কর অঞ্চল-১২, ঢাকা
পদের নাম: উচ্চমান সহকারী
তারিখ: ০৫/০৯/২০২৬
সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ৯০
বাংলা
১. এক কথায় প্রকাশ করুন:
(ক) যিনি প্রথম পথ দেখান = পথিকৃৎ
(খ) যা ক্রমশ দূরে সরে যাচ্ছে = অপসৃয়মাণ
(গ) তৃণ আচ্ছাদিত ভূমি = শাদ্বল
(ঘ) আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্য
(ঙ) কাঁচের তৈরি বাড়ি = শীশমহল
২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
(ক) অরুণরাঙা = অরুণের ন্যায় রাঙা (উপমান কর্মধারয় সমাস)
(খ) বিপদাপন্ন = বিপদকে আপন্ন (২য়া তৎপুরুষ সমাস)
(গ) পদ্মনাভ = পদ্ম নাভিতে যাঁর (বহুব্রীহি সমাস)
(ঘ) গলায় গামছা = গলায় গামছা যার (বহুব্রীহি সমাস)
ঙ) কাজলকালো = কাজলের ন্যায় কালো (উপমান কর্মধারয় সমাস)
৩. অর্থসহ বাক্য রচনা করুন:
(ক) কপাল ফেরা (ভাগ্য সুপ্রসন্ন হওয়া): চাকরিটা পাওয়ার পর থেকে রাসেলের কপাল ফিরেছে।
(খ) কাঁচা পয়সা (সহজে উপার্জিত অর্থ): হঠাৎ কাঁচা পয়সার গরমে সে কাউকেই আর তোয়াক্কা করছে না।
(গ) গোঁয়ার গোবিন্দ (কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি বা নির্বোধ): ওই গোঁয়ার গোবিন্দ ছেলেকে কোনো দায়িত্বপূর্ণ কাজ দেওয়া ঠিক হবে না।
(ঘ) থ বনে যাওয়া (স্তম্ভিত হওয়া): জাদুকরের অদ্ভুত জাদু দেখে দর্শকরা সবাই থ বনে গেল ।
(ঙ) তালকানা (বেতাল হওয়া): সুমনের মতো তালকানা লোক দিয়ে এই সূক্ষ্ম কাজটি সম্পন্ন করা সম্ভব নয়।
৪. সন্ধি বিচ্ছেদ করুন:
(ক) পাঁচশিকা = পাঁচ + শিকা
(খ) জগৎজীবন = জগৎ + জীবন
(গ) পাবক = পৌ + অক
(ঘ) মাত্ৰাপদেশ = মাতৃ + উপদেশ
(ঙ) যাচ্ছেতাই = যা + ইচ্ছা + তাই
৫। হুরমুজ প্রণালীর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে একটি অনুচ্ছেদ লিখুন।
উত্তর: হুরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক জলপথ, যা ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্ব অর্থনীতির জন্য এই প্রণালীর মূল গুরুত্ব নিহিত রয়েছে এর জ্বালানি তেল পরিবহনের সক্ষমতার ওপর, কারণ বিশ্বের মোট উৎপাদিত তরলীকৃত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) একটি বিশাল অংশ প্রতিদিন এই সরু পথটি দিয়ে বাহিত হয়। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকের মতো প্রধান খনিজ তেল রপ্তানিকারক দেশগুলো বৈশ্বিক বাজারে তেল সরবরাহের জন্য সম্পূর্ণভাবে এই রুটের ওপর নির্ভরশীল। বিশেষ করে এশিয়ার উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি যেমন চীন, জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়ার জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি হলো হুরমুজ প্রণালী ভৌগোলিক সংকীর্ণতার কারণে এই প্রণালীতে যেকোনো ধরনের ভূ-রাজনৈতিক উত্তেজনা, সামরিক সংঘাত বা অবরোধ তৈরি হলে বৈশ্বিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়, যা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ঘটায় এবং আন্তর্জাতিক বাণিজ্য ও শেয়ার বাজারে ধস নামাতে পারে। তাই শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অর্থনীতিই নয়, বরং সমগ্র বিশ্বের শিল্পোৎপাদন, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হুরমুজ প্রণালী একটি অপরিহার্য লাইফলাইন বা জীবনরেখা হিসেবে কাজ করে।
English
০৬. Fill in the gaps with appropriate preposition:
a) He commented the lecture.
Ans: on
b) The teacher dwelled the subject.
Ans: on
c) The servant was guilty theft.
Ans: of
d) We should not quarrel another.
Ans: with
e) Opinion varies man to man.
Ans: from
৭. Make sentence with meaning one
a) Now or never (এখনি অথবা কখনই নয়): Grab this opportunity right away, it is a case of now or never.
b) Pick a quarrel (ঝগড়া বাধানো): He always tries to pick a quarrel with his neighbors over small things.
c) Safe and sound (নিরাপদে/অক্ষত অবস্থায়): The travelers returned home safe and sound after the long journey.
d) Take pity on (দয়া করা): We should take pity on the poor and helpless.
e) Yellow dog (হীন বা ভীরু ব্যক্তি): Nobody likes him because he behaves like a yellow dog in difficult situations.
৮. Translate into English
(a) শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে এল।
⇒ The child came to its mother crying.
(b) ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল ।
⇒The patient had died before the doctor came.
(c) তাকে দেখে ভদ্রলোক মনে হয়।
⇒He appears to be a gentleman.
(d) কাপড়টির রং পাকা
→The color of the cloth is fast.
(e) গ্রামটির পাশ দিয়ে একটি ছোট নদী প্রবাহমান
⇒A small river flows by the village.
৯. Use right form of verbs given in the brackets:
a) He (eat) rice for an hour.
Ans: has been eating
b) He did not (go) there.
Ans: go
c) No sooner had I reached the station than the train (leave).
Ans: left
d) Twelve days (to pass) pass) since we saw him.
Ans: have passed
e) He wants the photographs to (take).
Ans: be taken
১০. Write a paragraph on The importance of Remittance in our economy.
The Importance of Remittance in Our Economy
Remittance is one of the strongest pillars of Bangladesh's national economy. It is the second-largest source of foreign currency earnings after the ready-made garments sector and plays a vital role in maintaining macroeconomic stability.
Millions of Bangladeshi migrant workers living and working abroad send a significant portion of their earnings to their families in Bangladesh. This money strengthens the country's foreign exchange reserves and helps meet the import costs of essential commodities, energy, and raw materials. At the household level, remittance contributes significantly to poverty reduction and rural development by increasing family income. It enables families to afford better healthcare, quality education, improved housing, and adequate nutrition. Moreover, remittance creates a multiplier effect in the local economy by increasing consumer spending, encouraging small businesses and self-employment, and stimulating domestic trade. During periods of global economic uncertainty, currency volatility, or trade deficits, regular remittance inflows act as a financial cushion and help protect the economy from external shocks. They also contribute to reducing income inequality and promoting sustainable development. Therefore, remittance is not merely a source of foreign currency; it is an important driver of Bangladesh's economic and social progress. To maximize its benefits, the country should promote skilled labour migration, ensure better protection and welfare of migrant workers, and make legal banking channels more convenient and attractive. Stronger institutional support and greater awareness can further encourage expatriate Bangladeshis to send their earnings through formal channels. Thus, a steady and growing flow of remittance can continue to strengthen Bangladesh's economy and improve the living standards of millions of people.
গনিত
১১. একটি আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা ১০ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা ১০০ মিটার। বাগানটির সীমানার বাইরে চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে প্রতি বর্গ মিটারে ১১০ টাকা খরচ হয়। রাস্তাটি ইট দিয়ে তৈরি করতে মোট কত খরচ হবে?
সমাধান:
মনে করি, দৈর্ঘ্য = ক মিটার
এবং প্রস্থ = খ মিটার
১ম শর্তে ২খ = ক + ১০
২য় শর্তে ২ (ক + খ) = ১০০
বা, ২ক + ২খ = ১০০
বা, ২ক + ক + ১০ = ১০০ (মানবসিয়ে)
বা, ৩ক = ৯০
বা, ক = ৩০
ক এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই
২খ = ৩০ + ১০
বা, ২খ = ৪০
:: খ = ২০
সুতরাং দৈর্ঘ্য = ৩০ মিটার, প্রস্থ = ২০ মিটার
বাগানটির ক্ষেত্রফল = ৩০ x ২০ = ৬০০ বর্গমিটার
রাস্তাসহ বাগানটির দৈর্ঘ্য = ৩০ + ৪ = ৩৪ মিটার
রাস্তাসহ বাগানটির প্রস্থ = ২০ + ৪ = ২৪ মিটার
রাস্তাসহ বাগানটির ক্ষেত্রফল = ৩৪ × ২৪ = ৮১৬ বর্গমিটার
সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল = ৮১৬ – ৬০০ = ২১৬ বর্গমিটার
১ম বর্গমিটার খরচ হয় ১১০ টাকা
২১৬ বর্গমিটার খরচ হয় (১১০ × ২১৬) = ২৩৭৬০ টাকা
উত্তর: ২৩৭৬০ টাকা
১২. 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4 : 1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2 : 1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
সমাধান:
মনে করি, দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল x বছর
এবং পিতার বয়স ছিল 4x বছর
বর্তমানে পিতার বয়স = 4x+10 বছর
এবং বর্তমানে পুত্রের বয়স = x + 10 বছর
10 বছর পরে পিতার বয়স হবে = 4x+10+10 বছর = 4x+20 বছর
10 বছর পর পুত্রের বয়স হবে = x + 10 + 10 = x + 20 বছর
প্রশ্নমতে, (4x + 20 ) : (x + 20 ) = 2 : 1
4x+20 = 2
(x + 20 ) 1
বা, 4x + 20 = 2x + 40
বা, 2x = 20
:. x = 10
সুতরাং পিতার বর্তমান বয়স = 4x+10
= 4.10+10
= 40+10
=50
এবং পুত্রের বর্তমান বয়স = x+10
= x + 10
= 10+10
= 20
উত্তর: পিতার বর্তমান বয়স ৫০ বছর ও পুত্রের ২০ বছর।
১৩. কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় কর।
সমাধান:
ধরি, ভগ্নাংশটির লব x এবং হয় y
.:. ভগ্নাংশটি x/y
প্রশ্নমতে, (x + 7)/y = 2 ............ 1
এবং x/(y - 2) = 1 ............ 2
সমীকরণ (i) নং হতে পাই,
(x + 7)/y = 2
⇒ x + 7 = 2y
:. x = 2y - 7......... (iii)
x এর মান (ii) নং সমীকরণে বসাই,
x/(y - 2) = 1
⇒x = y - 2
⇒ 2y - 7 = y - 2
.: y = 5
y এর মান (iii) নং সমীকরণে বসাই,
x = 2y - 7
.:. x = ( 2 × 5 ) - 7
= 10 - 7
= 3
:. নির্ণেয় ভগ্নাংশ 3/5 (উত্তর)।
১৪. রফিক ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো?
সমাধান
মনেকরি, রফিক 240 টাকায় মোট x টি কলম কিনেছিল।
এতে প্রতিটি কলমের দাম পড়ে 240/ x টাকা।
সে যদি 240 টাকায় (x + 1) টি কলম পেতো তবে প্রতিটি
কলমের দাম পড়তো 240/ (x+1) টাকা।
প্রশ্নমতে,
বা, 240x = (x + 1 ) ( 240 – x )
বা, 240x = 240x + 240 - x² − x
বা, x² + x – 240 = 0
বা, x² + 16x – 15x – 240 = 0
বা, x(x + 16) – 15 (x + 16) = 0
বা, (x + 16) (x - 15 ) = 0
:. x + 16 = 0 অথবা, x – 15 = 0
কিন্তু কলমের সংখ্যা x ঋণাত্মক হতে পারে না।
.: x ≠ 16
.: x = 15
:. রফিক 15টি কলম কিনেছিল ।
সাধারণ জ্ঞান
১৫. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখুন:
(ক) বিরিশিরি কোথায় অবস্থিত?
উত্তর: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ।
(খ) জাতীয় রাজস্ব বোর্ড কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭২ সালে ।
(গ) বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি?
উত্তর: ৭টি
(ঘ) OPEC এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
(ঙ) SAARC এর সাংস্কৃতিক রাজধানীর নাম কি?
উত্তর: মহাস্থানগড়, বাংলাদেশ।
(চ) IRGC এর পূর্ণ রূপ কি?
উত্তর: Islamic Revolutionary Guard Corps.
(ছ) Enemy's Enemy is my Friend উক্তিটি কার?
উত্তর: কৌটিল্য (বা চাণক্য)।
(জ) কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর নাম কি ?
উত্তর: ৫টি দেশ- কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান এবং রাশিয়া
(ঝ) কুমিল্লার দুঃখ কি?
উত্তর: ডাকাতিয়া নদী ।
(ঞ) কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা?
উত্তর: সিয়েরা লিওন।


0 Comments