বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ল্যাবরেটরি-এ্যাটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ MCQ প্রশ্ন সমাধান pdf

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন 
পদের নাম: ল্যাবরেটরি-এ্যাটেনডেন্ট; 
তারিখ: ৩১.০৭.২৬ সময়: ১ ঘণ্টা 
পূর্ণমান: ৮০
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ল্যাবরেটরি-এ্যাটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ MCQ প্রশ্ন সমাধান pdf

১. ‘জলে-স্থলে’, ‘দেশে-বিদেশে’, ‘হাটে-বাজারে' -এগুলো কোন সমাসের অন্তর্গত?
ক. উপমান কর্মধারয়
খ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ. অলুক দ্বন্দ্ব সমাস 
ঘ. সহাৰ্থক বহুব্রীহি

উত্তর: গ. অলুক দ্বন্দ্ব সমাস
ব‌্যাখ‌্যাঃ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে (লোপ পায় না), তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
উদাহরণ:
ঘরে-বাইরে = ঘরে ও বাইরে
দেশে-বিদেশে = দেশে ও বিদেশে
হাতে-কলমে = হাতে ও কলমে
বনে-জঙ্গলে = বনে ও জঙ্গলে

২. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব' উপাধিতে ভূষিত করেন কে? 
ক. কাজী নজরুল ইসলাম
খ. মহাত্মা গান্ধী 
গ. নেতাজী সুভাষচন্দ্র বসু
ঘ. লর্ড কার্জন 

উত্তর: খ. মহাত্মা গান্ধী 
ব‌্যাখ‌্যাঃ ১৯১৫ সালের মার্চ মাসে শান্তিনিকেতনে তাদের প্রথম সাক্ষাতের সময় তিনি রবীন্দ্রনাথকে ‘গুরুদেব' উপাধি দেন। দিয়েছিলেন মহাত্মা গান্ধী ১৯১৫ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীকে 'মহাত্মা' উপাধি দিয়েছিলেন, আর এর জবাবে এবং রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁকে 'গুরুদেব' বলে ডাকেন। 

৩. বাংলা সাহিত্যের প্রথম শোককাব্য (Elegy) ‘অশ্রুমালা' (১৮৯৫)'র রচয়িতা কে? 
ক. ইসমাইল হোসেন সিরাজী 
খ. হেমচন্দ্র বন্দোপাধ্যায় 
গ. কায়কোবাদ 
ঘ. মহাকবি নবীনচন্দ্ৰ সেন 

উত্তর: গ. কায়কোবাদ

৪. বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ ‘বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) কার রচিত? 
ক. সুকুমার সেন 
খ. গোপাল হালদার 
গ. ড. মুহাম্মদ এনামুল হক 
ঘ. দীনেশচন্দ্র সেন 

উত্তর: ঘ. দীনেশচন্দ্র সেন 

৫. মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয় এবং এতে কয়টি সর্গ রয়েছে? 
ক. ১৮৫১ সালে; ৭টি 
খ. ১৮৬১ সালে; ৯টি 
গ. ১৮৬৫ সালে; ১২টি 
ঘ. ১৮৭২ সালে; ৫টি 

উত্তর: খ. ১৮৬১ সালে; ৯টি 

৬. ‘সমোচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ' হিসেবে ‘কুজন’ এবং ‘কূজন’ শব্দ দুটির অর্থ যথাক্রমে কী? 
ক. খারাপ লোক এবং পাখির ডাক 
খ. পাখির ডাক এবং খারাপ লোক
গ. ফুলের কুঁড়ি এবং ছোট ঘর 
ঘ. নদী এবং ঝরনা 

উত্তর: ক. খারাপ লোক এবং পাখির ডাক 

৭. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' কত সালে এবং কোথা থেকে আবিষ্কৃত হয়? 
ক. ১৯০৫ সালে; শান্তিনিকেতন থেকে 
খ. ১৯০৭ সালে; নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে 
গ. ১৯১১ সালে; শ্রীহট্ট থেকে 
ঘ. ১৯১৬ সালে; বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 

উত্তর: খ. ১৯০৭ সালে; নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে 

৮. ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র ‘সত্যচরণ' ও ‘যুগলপ্রসাদ' মূলত কিসের প্রতীক? 
ক. গ্রামীণ সমাজের শোষক ও শোষিত চরিত্র 
খ. সামন্তবাদী মানসিকতার রূপক 
গ. নগরায়ন বনাম প্রকৃতি প্রেমের দ্বন্দ্ব ও প্রকৃতি সুরক্ষার প্রতীক 
ঘ. মধ্যযুগীয় দাসপ্রথার চিত্র 

উত্তর: গ. নগরায়ন বনাম প্রকৃতি প্রেমের দ্বন্দ্ব ও প্রকৃতি সুরক্ষার প্রতীক 

৯. Which one is the noun form of the verb 'Brief'? 
ক. Briefly 
খ. Brevity 
গ. Briefness 
ঘ. খ ও গ উভয়ই 

উত্তর: ঘ. খ ও গ উভয়ই

10. What is the meaning of the Latin expres- sion 'DE FACTO'? 
ক. By law or light 
খ. For the time being 
গ. Existing in fact
ঘ. According to value 

উত্তর: গ. Existing in fact
ব‌্যাখ‌্যাঃ DE FACTO অর্থ: বাস্তবে, প্রকৃতপক্ষে, কার্যত
He was the de facto leader of the group. অর্থ: তিনি আনুষ্ঠানিকভাবে নেতা না হলেও বাস্তবে তিনিই দলের নেতা ছিলেন।

১১. ‘He came off with flying colours' -এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? 
ক. সে উড়ন্ত রঙের পতাকা নিয়ে এলো 
খ. সে রঙিন পোশাক পড়ে এলো 
গ. সে গৌরবময় সাফল্য অর্জন করলো 
ঘ. সে দ্রুত পালিয়ে গেলো 

উত্তর: গ. সে গৌরবময় সাফল্য অর্জন করলো 

১২. Choose the correct translation of ‘মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো’? 
ক. The girl laughingly entered the room. 
খ. The girl laughing entered the room. 
গ. The girl entered the room laughing. 
ঘ. The girl laughed and entered the room. 

উত্তর: গ. The girl entered the room laughing. 

১৩. ‘বিনা মেঘে বজ্রপাত' -এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? 
ক. Thunder without cloud 
খ. A bolt from the blue 
গ. Sudden stroke of bad news 
ঘ. A dark horse 

উত্তর: খ. A bolt from the blue 

১৪. Who is known as the 'Poet of Beuty' in English literature? 
ক. William Wordsworth 
খ. John Keats 
গ. Percy Bysshe Shelley 
ঘ. Lord Byron 

উত্তর: ঘ. Lord Byron 

১৫. Which poetic period in English literature is known as the 'Age of Reason'? 
ক. The Romantic Period 
খ. The Neoclassical Period 
গ. The Victorian Period 
ঘ. The Elizabethan Era 

উত্তর: খ. The Neoclassical Period 

16. What is the passive form of 'Who wrote Hamlet'? 
ক. By whom was Hamlet written?
খ. Who was Hamlet written by? 
গ. By whom Hamlet was written ? 
ঘ. Hamlet was written by whom? 

উত্তর: ক. By whom was Hamlet written? 

১৭. Choose the correct spelling: 
ক. Bureaucracy
খ. Beurocracy 
গ. Beaurocracy 
ঘ. Burocracy

উত্তর: ক. Bureaucracy 

১৮. Which of the following words is a verb? 
ক. interest 
খ. intellect 
গ. interim 
ঘ. intention

উত্তর: ক. interest 
ব্যাখ্যা: interest → Verb হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থ: আগ্রহ জাগানো।
Example: The book interests me.
intellect → Noun (বুদ্ধিমত্তা)
interim → Adjective/Noun (অস্থায়ী, অন্তর্বর্তীকালীন)
intention → Noun (উদ্দেশ্য)

১৯. x+1x=2x+\frac{1}{x}=2 হলে, x3+1x3x^3+\frac{1}{x^3} -এর মান কত?
ক. 2
খ. 4 
গ. 6 
ঘ. 8

উত্তর: ক. 2 
ব‌্যাখ‌্যাঃ দেওয়া আছে,
x+1x=2

(x+1x)3=23x3+1x3+3(x+1x)=8

এখন, x+1x=2x+\frac{1}{x}=2 বসিয়ে পাই,

x3+1x3+3(2)=8x^3+\frac{1}{x^3}+3(2)=8
x3+1x3+6=8x^3+\frac{1}{x^3}+6=8
x3+1x3=2
২০. loga 1 এর মান কত?
ক. 0
খ. 1
গ. a
ঘ. অসংজ্ঞায়িত

উত্তর: ক. 0

২১. O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস ভিন্ন জ্যা, M, AB এর মধ্যবিন্দু। ∠AOM = 40° হলে, ∠OBM কত?
ক. 50°
খ. 60° 
গ. 80° 
ঘ. 90° 

উত্তর: ক. 50°
ব‌্যাখ‌্যাঃ দেওয়া আছে, ∠AOM = 40° এবং M হলো AB-এর মধ্যবিন্দু।
কেন্দ্র থেকে জ্যার মধ্যবিন্দুতে যোগ করলে তা জ্যার উপর লম্ব হয়।
সুতরাং, OM ⊥ AB
অর্থাৎ, ∠OMA = 90°
এখন, △OAM-এ,
∠OAM = 180° − (90° + 40°) = 50°
আবার, OA = OB (উভয়ই ব্যাসার্ধ)।
তাই △OAB একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ∠OBA = ∠OAB = 50°
যেহেতু M বিন্দু AB-এর উপর অবস্থিত, তাই ∠OBM = ∠OBA = 50°

২২. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম? 
ক. 2.05738 
খ. 0.205738 
গ. 0.025738 
ঘ. ২০.57340 

উত্তর: গ. 0.025738 

২৩. কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য a হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত? 
ক. a²
খ. 2a 
গ. √2a 
ঘ. √3a 

উত্তর: গ. √2a 

২৪. log2 8 এর মান কত? 
ক. 2 
খ. 3 
গ. 4 
ঘ. 8 

উত্তর: খ. 3 

২৫. f(x) = x² – 4x + 3 হলে, x এর কোন মানের জন্য f(x) = 0 হবে? 
ক. 1, − 3 
খ. - 1, 3 
গ. 1, 3 
ঘ. −1,−3 

উত্তর: গ. 1, 3 
সমাধানঃ দেওয়া আছে,
f(x) = x² − 4x + 3
f(x) = 0 হলে,
x² − 4x + 3 = 0
⇒ (x − 1)(x − 3) = 0

সুতরাং, x − 1 = 0 অথবা x − 3 = 0
⇒ x = 1 অথবা x = 3

২৬. কোনো উপাত্তের সর্বনিম্ন সংখ্যা ৩১ এবং পরিসর ২১ হলে, সর্বোচ্চ সংখ্যাটি কত? 
ক. ৫১
খ. ৫২
গ. ৫৩
ঘ. ৫০ 

উত্তর: খ. ৫২

২৭. মাতা ও কন্যার বয়সের অনুপাত ৮ : ৩। বর্তমানে তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে, ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 
ক. ৮ : ৩
খ. ১২ : ৫
গ. ১৩ : ৫
ঘ. ৯ : ৪ 

উত্তর: খ. ১২ : ৫ 
সমাধানঃ মাতা ও কন্যার বয়সের অনুপাত = ৮ : ৩
ধরি, তাদের বর্তমান বয়স যথাক্রমে 8x ও 3x বছর।
তাহলে,
8x + 3x = 77
⇒ 11x = 77
⇒ x = 7

সুতরাং,
মাতার বর্তমান বয়স = 8 × 7 = 56 বছর
কন্যার বর্তমান বয়স = 3 × 7 = 21 বছর
৪ বছর পরে,
মাতার বয়স = 56 + 4 = 60 বছর
কন্যার বয়স = 21 + 4 = 25 বছর
অতএব, ৪ বছর পরে তাদের বয়সের অনুপাত
= 60 : 25
= 12 : 5

২৮. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.? 
ক. ১৩
খ. ২৪
গ. ১২
ঘ. ১৮ 

উত্তর: খ. ২৪ 
সমাধানঃ দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r=13 সে.মি.
কেন্দ্র থেকে জ্যার দূরত্ব d=5 সে.মি.
কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব আঁকলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
এখানে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি:

জ্যার অর্ধেক দৈর্ঘ্য =

13252=16925=144=12 সে.মি.
অতএব, জ্যার পূর্ণ দৈর্ঘ্য
সে.মি.
২৯. বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব জ্যা-কে কী করে? 
ক. স্পর্শ করে 
খ. ত্রিধাকুটিত করে 
গ. 1 : 2 অনুপাতে বিভক্ত করে 
ঘ. সমদ্বিখন্ডিত করে

উত্তর: ঘ. সমদ্বিখন্ডিত করে

৩০. একটি বেলন বা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
ক. πr²h 
খ. 2πrh 
গ. 2πr (r + h) 
ঘ. 1/3 πr²h

উত্তর: খ. 2πrh

৩১. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়ক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 
ক. ১২৮ মিটার 
খ. ৬৪ মিটার
গ. ৩২ মিটার
ঘ. ৪৮ মিটার 

উত্তর: গ. ৩২ মিটার
সমাধানঃ দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = প্রস্থের ৩ গুণ
এবং ক্ষেত্রফল = ৭৬৮ বর্গমিটার

ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার।
তাহলে, দৈর্ঘ্য = 3x মিটার।
সুতরাং, 3x × x = 768
⇒ 3x² = 768
⇒ x² = 256
⇒ x = 16

অতএব, প্রস্থ = 16 মিটার
দৈর্ঘ্য = 48 মিটার
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(48 + 16) = 128 মিটার
বর্গক্ষেত্রের পরিসীমাও 128 মিটার।

ধরি, বর্গক্ষেত্রের এক বাহু = s মিটার।
তাহলে, 4s = 128
⇒ s = 32

৩২. ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.৫০ মিনিটের সময় এবং খ ৯.২০ মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.? 
ক. ২৫ কি.মি. 
খ. ৩০ কি.মি. 
গ. ৪০ কি.মি. 
ঘ. ৪৫ কি.মি.

উত্তর: ঘ. ৪৫ কি.মি 
সমাধানঃ ধরি, রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব = d কি.মি.
ক-এর বেগ = ১০ কি.মি./ঘণ্টা
খ-এর বেগ = ১৫ কি.মি./ঘণ্টা

সুতরাং, ক-এর সময় = d/10 ঘণ্টা
খ-এর সময় = d/15 ঘণ্টা
তাদের পৌঁছানোর সময়ের পার্থক্য = ১০:৫০ − ৯:২০
= ১ ঘণ্টা ৩০ মিনিট
= ৩/২ ঘণ্টা

অতএব, d/10 − d/15 = 3/2
⇒ (3d − 2d)/30 = 3/2
⇒ d/30 = 3/2
⇒ d = (3/2) × 30
⇒ d = 45

৩৩. tanθ  = 4/3 হলে, sinθ এর মান কত? 
ক. 3/5
খ. 4/5
গ. 5/4
ঘ. 3/4

উত্তর: খ. 4/5
সমাধানঃ দেওয়া আছে,
tan𝜃=43​
ধরি, সমকোণী ত্রিভুজে লম্ব = ৪ এবং ভূমি = ৩
তাহলে, অতিভুজ
=42+32​=16+9
=25=5

এখন,

sin𝜃=লম্বঅতিভুজ=45

৩৪. একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 
ক. π : 1 
গ. 1 : π
খ. 2π : 1 
ঘ. π : 2 

উত্তর: ক. π : 1 

৩৫. পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি (NPT - Non-Prolif-eration Treaty) কত সালে স্বাক্ষর হয়? 
ক. ১৯৬৮ 
গ. ১৯৬৭ 
খ. ১৯৭০ 
ঘ. ১৯৭৫ 

উত্তর: ক. ১৯৬৮

৩৬. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘জাতীয় সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশ' সংক্রান্ত নির্দেশক নীতির কথা বলা হয়েছে? 
ক. অনুচ্ছেদ ২৩ 
গ. অনুচ্ছেদ ২৫ 
খ. অনুচ্ছেদ ২৪ 
ঘ. অনুচ্ছেদ ২৮ 

উত্তর: ক. অনুচ্ছেদ ২৩

৩৭. অ্যান্টার্কটিকা মহাদেশের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কী? 
ক. মাউন্ট এরেবাস 
খ. মাউন্ট ভেসুভিয়াস 
গ. মাউন্ট কিলিমাঞ্জারো 
ঘ. মাউন্ট ফুজি 

উত্তর: ক. মাউন্ট এরেবাস

৩৮. বিশ্বের একমাত্র দেশ কোনটি যার জাতীয় পতাকায় কোনো চতুর্ভুজ (আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র) আকৃতি নেই? 
ক. ভ্যাটিকান সিটি 
খ. নেপাল 
গ. সুইজারান্ড 
ঘ. ভুটান 

উত্তর: খ. নেপাল

৩৯. আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ভূবেষ্টিত (Land-locked) দেশ কোনটি? 
ক. মঙ্গোলিয়া
খ. কাজাখস্তান 
গ. আফগানিস্তান
ঘ. বলিভিয়া 

উত্তর: খ. কাজাখস্তান

৪০. বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে ‘ডাকটিকেট' উদ্বোধন করা হয় কবে? 
ক. ১৭ এপ্রিল ১৯৭১
খ. ২৯ জুলাই ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭২ 

উত্তর: খ. ২৯ জুলাই ১৯৭১

৪১. ‘কোপস অফ সিভিল ইঞ্জিনিয়ার্স' (CCE) দ্বারা নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র ভাসমান বাঁধ/রেগুলেটর কোনটি? 
ক. মুহুরী সেচ প্রকল্প বাঁধ 
খ. মনু নদী ব্যারেজ 
গ. তিস্তা ব্যারেজ 
ঘ. গঙ্গা-কপোতাক্ষ (জিকে) পাম্প হাউজ 

উত্তর: ক. মুহুরী সেচ প্রকল্প বাঁধ 

৪২. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ‘নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ' সংক্রান্ত নীতি লিপিবদ্ধ আছে? 
ক. অনুচ্ছেদ ১১
খ. অনুচ্ছেদ ১৯
গ. অনুচ্ছেদ ২২
ঘ. অনুচ্ছেদ ৩৩ 

উত্তর: গ. অনুচ্ছেদ ২২

৪৩. আন্তর্জাতিক অপরাধ আদালত  (ICC) -এর প্রথম নারী সভাপতি কে ছিলেন? 
ক. ফাতু বেনসুদা 
খ. সিলভিয়া স্টাইনার 
গ. সং সাং হিউন
ঘ. সিপ্রয়ান কান্দা 

উত্তর: 
নোট: আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর প্রথম নারী সভাপতি ছিলেন আর্জেন্টিনার আইনজীবী ও কূটনীতিবিদ Silvia Fernández de Gurmendi। তিনি ২০১৫ সালের মার্চ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। 

৪৪. কোষের কোন অঙ্গানুকে ‘কোষের আত্মহত্যা থলি' বা 'Suicide Sac' বলা হয়? 
ক. মাইটোকন্ড্রিয়া
খ. গলগি বডি
গ. রাইবোজোম
ঘ. লাইসোজোম 

উত্তর: ঘ. লাইসোজোম

৪৫. কোনো আর্দ্রতা-সংবেদনশীল (Moisture sensitive) রাসায়নিক পদার্থকে শুষ্ক বা আর্দ্রতামুক্ত অবস্থায় সংরক্ষণ করতে ল্যাবরেটরিতে কোনটি ব্যবহৃত হয়? 
ক. ডেসিকাটর 
খ. সেন্ট্রিফিউজ মেশিন 
গ. স্পেকট্রোফোটোমিটার 
ঘ. রেজেনারেটর 

উত্তর: ক. ডেসিকাটর

৪৬. কাঁচের বা ধাতব ল্যাবরেটরি সরঞ্জামকে উচ্চচাপে উত্তপ্ত বাষ্প দ্বারা জীবাণুমুক্ত (Sterilization) করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? 
ক. ওয়াটার বাথ 
খ. অটোক্লেইভ 
গ. ওভেন
ঘ. ডেসিকাটর 

উত্তর: খ. অটোক্লেইভ

৪৭. মানবদেহের কোন গ্রন্থিটিকে ‘জৈব ঘড়ি’ বা ‘Biological Clock' নিয়ন্ত্রক বলা হয়, যা মেলাটোনিন (Melatonin) হরমোন নিঃসরণ করে? 
ক. থাইরয়েড গ্রন্থি
খ. অ্যাড্রেনাল গ্রন্থি
গ. পাইনিরাল গ্রন্থি 
ঘ. পিটুইটারি গ্রন্থি 

উত্তর: গ. পাইনিরাল গ্রন্থি

৪৮. মানবদেহের কোন অঙ্গটি নিজের ক্ষতিগ্রস্ত বা কেটে ফেলা অংশকে পুনরুৎপাদন (Regeneration) করার অসাধারণ ক্ষমতা রাখে? 
ক. অগ্ন্যাশয়
খ. যকৃৎ
গ. কিডনি
ঘ. প্লীহা 

উত্তর: খ. যকৃৎ

৪৯. বায়ুমন্ডলে মিথেন গ্যাসের মতো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস শোষণ করার ক্ষমতা রাখে এমন বিশেষ ব্যাকটেরিয়াকে কী বলা হয়? 
ক. মেথানোজেন 
খ. সায়অনেব্যাকটেরিয়া 
গ. নাইট্রিফায়িং ব্যাকটেরিয়া 
ঘ. মেথানোট্রফ 

উত্তর: ঘ. মেথানোট্রফ  

৫০. ‘ক্রিসপার-ক্যাস' (CRISPR - Cas9) প্রযুক্তিটি বিজ্ঞানের কোন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের জন্য ব্যবহৃত হচ্ছে? 
ক. কোয়ান্টাম কম্পিউটিং 
খ. পারমাণবিক সংযোজন 
গ. জিন সম্পাদনা/জিনোম এডিটিং 
ঘ. কৃত্রিম বুদ্ধিমত্তা 

উত্তর: গ. জিন সম্পাদনা/জিনোম এডিটিং 

৫৯. ‘Svalbard Global Seed Vault' (বিশ্বের প্রধান বীজ ব্যাংক বা কিয়ামতের দিনের বীজাগার) কোন দ্বীপে অবস্থিত? 
ক. গ্রিনল্যান্ড 
গ. আইসল্যান্ড 
খ. ফ্যারো দ্বীপপুঞ্জ 
ঘ. স্পিটসবার্গেন (নরওয়ে) 

উত্তর: ঘ. স্পিটসবার্গেন (নরওয়ে) 

৬০. কৃষ্ণগহ্বর (Black Hole) -এর এমন একটি সীমানা থাকে যা অতিক্রম করলে আলোসহ কোনো কিছুই আর ফিরে আসতে পারে না। এই সীমানাকে কী বলা হয়? 
ক. সিঙ্গুলারিটি 
খ. ইভেন্ট হরাইজন 
গ. আকৃতির ব্যাসার্ধ 
ঘ. ফটোন স্পিয়ার 

উত্তর: খ. ইভেন্ট হরাইজন

টেকনিক্যাল/বিষয়ভিত্তিক
৫১. ল্যাবরেটরি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে (LQMS) টেস্ট রেজাল্ট ও ল্যাবের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি সংক্রান্ত (ISO) স্টান্ডার্ড কোনটি? 
ক. ISO 9001 
খ. ISO 14001 
গ. ISO 15189 / ISO 17025 
ঘ. ISO 27001 

উত্তর: গ. ISO 15189 / ISO 17025

৫২. ল্যাবরেটরিতে ক্ষতিকারক বা উদ্বায়ী রাসায়নিক দ্রবণ নিয়ে কাজ করার সময় বাতাস থেকে বিষাক্ত বাষ্প অপসারণের জন্য কোন বিশেষ নিরাপত্তা যন্ত্র ব্যবহার করা হয়? 
ক. অটোক্লেইভ 
খ. ফিউম হুড
গ. ইনকিউবেটর
ঘ. সেন্ট্রিফিউজ 

উত্তর: খ. ফিউম হুড

৫৩. কোনো কারণে ল্যাবে এসিড বা ক্ষারীয় রাসায়নিক চোখে ছিটে গেলে সাথে সাথে কত সময় ধরে ‘আই ওয়াশ স্টেশন' -এ চোখ ধুতে হয়? 
ক. ২-৩ মিনিট 
খ. ৬০ সেকেন্ড 
গ. অন্তত ১৫-২০ মিনিট 
ঘ. নূন্যতম ৩০ মিনিট 

উত্তর: গ. অন্তত ১৫-২০ মিনিট

৫৪. ল্যাবরেটরিতে কোনো তরল মিশ্রণ থেকে বিভিন্ন ঘনত্বের উপাদানগুলোকে (যেমন: রক্ত থেকে প্লাজমা) আলাদা করার জন্য ঘূর্ণন গতিতে কাজ করে কোন যন্ত্র? 
ক. স্পেকট্রোফোটোমিটার
খ. সেন্ট্রিফিউজ মেশিন 
গ. পিএইচ মিটার 
ঘ. চৌম্বকীয় নাড়ক

উত্তর: খ. সেন্ট্রিফিউজ মেশিন

৫৫. ল্যাবরেটরিতে তৈরি করা প্রমিত দ্রবণ বা স্ট্যান্ডার্ড কেমিক্যালের Shelf life ট্র্যাকিং করার সঠিক পদ্ধতি কোনটি? 
ক. FIFO (First In, First Out) 
খ. LIFO (Last In, First Out) 
গ. JIT (Just In Time) 
ঘ. KANBAN 

উত্তর: ক. FIFO (First In, First Out) 

৫৬. ল্যাবরেটরির রাসায়নিক দ্রবণ রিএজেন্টের বোতলে Lebeling করার সময় সর্বাবস্থায় কোন তথ্যটি থাকা বাধ্যতামূলক? 
ক. দ্রবণের নাম ও ঘনমাত্রা (Concentration) 
খ. প্রস্তুতের তারিখ ও প্রস্তুতকারীর নাম 
গ. মেয়াদোত্তীর্ণের তারিখ ও সতর্কতা চিহ্ন 
ঘ. উপরের সবগুলোই 

উত্তর: ঘ. উপরের সবগুলোই

৫৭. নিচের কোনটি PPE (Personal Protective Equipment) নয়? 
ক. ল্যাব কোট/অ্যাপ্রন, গ্লাভস 
খ. ফেস মাস্ক 
গ. ফায়ার হাইড্রেন্ট 
ঘ. সেফটি গগলস/চশমা 

উত্তর: গ. ফায়ার হাইড্রেন্ট

৫৮. এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমস্ত ধরণের অনুজীব (ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এবং তাদের স্পোর) সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়- 
ক. স্টেরিলাইজেশন
খ. ডিসইনফেকশন 
গ. ডিকন্টামিনেশন
ঘ. পিউরিফিকেশন

উত্তর: ক. স্টেরিলাইজেশন

৬১. জীবনচক্র বিশ্লেষণ (Life - Cycle Analysis) অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির কার্বন পদচিহ্ন (Carbon Footprint) নিচের কোনটির প্রায় সমান?
ক. কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্ৰ 
খ. প্রাকৃতিক গ্যাস 
গ. বায়ু শক্তি ও সৌর শক্তি 
ঘ. ডিজেল জেনারেটর

উত্তর: গ. বায়ু শক্তি ও সৌর শক্তি

৬২. পারমাণবিক শক্তি চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে Mod-erator হিসেবে ‘ভারী পানি' ছাড়াও বহুল ব্যবহৃত কঠিন পদার্থ কোনটি? 
ক. ক্যাডমিয়াম
খ. গ্রাফাইট 
গ. লেড বা সিসা
ঘ. বোরন 

উত্তর: খ. গ্রাফাইট

৬৩. প্লাস্টিক, রাবার ও কেবলের স্থায়িত্ব এবং তাপ সহনশীলতা বাড়াতে পারমাণবিক বিকিরণ ব্যবহার করে অণুগুলোর মধ্যে সংযোগ স্থাপনের প্রক্রিয়াকে কী বলা হয়? 
ক. রেডিয়েশন ক্রস-লিংকিং 
খ. মলিকুলার ইভাপোরেশন 
গ. থার্মাল ডিসসোসিয়েশন 
ঘ. ফিশন পলিমারাইজেশন 

উত্তর: ক. রেডিয়েশন ক্রস-লিংকিং (Radiation Cross-Linking)
ব্যাখ্যা: পারমাণবিক বিকিরণ (যেমন গামা রশ্মি বা ইলেকট্রন বিম) ব্যবহার করে প্লাস্টিক, রাবার ও কেবলের পলিমার অণুগুলোর মধ্যে নতুন রাসায়নিক বন্ধন (cross-link) তৈরি করা হয়। এর ফলে উপাদানের স্থায়িত্ব, তাপ সহনশীলতা, যান্ত্রিক শক্তি এবং রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৬৪. ভূগর্ভস্থ তেল, প্রাকৃতিক গ্যাস বা খনিজ অনুসন্ধানে কুপের (Well Logging) শিলাস্তরের ঘনত্ব ও পোরোসিটি (Po- rosity) নির্ধারণ করতে কোন পরমাণুভিত্তিক সরঞ্জাম ব্যবহার করা হয়? 
ক. নিউট্রন-গামা লগারস
খ. জি-এম কাউন্টার 
গ. সেসমোগ্রাফ 
ঘ. স্পেট্রোফোটোমিটার 

উত্তর: ক. নিউট্রন-গামা লগারস

৬৫. কৃত্রিম প্রজনন ও Mutation Breeding -এর মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদনে খাদ্যে ও কৃষিতে কোন রশ্মি প্রয়োগ করা হয়? 
ক. আলফা রশ্মি 
খ. বেটা রশ্মি 
গ. গামা রশ্মি
ঘ. ইনফ্রারেড রশ্মি

উত্তর: গ. গামা রশ্মি

৬৬. তরল উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্যকে কাঁচের বা সিরামিকের সাথে গলিয়ে স্থায়ীভাবে কঠিন ব্লকে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে? 
ক. ইনসিনারেশন 
গ. ভিট্রিফিকেশন 
খ. নিউট্রালাইজেশন 
ঘ. ক্যালসিনেশন 

উত্তর: গ. ভিট্রিফিকেশন

৬৭. তেজস্ক্রিয় বিকিরণ (যেমন: গামা রশ্মি) ব্যবহার করে উদ্ভিদের জিনগত পরিবর্তন ঘটিয়ে উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধী নতুন জাত তৈরি করার প্রক্রিয়াকে বলা হয়- 
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 
খ. টিস্যু কালচার 
গ. হাইব্রিডাইজেশন 
ঘ. মিউটেশন ব্রিডিং 

উত্তর: ঘ. মিউটেশন ব্রিডিং

৬৮. তেজস্ক্রিয় গামা বিকিরণ (Gamma Radiation) থেকে সুরক্ষা পেতে এবং বর্জ্য পাত্রের কন্টেইনমেন্ট হিসেবে কোন ধাতুর প্রলেপ বা আস্তরণ সবচেয়ে বেশি কার্যকর? 
ক. অ্যালুমিনিয়াম 
খ. তামা (Copper) 
গ. সীসা (Lead) বা কংক্রিট
ঘ. লোহা 

উত্তর: গ. সীসা (Lead) বা কংক্রিট

৬৯. ল্যাবরেটরির মেঝেতে গাঢ় সালফিউরিক এসিড (H2SO4) পরলে তা প্রশমিত (Neutralize) ও পরিষ্কার করার জন্য তাৎক্ষণিকভাবে কোনটি ব্যবহার করা উচিত? 
ক. গাঢ় হাইড্রোক্লোরিক এসিড 
খ. সোডিয়াম বায়োকার্বনেট বা চুন 
গ. প্রচুর ইথানল 
ঘ. কেবল শুকনো সুতি কাপড় 

উত্তর: খ. সোডিয়াম বায়োকার্বনেট বা চুন

৭০. খাদ্যদ্রব্য দীর্ঘকাল সংরক্ষণে (Food Irradiation) অণুজীব ধ্বংস করার জন্য কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? 
ক. কেমিক্যাল ব্লিচিং 
খ. উচ্চ তাপে ফোটানো 
গ. ইউরেনিয়াম পাউডার স্পে 
ঘ. নিয়ন্ত্রিত গামা রেডিয়েশন প্রয়োগ 

উত্তর: ঘ. নিয়ন্ত্রিত গামা রেডিয়েশন প্রয়োগ

৭১. নিউক্লিয়ার মেডিসিন বা পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানে হট ল্যাবের প্রধান কাজ কোনটি?
ক. রেডিফার্মাসিউটিক্যাল প্রস্তুত ও মান নিয়ন্ত্রণ করা 
খ. ল্যাব স্যাম্পলের সাধারণ কেমিক্যাল টেস্ট করা 
গ. অটোকোডিং সম্পন্ন করা 
ঘ. রক্ত জমাট বাঁধার পরীক্ষা করা 

উত্তর: ক. রেডিফার্মাসিউটিক্যাল প্রস্তুত ও মান নিয়ন্ত্রণ করা 

৭২. ল্যাবরেটরি বর্জ্য ব্যবস্থাপনায় ‘3R' বলতে কী বোঝায়? 
ক. Read, Write, Repeat 
খ. Reduce, Reuse, Recycle 
গ. React, Remove, Refill 
ঘ. Remove, Reduce, Recycle

উত্তর: খ. Reduce, Reuse, Recycle

৭৩. তরল ফোঁটা (যেমন: বৃষ্টির ফোটা) গোলাকার আকার ধারণ করে পদার্থের কোন ধর্মের কারণে? 
ক. সান্দ্রতা 
খ. প্লাবতা 
ঘ. স্থিতিস্থাপকতা
গ. পৃষ্ঠটান 

উত্তর:গ. পৃষ্ঠটান

৭৪. নিউক্লিয়ার মেডিসিন ডায়াগনস্টিকসে সবচেয়ে বহুল ব্যবহৃত রেডিওআইসোটোপ কোনটি? 
ক. টেকনিশিয়াম-৯৯এম 
খ. ইউরেনিয়াম-২৩৮ 
গ. প্লাটিনাম-১৯৮ 
ঘ. সিজিয়াম-১৩৭ 

উত্তর: ক. টেকনিশিয়াম-৯৯এম

৭৫. তেজস্ক্রিয় কণা বা গ্যাস যেন বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য হট ল্যাবরেটরির ভেতরে বাতাসকে কোন অবস্থায় রাখা হয়? 
ক. পজিটিভ প্রেসার 
খ. সাধারণ বায়ুমন্ডলীয় চাপ 
গ. নেগেটিভ প্রেসার 
ঘ. উচ্চ আর্দ্রতাপূর্ণ চাপ

উত্তর: গ. নেগেটিভ প্রেসার

৭৬. ইনজেকশন, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ এবং সার্জিক্যাল যন্ত্রপাতি ব্যবহারের আগেই জীবাণুমুক্ত (Sterilization) করার জন্য ল্যাবে কোনটি ব্যবহৃত হয়?
ক. গামা রেডিয়েশন
খ. ইনফ্রারেড লেজার 
গ. নিউট্রন বিম
ঘ. ইউরেনিয়াম সলিউশন 

উত্তর: ক. গামা রেডিয়েশন

৭৭. ভূগর্ভস্থ পানির উৎস (Aquifer), পানির বয়স এবং এর পুনর্ব্যবহারযোগ্যতা (Recharge Rate) নির্ধারণে কোন পরিবেশগত প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক. রেডিওইলেক্ট্রিক্যাল ফিল্ট্রেশন 
খ. আইসোটোপ হাইড্রোলজি 
গ. নিউক্লিয়ার ওয়াটার বয়েলিং 
ঘ. হাইড্রোলাইটিক ফিশন 

উত্তর: খ. আইসোটোপ হাইড্রোলজি

৭৮. পারমাণবিক তেজস্ক্রিয়তা ব্যবহার করে ক্ষতিকারক পোকামাকড় পুরুষত্বহীন (Sterile) বানিয়ে ফসলের ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করার সফল পদ্ধতির নাম কী?
ক. Pest Radiation Eradication ( PRE) 
খ. Sterile Insect Technique (SIT) 
গ. Genetic Mutation Spray (GMS) 
ঘ. Crop Protection Radiotherapy (CPR) 

উত্তর: খ. Sterile Insect Technique (SIT)

৭৯. Biological Safety Cabinet -এ বাতাসের ক্ষুদ্র জীবাণু ও পার্টিক্যাল শতভাগ ছেঁকে নেওয়ার জন্য যে বিশেষ ফিল্টার ব্যবহার করা হয়, তার নাম কী? 
ক. কার্বন ফিল্টার
খ. HEPA ফিল্টার 
গ. মেমব্রেন ফিল্টার
ঘ. গ্লাস উল ফিল্টার 

উত্তর: খ. HEPA ফিল্টার

৮০. ভর পরিমাপের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট ধাতব বা অধাবত আয়নকে অধঃক্ষিপ্ত (Precipitate) করে শুকিয়ে মেপে নেওয়ার আয়তনিক পরিমাপ পদ্ধতিকে কী বলে? 
ক. ভলিউমেটি
খ. রিফ্লেক্টোমেট্রি 
গ. কালারিমেট্রি 
ঘ. গ্রাভিমেটি 

উত্তর: ঘ. গ্রাভিমেটি

Post a Comment

0 Comments