বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষা 2025 প্রশ্ন সমাধান

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) 
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পরীক্ষার তারিখ: ১৭/১০/২০২৫ 
সময়: ৯০ মিনিট পূর্ণমান: ৭০ 
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষা 2025 প্রশ্ন সমাধান
১. শুদ্ধ বানান লিখুন: 
অশুদ্ধ                    শুদ্ধ 
তীরষ্কার                  তিরস্কার 
কিপ্টোকারেন্সি       ক্রিপ্টোকারেন্সি 
মিমাংসা                  মীমাংসা 
ইতঃস্তত                   ইতস্তত 
সিমাবদ্ধ                   সীমাবদ্ধ

২. বাগধারা লিখুন:
ক) সাক্ষী গোপাল- নিষ্ক্রিয় দর্শক।
খ) পালের গোদা- দলপতি ।
গ) চিনে জোঁক- নাছোড়বান্দা।
ঘ) অগস্ত্য যাত্রা- শেষ বিদায়। 

৩. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) আমার যাওয়া হয়নি = কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি 
খ) সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না = অপাদান কারকে ৭মী
গ. টাকায় কি না হয় = করণ কারকে ৭মী বিভক্তি

৪. সন্ধি-বিচ্ছেদ করুন:
ক) উচ্ছেদ = উৎ+ছেদ।
খ) সংঘাত = সম্+ঘাত।
গ) প্রত্যাশা = প্রতি+আশা ।

৫. বিপরীত শব্দ লিখুন:
মূল শব্দ                 বিপরীত শব্দ 
ঊর্ধ্ব                      অধঃ
উপকার                 অপকার 
খ্যাতি                     অখ্যাতি 
শূন্য                       পূর্ণ 
যত                  ‌ ‌‌    তত

6. Fill in the blanks using preposition:

The book is... the table.
Ans: on

খ) Rahim started... village home.
Ans: for

7. What is the Bengali meaning of :
ক) Clerk- কেরানি
খ) Weaver- তাঁতি
গ) Bather- নাপিত
ঘ) Cobbler- মুচি
ঙ) Hunter- শিকারি

৮. What is the feminine gender of :
Mascuuline                Feminine
Nephew                       Niece 
Horse                            Mare 
Bull                                Cow 
He-goat                         She - Goat 
Hero।                            Heroine

9. Translate to Bangla :
ক) May I know your name?
Ans: আমি কি আপনার নাম জানতে পারি? 

খ) I have come from Seattle. 
Ans: আমি সিয়াটল থেকে এসেছি। 

গ) I can't get you.
Ans: আমি তোমাকে বুঝতে পারি না। 

ঘ) Necessity knows no law.
Ans: প্রয়োজন কোনো আইন মানে না

10. Translate to English :

ক) তুমি কিসে ব্যস্ত?
Ans: What are you busy with. 

খ) একতাই বল ।
Ans: Unity is strenght.

11. Fill in the gap by appropriate article:

ক) He is ... one eyed man.
Ans: a

খ) Give me... apple
Ans: an

১২. 3x – y = 12 হলে, 

8x2y\dfrac{8^x}{2^y} = ?


সমাধান: দেওয়া আছে, 3x − y = 12
প্রদত্ত রাশি 
8x2y 

তাহলে,
8x=(23)x=23x
এখন,
8x2y=23x2y=23xy\dfrac{8^x}{2^y} = \dfrac{2^{3x}}{2^y} = 2^{3x - y}

3x − y = 12 বসিয়ে পাই,

8x2y=212\dfrac{8^x}{2^y} = 2^{12}

212
=4096

১৩. কোন সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে ৪ এর বর্গ হবে? 

সমাধান
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, √x + 9 = 4^2
⇒ √x = ১৬ - ৯
⇒ √x = 7 
=> x = 49  (উত্তর)
১৪. ত্রিভুজের তিন কোণের অনুপাত ৩ ঃ ৪ ঃ ৫ হলে সবচেয়ে বড় কোণটির মান কত?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের কোণ তিনটির অনুপাত = ৩ ঃ ৪ ঃ ৫
অনুপাতত্রয়ের যোগফল = ৩ + ৪ + ৫ = ১২

বড় কোণটি = ৫/১২×১৮০° = ৭৫°

১৫. একটি তরমুজ ৩২৪ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
মনেকরি, তরমুজটির ক্রয়মূল্য = ১০০ টাকা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ – ১০ = ৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০ / ৯০
 বিক্রয়মূল্য ৩২৪ টাকা হলে ক্রয়মূল্য ১০০X৩২৪
                                                              ৯০
                                                        = ৩৬০ টাকা

আবার, ২০% লাভে বিক্রয় মূল্য ১২০ + ২০ = ১২০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ / ১০০
ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০X৩৬০
                                                              ১০০
                                                        = ৪৩২ টাকা

১৬. পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত ৩: ১ হলে পুত্রের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, পিতার বয়স ৩x বছর এবং পুত্রের বয়স = x বছর প্রশ্নমতে, ৩x+ ১০ + x +১০ = ৪০
বা, ৪x = ২০  
বা, x = ৫
অর্থাৎ পুত্রের বয়স ৫ বছর। (উত্তর)

17. MS Power Point -এ নতুন Slide যোগ করার জন্য কোন শর্টকাট key ব্যবহৃত হয়?

উত্তর: Ctrl+M

১৮. MS Power Point-এ নতুন Slide show করার জন্য কোন শর্টকাট key ব্যবহৃত হয়?

উত্তর: Shift+F5

১৯. IP Address কি?

উত্তর: IP Address (Internet Protocol Address) হলো একটি ইউনিক নম্বর, যা একটি নেটওয়ার্কে যেকোনো ডিভাইসের অবস্থান নির্ধারণ করে এবং ডেটা আদান-প্রদানে সাহায্য করে।।

২০. বিজয় কী-বোর্ড ব্যবহার করার জন্য কি কমান্ড ব্যবহার করতে হবে?

উত্তর: Ctrl+Alt+B

21. MS Word-এ Find এর শর্টকাট কমান্ড কি?

উত্তর: Ctrl+F

২২. ডিজিটাল নথি ব্যবস্থাপনা কি?

উত্তর: ইলেকট্রিক বা ডিজিটাল উপায়ে নথি তৈরি, গ্রহণ, সংরক্ষণ, পরিচালনা এবং নিষ্পত্তি করার প্রক্রিয়াই হলো ডিজিটাল নথি ব্যবস্থাপনা।

২৩. সাইবার নিরাপত্তা কি?

উত্তর: সাইবার নিরাপত্তা (Cyber Security) হলো এমন একটি ব্যবস্থা বা প্রক্রিয়া যার মাধ্যমে ইন্টারনেট, কম্পিউটার, নেটওয়ার্ক, ডেটা ও তথ্যকে অননুমোদিত প্রবেশ, চুরি, ক্ষতি বা আক্রমণ থেকে রক্ষা করা হয়।

24. MAN ও WAN এর পূর্ণরূপ কি? এদের পার্থক্য লিখুন।

উত্তর: MAN: Metropolitan Area Network. WAN: Wide Area Network.

MAN ও WAN এর মধ্যে প্রধান পার্থক্য হলো ভৌগোলিক কভারেজ । MAN স্থানীয় এলাকার নেটওয়ার্ক (LAN) এবং বিস্তৃত এলাকার নেটওয়ার্ক (WAN)-এর মধ্যবর্তী স্থানে কাজ করে। WAN হলো সবথেকে বৃহৎ পরিসরের নেটওয়ার্ক, যা বিশ্বজুড়ে যোগাযোগ স্থাপন করে এবং ইন্টারনেটই এর সবচেয়ে বড় উদাহরণ ।

২৫.MS Word এ ব্যবহৃত শর্টকাট কমান্ড গুলি লিখুন: ক) লেখা বোল্ড করতে-

উত্তর: Ctrl+B

খ) রিপ্লেস করতে-

উত্তর: Ctrl+H

গ) কপি করা লেখা পেস্ট করতে-

উত্তর: Ctrl+V

ঘ) ডকুমেন্ট সংরক্ষণ করতে-

উত্তর: Ctrl+S

২৬.ই-মেইল এর 'CC' এবং 'BCC' এর পূর্ণরূপ কি? এদের পাৰ্থক লিখুন ।

উত্তর: CC: Carbon Copy.

BCC: Blind Carbon Copy.

পার্থক্য: CC এর ঘরে সে সমস্ত ঠিকানা Type করতে হয়। যাদের বরাবর প্রেরক একই ই-মেইল পাঠাতে চায়। ই-মেইল ঠিকানাগুলো কমা দিয়ে লিখতে হয়। অপরদিকে, BCC এর ঘরে যে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদেরকে প্রেরক একই ইমেইল কপি পাঠাতে চায় কিন্তু প্রাপকদের জানাতে চান না।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষা 2025 প্রশ্ন সমাধান pdf
সরকারি চাকুরী প্রশ্ন সমাধান 
সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf
সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন ২০২৬
সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫
সরকারি চাকরির প্রশ্ন ব্যাংক pdf
আজকের পরীক্ষার প্রশ্ন ২০২৪

Post a Comment

0 Comments