চট্টগ্রাম সিটি কর্পোরেশন
পদের নাম: সড়ক তদারককারী
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
তারিখ: ০৮.০৫.২৬
পূর্ণমান: ৭০
বাংলা
১. ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন।
ক) সুহৃদ = সুন্দর হৃদয় যার → (বহুব্রীহি সমাস)।
খ) হেডমাস্টার = হেড যে মাস্টার → (কর্মধারয় সমাস)।
গ) সপ্তডিঙা = সপ্ত ডিঙার সমাহার → (দ্বিগু সমাস)।
ঘ) সিংহাসনচ্যুত = সিংহাসন হতে তে → (তৎপুরুষ সমাস)।
ঙ) শাকসবজি = শাক ও সবজি → (দ্বন্দ্ব সমাস)।
২. বানান শুদ্ধ করুন।
দৈনতা = দৈন্য / দীনতা
মুমুর্ষ = মুমূর্ষু
উজ্জ্বল = উজ্জল
পিপিলীকা = পিপীলিকা
দূরাবস্থা = দুরবস্থা
৩. বিপরীত শব্দ লিখুন।
ক) প্ৰবীণ → নবীন।
খ) সুলভ → দুর্লভ।
গ) বিশ্লেষণ → সংশ্লেষণ ।
ঘ) চিন্ময় → মৃন্ময় ।
ঙ) কদাচিৎ → অনবরত / প্রায়শ।
৪. বাংলায় পারিভাষিক শব্দ লিখুন
ক) Idiom ⇒ বাগ্ধারা।
খ) Leap Year ⇒ অধিবর্ষ |
গ) Diplomat ⇒ কূটনীতিক।
ঘ) Registration ⇒ নিবন্ধন ।
ঙ) Global ⇒ বৈশ্বিক ।
English
৫. Fill in the gaps with suitable articles (a, an, the):
ক) He wants to be ........ university teacher.
Ans: a
খ) What ____ beautiful bird it is!
Ans: a
গ) I saw ___ European at the mall.
Ans: a
ঘ) He is ____ M. A in English.
Ans: an
ঙ) I saw _____ one-eyed man in the market.
Ans: a
৬. Change the following sentences as directed:
ক) He is too weak to walk. (Remove too)
Ans: He is so weak that he cannot walk.
খ) No one can do this. (Make it Interrogative)
Ans: Who can do this?
গ) He is the best boy in the class. (Make it Positive)
Ans: No other boy in the class is as good as he.
ঘ) Who does not love his country? (Make it Assertive)
Ans: Everyone loves his country.
ঙ) They elected him chairman. ( Make it Passive)
Ans: He was elected chairman by them.
৭. Use the right form of verbs in brackets:
ক) He talks as if he knew (know) everything.
Ans: knew
খ) Would you mind opening (open) the window?
Ans: opening
গ) He got the work finished (finish) yesterday.
Ans: finished
ঘ) He went home after he had completed (complete) his work.
Ans: had completed
ঙ) I wish I were (be) a king.
Ans: were
৮. Translate the following passage into English:
খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। এটি আমাদের মধ্যে দলগত চেতনা ও সহযোগিতার মনোভাব জাগায়। নিয়মিত খেলাধুলা করলে অলসতা দূর হয়। ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়রা দেশের মুখ উজ্জ্বল করে ।
অনুবাদঃ Sports keep the body and mind healthy. It awakens team spirit and a sense of cooperation among us. Regular participation in sports removes laziness. Cricket is the most popular sport in Bangladesh. In the international arena, players bring glory to the country.
০৯। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২: ৩: ৪ হলে বৃহত্তর কোণের সম্পূরক কোণের মান কত?
সমাধান:
মনেকরি, কোণ তিনটি যথাক্রমে ২x, ৩x ও ৪x
প্রশ্নমতে, ২x + ৩x + ৪x = ১৮০°
⇒ ৯x = ১৮o
⇒ x = ২০°
: বৃহত্তম কোণ = ৪ × ২০° = ৮০°
:: বৃহত্তম কোণের সম্পূরক কোণ = ১৮০° – ৮০°= ১০০°
উত্তর: বৃহত্তর কোণের সম্পূরক কোণের মান ১০০° ।
১০। ‘ক’ একটি কাজ ২৪ দিনে করতে পারে। ‘খ উক্ত কাজ ১২ দিনে করতে পারে। ‘ক’ এবং ‘খ’ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
সমাধান:
ক ২৪ দিনে করে ১ বা সম্পূর্ণ অংশ
ক ১ দিনে করে ১ অংশ
২৪
আবার, খ ১২ দিনে করে ১ বা সম্পূর্ণ অংশ
খ ১ দিনে করে ১ অংশ
১২
ক ও খ ১ দিনে একত্রে করে = ১ + ১
২৪ ১২
= ১ + ২
২৪ ১২
= ৩/২৪
= ১/৮ অংশ
ক ও খ ১/৮ অংশ কাজ ১ দিনে
ক ও খ ১ অংশ কাজ = ৮/১ দিনে
= ৮ দিনে
উত্তরঃ ৮ দিনে
১১। একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
সমাধান: ক্রয়মূল্য ১০০ টাকা হলে-
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০
বিক্রয়মূল্য ৬২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ × ৬২৫ / ৯০
= ৬৯৪.৪৪ টাকা
১০% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১০) = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০
ক্রয়মূল্য ৬৯৪.৪৪ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ × ৬৯৪.৪৪ / ১০০ টাকা
= ৭৬৩.৮৮ টাকা
উত্তর: ঘড়িটির ক্রয়মূল্য ৭৬৩.৮৮ টাকা।
১২। এক ব্যক্তি একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রি করলেন। যদি তিনি দ্রব্যটি আরও ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তবে তার ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে-
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ – ১০) টাকা বা ৯০ টাকা
আবার,
৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) = ১০৫ টাকা
:. বিক্রয়মূল্য বেশি হয় (১০৫ – ৯০) = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
১৫
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ * ৬০ টাকা
১৫
= ৪০০ টাকা
উত্তর: দ্রব্যটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
১৩. ১ থেকে ৯৯০ পর্যন্ত সকল সংখ্যার যোগফল কত?
সমাধান:
১+২+৩+৯ ..........+ ৯৯০ =?
এখানে, ১ম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ২ – ১ = ১
এবং n = ৯৯০্
আমরা জানি,
n তম পদের সমষ্টি = ১/২ n( n + ১)
= ১/২ * ৯৯০ * (৯৯০ + ১)
= ৪৯৫ × ৯৯১
= ৪৯০৫৪৫ (উত্তর)
১৪. সাধারণ জ্ঞান :
ক. বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
উত্তর: House of the Nation.
খ. হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তর: ইরান ও ওমান ।
গ. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তর: ২৬ মার্চ।
ঘ. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: রাঙ্গামাটি।
ঙ. সিটি কর্পোরেশন কোন আইনে পরিচালিত হয়?
উত্তর: স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯।
চ. International Court of Justice এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: হেগ, নেদারল্যান্ডস।
ছ. BPPA এর পূর্ণরূপ কী ?
উত্তর: Bangladesh Public Procurement Authority.
জ. কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
উত্তর: ভাস্কো দা গামা ৷
ঝ. MS Excel কোন ধরনের সফটওয়্যার?
উত্তর: স্প্রেডশিট সফটওয়্যার।
ঞ. ECNEC এর প্রধান কে?
উত্তর: প্রধানমন্ত্রী।


0 Comments