সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান এ সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ

সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান 
পদের নাম: সিনিয়র অফিসার; 
পরীক্ষার তারিখ: ০৫.১২.২৫ 
সময়: ১ ঘণ্টা 
পূর্ণমান: ১০০ 
সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান এ সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ
১. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? 
ক. প্রত্যয় 
খ. পদ 
গ. বিভক্তি 
ঘ. শব্দ 

উত্তর: খ. পদ 
ব্যাখ্যাঃ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।
দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন।
ওপরের বাক্যটিতে ‘রা’ (অভিযাত্রী + রা), ‘এর’ (মানুষ + এর), ‘র’ (কল্পনা + র), ‘এ’ (মঙ্গলগ্রহ + এ) প্রভৃতি চিহ্নগুলোকে বিভক্তি বলা হয় ৷
পদগুলো প্রধানত দুই প্রকার : সব্যয় পদ ও অব্যয় পদ।
সব্যয় পদ চার প্রকার : ১. বিশেষ্য ২. বিশেষণ ৩. সর্বনাম ৪. ক্রিয়া। সুতরাং পদ মোট পাঁচ প্রকার : বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।

২. উপমান কর্মধারয় সমাস এর সঠিক উদাহরণ কোনটি? 
ক. চাঁদমুখ 
খ. তুষারশুভ্র 
গ. সিংহপুরুষ 
ঘ. মুখচন্দ্ৰ

উত্তর: খ. তুষারশুভ্র 
ব্যাখ্যাঃ উপমান কর্মধারয়: উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যথা – তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা।

৩. বিশেষণ পদ এর সঙ্গে কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? 
ক. চলন্ত 
খ. খেলোয়াড় 
গ. পানসে 
ঘ. লিখিত 

উত্তর: ক. চলন্ত 
ব্যাখ্যাঃ চলন্ত = চল্ + অন্ত। বিশেষণ গঠনে অন্ত প্রত্যয় হয়। যেমন ঃ √উড় + অন্ত = উড়ন্ত, ডুব + আন্ত = ডুবন্ত।

৪. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ তদ্ধিত প্রত্যয় এর উদাহরণ? 
ক. নৈষ্ঠিক 
গ. সাহিত্যিক 
খ. শৈশব 
ঘ. ঢাকাই 

উত্তর: ক. নৈষ্ঠিক 
ব্যাখ্যাঃ শৈশব = শিশু+অ/ষ্ণ - সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 
সাহিত্যিক = সাহিত্য + ইক -সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 
ঢাকা + আই = ঢাকাই -বাংলা তদ্ধিত প্রত্যয়।

৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ' এর অন্তর্ভুক্ত গল্প নয় কোনটি? 
ক. পোস্টমাস্টার 
গ. কাবুলিওয়ালা
খ. খোকাবাবুর প্রত্যাবর্তন 
ঘ. নৌকাডুবি

উত্তর: ঘ. নৌকাডুবি
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ' গ্রন্থে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, খোকাবাবুর প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। অপরদিকে নৌকাডুবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস।

৬. ‘যে অন্য দিকে মন দেয় না।' -এর এককথায় কী হবে? 
ক. অন্যমন
খ. অনন্যমনা
গ. অনমনা  
ঘ. অন্যমনস্ক 

উত্তর: খ. অনন্যমনা 
ব্যাখ্যাঃ 
যে অন্য দিকে মন দেয় না = অনন্যমনা
অন্যদিকে মন যার = অনমনা
অন্য দিকে মন যার = অন্যমনস্ক।

৭. ‘চর্যাপদ’ মূলত কোন ভাষার আদলে রচিত? 
ক. প্রাকৃত 
গ. অপভ্রংশ 
খ. পালি 
ঘ. সংস্কৃত 

উত্তর: ক. প্রাকৃত 
ব্যাখ্যা: চর্যাপদ বাংলা ভাষায় রচিত হলেও শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে এবং ড. সুনীতিকুমারের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। 

৮. কোনটি বিমূর্ত বিশেষ্য? 
ক. নদী 
খ. বই 
গ. সৌন্দর্য 
ঘ. কাঁঠাল 

উত্তর: গ. সৌন্দর্য 
ব্যাখ্যাঃ নদী বই ও কাঁঠাল মুহূর্ত বস্তু অর্থাৎ যার বাস্তব অস্তিত্ব আছে কিন্তু সৌন্দর্য এর বাস্তব অস্তিত্ব নেই। সুতরাং গ. সৌন্দর্য বিমূর্ত বিশেষ্য।

৯. ‘কাজ’ শব্দটি কোন পদ? 
ক. ক্রিয়া 
খ. বিশেষ্য 
গ. সর্বনাম 
ঘ. বিশেষণ 

উত্তর: খ. বিশেষ্য 
ব্যাখ্যাঃ বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে।

১০. ‘দ্রুত' শব্দটি কোন পদ? 
ক. বিশেষ্য 
খ. ক্রিয়া বিশেষণ 
গ. বিশেষণ 
ঘ. অব্যয় 

উত্তর: খ. ক্রিয়া বিশেষণ 
ব‌্যাখ‌্যাঃ ক্রিয়া বিশেষণ : যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথা— ক. ক্রিয়া সংগঠনের ভাব : ধীরে ধীরে বায়ু বয়।
খ. ক্রিয়া সংগঠনের কাল : পরে একবার এসো।

১১. ‘প্রভাতচিন্তা’ কার রচিত গ্রন্থ? 
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
খ. প্যারীচাঁদ মিত্র 
গ. কালীপ্রসন্ন ঘোষ 
ঘ. শিবনাথ শাস্ত্রী 

উত্তর: গ. কালীপ্রসন্ন ঘোষ 
ব‌্যাখ‌্যাঃ কালীপ্রসন্ন ঘোষ ছিলেন একজন বাঙালী সাহিত্যিক, লেখক, সাংবাদিক ও বাগ্মী।  তিনি ১৮৪৩ সালের ২৩ জুলাই ঢাকার বিক্রমপুরের বর্মুতমানে মুন্সিগঞ্জ এর লৌহজংয়ের কলমা ইউনিয়নের পদ্মা পারে ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন। কালীপ্রসন্ন ঘোষ  সাপ্তাহিক শুভসাধিনী ও বান্ধব পত্রিকা সম্পাদনা করেন।
কালীপ্রসন্ন ঘোষের প্রবন্ধগুলো হল প্রভাত-চিন্তা (১৮৭৭), নিভৃত-চিন্তা (১৮৮৩), নারীজাতিবিষয়ক প্রস্তাব (১৮৯৬), নিশীথ-চিন্তা (১৮৯৬)। তার অন‌্যান‌্য বইয়ের মধ‌্যে রয়েছে ভ্রান্তিবিনোদ (১৮৮১), প্রমোদলহরী (১৮৯৫), ভক্তির জয় (১৮৯৫), মা না মহাশক্তি (১৯০৫), জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫), ছায়াদর্শন (১৯০৫) প্রভৃতি।
এ ছাড়া "সঙ্গীতমঞ্জরী" (১৮৭২) নামে একখানা আধ্যাত্মিক সঙ্গীতসংগ্রহ এবং "কোমল কবিতা" (১৮৮৮) নামে একখানা শিশুপাঠ্য গ্রন্থও তিনি রচনা করেন।

কালীপ্রসন্নের রচনারীতি বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং ইংরেজ পণ্ডিত কার্লাইলের দ্বারা অনেকাংশে প্রভাবিত। তার রচনাসমূহ ভাবগাম্ভীর্য, ইতিহাসচেতনা ও গভীর জীবনবোধেপূর্ণ। ইংরেজ সরকার তাকে রায়বাহাদুর, সিআইই উপাধি দেন।

১২. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? 
ক. কিন্তু 
খ. একাদশ 
গ. কুলটা 
ঘ. নিশ্চয় 

উত্তর: খ. একাদশ
ব‌্যাখ‌্যাঃ কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে। যথা - কুল + অটা = কুলটা (কুলাটা নয়), গো + অক্ষ গবাক্ষ (গবক্ষ নয়), প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়), অন্য + অন্য = অন্যান্য, মার্ত + অণ্ড = মার্তণ্ড, শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
অপশনে উল্লেখিত সন্ধিগুলোর মধ‌্যে একাদশ = এক + দ‌শ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির নিয়মে গঠিত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি

১৩. ‘ঋজু’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? 
ক. সোজা 
খ. সরল 
গ. বক্র 
ঘ. আবক্র

উত্তর: গ. বক্র 

১৪. নিচের কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? 
ক. ডাগর
খ. হাত
গ. কুলা  
ঘ. গোসল

উত্তর: খ. হাত
ব‌্যাখ‌্যাঃ তদ্ভব শব্দ / খাঁটি বাংলা শব্দ : যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)। যেমন – সংস্কৃত-হস্ত, প্রাকৃত-হথ, তদ্ভব—হাত। সংস্কৃত-চর্মকার, প্রাকৃত-চম্মআর, তদ্ভব-চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি

১৫. ‘দারোগা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? 
ক. তুর্কি
খ. ওলন্দাজ
গ. গুজরাটি
ঘ. ফরাসি

উত্তর: ক. তুর্কি 
ব্যাখ্যা : ‘দারোগা' শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে।
বাংলা ভাষায় আগত বিভিন্ন তুর্কি শব্দ মনে রাখার কৌশল 
(বেগম) (বিবি) (কোর্মা) খায়
(সুলতান) (বাহাদুর) দেশ চালায়।
(চাকর) (কুলি) (বারুদ) পোড়ায়।
তাই দেখে (দারোগা) (বাবা)
(বন্দুক) হাতে দৌড়ে পালায়।
(খান) বাড়ির (সওগাত) ব্যাটা
(উজবুক) হয়ে তাকিয়ে রয়।

১৬. ‘হারিকিরি' শব্দের অর্থ কি? 
ক. রিক্সা
খ. আত্মরক্ষা
গ. আত্মহত্যা
ঘ. হারানো

উত্তর: গ. আত্মহত্যা
ব্যাখ্যা: জাপানের একটি প্রাচীন-প্রথাগত আত্মঘাতী পদ্ধতি হারিকিরি। শত্রুর হাতে ধরাপড়ার অপমান থেকে রক্ষা পেতে,আবার কখনো গুরুতর অপরাধের শাস্তিস্বরুপ হারিকিরি করা হত। ১১৮০ সালে হারিকিরি প্রথা চালু হয় এবং ১৮৭৩ সালে হারিকিরি প্রথার বিলুপ্তি ঘটে।

১৭. জসিম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত? 
ক. স্বরবৃত্ত 
গ. অক্ষরবৃত্ত 
খ. মাত্রাবৃত্ত 
ঘ. গদ্য ছন্দ

উত্তর: গ. অক্ষরবৃত্ত 
ব্যাখ্যাঃ জসীমউদ্দীনের পল্লী-জীবনের চিত্র এবং লোকগীতি বা পালাগানের সুর ও আবেগ ফুটিয়ে তোলার জন্য মাত্রাবৃত্ত ছন্দটি ব্যবহৃত হয়েছে। মাত্রাবৃত্ত ছন্দের লয় দীর্ঘ এবং এতে সুরের প্রাধান্য বেশি থাকে, যা 'নকশী কাঁথার মাঠ' কাব্যের করুণ আখ্যানের জন্য অত্যন্ত উপযোগী।

১৮. যার গুণ আছে, সে বিনয়ী হয় -এটি কোন ধরণের বাক্য? 
ক. সরল  
খ. যৌগিক
গ. জটিল
ঘ. মিশ্র 

উত্তর: গ. জটিল 
ব‌্যাখ‌্যাঃ মিশ্র বা জটিল বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যথা—
১. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
২. সে যে অপরাধ করেছে, তা মুখ দেখেই বুঝেছি।

১৯. ‘রঞ্জন’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? 
ক. বিসর্জন
খ. রক্তকরবী
গ. মুক্তধারা 
ঘ. ডাকঘর 

উত্তর: খ. রক্তকরবী চরিত্র 
ব‌্যাখ‌্যাঃ
ক. বিসর্জন নাটকের চরিত্রগুলো হল রঘুপতি, চাঁদপাল, নয়নরায়, গোবিন্দ, নক্ষত্ররায়, জয়সিংহ, 
খ. রক্তকরবী  নাটকের প্রধান চরিত্র: নন্দিনী ও রঞ্জন।
গ. মুক্তধারা নাটকের চরিত্রগুলো হল রণিজৎ, অভিজৎ, বিভূতি, কূর, নরিসং, গণেশ, দতূ, মন্ত্রী, অশা, সুমন, ধনঞ্জয়, নরেন্দ্র, কঙ্কর।
ঘ. ডাকঘর নাটকের চরিত্রগুলো হল অমল, মাধব, ঠাকুরদা, ডাকবাবু, ডাকহরকরা, গফুর, সাধু, বালা, সুধা।

২০. ‘সীমাবদ্ধ জলে সীমিত সবুজে' কার লেখা? 
ক. আবুল হাসান  
খ. আবুল হোসেন
গ. রফিক আজাদ 
ঘ. শামসুর রহমান 

উত্তর: গ. রফিক আজাদ 
ব‌্যাখ‌্যাঃ রফিক আজাদের বইয়ের তালিকাঃ অসম্ভবের পায়ে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, চুনিয়া আমার আর্কেডিয়া, এক জীবনে, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি, প্রেমের কবিতাসমগ্র, বর্ষণে আনন্দে যাও মানুষের কাছে, বিরিশিরি পর্ব, রফিক আজাদ শ্রেষ্ঠকবিতা, রফিক আজাদ কবিতাসমগ্র, হৃদয়ের কী বা দোষ, কোনো খেদ নেই, সশস্ত্র সুন্দর, হাতুড়ির নিচে জীবন, পরিকীর্ণ পানশালায় আমার স্বদেশ, প্রিয় শাড়িগুলো।

২১. বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে? 
ক. গোবিন্দ দাস 
খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত 
গ. সুকান্ত ভট্টাচার্য 
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: খ. যতীন্দ্রনাথ সেনগুপ্ত 
ব‌্যাখ‌্যাঃ গোবিন্দচন্দ্র দাসকে বলা হয় - স্বভাব কবি। 
যতীন্দ্রনাথ সেন গুপ্তকে বলা হয় - দুঃখবাদী কবি।
সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় - গণমানুষের কবি, কিশোর কবি, এবং সাম্যবাদী আদর্শের কবি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় -  সাহিত্য সম্রাট

২২. কোনটি ‘মেঘ' শব্দের প্রতিশব্দ নয়? 
ক. বারিদ
খ. অন্তরীক্ষ
গ. জলদ 
ঘ. জীমূত

উত্তর: খ. অন্তরীক্ষ 
ব‌্যাখ‌্যাঃ ‘মেঘ' শব্দের প্রতিশব্দ হল - ঘন, বারিদ, জলদ, জলধর, জীমূত, অম্বুদ,  তোয়দ, পয়োধর, পর্জন‌্য, নীরদ, পয়োদ, বলাহক, তোয়ধর, পয়োমূক।
অপরদিকে অন্তরীক্ষ শব্দের প্রতিশব্দ হল - আকাশ, আসমান, গগণ, ব‌্যোম, নভঃ, নভোমন্ডল, শূন‌্য, দ‌্যু, ছায়ালোক, নীলিমা, অভ‌্র, খ, অনন্ত, খগোল, খলোক।

২৩. কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র কোনটি? 
ক. ধ্রুব 
খ. ধূপছায়া
গ. রুদ্রমন্ডল
ঘ. শতদল

উত্তর: খ. ধূপছায়া 
ব‌্যাখ‌্যাঃ নজরুল ধূপছায়া চলচিত্রটি তিনি পরিচালনা করেন ও এই চলচিত্রে তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি জামাই ষষ্ঠী, গৃহদাহ, ধ্রুব, গ্রহের ফের ইত‌্যাদি চলচিত্রের সংগীত পরিচালক ছিলেন।

২৪. নিচের কোনটি সমার্থক শব্দ নয়? 
ক. গোলাগুলি
খ. লেনদেন
গ. সাজসজ্জা
ঘ. ছাইভষ্ম

উত্তর: খ. লেনদেন 
ব্যাখ্যা: 'লেনদেন' শব্দটি বিপরীতার্থক শব্দযোগে গঠিত, যেখানে 'লেন' মানে নেওয়া এবং 'দেন' মানে দেওয়া, যা একত্রে 'আদান- প্রদান' বোঝায়। 
ক. গোলাগুলি: 'গোলা' এবং 'গুলি' উভয়ই অস্ত্র বা বারুদ-সংক্রান্ত একটি সাধারণ অর্থ বহন করে (সদৃশার্থক)। 
গ. সাজসজ্জা: 'সাজ' এবং 'সজ্জা' উভয়েই ভূষণ বা পরিচ্ছদ অর্থে ব্যবহৃত হয় (সমার্থক)। 
ঘ. কাজকারবার: 'কাজ' এবং 'কারবার' উভয়েই ক্রিয়াকর্ম, ব্যবসা বা কোনো কিছু সম্পাদন করা বোঝায় (সমার্থক)। 

২৫. ‘দামিনী’ শব্দের অর্থ হলো- 
ক. পৃথিবী 
খ. অগ্নি
গ. বিদ্যুৎ
ঘ. মেঘ

উত্তর: গ. বিদ্যুৎ
ব্যাখ্যাঃ বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দগুলো হল - বিজলী, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, অচিরপ্রভা, দামিনী, শম্পা।

২৬. Choose the antonym of 'loquacious”- 
ক. voluble 
খ. garrulous
গ. taciturn
ঘ. articulate

উত্তর: গ. taciturn
ব‌্যাখ‌্যাঃ Loquacious শব্দের অর্থ হলো — বাকপটু, অতিরিক্ত কথা বলে এমন ব্যক্তি। এর বিপরীত (antonym) হলো taciturn, যার অর্থ — স্বল্পভাষী, কম কথা বলে এমন ব্যক্তি।
অন্য অপশনগুলো—
ক. voluble অর্থ: বাকপটু, অনেক কথা বলে, সাবলীলভাবে কথা বলে। loquacious–এর সমার্থক (synonym)।
খ. garrulous অর্থ: অতিরিক্ত কথাবার্তা বলা, বাচাল, বাড়াবাড়ি রকম কথা বলে। এটিও loquacious–এর সমার্থক (synonym)।
ঘ. articulate অর্থ: স্পষ্টভাবে ও পরিষ্কারভাবে কথা বলতে সক্ষম, সাবলীল বক্তা। এটি বাকপটুতা বোঝায়, কিন্তু loquacious–এর বিপরীত নয়।

২৭. Choose the synonym of “ invective”- 
ক. praise
খ. diatribe
গ. diabolical
ঘ. silence

উত্তর: খ. diatribe
ব‌্যাখ‌্যাঃ 
Invective — (ইংরেজি) তীব্র নিন্দা বা কটুক্তিপূর্ণ, অবমাননাকর ভাষা; কাউকে আক্রমণ করে বলা কটূক্তি বা তীব্র সমালোচনা।
ক. praise — প্রশংসা
খ. diatribe — তীব্র সমালোচনা / আক্রমণাত্মক বক্তৃতা
গ. diabolical — শয়তানসুলভ / দারুণ জঘন্য (অত্যন্ত কুখ্যাত)
ঘ. silence — নীরবতা / মৌনতা

২৮. Choose the antonym of 'promulgate”- 
ক. propagate
খ. suppress
গ. advertise 
ঘ. dignity

উত্তর: খ. suppress
 ব‌্যাখ‌্যাঃ Promulgate — কোনো আইন, নীতি, আদেশ বা মতামত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা, প্রচার করা বা প্রকাশ করা। এর বিপরীত শব্দ গুলো হলো Suppress — দমন করা, গোপন রাখা, প্রকাশ হতে না দেওয়া, Conceal — লুকানো, Hide — গোপন রাখা, Withhold — চেপে রাখা, না জানানো, Repress — দমন করা, Stifle — রুদ্ধ করা, চেপে রাখা, Quash — বাতিল করা বা দমন করা, Keep secret — গোপন রাখা, Cover up — ঢেকে রাখা, গোপন করা, Suppress publication — প্রকাশনা বন্ধ করা

অপশনগুলোঃ
ক. propagate — প্রচার করা / ছড়িয়ে দেওয়া
খ. suppress — দমন করা / গোপন রাখা / প্রকাশ না করা
গ. advertise — বিজ্ঞাপন করা / প্রচার করা
ঘ. dignity — মর্যাদা

২৯. Which of the following is a figure of speech that involves exaggeration? 
ক. analogy
খ. personification
গ. hyperbole  
ঘ. metaphor

উত্তর: গ. hyperbole
 ব‌্যাখ‌্যাঃ Hyperbole হলো এমন একটি figure of speech যেখানে কোনো ধারণা জোরালোভাবে প্রকাশ করার জন্য অতিরঞ্জন বা বাড়িয়ে বলা হয়।
অন্য অপশনগুলো:
ক. analogy — তুলনা বা মিল খোঁজা
খ. personification — জড় বস্তুকে মানবীয় গুণ দেওয়া
ঘ. metaphor — পরোক্ষ উপমা বা রূপক

৩০. Which of the following is not a novel?
ক. Pride and Prejudice 
খ. Great Expectations 
গ. Babu Bangladesh 
ঘ. The Waste Land

উত্তর: ঘ. The Waste Land
 ব‌্যাখ‌্যাঃ Pride and Prejudice হল Jane Austen এর উপন্যাস।
Great Expectations হল Charles Dickens এর উপন্যাস।
Babu Bangladesh হল Numan Karim এর উপন্যাস।
The Waste Land হল T. S. Eliot এর একটি আধুনিকতাবাদী কবিতা।

৩১. The central idea or underlying message conveyed by a text is referred to as its- 
ক. motif 
গ. tone 
খ. theme 
ঘ. mood

উত্তর: খ. theme
 ব‌্যাখ‌্যাঃ কোনো পাঠ্য বা সাহিত্যকর্ম যে মূল বক্তব্য, কেন্দ্রীয় ধারণা বা গভীর বার্তা পাঠকের কাছে পৌঁছে দেয়, তাকে বলা হয় সেই রচনার “theme” বা মূল বিষয়বস্তু।

Theme — কোনো সাহিত্যকর্মের মূল বক্তব্য, কেন্দ্রীয় ধারণা বা গভীর বার্তা।
Motif — বারবার পুনরাবৃত্তি হওয়া প্রতীক বা উপাদান।
Tone — লেখকের মনোভাব বা দৃষ্টিভঙ্গি।
Mood — পাঠকের মধ্যে সৃষ্ট অনুভূতি বা পরিবেশ।

৩২. Which literary device is used when a part represents the whole? 
ক. irony
খ. alliteration
গ. synecdoche  
ঘ. analogy

উত্তর: গ. synecdoche
ব‌্যাখ‌্যাঃ Synecdoche হলো এমন একটি অলংকার যেখানে অংশ দিয়ে সমগ্র বা সমগ্র দিয়ে অংশ বোঝানো হয়।

৩৩. Neither the students nor the teacher ____ to continue the discussion
ক. was willing 
খ. were willing 
গ. was will 
ঘ. be willing 

উত্তর: ক. was willing
ব‌্যাখ‌্যাঃ Neither + subject 1 + nor + subject 2 + singular/plural verb (depending on context) + rest of the sentence.


৩৪. The manager insisted that every employee ____ on time. 
ক. arrive
খ. is arriving
গ. arrives  
ঘ. arrived

উত্তর: ক. arrive 
ব‌্যাখ‌্যাঃ এখানে “insist that” একটি subjunctive mood (কল্পনামূলক বা পরামর্শসূচক ক্রিয়া) ব্যবহার করে। ইংরেজিতে subjunctive mood এ ক্রিয়া base form হয়, অর্থাৎ যেকোনো tense বা subject অনুযায়ী পরিবর্তিত হয় না।

৩৫. The proposal, along with its attachments, _____ reviewed thoroughly. 
ক. was
খ. are
গ. have been
ঘ. to

উত্তর: ক. was
ব‌্যাখ‌্যাঃ Along with এরপর সাবজেক্ট সিঙ্গুলার বা পুরাল যাই থাকুক না কেন Along with এর পূর্বের subject অনুযায়ী verb হয়। অর্থাৎ Along with এর পূর্বের subject যদি singular হয় তাহলে verbও singular হবে এবং subject যদি plural হয় তাহলে verbও plural হবে।

৩৬. Sorry, but I have not ____ fixing the tap  yet. 
ক. got up to
খ. got on
গ. got round to
ঘ. got across

উত্তর: গ. got round to 
 ব‌্যাখ‌্যাঃ get round to” অর্থ: কোনো কাজ করার সময় বা সুযোগ বের করা, বা শেষ পর্যন্ত কোনো কাজ করা শুরু করা।
অন্য অপশনগুলো:
ক. got up to → কোনো কাজ করা (প্রায়শই mischievous বা ছোটখাটো কাণ্ডের জন্য)
খ. got on → চলমান বা অগ্রগতি করা; সম্পর্ক উন্নতি করা
ঘ. got across → বোঝানো বা সফলভাবে তথ্য পৌঁছে দেওয়া

৩৭. The scientist's explanation was so ____ that even experts struggled to understand it. 
ক. coherent
খ. esoteric
গ. prescient 
ঘ. simple

উত্তর: খ. esoteric
ব‌্যাখ‌্যাঃ esoteric: এমন কিছু যা খুব সীমিত মানুষের বোঝার জন্য, গভীর বা রহস্যময়।
বাক্যটি বোঝাচ্ছে যে বিজ্ঞানীর ব্যাখ্যা এতটাই জটিল যে এমনকি বিশেষজ্ঞরাও বুঝতে কষ্ট পাচ্ছে।

অন্য অপশনগুলোর অর্থ:
coherent → সুসংগত, পরিষ্কারভাবে বোঝার উপযোগী
prescient → পূর্বদৃষ্টি সম্পন্ন, আগাম ভবিষ্যদ্বাণীকারী
simple → সহজ, সহজবোধ্য

৩৮. The number of applicants ____ compared to last year. 
ক. have risen 
খ. has risen 
গ. have raised 
ঘ. has raised

উত্তর: খ. has risen
 ব‌্যাখ‌্যাঃ এখানে মূল subject হলো “The number” যা singular। তাই ক্রিয়া singular হবে।

৩৯. The scientist's theory, though brilliant, still remains ____ by concrete evidence. 
ক. unsubstantiated
খ. incontrovertible
গ. validated
ঘ. fortified

উত্তর: ক. unsubstantiated  
ব‌্যাখ‌্যাঃ unsubstantiated: এমন কিছু যা প্রমাণ দ্বারা সমর্থিত নয় বা ভিত্তিহীন।
বাক্যটি বোঝাচ্ছে যে বিজ্ঞানীর তত্ত্ব চমৎকার হলেও প্রমাণ দ্বারা নিশ্চিত বা সমর্থিত হয়নি।

অপশনগুলোর অর্থ:
incontrovertible → অব্যর্থ, যা বিরোধীতা করা যায় না
validated → প্রমাণিত বা স্বীকৃত
fortified → শক্তিশালী বা সুরক্ষিত করা

৪০. The committee was divided, but his proposal was accepted its ____ controversial nature.  
ক. in light of 
খ. notwithstanding 
গ. due to 
ঘ. because 

উত্তর: খ. notwithstanding 
ব‌্যাখ‌্যাঃ notwithstanding অর্থ: যদিও, সত্ত্বেও।
বাক্যটি বোঝাচ্ছে যে কমিটি বিভক্ত ছিল, তবুও তার প্রস্তাব গ্রহণ করা হয়েছে এর বিতর্কিত স্বভাব থাকা সত্ত্বেও।

অপশনগুলোর ব্যাখ্যা:
in light of → কোন বিষয় বা তথ্যের ভিত্তিতে
due to → কোনো কারণে, কারণে
because → কারণ হিসেবে, কারণ

৪১. She delivered a ____ presentation that impressed the entire panel. 
ক. compelling
খ. confusing
গ. libelous 
ঘ. pedantic

উত্তর: ক. compelling 
ব‌্যাখ‌্যাঃ compelling: এমন কিছু যা আকর্ষণীয়, প্রভাবশালী বা মনোযোগ আকর্ষণ করে।
বাক্যটি বোঝাচ্ছে যে তিনি একটি এমন উল্লেখযোগ্য ও প্রভাবশালী উপস্থাপনা দিয়েছেন যা পুরো প্যানেলকে প্রভাবিত করেছে।
অপশনগুলোর অর্থ:
confusing → বিভ্রান্তিকর
libelous → মানহানি সৃষ্টিকারী, তিক্ত সংবাদপূর্ণ
pedantic → অত্যধিক বিস্তারিত বা শিক্ষাগতভাবে তুচ্ছ বিষয় নিয়ে জোর দেওয়া

৪২. The most famous satirist in English literature is- 
ক. Jonathan Swift 
খ. Joseph Addison 
গ. Alexander Pope
ঘ. Richard Steel 
 
উত্তর: ক. Jonathan Swift 
ব‌্যাখ‌্যাঃ Jonathan Swift (1667–1745) ছিলেন ইংরেজি সাহিত্যের একজন প্রধান satirist বা রম্যলেখক।Gulliver’s Travels তার বিখ্যাত রচনা।  Jonathan Swift এর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ হলো- A Tale of a Tub, A Journey to Stella, The Battle of Books ।

অপশনগুলো অন্য লেখক:
Joseph Addison → প্রবন্ধ লেখক এবং পত্রিকা সম্পাদক, ব্যঙ্গরচক হলেও Swift-এর মতো প্রধান নয়।
Alexander Pope → কবি, ব্যঙ্গাত্মক রচনাও করেছেন (যেমন The Rape of the Lock), তবে Swift-এর তুলনায় কম পরিচিত।
Richard Steele → প্রবন্ধ ও নাট্যকার।

৪৩. "To throw in the towel" means- 
ক. to start a flight
খ. to delay a task 
গ. to get angry 
ঘ. to give up

উত্তর: ঘ. to give up
ব‌্যাখ‌্যাঃ “To throw in the towel” অর্থ হলো: হতাশ হয়ে বা পরাজিত হয়ে কোনো কাজ বা চেষ্টা থামানো।
ক. to start a flight → কোনো উড়ান বা যাত্রা শুরু করা
খ. to delay a task → কোনো কাজ স্থগিত বা বিলম্ব করা
গ. to get angry → রেগে যাওয়া
ঘ. to give up → হাল ছেড়ে দেওয়া, পরাজয় স্বীকার করা

৪৪. If something is in a state of flux, it means- 
ক. constantly changing
খ. very risky 
গ. always stable 
ঘ. old 

উত্তর: ক. constantly changing 
 ব‌্যাখ‌্যাঃ “In a state of flux” মানে হলো ধারাবাহিক পরিবর্তনের মধ্যে থাকা বা স্থিতিশীল না থাকা।
অপশনগুলোর অর্থ:
খ. very risky → খুবই ঝুঁকিপূর্ণ
গ. always stable → সবসময় স্থির বা অচল
ঘ. old → পুরনো

৪৫. "Raise the bar" means- 
ক. delimiting 
খ. set higher standards 
গ. ignore performance 
ঘ. . appeasement

উত্তর: খ. set higher standards 
ব‌্যাখ‌্যাঃ “Raise the bar” idiom-এর অর্থ হলো মান বা মানদণ্ড আরও উচ্চতর করা।
অন্য অপশনগুলোর অর্থ:
ক. delimiting → সীমাবদ্ধ করা
গ. ignore performance → পারফরম্যান্স উপেক্ষা করা
ঘ. appeasement → মনোমতো করার চেষ্টা বা শান্তি স্থাপন করা

৪৬. "Cutting corners" means- 
ক. ahead of schedule 
খ. managing efficiently 
গ. doing incompletely 
ঘ. avoiding expenses 

উত্তর: গ, ঘ
ব‌্যাখ‌্যাঃ “Cutting corners” মানে হলো কাজকে অর্ধেক বা অসম্পূর্ণভাবে করা, প্রয়োজনীয় ধাপ বা মান এড়িয়ে চলে সুবিধা নেওয়া।
অপশন গুলোর অর্থঃ
ক. ahead of schedule → নির্ধারিত সময়ের আগে, সময়ের আগে শেষ করা
খ. managing efficiently → কার্যকরভাবে বা দক্ষতার সঙ্গে পরিচালনা করা
গ. doing incompletely → অসম্পূর্ণভাবে বা অর্ধেকভাবে কাজ করা
ঘ. avoiding expenses → খরচ এড়ানো, অর্থ সাশ্রয় করা

৪৭. In which play, the famous line "to be or not to be" appears? 
ক. Othelo  
খ. Macbeth
গ. Hamlet
ঘ. King Lear

উত্তর: গ. Hamlet
 ব‌্যাখ‌্যাঃ উইলিয়াম শেক্সপিয়রের নাটক Hamlet নাটকের বিখ্যাত উক্তি to be or not to be।
William Shakespeare -এর বিভিন্ন সাহিত্যকর্মের কিছু গুরুত্বপূর্ণ উক্তি নিম্নরূপ: 
A rose by any other name would smell as sweet - Romeo and Juliet 
All that glitters is not gold - The merchant of venice 
Love is blind - The merchant of venice 
To be or not to be that is the question - Hamlet 
Frailty, the name of woman - Hamlet
 Brevity is the soul of wit - Hamlet
All the perfumes of Arabia will not sweeten this little hand - Macbeth
Cowards die many times before their death  - Julius Caesar 
All the world's a stage and all the men and women are players - As you like it 
Sweet are theuses of adversity - As you like it 

৪৮. The warning of the authority falls on deaf ears. Here "warning" does the function of- 
ক. noun
খ. adverb
গ. adjective  
ঘ. verb

উত্তর: ক. noun
 ব‌্যাখ‌্যাঃ বাক্যে “warning” হলো কিছু বলার বা জানানোর কাজ বা সতর্কবার্তা অর্থে ব্যবহৃত। এটি বস্তু বা বিষয়বস্তুর নাম নির্দেশ করছে, তাই এটি noun। এছাড়াও আর্টিকেলের পর noun হয়।

৪৯. One who talks while asleep is called- 
ক. Somnambulist
খ. Somniloquist 
গ. Somniterous
ঘ. Sleeptalker 

উত্তর: খ. Somniterous
 ব‌্যাখ‌্যাঃ Somniloquist হলো এমন ব্যক্তি যে ঘুমের সময় কথা বলে।
অপশনগুলোর অর্থ:
ক. Somnambulist → ঘুমের মধ্যে হাটা 
খ. Somniterous → ঘুমের মধ্যে কথা বলা 
গ. Somniterous → ঘুম আনার ক্ষমতা সম্পন্ন 
ঘ. Sleeptalker → ঘুমের সময় কথা বলা, তবে এটি সাধারণ ইংরেজি শব্দ, মেডিক্যাল বা বৈজ্ঞানিক টার্ম নয়

৫০. In which literacy group, Virginia Woolf was a key figure? 
ক. Beat Generation 
খ. X-Generation 
গ. Bloomsbury Group 
ঘ. Pre-Raphaelite

উত্তর: গ. Bloomsbury Group
ব‌্যাখ‌্যাঃ ব্যাখ্যা: ভার্জিনিয়া উল্ফ ছিলেন Bloomsbury Group -এর অন্যতম প্রধান সদস্য। এই গ্রুপটি ছিল ২০শ শতকের শুরুতে লন্ডনের রুমসবারি এলাকায় গঠিত একটি বুদ্ধিজীবী, লেখক, শিল্পী ও দার্শনিকদের বৃত্ত। তারা সাহিত্য, শিল্প, অর্থনীতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে নতুন ও আধুনিক ধারণা প্রচার করতেন। ভার্জিনিয়া উল্ফ ছাড়াও ই.এম. ফস্টার, জন মেনার্ড কেইস প্রমুখ এতে যুক্ত ছিলেন। 

Bloomsbury Group ছিল ২০ শতকের প্রথমার্ধের লন্ডনের একটি সাহিত্যিক ও বৌদ্ধিক সম্প্রদায়, যারা সাহিত্য, চিত্রকলা, দর্শন ও সমাজ সংস্কৃতিতে প্রভাব ফেলেছিল।
অন্য অপশনগুলো:
Beat Generation → ১৯৫০-এর দশকে আমেরিকান কবি ও লেখকদের আন্দোলন
X-Generation → ১৯৬৫–১৯৮০ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষের প্রজন্ম
Pre-Raphaelite → ১৯শ শতকের আর্টিস্টিক আন্দোলন, চিত্রকলা ও সাহিত্যিক নয় প্রধানত

৫১. A technician charges a Tk. 50 service fee plus Tk. 30 per hour for labor. If a Customer's total cost is Tk. 200, what is the maximum number of full hours the technician can work? 
ক. 6
খ. 4
গ. 3
ঘ. 5

উত্তর: ঘ. 5
সমাধানঃ
Total Hours  worked = h
So, Total cost = Cost per hour × Total Hours worked + service fee
                200 = 30 × h + 50
                30h = 200 - 50
                 h = 150/30
                  h = 5
Total Hours  worked = 5 hours

৫২. The price of a stock increased by 20% in January and then decreased by 10% in February. If the price of the stock was Tk. 108 at the end of February, what was the price at the beginning of January? 
ক. Tk. 90 
খ. Tk. 96 
গ. Tk. 100
ঘ. Tk. 102

উত্তর: গ. Tk. 100
সমাধানঃ


৫৩. In a class of 40 students, 18 study French, 15 study Spanish, and 7 study both languages. How many students study neither language? 
ক. 0
খ. 7
গ. 10 
ঘ. 14

উত্তর: ঘ
সমাধানঃ
French বা Spanish– অন্তত একটি ভাষা পড়ছে এমন ছাত্র = 18 + 15 − 7 = 26
18+15−7=26

অর্থাৎ 26 জন অন্তত একটি ভাষা পড়ছে।
কোনো ভাষাই পড়ছে না এমন ছাত্র = 40 − 26 = 14
উত্তর: 14 জন ছাত্র কোনো ভাষাই পড়ছে না।

৫৪. The ratio of A: B is 2: 3, and the ratio of B: C is 4: 5, if A = 16, What is the value of C? 
ক. 15
খ. 20
গ. 24 
ঘ. 30

উত্তর: ঘ. 30
সমাধান: 
দেওয়া আছে—
A : B = 2 : 3
B : C = 4 : 5
A = 16

Now, A : B = 2 : 3
        or A =  2 
                 3
     or   B = 16 ÷ 2 × 3
    0r    B = 24
Again,
    B : C = 4 : 5
or =
    C      5
  or C = 24  ÷ 4 × 5 = 30

৫৫. A shopkeeper marks up his goods by 40% above the cost price. He then offers a discount of 15% on the marked price. What is the overall percentage profit? 
ক. 19%
খ. 25%
গ. 20%  
ঘ. 23% 

উত্তর: ক. 19%
সমাধান: After 40% mark up, Market Price 
MP = 100+ 40 = 140 
After 15% discount, Selling Price 
SP = 140 - (15% of 140) 
SP = 140 - 21 = 119 
Profit SP - CP = 119 – 100 = 19 
Profit % =19 / 100 ×100 = 19% 

৫৬. A sum of money doubles it self in 8 years at a certain rate of simple interest in how many years will it becomes four times itself at the same r ate of interest? 
ক. 24
খ. 32
গ. 28  
ঘ. 30

উত্তর: ক. 24
সমাধান: Money doubles in 8 years 
→ P→ 2P  
To become 4 times (P→ 4P), the interest must be 3P, which is 3 times the first doubling. 
Since simple interest grows linearly with time: 
Time = 3 x 8 = 24 years 

৫৭. If 12 workers can complete a project in 15 days, how many days will it take for 9 workers to complete the same project, assuming they all work at the same rate? 
ক. 18
খ. 20 
গ. 24 
ঘ. 25

উত্তর: খ. 20 
সমাধান: Work Workers × Days 
Total work: 
12 workers × 15 days = 180 worker-days 
Days required for 9 workers: 
Days = Total work / Number of workers 
180/9 = 20 days 

৫৮. If x and y are positive integers such that 3x+y= 94 and 2xy = 16. What is the value of x2 - y2? 
ক. 12 
খ. 16
গ. 24 
ঘ. 32

উত্তর: ঘ. 32
৫৯. If a and b are positive real numbers, then (a⁰ – 3b⁰)⁵ = ? 
ক. 0  
খ. 1
গ. -32
ঘ. 32

উত্তর: গ. -32
 সমাধান: (a° – 3b°) ^5 
= (1 − 3 × 1)^5 = (−2)^5 = −32 

৬০. Solve the inequality: 4(x-6)+4< 8(x-4) 
ক. x <3
খ.x>3
গ. x >4 
ঘ. x <4

উত্তর: খ.x>3
 সমাধান:
4(x-6) + 4 < 8(x − 4) 
⇒ 4(x-6+ 1) < 8(x-4) 
⇒ 4(x-5) < 8(x − 4) 
⇒(x-5) < 2(x-4) 
⇒(x-5) < 2x - 8 
⇒ 3 < x 
⇒ x > 3 

৬১. Solve for x : log2{x+3} = 4 
ক. 1  
খ. 19
গ. 13
ঘ. 8

উত্তর: গ. 13 
 সমাধান:
 log2(x+3) = 4 
⇒ (x+3)= 24 
⇒x+3= 16 
⇒x= 13 

৬২. Two similar triangles have areas in the ratio 4: 9. If the perimeter of the smaller triangle is 20, what is the perimeter of the larger triangle? 
ক. 25
খ. 30 
গ. 35 
ঘ. 45

উত্তর: খ. 30
  সমাধান: Areas ratio 4:9 
⇒ side (perimeter) ratio = √4 / √9 = 2/3 = 2 : 3 
Smaller perimeter 20. 
Larger perimeter = 20 × 3/2 = 30. 

৬৩. In a trapezoid, the length of the two parallel bases are 10 and 16. If the height of the trapezoid is 4, find the area of the trapezoid. 
ক. 48
খ. 52
গ. 56 
ঘ. 104

উত্তর: খ. 52
 সমাধান:
Area = 1 / 2 (10+16) × 4  
= 26 × 2 
= 52 

৬৪. The surface area of cube is 96 square units. What is the length of the longest stick that can be placed inside the cube? 
ক. ৪
খ. 4√3 
গ. 4√2
ঘ. 6√2

উত্তর: খ. 4√3
 সমাধান:
Surface area,
6a2=966a^2 = 96
a2=966a^2 = \frac{96}{6} a2=16a^2 = 16
a=4a = 4
3a=3×4=43\therefore \sqrt{3}a = \sqrt{3} \times 4 = 4\sqrt{3}
৬৫. In a rectangle, the diagonal length is 13 and the width is 5. What is the perimeter of the rectangle? 
ক. 30
খ. 34
গ. 36 
ঘ. 48

উত্তর: খ. 34
৬৬. A cube has a total surface area of 150 square units. What is the volume of the cube? 
ক. 25
খ. 64
গ. 100  
ঘ. 125

উত্তর: ঘ. 125
সমাধান: Surface area,
6a2=1506a^2 = 150a2=25a^2 = 25
a=5a = 5
Volume=a3=53=125\therefore \text{Volume} = a^3 = 5^3 = 125
৬৭. Find slope of the fine perpendicular of the line y = (1/3)X – 7 ? 
ক. – 3 
খ. 4 
গ. 1/3
ঘ. - 1/3

উত্তর: ক. – 3 
৬৮. Write an equation of the line with slope 2 and x intercept (−4, 0)? 
ক. y = 2x+8 
খ. y = -2x+4 
গ. y = 1/2x+8 
ঘ. - 1/2x+8
 
উত্তর: ক. y = 2x+8 
সমাধান: To find the equation: 
Slope m = 2 
x-intercept is the point (-4, 0) 
Use point-slope form: 
y-y1 = m(x-x1) 
y-0=2(x-(-4)} 
y = 2(x+4) 
y=2x+8 
Equation: y = 2x + 8 

৬৯. A box contains 3 blue, 2 white and 4 red marbles. If one marble is drawn at random, what is the probability that it will not be a white marble? 
ক. 2/9
খ. 7/9
গ. 1/3 
ঘ. 2/3
 
উত্তর: খ. 7/9 
সমাধান: Total marbles: 
3 (blue) + 2 (white) + 4 (red) = 9 
Marbles that are not white: 
9-2=7 
So, the probability of drawing a non-white marble is: 7/9 

৭০. A right triangle has sides 6 cm, 8 cm and 10 cm. What is its area? 
ক. 24 cm²
খ. 30 cm²
গ. 48 cm²  
ঘ. 60 cm²

উত্তর: ক. 24 cm²
সমাধান: The two legs of the right triangle are 6 cm and 8 cm (since 6^2 + 8^2 = 10^2 ) .  
 Area = 1/2 × 6 × 8 = 24 
৭১. Name of the Fifa World Cup 2026 official match ball is- 
ক. Tango 
খ. Trionda 
গ. Twister 
ঘ. Tricolor 

উত্তর: খ. Trionda
ব্যাখ্যা: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বলের নাম 'ট্রিয়নডা' (Trianda)। এটি অ্যাডিডাস দ্বারা নির্মিত। 

৭২. Gradual decrease in price level of goods and services is called- 
ক. Inflation
খ. Deflation
গ. Devaluation  
ঘ. Stagflation 

উত্তর: খ. Deflation
ব্যাখ্যাঃ যখন অর্থনীতিতে পণ্য ও পরিষেবার দাম ক্রমাগত কমতে থাকে, তখন সেই পরিস্থিতিকে 'মুদ্রাস্ফীতি' বা 'Deflation' বলা হয়। এটি সাধারণত অর্থনৈতিক মন্দার সময় ঘটে। 

৭৩. Which of the following is not an Arab country? 
ক. Iraq 
খ. Egypt
গ. Iran
ঘ. Syria

উত্তর: গ. Iran
ব্যাখ্যা: ইরাক, মিশর এবং সিরিয়া হলো আরব লীগভুক্ত দেশ। ইরান একটি পারস্য দেশ, যেখানে ফার্সি ভাষা প্রচলিত এবং এটি আরব দেশ নয়। 

৭৪. Which gas makes up the largest portion of Earth's atmosphere? 
ক. Oxygen 
খ. Carbon dioxide 
গ. Nitrogen 
ঘ. Hydrogen

উত্তর: গ. Nitrogen 
ব্যাখ্যা: পৃথিবীর বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক প্রায় ৭৮%। এরপর অক্সিজেন প্রায় ২১%।  এরপর রয়েছে আর্গন ০.৯৩% ও কার্বন ডাইঅক্সাইড ০.০৩% । বায়ুমণ্ডলে হাইড্রোজেনের পরিমাণ প্রায় ০.০০০০৫৫%।

৭৫. With which institution, Special Drawing Rights (SDR) is associated? 
ক. IMF
খ. WTO
গ. WHO  
ঘ. OECD

উত্তর: ক. IMF
ব্যাখ্যা: স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। এটি IMF-এর সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভ পরিপূরক করতে  ব্যবহৃত হয়। 

৭৬. What was the name of the first computer virus? 
ক. Creeper  
খ. Conticker
গ. Stuxnet
ঘ. Tinba

উত্তর: ক. Creeper  
ব্যাখ্যা: প্রথম দিকের পরীক্ষামূলক কম্পিউটার প্রোগ্রামগুলির মধ্যে 'ক্রিপার' (Creeper) ভাইরাসকে সাধারণত প্রথম ভাইরাস হিসেবে গণ্য করা হয়, যা ১৯৭১ সালে তৈরি হয়েছিল। 

৭৭. What does QR stand for? 
ক. Quick Response 
খ. Qualified Restraint 
গ. Quartz Repeat 
ঘ. Quick Resonance

উত্তর: ক. Quick Response 
 ব্যাখ্যা: QR কোড হলো এক ধরণের ম্যাট্রিক্স বারকোড (দ্বিমাত্রিক কোড), যেখানে 'QR' মানে 'কুইক রেসপন্স' (Quick Response)। এটি দ্রুত তথ্য পড়ার জন্য তৈরি করা হয়েছে। 

৭৮. What is the name of world's first artificial satellite? 
ক. PROBA
খ. Sputnik 1 
গ. Palapa AI 
ঘ. Explorer 1 

উত্তর: খ. Sputnik 1
 ব্যাখ্যাঃ সোভিয়েত ইউনিয়ন দ্বারা উৎক্ষেপিত 'স্পুটনিক ১' (Sputnik 1) হলো পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ, যা ১৯৫৭ সালে মহাকাশে পাঠানো হয়েছিল। 

৭৯. Which is the largest topographic region of Bangladesh? 
ক. Delta 
খ. Alluvial 
গ. Tippara 
ঘ. Hilly

উত্তর: ক. Delta 
 ব্যাখ্যাঃ বাংলাদেশ প্রধানত একটি সমতল নিম্নভূমির দেশ, যা বিশ্বের বৃহত্তম সক্রিয় ব-দ্বীপ (Delta) ব্যবস্থা। এটিই দেশের বৃহত্তম টপোগ্রাফিক অঞ্চল। 

৮০. Which is the largest volcano of the world according to their elevation? 
ক. Ojos del Salado
খ. Incahuasi 
গ. Llullallaco 
ঘ. Tupungato

উত্তর : ক. Ojos del Salado
ব্যাখ্যা: ওজোস দেল সালাডো (Ojos del Salado) বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি এবং এর উচ্চতা অনুযায়ী এটি বৃহত্তম আগ্নেয়গিরি। এটি আর্জেন্টিনা এবং চিলির সীমান্তে অবস্থিত। 

৮১. What is a word, phrase, number or other sequence of characters that reads the same backward as forward? 
ক. Syntax
খ. Palindrome  
গ. Sibrail 
ঘ. Dictoverse 

উত্তর: খ. Palindrome 
ব্যাখ্যা: প্যালিনড্রোম হলো এমন একটি শব্দ, শব্দগুচ্ছ, সংখ্যা বা অক্ষরের ক্রম যা সামনে বা পিছন থেকে পড়লে একই হয়। উদাহরণস্বরূপ, বাংলা শব্দ 'নয়ন' বা ইংরেজি শব্দ 'Madam'। 

b২ What scientific theory proposed that Earth revolves around the sun? 
ক. Heliocentrism 
গ. Cosmology 
খ. Planetology 
ঘ. Soloristry

উত্তর: ক. Heliocentrism 
ব্যাখ্যা: হেলিওসেন্ট্রিজম বা সূর্যকেন্দ্রিক মতবাদ হলো সেই বৈজ্ঞানিক তত্ত্ব যা প্রস্তাব করেছিল যে পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘোরে। কোপার্নিকাস এই তত্ত্বটি প্রথম বিস্তারিতভাবে উপস্থাপন করেন। 

৮৩. What is the rarest and most expensive spice in the world by weight? 
ক. Saffron
খ. Asfoetida
গ. Fenugreek 
ঘ. Anis

উত্তর: ক. Saffron
ব্যাখ্যা: জাফরান তার অনন্য স্বাদ, রঙ এবং স্বাস্থ্যগত সুবিধার কারণে ওজন অনুসারে বিশ্বের সবচেয়ে বিরল এবং ব্যয়বহুল মশলা । এটি ক্রোকাস সাটিভাসের ফুল থেকে সংগ্রহ করা হয়। 

৮৪. What's the term for animals that maintain a constant body temperature? 
ক. Saola 
খ. Vaquita 
গ. Endotherms 
ঘ. Rhinoceros 

উত্তর: গ. Endotherms 
ব্যাখ্যা: এন্ডোথার্মস বা উষ্ণ রক্তযুক্ত প্রাণীরা বাহ্যিক পরিবেশ নির্বিশেষে তাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে এবং একটি স্থির তাপমাত্রা বজায় রাখতে পারে। 

৮৫. The latest general circulation colns issued in Bangladesh was in the year? 
ক. 2014 
খ. 2015 
গ. 2024 
ঘ. 2025 
উত্তর: ক. 2014 
ব্যাখ্যা: The latest general circulation coins were issued in Bangladesh in 2014. 
Specifically: The t1 coin was issued in 2014. The t2 and t5 coins were issued in 2013 

৮৬. Which letters were used for expressing emotion by ancient Egyptians? 
ক. Caroplyphics 
খ. Rogroglyphics 
গ. Namoroglyphics 
ঘ. Hieroglyphics

উত্তর: ঘ. Hieroglyphics
ব্যাখ্যা: হায়ারোগ্লিফিক্স ছিল প্রাচীন মিশরীয়দের একটি আনুষ্ঠানিক লেখার পদ্ধতি যা চিত্রলিপির সমন্বয়ে গঠিত এবং এটি আবেগ বা অন্যান্য ধারণা প্রকাশের জন্য ব্যবহৃত হত। 

৮৭. Which country is the largest producer of cocoa beans globally? 
ক. Ghana
খ. Ivory Cost 
গ. Chad 
ঘ. Cameron

উত্তর: খ. Ivory Cost 
ব্যাখ্যা: আইভরি কোস্ট (Ivory Coast) বিশ্বব্যাপী কোকো বিনের বৃহত্তম উৎপাদক দেশ এবং বিশ্বব্যাপী সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ এখান থেকে আসে। 

৮৮. Who wrote the book "World Order"? 
ক. Hillary Clinton
খ. Henry Kissinger 
গ. Ronald Regan 
ঘ. John Kennedy 

উত্তর: খ. Henry Kissinger 
ব্যাখ্যা: "World Order" বইটি বিখ্যাত আমেরিকান কূটনীতিক এবং প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার (Henry Kissinger) লিখেছেন, যেখানে তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব রাজনীতির ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। 

৮৯. Which country was the first to launch a fully functional Central Bank Digital Currency? 
ক. Sweden 
খ. China 
গ. Bahamas 
ঘ. Nigeria

উত্তর: গ. Bahamas 
ব্যাখ্যা: বাহামাস "স্যান্ড ডলার" (Sand Dollar) নামে তাদের নিজস্ব সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (CBDC) চালু করেছে, যা এই ধরনের প্রথম সম্পূর্ণ কার্যকরী ব্যবস্থা। 

৯০. What is the position of Bangla among the most spoken languages of the world? 
ক. 3rd 
খ. 5th 
গ. 7th 
ঘ. 9th 

উত্তর: গ. 7th  
ব্যাখ্যা: পৃথিবীর সর্বাধিক কথ্য ভাষাগুলোর মধ্যে বাংলার অবস্থান সপ্তম। 
যে ১০টি ভাষায় বেশি মানুষ কথা বলে তা ক্রম অনুসারে দেওয়া হল ইংরেজি, মান্দারিন চীনা, হিন্দি, স্প্যানিশ, আরবি, ফরাসি, বাংলা, পর্তুগিজ, রুশ ও উর্দু।
সূত্রঃ প্রথম আলো।

৯১. Which of the following is a logical operator? 
ক. +
খ. &&&
গ. - 
ঘ. = 

উত্তর: খ 
ব্যাখ্যা: &&& একটি লজিক্যাল অপারেটর (Logical Operator)। এটি সাধারণত প্রোগ্রামিং-এ লজিক্যাল AND অপারেশন বোঝাতে ব্যবহৃত হয়। 

৯২. What is the use of "CAPTCHA" in online banking applications? 
ক. Encryption
খ. Authentication
গ. Blocking bots
ঘ. Improving speed

উত্তর: গ. Blocking bots
ব্যাখ্যা: অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলিতে "CAPTCHA ব্যবহার করার মূল উদ্দেশ্য হল স্বয়ংক্রিয় বট (bot) বা স্প্যাম প্রোগ্রামগুলিকে ব্লক করা এবং মানুষের ব্যবহার নিশ্চিত করা। 

৯৩. Wi-Fi is based on- 
ক. IEEE 208.11
খ. IEEE 802.11
গ. IEEE 802.15 
ঘ. IEEE 208.15 

উত্তর: খ. IEEE 802.11 
ব্যাখ্যা: Wi-Fi হল IEEE 802.11 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে তৈরি একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি। 

৯৪. Which is not an IT certification? 
ক. CCNA
খ. ComTIA A+ 
গ. GISF 
ঘ. DigiSac

উত্তর: ঘ. DigiSac
ব্যাখ্যা: CCNA, CompTIA A+ এবং GISF সবই তথ্য প্রযুক্তি (IT) সম্পর্কিত পেশাদার সার্টিফিকেশন। DigiSac কোনো পরিচিত ওঞ সার্টিফিকেশন নয়। 

৯৫. Which of the following is not one of the 'three Vs' used to characterize? 
ক. Varity
খ. Visibility
গ. Volume 
ঘ. Velocity

উত্তর: খ. Visibility
 ব্যাখ্যা: 'Three Vs' (তিন ভি) হল ভলিউম (Volume), ভ্যারাইটি (Variety) এবং ভেলোসিটি (Velocity), যা বিগ ডেটা (Big Data) বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয়। Visibility (দৃশ্যমানতা) এর অংশ নয়। 

৯৬. Which one is not a leading AI startup? 
ক. OpenAI 
খ. xAI
গ. Cohere
ঘ. nVidia

উত্তর: ঘ. nVidia
ব্যাখ্যা: OpenAI, xAI, এবং Cohere হল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে অগ্রণী স্টার্টআপ কোম্পানি। nVidia একটি প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানি যা মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এবং AI হার্ডওয়্যার তৈরিতে বিশেষজ্ঞ, স্টার্টআপ নয়। 

৯৭. What is the time complexity of searching for an element in a balanced binary search tree? 
ক. O(1) 
খ. O(n log n)
গ. O(log n) 
ঘ. O(n)

উত্তর: গ. O(log n) 
ব্যাখ্যা: একটি সুষম বাইনারি সার্চ ট্রিতে (balanced binary search tree) একটি উপাদান খোঁজার সময় জটিলতা (time complexity) হল O(log n ), যেখানে (n) হল মোট উপাদানের সংখ্যা। 

৯৮. Which of the following is not a guided media? 
ক. Optica fiber 
খ. Coaxial cable 
গ. Radio waves 
ঘ. Twisted pair 

উত্তর: গ. Radio waves 
 ব্যাখ্যা: Optica fiber, Coaxial cable এবং Twisted pair সবই গাইডেড মিডিয়া (Guided Media) বা তারযুক্ত মাধ্যম, যার মধ্য দিয়ে সংকেত একটি নির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয়। রেডিও তরঙ্গ হল আনগাইডেড মিডিয়া (Unguided Media) বা তারবিহীন মাধ্যম । 

৯৯. Which type of DNS record maps a domain name to iPv4 address? 
ক. AAA Record 
খ. CNAME Record 
গ. MX Record 
ঘ. A Record 

উত্তর: ঘ. A Record 
ব্যাখ্যা: DNS-এ 'A Record' (Address Record) একটি ডোমেন নামকে একটি IPv4 ঠিকানার সাথে ম্যাপ করে । 

১০০. A chatbot like ChatGPT is an example of- 
ক. Symbolic AI 
খ. Generative AI 
গ. Embedded AI 
ঘ. Reactive AI 

উত্তর: খ. Generative AI 
ব্যাখ্যাঃ ChatGPT এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল যা মানুষের মতো ভাষা তৈরি করতে পারে—যেমন প্রশ্নের উত্তর দেওয়া, লেখা তৈরি করা, ব্যাখ্যা দেওয়া ইত্যাদি। এ ধরনের মডেলকে Generative AI বলা হয়, কারণ এটি ইনপুট অনুযায়ী নতুন কন্টেন্ট “generate” বা তৈরি করতে পারে।
অন্যান্য অপশনঃ
Symbolic AI: নিয়মভিত্তিক বা লজিক-নির্ভর AI—ChatGPT এ ধরনের নয়।
Embedded AI: ডিভাইসের ভেতরে সরাসরি এম্বেড থাকা AI—ChatGPT তা নয়।
Reactive AI: যেসব AI শুধুমাত্র বর্তমান ইনপুটে প্রতিক্রিয়া দেখায় এবং শিখতে পারে না—ChatGPT তার চেয়ে উন্নত।

Post a Comment

0 Comments