নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষা-২০২৬
পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
তারিখ: ১৫.০৫.২৬
সময়: ৯০ মিনিট
পূর্ণমান: ৫০
বাংলা
০১। বাংলায় অনুবাদ করুন:
The introduction of e-governance and online public services has increased administrative efficiency and reduced bureaucratic complexities. However, the country still faces major challenges, including rising inflation, environmental degradation, and pressure on foreign currency reserves. Experts believe that ensuring accountability and strengthening institutional capacity are essential for sustainable economic growth. Furthermore, the rapid expansion of urbanization has created serious problems in housing, traffic management, and waste disposal. To overcome these challenges, coordinated policies and effective public administration are necessary for ensuring balanced national development.
অনুবাদঃ ই-গভর্নেন্স এবং অনলাইন জনসেবার প্রবর্তন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করেছে এবং আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করেছে। তবে দেশটি এখনও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, পরিবেশের অবক্ষয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপসহ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা অপরিহার্য। তদুপরি, দ্রুত নগরায়ণের সম্প্রসারণ আবাসন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বর্জ্য নিষ্কাশনে মারাত্মক সমস্যার সৃষ্টি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সুষম জাতীয় উন্নয়ন নিশ্চিত করার জন্য সমন্বিত নীতিমালা এবং কার্যকর জনপ্রশাসন প্রয়োজন।
০২। ইংরেজিতে অনুবাদ করুন:
ক) একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
Ans: An efficient administrative officer performs duties with honesty and dedication.
খ) সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Ans: The role of administration is highly crucial in implementing the development activities of the government.
গ) তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করেছে।
Ans: The use of information technology has made administrative activities more dynamic and transparent.
ঘ) একজন সরকারি কর্মকর্তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা অত্যন্ত জরুরি।
Ans: It is highly essential for a government official to have accountability toward the people.
ঙ) সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Ans: Taking decisions extremely important.
০৩। সাধারণজ্ঞান:
"সোনালী কাবিন" কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর: আল মাহমুদ ।
খ) "কপালকুণ্ডলা" উপন্যাসের লেখক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
গ) বাংলা গদ্যের জনক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ঘ) "নকশী কাঁথার মাঠ' কাব্যের রচয়িতা কে?
উত্তর: জসীমউদ্দীন ।
ঙ) "সঞ্চয়িতা" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
০৪। Fill in the Blanks:
a) She was accused _____ stealing confidential documents.
Ans: of
time is
b) The manager is responsible _____ the delay in project completion.
Ans: for
c) The meeting was held ______ regard to the new policy reforms.
Ans: with
d) He succeeded ______ his hard work and determination.
Ans: through
e) The report is based _____ authentic government data.
Ans: on
০৫। Write a short paragraph on: Women Empowerment in Bangladesh
Women Empowerment in Bangladesh
Women empowerment in Bangladesh has transitioned from a development goal into a visible socio-economic reality, serving as a cornerstone for the nation's rapid progress. Over the past few decades, concerted efforts by the government, non-governmental organizations (NGOs), and civil society have significantly altered the status of women in a traditionally patriarchal society. A primary driver of this transformation is education. Gender parity in primary and secondary school enrollment has been achieved, bolstered by targeted incentives like female stipends and free tuition. This educational foundation has translated into robust economic participation. The Ready-Made Garment (RMG) sector, which drives the country's export economy, predominantly employs women, providing millions with financial independence and decision-making power within their households. Furthermore, microfinance initiatives pioneered by institutions like Grameen Bank and BRAC have turned rural women into entrepreneurs, fostering grassroots economic resilience. In the political arena, Bangladesh stands out globally for its sustained female leadership at the highest echelons of government. To ensure systemic representation, the country implements reserved seats for women in Parliament and local government bodies, amplifying their voices in policy formulation. Maternal health and social safety net programs have also remarkably reduced maternal mortality rates and increased life expectancy.
Despite these monumental strides, deep- rooted challenges persist. Issues such as the gender wage gap, child marriage, domestic violence, and underrepresentation in corporate leadership continue to hinder absolute equality. Achieving true empowerment requires stricter enforcement of protective laws, changing societal mindsets, and ensuring safer public and digital spaces for women. Moving forward, sustaining this momentum is vital, as the full empowerment of women remains indispensable for Bangladesh to fulfill its aspirations of becoming a developed and inclusive nation.
০৬। নিম্নোক্ত শব্দগুলির পূর্ণরূপ লিখুন-
a) OPEC b) ASEAN c) BRICS d) NATO e) IAEA
উত্তর:
OPEC: Organization of the Petroleum Exporting Countries.
(b) ASEAN: Association of Southeast Asian Nations.
(c) BRICS: Brazil, Russia, India, China, and South Africa.
(d) NATO: North Atlantic Treaty Organization.
(e) IAEA: International Atomic Energy Agency.
৭। একজন ব্যক্তি ৭৫,০০০ টাকা ব্যাংকে ৩ বছরের জন্য ১০% বার্ষিক সুদে জমা রাখলেন। নির্ণয় করেন-
(ক) সরল সুদ কত হবে?
(খ) মোট টাকা কত হবে?
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা
:. ১ টাকার ১ বছরের সুদ ১০ টাকা
১০০
:. ৭৫০০০ টাকার ৩ বছরের সুদ ১০ × ৭৫০০০ × ৩ টাকা
১০০
= ২২,৫০০ টাকা
:: মোট টাকা = আসল + সুদ = ৭৫,০০০ + ২২,৫০০ টাকা
= ৯৭,৫০০ টাকা
উত্তর: সরল সুদ ২২,৫০০ টাকা এবং মোট টাকা ৯৭,৫০০ টাকা।
০৮। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসনিক কর্মকর্তার কি কি প্রশাসনিক দক্ষতা ও গুণাবলী থাকা প্রয়োজন লিখুন ।
উত্তর: একটি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখতে একজন প্রশাসনিক কর্মকর্তার নিম্নলিখিত দক্ষতা ও গুণাবলী থাকা অপরিহার্য:
⇒ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: জটিল পরিস্থিতিতে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া এবং অধস্তন কর্মীদের সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা।
→ যোগাযোগ দক্ষতা: শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মৌখিক ও লিখিত মাধ্যমে কার্যকর যোগাযোগের দক্ষতা।
→ আইন ও বিধিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন, সংবিধি এবং সরকারি নিয়মকানুন সম্পর্কে গভীর জ্ঞান।
⇒ ডিজিটাল দক্ষতা: আধুনিক ই-গভর্নেন্স, প্রাতিষ্ঠানিক সফটওয়্যার ও দাপ্তরিক কাজে প্রযুক্তির ব্যবহারে পারদর্শিতা।
⇒ ধৈর্য ও সংকট ব্যবস্থাপনা: বিভিন্ন ছাত্র-শিক্ষক সংকটে মাথা ঠান্ডা রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান খোঁজার মানসিকতা ।
⇒ সততা ও নিরপেক্ষতা: সকল প্রকার পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে প্রাতিষ্ঠানিক নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখা।
০৯। চতুর্থ শিল্প বিপ্লব বলতে আপনি কি বোঝেন। চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ এর নাম লিখুন।
উত্তর: চতুর্থ শিল্প বিপ্লব (4IR) হলো ভৌত, ডিজিটাল এবং জৈবিক জগতের এক অভূতপূর্ব মেলবন্ধন, যা মূলত সাইবার- ফিজিক্যাল সিস্টেম, উচ্চমাত্রার স্বয়ংক্রিয়করণ (Automation) এবং বুদ্ধিমান ডেটা আদান-প্রদানের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এই বিপ্লবের মূল বৈশিষ্ট্য হলো মানুষের বুদ্ধিমত্তার সাথে যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ ঘটিয়ে মানুষের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়াই নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ ও উৎপাদন প্রক্রিয়া সচল রাখা। চতুর্থ শিল্প বিপ্লবের চালিকাশক্তি বা সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস হলো-কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), বিগ ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, অ্যাডভান্সড রোবোটিক্স, ব্লকচেইন প্রযুক্তি এবং ত্রিমাত্রিক মুদ্রণ বা ৩ডি প্রিন্টিং ।
১০। কুসুম্বা মসজিদ কত সালে এবং কার শাসনামলে নির্মিত হয়।
উত্তর: নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদটি ১৫৫৮-১৫৫৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
তৎকালীন আফগান সুর বংশের শাসক সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে এটি তৈরি করা হয়। মসজিদটি নির্মাণ করেন 'সুলায়মান' নামে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি সম্ভবত ঐ অঞ্চলের একজন ধনী বা প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
১১। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ কী?
উত্তর: বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে। এই সময়ে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো হলো:
উচ্চ মূল্যস্ফীতি (Inflation): বিশ্ববাজারের অস্থিরতা ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ: আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় ও রেমিট্যান্সের (প্রবাসী আয়) প্রবৃদ্ধি কম হওয়ায় ডলার সংকটের সৃষ্টি হওয়া।
খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের দুর্বলতা: দেশের ব্যাংক খাতে সুশাসনের অভাব এবং বিশাল অংকের খেলাপি ঋণ আর্থিক স্থায়িত্বের জন্য বড় হুমকি।
রাজস্ব আদায়ের নিম্ন হার: জিডিপির তুলনায় বাংলাদেশে কর আদায়ের হার অনেক কম। ফলে বড় বড় মেগা প্রজেক্ট বা উন্নয়নমূলক কাজের জন্য অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করা কঠিন হয়ে পড়ে।
কর্মসংস্থান সৃষ্টি: অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও সেই অনুপাতে শিক্ষিত তরুণদের জন্য মানসম্মত ও দক্ষতানির্ভর কর্মসংস্থান তৈরি না হওয়া ।
১২। ই-গভর্নেন্স কী?
উত্তর: ই-গভর্নেন্স (E-Governance) বা ইলেকট্রনিক গভর্নেন্স হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)- যেমন ইন্টারনেট, কম্পিউটার নেটওয়ার্ক এবং মোবাইল অ্যাপ্লিকেশনের সমন্বিত ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা, তথ্য এবং প্রশাসনিক নীতিমালার আদান-প্রদান জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ, সাশ্রয়ী ও জবাবদিহিতামূলক উপায়ে পৌঁছে দেওয়ার একটি আধুনিক ব্যবস্থা।। এর মূল লক্ষ্য হলো আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি হ্রাস করে রাষ্ট্রীয় কার্যক্রমে গতিশীলতা আনা। বাংলাদেশে এর সফল প্রয়োগের উৎকৃষ্ট উদাহরণ হলোড় অনলাইনের মাধ্যমে ভূমির 'ই-নামজারি' ও খতিয়ান সংগ্রহ, ডিজিটাল পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র (NID) ও ই-পাসপোর্ট বিতরণ এবং সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতার টাকা সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের (নগদ/বিকাশ) মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছানো।
১৩। নওগাঁ জেলার পাহাড়পুর কেন বিখ্যাত?
উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত পাহাড়পুর মূলত পাল রাজবংশের দ্বিতীয় শ্রেষ্ঠ শাসক রাজা শ্রী ধর্মপাল দেব কর্তৃক অষ্টম শতকের শেষভাগে নির্মিত ঐতিহাসিক "সোমপুর মহাবিহারের" অনন্য ধ্বংসাবশেষের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা, দর্শন ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান আন্তর্জাতিক কেন্দ্র ছিল। এই অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব এবং অনন্য স্থাপত্য নকশার কারণে ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর সোমপুর মহাবিহারকে 'বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' (World Heritage Site) হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে ।
১৪। একটি ব্যবসায় রহিম ২০০ টাকা এবং করিম ৩০০ টাকা দিল। ৬ মাস পরে রহিম তার মূলধন নিয়ে চলে গেল এবং বছর শেষে ১০০ টাকা লাভ হলে, কে কত টাকা পাবে?
সমাধানঃ
রহিমের ৬ মাসের মোট বিনিয়োগ = ২০০ × ৬ = ১২০০ টাকা
করিমের ১২ মাসের মোট বিনিয়োগ = ৩০০ × ১২ = ৩৬০০ টাকা
রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত = ১২০০ : ৩৬০০ = ১ : ৩
অনুপাতগুলোর যোগফল = ১ + ৩ = ৪
রহিম লাভ পাবে = ১০০ / ৪ × ১ = ২৫ টাকা
করিম লাভ পাবে = ১০০ / ৪ × ৩ = ৭৫ টাকা।


0 Comments