জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরায় অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান pdf

জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা 
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পরীক্ষার তারিখ: ২৬.০৬.২০২৬
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ১০০
জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরায় অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

বাংলা
১। ব্যাসবাক্যসহ সমাস লিখুনঃ
ক) সেতার = সে (তিন) তার যে যন্ত্রের (বহুব্রীহি সমাস)। 
খ) চিনিপাতা = চিনি দিয়ে পাতা (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
গ) বিজয়-পতাকা = বিজয় সূচক পতাকা (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
ঘ) বউভাত = বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
ঙ) টাকমাথা = টাক যে মাথা (কর্মধারয় সমাস)।

২। সন্ধি বিচ্ছেদ করুনঃ 
ক) নবান্ন = নব + অন্ন 
খ) শীতার্ত = শীত + ঋত 
গ) পরীক্ষা = পরি + ঈক্ষা 
ঘ) উল্লাস = উৎ + লাস 
ঙ) নাতবৌ = নাতি + বৌ

৩। নিম্নের বাগধারা দিয়ে অর্থসহ বাক্য লিখুনঃ
ক) অকাল কুষ্মান্ড (অপদার্থ/অকর্মণ্য): তোমার মতো অকাল কুষ্মান্ডকে দিয়ে কোনো কাজই আশা করা যায় না ।
খ) দুধে ভাতে (সুখে-স্বাচ্ছন্দ্যে থাকা): "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" এটি প্রতিটি মায়েরই আকুল প্রার্থনা।
গ) ডুব মারা (গা ঢাকা দেয়া /পালিয়ে যাওয়া): ধারের টাকা শোধ না করে লোকটা হঠাৎ সমাজ থেকে ডুব মারল।
ঘ) দা-কুমড়া সম্পর্ক (ভীষণ শত্রুতা): সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন দা-কুমড়া সম্পর্ক চলছে।
ঙ) দুধের মাছি (সুসময়ের বন্ধু): সমাজে দুধের মাছির অভাব নেই, কিন্তু বিপদে কাউকে পাশে পাওয়া যায় না ।

৪। বাক্য রূপান্তর করুন:
ক) সে যদি কাল আসে, তবে আমি যাব। (সরল)
উত্তর: সে কাল এলে আমি যাব ।
খ) তিনি ধনী হলেও সুখী ছিলেন না। (যৌগিক)
উত্তর: তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না ।
গ) তার স্বাস্থ্য ভালো না। (হ্যাঁ-বাচক)
উত্তর: তার স্বাস্থ্য খারাপ।
ঘ) এ খবর আমরা কেউই জানতাম না। (প্রশ্নবাচক) 
উত্তর: এ খবর কি আমাদের কেউ জানিত?
ঙ) ছাত্রটি মেধাবী কিন্তু নিয়মিত স্কুলে আসে না। (সরল) 
উত্তর: মেধাবী ছাত্রটি নিয়মিত স্কুলে আসে না ।

৫। এক কথায় প্রকাশ করুন:
ক) টলানো যায়না এমন = অটল
খ) যা আকাশে চড়ে বেড়ায় = খেচর
গ) চোখের সম্মুখে সংঘটিত = চাক্ষুষ
ঘ) কোনো ঘটনার ২৫ বছর পূর্তিতে যে অনুষ্ঠান = রজত জয়ন্তী 
ঙ) দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন = গোধূলি

English
৬। Fill in the blanks with appropriate word: 
a) You must by the decision of the committee.
Ans: abide
b) I to you for my mistake.
Ans: apologize
c) There is no _____ to this rule.
Ans: exception
d) You should ______ from smoking.
Ans: abstain / refrain
e) I was _____ with him at his behavior.
Ans: annoyed/disappointed

৭. Correct the sentence with right form of verb:
a) He (go) to school every day.
Ans: He goes to school every day. 
b) I (write) the letter yesterday.
Ans: I wrote the letter yesterday. 
c) I wish I (know) the answer.
Ans: I wish I knew the answer. 
d) She (finish) her work already.
Ans: She has finished her work.
e) He (work) here since 2022.
Ans: He has been working here since 2022.

৮। নিম্নলিখিত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুনঃ
a) সে আমাকে গতকাল দেখেছিল।
⇒ He saw me yesterday. 
b) সে কখনো মিথ্যা কথা বলে না ৷
⇒ He never tells a lie.
c) বৃষ্টি হচ্ছে।
⇒ It is raining. 
d) তুমি কোথায় যাও?
⇒ Where are you going? 
e) এক যে ছিল রাজা।
⇒ Once there was a king.

০৯। Change the voice :
a) He gives me a book.
Ans: A book is given to me by him.
b) She is singing a song.
Ans: A song is being sung by her.
c) Do it.
Ans: Let it be done.
d) Don't tell a lie.
Ans: Let not a lie be told.
e) He will write a poem.
Ans: A poem will be written by him.

১০। Write down the bangla meaning and make sentence of the following phrases and idioms:
a) Cut a sorry figure (খারাপ ফল করা): He cut a sorry figure in the exam as he did not study at all.
b) A man of word (এক কথার মানুষ): We can trust him because he is a man of word.
c) Red letter day (স্মরণীয় দিন): The 16th of December is a red letter day in the history of Bangladesh.
d) Bird's eye view (একনজরে দেখা): We had a bird's eye view of the beautiful city from the top of the tower.
e) Come round (আরোগ্য লাভ করা): We hope that your mother will come round very soon.

গনিত
১১. যদি a+b = m এবং a² + b² = n এবং a³ + b³ = p³ হয় তবে m³ + 2P³ এর মান নির্ণয় করো।

সমাধানঃ
দেওয়া আছে, a+b = m, a²+b² = n, a³+b³ = p³।
 এখন,
m³ + 2P³
= (a+b)³ + 2(a³+b³) [মান বসিয়ে]
= a³ + 3a²b + 3ab² + b³ + 2a³ + 2b³
= 3a³ + 3a²b + 3ab² + 3b³
= 3(a³ + a²b + ab² + b³)
= 3{a²(a+b) + b²(a+b)}
= 3(a+b)(a²+b²)
= 3mn [∵ a+b = m, a²+b² = n]
(উত্তর)

১২. দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ১৪ জন লোক ৬ দিনে ঐ কাজ করতে পারবে?

সমাধান:
১০ জন লোক কাজটি করে ৭ দিনে করে = ৬ ঘণ্টায়
  ১  জন লোক কাজটি করে ১ দিনে করে = ৬ × ১০ × ৭ ঘণ্টায়
১৪  জন লোক কাজটি করে ৬ দিনে করে = ৬ × ১০ × ৭ ঘণ্টায়
                                                                           ১৪ × ৬
                                                                   = ৫ ঘণ্টায়
 
উত্তর: ৫ ঘন্টা

১৩. একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার । মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন ৷
সমাধান:
মনে করি, মেঝের দৈর্ঘ্য = x মিটার

:. প্রস্থ = 192/x মিটার

প্রশ্নমতে,
(x − 4)(192/x + 4) = 192
বা, 192 − 768/x + 4x − 16 = 192
বা, 4x − 768/x = 192 + 16 − 192 [পক্ষান্তর করে]
বা, (4x² − 768)/x = 16
বা, 4x² − 768 = 16x [উভয়পক্ষে x দ্বারা গুণ করে]
বা, 4(x² − 192) = 16x
বা, x² − 192 = 4x [উভয়পক্ষকে ৪ দ্বারা ভাগ করে]
বা, x² − 4x − 192 = 0 [পক্ষান্তর করে]
বা, x² − 16x + 12x − 192 = 0
বা, x(x − 16) + 12(x − 16) = 0
∴ (x − 16)(x + 12) = 0

হয়, x − 16 = 0 অথবা, x + 12 = 0
∴ x = 16 অথবা, x = −12
যেহেতু, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না।
সুতরাং, x = −12 গ্রহণযোগ্য নয়।
∴ ক্ষেত্রের দৈর্ঘ্য = 16 মিটার
এবং ক্ষেত্রের প্রস্থ = 192/16 = 12 মিটার

উত্তর: দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার।

১৪. একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

সমাধান :
ধরি, ১ম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে।
চৌবাচ্চার পানির ধারণক্ষমতা y লিটার।

১ম শর্তমতে, y = 12x …………… (১)
২য় শর্তমতে, y = 96x − 96 × 14 …………… (২)
অথবা, 12x = 96x − 96 × 14
অথবা, 12x − 96x = −96 × 14
অথবা, −84x = −96 × 14
অথবা, x = (−96 × 14)/(−84)
∴ x = 16

সুতরাং, y = 12x = 12 × 16 = 192 লিটার

উত্তর: চৌবাচ্চাটির ধারণক্ষমতা ১৯২ লিটার।

১৫. একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য      ১ টাকা হলে, ক্রয়মূল্য = ১০০ টাকা
                                                               ১১০
বিক্রয়মূল্য ১১ টাকা হলে, ক্রয়মূল্য       ১০০ × ১১ টাকা
                                                                   ১১০
                                                        = ১০ টাকা
উত্তর: কলমটির ক্রয়মূল্য ১০ টাকা।

সাধারণ জ্ঞান
১৬। পূর্ণরূপ লিখুনঃ
ক. BARD: Bangladesh Academy for Rural Development
খ. AM: Ante Meridiem
গ. PLO: Palestine Liberation Organization

১৭। বাংলাদেশের কোন এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে?
উত্তর: সেন্টমার্টিন ও এর আশেপাশের এলাকাকে ।
১৮। 'মাৎস্যানায়' কী? কোন রাজার মৃত্যুর পর মাৎস্যানায়ের অবস্থা তৈরি হয়েছিল?
উত্তর: 'মাৎস্যানায়' বলতে চরম অরাজকতা, বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলাহীন পরিস্থিতিকে বোঝায়। রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় এই মাৎস্যানায়ের অবস্থা তৈরি হয়েছিল । 
১৯ । সুন্দরবন কয়টি জেলা নিয়ে গঠিত?
উত্তর: ৫টি জেলা (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী)। 
২০। ভোমরা স্থলবন্দর কোন মন্ত্রণালয়ের অধীনে? কত সালে এটি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে?
উত্তর: এটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে । এটি ১৯৯৬ সালে স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে।
২১। কম্পাইলার কি? এর কাজ কি?
উত্তর: কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চস্তরের ভাষা লেখা সোর্স কোডকে কম্পিউটারের বোঝার উপযোগী মেশিন ভাষায় রূপান্তর করে।
এর প্রধান কাজ: সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসঙ্গে একবারে অনুবাদ করা এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানিয়ে দেওয়া । 
২২। ম্যালওয়ার (Malware) কি? এর পূর্ণরূপ কি?
উত্তর: ম্যালওয়্যার হলো এমন এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি, ফাইল নষ্ট বা পুরো সিস্টেমের ক্ষতিসাধন করে।
এর পূর্ণরূপ: Malicious Software
২৩। URL কি? এর পূর্ণরূপ কি?
উত্তর: URL হলো ইন্টারনেট বা ওয়েবসাইটে অবস্থিত যেকোনো ফাইলের বা ওয়েব পেজের নির্দিষ্ট এবং একক ঠিকানা । এর পূর্ণরূপ: Uniform Resource Locator
২৪। সাইবার অপরাধ কি? দুটি সাইবার অপরাধের নাম লিখুন? 
উত্তর: ইন্টারনেট, কম্পিউটার কিংবা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়, তাকে সাইবার অপরাধ বলে।
দুটি সাইবার অপরাধ:
১. হ্যাকিং ২. ফিশিং ।
২৫। F7 এর ফাংশন কী? Ctrl + Z চাপলে কী হয়?
উত্তর: F7 এর ফাংশন: মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য ডকুমেন্টে বানান এবং ব্যাকরণ (Spelling and Grammar) পরীক্ষা করার জন্য এটি ব্যবহৃত হয়।
Ctrl + Z: এটি চাপলে 'Undo' হয়, অর্থাৎ ভুলবশত করা শেষ কাজটি বা পরিবর্তনটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়।

Post a Comment

0 Comments