বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান PDF সহ Bangladesh Judicial Service Commission Driver Exam 2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন 
ড্রাইভার 
সময়: ৬০ মিনিট 
তারিখ: ১১/০৭/২৬ 
মান: ৪০ 
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান PDF সহ  Bangladesh Judicial Service Commission Driver Exam 2026

‘ক’ অংশ (বাংলা) 
০১। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 
উত্তর: ক) সাধু ও চলিত ভাষারীতির দু'টি করে বৈশিষ্ট লিখুন।
সাধু ভাষার বৈশিষ্ট্যঃ
১। সাধু ভাষার পদ বিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
২। সাধু ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী; সাধু ভাষারীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
চলিত ভাষার বৈশিষ্ট্যঃ
১। চলিত ভাষারীতি পরিবর্তনশীল; 
২। চলিত ভাষারীতি রীতি তদ্ভব শব্দবহুল; চলিত ভাষারীতি বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশ উপযোগী।

খ) ধ্বনি তৈরীতে ব্যবহৃত হয় এমন ৪টি বাক্-প্রত্যঙ্গের নাম 
লিখুন। 
উত্তর: জিহ্বা, ঠোট, তালু, দাঁত।

গ) বানান শুদ্ধ করুন: আষাঢ়ে অতি বৃষ্টির পরিণামে বন্যা হয় এবং নানা রোগের প্রদুঃভাবে লোকের কস্ট বাড়ে। 
উত্তর: আষাঢ়ে অতি বৃষ্টির পরিণামে বন্যা হয় এবং নানা 
রোগের প্রাদুর্ভাবে লোকের কষ্ট বাড়ে। 

ঘ) অর্থ উল্লেখে বাক্য রচনা করুন ‘ঢাকের বায়া' এবং 
‘আক্কেল গুড়ুম’। 
উত্তর: ঢাকের বায়া (অপ্রয়োজনীয়/মূল্যহীন) - বেকার 
থাকায় সংসারে আমি আজ ঢাকের বায়া । 
আক্কেল গুড়ুম (হতবুদ্ধি) - তার কথা শুনে আমি আক্কেল 
গুডুম হয়ে গিয়েছিলাম । 

উ) পল্লীকবি জসিমউদ্দীনের একটি কাব্যগ্রন্থ ও একটি 
উপন্যাসের নাম লিখুন। 
উত্তর: কাব্যগ্রন্থ : নকশী কাঁথার মাঠ 
উপন্যাস: বোবা কাহিনী 

‘খ’ অংশ (ইংরেজি)
০২। Answer the following questions : 
a) Fill in the blank: He went to the school ______ his new uniform. (in / with)
Answer: in 
b) অনুবাদ করুন The soldiers were badly injured in the battle. 
Answer: যুদ্ধে সৈন্যরা মারাত্মকভাবে আহত হয়েছিল 
c) Write down the correct preposition: 
The keys are _________ the kitchen table. (on/above/over) 
Answer: on 
d) Define 'adverb' with example. 
Answer: Adverb: যে শব্দ কোনো Verb, Adjective বা অন্য কোন adverb সম্বন্ধে আরও কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে Adverb বলে। যেমন:- Slowly, quickly 
e) Fill in the blank: She likes listening to ________ music. (the/a/no article) 
Answer: no article 
f) Transform the sentence to positive: Sabuj is not taller than Rafik. 
Answer: Rafik is as tall as Sabuj 
g) Translate into English: সে ভালো ছবি আঁকতে পারে।
Answer: He is good at drawing pictures. 
h) Convert the sentence to interrogative: 
i) Nobody believes a liar. 
Answer: Who belives a liar. 
I) Change the speech to indirect form: He 
said, "I am ill." 
Answer: He said that he was ill. 
j) Identify 'adjective' in the sentence: There are seven rooms in the house. 
Answer: seven 

‘গ’ অংশ (গণিত)
৩। ক) যদি চিনির মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? 

সমাধান: চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা।
মূল্য বৃদ্ধি পায় = (১২৫ – ১০০) টাকা = ২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫ টাকা
:. ১ টাকায় ব্যবহার কমাতে হবে  ২৫ টাকা
                                                ১২৫
:. ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে  ২৫ × ১০০  টাকা
                                                      ১২৫ 
= ২০ টাকা 

উত্তর: ২০%। 

খ) ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কাজটি কতদিনে শেষ করতে পারবে? 

সমাধান: ক ও খ একত্রে ১ দিনে করে ১/১০ অংশ কাজ 
খ ১ দিনে করে ১/১৪ অংশ কাজ 
.: ক একা ১ দিনে করে = ১/১০ - ১/১৪ অংশ কাজ 
= ২/৭০ অংশ কাজ = ১/৩৫ অংশ কাজ
ক ১/৩৫ অংশ কাজ করে ১ দিনে 
 ক ১ অংশ কাজ করে ৩৫ × ১ দিনে 
= ৩৫ দিনে । 
উত্তর: ৩৫ দিন 

‘ঘ’ অংশ (টেকনিক্যাল/সাধারণ জ্ঞান) 
৪ । নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 
ক) ক্লাচের প্রধান কাজ কী? কোন সময়ে ক্লাচ ব্যবহার করতে হয়?
উত্তর: ক্লাচের প্রধান কাজ হলো ইঞ্জিন এবং গিয়ারবক্সের মধ্যে শক্তি সঞ্চালন সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা। এটি ইঞ্জিন চালু রেখে গিয়ার পরিবর্তন করতে এবং গাড়ি বা বাইক সম্পূর্ণ থামানোর সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া (স্টল হওয়া) রোধ করতে সাহায্য করে।

ম্যানুয়াল ট্রান্সমিশন বা ক্লাচ লিভার/পেডেল যুক্ত যানবাহনে সাধারণত নিচের পরিস্থিতিগুলোতে ক্লাচ ব্যবহার করা হয়:
গিয়ার পরিবর্তনের সময়: গাড়ি বা বাইকের গিয়ার বাড়াতে বা কমাতে ক্লাচ ব্যবহার করতে হয়। এটি গিয়ারগুলোকে মসৃণভাবে বদলাতে এবং ঘর্ষণজনিত ক্ষতি এড়াতে সাহায্য করে।
গাড়ি বা বাইক স্টার্ট করার সময়: নিউট্রাল পজিশনে ইঞ্জিন চালু করার পর, প্রথম গিয়ারে গাড়ি বা বাইকটি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ক্লাচ ব্যবহার করা হয়।
যানবাহন থামানোর জন্য: গাড়ি বা বাইক সম্পূর্ণ থামানোর ঠিক আগ মুহূর্তে ক্লাচ চেপে ধরতে হয়, যাতে ইঞ্জিন বন্ধ না হয়ে যায়।
যানজটে ধীরে চলার জন্য: ট্রাফিকে বা জ্যামে খুব ধীর গতিতে গাড়ি চালানোর সময় 'হাফ ক্লাচ' বা আংশিক ক্লাচ ব্যবহার করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়।

খ) হাইব্রিড গাড়ি বলতে কী বোঝায়? এতে সাধারণত কোন দু'টি শক্তির উৎস থাকে?
উত্তর: হাইব্রিড গাড়ি বলতে এমন গাড়িকে বোঝায় যা দুই বা ততোধিক শক্তির উৎস ব্যবহার করে চলে।
সাধারণত একটি হাইব্রিড গাড়িতে দুটি শক্তির উৎস থাকে:
অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (Internal Combustion Engine) — পেট্রোল বা ডিজেলে চলে।
বৈদ্যুতিক মোটর (Electric Motor) — ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ দ্বারা চলে।

গ) ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারযুক্ত গাড়ির প্রধান পার্থক্য লিখুন। 
উত্তর: ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারযুক্ত গাড়ির প্রধান পার্থক্য:
ম্যানুয়াল গিয়ার অটোমেটিক গিয়ার
চালককে নিজে গিয়ার পরিবর্তন করতে হয়। গাড়ি নিজেই প্রয়োজন অনুযায়ী গিয়ার পরিবর্তন করে।
ক্লাচ প্যাডেল থাকে এবং ব্যবহার করতে হয়। সাধারণত ক্লাচ প্যাডেল থাকে না।
চালানোর সময় বেশি মনোযোগ ও দক্ষতা প্রয়োজন। চালানো তুলনামূলক সহজ ও আরামদায়ক।
সাধারণত দাম কম হয়।  সাধারণত দাম বেশি হয়।
জ্বালানি খরচ তুলনামূলক কম হতে পারে। কিছু ক্ষেত্রে জ্বালানি খরচ বেশি হতে পারে।

ঘ) ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলে উঠলে একজন চালকের করণীয় কী?
উত্তর: সবুজ বাতির পর ট্রাফিক সিগনালে হলুদ (Yellow) বাতি জ্বলে উঠলে চালককে সতর্ক হতে হবে এবং নিরাপদভাবে গাড়ি থামানোর প্রস্তুতি নিতে হবে। আবার লাল বাতির পর ট্রাফিক সিগনালে হলুদ (Yellow) বাতি জ্বলে উঠলে চালককে গাড়ি চালানোর প্রস্তুতি নিতে হবে।

ঙ) ওভারটেকিং করার সময় খেয়াল রাখতে হবে এমন ৪টি বিষয় লিখুন ।
উত্তর: ওভারটেকিং করার সময় খেয়াল রাখতে হবে এমন ৪টি বিষয়:
১. সামনের রাস্তা পরিষ্কার ও পর্যাপ্ত দূরত্ব আছে কি না নিশ্চিত করতে হবে।
২. বিপরীত দিক থেকে কোনো যানবাহন আসছে কি না দেখতে হবে।
৩. ইন্ডিকেটর বা সিগন্যাল দিয়ে অন্য চালকদের সতর্ক করতে হবে।
৪. নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক নিয়ম মেনে নিরাপদভাবে ওভারটেক করতে হবে।

Post a Comment

0 Comments