তুলা উন্নয়ন বোর্ড
পদের নাম: উচ্চমান সহকারী
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট
তারিখ: ০৫.০৬.২০২৬
পূর্ণমান: ৭০
১। বাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক। হাতঘড়ি = হাতে পরা হয় যে মাড়ি (মধ্যপদলোপী কর্মধারয়)।
খ। গায়ে পড়া = গায়ে এসে পড়ে যে (অলুক বহুব্রীহি)।
২। উল্লিখিত শব্দ দু'টি কোন বিদেশি শব্দ হতে বাংলা ভাষায় স্থান পেয়েছে?
চশমা = ফারসি
কুপন = ফরাসি
৩। নিচে দাগ দেয়া শব্দের কারক কোনটি?
ক। রাজীব বাংলা ব্যাকরণে ভালো = অধিকরণে ৭মী
খ। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল = অপাদনে ৫মী।
৪। বিপরীত শব্দ লিখুন
ক। ঘাতক = পালক
খ। বাউন্ডুলে = সংসারী
৫। ক ও খ-তে উল্লিখিত সাধু ভাষারীতির চলিত রূপ কি?
ক। অদ্যপি = আজও
খ। নতুবা = নইলে
৬। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক। মহীন্দ্র = মহী + ইন্দ্র
খ। অতীত = অতি + ইত
৭। লিঙ্গান্তর করুনঃ
ক। গরীয়ান = গরীয়সী
খ। তপস্বী = তপস্বিনী
৮। শুদ্ধ বানান লিখুনঃ
ক। নীস্পৃহ = নিস্পৃহ
খ। কুর্নীশ = কুর্নিশ
৯। বাগধারার অর্থসহ বাক্য রচনা করুনঃ
ক। অকালকুষ্মান্ড ( অপদার্থ / অকেজো) = এত বড় একটা দায়িত্ব তোমার মতো অকাশ অকালকুষ্মান্ডের হাতে তুলে দেওয়া ঠিক হয়নি।
খ। আমড়াগাছি করা (প্রকারণাপূর্ণ তোষামোদ) = রাজনীতিতে বড় পদ পাওয়ার জন্য অনেকেই নেতাদের সাথে আমড়াগাছি করে।
১০। এক কথায় প্রকাশ করুনঃ
ক। যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না = বনস্পতি।
খ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
English
১১। Make sentence with meaning of the following phrase and idioms:
ক। Kith and kin (নিকট আত্মীয়) = We should help our kith and kin in their danger.
খ। Nip in the bud (অক্ঙুরে বিনাশ) = All his hopes were nipped in the bud.
গ। White elephant (মূল্যবান কিন্তু অকেজো) = This department is a white elephant of the government.
১২। Translate into English:
ক। দুর্নীতি উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে।
⇒ Corruption hinders development.
খ। এখন টা বাজতে পাঁচ মিনিট বাকী।
⇒ It is five minutes to ten now.
গ। শিশুটি কাঁদকে কাঁদতে ঘুমিয়ে গেল।
⇒ The baby fell asleep crying.
১৩। Re-write the sentence with right form of verb:
ক। Fifty kilometer (be) a long distance.
Ans: is
খ। I saw him (go).
Ans: go
গ। I (receive) your letter yesterday.
Ans: received
১৪। Change the voice:
ক। Never deceive anyone.
Ans: Let not anyone ever be deceived.
খ। We ought to obey our parents.
Ans: Our parents ought to be obeyed by us.
গ। He has done the work.
Ans: The work has been done by him.
১৫। Fill in the blanks with appropriate words:
ক। He does not know how to deal ____ a gentle man.
Ans: with
খ। Students are concerned ___ their result.
Ans: about/ for
গ। The madam dwelled ____ the subject
Ans: on/ upon
১৬। Transform the following sentences:
ক। He was too weak to attend the examination. (Complex)
Ans: He was so weak that he could not attend the examination.
খ। How nice the sky is! (Assertive)
Ans: The sky is very nice.
গ। In spite of his being healthy, he is lazy. (Compound)
Ans: He is healthy but he is lazy.
১৭। Fill in the gap with article:
ক। He is ____ one eyed man.
Ans: a
খ। Mr. John is ____ European.
Ans: a
গনিত
১৮। এক ব্যক্তি ২২০০০ টাকায় ১টি মোবাইল ফোন কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে ৫০০ টাকা বেশি। যদি প্রথম কিস্তি ১০০০ টাকা হয় তবে কতগুলো কিস্তিতে তিনি মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত?
সমাধান:
প্রথম কিস্তি ১০০০ টাকা,
দ্বিতীয় কিস্তি ১০০০ + ৫০০ = ১৫০০ টাকা
এবং তৃতীয় কিস্তি ১৫০০+৫০০= ২০০০ টাকা
যেহেতু প্রতিটি কিস্তি তার পূর্বের কিস্তি অপেক্ষায় ৫০০ টাকা করে বেশি তাই এটি একটি সমান্তর ধারা তৈরী করবে।
... সমান্তর ধারাটি হবে = ১০০০ + ১৫০০ + ২০০০........
এটি একটি ধারা যার প্রথম পদ a = ১০০০
সাধারণ অন্তর, d = ৫০০; পদ সংখ্যা = n এবং n সংখ্যক পদের সমষ্টি = ২২০০০
এখন প্রথম n সংখ্যক পদের সমষ্টি = n/২{২a + (n – ১)d}
বা, ২২০০০ = n/২{২ × ১০০০ + (n – ১)৫০০}
বা, ২২০০০ = n/২ (২০০০ + ৫০০n - ৫০০ )
বা, n(৫০০n + ১৫০০) = ৪৪০০০
বা, ৫০০n² + ১৫০on – ৪০০০০ = 0
বা, n² + 3n – ৮৮ = ০
বা, n² + ১১n – ৮n – ৮৮ = ০
বা, n(n + ১১) – ৮(n + ১১) = ০
বা, (n + ১১)(n – ৮) = ০
n = −১১, ৮
কিন্তু, n = −১১ গ্রহণযোগ নহে কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না।
: n = ৮
আবার, n তম পদ = a + (n-1)d
= ১০০০ + (৮ – ১) ৫০০
= ১০০০ + ৩৫০০ = ৪৫০০
সুতরাং, মোট কিস্তির সংখ্যা ৮টি এবং সর্বশেষ কিস্তির পরিমাণ ৪৫০০ টাকা ।
১৯। x²y(x³−y³), x²y²(x⁴ + x²y² + y⁴) এবং x³y + x²y+ xy³ এর ল.সা.গু এবং গ.সা.গু নির্ণয় করুন।
সমাধান :
১ম রাশি = x²y(x³−y³)
= x²y(x - y) (x² + xy + y²)
২য় রাশি = x²y²(x⁴ + x²y² + y⁴)
= x²y² (x² + 2x²y² + y² - x²y²)
= x²y² {(x² + y²)² – (xy)²)}
= x²y² (x² + xy+ y²) (x² - xy+ y²)
৩য় রাশি = x³y + x²y+ xy³
= xy (x² + xy + y²)
::রাশিগুলোর ল.সা.গু
= x²y² (x²- xy+ y²) (x-y) (x²+xy+ y²)
= x²y² (x²- xy+ y²) (x³ - y³)
= x²y² (x³ - y³) (x² - xy + y²)
এবং রাশিগুলোর গ.সা.গু = xy (x² + xy + y²)
২০ । একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রি করেন। একটি জামায় তিনি ১০% লাভ করেন এবং অন্যটি ১০% লোকসান দেন। তাঁর শতকরা লাভ বা ক্ষতি কত?
সমাধান :
ধরি, প্রত্যেক জামার বিক্রয়মূল্য = ৯৯ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
১১০
বিক্রয়মূল্য ৯৯ টাকা হলে ক্রয়মূল্য ১০০ * ৯৯ টাকা
১১০
= ৯০ টাকা
আবার,
১০% লোকসানে বিক্রয়মূল্য = (১০০ – ১০) টাকা = ৯০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
৯০
বিক্রয়মূল্য ৯৯ টাকা হলে ক্রয়মূল্য ১০০ * ৯৯ টাকা
১১০
= ১১০ টাকা
জামা দুটির মোট ক্রয়মূল্য = (৯০ + ১১০) টাকা = ২০০ টাকা
জামা দুটির মোট বিক্রয়মূল্য = (৯৯ + ৯৯) টাকা
= ১৯৮ টাকা
:: ক্ষতি হয় = (২০০ – ১৯৮) টাকা = ২ টাকা
২০০ টাকায় ক্ষতি হয়েছে ২ টাকা
১ টাকায় ক্ষতি হয়েছে ২ টাকা
২০০
১০০ টাকায় ক্ষতি হয়েছে ২ * ১০০ টাকা
২০০
= ১ টাকা
উত্তর: ক্ষতি ১%
২১। যোগ কর:
সমাধান:
(Ans.)২২। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 243 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করুন ।
সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা = h মিটার
ভূমি = h × 3/4 মিটার = 3h / 4 মিটার
প্রশ্নমতে, h × 3h / 4 =243
⇒ h² = 243 × 4 / 3
⇒ h² = 81 × 4
⇒ h² = 9 × 2
⇒ h = 18
উচ্চতা = 18 মিটার
:. ভূমি = 18× 3/4 = 27/2 মিটার
= 13.5 মিটার।
সাধারণ জ্ঞান
২৩। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার এর নাম কি?
উত্তরঃ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।
২৪। চাঁদে স্থায়ী আবাস স্থাপনের জন্য নাসা সর্বমোট কতটি আর্টেমিস মিশন পরিচালনা করবে?
উত্তরঃ ৫টি।
২৫। মনরো ডকট্রিন এর বিষয়বস্তু কি?
উত্তরঃ ১৮২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক ঘোষিত একটি পররাষ্ট্র নীতি। এর মূল কথা হলো আমেরিকা মহাদেশে (উত্তর ও দক্ষিণ আমেরিকা) কোনো ইউরোপীয় শক্তির আধিপত্য বিস্তার বা নতুন করে উপনিবেশ স্থাপন করা চলবে না।
২৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩০টি।
২৭। তুলা কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি পায় কত সালে?
উত্তরঃ ২০২৫ সালে।
২৮। বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তিকে ২ বার স্বাধীনতা পুরস্কার দান করা হয়েছে?
উত্তরঃ ডা. মো. জাফরুল্লাহ চৌধুরীকে
২৯ । আন্তর্জাতিক নদী হিসেবে আখ্যায়িত করা হয় কোন নদীকে?
উত্তরঃ দানিয়ুব নদী ।
৩০। মহান মুক্তিযুদ্ধ চলাকালে 'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ম্যাডিসন স্কয়ার গার্ডেন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৩১। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত কর্কটক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখার সংযোগস্থল কোন উপজেলায় অবস্থিত?
উত্তরঃ ভাঙ্গা (ফরিদপুর)।


0 Comments