমিয়ে দেবেন। এছাড়া, এশিয়া ও ইউরোপ এবং আংশিকভাবে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর প্রধান নৌপথ সুয়েজ খাল ইরানের ভৌগোলিক অবস্থানের খুব কাছাকাছি হওয়ায় পণ্য পরিবহন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে এই পথে জাহাজ চলাচল কমে যাওয়ায় উদ্যোক্তাদের বিকল্প ও দীর্ঘ পথ বেছে নিতে হচ্ছে, এর ফলে শিপিং চার্জ বা ফ্রেইট কস্ট এবং বিমা খরচ (Insurance premium) কয়েক গুণ বেড়ে গেছে, যা বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। সামগ্রিকভাবে, এই পরিবহন সংকট ও বৈশ্বিক চাহিদা হ্রাস বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকে বাধাগ্রস্ত করছে।
প্রবাস আয় ও কর্মসংস্থানের ঝুঁকি: মধ্যপ্রাচ্য হলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস এবং সবচেয়ে বড় শ্রমবাজার। চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চলে কর্মরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের জানমালের নিরাপত্তা ঝুঁকি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দিতে পারে, যা নতুন শ্রমিক নিয়োগে অনাগ্রহ সৃষ্টি করবে। যুদ্ধের তীব্রতা বাড়লে অনেক প্রবাসী শ্রমিক কাজ হারিয়ে বাধ্য হয়ে দেশে ফিরে আসতে পারেন। এর ফলে দেশের রেমিট্যান্স প্রবাহে ধস নামার আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতাকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দেবে। মূলত, প্রবাস আয়ের ওপর এই আঘাত বাংলাদেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিঃ বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। অনিশ্চিত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে তারা সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) থেকে পিছিয়ে আসছেন এবং দীর্ঘমেয়াদী প্রকল্পের পরিবর্তে নিরাপদ সম্পদ (Safe Haven) হিসেবে স্বর্ণ বা স্থিতিশীল মুদ্রায় বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন। এর ফলে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে বিদেশি পুঁজির প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদি রাশিয়া ও চীনের মতো বৃহৎ শক্তিগুলো এই যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে, তবে বিশ্ব বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ ও পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ধসে পড়বে। লোহিত সাগর ও সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো দীর্ঘকাল অচল থাকলে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সংকুচিত হবে, যা শেষ পর্যন্ড দেশের জিডিপি (GDP) প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত করবে এবং অর্থনৈতিক সমৃদ্ধির গতিকে মন্থর করে দেবে।
উত্তরণের উপায় ও করণীয়:
এই বহুমুখী সংকট মোকাবিলায় সরকারকে অত্যন্ত সতর্ক, দূরদর্শী এবং কৌশলগত নীতি গ্রহণ করতে হবে।
সম্ভাব্য পদক্ষেপগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
জ্বালানি বৈচিত্র্যকরণ ও বিকল্প উৎস সন্ধান: মধ্যপ্রাচ্যের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে রাশিয়া, মধ্য এশিয়া বা আফ্রিকার দেশগুলো থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে জ্বালানি আমদানির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা এবং সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে বড় ধরনের বিনিয়োগ বাড়াতে হবে, যাতে বৈশ্বিক জ্বালানি সংকটের ধাক্কা সরাসরি দেশের অর্থনীতিতে না লাগে।
কূটনৈতিক ভারসাম্য ও কার্যকর তৎপরতা: বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি 'সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়'এই নীতি বজায় রেখে যুদ্ধরত পক্ষগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আন্তর্জাতিক মহলে লোহিত সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিরাপদ রাখার দাবি জোরালোভাবে উত্থাপন করতে হবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে শ্রমবাজার সুরক্ষায় নিবিড় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে হবে।
কঠোর সাশ্রয়ী নীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ: সরকারি ও ব্যক্তিগত উভয় পর্যায়ে জ্বালানি, বিদ্যুৎ এবং বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে। বিলাসবহুল পণ্য আমদানিতে নিরুৎসাহিত করে ডলারের রিজার্ভ ধরে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া বাজার মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
নতুন বাজার সন্ধান ও রপ্তানি বৈচিত্র্যকরণ: কেবল তৈরি পোশাক খাতের ওপর নির্ভর না করে তথ্যপ্রযুক্তি, ওষুধ ও চামড়াজাত পণ্যের মতো অপ্রচলিত খাতের রপ্তানি বাড়াতে হবে। পাশাপাশি ইউরোপ-আমেরিকার প্রচলিত বাজারের বিকল্প হিসেবে পূর্ব এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে, যাতে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের রপ্তানি আয় স্থিতিশীল থাকে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন বৃদ্ধিঃ বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম বাড়ার ঝুঁকি মোকাবিলায় দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধির দিতে হবে। কৃষকদের সুলভ মূল্যে সার ও সেচ নিশ্চিত করতে হবে যাতে আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হয়।
উপসংহারঃ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি কঠিন পরীক্ষা যদিও এই সংকট সাময়িক হতে পারে, তবে এর গভীরতা অনেক বেশি। পরিস্থিতি প্রলম্বিত হলে তা জাতীয় খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করবে। তাই সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, দূরদর্শী পরিকল্পনা এবং কার্যকর কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই এই বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করা সম্ভব।
English
3. Write only the correct answer (Do not write questions on the answer sheet):
ক. Fill in the blank with appropriate article: Many ___ good boy failed.
উত্তরঃ a
খ. Fill in the blank with appropriate preposition: Give me a ring ... gold.
উত্তরঃ of
গ. What kind of noun “committee' is?
উত্তরঃ collective noun
ঘ. Fill in the blank : He is too dishonest ____ the truth.
উত্তরঃ to tell
ঙ. Write the synonym of : exhaust.
উত্তরঃ fatigue
চ. Correct the sentence: A letter was written by Azim?
উত্তরঃ Azim wrote a letter.
ছ. Write the appropriate verb: I heard him say this.
উত্তরঃ saying
জ. Translate into English: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ।
উত্তরঃ Bangladesh is a riverine country.
৪. Write an essay on "Importance of computer literacy and file management in office productivity”.
Introduction
In today's digital age, computers have become an essential part of every office and business organization. Almost all office activities, such as communication, record keeping, accounting, report writing, and data analysis, are performed with the help of computers. As a result, computer literacy and proper file management have become very important for improving office productivity and efficiency. Employees who have computer skills and knowledge of file management can perform their tasks more accurately, quickly, and professionally. These abilities not only save time but also help organizations achieve their goals effectively.
Meaning of Computer Literacy
Computer literacy refers to the knowledge and ability to use computers and related technologies effectively. A computer-literate person knows how to operate a computer, use software applications, browse the internet, send emails, prepare documents, and manage digital information. In modern offices, computer literacy is considered one of the most important professional skills because most office tasks depend on technology.
Meaning of File Management
File management is the process of organizing, storing, naming, maintaining, and protecting files and documents in a systematic way. It includes both physical and digital files. Proper file management ensures that important documents can be easily found, shared, and protected from loss or damage. Good file management systems improve workflow and help offices maintain discipline and organization.
Importance of Computer Literacy in Office Productivity
1. Faster Completion of Work: Computer literacy allows employees to complete office tasks quickly and efficiently. Using software such as Microsoft Word, Excel, and PowerPoint helps workers prepare reports, spreadsheets, and presentations in less time. Tasks that once required many hours can now be completed within minutes using computers.
2. Improved Communication: Computers have greatly improved communication in offices. Employees can communicate through emails, instant messaging, video conferencing, and online collaboration tools. Fast communication helps workers share information quickly and make better decisions. It also improves coordination among departments and team members.
3. Better Accuracy and Reduced Errors: Manual work often leads to mistakes in calculations, typing, and record keeping. Computerized systems reduce human errors and improve accuracy. For example, spreadsheet software automatically calculate financial data, reducing the chances of mathematical errors.
4. Easy Access to Information: Computer literacy helps employees search for and access information easily. Workers can use the internet, databases, and cloud storage systems to find important files and documents instantly. This saves time and improves efficiency in the workplace.
5. Increased Productivity: Employees with computer skills can perform multiple tasks more effectively. They can prepare documents, manage records, communicate with clients, and analyze data efficiently. This increases individual productivity as well as the overall productivity of the organization. 6. Professional Development: Computer literacy is essential for career growth and professional success. Employees with good computer skills are more valuable organizations and often receive better job opportunities and promotions.
Importance of File Management in Office Productivity
1. Easy Organization of Documents: Proper file management keeps office documents organized in a systematic manner. Files can be arranged by name, date, department, or category. Organized files make it easier for employees to locate important information quickly.
2. Saves Time and Effort: When files are properly managed, employees spend less time searching for documents. Quick access to files increases work efficiency and allows employees to focus on important tasks instead of wasting time looking for information.
3. Improves Data Security: File management helps protect important office data from unauthorized access, theft, or accidental deletion. Password protection, backup systems, and cloud storage are commonly used to keep information secure. This is especially important for confidential business documents.
4. Prevents Data Loss: Important office files may be lost due to hardware failure, viruses, or human mistakes. Proper file management includes regular backups and secure storage methods that help recover lost data when needed.
5. Supports Team Collaboration: In modern offices, many employees work together on shared projects. Proper file management allows workers to share files easily and collaborate more effectively. Cloud-based systems and shared folders improve teamwork and communication.
6. Reduces Duplication and Confusion: Without proper file management, multiple copies of the same document may causing confusion and errors. Organized file systems prevent duplication and ensure that employees use the correct and updated documents.
7. Helps in Decision-Making: Well-managed files provide accurate and organized information that managers can use for decision-making. Easy access to reports, records, and data helps organizations make informed and timely decisions.
Relationship Between Computer Literacy and File Management
Computer literacy and file management are closely connected. Employees who understand computer systems can manage digital files more effectively. Similarly, proper file management becomes easier when employees have good computer skills. Together, these two factors improve workflow, reduce stress, and increase office productivity.
Challenges Without Computer Literacy and File Management
Offices that lack computer literacy and proper file management often face many problems. Employees may waste time searching for documents, make frequent errors, and struggle with communication. Important data may also be lost or exposed to security risks. These problems reduce efficiency and negatively affect business performance.
Conclusion
In conclusion, computer literacy and file management are essential elements of modern office productivity. Computer literacy helps employees work faster, communicate effectively, reduce errors, and improve efficiency. Proper file management ensures that office documents are organized, secure, and easily accessible. Together, these skills increase productivity, support teamwork, and contribute to the success of an organization. Therefore, every office should encourage employees to develop computer skills and maintain effective file management systems to meet the demands of the modern workplace.
৫. নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর দিন।
ক. একজন ফল বিক্রেতা একটি তরমুজের গায়ে ২৫০ টাকা দাম লিখে রাখে। ঐ দাম থেকে সে ২০% ছাড় দিয়ে তরমুজটি বিক্রি করে। তরমুজটি বিক্রি করে যদি তার ক্রয় মূল্যের উপর ২৫% লাভ হয়, তাহলে তরমুজটির ক্রয়মূল্য কত?
সমাধান:
তরমুজের গায়ের মূল্য ২৫০ টাকা
২০% ছাড়ে তরমুজটির বিক্রয়মূল্য
= ২৫০ − ২৫০ এর ২০%
= ২৫০ − ২৫০ × ২০/১০০
= ২৫০ − ৫০
= ২০০ টাকা
এখন, ২৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য
= ১০০ + ২৫ = ১২৫ টাকা
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ২০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২০০)/১২৫ টাকা
= ১৬০ টাকা।
খ. দুইটি সংখ্যার গড় ab, একটি সংখ্যা a হলে অপরটি কত?
সমাধান:
মনে করি, অপর সংখ্যা = x
প্রশ্নমতে,
(a + x)/2 = ab
⇒ a + x = 2ab
⇒ x = 2ab − a
⇒ x = a(2b − 1)
∴ অপর সংখ্যা a(2b − 1)
গ. কোন এলাকার লোকসংখ্যা ১০,০০০ জন। যদি পুরুষের সংখ্যা ১৫% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকের সংখ্যা ৯% কমে যায়, তাহলে এলাকার লোকসংখ্যার কোন পরিবর্তন হয় না। ঐ এলাকার পুরুষ ও স্ত্রীলোকের সংখ্যা কত?
সমাধান:
মনে করি, পুরুষের সংখ্যা = x
স্ত্রীলোকের সংখ্যা = y
প্রশ্নমতে,
x + y = ১০০০০ .......... (i)
(x + x এর ১৫%) + (y − y এর ৯%) = ১০০০০
⇒ (x + x × ১৫/১০০) + (y − y × ৯/১০০) = ১০০০০
⇒ x + ১৫x/১০০ + y − ৯y/১০০ = ১০০০০
⇒ x + y + (১৫x − ৯y)/১০০ = ১০০০০
⇒ ১০০০০ + (১৫x − ৯y)/১০০ = ১০০০০
⇒ (১৫x − ৯y)/১০০ = ০
⇒ ১৫x − ৯y = ০
⇒ ১৫x = ৯y
⇒ ৫x = ৩y
⇒ x = ৩y/৫ .......... (ii)
(i) ⇒
৩y/৫ + y = ১০০০০
⇒ (৩y + ৫y)/৫ = ১০০০০
⇒ ৮y/৫ = ১০০০০
⇒ y = (১০০০০ × ৫)/৮
⇒ y = ৬২৫০
(ii) ⇒
x = (৩ × ৬২৫০)/৫ = ৩৭৫০
∴ পুরুষের সংখ্যা = ৩৭৫০ জন
এবং স্ত্রীলোকের সংখ্যা = ৬২৫০ জন
ঘ. একটি আয়তকার বাক্সের উচ্চতা এর দৈর্ঘ্যের দুই- তৃতীয়াংশ। আবার বাক্সটির প্রস্থ এর দৈর্ঘ্যের এক- পঞ্চমাংস। বাক্সটির প্রস্থ ৬ ফুট হলে এর আয়তন কত?
সমাধান: মনেকরি, মনে করি, আয়তাকার বাক্সটির দৈর্ঘ্য = x ফুট
∴ আয়তাকার বাক্সটির উচ্চতা = ২x/৩
∴ আয়তাকার বাক্সটির প্রস্থ = x/৫
প্রশ্নমতে,
⇒ x/৫ = ৬
∴ দৈর্ঘ্য = ৩০ ফুট
উচ্চতা = (২×৩০)/৩ = ২০ ফুট
প্রস্থ = ৬ ফুট
∴ আয়তন = ৩০ × ৬ × ২০ = ৩৬০০ ঘনফুট।
ঙ. x + 2y - z = 5, 2x + 3y + z = 11, 3x - y + 3z = 7 হলে x, y এবং z এর মান কত?
সমাধানঃ
x + 2y − z = 5 .......... (i)
2x + 3y + z = 11 .......... (ii)
3x − y + 3z = 7 .......... (iii)
(i) + (ii) ⇒
x + 2y − z = 5
2x + 3y + z = 11
3x + 5y = 16 .......... (iv)
আবার, (i) × 3 + (iii) ⇒
3x + 6y − 3z = 15
3x − y + 3z = 7
6x + 5y = 22 .......... (v)
(v) − (iv) ⇒
6x + 5y = 22
3x + 5y = 16
3x = 6
⇒ x = 2
∴ (iv) ⇒
3 × 2 + 5y = 16
⇒ 6 + 5y = 16
⇒ 5y = 10
⇒ y = 2
∴ (i) ⇒
2 + 2 × 2 − z = 5
⇒ 2 + 4 − z = 5
⇒ 6 − z = 5
⇒ −z = 5 − 6
⇒ −z = −1
∴ x = 2
y = 2
z = 1
(Answer:)
সাধারণ জ্ঞান
৬. নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন:
ক. বাংলাদেশের বর্তমান সরকার কত তারিখে গঠিত হয়? উত্তরঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে।
খ. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
গ. জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের নাম কী?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
ঘ. সিপাহী বিদ্রোহ ঘটে কত সালে?
উত্তরঃ ১৮৫৭ সালে।
ঙ. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার দাপ্তরিক পদবী কী?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল ।
চ. HIV ভাইরাসের আকৃতি কী রূপ?
উত্তরঃ গোলাকার ও ঝিল্লি-আবৃত ।
ছ. মাটি, পানি, গাছপালা এসব উপাদানকে একত্রে কী বলে?
উত্তরঃ প্রাকৃতিক সম্পদ।
জ. বায়ুমন্ডলে কোন উপাদানটির বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড।
ঝ. সম্প্রতি চারজন নভোচারী চন্দ্র অভিযান শেষ করেন। তাদের তিনজন মার্কিন যুক্তরাষ্ট্রের, অন্যজন কোন দেশের?
উত্তরঃ কানাডা।
ঞ. হরমুজ প্রণালী কোন দুই উপ-সাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ পারস্য উপসাগর ও ওমান উপসাগর ।
ট. WPM এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Words Per Minute.
ঠ. কীবোর্ড শর্টকার্ট Ctrl+Z এবং Ctrl+P এর কাজ কী?
উত্তরঃ Ctrl+Z = Undo (পূর্বাবস্থায় ফিরে যাওয়া)। Ctrl+P = প্রিন্ট করা।
ড. অভ্র কী?
উত্তরঃ ইউনিকোডভিত্তিক বাংলা লেখার প্রোগ্রাম ।
ঢ. একটি Keyboard-এ কতটি Function Key থাকে?
উত্তরঃ ১২টি।
ণ. ‘ঞ্জ’ এর বিশিষ্ট রূপ কী?
উত্তরঃ ঞ্+জ।


0 Comments