সরকারি কর্ম কমিশন (পিএসসি)
পদের নাম: ইলেকট্রিক ইন্সপেক্টর;
পরীক্ষার তারিখ: ০২.০৯.২৫
সময়: ১ ঘণ্টা
পূর্ণমান: ১০০
১. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?
ক. সৈয়দ হামজা
খ. দৌলত কাজী
গ. মুহম্মদ আব্দুল হাই
ঘ. শাহ মুহম্মদ সগীর
সঠিক উত্তর: ঘ শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে শাহ মুহম্মদ সগীর বিশেষ গুরুত্বের অধিকারী। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ সাল) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বিবেচনা করেছেন।
2. Which one is a correct sentence?
ক. She prefers dancing more than singing
খ. She prefers to dance than to sing
গ. She prefers dancing to singing
ঘ. She prefers dance to sing
সঠিক উত্তর: গ. She prefers dancing to singing
ব্যাখ্যাঃ “Prefer” মানে হলো কিছুতে বেশি পছন্দ করা।
ইংরেজিতে prefer + noun/verb-ing + to + noun/verb- ing ফর্ম ব্যবহার করা হয়।
উদাহরণ: I prefer tea to coffee.
She prefers swimming to running.
৩. The open circuit voltage between terminals 'A' and 'B' is-
ক. 12V
খ. 24V
গ. 20V
ঘ. 40V
সঠিক উত্তর: খ. 24V
৪. ‘বৈরাগ্য সাধনে ........ সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন-
ক. ভক্তি
খ. মুক্তি
গ. শক্তি
ঘ. সত্যি
সঠিক উত্তর: খ. মুক্তি
ব্যাখ্যাঃ বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়' - এটি রবীন্দ্রনাথের 'পাতা' কাব্যগ্রন্থের অন্তর্গত লাইন।
৫. Identify the correctly spelt word:
ক. Massacare
খ. Massacar
গ. Massacre
ঘ. Massakar
সঠিক উত্তর: গ. Massacre
৬. Which transistor acts as the fastest which?
ক. JFET
খ. BIJT
গ . MSFET
ঘ. Triode
সঠিক উত্তর: গ . MSFET
৭. The voltage gain of the inverting op-amp is:
ক. 30.4
খ. 25.6
গ. 40.2
ঘ. 15.0
৮. Which of the following motor types is most suitable for variable speed drives?
ক. Synchronous reluctance motor
খ . Universal motor
গ. Induction motor
ঘ. DC motor
সঠিক উত্তর: গ. Induction motor
৯. What is a major benefit of implementing smart grid technology in Bangladesh?
ক. Real time monitoring and fault & detection
খ. Automatic load control only
গ. Decrease fuel consumption
ঘ. Increase generator efficiency
সঠিক উত্তর: ক. Real time monitoring and fault & detection
১০. At T-OK, the Fermi-level in an n-type semiconductor lies:
ক. Below the donor level
খ. half-way between the bottom of conduction band and donor level
গ. half-way between the top of valence band and acceptor level
ঘ. coincides with intrinsic fermi level
সঠিক উত্তর: খ. half-way between the bottom of conduction band and donor level
১১. For 11100101 (in 2's complement form), the corresponding decimal number is:
ক. +37
খ. -31
গ. +15
ঘ. - 27
সঠিক উত্তর: ঘ. - 27
১২. বাংলা ছোটগল্পের রাজা বলা হয় কাকে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মানিক বন্দোপাধ্যায়
ঘ. প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
• বিশ্বকবিঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে এই উপাধি দেন।
• কবিগুরু
• বাংলা ছোটগল্পের জনক/রাজা/পথিকৃৎ
কাজী নজরুল ইসলাম
• জাতীয় কবি
• বিদ্রোহী কবি
মানিক বন্দোপাধ্যায়
সমাজবাস্তবতার শিল্পী
১৩. What is the maximum possible range of bitcount specifically in n-bit binary counter consisting of 'a' number of flip- flops?
ক. 0 to 2n
খ. 0 to 2n +1
গ. 0 to 2n - 1
ঘ. 0 to 2n+ 1/2
সঠিক উত্তর: গ. 0 to 2n - 1
১৪. The maximum power point tracking (MPPT) in a solar system is used to:
ক. Extract maximum power under varying condition
খ. Inverts DC to AC
গ’ Protect panel from over voltage
ঘ. Facing solar panel to the sun
সঠিক উত্তর: ক. Extract maximum power under varying condition
১৫. ‘সোনালী কাবিন' গ্রন্থের লেখক কে ছিলেন?
ক. আল মাহমুদ
খ. ফররুখ আহদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সুফিয়া কামাল
সঠিক উত্তর: ক. আল মাহমুদ
ব্যাখ্যা: আল মাহমুদের কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন'। তাঁর উল্লেখযোগ্য কবিতা- সোনালী কাবিন, প্রত্যাবর্তনর লজ্জা প্রভৃতি।
১৬. কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদ্রোহী” কবিতার শতবর্ষ পালিত হয়েছে কত সালে?
ক. ২০২০ সালে
খ. ২০২১ সালে
গ. ২০২২ সালে
ঘ. ২০২৩ সালে
সঠিক উত্তর: গ. ২০২২ সালে
ব্যাখ্যা: ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে কাজী নজরুল ইসলাম তার ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদের সাথে কলকাতার তালতলা লেনে বসবাস শুরু করেন। এখানেই ডিসেম্বর, ১৯২১ সালে তিনি বিদ্রোহী কবিতা রচনা করেন এবং ১৯২১ সালে সাপ্তাহিক বিজলী' পত্রিকায় (২২ ডিসেম্বর, ১৯২১-জানুয়ারি, ১৯২২) প্রকাশ করেন। কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে রচিত পরবর্তীতে এটি ‘অগ্নিবীণা' (সেপ্টেম্বর, ১৯২২) কাব্যে অন্তর্ভুক্ত হয়।
১৭. বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা কবে?
ক. ঊনিশ শতকে
খ. আঠারো শতকে
গ. বিশ শতকে
ঘ. সতেরো শতকে
সঠিক উত্তর: ক. ঊনিশ শতকে
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের যুগকে ৩ ভাগে ভাগ করা যায়:
১. প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রীঃ)
২. মধ্যযুগ (১২০১ - ১৮০০ খ্রীঃ)
৩. আধুনিক যুগ (১৮০১ খ্রীঃ -চলছে)
১৮. For a thyristor, the forward breakover voltage is maximum when:
ক . Gate current = ∞
খ. Gate current = 0
গ. Gate current = -∞
ঘ. It is independent of gate current
সঠিক উত্তর: খ. Gate current = 0
১৯. For a coil, L = 5H and R = 202?
ক. 60J
খ. 65.5J
গ. 62.5J
ঘ. 68J
সঠিক উত্তর: গ. 62.5J
২০. হলোকাস্ট বলে চিহ্নিত করা যায় কোনটিকে?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদী নিধন
খ. হুতো ও তুতসিদের লড়াই
গ. কৃষ্ণাঙ্গ-শেতাঙ্গ সংঘাত
ঘ. প্যালেস্টাইন মুসলিম নিধন
সঠিক উত্তর: ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদী নিধন
ব্যাখ্যা: “হলোকাস্ট” (Holocaust) বলতে বিশেষভাবে বোঝানো হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি জার্মানি কর্তৃক ইহুদিদের গণহত্যা। এ সময় হিটলারের নেতৃত্বে প্রায় ৬০ লক্ষ ইহুদীকে কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করা হয়। শুধু ইহুদিরাই নয়, রোমা জনগোষ্ঠী, প্রতিবন্ধী, রাজনৈতিক বিরোধীসহ বিভিন্ন গোষ্ঠীকেও হত্যা করা হয়েছিল। কিন্তু ইতিহাসে “Holocaust” শব্দটি প্রধানত ইহুদী নিধনের সাথে যুক্ত।
২১. Which part of the transformer is used to reduce eddy current loss?
ক. Air gap
খ. Laminated core
গ. Insulation
ঘ. Copper winding
সঠিক উত্তর: খ. Laminated core
22. Identify the correct passive form : ‘Who opened the door?”
ক. By whom the door was opened?
খ. By whom was opened the door ?
গ. By whom was the door opened?
ঘ. The door was opened by whom?
সঠিক উত্তর: গ
ব্যাখ্যাঃ এখানে 'Who' হলো subject, 'opened' হলো past tense verb এবং 'the door' হলো object.
Active: Who + verb + object?
Passive: By whom + was + object + verb (past
Participle)?
Passive sentence: By whom was the door opened?
২৩. চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি?
ক. জামালপুর
গ. নীলফামারী
খ. গাজীপুর
ঘ. দিনাজপুর
সঠিক উত্তর: গ. নীলফামারী
ব্যাখ্যা: চীন বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য একটি এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছে। এ হাসপাতাল স্থাপনের জন্য সরকার নীলফামারী জেলা নির্বাচন করেছে।
এর মূল উদ্দেশ্য হলো: উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় অবকাঠামো উন্নয়ন করা, স্থানীয় জনগণকে আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়া
২৪. Which of the following challenges is most critical for smart grid deployment in rural Bangladesh?
ক. Excessive rainfall
খ. Lack of communication infrastructure
গ. Too many substations
ঘ. Abundant power supply
সঠিক উত্তর: খ. Lack of communication infrastructure
২৫. Identify the noun that has no plural form?
ক. shot
খ. scenery
গ. force
ঘ. light
সঠিক উত্তর: খ. scenery
ব্যাখ্যাঃ Uncountable Noun যেমন- information, Furniture, scenery etc. এর Plural form হয় না।
২৬. A net-metering system in a solar PV allows:
ক. Exporting excess electricity to the grid
খ. Preventing grid access
গ. Protecting the grid system
ঘ. Importing the grid energy during night
সঠিক উত্তর: ক. Exporting excess electricity to the grid
২৭. Zener diodes have:
ক. lightly doped p and n regions with narrow depletion layer
খ. lightly doped p and n regions with wide depletion layer
গ. heavily doped p and n regions with narrow depletion layer
ঘ. heavily doped p and n regions with wide depletion layer
সঠিক উত্তর: গ. heavily doped p and n regions with narrow depletion layer
২৮. শুদ্ধ বানান কোনটি?
ক. সমিচীন
খ. পুরষ্কার
গ. পরিস্কার
ঘ. অদৃষ্টপূর্ব
সঠিক উত্তর: ঘ. অদৃষ্টপূর্ব
ক. সমিচীন এর শুদ্ধ বানান সমীচীন
খ. পুরষ্কার এর শুদ্ধ বানান পুরস্কার
গ. পরিস্কার এর শুদ্ধ বানান পরিষ্কার
২৯. কোনটি ভাষার মৌলিক উপাদান নয়?
ক. ধ্বনি
খ. রূপমূল
গ. বৰ্ণ
ঘ. অর্থ
সঠিক উত্তর: গ. বৰ্ণ
ব্যাখ্যা: ভাষার মৌলিক উপাদান হলো চারটি। এগুলো হলোঃ ধ্বনি, শব্দ, অর্থ এবং বাক্য।
৩০. Which relay is commonly used for the protection of the transmission lines?
ক. Buchholz relay.
খ. Overload relay
গ. Thermal relay
ঘ. Distance relay
সঠিক উত্তর: ঘ. Distance relay
৩১. ব্রিকসের ১০ম সদস্য হিসেবে যোগ দিয়েছে কোন দেশ?
ক. সার্বিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. কম্বোডিয়া
ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তর: খ. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: ইন্দোনেশিয়া ১লা জানুয়ারি ২০২৫ তারিখে BRICS-এর পূর্ণ সদস্য (full member) হিসেবে যোগ দেয়, যা তাদের এই সংগঠনের দশম সদস্য হিসেবে গণ্য করা হয় |
৩২. TV programs are telecast using a combination of modulation techniques. Which of the combination is used?
ক. Frequency and phase modulation
খ. Phase and Pulse modulation
গ. Amplitude and frequency modulation
ঘ. Amplitude and Pulse modulation
সঠিক উত্তর: গ. Amplitude and frequency modulation
৩৩. গাজা-ইসরাইল যুদ্ধ কত তারিখে শুরু হয়?
ক. ৮ নভেম্বর ২০২৩
খ. ৭ অক্টোবর ২০২৩
গ. ৫ সেপ্টেম্বর ২০২৩
ঘ. ৭ জুলাই ২০২৩
সঠিক উত্তর: খ. ৭ অক্টোবর ২০২৩
ব্যাখ্যা: ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাস ইসরায়েলে একটি ব্যাপক হামলা চালায়, যা "অক্টোবর ২০২৩ গাজা সংঘর্ষ" নামে পরিচিত। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার ওপর একটি ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে এবং এটি আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের বিষয় হয়ে ওঠে । তবে ১৭ জানুয়ারি ২০২৫ এ যুদ্ধ বিরতির চুক্তি চূড়ান্ত হয়েছে।
৩৪. The reactance of a capacitor at 50Hz is 50. If the frequency is increased to 100 Hz, the new reactance is:
ক. 5 Ω
খ. 10 Ω
গ. 12.5 Ω
ঘ. 2.5 Ω
সঠিক উত্তর নেই।
সমাধানঃ
৩৫. G-7 (জি-৭) -এর সদস্য দেশ হলো-
ক. ইতালি
খ. ব্রাজিল
গ. ভারত
ঘ. চীন
সঠিক উত্তর: ক. ইতালি
ব্যাখ্যা: জি-৭ (G-7) হলো বিশ্বের সাতটি শিল্পোন্নত ও উন্নত দেশের একটি গ্রুপ। এটি গঠিত হয়েছে অর্থনীতি, বাণিজ্য ও বৈশ্বিক নীতিমালার সমন্বয়ের জন্য। জি-৭ এর সদস্য দেশগুলো হলো: ১. যুক্তরাষ্ট্র, ২. যুক্তরাজ্য, ৩. কানাডা, ৪. ফ্রান্স, ৫. জার্মানি, ৬. ইতালি, ৭. জাপান
৩৬. The Kaptai Dam, the only hydroelectric power station in Bangladesh, has an installed capacity of:
ক. 100MW
খ. 150MW
গ. 310MW
ঘ. 230MW
সঠিক উত্তর: ঘ. ঘ. 230MW
৩৭. The speed of an induction motor can be controlled by:
ক. Changing motor field current
খ. Changing rotor resistance only
গ. Varying supply frequency only
ঘ. Varying supply frequency and voltage
সঠিক উত্তর: ঘ. Varying supply frequency and voltage
৩৮. কবি কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?
ক. রিক্তের বেদন
খ. ছাড়পত্র
গ. ব্যথার দান
ঘ. আজ সৃষ্টি সুখের উল্লাসে
সঠিক উত্তর: ঘ. আজ সৃষ্টি সুখের উল্লাসে
ব্যাখ্যা:
ক. রিক্তের বেদন কবি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ
খ. ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ
গ. ব্যথার দান কবি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ
ঘ. আজ সৃষ্টি সুখের উল্লাসে কবি কাজী নজরুল ইসলামের দোলন চাঁপা কাব্যগ্রন্থের (1923) একটি কবিতা।
৩৯. What is the typical battery voltage used in electric rickshaws in Bangladesh?
ক. 12V
খ. 24V
গ. 48V
ঘ. 72V
সঠিক উত্তর: গ. 48V
৪০. The main function of a freewheeling diode in a power converter is to:
ক. Increase output voltage
খ. Provide a path for inductive load current
গ. Protect a switch from overvoltage
ঘ. Regulate input current
সঠিক উত্তর: খ. Provide a path for inductive load current
৪১. ‘কারক’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
সঠিক উত্তর: গ. বাক্যতত্ত্বে
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ঃ
ধ্বনিতত্ত্বঃ বাগযন্ত্র, ধ্বনি ও বর্ণ, সন্ধি, ণ-ত্ব বিধি, ষ-ত্ব বিধি ।
শব্দতত্ত্ব বা রূপতত্ত্বঃ শব্দ, প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, সমাস, পুরুষ, অনুসর্গ ।
বাক্যতত্ত্ব বা পদক্রমঃ বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন, পদের রূপ পরিবর্তন।
অর্থতত্ত্বঃ শব্দ ও বাক্যের অর্থ বিচার এবং অর্থের প্রকার। প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা, শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
৪২. ঈশা খাঁ-এর রাজধানী কোথায় ছিল?
ক. সোনারগাঁও
খ. জাহাঙ্গীরনগর
গ. নদীয়া
ঘ. বিক্রমপুর
সঠিক উত্তর: ক. সোনারগাঁও
ব্যাখ্যা: ঈশা খাঁ ছিলেন বাংলার বারো ভূঁইয়ার অন্যতম নেতা। তিনি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং দীর্ঘদিন বাংলার স্বাধীন শাসন বজায় রাখেন। তাঁর রাজধানী ছিল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। সোনারগাঁও তখন পূর্ব বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। এখান থেকেই ঈশা খাঁ মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করতেন এবং বাংলার স্বাধীনতা রক্ষা করতেন।
৪৩. বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়েছে?
ক. ১০/০৯/২০১৭
খ. ২১/০৫/২০০৬
গ. ২১/০৭/২০০৯
ঘ. ১৬/০৩/২০১০
সঠিক উত্তর: খ. ২১/০৫/২০০৬
ব্যাখ্যা: বাংলাদেশ প্রথমবারের মতো ২০০৬ সালের ২১ মে আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কে যুক্ত হয়। এদিন বাংলাদেশ SEA-ME-WE 4 (South East Asia - Middle East- Western Europe 4) নামের সাবমেরিন কেবল সিস্টেমের সদস্য হয়। এর মাধ্যমে বাংলাদেশ উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার যুগে প্রবেশ করে। সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার আগে বাংলাদেশ স্যাটেলাইট ও মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করত, যা ছিল ব্যয়বহুল ও ধীরগতি।
৪৪. Which memory acts as a buffer between CPU and main memory?
ক. SSD
খ. Cache
গ. RAM
ঘ. ROM
সঠিক উত্তর: খ. Cache
৪৫. ‘আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত' -এ বাক্যে কোন কারণে অপপ্রয়োগ ঘটেছে?
ক. শব্দের বাহুল্য ব্যবহারে
খ. প্রত্যয়ে বাহুল্য ব্যবহারে
গ. বহুবচনের বাহুল্য ব্যবহারে
ঘ. গুরুচন্ডালি দোষজনিত
সঠিক উত্তর: খ. প্রত্যয়ে বাহুল্য ব্যবহারে
ব্যাখ্যাঃ -তা এবং -ত্ব হলো বিশেষ্যবাচক প্রত্যয়- যা বিশেষণ পদকে বিশেষ্যে করে। তাই বিশেষ্য পদের সঙ্গে -তা বা -ত্ব যুক্ত করলে তা ভুল হয়। যেমন: কার্পণ্য + তা = কার্পণ্যতা প্রত্যয়ের অপপ্রয়োগ। সঠিক: কার্পণ্য।
৪৬. A transistor in saturation region acts like a:
ক. High resistance
খ. Closed switch
গ. Open switch
ঘ. Variable resistor
সঠিক উত্তর: খ. Closed switch
৪৭. Find the noun form of the word 'successful':
ক. succeed
খ. success
গ. successive
ঘ. successfully
সঠিক উত্তর: খ. success
Noun Adjective Verb Adverb
Success Successful succeed Successfully
Successive
৪৮. Which of the following devices is used to protect power system from lighting surges?
ক. Circuit breaker
খ. Isolator
গ. Lighting arrester
ঘ. Switch gear
সঠিক উত্তর: গ. Lightning arrester
৪৯. In power system, the main purpose of load flow studies is to determine:
ক. Frequency stability
খ. Voltage and current at different buses
গ. Relay coordination
ঘ. Power factor correction
সঠিক উত্তর: খ. Voltage and current at different buses
৫০. রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আইনকে কি বলে?
ক. সংবিধান
খ. আইন
গ. বিধি
ঘ. অধ্যাদেশ
সঠিক উত্তর: ঘ. অধ্যাদেশ
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় ক্ষেত্রে আইন জারির ক্ষমতা রাখেন। সংসদীয় প্রক্রিয়ার বাইরে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত এই ধরনের আইনকে বলা হয় অধ্যাদেশ (Ordinance)। পরে সংসদ বসলে এই অধ্যাদেশ অনুমোদিত হলে তা আইনে রূপ নেয়, আর অনুমোদন না দিলে বাতিল হয়ে যায়।
৫১. Select the correct indirect form: He said to me, "Let us go home" .
ক He suggested to me to go home
খ. He proposed to me that we should go home
গ. He asked me to go home
ঘ. He urged me to go home
সঠিক উত্তর: খ. He proposed to me that we should go home
ব্যাখ্যাঃ Let us যুক্ত imperative বাক্যকে indirect করার f: Subpropose/ suggest + obj + that + we/they + should+- He proposed to me that we should go home.
৫২. ‘দেশে বিদেশে' -কোন ধরণের রচনা?
ক. রম্যরচনা
খ. ভ্রমণ কাহিনী
ঘ. উপন্যাস
গ. প্রবন্ধ
সঠিক উত্তর: খ. ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা: সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম 'দেশে বিদেশে । তাঁর রচিত গল্পগ্রন্থ 'চাচা কাহিনী' (১৯৫২), ‘টুনি মেম' । তর রচিত উপন্যাস 'অবিশ্বাস্য' এবং 'লবনম'।
৫৩. Which organization is responsible for promoting energy efficiency in Bangladesh?
ক. BERC
খ. PGCB
গ. SREDA
ঘ. DESA
সঠিক উত্তর: গ. SREDA (Sustainable and Renewable Energy Development Authority)
৫৪. The lawyer filed a review petition. Here 'review' is a/an-
ক. adjective
খ. noun
গ. verb
ঘ. adverb
সঠিক উত্তর: ক. adjective
ব্যাখ্যাঃ যে Word দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থান, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি বুঝায়, তাকে adjective বলে । এখানে ‘review’ একটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে।
৫৫. The efficiency of a typical crystalline silicon solar PV panel is:
ক. 5% - 8%
খ. 15% - 22%
গ. 25% - 30%
ঘ. 35% - 40%
সঠিক উত্তর: খ. 15% - 22%
৫৬. Which one is masculine gender?
ক. Cow
খ. Heir
গ. Niece
ঘ. Bee
সঠিক উত্তর: খ. Heir
Masculine Feminine
Bull/ Ox Cow
Heir Heiress
Nephew Niece
Drone (মৌমাছি) Bee
৫৭. Identify the right tag question: She will go home soon, __________?
ক. will she
খ. wouldn't she
গ. won't she
ঘ. isn't the
সঠিক উত্তর: গ. won't she
ব্যাখ্যা: এটা একটি Tag question এর উদাহরণ। Tag question এর সাধারণ নিয়ম হল- প্রদত্ত Sentence + comma + auxiliary verb + negative 4+ subject এর possetive form + প্রশ্নবোধক চিহ্ন।
৫৮. বাংলাদেশের গভীরতম কয়লা ক্ষেত্র কোনটি?
ক. বড় পুকুরিয়া, দিনাজপুর
খ. জামালগঞ্জ, জয়পুরহাট
গ. ফুলবাড়ী, দিনাজপুর
ঘ. খালাশপীড়, রংপুর
সঠিক উত্তর: খ. জামালগঞ্জ, জয়পুরহাট
ব্যাখ্যা: বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে গভীরতম হলো জামালগঞ্জ (জয়পুরহাট) কয়লা ক্ষেত্র। প্রায় ৬০০ মিটার থেকে ১১০০ মিটার গভীরে কয়লার স্তর পাওয়া গেছে। অনুমান করা হয় এখানে প্রায় ১,০৫৩ মিলিয়ন টন কয়লা মজুদ আছে, যা বাংলাদেশের মোট কয়লা ভান্ডারের প্রায় ৪৪%। এত গভীরে হওয়ায় এটি খনন করা অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিনির্ভর, তাই বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়নি।
৫৯. Choose the sentence in which 'right' is a noun:
ক. I think we made the right decision
খ. You guessed right
গ. Arabic script is read from right
ঘ. Right the wrong
সঠিক উত্তর: গ. Arabic script is read from right
ব্যাখ্যা:
ক. I think we made the right decision (‘right' → adjective)
খ. You guessed right ('right' → adverb)
গ. Arabic script is read from right ('right' → noun)
ঘ. Right the wrong ('right' → verb) :
৬০. A thyristor (SCR) is a:
ক. PNP device
খ. NPN device
গ. PNPN device
ঘ. PN device
সঠিক উত্তর: গ. PNPN device
৬১. Fill in the blank with the appropriate determiner: 'She is working on _____ UNESCO heritage site.'
ক. an
খ. a
গ. the
ঘ. his
সঠিক উত্তর: গ. the
ব্যাখ্যাঃ Determiner হলো এমন শব্দ যা noun-এর আগে বসে এবং noun কে নির্দিষ্ট বা অস্পষ্ট করে। এখানে, “UNESCO heritage site” এখানে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান বা স্থান বোঝাচ্ছে। নির্দিষ্ট noun এর আগে the ব্যবহার করা হয়।
৬২. What are the features of instrumentation amplifier?
ক. Low noise
খ. High gain accuracy
গ. Low thermal and time drift
ঘ. All of the above
সঠিক উত্তর: ঘ. All of the above
৬৩. Pick out the right option: 'If we had a boat, we _______ the river.'
ক. will cross
খ. would cross
গ. will be crossing
ঘ. cross
সঠিক উত্তর: খ. would cross
ব্যাখ্যাঃ Second Conditional এর নিয়মানুযায়ী if যুক্ত অংশটি Past indefinite
Sub + would/could/ might + verb এর base form বসে।
৬৪. Choose the right option: 'He bought a car after he _______ enough money.'
ক. has saved
খ. saved
গ. had saved
ঘ. was saved
সঠিক উত্তর: গ. had saved
ব্যাখ্যা: অতীতের দুটি কাজ after দ্বারা যুক্ত হলে after এর পরে past parfect tense past indefinite tense |
৬৫. Identify the verb form of the word 'survival'-
ক. survey
খ. survivor
গ. serve
ঘ. survive
সঠিক উত্তর: ঘ. survive
ব্যাখ্যা: Survival (বেঁচে থাকা) শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়। Survival এর verb form হচ্ছে Survive.
৬৬. ‘সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীম উদ্দীন
সঠিক উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘মানসী’, ‘সোনারতরী’, ‘বলাকা’, ‘শেষ লেখা’, কবি-কাহিনী, বনফুল, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, চিত্রা, ক্ষণিকা, গীতাঞ্জলি, পূরবী, পুনশ্চ, সেঁজুতি, কথা ও কাহিনী, কড়ি ও কোমল, কণিকা,কল্পনা, চৈতালি, সঞ্চয়িতা ইত্যাদি।
৬৭. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) -এর প্রাথমিক উদ্দেশ্য কী?
ক. ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করা
খ. বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ
গ. বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে জাতীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা
ঘ. বিনিয়োগের লক্ষ্যে পরিবেশগত নীতিমালা প্রণয়ন করা
সঠিক উত্তর: খ. বাংলাদেশে বিনিয়োগের লক্ষ্যে প্রচার ও বিনিয়োগ সহজীকরণ
ব্যাখ্যা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) গঠিত হয় ২০১৬ সালে, “বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬” অনুযায়ী ।
প্রাথমিক উদ্দেশ্য:
• দেশীয় ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা,
• বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা (One Stop Service চালু),
• বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করা।
৬৮. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ক. যোগাযোগ
খ. কড়ি ও কোমল
গ. সাঁঝের মায়া
ঘ. সুলতানার স্বপ্ন
সঠিক উত্তর: ঘ. সুলতানার স্বপ্ন
ব্যাখ্যা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ 'Sultana's Dream' (উপন্যাস) নিজেই বাংলায় অনুবাদ করেন “সুলতানার স্বপ্ন” নামে। এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
৬৯. ‘অভিমানী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. অঅভিমানী
গ. নিরঅভিমানী
খ. বিরাগী
ঘ. নিরভিমানী
সঠিক উত্তর: ঘ. নিরভিমানী
৭০. Which modulation technique is commonly used in voltage source inverters?
ক. Pulse with shift modulation
খ. Frequency shift keying
গ. Phase angle control
ঘ. Sinusoidal PWM
৭১. ‘I had to go there' এর বাংলা অনুবাদ কী?
ক. আমি সেখানে গিয়েছিলাম
খ. আমি বাধ্য হয়ে গিয়েছিলাম
গ. আমাকে সেখানে যেতে বাধ্য করা হয়েছিল
ঘ. সেখানে আমাকে যেতে হয়েছিল
সঠিক উত্তর: ঘ. সেখানে আমাকে যেতে হয়েছিল
৭২. Choose the right option: I really enjoy ________ cricket matches on TV.
ক. to watch
খ. watching
গ. for watching
ঘ. to be watching
সঠিক উত্তর: খ. watching
৭৩. In a transistor, the operating point is most stable when using:
ক. Two battery Bias
খ. Fixed Bias
গ. Collector-to-Base Bias
ঘ. Self Bias
৭৪. আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত ?
ক. ১১৯টি
খ. ১২০টি
গ. ১২৫টি
ঘ. ১২৭টি
সঠিক উত্তর: গ. ১২৫টি
ব্যাখ্যা: আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court – ICC) হলো হেগে (নেদারল্যান্ডস) অবস্থিত একটি স্থায়ী আন্তর্জাতিক আদালত। এর প্রধান উদ্দেশ্য হলো: যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও আগ্রাসন অপরাধের বিচার করা । বর্তমান সদস্য সংখ্যা: ১২৫টি রাষ্ট্র, যারা স্বাক্ষর ও অনুমোদন করেছে।
সদস্যরা আন্তর্জাতিক অপরাধের জন্য আদালতকে ক্ষমতা দেয় এবং বিচার কার্যক্রমে অংশ নেয়।
৭৫. কত তারিখে বাংলা ব্লকেড কর্মসূচী পালন করা হয়?
ক. ১৬ জুলাই ২০২৪
গ. ৬ জুলাই ২০২৪
খ. ৮ জুলাই ২০২৪
ঘ. ৭ জুলাই ২০২৪
সঠিক উত্তর: ঘ. ৭ জুলাই ২০২৪
ব্যাখ্যা: ১৭ জুলাই, ২০২৫ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিক্ষার্থীরা ‘বাংলা রকেড’-এর ডাক দেয়, যার আওতায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মিছিল, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। পরবর্তীতে Complete shutdown সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
৭৬. দেখার ইচ্ছাকে এককথায় কী বলে?
ক. জিজ্ঞাসা
খ. দিদৃক্ষা
গ. জিগীষা
ঘ. দৃশ্যমান
সঠিক উত্তর: খ. দিদৃক্ষা
ব্যাখ্যাঃ
ক. জিজ্ঞাসা → প্রশ্ন করা, জানতে চাওয়া
খ. দিদৃক্ষা → দেখার ইচ্ছা
গ. জিগীষা → জানার ইচ্ছা, অনুসন্ধান মনোভাব
ঘ. দৃশ্যমান → যা দেখা যায়
৭৭. Select the correct option: 'These are the policeman ______ caught the thief."
ক. which
খ. whose
গ. who
ঘ. whom
সঠিক উত্তর: গ. who
ব্যাখ্যা: Relative pronoun "who" "whom":
who - subject হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যিনি কাজটি করেছেন।
whom - object হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ যার উপর কাজটি হয়েছে।
৭৮. What is the main barrier to large-scale solar-park development in Bangladesh?
ক. Low demand
খ. Excess sunlight
গ. Lack of PV
ঘ. Land Scarcity
সঠিক উত্তর: ঘ. Land Scarcity
৭৯. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর: ঘ. ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা: বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.- তে অবস্থিত।
৮০. The main function of a bus bar in a sub-station is to:
ক. Convert AC to DC
খ . Distribute power to outgoing feeder
গ. Reduce short-circuit current
ঘ. Step down voltage
সঠিক উত্তর: খ . Distribute power to outgoing feeder
৮১. ‘পিত্রালয়' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পিত্রা + আলয়
খ. পিতা + আলয়
গ. পিত্রি + আলয়
ঘ. পিতৃ + আলয়
সঠিক উত্তর: ঘ. পিতৃ + আলয়
ব্যাখ্যাঃ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না, তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন-
একাদশ = এক্ + দশ।
নৈ + অক নায়ক:
পিতৃ + আলয় = পিত্রালয়;
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা । তিনটিই স্বরসন্ধি)।
৮২. A three-phase fault is considered the most severe because:
ক. It results in the highest fault current
খ. It causes insulation breakdown
গ. High frequency occurs
ঘ. If causes harmonics
সঠিক উত্তর: ক. It results in the highest fault current
৮৩. The hexadecimal representation of binary number 101011111 is —
ক. 10E₁₆
খ. 11D₁₆
গ. 12A₁₆
ঘ. 15F₁₆
সঠিক উত্তর: ঘ. 15F₁₆
৮৪. A person who has come to settle permanently in a country that is not
his/her own is a/an-
ক. emigrant
খ. migrant
গ. immigrant
ঘ. expatriate
সঠিক উত্তর: গ. immigrant
ক. emigrant (প্রবাসী): যে ব্যক্তি নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করে অথবা যে ব্যক্তি নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করে
Example: John is an emigrant from Bangladesh because he moved to Canada.
খ. migrant (অভিবাসী / স্থানান্তরিত ব্যক্তি): যে ব্যক্তি সাধারণত কাজ, শিক্ষা বা ভালো জীবনযাপনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়
Example: Farmers working in another state during harvest are migrants.
গ. immigrant অভিবাসী: যে ব্যক্তি স্থায়ীভাবে বসবাসের জন্য নিজের দেশ নয় এমন কোনো দেশে এসেছে।
Example: Maria is an immigrant in the USA.
ঘ. Expatriateপ্রবাসী: যে ব্যক্তি সাধারণত কাজের জন্য অস্থায়ীভাবে নিজের দেশ ছেড়ে বিদেশে বসবাস করে।
Example: Engineers working in the Middle East for 3 years are expatriates.
৮৫. Select the right antonym of ‘mobile’:
ক. moving
খ. divided
গ. portable
ঘ. fixed
সঠিক উত্তর: ঘ. fixed
ব্যাখ্যা:
ক. moving → চলমান।
‘Mobile’ এর সঙ্গে এর অর্থ মিলছে, তাই এটা antonym নয়।
খ. divided → বিভক্ত।
‘Mobile’ এর সঙ্গে সরাসরি সম্পর্ক নেই।
গ. portable → বহনযোগ্য।
‘Mobile’ এর অর্থই প্রায় portable (যা সরানো যায়), তাই এটা antonym নয়।
ঘ. fixed → স্থির, এক জায়গায় আটকে থাকা।
এটি ‘mobile’ এর ঠিক বিপরীত অর্থ প্রকাশ করে।
Antonym of ' mobile ' : fixed, immovable, stationary, permanent, rooted.
৮৬. ‘প্রতিবাদী তারণ্য' ক্যাটাগরিতে মরনোত্তর স্বাধীনতা পুরষ্কার পেয়েছেন কে?
ক. আবরার ফাহাদ
গ. মীর মুগ্ধ
খ. আবু সাঈদ
ঘ. নভেরা আহমেদ
সঠিক উত্তর: ক. আবরার ফাহাদ
ব্যাখ্যা: ৭ অক্টোবর, ২০১৯ বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। তাঁর সাহস ও ত্যাগকে সম্মান জানাতে তাকে মরনোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।
৮৭. Which component is used to control voltage in long transmission lines?
ক. Transformer
খ. Reactor
গ. Synchronous condenser
ঘ. Isolator
সঠিক উত্তর: গ. Synchronous condenser
ব্যাখ্যা:
দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পরিবহনের সময় লাইনের শেষে ভোল্টেজ কমে যেতে পারে বা বাড়তেও পারে। এই ভোল্টেজকে স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রাখতে একটি বিশেষ যন্ত্র ব্যবহৃত হয়, যাকে বলে Synchronous Condenser (সিঙ্ক্রোনাস কনডেনসার)।
৮৮. নভোথিয়েটারের স্থপতি কে?
ক. লুইকান
খ. আলী ইমাম
গ. কামরুল হাসান
ঘ. শামীম শিকদার
সঠিক উত্তর: খ. আলী ইমাম
ব্যাখ্যাঃ নভোথিয়েটার, ঢাকা (পূর্বনাম: ভাসানী নভো থিয়েটার) বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরনিতে অবস্থিত একটি স্থাপনা। এখানে নভোমন্ডল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং নভো মন্ডলের ধারণা পাওয়ার জন্য কৃত্রিম নভোমন্ডল তৈরি করা আছে। ৫.৪ একর জায়গায় স্থাপিত নভোথিয়েটারটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিচালনায় চলছে। স্থপতি আলী ইমাম এই নভো থিয়েটারটির নকশা প্রণয়ন করেন। প্রাচীণ ধ্রুপদী ও আধুনিক নির্মাণরীতির মিশ্রণ অনুসৃত হয়েছে এ নভোথিয়েটারে।
৮৯. The torque of squirrel cage induction motor is:
ক. Constant at all speeds
খ. Maximum at synchronous speed
গ. Zero at synchronous speed
ঘ. Proportional to rotor speed
সঠিক উত্তর: গ. Zero at synchronous speed
৯০. মিলনার্থক দ্বন্দ্ব সমাস কোনটি?
ক. দম্পতি
খ. কালি কলম
গ. টাকাকড়ি
ঘ. জীনপরি
সঠিক উত্তর: ঘ. জীনপরি
ব্যাখ্যা: মিলনাত্মক দ্বন্দ্ব সমাসের উদাহরণঃ ভাই-বোন, মা-বাপ,
মাসি-পিসি, ছেলে-মেয়ে, মশা-মাছি, জ্বিন-পরি, চা-বিস্কুট ইত্যাদি।
৯১. কোন দুটি দেশকে হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে?
ক. ইরাক ও কুয়েত
খ. সৌদি আরব ও ইয়েমেন
গ. ইরান ও ওমান
ঘ. কাতার ও বাহরাইন
সঠিক উত্তর: গ. ইরান ও ওমান
ব্যাখ্যা: হরমুজ প্রণালি ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সাথে সংযুক্ত করে এবং ইরান ও ওমানকে পৃথক করে।
৯২. কোন দেশ আমেরিকাকে স্টাচু অব লিবার্টি উপহার দিয়েছে?
ক. জার্মানি
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. কানাডা
সঠিক উত্তর: গ. ফ্রান্স
ব্যাখ্যা: নিউইয়র্কের হাডসন নদীর লিবার্টি দ্বীপে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রেও স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ ভাস্কর্য। এটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স। মূর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি সম্পন্ন হয় এবং ১৮৮৫ সালে খণ্ড খণ্ড করে আমেরিকায় পাঠানো হয়। এর উচ্চতা ৫৫ মিটার যা একটি ২২ তলা বিল্ডিং-এর সমান ।
৯৩. The idiom the ins and outs' means-
ক. all the details
খ. summary
গ. briefly
ঘ. inside and outside of something
সঠিক উত্তর: ক. all the details
ব্যাখ্যা: Ins and outs ( খুঁটিনাটি, In details )
ক. all the details — সব বিবরণ
খ. summary — সারসংক্ষেপ
গ. briefly — সংক্ষেপে
ঘ. inside and outside of something — কোনো কিছুর ভেতর ও বাইরে
৯৪. কোন তারিখে ইরান-ইসরাইল যুদ্ধ বিরতি হয়?
ক. ৫ জুন ২০২৫
গ. ২৭ মে ২০২৫
খ. ২ জুলাই ২০২৫
ঘ. ২৪ জুন ২০২৫
সঠিক উত্তর: ঘ. ২৪ জুন ২০২৫
ব্যাখ্যা: ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ- যুক্তরাষ্ট্র । যুদ্ধবিরতিতে সম্মত হয়- ২৪ জুন, ২০২৫। ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধকে অভিহিত করেছেন - “দ্য টুয়েলভ ডে ওয়ার” [ ‘১২ দিনের যুদ্ধ'] নামে ।
৯৫. The potential difference between 'b' and 'a' is:
ক. 2.5V
খ. 1.5V
গ. 3.5V
ঘ. 0.5V
সঠিক উত্তর: খ. 1.5V
৯৬. Fill in the blank with the appropriate preposition: Ushashi was tired ___ walking.
ক. by
খ. with
গ. of
ঘ. for
সঠিক উত্তর: গ. of
ব্যাখ্যা: “tired” শব্দটি সাধারণত of preposition-এর সঙ্গে ব্যবহৃত হয় যখন কোনো কাজ বা কিছুর কারণে ক্লান্তি বোঝাতে হয়।
৯৭. ব্যাকরণের মৌলিক উপাদানের ক্রম হলো-
ক. রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব,
খ. বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, রূপতত্ত্ব,
গ. অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব,
ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব,
সঠিক উত্তর: ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব,
৯৮. কোনটি তদ্ভব শব্দ?
ক. বহু
খ. ঢেঁকি
গ. বাতি
ঘ. কাগজ
সঠিক উত্তর: গ. বাতি
৯৯. জলবায়ু পরিবর্তন বলতে বুঝায়-
ক. পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন
খ. পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তন
গ. নতুন ধরণের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি
ঘ. ঘন ঘন বন্যা এবং খরা হওয়া
সঠিক উত্তর: খ. পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তন
ব্যাখ্যা: প্রতি দিনের গড় তাপ, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা ও বারিপাতের তথ্যের ভিত্তিতে কোনো এলাকার যে অবস্থা প্রকাশ করে তাকেই আবহাওয়া বলে।
সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমন্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা। জলবায়ু পরিবর্তন বলতে বুঝায় পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তন।
১০০. Which motor is commonly used in small electric vehicles?
ক. DC motor
খ. Stepper motor
গ. Induction motor
ঘ. Brushless DC motor
সঠিক উত্তর: ঘ. Brushless DC motor
ব্যাখ্যা:
ছোট ইলেকট্রিক যানবাহনে মোটরের জন্য কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দরকার:
উচ্চ দক্ষতা (High efficiency)
কম রক্ষণাবেক্ষণ (Low maintenance)
শান্ত ও মসৃণ অপারেশন (Quiet & smooth operation)
Brushless DC Motor (BLDC) এই সব বৈশিষ্ট্য সরবরাহ করে।
এতে ব্রাশ নেই, তাই ঘর্ষণ কম এবং রক্ষণাবেক্ষণ কম।
এটি হালকা ও শক্তি সাশ্রয়ী।
ছোট EV যেমন ই-স্কুটার, ই-বাইক, ছোট বৈদ্যুতিক গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার হয়।

%20%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB%20%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8.png)




0 Comments