জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
তারিখ: ০৮.০৫.২০২৬
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ১০০
বাংলা-২৫
০১। শব্দগুলোর শুদ্ধরূপ লিখুনঃ
পুনঃপুনিক - পৌনঃপুনিক
স্বতস্ফূর্ত - স্বতঃস্ফূর্ত
যুগপোযোগী - যুগোপযোগী
গ্রামীন - গ্রামীণ
অদ্যবধি - অদ্যাবধি
ন্যয্য - ন্যায্য
০২। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) ঔচিত্য = উচিত+য।
খ) উজ্জীবন = উৎ + জীবন।
গ) নিরীক্ষণ = নিঃ+ ঈক্ষণ।
ঘ) গন্তব্য = গম্ + তব্য ।
ঙ) অধ্যয়ন = অধি+ অয়ন ।
০৩। বাক্য পরিবর্তন করুন:
ক) সে কাজটি করতে অসম্মত (নেতিবাচক)।
⇒ সে কাজটি করতে সম্মত নয়।
খ) সত্যবাদীকে সকলেই ভালোবাসে (জটিল)।
→ যারা সত্যবাদী তাদেরকে সবাই ভালোবাসে।
গ) তোমার সেখানে যাওয়া কর্তব্য (আদেশবাচক)।
⇒ তুমি সেখানে যাও।
০৪। এক কথায় প্রকাশ করুন:
ক) যা সহজে উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য।
খ) যা মাটি ভেদ করে জন্মায় = উদ্ভিদ।
গ) যার জ্যোতি বেশি ক্ষণ স্থায়ী হয়না = ক্ষণপ্রভা।
ঘ) বাস্তু থেকে উৎখাত = উদ্বাস্তু।
ঙ) সমুদ্রের ঢেউয়ের শব্দ = ঊর্মি।
৫। ভাব-সম্প্রসারণ:
মিত্রত্ব সর্বত্রই সুলভ, মিত্রত্ব রক্ষা করাই কঠিন
উত্তর:
মূলভাব: মানবজীবনে বন্ধু লাভ করা যতটা সহজ, সেই বন্ধুত্বের মর্যাদা ও স্থায়িত্ব রক্ষা করা ততটাই কঠিন। অকৃত্রিম বন্ধুত্বের জন্য প্রয়োজন পারস্পরিক ত্যাগ, ধৈর্য এবং অগাধ বিশ্বাস।
সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। সমাজের চলার পথে আমাদের অসংখ্য মানুষের সাথে পরিচয় ঘটে এবং তাদের অনেকের সাথেই হৃদ্যতা গড়ে ওঠে। সমমনা বা সমবয়সী কাউকে পেলেই আমরা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি। বিশেষ করে সুসময়ে বন্ধুর অভাব হয় না। স্বার্থসিদ্ধির জন্য বা নিছক আনন্দের সঙ্গী হওয়ার জন্য অনেকেই মিত্রতার হাত বাড়িয়ে দেয়। তাই বন্ধু পাওয়া বা মিত্রতা গড়ে তোলা বর্তমান পৃথিবীতে কোনো কঠিন কাজ নয়। কিন্তু প্রকৃত সমস্যা দেখা দেয় সেই বন্ধুত্বকে আজীবন টিকিয়ে রাখার ক্ষেত্রে। একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন হয় নিঃস্বার্থ ভালোবাসা ও মানসিক গভীরতা। অনেক সময় সামান্য ভুল বোঝাবুঝি, অহংকার বা স্বার্থের সংঘাতের কারণে বছরের পর বছর ধরে গড়ে ওঠা নিবিড় বন্ধুত্ব মুহূর্তেই ভেঙে যায়। বিপদ যখন আসে, তখন দেখা যায় সুসময়ের অনেক বন্ধুই দূরে সরে গেছে। তখনই বোঝা যায়, মিত্রতা করা সহজ হলেও তা রক্ষা করা কতখানি দুরূহ। মিত্রত্ব রক্ষা করতে হলে একে অপরের প্রতি সহনশীল হতে হয়। বন্ধুর বিপদে নিজের স্বার্থ ত্যাগ করে পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মিত্রতার পরিচয়। অনেক বাধা-বিপত্তি ও প্রতিকূল অবস্থার মধ্যেও যে বন্ধুত্ব অটুট থাকে, সেটিই সার্থক। যারা ধৈর্য ও বিশ্বাসের সাথে সম্পর্কের যত্ন নিতে জানে না, তাদের জীবনে বন্ধুর সংখ্যা অনেক থাকলেও বিপদে কাউকেই খুঁজে পাওয়া যায় না।
মন্তব্য: বন্ধুত্ব কেবল একটি সাময়িক আবেগ নয়, এটি একটি দায়িত্ব। তাই কেবল বন্ধু বাড়ালেই হয় না, বরং ত্যাগ ও সহমর্মিতার মাধ্যমে সেই অমূল্য সম্পদকে আজীবন আগলে রাখাই হলো জীবনের বড় সার্থকতা।
০৬। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা:
ক) শুকনোয় ডিঙ্গি চালানো (অসম্ভব কল্পনা করা) : টাকা-পয়সা ছাড়া এই বড় ব্যবসা শুরু করতে চাওয়া মানেই হচ্ছে শুকনোয় ডিঙ্গি চালানো।
খ) আপন কোলে ঝোল টানা (নিজের স্বার্থে কাজ করা / নিজের সুবিধা দেখা): সবাই যখন দেশের উন্নতির কথা ভাবছে, তখন তুমি ব্যস্ত আপন কোলে ঝোল টানতে; এটা মোটেও ঠিক নয় ।
গ) তালপাতার সিপাই (অতি দুর্বল) : রহিমকে দেখে শক্তিশালী মনে হলেও আসলে ও একটি তালপাতার সিপাই, সামান্য আঘাতেই নুইয়ে পড়ে।
ঘ) মাটি হয়ে যাওয়া (নষ্ট হওয়া) : শেষ মুহূর্তে প্রধান অতিথি না আসায় অনুষ্ঠানটি একবারে মাটি হয়ে গেল।
English
০৭। Use appropriate prepositions:
a) Students are anxious.... their results.
Ans: about
b) The poor are subject....... hardship.
Ans: to
c) A saint does not hanker......... riches.
Ans: after
d) He was absent........ the meeting.
Ans: from
e) We should not laugh...... the poor.
Ans: at
০৮। Write a paragraph on any one of the following topics:
a) Air Pollution
Air Pollution
Air pollution is one of the most serious environmental problems in the modern world. It occurs when harmful gases, smoke, dust, and toxic particles mix with the air and make it impure and dangerous for living beings. The major causes of air pollution are smoke emitted from vehicles, industrial emissions, brick kilns, burning of fossil fuels, deforestation, and improper disposal of waste materials. In big cities, especially in developing countries like Bangladesh, air pollution has reached an alarming level. Every day millions of people inhale polluted air, which causes serious health problems. People suffer from respiratory diseases such as asthma, bronchitis, lung cancer, and heart diseases. Children and old people are the worst victims of polluted air. Moreover, air pollution negatively affects plants, animals, and the overall ecosystem. It also contributes to global warming, climate change, ozone layer depletion, and acid rain, which threaten the balance of nature. Therefore, effective measures should be taken immediately to control air pollution. The government should enforce strict environmental laws, reduce industrial emissions, and encourage the use of renewable energy sources. People should use public transport, avoid unnecessary use of vehicles, and plant more trees. Public awareness is also essential in this regard. If proper steps are not taken now, future generations will face severe environmental and health crises, making life extremely difficult on earth.
b) Your Favorite Place
Your Favorite Place
My favorite place in the world is the serene and majestic Sajek Valley, often referred to as the "Queen of Hills" in Bangladesh. Perched high among the lush peaks of the Chittagong Hill Tracts, it offers an experience that feels like stepping into a celestial realm where the earth meets the sky. What makes this sanctuary truly incomparable is the ethereal "sea of clouds" that rolls through the valley during the early morning hours. Standing on a balcony in the crisp, cool air, one can witness the breathtaking sight of white, cotton-like clouds floating beneath the mountain peaks, creating a landscape that looks more like a painting than reality. The beauty of Sajek is not just in its vistas but in its profound silence, broken only by the whispers of the mountain breeze and the distant calls of birds. As the sun rises, the deep emerald green of the hills is gradually illuminated, revealing the winding roads that lead to Kanglak Para, the highest point of the valley. From this vantage point, the horizon stretches infinitely, offering a view of the distant blue mountains of Mizoram. At night, the absence of urban light pollution transforms the sky into a glittering canopy of stars and the Milky Way, providing a sense of cosmic wonder. The simple, traditional cottages made of bamboo and wood, along with the warm hospitality of the local indigenous communities, add a layer of cultural depth to the journey. For me, Sajek is more than a destination; it is a spiritual retreat where the chaos of city life fades away, replaced by the healing power of nature's raw and untouched splendor.
৯। Change the sentences as directed:
a) None but he can do the work. (Affirmative)
Ans: Only he can do the work.
b) All love flowers. (Interrogative)
Ans: Who does not love flower?
c) In spite of his being ill, he can run fast. (Compound)
Ans: He is ill but he can run fast.
d) At the time of raining, he woke up. (Complex)
Ans: When it was raining, he woke up.
১০। Use the right form of Verbs:
a) On (return) home, he had his meal.
Ans: returning
b) It is high time, we (leave) the place.
Ans: left
c) The brave (be) free from cowardice.
Ans: are
১১। Change the following Numbers (Singular to Plural):
Datum - Data
Content - Contents
Leaf - Leaves
Appendix - Appendices
১২। Translate into English:
ক) তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন ।
→He seldom tells a lie.
খ) ট্রেনটি সময়মত চলছে।
⇒The train is running on time.
গ) অতি লোভে তাঁতি নষ্ট
⇒ Grasp all, lose all.
ঘ) বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
The Bay of Bengal is to the south of Bangladesh.
গনিত
১৩. ৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
সমাধান:
মনে করি, সুদের হার = ক
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ x ৪ × ক) টাকা = ২০০০ক টাকা (যেহেতু সুদ = আসল x সময় x হার)
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ x ৫ × ক) টাকা = ৩০০০ক টাকা
প্রশ্নমতে,
২০০০ক + ৩০০০ক = ৫০০
বা, ৫০০০ক = ৫০০
বা, ক = ৫০০ / ৫০০০
বা, ক = ০.১
সুতরাং ক = ০.১
. সুদের হার = ০.১ x ১০০ = ১০%
১৪। একটি ব্যবসায় রহিম ২০০ টাকা এবং করিম ৩০০ টাকা দিল ৬ মাস পরে রহিম তার মূলধন নিয়ে চলে গেল এবং বছর শেষে ১০০ টাকা লাভ হলে, কে কত টাকা পাবে?
সমাধান:
রহিমের ৬ মাসে মূলধন হয় = ২০০ × ৬ = ১২০০ টাকা
করিমের ১২ মাসে মূলধন হয় = ৩০০ × ১২ = ৩৬০০ টাকা
মোট মূলধন = ১২০০+ ৩৬০০ = ৪৮০০ টাকা
মোট লাভ = ১০০ টাকা
লভ্যাংশ বণ্টন:
রহিমের লাভ = ১০০ এর ১২০০ / ৪৮০০ = ২৫ টাকা
করিমের লাভ = ১০০ এর ৩৬০০ / ৪৮০০ = ৭৫ টাকা
উত্তর: রহিম পেল ২৫ টাকা ও করিম পেল ৭৫ টাকা
১৫। উৎপাদকে বিশ্লেষণ কর: 8x³ + 12 x 2 + 6x – 63
সমাধান:
4x³ + 12x² + 6x - 63
= 8x³ - 12x² + 24x² - 36x + 42x - 63
= 4x² (2x - 3) + 12x(2x - 3) + 21(2x - 3)
= (2x - 3) (4x² + 12x + 21)
(Answer)
১৬। একটি পরীক্ষায় পাশ নম্বর ৪২%। সোহেল সে পরীক্ষায় ১৩৩ নম্বর পায় এবং ৩৫ নম্বর কম পেয়ে ফেল করে। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল?
সামাধান:
ধরি, মোট নম্বর = ক
সোহেল পরীক্ষায় পেয়েছে = ১৩৩ নম্বর
সে ফেল করেছে = ৩৫ নম্বরের জন্য
সুতরাং, পরীক্ষায় পাশ নম্বর হলো = ১৩৩ + ৩৫ = ১৬৮
প্রশ্নমতে, ক এর ৪২% = ১৬৮
বা, ৪২ক = ১৬৮০০
. ক = ৪০০
উত্তর: ৪০০
১৭. একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47; মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
সমাধান:
মনে করি,
কেবিনের যাত্রী সংখ্যা = x জন
.. ডেকের যাত্রী সংখ্যা = ( 47 − x ) জন
ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা
.: কেবিনের মাথাপিছু ভাড়া ( 30 × 2 ) টাকা = 60 টাকা
এখন, ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা হলে ডেকের মোট ভাড়া = 30 (47 - x ) টাকা
আবার,
কেবিনের মাথাপিছু ভাড়া 60 টাকা হলে, কেবিনের মোট ভাড়া = 60x টাকা।
:. সর্বমোট ভাড়া = 60x + 30 (47 x )
প্রশ্নমতে, 60x + 30 (47 - x ) = 1680
বা, 60x + 1410 - 30x = 1680
বা, 30x = 1680 – 1410
বা, x = 270 / 30
বা, x = 9
কেবিনের যাত্রী সংখ্যা 9 জন।
উত্তর: 9 জন।
সাধারণ জ্ঞান
১৮। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: সমতট।
খ) নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে কত সালে ঘোষণা করা হয়?
উত্তর: ৮ এপ্রিল ২০০১।
গ) ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিল?
উত্তর: পর্তুগিজরা
ঘ) মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: আসামের লুসাই পাহাড় হতে।
ঙ) আমিয়াখুম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
উত্তর: থানচি, বান্দরবান।
চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৫টি।
ছ) বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা কয়টি?
উত্তর: ০৮টি।
জ) PPP এর পূর্ণরূপ কী?
উত্তর: Public Private Partnership
ঝ) 'কিউই' বলা হয় কোন দেশের অধিবাসীদের?
উত্তর: নিউজিল্যান্ড
ঞ) বিলোনিয়া স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: ফেনী
ট) বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।
ঠ) বাংলাদেশে কয়টি শেয়ার বাজার আছে?
উত্তর: ২টি।
ড) পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী?
উত্তর: মেসোপটেমিয়া সভ্যতা।
ঢ) বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
উত্তর: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্ৰ
ণ) ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ব্রাসেলস, বেলজিয়াম।


0 Comments