পিএসসি (মন্ত্রিপরিষদ বিভাগ) এ ব্যক্তিগত কর্মকর্তা (১১তম গ্রেড) এ নিয়োগ লিখিত পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান pdf

পিএসসি (মন্ত্রিপরিষদ বিভাগ) 
পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (১১তম গ্রেড) 
তারিখ: ২৮.০৬.২৬ 
সময়: ২ ঘণ্টা 
পূর্ণমান: ১০০ 
পিএসসি (মন্ত্রিপরিষদ বিভাগ) এ ব্যক্তিগত কর্মকর্তা (১১তম গ্রেড) এ নিয়োগ লিখিত পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

১. রচনা লিখুন: যুবসমাজ ও রাষ্ট্র নির্মাণ। 

০২. সারমর্ম লিখুন: 
পুণ্যে-পাপে, দুঃখে-সুখে, পাপে-উত্থানে, 
মানুষ হইতে দাও তোমার সন্তানে। 
হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহে ক্রোড়ে, 
চির শিশু করে আমায় রাখিয়ো ধরে। 
দেশ দেশান্তর মাঝে যায় যেথা স্থান, 
খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। 
পদে পদে ছোট নিষেধের ডোরে, 
বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। 
প্রাণ দিয়ে, দুঃখ সয়ে আপনার হাতে, 
সংগ্রাম করিতে দাও ভালো মন্দের সাথে। 

সারমর্ম: মাতৃক্রোড়ে স্নেহবন্দী বাঙালি স্বদেশের সীমিত পরিসরে সমাজ ও ধর্মের নানা বিধি-নিষেধের বেড়াজালে আবদ্ধ। ফলে মুক্তপ্রাণের বিকাশ ব্যাহত। কঠিন জীবনসংগ্রামের মাধ্যমে বাঙালিকে যথার্থ মানুষ হতে হলে বিশ্বের বিপুল কর্মোদ্যোগের স্রোতধারায় যুক্ত হতে হবে। তাহলেই চিন্তা ও কর্মের প্রসারিত চেতনায় জাতি হবে সমৃদ্ধ। 

৩. আপনার পড়ে ভালো লেগেছে এমন একটি বই সম্পর্কে জানিয়ে বন্ধুকে চিঠি লিখুন। 
২৮ জুন, ২০২৬ 
মিরপুর, ঢাকা। 
প্রিয় রাতুল, 
আমার শুভেচ্ছা নিও। আশা করি তুমি ও তোমার পরিবারের সবাই ভালো আছো। গতকাল তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি আমার পড়া চমৎকার একটি বই সম্পর্কে জানতে চেয়েছ। সম্প্রতি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস 'পথের পাঁচালী' বইটি পড়েছি। বইটি পড়ে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে এর বিস্তারিত অনুভূতি তোমাকে না জানিয়ে পারলাম না। 

উপন্যাসটির মূল চরিত্র অপু ও দুর্গা নামের দুই ভাই-বোন। নিশ্চিন্দিপুর গ্রামের এক দরিদ্র পরিবারের সহজ-সরল জীবনযাত্রা, গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং অপু-দুর্গার শৈশবের আনন্দ-বেদনা এই বইটিতে অসাধারণভাবে ফুটে উঠেছে। হরিহরের অভাবের সংসার আর মা সর্বজয়ার সন্তানদের আগলে রাখার চিরন্তন লড়াইয়ের গল্প এটি। বিশেষ করে গ্রামীণ মেলা, আমকুড়ানো, চড়ুইভাতি এবং দুই ভাই-বোনের প্রথম রেলগাড়ি দেখার রোমাঞ্চকর ছুটে চলা-সব মিলিয়ে গ্রামীণ বাংলার নিটোল চিত্র লেখক এত জীবন্তভাবে ফুটিয়ে তুলেছেন যে মনে হয় আমি নিজেই সেই গ্রামের একজন বাসিন্দা। তবে গল্পের শেষভাগে চঞ্চল মেয়ে দুর্গার অকাল মৃত্যু এবং পরিবারের চেনা গ্রাম ছেড়ে চলে যাওয়ার করুণ দৃশ্য আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। 

যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে গ্রামীণ প্রকৃতির রূপ এবং মানুষের সহজ-সরল জীবনের গভীর অনুভূতি পেতে এই বইটি অনন্য। সময় পেলে তুমি অবশ্যই উপন্যাসটি পড়ে নিও। আজ আর নয়, তোমার বাবা-মাকে আমার সালাম জানিও। 
ইতি 
তোমার প্রিয় বন্ধু, 
মামুন 

প্রেরক                                             ডাকটিকিট 
মামুন ইসলাম
১৩ মগবাজার ঢাকা 

প্ৰাপক রাতুল ইসলাম 
প্রযত্নে : ইসলাম মঞ্জিল 
কলারোয়া, সাতক্ষীরা 

 
৪. বঙ্গানুবাদ করুন: 
The world is like a looking glass; if you smile, it smiles, if you frown it frowns back. If you look at it through a red glass, all seems red and rosy; if through a blue, all blue; if through a smoked one, all dull and dirty. 

অনুবাদ: পৃথিবী একটি আয়নার মতো। তুমি যদি এর দিকে হাসিমুখে তাকাও, সেও তোমার দিকে হাসবে; আর তুমি যদি ভ্রুকুটি করো, সেও তোমার প্রতি ভ্রুকুটি করবে। তুমি যদি লাল কাচের মধ্য দিয়ে পৃথিবীকে দেখো, তবে সবকিছুই লাল ও মনোরম মনে হবে; নীল কাচের মধ্য দিয়ে দেখলে সবকিছু নীল দেখাবে; আর ধোঁয়াটে কাচের মধ্য দিয়ে দেখলে সবকিছুই মলিন ও নোংরা বলে মনে হবে। 

৫. বাক্য সংকোচন করুন: 
উত্তর:
i. হাতের চতুর্থ আঙ্গুল = অনামিকা। 
ii. ছিন্ন বস্ত্ৰ = চীর 
iii. মনোগত ইচ্ছা =ঈপ্সিত। 

৬. বাংলা পারিভাষিক শব্দ লিখুন: 
উত্তর: 
i. Book post = খোলা ডাক। 
ii. Forecast = পূর্বাভাস। 

English
1. Write an essay on 'The Uses and Abuses of Artificial Intelligence (AI)' using the following hints: [Hints: Introduction - What is AI? - Uses of Al in different sectors - Abuses of Al-Its negative impacts Solutions Conclusion.] 

2. Write a letter to the Editor of a newspaper expressing your views on frequent road accidents in the highways of the country. In your letter, suggest some measures to prevent these accidents. 
28 June 2026 
To, 
The Editor, 
The Daily Star, 
19, Karwan Bazar, Dhaka. 
Subject: Frequent road accidents on highways and measures to prevent them. 
Sir, 
I am writing to express my deep concern over the alarming rise in frequent and fatal road accidents on the highways of our country. Hardly a day passes without news of tragic loss of lives on the roads, turning major highways into death traps. 
The causes behind these accidents are well-known yet continuously ignored. Reckless driving, desperate overtaking, and exceeding speed limits by transport workers are primary factors. Furthermore, a significant number of vehicles on the highways lack fitness certificates, and many drivers operate heavy vehicles without valid commercial licenses or proper training. Fatigue due to long working hours without shifts also leads to lapses in concentration. On top of that, poor highway maintenance, sharp bends, lack of dividers, and illegal structures occupying the roadsides exacerbate the situation. 

To bring an end to this daily carnage, immediate and stringent measures must be taken by the authorities: 
▪ Strict Law Enforcement: The Road Transport Act must be enforced strictly. Heavy penalties, cancellation of licenses, and imprisonment should be handed out to those violating speed limits and traffic rules. 
■ Mandatory Fitness Checks: No unfit vehicles should be allowed to operate on the highways. Regular and transparent monitoring by authorities like the BRTA is essential. 
■ Driver Training and Welfare: Proper training and screening processes for institutional drivers must be established. Additionally, fixed working hours and long-distance rest stops must be ensured to prevent driver fatigue. 
■ Highway Upgradation: Roads should be widened into four lanes with permanent dividers. Sharp curves need to be modified, and clear road signs must be installed. 
Public Awareness: Mass media campaigns should be launched to educate both drivers and pedestrians about road safety and civic responsibilities. 

The loss of invaluable human lives and the immense suffering of the victim's families cannot be allowed to continue as a norm. I hope the concerned authorities will wake up to this grim reality and take decisive action to make our highways safe. 
Yours faithfully, 
ABC 

3. Rewrite the following sentences using the right forms of the verbs in brackets: 
a) She (finish) her homework before dinner yesterday. 
Ans: She had finished her homework before dinner yesterday. 
b) (You / have) your lunch yet? 
Ans: Have you had your lunch yet? 
c) Three-fourths of the earth's surface (cover) by water. 
Ans: Three-fourths of the earth's surface is covered by water. 
d) We (live) here since 2018. 
Ans: We have been living here since 2018. 
e) What (your parents/do) 
Ans: What do your parents do? 

4. Make appropriate Wh-questions to answer the underlined phrases: 
a) Sumi bought a book from the bookshop. 
Ans: Where did Sumi buy a book? 
b) They will leave tomorrow morning. 
Ans: When will they leave? 
c) Hasan solved the problem quickly. 
Ans: How did Hasan solve the problem? 
d) My uncle teaches Mathematics. 
Ans: What does your uncle teach? 
e) I was born in a village. 
Ans: Where were you born? 

5. Change the following sentences as directed in brackets: 
a) If you work hard, you will succeed in life. ( Make it simple) 
Ans: By working hard, you will succeed in life. 
b) He said to me, "What is your name?" (Make it indirect speech) 
Ans: He asked me what my name was. 
c) Who invented colour television ? ( Make it Passive) 
Ans: By whom was colour television invented? 
d) Do or die. ( Make it complex ) 
Ans: If you do not do, you will die. 
e) He has finished his work in time. (Make a tag question) 
Ans: He has finished his work in time, hasn't he? 

গনিত 
১. একটি দ্রব্য ৫০ টাকায় বিক্রয় করলে যা ক্ষতি হয়, ৮০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: ধরি, ক্রয়মূল্য = x টাকা 
প্রশ্নমতে, ২ (x - ৫০) = ৮০ – x 
⇒ ২x - ১০০ = ৮০ – x 
⇒ ৩x = ১৮০ 
.'. x = ৬০ 
উত্তর: দ্রব্যটির ক্রয় ৬০ টাকা। 

২. কোন ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে ৩২০০, ৪০০০ এবং ৪৮০০ টাকা। ব্যবসায়ে ৩০০০ টাকা লাভ হলে 'গ' অপেক্ষা 'ক' কত টাকা কম পাবে তা নির্ণয় করুন? 

সমাধান: 
ক, খ ও গ এর মূলধনের অনুপাত = ৩২০০ : ৪০০০ : ৪৮০০ 
= ৩২ : ৪০ : ৪৮ 
= ৪ : ৫ ঃ ৬ 
অনুপাতের যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫ 
গ পাবে = ৩০০০ এর ৬/১৫ = ১২০০ টাকা 

ক পাবে = ৩০০০ এর ৪/১৫ = ৮০০ টাকা 
:: গ অপেক্ষা ক কম পাবে = ১২০০ – ৮০০ 
= ৪০০ টাকা 
উত্তর: 'গ' অপেক্ষা 'ক' ৪০০ টাকা কম পাবে। 

৩. এক ব্যক্তি কিস্তিতে পরিশোধের শর্তে ৬৪০০০ টাকা ঋণ গ্রহণ করেন। যদি ১ম কিস্তি ১০০০ টাকা এবং প্রতি কিস্তি পূর্বের কিস্তি থেকে ২০০০ টাকা বেশি হয়, তবে ঐ ব্যক্তি কতগুলো কিস্তিতে তার ঋণ পরিশোধ করতে পারবেন, তা নির্ণয় করুন। 

সমাধান: 
১ম কিস্তি থেকে পরের কিস্তি ২০০০ টাকা বেশি হলে কিস্তিগুলো পরিশোধে সমান্তর ধারা প্রযোজ্য হবে। 
এখন, ধারাটির প্রথম পদ a = ১০০০ টাকা; এবং সাধারণ অন্তর d = ২০০০ টাকা; পদ সংখ্যা (কিস্তির সংখ্যা) n = ?
শর্তমতে, = n/২ {২a + (n – ১)d} = ৬৪০০০ 
বা, n/২ {২ × ১০০০ + (n – ১) x ২০০০} = ৬৪০০০
বা, n/২ (২০০০ + ২০০০n - ২০০০) = ৬৪০০০ 
বা,  n/২ × ২০০০n = ৬৪০০০
বা, ১০০০n² = ৬৪০০০ 
বা, n² = ৬৪
বা, n = √৬৪ 
বা, n = ৮ 
সুতরাং, ঐ ব্যক্তি ৮টি কিস্তিতে তার ঋণ পরিশোধ করতে পারবেন। (উত্তর) 

৪. (ক) উৎপাদক নির্ণয় করুন: x² + x – (a + 1)(a + 2)

সমাধান:
x² + x – (a + 1)(a + 2)
= x² + x – (a + 1)(a + 1 + 1)
= x² + x − p(p + 1)
= x² + x − p² − p
= x² − p² + x − p
[ধরি, a + 1 = p]
= (x + p)(x − p) + 1(x − p)
= (x − p)(x + p + 1)
= {x − (a + 1)}{x + (a + 1) + 1}
= (x − a − 1)(x + a + 2)

৪. (খ) উৎপাদকে বিশ্লেষণ করুন: a⁴ – 4a + 3

সমাধান:
a⁴ – 4a + 3
= a⁴ – a³ + a³ – a² + a² – a – 3a + 3
= a³(a – 1) + a²(a – 1) + a(a – 1) – 3(a – 1)
= (a – 1)(a³ + a² + a – 3)
= (a – 1)[a³ – a² + 2a² – 2a + 3a – 3]
= (a – 1)[a²(a – 1) + 2a(a – 1) + 3(a – 1)]
= (a – 1)(a – 1)(a² + 2a + 3)
= (a – 1)²(a² + 2a + 3)

উত্তর: (a – 1)²(a² + 2a + 3)
 
৫. একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দু'টির কর্ণের অনুপাত নির্ণয় করুন।

সমাধান: ধরি, 
১ম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a একক। 
সুতরাং, ১ম বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক। 
এবং ১ম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক। 
শর্তানুসারে, 
২য় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১ম বর্গক্ষেত্রের পরিসীমা = 4a একক।  
সুতরাং, ২য় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 × 4a = 4a√2 একক 
বর্গক্ষেত্র দু'টির কর্ণের অনুপাত = a√2 : 4a√2 
= 1:4 [a√2 দ্বারা ভাগ করে] 

উত্তর: বর্গক্ষেত্র দু'টির কর্ণের অনুপাত 1:4 | 

বাংলাদেশ বিষয়াবলি 
১. ২০২৬-২৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী বা এডিপি'র পরিমাণ কত? 
উত্তর: ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি (ADP)-এর মোট অনুমোদিত পরিমাণ হলো ৩ লাখ কোটি টাকা। 
২. গ্রেপ্তার ও আটক সম্পর্কে সংবিধানের রক্ষাকবচ কত নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? 
উত্তর: গ্রেপ্তার ও আটক সম্পর্কে সংবিধানের রক্ষাকবচ ৩৩ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। 
৩. ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যের নাম লিখুন। 
উত্তর: ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্য হলো বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার এবং সুন্দরবন। 
৪. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র সদস্যের নাম ও পদবি লিখুন। 
উত্তর: মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র সদস্যের নাম মোহাম্মদ রুহুল আমিন এবং তাঁর পদবি ইঞ্জিনরুম আর্টিফিসার-১। 

আন্তর্জাতিক বিষয়াবলি 
৫. ক) ২০২৬ বিশ্বকাপ ফুটবলে কোন চারটি দেশ ইতঃপূর্বে কখনো চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেনি? 
উত্তর: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং ইতঃপূর্বে কখনো খেলেনি এমন ৪টি দেশ হলো কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান। 
খ) ২০২৬ বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশগুলোর নাম লিখুন ৷ 
উত্তর: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক তিনটি দেশ হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। 

৬. ক) গ্লোবাল ফায়ার পাওয়ার র‍্যাংকিং অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের প্রধান তিনটি দেশের নাম লিখুন ৷ 
উত্তর: গ্লোবাল ফায়ার পাওয়ার র‍্যাংকিং অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের প্রধান তিনটি দেশ হলো যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। 
খ) ইরানের সাথে আমেরিকা-ইসরাইলের চলমান সংঘাত শুরু হয়েছে কবে? 
উত্তর: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে। 
৭. নিবর্ণিত সংক্ষিপ্ত শব্দসমূহের পূর্ণরূপ লিখুনঃ a) TICFA b) VGF 
উত্তর: TICFA-এর পূর্ণরূপ Trade and Investment Cooperation Forum Agreement এবং VGF-এর পূর্ণরূপ Vulnerable Group Feeding | 
৮. ক) OPEC এর সদর দপ্তর কোথায়? 
উত্তর: ওপেক (OPEC)-এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। 
খ) ILO প্রতিষ্ঠিত হয় কত সালে? 
উত্তর: আইএলও (ILO) প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালের ১১ এপ্রিল।

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি 
৯. মানবদেহের রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? 
উত্তর: মানবদেহের রক্তের গ্রুপ আবিষ্কার করেন অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। 
১০. pH স্কেলে বিশুদ্ধ পানির pH মান কতো? 
উত্তর: pH স্কেলে বিশুদ্ধ পানির pH মান হলো ৭,। 
১১. HTML এর পূর্ণরূপ কী? 
উত্তর: HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language | 
১২. লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন? 
উত্তর: লোহিত রক্ত কণিকার গড় আয়ু হলো ১২০ দিন।

Post a Comment

0 Comments