বিভাগীয় নির্বাচনি বোর্ড, চট্টগ্রাম
পদের নাম: অফিস সহায়ক; সময়: ৬০ মিনিট
পরীক্ষার তারিখ: ১১/১০/২০২৫
পূর্ণমান: ৪০
বাংলা- ১০
১। সন্ধি বিচ্ছেদ করুন :
শীতার্ত = শীত + ঋত
নিরাকার = নিঃ+ আকার।
ইত্যবসরে = ইতি + অবসরে।
চিত্তেশ্বর্য + চিত্ত + ঐশ্বর্য।
২। শব্দার্থ লিখুন:
অদ্যাবধি = আজ পর্যন্ত।
নিদর্শন = উদাহরণ।
ঊষর = অনুর্বর।
ধৈর্য = সহ্যশক্তি।
৩। বিপরীত শব্দ লিখুন:
মূল শব্দ বিপরীত শব্দ
জাগ্রত সুপ্ত
রিক্ত পূর্ণ
উপত্যকা অধিত্যকা
ঈর্ষা প্রীতি
৪) বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন:
ক) ঊনপাঁজুরে (দুর্বল): রাকিবের মতো ঊনপাঁজুরে লোক দিয়ে গার্ডের কাজ চলবে না।
খ) কান খাড়া করা (মনোযোগী হওয়া/সতর্ক হওয়া) : শিক্ষক যখন পড়া ধরলেন, তখন সবাই কান খাড়া করে শুনছিল।
৫। শুদ্ধ বানান লিখুন:
অশুদ্ধ শুদ্ধ
ওধঃস্তন অধস্তন
দারীদ্র দারিদ্র
সৌন্দর্জ্য সৌন্দর্য
প্রতিবন্দী প্রতিবন্ধী
ইংরেজি- ১০
৬। Write the correct translation of the following sentences:
a) সে অনেক টাকা পেয়েছে = He has got a lot of money.
b) মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না = Man cannot live without air.
৭। Use appropriate prepositions:
a) Early rising is conductive ---- health.
Ans: to
b) Applicants are concerned ---- their result.
Ans: for
৮। Write the correct spelling of the following words:
Incorrect correct
Asisstant Assistant
Comunication Communication
Honororium Honorarium
Substancial Substantial
৯। Use appropriate article:
a) Gulliver's Travels is quite ---- interesting book.
Ans: an
b) Nazrul is ---- Shelly of Bengal.
Ans: the
১০। Use appropriate form of verb:
a) He (go) out just now.
Ans: has gone
b) It was long since I (see) her last.
Ans: had seen
গণিত- ১০
১১। একটি বইয়ের দৈর্ঘ্য ২৪ সে.মি. এবং প্রস্থ ১৮ সে.মি.। ঐ বইয়ের পরিসীমা সে.মি. ও মিটারে প্রকাশ করুন।
সমাধান: দেওয়া আছে,
দৈর্ঘ্য = ২৪ সে.মি.
এবং প্রস্থ = ১৮ সে.মি.
.: পরিসীমা। = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২৪ + ১৮)
= ৮৪ সে.মি. = ০.৮৪ মি.
[ ১ মিটার = ১০০ সে.মি]
১২। একজন কৃষক একটি জমিতে
অংশে ধান, অংশে আখ এবং অংশে লালশাক চাষ করলেন। বাকি অংশ ফাঁকা রইল। জমিটির কত অংশ ফাঁকা রইল?১৩। তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
সমাধান: তিন অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = (৯৯৯-১০০) =৮৯৯
১৪। ০.০০০১ কে কথায় প্রকাশ করুন।
সমাধান: দশ হাজার ভাগের এক ভাগ।
১৫। ১ হতে ১৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান: ৬টি। যথাঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩ ।
১৬। (a + b), (a± - b2) এবং (a + b3 ) এর গ.সা.গু কত?
সমাধান:
প্রথম রাশি = (a + b)
দ্বিতীয় রাশি = (a - b) = (a + b) (a-b)
তৃতীয় রাশি = (a + b3) = (a + b) (a2 – ab + b2)
নির্ণেয় গ.সা.গু = (a + b)
সাধারণ জ্ঞান- ১০
১৭। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন:
ক) চট্টগ্রাম বিভাগে কতটি দ্বীপ উপজেলা রয়েছে?
উত্তর: তিনটি । যথা: সন্দ্বীপ, মহেশখালী এবং কুতুবদিয়া ।
খ) আমিয়াখুম জলপ্রপাত কোথায় অবস্থিত?
উত্তর: থানচি, চট্রগ্রাম ।
গ) বাংলাদেশের গভীরতম নদীর নাম কী?
উত্তর: মেঘনা ।
ঘ) বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর কততম? উত্তর: ৬৮তম।
ঙ) চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কোন বিশ্বযুদ্ধের শহীদদের সমাধিক্ষেত্র?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ।
চ) 'LAN' এর পূর্ণরূপ কী?
উত্তর: 'LAN' এর পূর্ণরূপ- Local Area Network.
ছ) জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: আগ্রাবাদ, চট্টগ্রাম।
জ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কী? উত্তর:United Nations High Commissioner for Refugess.
ঝ) বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার ।
ঞ) আসিয়ানভুক্ত দেশের সংখ্যা কতটি?
উত্তর: ১০টি।



0 Comments