বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে স্টেনোগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান PDF সহ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন 
পদের নাম: স্টেনোগ্রাফার 
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
পরীক্ষার তারিখ: ১১.০৭.২০২৬ 
পূর্ণমান: ৭০ 
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে স্টেনোগ্রাফার পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

বাংলা 
০১। ভাব সম্প্রসারণ করুন (যে-কোনো একটি): 
ক) ডিজিটাল দক্ষতা আজকের স্বাক্ষরতা;

ডিজিটাল দক্ষতা আজকের স্বাক্ষরতা
মূলভাব: কালের বিবর্তনে সভ্যতার রূপান্তরের সাথে সাথে স্বাক্ষরতার চিরায়ত সংজ্ঞা ও পরিধি আমূল বদলে গেছে। অতীতে কেবল অক্ষরজ্ঞান বা নাম সই করার সক্ষমতাকেই স্বাক্ষরতা বলে গণ্য করা হতো। কিন্তু একবিংশ শতাব্দীর এই তথ্যপ্রযুক্তির যুগে সমাজ ও কর্মক্ষেত্রের মূল ধারার সাথে যুক্ত থেকে সগৌরবে বেঁচে থাকার জন্য কম্পিউটার, ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের ন্যূনতম জ্ঞান বা ডিজিটাল দক্ষতা অর্জন করাই হলো আজকের যুগের প্রকৃত স্বাক্ষরতা।
সম্প্রসারিত ভাব: মানব সভ্যতার অগ্রযাত্রায় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অক্ষরজ্ঞান ছিল অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রথম পদক্ষেপ তবে বর্তমান চতুর্থ শিল্পবিপ বের যুগে প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে। আজ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং থেকে শুরু করে অতি সাধারণ নাগরিক ও সরকারি সেবা প্রাপ্তি সবকিছুই অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই রূঢ় বাস্তবতায় যে ব্যক্তি ইন্টারনেটের নেভিগেশন বোঝে না, ইমেল আদান-প্ৰদান করতে পারে না কিংবা সাধারণ ডিজিটাল ডিভাইস পরিচালনা করতে অক্ষম, সে প্রচলিত অর্থে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও আধুনিক সমাজব্যবস্থায় এক ধরণের ডিজিটাল নিরক্ষর হিসেবেই পরিগণিত হয়। ডিজিটাল দক্ষতা এখন আর কোনো বাড়তি যোগ্যতা বা বিলাসিতা নয়, এটি মানুষের নাগরিক অধিকার ও বেঁচে থাকার মৌলিক হাতিয়ার। একজন শিক্ষার্থীর জ্ঞানার্জনের সুযোগ প্রসারিত করা থেকে শুরু করে একজন পেশাজীবীর কর্মক্ষেত্রে টিকে থাকা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিটি ধাপে এই দক্ষতার কোনো বিকল্প নেই। এই প্রযুক্তিগত জ্ঞানে পিছিয়ে থাকলে মানুষ আধুনিক বিশ্বের বিপুল তথ্যের ভাণ্ডার ও অবারিত সুযোগের অধিকার থেকে চিরতরে বঞ্চিত হয়, যা তাকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমাজচ্যুত করে ফেলে। পরিশেষে বলা যায়, বিশ্বায়নের এই যুগে শুধু প্রথাগত অক্ষরজ্ঞান দিয়ে জীবনের গতিকে সচল রাখা অসম্ভব। সময়ের দাবি মেনে রাষ্ট্র ও সমাজকে বৈশ্বিক মানে উন্নীত করতে হলে প্রতিটি নাগরিককে ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ ও বলীয়ান করে তুলতে হবে; কারণ বর্তমান ও আগামীর পৃথিবীতে ডিজিটাল দক্ষতাই হলো আত্মর্ভরশীলতার প্রধান আলো ও প্রকৃত স্বাক্ষরতা। 

খ) দায়িত্ববোধই নেতৃত্বের মূল শক্তি। 

দায়িত্ববোধই নেতৃত্বের মূল শক্তি।
মূলভাবঃ নেতৃত্বের প্রকৃত ভিত্তি হলো দায়িত্ববোধ। কেবল ক্ষমতা বা কর্তৃত্ব নয়, বরং দলকে সঠিক পথে পরিচালনা করা এবং সবার কল্যাণের প্রতি নিবেদিত হওয়াই একজন আদর্শ নেতার মূল পরিচয় । 
সম্প্রসারিত ভাব: মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই যেকোনো যৌথ উদ্যোগকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নেতৃত্ব অপরিহার্য হয়ে উঠেছে। তবে ক্ষমতার অহংকার বা ভয় দেখিয়ে কখনো দীর্ঘস্থায়ী ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় না । ভীতি প্রদর্শন বা স্বৈরাচারী মানসিকতার মাধ্যমে সাময়িকভাবে কাজ আদায় করা গেলেও, তা অনুসারীদের মনে কোনো স্বতঃস্ফূর্ত প্রেরণা বা সৃজনশীলতার জন্ম দেয় না । এর সম্পূর্ণ বিপরীতে, একজন প্রকৃত দায়িত্বশীল নেতা নিজের দলের ভালো-মন্দের পূর্ণ দায়ভার সর্বদা নিজের কাঁধে তুলে নেন । তিনি যখন কোনো সংকট বা ভুলত্রুটিতে অনুসারীদের দোষারোপ না করে ঢাল হয়ে পাশে দাঁড়ান এবং সফলতার পুরো কৃতিত্ব দলকে দেন, তখন দলের সদস্যরাও স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হয়। নেতার এই দায়িত্ববোধের মধ্যেই নিহিত থাকে সমগ্র দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সংহতি ও কর্মক্ষেত্রের মূল অনুপ্রেরণা । দায়িত্ববোধ থেকে জন্ম নেয় সততা, নিষ্ঠা ও সহমর্মিতা, যা অনুসারীদের মনে অন্ধ আনুগত্যের বদলে গভীর আস্থা ও শ্রদ্ধার জন্ম দেয়। যেকোনো প্রতিকূল বা সংকটময় মুহূর্তে নেতা যখন নিজের ব্যক্তিগত আরাম- আয়েস বিসর্জন দিয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তখন তা অনুসারীদের মনে অসীম সাহস ও আত্মবিশ্বাস জোগায়। দায়িত্ববোধহীন নেতা যেখানে নিরাপদ দূরত্বের আসন থেকে শুধু নির্দেশই দেন, প্রকৃত দায়িত্বশীল নেতা সেখানে প্রতিকূলতার সামনে থেকে পথ দেখান। এ কারণেই বাহ্যিক কর্তৃত্ব বা পেশীশক্তির জোরে নয়, বরং অনুসারীদের প্রতি গভীর দায়িত্ববোধ ও নিঃস্বার্থ ভালোবাসাই হলো একজন নেতার আসল চালিকাশক্তি। নেতা যখন ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমষ্টিগত স্বার্থকে প্রাধান্য দেন, তখনই তাঁর কণ্ঠস্বর কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়। 
পরিশেষে বলা যায়, ক্ষমতা নয়, বরং কাজের প্রতি একাগ্রতা ও জবাবদিহিতা থেকেই নেতৃত্বের আসল শক্তি ও মহিমা ফুটে ওঠে যে নেতার মধ্যে যত গভীর দায়িত্ববোধ থাকে, তার নেতৃত্ব ততটাই শক্তিশালী ও অনুসরণীয় হয়। 

০২। নিন্মোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। 
ক) 'গড্ডলিকা প্রবাহ' বাগধারাটির অর্থ কী? 
উত্তর: অন্ধ অনুকরণ 
খ) 'প্রজ্ঞা' শব্দের একটি সমার্থক শব্দ লিখুন । 
উত্তর: বুদ্ধি 
গ) 'বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি সমৃদ্ধ ভাষা।' বাক্যটি শুদ্ধ করে লিখুন। 
উত্তর: বাংলা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ভাষা। 
ঘ) সন্ধি বিচ্ছেদ করুন তদনুযায়ী, পুনরুক্তি। 
উত্তর: তদনুযায়ী = তৎ + অনুযায়ী 
পুনরুক্তি = পুনঃ+ উক্তি 
ঙ) বানান শুদ্ধ করে লিখুন আকাঙ্খা, উর্দ্ধতন। 
উত্তর: আকাঙ্ক্ষা, ঊর্ধ্বতন 

০৩। বাংলায় অনুবাদ করুন: 
The limits in your life are often created by your own mind. Spend your time and energy on things that bring you peace, joy and purpose. Do not regret your past. Instead, learn from it, because it is one of your greatest teachers. The quality of your life depends on the quality of your thoughts. Time passes quickly and never comes back, so use it wisely. Wake up early and protect your mind from negative influences. A clear purpose in life gives you the strength and motivation to achieve great things. 

অনুবাদ: আপনার জীবনের সীমাবদ্ধতাগুলো প্রায়শই আপনার নিজের মন দ্বারা তৈরি হয়। আপনার সময় এবং শক্তি এমন সব বিষয়ে ব্যয় করুন যা আপনার জীবনে শান্তি, আনন্দ এবং উদ্দেশ্য বয়ে আনে। অতীত নিয়ে অনুশোচনা করবেন না; বরং তা থেকে শিক্ষা নিন, কারণ অতীত হলো আপনার অন্যতম সেরা শিক্ষক। আপনার জীবনের মান নির্ভর করে আপনার চিন্তাভাবনার মানের ওপর। সময় দ্রুত কেটে যায় এবং তা কখনো ফিরে আসে না, তাই সময়ের বুদ্ধিদীপ্ত ব্যবহার করুন। ভোরে ঘুম থেকে উঠুন এবং নেতিবাচক প্রভাব থেকে নিজের মনকে রক্ষা করুন। জীবনের একটি স্পষ্ট উদ্দেশ্য আপনাকে বড় বড় লক্ষ্য অর্জনের শক্তি ও অনুপ্রেরণা জোগায় । 

English 
০৫। Write a paragraph on: The Importance of Justice in Society 
Ans:
Justice is one of the fundamental pillars of a civilized and democratic society. It ensures that every individual is treated fairly and equally regardless of race, religion, gender, wealth, or social status. A society without justice cannot maintain peace, stability, or public trust because injustice often leads to discrimination, corruption, violence, and social unrest. The rule of law, which is the foundation of justice, guarantees that no one is above the law and that everyone enjoys equal rights and responsibilities. An effective judicial system protects human rights, resolves disputes peacefully, punishes offenders, and safeguards innocent people from oppression. Justice also promotes social harmony by reducing inequality and ensuring equal access to opportunities and public services. In the economic sphere, a fair legal environment encourages investment, innovation, and sustainable development by protecting property rights and enforcing contracts. Moreover, justice strengthens democracy by ensuring transparency, accountability, and good governance. When citizens believe that laws are applied impartially, they develop confidence in public institutions and become more willing to participate in national development. On the other hand, delayed or denied justice weakens the legal system, encourages criminal activities, and erodes public confidence. Therefore, governments must ensure an independent judiciary, effective law enforcement, and equal access to justice for all citizens. Public awareness of legal rights and responsibilities should also be promoted to build a law-abiding society. Ultimately, justice is not merely a legal concept; it is a moral principle that protects human dignity, promotes equality, and maintains social order. A nation that upholds justice creates an environment where peace, prosperity, and human development can flourish for present and future generations. 

Or
Why Mental Health Matters 
Mental health is an essential component of overall well-being because it influences how people think, feel, behave, and cope with daily challenges. Good mental health enables individuals to make sound decisions, maintain healthy relationships, work productively, and contribute positively to society. However, stress, anxiety, depression, loneliness, academic pressure, financial hardship, workplace demands, and social isolation have made mental health problems increasingly common across the world. According to the World Health Organization (WHO), mental health disorders affect millions of people and significantly reduce quality of life. Poor mental health not only harms emotional well- being but also increases the risk of physical illnesses such as heart disease, diabetes, and weakened immunity. It can negatively affect academic performance, workplace productivity, family relationships, and social stability. Despite its importance, mental health is often neglected because of stigma, misunderstanding, and limited access to professional care. Many people hesitate to seek help due to fear of discrimination or social judgment, allowing their conditions to worsen over time. Therefore, raising public awareness, promoting mental health education, and ensuring accessible counseling and healthcare services are essential. Schools, workplaces, families, and communities should create supportive environments where people feel safe discussing emotional difficulties without fear or shame. Governments should also invest in mental healthcare infrastructure, train qualified professionals, and integrate mental health services into primary healthcare systems. Ultimately, mental health matters because there is no true health without mental well-being. By prioritizing mental health alongside physical health, individuals can lead happier and more productive lives, while societies become healthier, more resilient, and better equipped to achieve sustainable development. 

০৬। Answer the following questions: 
a) Rewrite the sentence in Present Perfect Continuous Tense: She studies English. 
Ans: She has been studying English. 
b) Turn into negative without changing meaning: All students were present in the class. 
Ans: None of the students were absent in the class. 
c) Correct the error: They are tired with this work. 
Ans: They are tired of this work. 
d) Fill in the blank with the right form of verb: The weather...... (become) warmer gradually. 
Ans: is becoming 
e) Fill in the blanks with the most suitable preposition : We should believe....... ourselves. 
Ans: in 

০৭। Translate into English: 
ক) সে সত্য কথা বলতে ভয় পায় না। 
⇒ He is not afraid to speak the truth. 
খ) আমি আমার ভুল সংশোধনের চেষ্টা করছি। 
⇒ I am trying to correct my mistakes. 
গ) তিনি দরিদ্রদের সাহায্য করতে ভালোবাসেন ৷ 
⇒ He likes to help the poor. 
ঘ) তুমি কি কখনো প্যারিস গিয়েছ? 
⇒ Have you ever been to Paris ? 
ঙ) সৎ মানুষ সব জায়গায় সম্মান পায়। 
➡An honest man is respected everywhere.

গনিত 
৮। নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দিন: 
ক) রফিকের বয়স বাবুলের বয়সের দ্বিগুণ। ৮ বছর পরে তাদের বয়সের যোগফল হবে ৬৬ বছর। বর্তমানে রফিকের বয়স কত? 

সমাধান:
মনে করি, বাবুলের বয়স x বছর 
.: রফিকের বয়স ২x বছর 
প্রশ্নমতে, x+৮+২x+৮ = ৬৬ 
বা, ৩x + ১৬ = ৬৬ 
বা, ৩x = ৬৬ - ১৬ 
বা, ৩x = ৫০
বা, x = ৫০/৩

সুতারং রফিকের বর্তমান বয়স = (২ × ৫০/৩) বছর 

= ৩৩ ১/৩ বছর বা ৩৩ বছর ৪ মাস 
উত্তর: বর্তমানে রফিকের বয়স ৩৩ মাস। 

খ) একটি শ্রেণির প্রতিবেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতিবেঞ্চে ৩ জন করে বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত? 

সমাধান: 
ধরি, বেঞ্চ আছে x টি। 
প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। 
:. শ্রেণীতে ছাত্র সংখ্যা = ৪ (x - ৩) জন 
কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন করে দাঁড়িয়ে থাকে 
:. শ্রেণির ছাত্র সংখ্যা = ৩x+৬
প্রশ্নমতে, ৪ (x - ৩) = ৩x + ৬
⇒ ৪x - ১২ = ৩x + ৬ 
⇒ ৪x - 3x = ৬ + ১২ 
:. x = ১৮ 
:. ছাত্রসংখ্যা = ৪ (x-৩) জন 
= ৪ (১৮ - ৩) জন
= ৪ × ১৫ = ৬০ জন (উত্তর

গ) x+1x=4x+\frac{1}{x}=4 হলে, xx23x+1\frac{x}{x^2-3x+1} এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x+1x=4
অর্থাৎ,
x2+1x=4
সুতরাং,
x2+1=4x
এখন, প্রদত্ত রাশি,
xx23x+1\frac{x}{x^2-3x+1} =x(x2+1)3x=\frac{x}{(x^2+1)-3x} =x4x3x=\frac{x}{4x-3x} =xx=\frac{x}{x} =1
=1 (Ans.)

সাধারণ জ্ঞান 
০৯। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন: 
ক) 'অপারেশন সার্চলাইট' কী? 
উত্তর: পাকিস্তানের সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) গণহত্যামূলক যে সশস্ত্র অভিযান চালিয়েছিল তা ইতিহাসে 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত। 
খ) মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়? 
উত্তর: হাইকোর্ট বিভাগে
গ) 'মুক্তির গান' চলচ্চিত্রের পরিচালক কে? 
উত্তর: তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ। 
ঘ) টেস্ট ক্রিকেটে বিশ্বে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? 
উত্তর: মোহাম্মদ আশরাফুল।
ঙ) বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম কী? 
উত্তর: বঙ্গভবন 
চ) বাংলাদেশের কোন নদী এশিয়ার একমাত্র মৎস প্রজনন ক্ষেত্র? 
উত্তর: হালদা নদী 
ছ) কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? 
উত্তর: ইউক্রেন 
জ) BIMSTEC সংস্থাটির সচিবালয় কোথায় অবস্থিত এবং এর বর্তমান মহাসচিব কে? 
উত্তর: ঢাকা, বাংলাদেশ; ইন্দ্ৰ মণি পান্ডে । 
ঝ) আফ্রিকার কোন দেশ কখনো কোনো ইউরোপীয় শক্তির দ্বারা স্থায়ীভাবে উপনিবেশে পরিণত হয়নি? 
উত্তর: ইথিওপিয়া 
ঞ) ২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এর ফাইনাল খেলা কোন মাঠে অনুষ্ঠিত হবে? 
উত্তর: মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

Post a Comment

0 Comments