বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
পদের নাম: উচ্চমান সহকারী
সময়: ৯০ মিনিট
পরীক্ষার তারিখ: ২৩.১০.২০২৬
পূর্ণমান: ৭০
১. সন্ধি বিচ্ছেদ করুন:
ক. সদৈব = সদা + এব
খ. পরিচ্ছেদ = পরি + ছেদ
গ. ষড়ানন = ষট্ + আনন
২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক. যথাসাধ্য = সাধ্যকে অতিক্রম না করে (অব্যয়ীভাব সমাস) খ. স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
গ. বিদ্যালয়হীন = বিদ্যা দ্বারা হীন (তৃতীয়া তৎপুরুষ সমাস)
৩. প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন:
ক. শয়ানি = √শী + অনি
খ. লেখক = √লিখ্ + অক (অক)
গ. নম্র = √নম্ + র
৪. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক. মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন।
উত্তর: করণ কারকে তৃতীয়া বিভক্তি।
খ. আমায় যাওয়া হয়নি।
উত্তর: কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি।
গ. এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন।
উত্তর: কর্মকারকে সপ্তমী বিভক্তি।
৫. প্রশ্নের উত্তর লিখুন:
ক. চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
উত্তর: নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি।
খ. লুইপা কোন যুগের কবি?
উত্তর: প্রাচীন যুগ।
গ. ‘অপরাজেয় কথাশিল্পী’ কার ছদ্মনাম?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬. বাক্য সংকোচন করুন:
ক. বিশ্বজনের হিতকর — বিশ্বজনীন
খ. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি — ইতিহাসবেত্তা
গ. যা দমন করা কষ্টকর — দুর্দমনীয়
৭. বাক্য রূপান্তর করুন:
ক. যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব (সরল বাক্য)।
উত্তর: আজীবন এ ঋণ স্বীকার করব।
৮. Fill in the blanks with appropriate preposition:
ক. This is a letter ________ my brother.
উত্তর: to
খ. Life is a tale told ________ an idiot.
উত্তর: by
গ. Sign your name ________ the dotted line.
উত্তর: on
ঘ. I went there ________ my bike.
উত্তর: on
ঙ. Meet me ________ Dhaka College.
উত্তর: at
৯. Change the voice into passive:
ক. He ran a race.
উত্তর: A race was run by him.
খ. They were flying kites.
উত্তর: Kites were being flown by them.
১০. Write the plural number:
ক. Bench — Benches
খ. Calf — Calves
গ. Proof — Proofs
১১. Change the gender:
ক. Poet — Poetess
খ. Master — Mistress
১২. Write the meaning into Bangla:
ক. Call in — ডেকে পাঠানো
খ. Carry on — চালিয়ে যাওয়া
১৩. Fill in the blanks with appropriate article:
ক. My uncle is ________ L.L.B.
উত্তর: an
খ. The cow is ... useful animal.
উত্তর: a
গ. I am waiting for ... hour.
উত্তর: an
১৪. Translate into English:
ক. যত গর্জে তত বর্ষে না।
উত্তর: A barking dog seldom bites.
খ. সে কি গতকাল এসেছিল?
উত্তর: Did he come yesterday?
গ. তুমি কি কখনও কক্সবাজার গিয়েছো?
উত্তর: Have you ever been to Cox’s Bazar?
১৫. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ মিটার ও লম্ব ৫ মিটার হলে ঐ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
আমরা জানি,
অতিভুজ² = লম্ব² + ভূমি²
⇒ ১৩² = ৫² + ভূমি²
⇒ ১৬৯ = ২৫ + ভূমি²
⇒ ১৬৯ − ২৫ = ভূমি²
⇒ ১৪৪ = ভূমি²
⇒ ভূমি² = ১৪৪
⇒ ভূমি = √১৪৪
∴ ভূমি = ১২ মিটার।
১৬. ৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভ হওয়ার ১২ দিন পর ১৫ জন লোক চলে গেল। বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ করতে পারবে?
সমাধান:
১২ দিন পর অবশিষ্ট সময় থাকে = (২৪ − ১২) = ১২ দিন।
৩০ জন লোক ১২ দিনে কাজ করে = ৩০ × ১২ জন-দিন।
অবশিষ্ট কাজ ১৫ জন লোক করতে পারবে = (৩০ × ১২) ÷ ১৫ দিনে।
= ৩৬০ ÷ ১৫
= ২৪ দিনে।
∴ উত্তর: ২৪ দিন।
১৭. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের বিয়োগফল ৩ হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = x + 10y
প্রশ্নমতে,
x + y = ১৫ ...... (i)
x − y = ৩ ...... (ii)
(i) + (ii) করে পাই,
⇒x + y + x − y = ১৫ + ৩
⇒ ২x = ১৮
⇒ x = ৯
(i) ⇒৯ + y = ১৫
⇒ y = ১৫ − ৯ = ৬
∴ সংখ্যাটি = x + 10y = ৯ + ১০ × ৬ = ৬৯।
আবার, y − x = ০ হলে ...... (iii)
(i) + (iii) করে পাই,
⇒x + y + y − x = ১৫ + ০
⇒ ২y = ১৫
⇒ y = ৭.৫
এক্ষেত্রে সংখ্যাটি পূর্ণসংখ্যা হবে না।
∴ উত্তর: ৬৯ অথবা ৯৬।
১৮. কোনো বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে ৬ জন করে বসালে ৫টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কত এবং বেঞ্চের সংখ্যা কত?
সমাধান:
মনে করি, ঐ শ্রেণিতে ছাত্রী সংখ্যা = x জন।
৬ জন করে বসলে মোট বেঞ্চ সংখ্যা = (x/6 + 5) টি।
৫ জন করে বসলে বেঞ্চ সংখ্যা = (x − 6)/5 টি।
প্রশ্নমতে,
x/6 + 5 = (x − 6)/5
⇒ (x + 30)/6 = (x − 6)/5
⇒ ৫x + ১৫০ = ৬x − ৩৬
⇒ ৬x − ৫x = ১৫০ + ৩৬
⇒ x = ১৮৬
∴ ছাত্রী সংখ্যা = ১৮৬ জন।
এবং বেঞ্চ সংখ্যা = (১৮৬/৬ + ৫) টি
= (৩১ + ৫) টি
= ৩৬টি।
১৯. 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করুন।
সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 13
এবং xy = 6
∴ 8x³ + 27y³ = (2x)³ + (3y)³
= (2x + 3y)³ − 3 × 2x × 3y × (2x + 3y)
= 13³ − 18xy × 13
= 2197 − 18 × 6 × 13
= 2197 − 1404
= 793
২০. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কী?
উত্তরঃ সৈয়দ মঈনুল হোসেন
২১. বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
উত্তরঃ ১ নং সেক্টর
২২. TIN-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ TIN — Taxpayer Identification Number
২৩. সার্কের প্রথম নারী চেয়ারপারসনের নাম লিখুন।
উত্তরঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
২৪. বাংলাদেশের কোন ক্রিকেটার প্রথম শততম টেস্ট খেলেন?
উত্তরঃ মুশফিকুর রহিম
২৫. বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে কততম বাজেট পেশ করা হয়?
উত্তরঃ ৫৫তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৫৭তম)
২৬. ২০২৬ বিশ্বকাপ ফুটবলে মোট কতটি ভেন্যুতে খেলা হয়েছে?
উত্তরঃ ১৬টি
২৭. বাংলাদেশের সংবিধানে “সরকারি নিয়োগে সুযোগের সমতা” শীর্ষক মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে আছে?
উত্তরঃ ২৯ নং
২৮. হরমুজ প্রণালি কোন দুটি জলভাগকে যুক্ত করেছে?
উত্তরঃ পারস্য উপসাগর এবং ওমান উপসাগর
২৯. বিশ্বে প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী নাম কী?
উ. সিরিমাভো বন্দরনায়েকে
৩০. পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে?
উত আমাজন বন
৩১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত কিলোমিটার?
উত ৩৭০.৪ কিলোমিটার (২০০ নটিক্যাল মাইল)
৩২. বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত তৃতীয়
৩৩. কী-বোর্ডে কোন কমান্ড ব্যবহার করে ফাইল সেভ করা হয়?
উত্তরঃ Ctrl + S
৩৪. ২০২৬ সালে বাংলাদেশের কে র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ রুনা খান


0 Comments