খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

খাদ্য অধিদপ্তর
পদের নাম: উপ-খাদ্য পরিদর্শক
পরীক্ষার তারিখ: ০৮০৫.২০২৬
সময়: ৯০ মিনিট
পূর্ণমান: ১০০
খাদ্য অধিদপ্তরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

১. নিচের বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন।
ক. ময়ূর ছাড়া কার্তিক (রূপবান পুরুষ কিন্তু গুণহীন): মেধা ও প্রজ্ঞা ব্যতীত ময়ূর ছাড়া কার্তিক হয়েও চলচ্চিত্রে ভালো অভিনয় করা যায় না।
খ. দুধ-ঘিয়ের শ্রাদ্ধ করা (অপব্যয়) : স্থান-কাল-পাত্র বিবেচনা না করে টাকা বিনিয়োগ করলে দুধ-ঘিয়ের শ্রাদ্ধ করা ব্যতীত অন্য কিছু হবে না।
গ. গয়ংগচ্ছ (ঢিলেমি) : জীবনে উন্নতি করতে হলে গয়ংগচ্ছ স্বভাব পরিত্যাগ করতে হবে।
ঘ. আঁচা-আঁচি (পরস্পরের মনের ভাব): লায়লী-মজনুর আঁচা- আঁচি না জেনে লায়লীর অন্যত্র বিয়ে দেয়া উচিত হয়নি। ৩. রাস্তা মুলো (প্রিয়দর্শন কিন্তু গুণহীন): রফিক সাহেবের মতো রাঙা মুলো ব্যক্তির কাছে এরকম অপরিপক্ক সিদ্ধান্ত প্রত্যাশিত।

২. নিচের শব্দগুলো হতে স্বভাবতই মূর্ধন্য 'ণ' (নিত্য মূৰ্ধন্য ‘ণ’) হয়, এমন শব্দগুলো বেছে লিখুন
তূণ, লুণ্ঠন, বিপণি, ধরন, গৌণ, রমণীয়, প্রণিপাত, নিপুণ, প্রবণ, নিক্বণ ।
উত্তরঃ তূণ, বিপণি, গৌণ, নিপুণ, নিক্বণ ।

৩. উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে কয়ভাগে ভাগ করা হয়েছে ও কী কী?
উত্তরঃ উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। উল্লেখ্য, পুরাতন ব্যাকরণ অনুসারে, বাংলা ভাষার শব্দসমূহকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা: তৎসম শব্দ, অর্ধ-তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ ।

৪. শব্দগুলোর ব্যাসবাক্য লিখুন :
ক. আয়-ব্যয় = আয় ও ব্যয়।
খ. জ্ঞানবৃক্ষ = জ্ঞান রূপ বৃক্ষ ।
গ. চৌরাস্তা = চৌ (চার) রাস্তার সমাহার। 
ঘ. লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ।
ঙ. প্রাগৈতিহাসিক = ঐতিহাসিকের প্রাক্।

৫. শব্দগুলোর সঠিক বানান লিখুন: 
ক. সামিপবর্তীনি- সমীপবর্তিনী । 
খ. বুৎপত্তি- ব্যুৎপত্তি। 
গ. দুর্দশাগ্রস্থ- দুর্দশাগ্রস্ত। 
ঘ. ঊর্ধ্বমুখি- ঊর্ধ্বমুখী। 
ঙ. নির্নিমেষ- নির্নিমেষ।

৬. নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন। 
ক. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কী? 
উ. গ্রামবার্তা প্রকাশিকা।
খ. ‘মহাশ্মশান' কাব্যের বিষয়বস্তু কী?
উ. পানিপথের ৩য় যুদ্ধের কাহিনি (১৭৬১)।
গ. ‘যদ্যপি আমার গুরু' প্রবন্ধটির লেখকের নাম লিখুন । 
উ. আহমদ ছফা।
ঘ. ‘আগুন পাখি' উপন্যাসটির রচয়িতা কে? 
উ. হাসান আজিজুল হক।
ঙ. 'ছিন্নপত্র' রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন ধরনের সাহিত্যকর্ম? 
. পত্র সংকলন।

৭. 
ক. What is the meaning of 'Sporadic? 
উ. বিচ্ছিন্ন
খ. What is the verb form of 'Danger' ? 
উত্তরঃ. Endanger
গ. What would be the right antonym for 'initiative"?
উত্তরঃ. Indifference
ঘ. What is the noun form of the word 'laugh"? 
উ. Laughter
ঙ. Who wrote ‘Paradise lost’?
উ. John Milton

৮. Fill in the blanks-
ক. The man died ... overeating.
উ. from
খ. Arif ... left before I came. 
উ. had
গ. She ... saving every penny she could for months.
উ. had been
ঘ. ... Nelson is a British warship. 
উ. The
ঙ. He was dressed ... a black suit. 
উ. in

৯. ইংরেজীতে অনুবাদ করুন:
ক. কিছু করার আগে ভালো করে ভেবে নাও ৷
উত্তরঃ. Look before you leap.
খ. রোম একদিনে তৈরি হয়নি।
উ. Rome wasn't built in a day.
গ. সে চাকরি থেকে পদত্যাগ করল।
উ. He had resigned from his job.

১০. Make sentences with meaning:
ক. Black and blue (নির্মমভাবে): The boy was beaten black and blue.
খ. At a stretch (একটানা) I can study for five hours at a Stretch.
গ. Toil and moil (পরিশ্রম) The poor farmer toils and moils all day long.
ঘ. To no purpose (বৃথা): He seached the house to no purpose.
ঙ. Take into account (বিবেচনা করা) His plan did not take into account the possibility of rain.

১১. Change the sentences as directed : 
ক. He annoyed me. (Passive voice) 
উ. I was annoyed with him.
খ. Who will do the work? (Passive voice) 
উ. By whom will the work be done?
গ. The Padma is a very big river. (Exclamatory sentence)
উত্তরঃ. What a big river the Padma is ?
ঘ. He is poor but honest. (Simple sentence) 
উ. In spite of being poor, he is honest.
ঙ. He said, "What a fool I am." (Indirect speech)
উ. He exclaimed that he was great fool.

১২. Write a paragraph on "Food Security".

Food Security
Food security refers to the condition in which all people have reliable access to sufficient, safe, and nutritious food necessary for a healthy and active life. It is one of the most important challenges for developing countries like Bangladesh due to rapid population growth, poverty, climate change, and natural disasters. Food security depends on proper food production, storage, distribution, and affordability. In Bangladesh, agriculture plays a vital role in ensuring food security, as a large portion of the population depends on farming for their livelihood. The government has taken various initiatives such as providing agricultural subsidies, introducing modern farming technology, and ensuring fair distribution of food through social safety programs. However, issues like floods, droughts, rising food prices, and land scarcity still threaten food security. To ensure long-term food security, it is necessary to increase agricultural productivity, reduce food wastage, improve storage systems, and support farmers with modern training and technology. Public awareness about nutrition and balanced diets is also important. Proper management of water resources and the use of environmentally friendly farming practices can also help increase sustainable food production. Therefore, ensuring food security is essential for national stability, economic development, and the overall well-being of the people.

১৩. উৎপাদকে বিশ্লেষণ করঃ
x² − x − (a + 1)(a + 2)

সমাধানঃ
x² − x − (a + 1)(a + 2)
= x² − x − (a + 1)(a + 1 + 1)
= x² − x − p(p + 1) [ধরি, a + 1 = p]
= x² − x − p² − p
= x² − p² − x − p
= (x + p)(x − p) − 1(x + p)
= (x + p)(x − p − 1)
= (x + a + 1)(x − a − 1 − 1)
= (x + a + 1)(x − a − 2)

১৪. ৬০০ মিটার রাস্তা নির্মাণ করতে ১ম মিটারের জন্য ২০ টাকা এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্য অতিরিক্ত ২ টাকা করে খরচ হয়। রাস্তাটির শেষ মিটারের জন্য নির্মাণ খরচ কত হবে?

সমাধানঃ
১ম মিটারের খরচ ২০ টাকা
পরবর্তীতে প্রত্যেক মিটারের খরচ ২ টাকা করে বৃদ্ধি পায়।
অর্থাৎ, ২০ + ২২ + ২৪ + ........................

এখানে, ১ম পদ, a = ২০
∴ সাধারণ অন্তর, d = ২

আমরা জানি,
n তম পদের মান = a + (n − 1)d

∴ ৬০০ তম পদের মান
= ২০ + (৬০০ − ১)২
= ২০ + ৫৯৯ × ২
= ২০ + ১১৯৮
= ১২১৮

∴ শেষ মিটারের নির্মাণ খরচ = ১২১৮ টাকা

১৫. একজন ফল বিক্রেতাকে ৫% ফল নষ্ট গেল এবং আরও ৫% ফল পরিবারকে সমান দামে বিক্রি। তবে ১০০ টাকার ফলে কত টাকায় বিক্রয় করলে মোটের উপর ২০% লাভ হবে?

সমাধানঃ
মনে করি, মোট ফল = ১০০টি
নষ্ট ফল = ৫% + ৫% = ১০%
∴ নষ্ট ফল = ১০০ এর ১০% = ১০০ × ১০/১০০ = ১০টি
∴ ভালো ফল = ১০০ − ১০ = ৯০টি
এখন, ২০% লাভসহ ১০০ টাকার ফলের বিক্রয়মূল্য
= ১০০ + ২০ = ১২০ টাকা

অর্থাৎ ৯০ টাকার ফল বিক্রয় করতে হবে ১২০ টাকায়
১ টাকার ফল বিক্রয় করতে হবে = ১২০/৯০
∴ ১০০ টাকার ফল বিক্রয় করতে হবে = (১২০ × ১০০)/৯০
= ৪০০/৩
= ১৩৩ ১/৩ টাকা ।
লাভ = ১৩৩ ১/৩ - ১০০ টাকা 
      = ৩৩ ১/৩ টাকা 

১৬. ১৫ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। কিন্তু ৫ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ ছিল। তাহাদের বর্তমান বয়স কত?

সমাধানঃ
মনে করি, পুত্রের বর্তমান বয়স = x বছর
এবং পিতার বর্তমান বয়স = y বছর

প্রশ্নমতে,
y − ৫ = ৮(x − ৫)
⇒ y − ৫ = ৮x − ৪০
⇒ y = ৮x − ৪০ + ৫
⇒ y = ৮x − ৩৫ ............ (i)

আবার,
y + ১৫ = ২(x + ১৫)
⇒ y + ১৫ = ২x + ৩০
⇒ ৮x − ৩৫ + ১৫ = ২x + ৩০ [(i) নং হতে পাই]
⇒ ৮x − ২০ = ২x + ৩০
⇒ ৮x − ২x = ৩০ + ২০
⇒ ৬x = ৫০
⇒ x = ১৫

∴ (i) নং হতে
 y = ৮ × ১৫ − ৩৫
= ১২০ − ৩৫
= ৮৫

∴ পিতার বর্তমান বয়স ৮৫ বছর
এবং পুত্রের বর্তমান বয়স ১৫ বছর

১৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখঃ (২০ × ১ = ২০)
ক. পটুয়াখালী কুয়াকাটা ও সোনার মিলনক্ষেত্র কোথায়?
উঃ চরবর্ডার।
খ. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
উঃ ১৩৬তম।
গ. ১ বিঘা = কত একর?
উঃ ০.৩৩ একর।
ঘ. DBMS এর পূর্ণরূপ কী?
উঃ Database Management System.
ঙ. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
উঃ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ।
চ. SAARC কবে গঠিত হয়?
উঃ ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
ছ. ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
জ. ইরাটম কী?
উঃ উন্নত জাতের ধান।
ঝ. কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়?
উঃ লাল।
ঞ. ‘ গ্লোবাল জিরো’ কী?
উঃ পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি।
ট. Chat GPT-এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
উঃ ওপেন এআই।
ঠ. ইতালির মিলান শহরে রক্ষিত The Last Supper চিত্রকর্মটি কে এঁকেছেন?
উঃ লিওনার্দো দা ভিঞ্চি।
ড. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত?
উঃ রাঙ্গামাটি।
ঢ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীরপ্রতীক’ উপাধি লাভ করেছেন কতজন?
উঃ ৪২৬ জন।
ণ. বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায় অবস্থিত?
উঃ তেঁতুলিয়া।
ত.  ফ্লোর ক্রসিং বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে বলা আছে?
উঃ ৭০ নং।
থ. অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম ২০২৬-এ সরকারি পর্যায়ে প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে?
উঃ ৩৬ টাকা।
দ. সম্প্রতি ঘোষিত বাংলাদেশের ১৩তম সিটি কর্পোরেশন এর নাম কী?
উঃ বগুড়া।
ধ. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোন দেশে?
উঃ কাঠমাণ্ডু, নেপাল।
ন. বঙ্গবন্ধু পল্লী সেতু দুটি উপসাগরকে সংযুক্ত করেছে?
উঃ পারস্য উপসাগর ও ওমান উপসাগর।

Post a Comment

0 Comments