“একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা -

প্রশ্নঃ “একুশ মানে মাথা নত না করা” - এই অমর পঙ্ক্তির রচয়িতা 

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪

ক) আবদুল গাফফার চৌধুরী 
খ) আবুল ফজল
গ) মুনীর চৌধুরী
ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী

সঠিক উত্তরঃ খ) আবুল ফজল

“একুশ মানে মাথা নত না করা”- এই অমর পঙ্ক্তির রচয়িতা হচ্ছেন বিখ্যাত কথাসাহিত্যিক আবুল ফজল।

. আবুল ফজল:
- শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কথা সাহিত্যিক ফজল আবুল ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

- আবুল ফজল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩০ সালে তিনি এর সম্পাদক হন।

- কর্মজীবনে আবুল ফজল শিক্ষকতা করেছেন বিভিন্ন স্কুল, কলেজে। তিনি যখন চট্টগ্রাম কলেজে শিক্ষক হিসেবে কর্মরত তখন দেশজুড়ে

বইছিল ভাষা আন্দোলনের হাওয়া। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে চট্টগ্রামে আবুল ফজলের ভূমিকাও ছিল অগ্রগণ্য।

- ভাষা আন্দোলন নিয়ে তাঁর বিখ্যাত উক্তি 'একুশ মানে মাথা নত না করা'তো চিরকালই প্রেরণা জুগিয়েছে বাঙালিকে ।

ষাটের দশকে পাকিস্তান সরকার যখন রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করেছিল তখন তীব্র প্রতিবাদ করেছিলেন আবুল ফজল। বলেছিলেন, 'রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার মতো সামর্থ্য পাকিস্তান কেন, সমগ্র ভূমণ্ডলেরও নেই।"

- আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনি ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

তাঁর মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ হলো :
• রাজনীতি ও রাজনীতিবিদ বিষয়ক প্রবন্ধ: একুশ মানে মাথা নত না করা । 
উপন্যাস:
চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত।

গল্পগ্রন্থ:
মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা।
দিনলিপি:
রেখাচিত্র,
দুর্দিনের দিনলিপি প্রভৃতি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া ও The Daily Star Bangla সৌমিত্র শেখর এবং কালি কলম।

Post a Comment

0 Comments