জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুরে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান pdf

জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর 
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পরীক্ষার তারিখ: ২৭.০৬.২০২৬
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট 
পূর্ণমান: ১০০
জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুরে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

বাংলা 
১। শব্দগুলোর শুদ্ধরূপ লিখুনঃ 
পরিভ্রমন = পরিভ্রমণ 
আশ্চর্য্য = আশ্চর্য 
ইতোপূর্বে = ইতঃপূর্বে 
নির্ভিক = নিৰ্ভীক 
দ্রবিভুত = দ্রবীভূত 
শংশপ্তক = সংশপ্তক 
সতন্ত্র = স্বতন্ত্র 
আকাবাকা = আঁকাবাঁকা 
আশক্তি = আসক্তি 
আয়ত্ত্ব = আয়ত্ত 

২। পারিভাষিক শব্দ লিখুন: 
Wetlands = জলাভূমি 
Volunteer = স্বেচ্ছাসেবক 
Previous = পূর্ববর্তী 
Nominal = নামমাত্র 
Extortion = চাঁদাবাজি (বা জোরপূর্বক আদায়) 
Dignity = মর্যাদা 
Claim = দাবি 
Mental = মানসিক 
Speech = বক্তৃতা (বা ভাষণ) 
Toxic = বিষাক্ত 

৩। সন্ধি বিচ্ছেদ করুন: 
নিশ্চয় = নিঃ + চয় 
অহরহ = অহঃ + অহ 
সংখ্যা = সম্ + খ্য 
হিতাহিত = হিত + অহিত 
উন্নয়ন = উৎ + নয়ন 

৪। এক কথায় প্রকাশ করুন: 
সর্বজনের কল্যাণে = সর্বজনীন 
সাধ্যকে না ছাড়িয়ে = যথাসাধ্য 
যা আইনের চোখে নিষিদ্ধ = বেআইনি 
পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব 
বিভিন্ন দিক জয় করেছেন যিনি = দিগ্বিজয়ী 

৫। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন: 
আঠার মাসে বছর (দীর্ঘসূত্রতা): তোমার মতো আঠার মাসে বছর লোকের দ্বারা সময়মতো কোনো কাজ শেষ করা সম্ভব নয়। 
ঘুঘু চড়ানো (সর্বনাশ করা): অন্যের ক্ষতি করার চেষ্টা করো না, শেষে নিজের ভিটায় নিজেই ঘুঘু চড়াবে। ডাকাবুকো (দুরন্ত): ছেলেটি বেশ ডাকাবুকো, কোনো বিপদেই ও ভয় পায় না । 
হাত যশ (কাজের দক্ষতা): ডাক্তার বাবুর হাত যশ চমৎকার, ওনার ওষুধ খেলেই রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। 
শিয়ালের যুক্তি (অকেজো যুক্তি): তোমাদের মতো মূর্খদের শিয়ালের যুক্তি শুনে আমি নিজের ক্ষতি করতে পারব না। 

English 
৬। Use appropriate prepositions:
a) The young boy died ....... cholera. 
Ans: of 
b) He came here ....... 5:30 pm. 
Ans: at 
c) The driver jumped ....... the car. 
Ans: into 
d) My mother is very kind ....... me. 
Ans: to 
e) We should refrain ....... smoking. 
Ans: from 

৭। Transform the following sentences as directed: 
a) She had to laugh. (Negative) 
Ans: She could not but laugh. / She could not help laughing. 
b) Work hard and you will succeed. (Simple) 
Ans: By working hard, you will succeed. 
c) I saw a flying bird. (Complex) 
Ans: I saw a bird which was flying. 
d) The stone feels rough. (Passive) 
Ans: The stone is rough when it is felt. 
e) Javed is stronger than most other boys. (Positive) 
Ans: Very few boys are as strong as Javed. 

৮। Translate from Bangla to English: 
a) সে সাঁতার কাটতে জানে না ৷ 
→He doesn't know how to swim. 
b) আমার সাথে তার সম্পর্ক নেই। 
⇒ I have no relationship with him. 
c) কে না সুখী হতে চায় ! 
→ Who does not want to be happy? 
d) আমি যদি রাজা হতাম মানুষকে সাহায্য করতাম ৷ 
⇒ If I were a king, I would help the people. 
e) সততা সর্বোৎকৃষ্ট পন্থা ৷ 
⇒ Honesty is the best policy. 

৯। Write the correct spelling: 
a) Anonymos = Anonymous 
b) Psycologikal = Psychological 
c) Paralel = Parallel 
d) Sunami = Tsunami 
e) Dyarhoea = Diarrhoea 

১০। Write a paragraph on any one of the following topics: 
a) The City I Live In 
The City I Live In 
I live in Dhaka, the capital city of Bangladesh. It is the largest and most important city in the country, serving as the centre of administration, commerce, education, culture, and communication. Millions of people from different parts of the country live here or come here every day for education, employment, business, and medical treatment. The city is well connected by roads, railways, and air transport. Dhaka is home to many renowned educational institutions, government offices, hospitals, shopping malls, and historical landmarks. Places like Lalbagh Fort, Ahsan Manzil, the National Parliament Building, and the National Martyrs' Memorial attract both local and foreign tourists. The city also offers numerous cultural activities, including book fairs, art exhibitions, and theatre performances. However, despite its importance, Dhaka faces several serious problems. Traffic congestion is one of the most frustrating issues, causing a huge waste of time and fuel. Air, water, and noise pollution have made the city environment unhealthy. Rapid urbanization, overpopulation, poor waste management, and inadequate public transport have further worsened the living conditions. Nevertheless, various development projects, including metro rail, flyovers, and road improvements, are gradually transforming the city. With proper urban planning, effective traffic management, and increased environmental awareness, Dhaka can become a more livable and sustainable city. Despite its challenges, I love my city because it provides countless opportunities for education, career development, and cultural enrichment. I believe every citizen should play an active role in keeping the city clean, disciplined, and environmentally friendly. A well-planned and pollution-free Dhaka will not only improve the quality of life of its residents but also strengthen the image and economy of Bangladesh.

b) Environment pollution 
Ans: 
Environment pollution 
Environment pollution is one of the most serious problems facing the world today. It refers to the contamination of air, water, soil, and the overall environment by harmful substances and human activities. In Bangladesh, environmental pollution has become increasingly severe due to rapid urbanization, unplanned industrialization, population growth, deforestation, and lack of public awareness. Air pollution is mainly caused by smoke from vehicles, brick kilns, factories, and construction work. Water pollution occurs when industrial waste, sewage, plastic, and household garbage are dumped into rivers and canals. Noise pollution from vehicles, loudspeakers, and industries also creates serious health hazards. Besides, excessive use of chemical fertilizers and pesticides pollutes the soil and reduces its fertility. Environmental pollution has many harmful effects. It causes respiratory diseases, asthma, cancer, hearing impairment, and various waterborne diseases. It also destroys biodiversity, disrupts ecological balance, and contributes to global warming and climate change. As a result, natural disasters such as floods, cyclones, droughts, and rising sea levels are becoming more frequent. To solve this problem, the government should strictly enforce environmental laws, control industrial emissions, promote afforestation, improve waste management, and encourage the use of renewable energy. Public awareness campaigns should also be organized so that people become more conscious of protecting the environment. Every citizen has a responsibility to keep the environment clean by avoiding plastic pollution, planting trees, and using natural resources wisely. A pollution-free environment is essential for healthy living and sustainable development. Therefore, all of us must work together to protect the environment for the well-being of both present and future generations. 

গনিত 
১১। ৩০ জন শ্রমিক একটি কাজ ২০ দিনে করতে পারে । কাজ শুরুর ১০ দিন পর খারাপ আবহাওয়ার কারণে ৬ দিন কাজ বন্ধ ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? 

সমাধান: 
৩০ জন শ্রমিক ২০ দিনে করে = ১টি কাজ 
:: ৩০ জন শ্রমিক ১০ দিনে করে = ১ × ১০ 
                                                          ২০
                                        = ১/২ টি কাজ 
.. কাজ বাকি আছে = ১ - ১/২ অংশ 
                                = ১/২ অংশ 
এবং অবশিষ্ট দিন = ২০ - (১০ + ৬) 
= ২০ – ১৬ 
= ৪
এখন, ১০ দিনে ১/২ অংশ কাজ করে = ৩০ জন শ্রমিক 
:. ১ দিনে ১/২ অংশ কাজ করে = (৩০ × ১০) জন শ্রমিক 
.: ৪ দিনে ১/২ অংশ কাজ করে = (৩০ × ১০) / ৪  জন শ্রমিক
                                                = ৭৫ জন শ্রমিক।
অতএব, অতিরিক্ত শ্রমিক লাগবে = ৭৫ – ৩০ জন
                                                        = ৪৫ জন। 

১২. মি: রেজা তার মোট সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের পরিমাণ কত? 
সমাধান: ছেলে + স্ত্ৰী পায় = 58% 12% = 70% 
.. মেয়ে পাবে = (100-70) % = 30% 
ধরি, মোট সম্পত্তি x 
.: x এর 30% = 720000 
বা, 0.30 x = 720000 
বা, x = 720000 / 0.30
বা, x = 2400000 

উত্তর: তার সম্পদের মোট মূল্য ২৪০০০০০ টাকা 

১৩। x+1x=2 হলে, x3+1x3=?

সমাধান:
দেওয়া আছে,
x+1x=2x + \frac{1}{x} = 2

আবার জানি,

x3+1x3=(x+1x)33x1x(x+1x)x^3 + \frac{1}{x^3} = \left(x+\frac{1}{x}\right)^3 - 3\cdot x \cdot \frac{1}{x} \left(x+\frac{1}{x}\right)
=233(2)= 2^3 - 3(2)
=86= 8 - 6
=2

উত্তর: 2

১৪। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 

সমাধান: ধরি, আয়তাকার বাগানের প্রস্থ = ক মিটার 
দৈর্ঘ্য = ক + ৪ মিটার 
আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) 
প্রশ্নমতে, ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ৪৪ 
বা, ২ (ক+ক+৪) = ৪৪ 
বা, ২(২ক + ৪) = ৪৪
বা, ৪ক + ৮ = ৪৪
বা, ৪ক = ৪৪ - ৮
বা, ৪ক = ৩৬ 
বা, ক = ৯ 
অতএব, আয়তকার ক্ষেত্রের প্রস্থ = ৯ মিটার 
.: আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ক + ৪ = ৯ + ৪ = ১৩ মিটার 
উত্তর: দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ১৩ : ৯ 

১৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭: ২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮: ৩ হবে। তাদের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
পিতার বর্তমান বয়স = 7x বছর 
এবং পুত্রের বর্তমান বয়স = 2x বছর 
৫ বছর পরে পিতার বয়স হবে = 7x + 5 বছর 
এবং ৫ বছর পরে পুত্রের বয়স হবে = 2x + 5 বছর 
শর্তমতে, 
7x+5     8 
2x+5     3
বা, 21x + 15 = 16x + 40 
বা, 21x - 16x = 40 – 15 
বা, 5x = 25 
.: x = 5 
:: পুত্রের বর্তমান বয়স = 2x বছর = 2 × 5 বছর = ১০ বছর। 

সাধারণ জ্ঞান 
১৬। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন : 
ক) বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে? 
উত্তর: সীতাকুণ্ড, চট্টগ্রাম 
খ) বাংলাদেশের মোট ইপিজেড এর সংখ্যা কতটি? 
উত্তর: ১০টি। 
গ) 'নবান্ন' কার সৃষ্ট চিত্রকর্ম? 
উত্তর: জয়নুল আবেদিন 
ঘ) বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি? 
উত্তর: নালন্দা বিশ্ববিদ্যালয় 
ঙ) কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? 
উত্তর: সম্রাট আকবর 
চ) বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে? 
উত্তর: ১১টি 
ছ) বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কী? 
উত্তর: মূল্য সংযোজন কর (VAT) 
জ) TIN এর পূর্ণরুপ কী ? 
উত্তর: Taxpayer Identification Number 
ঝ) জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত? 
উত্তর: ৬টি 
ঞ) টেকসই উন্নয়নের মূল বিষয় কি?
উত্তর: পরিবেশ সংরক্ষণ, সামাজিক প্রগতি ও অর্থনৈতিক উন্নয়ন। 
ট) সার্কের পর্যবেক্ষক দেশ কতটি? 
উত্তর: ৯টি 
ঠ) মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? 
উত্তর: নর্থ মেসিডোনিয়া 
ড) ২০২৬ সালের বর্ষপণ্য কোনটি? 
উত্তর: পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য।
ঢ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বর্তমান সদস্য সংখ্যা কত? 
উত্তর: ১৯৪টি 
ণ) ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ এখন পর্যন্ত দ্রুততম গোল করার রেকর্ড অর্জনকারী ফুটবলারের নাম কী? 
উত্তর: প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারসা। 

১৭। পূর্ণরুপ লিখুন: পূর্ণরূপ 
BIOS = Basic Input/Output System 
ASCII = American Standard Code for Information Interchange 
CAD = Computer - Aided Design 
HTTP = Hypertext Transfer Protocol 

১৮। নিম্নোক্ত সমস্যাসমূহের সমাধান লিখুন: 
ক) কম্পিউটারের সিপিইউ অতিরিক্ত গরম হওয়া বা ফ্যান অনেক জোরে ঘুরা। 
উত্তর: প্রসেসরের ওপর থাকা কুলিং ফ্যানটি পরিষ্কার করে থার্মাল পেস্ট (Thermal Paste) নতুন করে লাগাতে হবে। পাশাপাশি কেসিংয়ের ভেতর বাতাস চলাচলের সঠিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 
খ) কাজ করার সময় হঠাৎ মাউস বা কিবোর্ড কাজ না করা ৷ 
উত্তর: প্রথমে মাউস বা কিবোর্ডের ইউএসবি (USB) কেবলটি খুলে অন্য পোর্টে সংযোগ করে দেখতে হবে। সমস্যা সমাধান না হলে ডিভাইস ম্যানেজার থেকে সংশ্লিষ্ট ড্রাইভার আপডেট বা রিস্টার্ট করতে হবে। 

১৯। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন: 
ক) রঙ্গিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রঙ থাকে? 
উত্তর: ৩ ধরনের (লাল, সবুজ ও নীল) 
খ) কম্পিউটারের হার্ড ডিস্ক কি ধরনের মেমরি ? 
উত্তর: সহায়ক মেমরি বা সেকেন্ডারি মেমরি (নন- ভোলাটাইল) 
গ) Ctrl+W শর্ট কমান্ড এর কাজ কী? 
উত্তর: চলমান উইন্ডো বা ব্রাউজারের ট্যাব বন্ধ করা 
ঘ) এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? 
উত্তর: ফাইল (File) বা টেবিল (Table)

Post a Comment

0 Comments